Bangladesh Telecommunication Regulatory Commission (Assistant Director) MCQs
Showing 28 questions (Total: 28)
একুশ নিয়ে লিখিত প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’। কবিতার রচয়িতা কে?
Correct Answer:
ঘ: মাহবুব-উল-আলম চৌধুরী
Explanation:
একুশ নিয়ে লিখিত প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’। কবিতার রচয়িতা কে? সঠিক উত্তর মাহবুব-উল-আলম চৌধুরী মাহবুব - উল - আলম রচিত ভাষা আন্দোলনভিত্তিক প্রথম কবিতা 'কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি'। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাকিস্তানি শাসকগোষ্ঠী গুলি চালিয়ে হত্যা করে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে মিছিলরত তরুণদের। সেই খবর ছড়িয়ে পড়ে সারা দেশে। মাহবুব উল আলম চৌধুরী তখন অসুস্থ; তাঁর শরীরে জলবসন্তের চিহ্ন। রাত জেগে তিনি লিখলেন আগুনঝরা কবিতা 'কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি'। ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের লালদীঘি ময়দানে প্রতিবাদ সভায় সে কবিতা পড়লেন তাঁরই সতীর্থ চৌধুরী হারুণ - উর - রশীদ। পাকিস্তান সরকার সে কবিতা বাজেয়াপ্ত করে। হুলিয়া জারি করে মাহবুব - উল - আলম - চৌধুরীর ওপর। তিনি এবং তাঁর কবিতা হয়ে গেল ইতিহাসের অংশ। 'কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি' একুশের প্রথম কবিতা।
‘ঐহিক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
গ: পারত্রিক
‘উর্ধ্বশির যদি তুমি কুলে মনে ধনে; করিওনা ঘৃণা তব নীচ শির জনে! কবিতাংশটি কার রচনা
Correct Answer:
খ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
‘উর্ধ্বশির যদি তুমি কুলে মনে ধনে; করিওনা ঘৃণা তব নীচ শির জনে! কবিতাংশটি কার রচনা সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত কবিতাংশটি রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। রসাল ও স্বর্ণলতিকা' কবিতায় তিনি বলেছেন যে “ঊর্ধ্বশির যদি তুমি কুল মনে ধনে; করিওনা ঘৃণা তব নীচ শির জনে!'
লিঙ্গান্তর হয় না, এমন শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: কবিরাজ
Explanation:
লিঙ্গান্তর হয় না, এমন শব্দ কোনটি? সঠিক উত্তর কবিরাজ কিছু নিত্য পুরুষবাচক শব্দঃ কবিরাজ, যোদ্ধা, সেনাপতি, দলপতি, ঢাকী, কৃতদার, রাষ্ট্রপতি, বিচারপতি ইত্যাদি। কিন্তু, সাহেব - বিবি, বেয়াই - বেয়াইন, সঙ্গী - সঙ্গিনী।
‘Morphology’ এর সমার্থক বাংলা প্রতিশব্দ হলো
Correct Answer:
খ: শব্দতত্ত্ব
Explanation:
‘Morphology’ এর সমার্থক বাংলা প্রতিশব্দ হলো সঠিক উত্তর শব্দতত্ত্ব এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়, শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় (Morpheme). রূপ গঠন করে শব্দ। সেই জন্য শব্দতত্ত্বকে রূপতত্ত্ব বা Morphology বলা হয় ।
‘স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে’ এ শ্লোকের রচয়িতা
Correct Answer:
গ: চাণক্য পন্ডিত
Explanation:
‘স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে’ এ শ্লোকের রচয়িতা সঠিক উত্তর চাণক্য পন্ডিত 'স্বদেশে পুজাতে রাজা বিধান সর্বত্র পূজ্যতে এ শ্লোকের রচয়িতা চাণক্য নীতিশাস্ত্র। এই শ্লোকটির অর্থ হলোঃ 'রাজা কেবলমাত্র নিজ রাজ্যেই সম্মান পান, বিধান (স্বদেশ - বিদেশ) সর্বত্র সম্মান পান।
The antonym of the word ‘Bibulous’ is
Correct Answer:
C: Sober
Explanation:
The antonym of the word ‘Bibulous’ is Correct Answer Sober Bibulous অর্থ অত্যধিক পানাসক্ত। Fearful অর্থ ভীতিকর; ভয়ানক। Cowardly অর্থ ভীরু স্বভাবের। Sober অর্থ আত্মনিয়ন্ত্রিত; সংযমী। Unenergetic অর্থ শক্ত - সবল নয় এমন; দূর্বল।
She upbraided the little girl who got frightened. The meaning of the underlined word is
Correct Answer:
C: scolded
Explanation:
She upbraided the little girl who got frightened. The meaning of the underlined word is Correct Answer scolded Upbraid somebody অর্থ কাউকে ভর্ৎসনা বা তিরস্কার করা। আর Scold অর্থ তীব্র ভাষার তিরস্কার করা। কিন্তু Turn tails অর্থ লেজ গুটানো। Make up অর্থ ক্ষতিপূরণ করা বা দেয়া। Console অর্থ সান্ত্বনা দেয়া: সহানুভূতি প্রকাশ করা। বাক্যের অর্থঃ ভীত বালিকাটিকে সে তীব্র ভাষায় ভৎসনা করেছিল।
Find the synonym of the word ‘Mendacious’.
Correct Answer:
B: False
Explanation:
Find the synonym of the word ‘Mendacious’. Correct Answer False Mendacious = False অর্থ মিথ্যা; মিথ্যাবাদী। Full of confidence অর্থ পূর্ণ আত্মবিশ্বাস। Encouraging অর্থ উৎসাহব্যঞ্জক। Provocative অর্থ উত্তেজনাকর; উসকানিমূলক।
Which one is incorrectly spelt?
Correct Answer:
A: Proclaimation
Explanation:
Which one is incorrectly spelt? Correct Answer Proclaimation Proclaimation অশুদ্ধ যার শুদ্ধ বানান হলো Proclamation অর্থ ঘোষণা; আজ্ঞাপত্র Pretentious অর্থ আত্মাভিমানপূর্ণ: সদম্ভ। Pronunciation অর্থ উচ্চারণ। Promiscuous অর্থ এলোমেলো।
She exhibited remarkable sangfroid during the crisis. The underlined word means:
Correct Answer:
C: Composure
Explanation:
She exhibited remarkable sangfroid during the crisis. The underlined word means: Correct Answer Composure Sangfroid = Composure অর্থ বিপর্যয়ের মুখে বা জরুরি অবস্থায় মানসিক স্থৈর্য/ ধৈর্য। কিন্তু, Temper অর্থ মানসিক অবস্থা বা মেজাজ। Irritation অর্থ বিরক্তি। Anger অর্থ ক্রোধ; রাগ । বাক্যের অর্থঃ সংকট মূহুর্তে তিনি অসামান্য মানসিক স্থৈর্য/ ধৈর্য প্রদর্শন করেছিলেন।
Man who has committed such an ------ crime must get the most severe punishment.
Correct Answer:
D: abominable
Explanation:
Man who has committed such an ------ crime must get the most severe punishment. Correct Answer abominable এখানে Such an abominable crime অর্থ এমন জঘন্য অপরাধ। কিন্তু, Injurious অর্থ ক্ষতিকর। Unworthy অর্থ অযোগ্য। Uncharitable অর্থ কঠোর বাক্যের অর্থঃ যে লোক এমন জঘন্য
‘A legal authorization of debtors to postpone payment’ is known as:
Correct Answer:
A: Moratorium
Explanation:
‘A legal authorization of debtors to postpone payment’ is known as: Correct Answer Moratorium Moratorium হলো ঋণ পরিশোধ বিলম্বিত করার জন্য আইন সম্মতভাবে অর্জিত অধিকার। কিন্তু, Deferment অর্থ বিলম্ব; স্থগিতকরণ। Preemption অর্থ অন্যের ক্রয়ের পূর্বেই কিন্তু ক্রয়ের অধিকার; অগ্র ক্রয়াধিকার। Bad debt অর্থ কু - ঋণ বা মন্দ ঋণ ।
How many 3-digit numbers are completely divisible by 6?
Correct Answer:
B: 150
Explanation:
How many 3-digit numbers are completely divisible by 6? Correct Answer 150 প্রশ্নে বলা হচ্ছে, 3 অঙ্ক বিশিষ্ট কয়টি সংখ্যা 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য? এখানে অঙ্কগুলি 3 অঙ্ক বিশিষ্ট হওয়ায় সংখ্যাগুলি শুরু হবে 102 দিয়ে। আর শেষ হবে 996 দিয়ে । সুতরাং 102, 108, 114 ......996 হবে ধারা। যার, প্রথম সংখ্যা a = 102 : সাধারণ অন্তর, d = 108 - 102 = 6; শেষপদ হলো 996. .:. n তম পদ হবে a + (n - 1)d = 996 ⇒ 102 + (n - 1)6 = 996 ⇒ 6n - 6 = 996 - 102 = 894 ⇒ 6n = 894 + 6 = 900 .:. n = 9006 = 150
If x = 63% of y, then y2 is approximately what percent of x2 ?
Correct Answer:
C: 250%
Explanation:
If x = 63% of y, then y2 is approximately what percent of x2 ? Correct Answer 250% প্রশ্নে বলা হচ্ছে, x = 63% of y হলে y2,x2 এর কত শতাংশ হবে? দেয়া আছে, x = 63% of y ⇒ x = 63y100 ⇒ 100x = 63y ⇒ yx = 10036 ⇒ (yx)2 = (10063)2 = (100003969×100)% = 251.95% .:. y2x2 = 250% (প্রায়)।
Walking three-fourth of his normal speed, Rafi is 16 minutes late in reaching his office. The usual time taken by him to cover the distance between his home and office.
Correct Answer:
A: 48 min
Explanation:
Walking three-fourth of his normal speed, Rafi is 16 minutes late in reaching his office. The usual time taken by him to cover the distance between his home and office. Correct Answer 48 min প্রশ্নে বলা হচ্ছে, রাফি তার অফিসে যাবার সময় স্বাভাবিক গতির গতিতে গেলে অফিসে যেতে 16 মিনিট দেরি হয়। স্বাভাবিক সময়ে বাড়ি থেকে তার অফিসে যেতে কত সময় লাগবে? ধরি, তার স্বাভাবিক বেগ একক এবং বাড়ি থেকে অফিসে যাবার স্বাভাবিক সময় t একক। এখন আমরা জানি, দূরত্ব = বেগ x সময় বাড়ি থেকে অফিসে দূরত্ব সমান বলে x × t = 34 × x × (t + 16) ⇒ 4xt = 3x(t + 16) ⇒ 4xt = 3xt + 48x ⇒ xt = 48x .:. t = 48 অর্থাৎ নির্ণেয় সময় = 48 মিনিট।
Two dice are thrown simultaneously. What is the probability of getting the sum of the face number is odd?
Correct Answer:
A: 12
Explanation:
Two dice are thrown simultaneously. What is the probability of getting the sum of the face number is odd? Correct Answer 12 প্রশ্নে বলা হচ্ছে, দুটি ছক্কা নিক্ষেপ করলে যে সংখ্যা দুটি উঠবে তার সমষ্টি বিজোড় হবার সম্ভাবনা কত? এখানে, দুটি ছক্কা নিক্ষেপের পর যে সংখ্যা দুটি উঠবে আর সমষ্টি বিজোড় হবে এরূপ ঘটনাগুলি হলোঃ (1, 2), (1,4), (1, 6), (2, 1)..... এভাবে অনুকূল ঘটনা হবে 1৪টি। আর, দুটি ছক্কা নিক্ষেপের মোট ঘটনা হলো 36টি। নির্ণেয় সম্ভাবনা = অনুকূল ঘটনার সংখ্যা মোট ঘটনার সংখ্যা = 1836 = 12
Find the compound interest on Tk. 1,000 at the rate of 20% per annum for 18 months when interest is compounded half yearly?
Correct Answer:
A: Tk. 331
If readymade shirts need alterations 2 out of 3 in sleeves, 3 out of 4 in collar and 4 out of 5 in the body, how many alterations will be required for 60 shirts?
Correct Answer:
C: 133
Explanation:
If readymade shirts need alterations 2 out of 3 in sleeves, 3 out of 4 in collar and 4 out of 5 in the body, how many alterations will be required for 60 shirts? Correct Answer 133 প্রশ্নে বলা হচ্ছে, 3টি শার্টে 2টি, 4টিতে 3টি এবং 5টিতে 4টির Alteration দরকার হলে 60টি শার্টে কতটি Alteration দরকার হবে? 1 টি শার্টে Alteration দরকার = 23 + 34 + 45 = 13360 টি .:. 60টি শার্টে Alteration দরকার = 133×6060 = 133 টি
The present worth of a sum due sometime hence is Tk. 576 and the banker’s gain is Tk. 16. The true discount is
Correct Answer:
D: Tk. 96
Explanation:
The present worth of a sum due sometime hence is Tk. 576 and the banker’s gain is Tk. 16. The true discount is Correct Answer Tk. 96 প্রশ্নে বলা হচ্ছে, একটি সম্পদের বর্তমান মূল্য 576 টাকা এবং Banker's gain 16 টাকা হলে True discount কত? আমরা জানি, T.D = √P.WXB.G = √576x16 = √(24) × (4)2 = √(24 x 4) = 96 এখানে, T.D = True Discount: P.W = Present Worth; B.G = Banker's Gain.
Who is the first recipient of Covid-19 vaccine in Bangladesh?
Correct Answer:
C: Renu V. Costa
Explanation:
Who is the first recipient of Covid-19 vaccine in Bangladesh? Correct Answer Renu V. Costa কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা বাংলাদেশে সর্বপ্রথম টিকা গ্রহণ করেন। টিকার মাধ্যমে বাংলাদেশে কোভিড - ১৯ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বাংলাদেশে কোভিড - ১৯ টিকা প্রদান কার্যক্রম ২৭.০১.২০২১ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
Liability-side of the balance-sheet comprises:
Correct Answer:
D: All of above
A complier can check:
Correct Answer:
B: Syntax error
Explanation:
A complier can check: Correct Answer Syntax error উচ্চস্তরের ভাষায় লেখা উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তরিত করার প্রোগ্রামকে Compiler বলে। Compiler এর প্রধান কাজ হলোঃ >উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করা। >এরপর প্রোগ্রামকে লিঙ্ক করা। এর অর্থ প্রোগ্রামের সঙ্গে প্রয়োজনীয় রুটিন যোগ করা। রুটিন হল প্রোগ্রামের কোন ছোট অংশ যাতে কোন নির্দিষ্ট কাজ (যেমন গুণ) করার জন্য উপযুক্ত নির্দেশ দেওয়া থাকে। কোন প্রোগ্রামে একই রুটিন বার বার প্রয়োজন হলে তা প্রধান মেমরিতে রাখা থাকে ও প্রয়োজনের সময় ব্যবহার করা হয়। >প্রোগ্রামে কোন ভুল থাকলে তা জানানো। >প্রধান মেমরিতে প্রয়োজনীয় স্মৃতি অবস্থানের ব্যবস্থা করা। কম্পিউটার অপারেটরের সব ভুলত্রুটি সংশোধন করার পর লোডার প্রোগ্রাম বস্তু প্রোগ্রামকে প্রধান মেমরিতে নিয়ে যায়। তারপর কম্পিউটার তা কার্যকরী করে
Which one is the processor of 7th generation?
Correct Answer:
D: i7-7920HQ
Which one of the following channels of remittance flows does not contribute to our Foreign Exchange Reserve?
Correct Answer:
C: hundi
Explanation:
Which one of the following channels of remittance flows does not contribute to our Foreign Exchange Reserve? Correct Answer hundi মুদ্রা অর্থনীতিতে হুন্ডি একটি বহুল প্রচলিত অর্থ স্থানান্তর প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় বিদেশে কর্মরত একজন নাগরিক তার প্রদেয় রেমিটেন্স/ অর্থ বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রেরণ না করে অন্যকোনো মধ্যস্বত্বভোগী ব্যক্তি/ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রেরণ করে। সেখানে উক্ত মধ্যস্বত্ব ভোগী ব্যক্তি/ প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণ না করে গ্রহীতা দেশের অভ্যন্তরে তার নিযুক্ত ব্যক্তি/ প্রতিষ্ঠান থেকে অর্থ পরিশোধ করে। সাধারণত ট্যাক্স ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে হুন্ডির মাধ্যমে লেনদেন করা হয়। | যার কারণে এটি আমাদের Foreign Exchange Reserve এ কোনো অবদান রাখে না।
Which one is not digital goods?
Correct Answer:
C: Smart phone
Explanation:
Which one is not digital goods? Correct Answer Smart phone Digital goods বা ডিজিটাল পণ্য হলো এক ধরনের অস্পর্শযোগ্য পণ্য। বিভিন্ন ধরনের ডিজিটাল পণ্য রয়েছে যেমনঃ ebook, downloadable music, internet radio, photos, graphics, software, mobile apps, online games ইত্যাদি।
Under which of the following methods of depreciation, amount of depreciation varies every year?
Correct Answer:
A: SYD
Explanation:
Under which of the following methods of depreciation, amount of depreciation varies every year? Correct Answer SYD SYD হলো Sum of Year digit method. এই প্রক্রিয়ায় Depreciation প্রতি বছর পরিবর্তন হয়। আর, SLM হলো Straight Line Method. এখানে, SLM এবং Annuity এর মাধ্যমে Depreciation পরিবর্তন হয় না।
Cryptocurrency is a
Correct Answer:
B: Digital Medium of Exchange
Explanation:
Cryptocurrency is a Correct Answer Digital Medium of Exchange 'ক্রিপ্টোকারেন্সি' হলো এক ধরনের সাংকেতিক মুদ্রা। যার কোন বাস্তব রূপ নেই। এর অস্তিত্ব শুধুমাত্র ইন্টারনেট জগতেই সীমাবদ্ধ। এটি ব্যবহার করে লেনদেন শুধু অনলাইনেই সম্ভব। যার পুরো কার্যক্রম ‘ক্রিপ্টগ্রাফি' নামক একটি সুরক্ষিত প্রক্রিয়ায় সম্পন্ন হয়। ২০১৭ সাল থেকে 'ক্রিপ্টোকারেন্সি' একটি উঠতি মার্কেটে পরিণত হয়েছে।