Food Directorate recruitment test Sprayman MCQs
Showing 34 questions (Total: 34)
জিবুতি’র পর আফ্রিকা মহাদেশে কোন রাষ্ট্রে চীন সেনা ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে?
Correct Answer:
ক: নিরক্ষীয় গিনি
‘পরীক্ষায় সফল হও’ - এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
ঘ: ইচ্ছাসূচক
Explanation:
‘পরীক্ষায় সফল হও’ - এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর ইচ্ছাসূচক বাক্য তিন প্রকার : ১) সরল বাক্য , ২) মিশ্র বা জটিল বাক্য , ৩) যৌগিক বাক্য । ১) সরল বাক্য : যে বাক্যে একটি মাত্র কর্তা ( উদ্দেশ্য ) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া ( বিধেয় ) থাকে , তাকে সরল বাক্য বলে । যে বাক্যে মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ পায় , তাকে ইচ্ছাসূচক বাক্য বলে ।
A synonym for "Synergy" is-
Correct Answer:
A: Alliance
Explanation:
A synonym for "Synergy" is- Correct Answer Alliance Synergy মানে হচ্ছে - সমন্বয় Alliance - জোট
নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
Correct Answer:
খ: পতঞ্জলি
Explanation:
নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? সঠিক উত্তর পতঞ্জলি কুল + অটা = কুলটা গো + অক্ষ = গবাক্ষ অন্য + অন্য = অন্যান্য গো + ইন্দ্র = গবেন্দ্র প্র + এষণ = প্রেষণ স্ব + ঈর = স্বৈর স্ব + ঈরিনী = স্বৈরনী শুদ্ধ + ওদন = শুদ্ধোধন মার্ত + অণ্ড = মার্তণ্ড প্র + ঊঢ় = প্রোঢ় অন্য + অন্য = অন্যান্য
He lives _______ honest means.
Correct Answer:
A: by
Explanation:
He lives _______ honest means. Correct Answer by He lives by honest মানে - সে সততার দ্বারা বাঁচে সুতরাং বলা যেতে পারে - এখানে Preposition: by বসবে
‘মৈনাক’- ছদ্মনামে কে লিখতেন?
Correct Answer:
ক: শামসুর রাহমান
Explanation:
‘মৈনাক’- ছদ্মনামে কে লিখতেন? সঠিক উত্তর শামসুর রাহমান শামসুর রাহমান বিভিন্ন পত্রিকায় সম্পাদকীয় ও উপসম্পাদকীয় লিখতে গিয়ে নানা ছন্দনাম নিয়েছেন। সে গুলো হচ্ছে: সিন্দবাদ, চক্ষুষ্মান, লিপিকার, নেপথ্যে, জনান্তিকে, মৈনাক।
বিদেশি ধাতু কোনটি?
Correct Answer:
ঘ: ভর্
Explanation:
বিদেশি ধাতু কোনটি? সঠিক উত্তর ভর্ প্রধানত হিন্দি এবং কিছু আরব - ফারসি ভাষা থেকে যে সব ধাতু বা ক্রিয়ামুল বাংলা ভাষায় গৃহীত হযেছে, যে সব ধাতু বা ক্রিয়ামূল বলে। এখানে, ‘ড’ শব্দটি ব্যবহৃত হয়েছে ‘ভীত হওয়া ‘ অর্থে । আরো কিচু বিদেশি ধাতু: আঁট খাট, চেঁচ, জম্, ঝুল্।
‘পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’ গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: বদরুদ্দীন উমর
Explanation:
‘পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’ গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর বদরুদ্দীন উমর রাজনীতি - সংস্কৃতির দক্ষ বিশ্লেষক বদরুদ্দীন উমর আজ থেকে প্রায় ৫০ বছর আগে। তাঁর ম্যাগনাম ওপাস পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি নামের তিন খণ্ডের বইটির প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল ১৯৭০ আর শেষ খণ্ডের প্রথম প্রকাশের কাল ১৯৮৫।
`To fight shy of' - means.
Correct Answer:
D: to avoid
Explanation:
`To fight shy of' - means. Correct Answer to avoid `To fight shy of' - means. কোনো কিছুকে এড়িয়ে চলা; সুতরাং - to avoid হচ্ছে সঠিক অর্থ।
২৭ তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP-27) কোথায় অনুষ্ঠিত হবে?
Correct Answer:
ক: মিশর
Explanation:
২৭ তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP-27) কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর মিশর ২০২২ সালে বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ - ২৭) আয়োজন হতে যাচ্ছে মিশরে। গ্লাসগোতে অনুষ্ঠিত কপ - ২৬ শীর্ষ সম্মেলনে বক্তৃতায় দেশটির রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসি আফ্রিকার দেশগুলোর প্রতিনিধি হিসেবে মিশরে কপ - ২৭ আয়োজনের প্রস্তাব পেশ করেন
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোন দেশের শান্তিরক্ষী সবচেয়ে বেশি নিয়োজিত?
Correct Answer:
গ: বাংলাদেশ
Explanation:
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোন দেশের শান্তিরক্ষী সবচেয়ে বেশি নিয়োজিত? সঠিক উত্তর বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ বর্তমানে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ।
The play `Hamlet' is written by.
Correct Answer:
B: William Shakespeare
Explanation:
The play `Hamlet' is written by. Correct Answer William Shakespeare William Shakespeare এর একটি বিখ্যাত নাটক ( Play) হলো hamlet . আর to be, or not to be, that is the question "Dialogue " টি Hamlet নাটক থেকেই চয়ন করা হয়েছে।
Antonym of `bizarre' is-
Correct Answer:
B: Normal
Explanation:
Antonym of `bizarre' is- Correct Answer Normal bizarre এর অর্থ হচ্ছে - উদ্ভট এর বিপরীত শব্দ এখানে Normal অর্থাৎ স্বাভাবিক।
একটি সংখ্যার দ্বিগুনের সাথে তিনগুণ যোগ করলে ২ হয়, সংখ্যাটি কত?
Correct Answer:
ক: ০.৪০
Explanation:
একটি সংখ্যার দ্বিগুনের সাথে তিনগুণ যোগ করলে ২ হয়, সংখ্যাটি কত? সঠিক উত্তর ০.৪০ ধরি সংখ্যাটি, x সংখ্যাটির দ্বিগুণ এর সাথে তিন গুণ যোগ 2 হয়, ( 2x + 3x) = 2 বা, 5x = 2 বা, x = 2/5 বা, x = 0.4
‘সব ভাল যার শেষ ভাল তার’ - সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
Correct Answer:
ক: All well that ends well.
কর্মধারায় সমাস কোনটি?
Correct Answer:
গ: কদাচার
Explanation:
কর্মধারায় সমাস কোনটি? সঠিক উত্তর কদাচার কর্মধারায় সমাসঃ যে সমাসে পূর্বপদ পরপদের বিশেষণ - রূপে অবস্থান করে এবং উত্তরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারায় সমাস বলে। এই সমাসে উভয় পদে কর্তৃকারকে শূন্য বিভক্তি হয়। সাধারণ কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায় এবং রূপক কর্মধারায় সমাস।
a+b=16 এবং a-b=9 হলে 4ab এর মান কত?
Correct Answer:
খ: 7
Explanation:
a+b=16 এবং a-b=9 হলে 4ab এর মান কত? সঠিক উত্তর 7 আমরা জানি, 4ab = (a + b)² - (a - b)² = (√16)² - (√9)² = 16 - 9 = 7
‘ফ্লুরোনা’ কিসের নাম?
Correct Answer:
গ: ফ্লু ও করোনা ভাইরাসের সম্মিলিত লক্ষণ
ইউক্রেন ইস্যুতে ১০ জানুয়ারি, ২০২২ যুক্তরাষ্ট্র ও রাশিয়া কোথায় বৈঠক বসেছিল?
Correct Answer:
ক: জেনেভা, সুইজারল্যান্ড
Explanation:
ইউক্রেন ইস্যুতে ১০ জানুয়ারি, ২০২২ যুক্তরাষ্ট্র ও রাশিয়া কোথায় বৈঠক বসেছিল? সঠিক উত্তর জেনেভা, সুইজারল্যান্ড ইউক্রেন ইস্যুতে বৈঠকে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় এই বৈঠকে মিলিত হন তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
‘আলপিন’ কোন ভাষার শব্দ?
Correct Answer:
ঘ: পর্তুগিজ
Explanation:
‘আলপিন’ কোন ভাষার শব্দ? সঠিক উত্তর পর্তুগিজ পর্তুগিজ শব্দ: বারান্দা, পরাত( বড়ো থালাবিশেষ), আয়া, আচার, পাচার, পেয়ারা, যীশু, ক্রুশ, গরাদ, জানলা, নোনা, বালতি, পেঁপে, পাউরুটি, সাবান, তোয়ালে, গামলা, বালতি , বোতাম, বিন্তি/বিন্তী(এক প্রকার তাস খেলা), মিস্ত্রী, নিলাম, ফিতা, কাবাব, কামিজ, সেমিজ, কপি, মার্কা, আলপিন, আলকাতরা, ইস্পাত, এনতার(অজস্র, প্রচুর, দেদার), কামরা, কেদারা, কেরানি, তামাক, নীলাম, পারদ, পাউরুটি, পাদ্রি/পাদ্রী, পিস্তল, ফিতা, বোমা, সাগু, গুদাম, আলমারি, আতা, আনারস , পিপে/পিপা(তরল পদার্থ রাখার জন্য ঢাকের আকৃতিবিশিষ্ট কাঠের তৈরি বড়ো পাত্রবিশেষ), বেহালা, পেরেক, চাবি।
যদি বাস ভাড়া ৬০% বৃদ্ধি পায় তবে বাসে যাতায়াত শতকরা কতভাগ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না?
Correct Answer:
খ: ৩৭.৫%
Explanation:
যদি বাস ভাড়া ৬০% বৃদ্ধি পায় তবে বাসে যাতায়াত শতকরা কতভাগ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না? সঠিক উত্তর ৩৭.৫% শর্টকার্ট টেকনিক : = (মূল্য বৃদ্ধি ×১০০ )÷(১০০ + মূল্য বৃদ্ধি) % = (৬০×১০০ )÷(১০০ + ৬০) % = (৬০০০÷১৬০)% = (৬০০÷১৬)% = ৩৭.৫%
২০২১-২২ অর্থবছরে জাতীয় বাজেটের আকার কত?
Correct Answer:
ক: ৬,০৩,৬৮১ কোটি টাকা
Explanation:
২০২১-২২ অর্থবছরে জাতীয় বাজেটের আকার কত? সঠিক উত্তর ৬,০৩,৬৮১ কোটি টাকা গত ৩ জুন জাতীয় সংসদের আগামী ২০২১ - ২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার ৩০ জুন এটি জাতীয় সংসদে পাস হয়। আগামী ২০২১ - ২২ অর্থবছরের বাজেটে চূড়ান্ত আকার (ব্যয়) ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এটি মোট জিডিপি‘র ১৭ দশমিক ৫০ শতাংশ। এতে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। ঘাটতির পরিমাণ জিডিপির ৬ দশমিক ২ শতাংশ। বাজেটে মূল্যস্ফীতি ধরা হয়েছে ৫ দশমিক ৩ শতাংশ। বাজেটের অর্থনীতি প্রবৃদ্ধি ধরা হযেছে ৭ দশমিক ২ শতাংশ। ২০২১ - ২২ অর্থবছরে বাজেটে মোট জিডিপি‘র আকার ৩৪ লাখ ৭৩ হাজার ৯১১ কোটি টাকা
কোনটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্পগ্রন্থ?
Correct Answer:
খ: নামহীন গোত্রহীন
Explanation:
কোনটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্পগ্রন্থ? সঠিক উত্তর নামহীন গোত্রহীন কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্পগ্রন্থ " নামহীন গোত্রহীন"। এছাড়াও তার কয়েকটি উল্লেখযোগ্য গল্পগ্রন্থ : আত্নাজ ও একটি করবী গাছ, সমুদ্রের সপ্নঃ শীতের অরন্য, জীবন ঘষে আগুণ, পাতালে হাসপাতালে, আমরা অপেক্ষা করছি।
Select the correct sentence?
Correct Answer:
C: He resembles his father.
Explanation:
Select the correct sentence? Correct Answer He resembles his father. বাক্যের প্রয়োজন নেই এমন word বা Phrase এর ব্যবহার । যেমন: Resemble ( দেখতে কারো মত হওয়া; কোনো কিছুর অনুরূপ হওয়া) meet, answer, approach, discuss, enter, investigate, paint, reach, resign, violate ইত্যাদি Transitive verb বিধায় এদের পরে কোনো Preposition বসে না। তাই এদের পরে কোনো Prepositon ব্যবহার করলে শব্দবাহুল্য দোষে দুষ্ট হবে। কিন্তু এদের Noun form এরপরে Proposition বসে।
কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়?
Correct Answer:
খ: ঘোষ ধ্বনি
Explanation:
কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়? সঠিক উত্তর ঘোষ ধ্বনি যেসব বাগথ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী কম্পিত হয়, সেগুলোকে ঘোষণা ব্যঞ্জন বলে। স্বরধ্বনি সবগুলোই ঘোষ ধ্বনি ( Voiced) যেমন: গ, ঘ্, ঙ্, জ্, ঝ্, ড্, ঢ্, দ্, ধ্, ন্, ব্, ভ্, ম্, র, ল, ড্, হ্ ইত্যাদি।
৬০ কোন সংখ্যার ৮০%?
Correct Answer:
গ: ৭৫
Explanation:
৬০ কোন সংখ্যার ৮০%? সঠিক উত্তর ৭৫ ধরি সংখ্যাটি = x x এর ৮০% = ৬০ বা x এর ৮০÷১০০ = ৬০ বা ৪x ÷ ৫ = ৬০ বা ৪x = ৬০×৫ বা ৪x = ৩০০ বা x = ৩০০÷ ৪ বা x = ৭৫ উত্তর = ৭৫
‘ব্যাপ্তি’ অর্থে সম্বন্ধ পদ কোনটি?
Correct Answer:
ঘ: রোজার ছুটি
Explanation:
‘ব্যাপ্তি’ অর্থে সম্বন্ধ পদ কোনটি? সঠিক উত্তর রোজার ছুটি ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যের অন্য পদের সাতে সম্পর্কযুক্ত হয় তাকে সম্বন্ধ পদ বলে। এখানে ‘ব্যাপ্তি সম্বন্ধ’ অর্থ রোযার ছুটি’ ‘শরতের আকাশ’। উল্লেখ্য, অীদকরণ সম্বন্ধ হলো ‘ রাজার রাজ্য এবং আধার আধেয় হলো ‘ বাটির দুধ’ ।
এক কুইন্টাল চালের দাম ২,০০০ টাকা। কেজি প্রতি ৫ টাকা বাড়লে বর্তমানে ১ কুইন্টাল চালের দাম কত?
Correct Answer:
গ: ২৫০০ টাকা
Explanation:
এক কুইন্টাল চালের দাম ২,০০০ টাকা। কেজি প্রতি ৫ টাকা বাড়লে বর্তমানে ১ কুইন্টাল চালের দাম কত? সঠিক উত্তর ২৫০০ টাকা আমরা জানি, ১ কুইন্টাল = ১০০ কেজি বর্তমানে, ১কুইন্টাল বা ১০০ কেজি চালের দাম = ২০০০ টাকা অতএব, ১ কেজি চালে দাম ২০০০÷১০০ টাকা এবং ৫ টাকা বৃদ্ধিতে, ১ কেজি চালের দাম = (বতর্মান মূল্য + বৃদ্ধি) টাকা = (২০ + ৫)টাকা = ২৫ টাকা অতএবং ১ কুইন্টাল বা ১০০ কেজি বৃদ্ধিতে চালের দাম (২৫ × ১০০) = ২৫০০ টাকা উত্তর: ২৫০০ টাকা
৯০ ডিগ্রি কোণের পুরক কোণের মান কত?
Correct Answer:
ঘ: ০ ডিগ্রি
Explanation:
৯০ ডিগ্রি কোণের পুরক কোণের মান কত? সঠিক উত্তর ০ ডিগ্রি আমরা জানি পূরক কোন হচ্ছে দুইটি কোণ মিলে ৯০ ডিগ্রি। তাই সঠিক 0 বা শূন্য = (পূরক কোণ - প্রদত্ত কোণ) = (90 - 90) = 0
কতজন লোককে ১২৫টি কমলা এবং ১৪৫টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
Correct Answer:
গ: ৫
Explanation:
কতজন লোককে ১২৫টি কমলা এবং ১৪৫টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে? সঠিক উত্তর ৫ বালকের সংখ্যা হবে ১২৫ ও ১৪৫ সংখ্যা দুটির গ.সা.গু১২৫)১৪৫(১ ১২৫ ২০)১২৫(৬ ১২০৫)২০(৪ ২০ নির্ণেয় বালকের সংখ্যা ৫ জন।
একটি সমকোণী ত্রিভুজের ভূমি a, উচ্চতা b এবং অতিভুজ c হলে নীচের কোনটি সঠিক?
Correct Answer:
ক: c2=a2+b2 
Explanation:
একটি সমকোণী ত্রিভুজের ভূমি a, উচ্চতা b এবং অতিভুজ c হলে নীচের কোনটি সঠিক? সঠিক উত্তর c2=a2+b2  সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, অতিভুজ2 = ভূমি² + লম্ব² বা, c² = a² + b²
Find the correct analogy of "Light : Blind".
Correct Answer:
B: Speech : Dumb
a : b=3 : 6 এবং b : c=12 : 16 হলে a : c= কত?
Correct Answer:
A: 6 : 16
Explanation:
a : b=3 : 6 এবং b : c=12 : 16 হলে a : c= কত? Correct Answer 6 : 16 a : b = 3 : 6 = (3 × 12) : (6 × 12) = 36 : 72b : c = 12 : 16 = (12 × 6) : (16 × 6) = 72 : 96a : c = 36 : 96 or 6 : 16 (Ans)
একটি বৃত্তের পরিধি : বৃত্তের ক্ষেত্রফল নিম্নের কোনটি?
Correct Answer:
ক: 2 : r
Explanation:
একটি বৃত্তের পরিধি : বৃত্তের ক্ষেত্রফল নিম্নের কোনটি? সঠিক উত্তর 2 : r একটি বৃত্তের ব্যাসার্ধ r একক হবে। পরিধি : ক্ষেত্রফল = 2πr : πr2 = 2 : r অর্থাৎ পরিধি : ক্ষেত্রফল = 2 : r