Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
What feature will you use to apply motion effects in between a slide exits and another enters?
Correct Answer:
D: Slide Transition
Explanation:
What feature will you use to apply motion effects in between a slide exits and another enters? Correct Answer Slide Transition Slide Transition is used to apply motion effects in between a slide exits and another enters.
চা পাতায় কোন ভিটামিন থাকে ?
Correct Answer:
গ: ভিটামিন বি কমপ্লেক্স
Explanation:
চা পাতায় কোন ভিটামিন থাকে ? সঠিক উত্তর ভিটামিন বি কমপ্লেক্স শাকসবজি , তৈলবীজ এবং হাঙ্গর মাছের যকৃতের তেলে ভিটামিন - ই পাওয়া যায় । সবুজ শাকসবজি দুগ্ধজাত দ্রব্য ভিটামিন ' কে ' - এর প্রধান উৎস । চা পাতা বৃষ্টির পানিতে ভিটামিন - বি কমপ্লেক্স পাওয়া যায় । মাছের তেল , দুধ , মলা মাছ , মাছের মাথা এবং গাজরে সর্বাধিক ভিটামিন - এ রয়েছে ।
বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির ( Low land) পরিমাণ সবচেয়ে বেশি?
Correct Answer:
গ: কিশোরগঞ্জ
Explanation:
বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির ( Low land) পরিমাণ সবচেয়ে বেশি? সঠিক উত্তর কিশোরগঞ্জ মৌসুমী বায়ু প্রবাহের সময় সাধারণত নিম্নভূমি ১৮০ সেমি - ২৭৫ সেমি পর্যন্ত প্লাবিত হয় । নিম্নভূমি বলতে হাওর ও বাঁওড় অঞ্চলকে বােঝানাে হয় । বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বাের্ডের তথ্যমতে , কিশােরগঞ্জে হাওরের সংখ্যা ১২২টি । যার আয়তন ১ , ৮২ , ১০৩ হেক্টর । হবিগঞ্জে হাওরের সংখ্যা ৩০টি , যার আয়তন ৩৯ , ১৩২ হেক্টর ।
Terrorist often use bombs to --- building and other kind of property .
Correct Answer:
B: blow-up
Explanation:
Terrorist often use bombs to --- building and other kind of property . Correct Answer blow-up Blow up something অর্থ বিস্ফোরক ব্যবহার করে কোনো কিছু ধ্বংস করা। Blow up যোগে বাক্যটির বাংলা অর্থ - সন্ত্রাসীরা কখনো কখনো দালাল এবং অন্যান্য ধরনের সম্পদ উড়িয়ে দিতে বোমা ব্যবহার করে।
একটি সরলরেখার উপর অঙ্কিত বির্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার ২৫ শতাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ?
Correct Answer:
ক: ১৬
'কালাপানি' কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড?
Correct Answer:
ক: ভারত ও নেপাল
Explanation:
'কালাপানি' কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? সঠিক উত্তর ভারত ও নেপাল এটি বর্তমানে ভারতের নিয়ন্ত্রণে।
The main character in Paradise Lost Book I and Book II is :
Correct Answer:
B: Satan
Explanation:
The main character in Paradise Lost Book I and Book II is : Correct Answer Satan John Milton রচিত Paradise Lost Book I এবং Book II এর প্রধান চরিত্র হলো Satan. সঠিক উত্তর হবে - Satan.
I would be most obliged if you __ pay later
Correct Answer:
C: allow me to
Explanation:
I would be most obliged if you __ pay later Correct Answer allow me to I would be most oblige if you let me pay later বাক্যটির অর্থ যদি আমাকে দেরীতে দিতে দাও তাহলে বাধিত থাকবো। সবিনয়ে কোন কিছু করার অনুমতি নেওয়া বুঝাতে let me do something বসে।
বাংলা সাহিত্যের অন্ধকার যুগের সময়কাল কত?
Correct Answer:
খ: ১২০১ -১৩৫০
Explanation:
বাংলা সাহিত্যের অন্ধকার যুগের সময়কাল কত? সঠিক উত্তর ১২০১ -১৩৫০ বাংলা সাহিত্যের ইতিহাসে ১২০১ - ১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলে। ১২০৪ সালে বখতিয়ার খলজির বাংলা বিজয়ের ফলে বাংলার প্রচলিত ধর্মীয় সংস্কৃতিতে বড় পরিবর্তন ঘটে। ব্রাহ্মণ ও বৌদ্ধশক্তির নেতৃত্ব চলে যায় মুসলমানদের হাতে। নেতৃত্ব পরিবর্তনে সাময়িকভাবে সৃষ্ট এই বিমূঢ় অবস্থার প্রেক্ষিতে তেমন কোনাে সাহিত্যের সন্ধান পাওয়া যায়নি, তাই ঐতিহাসিকদের মতে, এ সময়কে অন্ধকার যুগ বলে। এ যুগের প্রধান সাহিত্যকর্ম সমূহ প্রাকৃতপৈঙ্গল, শূন্যপুরাণ ও সেক শুভােদয়া।
'লবণ' শব্দের বিশেষণ-
Correct Answer:
গ: লবণাক্ত
Explanation:
'লবণ' শব্দের বিশেষণ- সঠিক উত্তর লবণাক্ত 'লবণ' বিশেষ্য পদ। এর বিশেষণ লবণাক্ত। যা দ্বারা লবণের গুণ প্রকাশ পেয়েছে।
শিক্ষা বিষয়ক ইউনেস্কাের বার্ষিক প্রতিবেদন কোনটি?
Correct Answer:
খ: Global Education Monitoring Report .
Explanation:
শিক্ষা বিষয়ক ইউনেস্কাের বার্ষিক প্রতিবেদন কোনটি? সঠিক উত্তর Global Education Monitoring Report . শিক্ষা বিষয়ক ইউনেস্কোর বার্ষিক প্রতিবেদন - Global Education Monitoring Report সংক্ষেপে GEM Report.
বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে গৃহীত প্রকল্প কোনটি?
Correct Answer:
ক: HEQEP
Explanation:
বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে গৃহীত প্রকল্প কোনটি? সঠিক উত্তর HEQEP বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে গৃহীত প্রকল্প (HEQEP)। এটি বিশ্বব্যাংকের একটি প্রজেক্ট যা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে। শিক্ষাদান পদ্ধতি ও গবেষণার উন্নয়নে কাজ করে যাচ্ছে (HEQEP)।
বাংলাদেশে শিক্ষার আইনগত ভিত্তির প্রধান উৎস কোনটি?
Correct Answer:
গ: সংবিধান
Explanation:
বাংলাদেশে শিক্ষার আইনগত ভিত্তির প্রধান উৎস কোনটি? সঠিক উত্তর সংবিধান বাংলাদেশের শিক্ষার আইনগত ভিত্তি প্রধান উৎস হল সংবিধান।
SDG বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৪ নং লক্ষ্যমাত্রা ফোকাস কোনটি?
Correct Answer:
ঘ: মানসম্মত শিক্ষা
Explanation:
SDG বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৪ নং লক্ষ্যমাত্রা ফোকাস কোনটি? সঠিক উত্তর মানসম্মত শিক্ষা জাতিসংঘের SDG তে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৭ টি। এদের মধ্যে প্রথম লক্ষ্য হলো দারিদ্র দূরীকরণ। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম লক্ষ্য হল যথাক্রমে: ক্ষুধা দূরীকরণ, স্বাস্থ্যসম্মত জীবনমান, মানসম্পন্ন শিক্ষা ও লিঙ্গ সমতা।
শিখন-শেখানো কার্যক্রমের কোন নির্দিষ্ট সমস্যার সমাধানকল্পে কোন ধরনের গবেষণা বেশি উপযোগী?
Correct Answer:
গ: Applied Researc
Explanation:
শিখন-শেখানো কার্যক্রমের কোন নির্দিষ্ট সমস্যার সমাধানকল্পে কোন ধরনের গবেষণা বেশি উপযোগী? সঠিক উত্তর Applied Researc শিখন - শেখানো কার্যক্রমে যেকোন সমস্যা সমাধানকল্পে Applied Research বেশী উপযোগী । এ পদ্ধতিতে নির্দিষ্ট সমস্যাকে সমাধানকল্পে প্রায়োগিক পদ্ধতি অনুসরণ করে শিক্ষার্থীদের মাঝে নব উদ্দীপনা তৈরি করা হয়।
মৌলিক শিক্ষা কী?
Correct Answer:
ঘ: প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন
Explanation:
মৌলিক শিক্ষা কী? সঠিক উত্তর প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন মৌলিক শিক্ষা হলো প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করা। যতটুকু জ্ঞান অর্জন করলে সুষ্ঠুভাবে বেঁচে থাকা যায় তাকে বুঝায়।
"প্রত্যেক শিশুই কোন না কোন বিষয়ে বুদ্ধিমান" -কথাটি কার তত্ত্বে পাওয়া যায়?
Correct Answer:
ঘ: স্কিনার
Explanation:
"প্রত্যেক শিশুই কোন না কোন বিষয়ে বুদ্ধিমান" -কথাটি কার তত্ত্বে পাওয়া যায়? সঠিক উত্তর স্কিনার প্রতিটি শিশু কোন না কোন দিকে পাকা থাকে কেউ কেউ খেলা ধুলোয় কেউ কেউ লেখা পড়ায় কেউ আবার কাজে কর্মে।
If you didn't---so much , you would get more work done.
Correct Answer:
A: procrastinate
Explanation:
If you didn't---so much , you would get more work done. Correct Answer procrastinate Procrastinate অর্থ গড়িমসি করা।
নিচের কোন দেশটির সাথে বাংলাদেশের কোন কূটনৈতিক সম্পর্ক নেই?
Correct Answer:
ঘ: তাইওয়ান
Explanation:
নিচের কোন দেশটির সাথে বাংলাদেশের কোন কূটনৈতিক সম্পর্ক নেই? সঠিক উত্তর তাইওয়ান Let S be the sample space Then, n(S) = number of ways of drawing 3 balls out of 15 = 15C3 = (15 × 14 × 13)/(3 × 2 × 1) = 455 Let E = event of getting all the 3 red balls ∴n(E) = 5C3 = 5C2 = (5 × 4)/(2 × 1) = 10 ∴P(E) = n(E)/n(S) = 10/455 = 291
বাংলার কোন শাসক সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেন?
Correct Answer:
গ: শায়েস্তা খাঁ
Explanation:
বাংলার কোন শাসক সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেন? সঠিক উত্তর শায়েস্তা খাঁ সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদ পুরে অবস্থিত মুঘল আমলে নির্মিত একটি মসজিদ। এই মসজিদটি চারটি মিনারসহ সাতটি গম্বুজের কারণে মসজিদের নাম সাত গম্বুজ মসজিদ। সুবেদার শায়েস্তা খান তার পুত্র উমিদ খা মসজিদটির নির্মাণ করেন।
পেট্রোলিয়াম রপ্তানিকারী দেশগুলোর সংগঠন (OPEC) থেকে সম্প্রতি কোন দেশটি বের হয়ে গেছে?
Correct Answer:
ঘ: কাতার
Explanation:
পেট্রোলিয়াম রপ্তানিকারী দেশগুলোর সংগঠন (OPEC) থেকে সম্প্রতি কোন দেশটি বের হয়ে গেছে? সঠিক উত্তর কাতার ৩ ডিসেম্বর ২০১৮ বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন Organisation of the Petroleum Exporting Countries (OPEC) - এর সদস্য পদ ত্যাগ করার ঘোষণা দেয় কাতার, যা কার্যকর হয় ১ জানুয়ারি ১০১৯।
প্রাকৃতিক জলপ্রপাত ' হামহা' বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ঘ: মৌলভীবাজার
Explanation:
প্রাকৃতিক জলপ্রপাত ' হামহা' বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর মৌলভীবাজার বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে কুরমা বন বিট এলাকায় প্রাকৃতিক জলপ্রপাত হামহাম অবস্থিত। ২০১০ সালে পর্যটন গাইড শ্যামল দেববর্মার সাথে দুর্গম জঙ্গলে ঘোরা একদল পর্যটক এটি আবিষ্কার করেন। এ জলপ্রপাতের অপর নাম ' চিতা'।
নিচের কোন উপজাতি গোষ্ঠীটি মাতৃপ্রধান ?
Correct Answer:
খ: গারো
Explanation:
নিচের কোন উপজাতি গোষ্ঠীটি মাতৃপ্রধান ? সঠিক উত্তর গারো বাংলাদেশে বসবাসকারী ৪৫ টি ক্ষুদ্র নৃ - গোষ্ঠীর মধ্যে 'গারো' ও ' খাসিয়া' - এর পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক। এ জনগোষ্ঠীর বৃহৎ অংশের বসবাস বৃহত্তর ময়মনসিংহ জেলায়।
বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ কোন অর্থবছরে শেষ হবে?
Correct Answer:
গ: ২০২০-২১
Explanation:
বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ কোন অর্থবছরে শেষ হবে? সঠিক উত্তর ২০২০-২১ পরিকল্পনা কমিশন কর্তৃক গৃহিত ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল ২০১৬ - ২০২০ পর্যন্ত। ২০২০ - ২০২১ অর্থবছরে এর মেয়াদ শেষ হবে। ৭ম পঞ্চবার্ষিকীর আকার হল ৩১,৯০,২৮০ কোটি টাকা। প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ ও নাগরিকের ক্ষমতায়ন ও পঞ্চবার্ষিকীর মূল প্রতিপাদ্য।
বাংলাদেশের বৃহত্তর রেল জংশন কোনটি?
Correct Answer:
ঘ: ঈশ্বরদী রেল জংশন
Explanation:
বাংলাদেশের বৃহত্তর রেল জংশন কোনটি? সঠিক উত্তর ঈশ্বরদী রেল জংশন ঈশ্বরদী রেলওয়ে জংশন বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত প্রায় একশাে বছরের পুরােনাে ব্রিটিশ আমলে নির্মিত রেলওয়ে জংশন। এ রেলওয়ে জংশন বাংলাদেশের প্রাচীনতম ও বৃহৎ রেলওয়ে জংশন। পার্বতীপুরে বাংলাদেশে রেলওয়ের সর্ববৃহত কারখানা রয়েছে। কমলাপুর রেলস্টেশন দেশের বৃহত্তম রেল স্টেশন।
তালিবাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্রটি নিচের কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
খ: গাজীপুর
Explanation:
তালিবাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্রটি নিচের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর গাজীপুর বাংলাদেশের দ্বিতীয় ভূ - উপগ্রহ কেন্দ্র তালিবাবাদ ভূ - উপগ্রহ কেন্দ্র। এটি স্হাপিত হয় ১৯৮২ সালের জানুয়ারি মাসে। এ ভূ - উপগ্রহ কেন্দ্র টি গাজীপুর জেলায় অবস্থিত। বাংলাদেশে মোট চারটি ভূ - উপগ্রহ কেন্দ্র রয়েছে।
সুইজারল্যান্ড এর কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
Correct Answer:
ঘ: সুইস ন্যাশনাল ব্যাংক
Explanation:
সুইজারল্যান্ড এর কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? সঠিক উত্তর সুইস ন্যাশনাল ব্যাংক সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক হলাে সুইস ন্যাশনাল ব্যাংক। এটি ১৯০৬ সালে স্থাপিত হয় এবং এর সদর দপ্তর হলাে বার্ন ও জুরিখ।
বাংলাদেশের জাতীয় সংগীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
Correct Answer:
ক: বাংলার প্রকৃতির কথা
Explanation:
বাংলাদেশের জাতীয় সংগীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? সঠিক উত্তর বাংলার প্রকৃতির কথা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রেক্ষিতে আমার সোনার বাংলা কবিতাটি রচনা করেন। কবিতাটি গীতাবিতান কাব্যগ্রন্থের অন্তর্গত। জাতীয় সঙ্গীত বাংলার প্রকৃতির সৌন্দর্যের কথা ফুটে ওঠেছে।
নিচের কোনটি তদ্ভব শব্দ নয় ?
Correct Answer:
ক: লুঙ্গি
Explanation:
নিচের কোনটি তদ্ভব শব্দ নয় ? সঠিক উত্তর লুঙ্গি তদ্ভব এর অর্থ তার থেকে উৎপন্ন। অর্থাৎ সংস্কৃত হতে উৎপন্ন।
বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম কি?
Correct Answer:
গ: বাংলার দূত
Explanation:
বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম কি? সঠিক উত্তর বাংলার দূত বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি। বিএসসি এ পর্যন্ত ৩৮টি জাহাজ সংগ্রহ করেছে। এর মধ্যে বাংলার দূত' অন্যতম। ১৯৮৮ সালে চীন থেকে জাহাজটি আমদানি করে বিএসসি। বর্তমানে ১৩টি জাহাজের মিশ্র বহর নিয়ে বিএসসি সমুদ্রপথে বিশ্বব্যাপী বাংলাদেশের পতাকা বহন করছে।
নিচের কোন দেশটির স্থায়ী সেনাবাহিনী নেই?
Correct Answer:
খ: কোস্টরিকা
Explanation:
নিচের কোন দেশটির স্থায়ী সেনাবাহিনী নেই? সঠিক উত্তর কোস্টরিকা দেশের প্রতিরক্ষার প্রয়ােজনেই সেনাবাহিনী গড়ে তােলা হয়। কিন্তু অবাক হলেও সত্য যে বিশ্বর ২২টি দেশের কোন অফিসিয়াল বা স্থায়ী সেনাবাহিনী নেই। এই দেশগুলাের মধ্যে কোস্টরিকা অন্যতম। মুলত পার্শ্ববর্তী দেশগুলাের সাথে দীর্ঘদীনের সুসম্পর্কের কারণেই এসব দেশে কোনাে স্থায়ী সেনাবাহিনী গড়ে উঠেনি। যেসব দেশে স্থায়ী সেনাবাহিনী নেই তার মধ্যে কোস্টারিকা ছাড়াও এনডােরা, ডােমিনিকা, গ্রানাডা, কিরিবাতি, নাউরু, পালাউ, সামােয়া, টুভ্যালু বিশেষভাবে উল্লেখযােগ্য।
কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় এমন শব্দ হলো -
Correct Answer:
ঘ: পাল
Explanation:
কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় এমন শব্দ হলো - সঠিক উত্তর পাল পাল ও যূথ শব্দ দুটি কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়। যেমন - রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। হস্তিযূথ মাঠের ফসল নষ্ট করছে।
কোন শব্দটি অপপ্রয়োগের দৃষ্টান্ত ?
Correct Answer:
ক: অশ্রুজল
Explanation:
কোন শব্দটি অপপ্রয়োগের দৃষ্টান্ত ? সঠিক উত্তর অশ্রুজল কখনও কখনও বাংলায় কোন কোন শব্দে শব্দে সমার্থবোধক একাধিক শব্দের প্রয়োগ লক্ষ্য করা যায়। এ ধরনের প্রয়োগের ফলে শব্দ ব্যাকরণগতভাবে দূষিত হয় পড়ে। যেমন: অশ্রুজল অশ্রু অর্থ চোখের জল । সুতরাং, একত্রে অশ্রুজল শব্দটিতে ঘটেছে ।
'ভাঙ্গাইত' এই সাধু ক্রিয়াপদের চলিত রুপ কী?
Correct Answer:
ক: ভাঙ্গত
Explanation:
'ভাঙ্গাইত' এই সাধু ক্রিয়াপদের চলিত রুপ কী? সঠিক উত্তর ভাঙ্গত সাধুরীতি থেকে চলিতরীতিতে পরিবর্তনের নিয়ম: নিচে উল্লিখিত নিয়মগুলো অনুসরণ করে সাধু ভাষাকে চলিত ভাষায় রূপান্তরিত করা যায়: ১। ই - স্বরধ্বনির লোপ: ক্রিয়াপদের মধ্যে ই - স্বরধ্বনি থাকলে চলিত রীতিতে ই - স্বরধ্বনি লোপ পায়। যেমন—খাইব>খাব, আসিবে>আসবে, ভাঙ্গাইত> ভাঙ্গত। ২। উ - স্বরধ্বনির লোপ: চলিত রীতিতে উ - স্বরধ্বনি লোপ পায়। যেমন—হউক>হোক, থাউক>থাক। ৩। হ - কারের লোপ: চলিত ভাষায় রূপান্তরের সময় পদের মধ্যে হ - কারের লোপ হয়। যেমন—তাহা>তা, যাহা>যা। ৪। উ - ধ্বনির পরিবর্তন: পদের শেষে অ - আ স্বরধ্বনি থাকলে চলিতরীতিতে পূর্ববর্তী উ - স্বরধ্বনি ও - ধ্বনিতে পরিবর্তিত হয়। যেমন—শুন>শোন উঠে>ওঠে। ৫। আ - ধ্বনির পরিবর্তন: পূর্ববর্তী ই - ধ্বনির প্রভাবে পরবর্তী অক্ষরের আ - ধ্বনি এ - ধ্বনিতে পরিবর্তিত হয়। যেমন—গিয়া>গিয়ে মিঠা>মিঠে। ৬। অপিনিহিতি, অভিশ্রুতি ও স্বরসংগতির প্রভাবে পরিবর্তন: অপিনিহিত, অভিশ্রুতি ও স্বরসংগতির প্রভাবে সাধুরীতির পরিবর্তন ঘটে। যেমন—করিয়া>করে, ছুটিয়া>ছুটে।
It would be pleasant if we ---- where to go.
Correct Answer:
C: knew
Explanation:
It would be pleasant if we ---- where to go. Correct Answer knew ভগ্নাংশ যদি Subject হয় এবং তার লব ১ হলে verb - টি Singular হবে। অন্যথায়, Plural হবে। কিন্তু ভগ্নাংশযুক্ত Subject, uncountable noun হলে verb টি সর্বাবস্থায় (লব Plural হলেও) Singular হবে। যেমন: Three - fourths of the work has been finished.
which of the following noun is not a proper noun?
Correct Answer:
A: Team
Explanation:
which of the following noun is not a proper noun? Correct Answer Team যে Noun কোনাে ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নির্দিষ্ট নাম বুঝায় তাকে Proper Noun বলে। যেমন: Dhaka, Sunday, Kabir. যে Noun একজাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বুঝায় তাকে collective Noun বলে। যেমন: Team, Gang, Flock.
সবচেয়ে কঠিন পদার্থের নাম কী?
Correct Answer:
ঘ: হীরক
Explanation:
সবচেয়ে কঠিন পদার্থের নাম কী? সঠিক উত্তর হীরক সবচেয়ে কঠিন পদার্থের নাম - হীরক, সবচেয়ে নরম পদার্থের নাম - ট্যাল্ক, সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতু - লােহা।
The 'past participle' of the verb ' swear ' is -
Correct Answer:
B: sworn
Explanation:
The 'past participle' of the verb ' swear ' is - Correct Answer sworn Swear (Present form) - শপথ করা, Swore (Past form) - শপথ করেছিল, Sworn (Past Participle form) - শপথ করানাে ।
বাংলাদেশে কোন সাল হতে বয়স্ক ভাতা চালু হয়?
Correct Answer:
খ: ১৯৯৮ সালে
Explanation:
বাংলাদেশে কোন সাল হতে বয়স্ক ভাতা চালু হয়? সঠিক উত্তর ১৯৯৮ সালে সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে ১৯৯৭ - ৯৮ অর্থবছরে প্রবর্তন করা হয় বয়স্ক ভাতা যা ১৯৯৮ সালে কার্যকর হয়। বয়ােজ্যেষ্ঠ দুস্থ (৬০ + ) ব্যক্তিরা প্রতিমাসে ভাতা হিসেবে ৫০০ টাকা পান।
পরিকল্পনার সংখ্যাত্মক রুপকে কী বলে?
Correct Answer:
ক: বাজেট
সম্পদের আয়ুষ্কাল ৮ বছর , সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার কত?
Correct Answer:
গ: ১২.৫%
নির্দেশনক প্রশাসনের কী বলে?
Correct Answer:
গ: হৃৎপিণ্ড
যন্ত্রপাতি ধারে ক্রয় কোন বইতে লিপিবদ্ধ হবে ?
Correct Answer:
ঘ: প্রকৃত জাবেদা
ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দের উদাহরণ কোনটি?
Correct Answer:
ক: ধরাধরি
Explanation:
ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দের উদাহরণ কোনটি? সঠিক উত্তর ধরাধরি দ্বিতীয় শব্দটির শেষে ই যোগ করে ধ্বন্যাত্মক দ্বিরুক্তি গঠনঃ ধরাধরি, ঝমঝমি, ঝনঝনি।
কোন নেতৃত্বের ক্ষেত্রে নেতা তার সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দেন?
Correct Answer:
গ: স্বৈরতান্ত্রিক
He has been ill ___ Friday last.
Correct Answer:
B: since
Explanation:
He has been ill ___ Friday last. Correct Answer since নির্দিষ্ট সময় থেকে বুঝাতে preposition 'since' বসে।
বাংলােশর সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
Correct Answer:
ক: সেন্টমার্টিন
Explanation:
বাংলােশর সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? সঠিক উত্তর সেন্টমার্টিন আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন পরিষদ হল ভোলা জেলার দৌলতখান উপজেলার হাজীপুর ইউনিয়ন। সেন্টমার্টিন হল বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়ন ও একমাত্র প্রবাল দ্বীপ।
প্রথম বাঙালী সনেট কার লেখা?
Correct Answer:
খ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
প্রথম বাঙালী সনেট কার লেখা? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন মাইকেল রচিত চতুর্দশপদী কবিতাবলী। এতে ১২০ টি কবিতা সংকলিত হয়েছে।
আন্তর্জাতিক সময়সীমা অনুযায়ী বাংলাদেশের সময় নির্ধারণ হয়:
Correct Answer:
খ: GMT + 6 hours
Explanation:
আন্তর্জাতিক সময়সীমা অনুযায়ী বাংলাদেশের সময় নির্ধারণ হয়: সঠিক উত্তর GMT + 6 hours আন্তর্জাতিক সময় ধরা হয় 0° দ্রাঘিমার সময়কে। বাংলাদেশের দ্রাঘিমা 90° পূর্ব। আমরা জানি 1° দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে 90° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে 90×4 = 360 মিনিট / 6 ঘন্টা। যেহেতু পূর্ব দ্রাঘিমায় অবস্থিত তাই GMT + 6hours হবে বাংলাদেশের সময়।
বাংলাদেশের প্রথম ইপজেড কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: চট্রগ্রাম
Explanation:
বাংলাদেশের প্রথম ইপজেড কোথায় অবস্থিত? সঠিক উত্তর চট্রগ্রাম বাংলাদেশের চালুকৃত সরকারি ইপিজেড আটটি। এর মধ্যে প্রথম স্থাপিত ইপিজেড চট্টগ্রামের হালিশহর ইপিজেড (১৯৮৩)। এটি দেশের বৃহত্তম ইপিজেড।