Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
মানব সভ্যতার শুরু হয় কী থেকে ?
Correct Answer:
খ: কৃষি থেকে
বঙ্গভঙ্গ রহিত করা হয় কোন সালে?
Correct Answer:
গ: ১৯১১ সালে
Explanation:
বঙ্গভঙ্গ রহিত করা হয় কোন সালে? সঠিক উত্তর ১৯১১ সালে ১৯০৫ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর লর্ড কার্জন পূর্ব বাংলা ও আসাম নিয়ে ঢাকাকে রাজধানী করে একটি প্রদেশ গঠনের মাধ্যমে বঙ্গভঙ্গ সম্পন্ন করেন। কলকাতার বুদ্ধিজীবী মহলের বিশেষ করে সুরেন্দ্রনাথ ব্যানার্জী, বিপিন চন্দ্রপাল, শ্রী অরবিন্দ ঘোষসহ প্রমুখের বিরোধিতায় ও বিক্ষোভে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলে ১৯১১ সালে ১২ ডিসেম্বর দিল্লির দরবারে এক ঘোষণাপত্রে বঙ্গভঙ্গ রহিত ঘোষণা করা হয়।
ম্যালেরিয়ার জীবাণু বহনকারী মশার নাম কি?
Correct Answer:
খ: এনোফিলিস
Explanation:
ম্যালেরিয়ার জীবাণু বহনকারী মশার নাম কি? সঠিক উত্তর এনোফিলিস ম্যালেরিয়ার জীবাণু হলো প্লাজমোডিডা পরিবারের স্পোরোজোয়া শ্রেণিভুক্ত হেমোসপোর্ডিয়া গ্রুপের একটি ক্ষুদ্র প্রোটোজোয়া। মানব সামাজে ম্যালেরিয়া বিস্তারে এনোফিলিস মশা একমাত্র বাহক। পৃথিবীর বিভিন্ন দেশে এ মশার ৩৫ টি প্রজাতি আছে।
Meteorology কী সম্বন্ধীয় বিজ্ঞান ?
Correct Answer:
ঘ: আবহাওয়া ও জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞান
Explanation:
Meteorology কী সম্বন্ধীয় বিজ্ঞান ? সঠিক উত্তর আবহাওয়া ও জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞান পরিবেশের সাথে জীবের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞানকে Ecology. উদ্যানবিষয়ক বিজ্ঞান Botany এবং আবহাওয়া ও জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞানকে Meteorology বলে।
ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে ?
Correct Answer:
ঘ: ছায়াবৃত্ত
Explanation:
ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে ? সঠিক উত্তর ছায়াবৃত্ত ভূপৃষ্ঠের সৌরদ্বীপ ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে ছায়াবৃত্ত বলে। সূর্য সকালে দিগন্তের উপরে উঠার আগে এবং সন্ধ্যায় দিগন্তের নিচে নেমে যাবার পর কিছুক্ষণ বিক্ষিপ্ত সৌরকিরণে আকাশে আলো থাকে। এ সময়কে যথাক্রমে ঊষা ও গোধুলি বলে।
উদ্ভিদের বৃদ্ধি হয় নীচের কোনটির প্রভাবে?
Correct Answer:
খ: Urea সারের প্রভাবে
Explanation:
উদ্ভিদের বৃদ্ধি হয় নীচের কোনটির প্রভাবে? সঠিক উত্তর Urea সারের প্রভাবে Urea সারের প্রভাবে উদ্ভিদের বৃদ্ধি হয়। এখানে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। নাইট্রোজেন উদ্ভিদের বৃদ্ধির জন্য দ্বায়ী।
কোনটি শব্দের (Sound) ক্ষেত্রে সত্য?
Correct Answer:
খ: শব্দ শূন্য মাধ্যমে চলতে পারে না
Explanation:
কোনটি শব্দের (Sound) ক্ষেত্রে সত্য? সঠিক উত্তর শব্দ শূন্য মাধ্যমে চলতে পারে না শব্দ শূন্য মাধ্যমে চলতে পারে না। শব্দ চলতে মাধ্যমের প্রয়োজন হয়। কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি। বায়ু মাধ্যমে শব্দের বেগ ৩৩২ মি:।
জীবনানন্দ দাশ প্রধানত-
Correct Answer:
গ: প্রকৃতির কবি
Explanation:
জীবনানন্দ দাশ প্রধানত- সঠিক উত্তর প্রকৃতির কবি জীবনানন্দ দাশ প্রধানত প্রকৃতির কবি। জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃৎদের মধ্যে অন্যতম। তার প্রকৃতি নিয়ে ভালোবাসা এবং কাব্য রচনা দেখে তাকে রূপসী বাংলার কবি নামে আখ্যায়িত করা হয়।
”অতিবেগুনী” রশ্মির উৎস কী?
Correct Answer:
খ: সূর্য
Explanation:
”অতিবেগুনী” রশ্মির উৎস কী? সঠিক উত্তর সূর্য অতিবেগুনী রশ্মির উৎস হলো সূর্য। ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের এই অতিবেগুনী রশ্মি জীবজগতের জন্য খুব ক্ষতিকর। এ রশ্মি মানুষের গায়ে পড়লে ঘা হয়ে যেতে পারে।
বাংলাদেশের White gold কোনটি ?
Correct Answer:
গ: চিংড়ি
Explanation:
বাংলাদেশের White gold কোনটি ? সঠিক উত্তর চিংড়ি চিংড়ির রক্ত সাদা; কারন এদের রক্তে কোনও হিমোগ্লোবিন উপাদান নাই। আর চিংড়ি রপ্তানি করে যে বৈদেশিক অর্থ আয় করা হয় তা সোনার ব্যবসার চেয়েও মূল্যবান বা দামী; সেই কারনেই চিংড়িকে সাদা সোনা (white gold) বলা হয়। চিংড়িকে মূলত বৈদেশিক মুদ্রা অর্জনকারী অন্যতম প্রধান খাত বলা জানা যায়।
'পথিক তুমি পথ হারাইয়াছ' - কে কাকে বলেছিল?
Correct Answer:
গ: কপালকুন্ডলা নবকুমারকে
Explanation:
'পথিক তুমি পথ হারাইয়াছ' - কে কাকে বলেছিল? সঠিক উত্তর কপালকুন্ডলা নবকুমারকে a2 + b2 = (a + b)2 + 2ab + b2
জন্মের পর হতে শিশুকে কত সময় পর্যন্ত কেবল মাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত?
Correct Answer:
খ: ৬ মাস পর্যন্ত
Explanation:
জন্মের পর হতে শিশুকে কত সময় পর্যন্ত কেবল মাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত? সঠিক উত্তর ৬ মাস পর্যন্ত জন্মের পর হতে শিশুকে ৬ মাস পর্যন্ত কেবলমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত। ৬ মাস পার হলে বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি অন্য খাবারের প্রয়োজন হয়।
শূন্য মাধ্যমে তাপ সঞ্চালিত হয় কোন পদ্ধতিতে ?
Correct Answer:
গ: বিকিরণ
Explanation:
শূন্য মাধ্যমে তাপ সঞ্চালিত হয় কোন পদ্ধতিতে ? সঠিক উত্তর বিকিরণ শূন্য মাধ্যমে তাপ সঞ্চালিত হয় বিকিরণ পদ্ধতিতে।
বাংলাদেশের কোন অর্থমন্ত্রী সর্বপ্রথম বাজেট পেশ করেন?
Correct Answer:
ক: তাজউদ্দিন আহমেদ
Explanation:
বাংলাদেশের কোন অর্থমন্ত্রী সর্বপ্রথম বাজেট পেশ করেন? সঠিক উত্তর তাজউদ্দিন আহমেদ প্রথমবার স্বাধীন দেশের বাজেট নিয়ে বেশ উৎসাহ ছিল। তাজউদ্দিন আহমদ তার বাজেট কতিপয় ক্ষেত্রে কল্পনার ঘোষণা করেন। এতে করে কিছু পণ্যের দাম কমবে বলে উল্লেখও করা হয়। বাজেট বক্তৃতায় বলা হয়, এবারের বাজেটে পাকিস্তানি আমলের দুঃস্বপ্ন পরিত্যক্ত হয়েছে। প্রতিরক্ষা খাতের চেয়ে বেশি জোর দেওয়া হয় শিক্ষা ও কৃষি খাতে। প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছিল ৪০ কোটি টাকা, শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ ৪৩ কোটি টাকা। এই বাজেটের অংকের মাত্রা সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, আমাদের উন্নয়ন পুনর্নির্মাণ ও পুনর্বাসন বাজেটের পরিমাণ যে সরকারের নিজস্ব সম্পদ পরিধির বাইরে সে সম্পর্কে আমরা সচেতন। কিন্তু আমরা সারা পৃথিবী থেকে উদার সাহায্য পাচ্ছি। সেই কারণেই উল্লেখিত অংকের সংখ্যা স্থির করতে মনস্থির করেছি।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশানাল এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
ঘ: জার্মানি
Explanation:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশানাল এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর জার্মানি TI এর পূর্ণ রূপ Transparency International. এটি জার্মানির বার্লিনভিত্তিক দুনীতি বিরোধী একটি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা।
গঙ্গার পানিবন্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
Correct Answer:
ক: ১২ ডিসেম্বর , ১৯৯৬
Explanation:
গঙ্গার পানিবন্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর ১২ ডিসেম্বর , ১৯৯৬ ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নতুন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী এইচ. ডি. দেবেগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ একটি সামগ্রিক বৈদেশিক চুক্তি সাক্ষর করেন। এই চুক্তিটি ছিল বাংলাদেশকে ন্যূনতম জলসরাবরাহের গ্যারান্টি সহ ৩০ বছরের জলবণ্টন চুক্তি। উল্লেখ্য, গঙ্গার নিম্ন অববাহিকায় বাংলাদেশের অধিকার স্বীকৃত
'বৈরাগ্য সাধনে -সে আমার নয়।' শূণ্যস্থান পূরণ করুন।
Correct Answer:
খ: মুক্তি
Explanation:
'বৈরাগ্য সাধনে -সে আমার নয়।' শূণ্যস্থান পূরণ করুন। সঠিক উত্তর মুক্তি বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়। প্রদত্ত লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুরের " বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়" - কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতাটির মূলভাব এই যে, সংসারী মানুষের সংসারে থেকেই ইশ্বরের সান্নিধ্য পেতে চান।
মোট কতজন মহান মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ খেতাব প্রাপ্ত হয়েছেন?
Correct Answer:
খ: ৭ জন
Explanation:
মোট কতজন মহান মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ খেতাব প্রাপ্ত হয়েছেন? সঠিক উত্তর ৭ জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য সর্বমোট ৬৭৬ জন ব্যক্তিত্বকে চারটি খেতাবে ভূষিত করা হয়। বীরশ্রেষ্ঠ ৭ জন, বীরউত্তম ৬৮ জন, বীরবিক্রম ১৭৫ জন, বীরপ্রতীক ৪২৬ জনকে খেতাব প্রদান করা হয়।
লেবানের রাজধানীর নাম কি?
Correct Answer:
ক: বৈরুত
Explanation:
লেবানের রাজধানীর নাম কি? সঠিক উত্তর বৈরুত পশ্চিম এশিয়ার একটি দেশ লেবানন। মুসলিম সংখ্যা গরিষ্ঠ এ দেশটির রাজধানী বৈরুত। মধ্যপ্রাচ্যের এ দেশটির অফিসিয়াল ভাষা আরবি। লেবাননের মুদ্রার নাম পাউন্ড।
উদ্ভিস কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলে ---
Correct Answer:
গ: প্রস্বেদন
Explanation:
উদ্ভিস কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলে --- সঠিক উত্তর প্রস্বেদন উদ্ভিদের পাতা ও অন্যান্য বায়বীয় অঙ্গ হতে জলীয়বাষ্প আকারে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে প্রস্বেদন বলে। পদার্থের তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় পরিবর্তনকে বাষ্পীভবন বলে। শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য জরিত হয়ে শক্তি নির্গত হয়। ব্যাপন প্রক্রিয়ায় পদার্থের অণুগুলো অধিক ঘন স্থান থেকে কম ঘন ছড়িয়ে পড়ে।
যে সকল উদ্ভিদে কখনও ফুল হয় না, তাদের বলা হয় --
Correct Answer:
ক: অপুষ্পক উদ্ভিদ
Explanation:
যে সকল উদ্ভিদে কখনও ফুল হয় না, তাদের বলা হয় -- সঠিক উত্তর অপুষ্পক উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদের ফুল ফল ও বীজ হয় না, এরা প্রধানত স্পোর বা রেনুর মাধ্যমে বংশবৃদ্ধি করে। সপুষ্পক উদ্ভিদের ফুল, ফল ও বীজ হয় এবং এরা বীজের মাধ্যমে বংশবৃদ্ধি করে। মিথোজীবী পরস্পরের সান্নিধ্য ও সাহচর্যের মাধ্যমে জীবন যাপন করে। স্বভোজী উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে।
চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?
Correct Answer:
খ: বরিশাল
Explanation:
চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? সঠিক উত্তর বরিশাল বরিশালের পুরাতন নাম বাকেরগঞ্জ, চন্দ্রদ্বীপ, ইসমাইলপুর। ফরিদপুরের পুরাতন নাম বাঞ্চারামপুর। সঠিক উত্তর - চন্দ্রদ্বীপ।
আন্তজাতিক মাতৃভাষা দিবস কবে থেকে পালন হচ্ছে?
Correct Answer:
ক: ২০০০
Explanation:
আন্তজাতিক মাতৃভাষা দিবস কবে থেকে পালন হচ্ছে? সঠিক উত্তর ২০০০ ১৭ নভেম্বর ১৯৯৯ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হলেও ২০০০ খ্রিস্টাব্দ থেকে তা বিশ্বব্যাপী পালন করা হচ্ছে সঠিক উত্তর - ২০০০ সাল।
জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ---
Correct Answer:
ক: ক্রোমোজোম
Explanation:
জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে --- সঠিক উত্তর ক্রোমোজোম ক্রোমোজোম জীবের বংশগতি বৈশিষ্ট্য বহন করে। নিউক্লিওলাস ডিএনএ এবং প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ করে। নিউক্লিওপ্লাজম ক্রোমোজোম ধারণ করে এবং নিউক্লিয়াসের বিভিন্ন জৈবিক কাজে সাহায্য করে। প্লাস্টিড উদ্ভিদ দেহে খাদ্য সঞ্চয় করে।
Writer of "Da vinci Code" is -
Correct Answer:
A: Dan Brown
Explanation:
Writer of "Da vinci Code" is - Correct Answer Dan Brown Daniel Gerhard Brown is an American author best known for his thriller novels, including the Robert Langdon novels Angels & Demons (2000), The Da Vinci Code (2003), The Lost Symbol (2009), Inferno (2013) and Origin (2017). His novels are treasure hunts that usually take place over a period of 24 hours.
নেলসন ম্যান্ডেলাকে কত সালে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়?
Correct Answer:
খ: ১৯৬৪
Explanation:
নেলসন ম্যান্ডেলাকে কত সালে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়? সঠিক উত্তর ১৯৬৪ নেলসন ম্যান্ডেলা ১৯৬৪ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত মোট ২৭ বছর কারাজীবন ভোগ করেন। ১১ ফেব্রুয়ারি ১৯৯০ বিশ্ব জনমতের চাপে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী কৃষ্ণাঙ্গ সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হন। ১০ মে ১৯৯৪ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।
কোথায় সাতারকাটা সহজ ?
Correct Answer:
খ: সাগরে
Explanation:
কোথায় সাতারকাটা সহজ ? সঠিক উত্তর সাগরে যে পানিতে প্লবতা বা উর্ধ চাপ বেশি সে পানিতে সাতার কাটা সহজ। তাই সমুদ্রের পানিতে সাতার কাটা সহজ হবে।
মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করার জন্য কোন ডিভাইসটি ব্যবহার করা হয়?
Correct Answer:
ঘ: রাউটার
Explanation:
মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করার জন্য কোন ডিভাইসটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর রাউটার মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করার জন্য রাউটার ব্যবহার করা হয়। কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য আবশ্যক যন্ত্রাংশ হলো মডেম। নেটওয়ার্ক ইন্টারফেজ কার্ড ও হার্ড ডিস্ক হলো কম্পিউটারের অংশ।
Which one is the play of christopher Marlowe ?
Correct Answer:
C: Doctor Faustes
Explanation:
Which one is the play of christopher Marlowe ? Correct Answer Doctor Faustes Christopher Marlowe's most famous play is The Tragicall History of D. Faustus. His other plays are Tamburlaine the Great; Dido, Queen of Carthage; Edward II; The Massacre at Paris; and The Jew of Malta.
ইংল্যান্ড ও আজেন্টিনার মধ্যে ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুদ্ধ কত সালে হয়?
Correct Answer:
খ: ১৯৮২
Explanation:
ইংল্যান্ড ও আজেন্টিনার মধ্যে ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুদ্ধ কত সালে হয়? সঠিক উত্তর ১৯৮২ ১৯৮২ খ্রিস্টাব্দে আর্জেন্টিনা ব্রিটেনের কাছ থেকে ফকল্যান্ড দ্বীপ দখল করে নিলে ঐ বছরই ব্রিটেন তা পুনরুদ্ধার করে। বর্তমানে দ্বীপটির মালিকানা ব্রিটেনের হাতে।
'এলাটিং বেলাটিং' কার লেখা বই?
Correct Answer:
ঘ: শামসুর রাহমান
Explanation:
'এলাটিং বেলাটিং' কার লেখা বই? সঠিক উত্তর শামসুর রাহমান আধুনিক কবি শামসুর রাহমান লেখা - এলাটিং বেলাটিং" শিশু কিশোর সাহিত্য গ্রন্থ এটি। তার মোট শিশু কিশোর সাহিত্য গ্রন্থ রয়েছে ৯টি। শামসুর রাহমান ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন এবং ২০০৬ সালে মৃত্যু বরণ করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে মোট কতটি তফসিল রয়েছে?
Correct Answer:
গ: ৭টি
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে মোট কতটি তফসিল রয়েছে? সঠিক উত্তর ৭টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান মোট সাতটি তফসিল রয়েছে। এ সংবিধানে ১৫৩ টি অনুচ্ছেদ ও একটি প্রস্তাবনা রয়েছে। বাংলাদেশের সংবিধানের মোট ভাগ ১১ টি।
কমনওয়েলথ গেমস কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
Correct Answer:
ক: ৪ বছর
Explanation:
কমনওয়েলথ গেমস কত বছর পর পর অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর ৪ বছর ১৯৩০ সালে এর নাম ছিল ব্রিটিশ এস্পায়ার গেমস। পরবর্তীতে বিভিন্ন নামে এর নামকরণ করা হয় এবং সর্বশেষ কমনওয়েলথ গেমস নামকরণ করা হয় ১৯৯০ সালে। ২০১০ সালে ১৯ তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। এটি প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয়।
কোন গ্রহের কোন চাঁদ নেই?
Correct Answer:
খ: বুধ
Explanation:
কোন গ্রহের কোন চাঁদ নেই? সঠিক উত্তর বুধ বুধ গ্রহের কোন উপগ্রহ নেই। মঙ্গল, বৃহস্পতি ও শনি গ্রহের উপগ্রহ সংখ্যা যথাক্রমে ২, ৬৭ও ৬৩ টি।
বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ---
Correct Answer:
ক: ২ মার্চ, ১৯৭১
Explanation:
বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় --- সঠিক উত্তর ২ মার্চ, ১৯৭১ ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়েই প্রথম উত্তোলিত হয় গাঢ় সবুজের মাঝে লাল বৃত্তে স্বাধীন বাংলাদেশের সোনালী মানচিত্র খচিত পতাকা। সকাল ১১ টায় ডাকসুর তৎকালীন সহ সভাপতি আ স ম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র সংগ্রাম পরিষদের ঢাকা বিশাল সমাবেশে পতাকা উত্তোলন করেন।
ক্যাম্প ডেভিড চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
Correct Answer:
ক: ১৯৭৮
Explanation:
ক্যাম্প ডেভিড চুক্তি কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর ১৯৭৮ ১৭ সেপ্টেম্বর ১৯৭৮ সালে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের প্রচেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় মিশর ও ইসরাইলের মধ্যে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে মার্কিন প্রেসিডেন্টের অবকাশযাপন কেন্দ্র ক্যাম্প ডেভিড নামক স্থানে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়।
The boy has a book. It is an--
Correct Answer:
D: Assertive sentence
Explanation:
The boy has a book. It is an-- Correct Answer Assertive sentence The boy has a book. - বালকটির একটি বই ছিল। বাক্যটি assertive sentence এর উদাহরণ। assertive sentence বলতে বিবৃতিমূলক বাক্যকে বোঝায়। Optative sentence বলতে আদেশ উপদেশ প্রার্থনাকে বোঝায়। যেমন - May allha help you.
বদরের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
Correct Answer:
ঘ: ৬২৪
Explanation:
বদরের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? সঠিক উত্তর ৬২৪ মক্কার বদর নামক স্থানে মুসলিম বাহিনী ও মক্কার পৌত্তলিকদের মধ্যে এ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে ৭০ জন কাফের নিহত হয় এবং ৭০ জন বন্দী হয়। মুসলমানদের পক্ষে ১৩ জন শহীদ হন মুসলমানরা এ যুদ্ধে জয়ী হয়।
পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলা করার দাবি জানান -
Correct Answer:
ঘ: কুমিল্লার ধীরেন্দ্রনাত দত্ত
Explanation:
পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলা করার দাবি জানান - সঠিক উত্তর কুমিল্লার ধীরেন্দ্রনাত দত্ত ১৯৪৮ সালের ২৫শে ফেব্রুয়ারি তারিখে পাকিস্তান গণপরিষদে ইংরেজি ও উর্দুর পাশাপাশি সদস্যদের বাংলায় বক্তৃতা প্রদান এবং সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের জন্য একটি সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত।
মহামুনি বিহার কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: চট্ট্রগ্রামের রাউজানে
Explanation:
মহামুনি বিহার কোথায় অবস্থিত? সঠিক উত্তর চট্ট্রগ্রামের রাউজানে মহামুনি বিহার চট্টগ্রামের রাউজানে অবস্থিত। মঙ সার্কেলের রাজা বর্তমান রাউজান উপজেলার কদলপর গ্রামে ১৮৪৩ খ্রিস্টাব্দে বিহারটি প্রতিষ্ঠা করেন।
He sat behind me , but in front of you.
Correct Answer:
A: A conjunction
Explanation:
He sat behind me , but in front of you. Correct Answer A conjunction He sat behind me but it front of you. বাক্যটি একটি compound sentence. এবং but, as, though, although, or, and এগুলো হলো conjunction. যা বাক্যগুলোকে যুক্ত করতে সাহায্য করে।
সবচেয়ে ভালো তাপ পরিবাহক হচ্ছে ---
Correct Answer:
খ: তামা
Explanation:
সবচেয়ে ভালো তাপ পরিবাহক হচ্ছে --- সঠিক উত্তর তামা লোহা, তামা, সীসা ও ব্রোঞ্জ এর মধ্যে সবচেয়ে ভালো তাপ পরিবাহক হচ্ছে তামা। এর তাপ পরিবাহকত্ব হচ্ছে 385 Wm - 1k - 1। লোহার তাপ পরিবাহকত্ব 80 Wm - 1k - 1। সীসার তাপ পরিবহকত্ব 35 Wm - 1k - 1 এবং ব্রোঞ্জের তাপ পরিবাহকত্ব 42 - 50 Wm - 1k - 1।
ইস্তাম্বুল শহরটি কোন দুই মহাদেশ জুড়ে অবস্থিত ?
Correct Answer:
ঘ: এশিয়া ও ইউরোপ
২১ শে ফ্রেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী সংস্থা কোনটি ?
Correct Answer:
খ: ইউনেস্কো
Explanation:
২১ শে ফ্রেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী সংস্থা কোনটি ? সঠিক উত্তর ইউনেস্কো শহীদ ও আন্তর্জাতিক মাতৃভষা দিবস পালিত হয় ২১ ফেব্রুয়ারি। ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম স্বীকৃতিপ্রদানকারী সংস্থা ইউনেস্কো। ১৭ নভেম্বরে ১৯৯৯ সংস্থাটি এ ঘোষণা করে। ইউনেস্কো ৩০তম (নির্বাহী পরিষদের ১৫৭তম অধিবেশনে) সাধারণ অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা কত ?
Correct Answer:
খ: ২৩ জোড়া
Explanation:
মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা কত ? সঠিক উত্তর ২৩ জোড়া মানবদেহে সাধারণত ২৩ জোড়া ক্রোমেমােজোম থাকে। এর মধ্যে ২২ জােড়া স্ত্রী ও পুরুষে একই রকম। এদের অটেজোম বলা হয়। বাকি এক জোড়া মানুষের লিঙ্গ নির্ধরণ করে বলে এদের সেক্স ক্রোমোজোম বলে।
নিচের কোনটি কসোভোর রাজধানী?
Correct Answer:
খ: প্রিস্টিনা
টেলিফোনের জনক কে ?
Correct Answer:
ক: আলেকজান্ডার গ্রাহাম বেল
Explanation:
টেলিফোনের জনক কে ? সঠিক উত্তর আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোনের জনক - আলেক জেন্ডার গ্রাহামবেল। বৈদ্যুতিক বাতির জনক - টমাস আলভা এডিসন। কম্পিউটারের আবিষ্কারক - হাওয়র্ড আইকেন ।
সুয়েজ খাল কোন দুই সাগরকে যুক্ত করেছে ?
Correct Answer:
ঘ: লোহিত সাগর ও ভূমধ্যসাগর
Explanation:
সুয়েজ খাল কোন দুই সাগরকে যুক্ত করেছে ? সঠিক উত্তর লোহিত সাগর ও ভূমধ্যসাগর সুয়েজ খাল (ইংরেজি: Suez Canal, আরবি: قناة السويس) মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল। এটি সুয়েজের ইস্তমাসের মাধ্যমে ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে এবং আফ্রিকা ও এশিয়াকে বিভক্ত করেছে।
'চীনের প্রাচীর' চীন দেশের কোন সীমান্ত অবস্থিত?
Correct Answer:
গ: পূর্ব
কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা কোনটি ?
Correct Answer:
খ: লৌহ
Explanation:
কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা কোনটি ? সঠিক উত্তর লৌহ কচুশাকের বিশেষ উলেখযােগ্য উপাদান লৌহ। তাছাড়া এতে ভিটামিন 'এ', ক্যালসিয়াম অক্সালেট, অন্যান্য ভিটামিন ও খনিজ পদার্থ রযেছে।