Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা কোন অক্ষরেখা দ্বারা চিহ্নিত ছিল?
Correct Answer:
খ: ১৭ ডিগ্রী সমান্তরাল
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস কোনটি?
Correct Answer:
গ: ৪ জুলাই
"Man of the match"award is given to the best player is---.
Correct Answer:
B: Cricket
Explanation:
"Man of the match"award is given to the best player is---. Correct Answer Cricket কোনো ক্রিকেট ম্যাচে যে খেলোয়াড় সবচেয়ে ভালো পারফর্ম করে তাকে 'Man of the Match' পুরস্কার প্রদান করা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে এ পর্যন্ত সর্বাধিকবার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছে শচীন টেন্ডুলকার।
জাপানের সর্বশেষ যে প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসেন তার নাম -
Correct Answer:
ঘ: সিনজে অ্যাবে
Which one is the reflexive pronoun?
Correct Answer:
B: himself
Explanation:
Which one is the reflexive pronoun? Correct Answer himself who শব্দটি relative pronoun বা interrogative pronoun। অপরদিকে one, they হলো personal pronoun আর self বা selves যুক্ত word গুলো reflexive pronoun.সুতরাং himself শব্দটি reflexive pronoun।
'তুই কি কাজ করবি, না মার খাবি? -এই বাক্যের 'কি' অব্যয়ের ব্যবহার হয়েছে-
Correct Answer:
গ: বিরক্তি প্রকাশে
Explanation:
'তুই কি কাজ করবি, না মার খাবি? -এই বাক্যের 'কি' অব্যয়ের ব্যবহার হয়েছে- সঠিক উত্তর বিরক্তি প্রকাশে " তুই কি কাজ করবি, নাকি মার খাবি!" - এখানে কি অব্যয় বিরক্তি অর্থে ব্যবহৃত হয়। কারন, যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সাথে কোন সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাকে অনন্বয়ী অব্যয় বলে। যেমন: ঘৃণা বা বিরক্তি প্রকাশে: "তুই কি কাজ করবি, নাকি মার খাবি?"
কোন হ্যালোজেন এসিডটি শক্তিশালী?
Correct Answer:
গ: HI
Explanation:
কোন হ্যালোজেন এসিডটি শক্তিশালী? সঠিক উত্তর HI HI হ্যালোজেন এসিডটি শক্তিশালী। হ্যালোজেন এসিডের ক্রিয়াশীলতার ক্রম হচ্ছেঃ HI>HBr>HCl>HF। অর্থাৎ HF হচ্ছে সবচেয়ে শক্তিশালী হ্যালোজেন এসিড।
Paint - এর Thinner হিসেবে সাধারণত ব্যবহার করা হয়-
Correct Answer:
গ: তারপিন
Explanation:
Paint - এর Thinner হিসেবে সাধারণত ব্যবহার করা হয়- সঠিক উত্তর তারপিন পেইন্ট পাতলা একটি দ্রাবক যা তারপিন তেল ভিত্তিক পেইন্টগুলি পাতলা করতে ব্যবহৃত হয় এবং তাদের ব্যবহারের পরে পরিষ্কার করা হয়।
কোনটি মধ্যযুগের রচনা?
Correct Answer:
খ: মনসামঙ্গল
Explanation:
কোনটি মধ্যযুগের রচনা? সঠিক উত্তর মনসামঙ্গল মধ্যযুগের কাব্যগ্রন্থ মনসামঙ্গল এর আদি কবি কানা হরিদত্ত। এছাড়া বিপ্রদাস পিপিলাই, বিজয়গুপ্ত, দ্বিজ বংশীদাস, মনসামঙ্গল কাব্য রচনা করেন। সারদামঙ্গল এর রচয়িতা হলেন - বিহারীলাল চক্রবর্তী।
www দিয়ে বোঝানো হয়-
Correct Answer:
খ: World Wide Web
যৌগিক ক্রিয়ার গঠন হয় নিম্নরুপে-
Correct Answer:
ক: এক বা একাধিক সমাপিকা ও অসমাপিকার মিশ্র গঠনে
Explanation:
যৌগিক ক্রিয়ার গঠন হয় নিম্নরুপে- সঠিক উত্তর এক বা একাধিক সমাপিকা ও অসমাপিকার মিশ্র গঠনে যৌগিক ক্রিয়া: একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তবে তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন: ক.তাগিদ দেয়া অর্থে : ঘটনাটা শুনে রাখো। খ.নিরন্তরতা অর্থে : তিনি বলতে লাগলেন।
ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি--
Correct Answer:
ক: Autoclave
Explanation:
ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি-- সঠিক উত্তর Autoclave ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি - - Autoclave । জোসেফ লিস্টার, ১ম ব্যারন লিস্টার, ওএম, পিসি, পিআরএস (৫ এপ্রিল ১৮২৭ - ১০ ফেব্রুয়ারি ১৯১২), ১৮৮৩ থেকে ১৮৯৭ সালের মধ্যে স্যার জোসেফ লিস্টর নামে পরিচিত, বিটি। তিনি ছিলেন একজন ব্রিটিশ শল্যচিকিৎসক এবং বীজাণু বারক শল্যচিকিৎসার একজন প্রবর্তক। লিস্টার, গ্লাসগো রয়্যাল ইনফার্মারিতে কাজ করার সময় জীবাণুমুক্ত অস্ত্রোপচারের ধারণাটি প্রচার করেছিলেন। সার্জিক্যাল যন্ত্রপাতি বিশুদ্ধ করতে এবং ক্ষতগুলি পরিষ্কার করার ক্ষেত্রে কার্বলিক অ্যাসিডের (বর্তমানে ফেনল নামে পরিচিত) ব্যবহার, লিস্টার সফলভাবে প্রবর্তন করেন। অণুজীববিদ্যায় লুই পাস্তুরের অগ্রগতি প্রয়োগ করে, লিস্টার এন্টিসেপটিক হিসাবে কার্বলিক অ্যাসিডের ব্যবহার চূড়ান্ত করেন, এতে শল্যচিকৎসার ক্ষেত্রে কার্বলিক অ্যাসিড প্রথমবারের মতো বহুল ব্যবহৃত এন্টিসেপটিক হয়ে উঠে। তিনি প্রথমেই সন্দেহ করেছিলেন যে এটি পর্যাপ্ত জীবাণুনাশক হিসাবে প্রমাণিত হবে কারণ এটি নিকাশীর বর্জ্য দ্বারা সেচকৃত ক্ষেত থেকে দুর্গন্ধ লাঘব করতে ব্যবহৃত হতো। তিনি ধারণা করেছিলেন যে, এটি নিরাপদ কারণ কার্বলিক অ্যাসিড ব্যবহৃত ক্ষেতগুলিতে যে পশুগুলো চরানো হতো তাদের উপর এটি কোনও আপত্তিজনক প্রভাব ফেলেনি। লিস্টারের কাজ, অস্ত্রোপচারের পরবর্তী সংক্রমণের সম্ভাবনা হ্রাস করে এবং রোগীদের জন্য অস্ত্রোপচারকে আরও নিরাপদ করে তোলে, এ কারণে, তাকে "আধুনিক অস্ত্রোপচারের জনক" হিসাবে আখ্যায়িত করা হয়।
শারীরিক অস্বস্তির ভাবজ্ঞাপক দ্বিরুক্ত শব্দ -
Correct Answer:
গ: কুটকুট
Explanation:
শারীরিক অস্বস্তির ভাবজ্ঞাপক দ্বিরুক্ত শব্দ - সঠিক উত্তর কুটকুট দ্বিরুক্ত শব্দের অর্থ - দুবার উক্ত হয়েছে এমন। কোন কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপ কে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি বলে। যেমন:শারীরিক অস্বস্তিকর ভাবজ্ঞাপক দ্বিরুক্তি - কুট কুট ।
বাতাসে নাইট্টোজেনের পরিমান কত ভাগ?
Correct Answer:
খ: ৭৮.০২ ভাগ
Explanation:
বাতাসে নাইট্টোজেনের পরিমান কত ভাগ? সঠিক উত্তর ৭৮.০২ ভাগ বাতাসে নাইট্রোজেনের পরিমাণ ৭৮.০২ ভাগ। বায়ুর উপাদান গুলোর শতকরা পরিমাণের মধ্যে N = ৭৮.০২%, O2 = ২০.৭১%, Ar = ০.৮০%, CO2 = ০.০৩% ইত্যাদি।
কোনটি অব্যয় পদ?
Correct Answer:
গ: অথবা
Explanation:
কোনটি অব্যয় পদ? সঠিক উত্তর অথবা যার ব্যয় বা পরিবর্তন হয় না, অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়। অব্যয় শব্দের সাথে কোনো বিভক্তিচিহ্ন যুক্ত হয় না, সেগুলোর একবচন বা বহুবচন হয় না এবং সেগুলোর স্ত্রী ও পুরুষবাচকতা নির্ণয় করা যায় না - - - আর, আবার, না, যদি, অথবা ইত্যাদি।
ভাষা-আন্দোলন ভিত্তিক “কবর” গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: মুনীর চৌধুরী
Explanation:
ভাষা-আন্দোলন ভিত্তিক “কবর” গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর মুনীর চৌধুরী ভাষা - আন্দোলন ভিত্তিক “কবর” গ্রন্থটির রচয়িতা মুনীর চৌধুরী। আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী (২৭ নভেম্বর ১৯২৫ - ১৪ ডিসেম্বর ১৯৭১) ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী, বাগ্মী এবং বুদ্ধিজীবী। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক বাংলাদেশী বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম একজন শিকার। তিনি তৎকালীন ঢাকা জেলার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার চাটখিল থানাধীন গোপাইরবাগ গ্রামে। কবর (রচনাকাল ১৯৫৩, প্রকাশকাল ১৯৬৬) পূর্ববাংলার প্রথম প্রতিবাদী নাটক। নাটকটির পটভূমি হলো ১৯৫২ এর ভাষা আন্দোলন।
দেহে আমিষের কাজ কি?
Correct Answer:
গ: দেহে কোষ গঠনে সহায়তা করা
Explanation:
দেহে আমিষের কাজ কি? সঠিক উত্তর দেহে কোষ গঠনে সহায়তা করা দেহে আমিষের কাজ 'দেহে কোষ গঠনে সহায়তা করা'। আমিষের প্রধান কাজ হল দেহের কোষ গঠনে সহায়তা করা। দেহের অস্থি, পেশি, বিভিন্ন অঙ্গতন্ত্র, রক্তকণিকা ইত্যাদি অধিকাংশই আমিষ দ্বারা তৈরি। আমিষ দেহের এন্টিবডি উৎপাদনেও মুখ্য ভূমিকা পালন করে এবং রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে।
If the price is low, demand---
Correct Answer:
D: will increase
Explanation:
If the price is low, demand--- Correct Answer will increase If clause টি যদি present indefinite tense হয় তাহলে অপরটি Future indefinite tense হয়। অর্থাৎ If + present indefinite tense + future indefinite tense. সুতরাং সঠিক উত্তর - will Increase.
বস্তুর আপেক্ষিক ভর কে আবিস্কার করেন?
Correct Answer:
ঘ: বৈজ্ঞানিক আইনস্টাইন
Explanation:
বস্তুর আপেক্ষিক ভর কে আবিস্কার করেন? সঠিক উত্তর বৈজ্ঞানিক আইনস্টাইন বস্তুর আপেক্ষিক ভর 'বিজ্ঞানী আইনস্টাইন' আবিষ্কার করেন। বৈজ্ঞানিক আর্কিমিডিস প্লবতার সূত্র আবিষ্কার করেন। জন ডাল্টন পারমাণবিক তত্ত্ব প্রদান করেন। পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন গ্যালিলিও।
'www' -এর পুরো রূপ হচ্ছে---
Correct Answer:
খ: World wide web
Explanation:
'www' -এর পুরো রূপ হচ্ছে--- সঠিক উত্তর World wide web বার্নার্স - লি ১৯৮০ - র দশকের শুরুর দিকেই হাইপারটেক্সট নিয়ে গবেষণা শুরু করেন। ওয়েবের একটি শুরুর দিকের প্রোটোটাইপ রূপ ১৯৮৯ সাল থেকে সার্নে ব্যবহৃত হতে শুরু করে। বার্নার্সের এই উদ্ভাবন দ্রুত বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। তদের উদ্ভাবিত এ ব্যবস্থাই পরবর্তীতে ইন্টারনেটের মাধ্যমে WWW বা World Wide Web নামে ব্যাপক জনপ্রিয়তা পায়।
ডেঙ্গু জ্বরের বাহক মশা কোনটি?
Correct Answer:
খ: এডিস
Explanation:
ডেঙ্গু জ্বরের বাহক মশা কোনটি? সঠিক উত্তর এডিস ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা। এডিস মশা ডেঙ্গু জ্বরের ভাইরাস বহন করে। অপরদিকে স্ত্রী এনোফিলিস ও কিউলেক্স মশা যথাক্রমে ম্যালেরিয়াও ফাইলেরিয়াসিস রোগের জন্য দায়ী পরজীবী বহন করে।
উৎপত্তির দিক থেকে ক্রিয়ার কাল কোন দুভাগে বিভক্ত ?
Correct Answer:
ঘ: মৌলিক ও কৃদন্ত
Explanation:
উৎপত্তির দিক থেকে ক্রিয়ার কাল কোন দুভাগে বিভক্ত ? সঠিক উত্তর মৌলিক ও কৃদন্ত ক্রিয়ার যে রূপের দ্বারা ক্রিয়া ঘটার বিভিন্ন সময় বোঝায়, সেই সময়কে ক্রিয়ার কাল বলা হয়। অথবা কার্য সম্পন্ন হওয়ার সময়কেই ক্রিয়ার কাল বা কাল বলে। ক্রিয়ার কাল তিন প্রকার। উৎপত্তির দিক থেকে ক্রিয়ার কাল দুই প্রকার - - মৌলিক ও কৃদন্ত।
নিচের কোনটি দ্বিগু সমাস?
Correct Answer:
ঘ: সেতার
Explanation:
নিচের কোনটি দ্বিগু সমাস? সঠিক উত্তর সেতার সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। যেমন: সে (তিন) তারের সমাহার = সেতার।
কবি জীবনানন্দ দাশের ওপর যে বিদেশী গবেষেক গবেষণা করেন তাঁর নাম-
Correct Answer:
গ: ক্লিনটন বি সীলি
Explanation:
কবি জীবনানন্দ দাশের ওপর যে বিদেশী গবেষেক গবেষণা করেন তাঁর নাম- সঠিক উত্তর ক্লিনটন বি সীলি ক্লিনটন বি. সিলি আমেরিকান একাডেমিক অনুবাদক এবং বাংলা ভাষা ও সাহিত্যের একজন পণ্ডিত। তিনি রামপ্রসাদ সেন এবং মাইকেল মধুসূদন দত্ত - এর রচনা অনুবাদ করেছেন এবং বাঙালি কবি জীবনানন্দ দাশের জীবনী রচনা করেছেন। তিনি বাংলা সম্পর্কিত সফটওয়্যার প্যাকেজও লিখেছেন। তাঁর সর্বশেষ বই বরিশাল ও তার বাইরে ২০০৮ সালে ভারতে প্রকাশিত হয়েছিল।
পাহাড়ের চূঁড়ায় পানির স্ফটনাঙ্ক কমে যায় কারণঐ উচ্চতায়-
Correct Answer:
খ: বায়ুর চাপ কম
Explanation:
পাহাড়ের চূঁড়ায় পানির স্ফটনাঙ্ক কমে যায় কারণঐ উচ্চতায়- সঠিক উত্তর বায়ুর চাপ কম পাহাড়ের চূঁড়ায় বায়ুর পরিমাণ কমে যায় কারণ ঐ উচ্চতায় - - বায়ুর চাপ কম। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ কমতে থাকে। পাহাড়ের চূড়ায় বায়ুর চাপ কম থাকায় পানি অর্থাৎ পানির স্ফুটনাঙ্ক কমে যায় 100'C এর কম তাপমাত্রায় ফুটতে শুরু করে অর্থাৎ পানির স্ফুটনাঙ্ক ও কমে যায়। তাই উঁচু পাহাড়ে রান্নাবান্না করা অসুবিধাজনক।
নিচের কোনটি বহুব্রীহি সমাস?
Correct Answer:
ক: কানাকানি
Explanation:
নিচের কোনটি বহুব্রীহি সমাস? সঠিক উত্তর কানাকানি ক্রিয়ার পারস্পারিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। এ সমাসে পূর্বপদে আ এবং উত্তরপদে ই যুক্ত হয়। যেমন: কানে কানে যে কথা - কানাকানি। তাই সঠিক উত্তর: কানাকানি।
ভাইরাস একটি -----
Correct Answer:
ক: কোষহীন জীব
Explanation:
ভাইরাস একটি ----- সঠিক উত্তর কোষহীন জীব ভাইরাস পৃথিবীর সরলতম ও ক্ষুদ্রতম জীব। এদের দেহ কোষ দিয়ে গঠিত নয়। ভাইরাস একটি কোষ হীন জীব।
'ময়মনসিংহ গীতিকা ' সংগ্রহ করেন-
Correct Answer:
ক: ড.দীনেশচন্দ্র সেন
Explanation:
'ময়মনসিংহ গীতিকা ' সংগ্রহ করেন- সঠিক উত্তর ড.দীনেশচন্দ্র সেন মৈমনসিংহ গীতিকা একটি সংকলনগ্রন্থ যাতে ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত ১০ টি পালাগান লিপিবদ্ধ করা হয়েছে। প্রথম খণ্ডের ১০ টি পালার রচয়িতা ভিন্ন ভিন্ন হলেও সংগ্রাহক চন্দ্রকুমার দে। ১৯২৩ - ৩২ সালে ড.দীনেশচন্দ্র সেন অন্যদের সহায়তায় গানগুলো সংগ্রহ করেন এবং স্বীয় সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন। এই গীতিকাটি বিশ্বের ২৩ টি ভাষায় মুদ্রিত হয়।
সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় ---
Correct Answer:
গ: লাল আলোতে
Explanation:
সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় --- সঠিক উত্তর লাল আলোতে বর্ণালিবীক্ষণ যন্ত্রের সাহায্যে জানা গেছে বর্ণালীর আলোর মধ্যে লাল আলোতে সর্বাধিক সালোকসংশ্লেষণ ঘটে। নীল আলোতে তুলনামূলকভাবে কম সালোকসংশ্লেষণ হয়। বেগুনি আলোতে আরো কম হয়। সবুজ আলোতে সংশ্লেষণ হয় না।
”ষ্ণ” - যুক্ত বর্ণটি কীভাবে গঠিত হয়েছে?
Correct Answer:
ক: ষ্+ণ
Explanation:
”ষ্ণ” - যুক্ত বর্ণটি কীভাবে গঠিত হয়েছে? সঠিক উত্তর ষ্+ণ দুই বা অধিক ব্যঞ্জনবর্ণ একত্র মিলিত হলে সংযুক্ত বর্ণ হয়। যেমন - ক্ক, ক্ত, জ্জ্ব, ত্ব। সঠিক উত্তর ষ্ + ণ।
One should be careful about --- duty.
Correct Answer:
C: one,s
Explanation:
One should be careful about --- duty. Correct Answer one,s কোনো sentence গঠনে subject এর সাথে অর্থে সাদৃশ্য রেখে sentence এর মধ্যে possessive ব্যবহার করতে হয়। প্রশ্নে subject "one" এর সাথে one's ব্যবহার সঙ্গতিপূর্ণ ও সঠিক।
যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে দুটির নাম কি?
Correct Answer:
ঘ: ভারত ও মিয়ানমার
Explanation:
যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে দুটির নাম কি? সঠিক উত্তর ভারত ও মিয়ানমার বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা ৩ টি। - রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার। ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা ৩০ টি।
The patient will---- soon
Correct Answer:
C: come round
Explanation:
The patient will---- soon Correct Answer come round Come round - আরোগ্য লাভ করা। সুতরাং বাক্যের সাথে এ শব্দটি সঙ্গতিপূর্ণ। The patient will come round soon. রোগীটি দ্রুত আরোগ্য লাভ করলো।
জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য ব্যবহৃত হয় ----
Correct Answer:
খ: ফর্মালিন
Explanation:
জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য ব্যবহৃত হয় ---- সঠিক উত্তর ফর্মালিন মিথান্যাল বা ফরম্যালডিহাইডের ৪০% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফরমালিন একটি কার্যকরী জীবাণুনাশক। তাই জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য ফরমালিন ব্যবহার করা হয়।
যদি কোনো যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি-
Correct Answer:
গ: অম্ল
Explanation:
যদি কোনো যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি- সঠিক উত্তর অম্ল কোন যোগের জলীয় দ্রবণ, নীল লিটমাসকে লাল করলে, সেটি অম্ল। আর লাল লিটমাস কে নীল করলে হবে, ক্ষার।
নিচের কোনটি নাটক ?
Correct Answer:
গ: উত্তরণ
যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান থাকে কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে বলে-
Correct Answer:
গ: আইসোটোন
Explanation:
যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান থাকে কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে বলে- সঠিক উত্তর আইসোটোন যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন তাকে আইসোটোন বলে। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে।
ভূ-গোলকে কতটি অক্ষাংশ রেখা আছে?
Correct Answer:
গ: ১৮০
Explanation:
ভূ-গোলকে কতটি অক্ষাংশ রেখা আছে? সঠিক উত্তর ১৮০ নিরক্ষরেখা কেন্দ্র করে উত্তরে বা দক্ষিনে কোন স্থানের কৌণিক দূরত্ব কে ঐ স্থানের অক্ষাংশ বলে। ভূ গোলকের উত্তর গোলার্ধে ৯০ টি এবং দক্ষিণ গোলার্ধে ৯০ টি মোট ১৮০ অক্ষাংশ রেখা আছে।
অপসারিত তরলের ওজন যখন বস্তুর ওজনের চেয়ে কম হবে তখন কি ঘটবে?
Correct Answer:
খ: বস্তু ডুবে যাবে
Explanation:
অপসারিত তরলের ওজন যখন বস্তুর ওজনের চেয়ে কম হবে তখন কি ঘটবে? সঠিক উত্তর বস্তু ডুবে যাবে আর্কিমিডিসের নীতি থেকে কোনও তরল পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত কোনও ভাসমান বস্তুর প্লবতা পরিমাপ করা যায়। বস্তুটির নিম্নগামী বল হ'ল কেবল তার ওজন। বস্তুতে উপরের দিকে প্রয়োগ করা প্লবমান বল আর্কিমিডিসের নীতি বর্ণিত উপায়ে নির্ণয় করা যাবে। সেই অনুসারে বস্তুর নেট বল হ'ল প্লবমান বলের পরিমাণ এবং এর ওজনের মধ্যের পার্থক্য। এই নেট বলটি যদি বেশি (ধণাত্মক মাণ) হয় তবে বস্তুটি ভেসে উঠবে; কম (ঋণাত্মক মাণ) হলে বস্তু ডুবে যাবে; এবং যদি শূন্য হয় তবে বস্তুটি নিরপেক্ষভাবে ভাসবে — অর্থাৎ এটি উত্থিত বা ডুবে না গিয়ে ভাসমান অবস্থানে থেকে যাবে। সোজা কথায় আর্কিমিডিসের নীতিতে বলা হয়েছে যে যখন কোনও বস্তু আংশিক বা সম্পূর্ণ তরলে নিমজ্জিত হয় তখন এটির ওজনের আপাতভাবে হ্রাস হয় যা বস্তুর নিমজ্জিত অংশ দ্বারা স্থানান্তরিত তরলের ওজনের সমান হয়।
বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত কত?
Correct Answer:
ক: ১ঃ ২
Explanation:
বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত কত? সঠিক উত্তর ১ঃ ২ বায়োগ্যাস মূলত মিথেন সমৃদ্ধ গ্যাস। পশুর গোবর, মানুষের বজ্র ও শষ্যের অবশেষে বায়ু বদ্ধ পাত্রে গাঁজানোর মাধ্যমে এটি তৈরি করা হয়। বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত ১:২।
পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে?
Correct Answer:
ঘ: গোয়ালন্দ
Explanation:
পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে? সঠিক উত্তর গোয়ালন্দ পদ্মা নদী মূলত গঙ্গার নিম্ন স্রোতধারার নাম। আরো নির্দিষ্টভাবে বলা যায় গোয়ালন্দ ঘাটে গঙ্গা ও যমুনা সঙ্গমস্থলের পরবর্তী মিলিত প্রবাহই পদ্মা নামে অভিহিত।
He is --in the class.
Correct Answer:
D: the tallest
উচ্চতা নির্ণয় করার যন্ত্রের নাম কি?
Correct Answer:
খ: অলটিমিটার
Explanation:
উচ্চতা নির্ণয় করার যন্ত্রের নাম কি? সঠিক উত্তর অলটিমিটার উচ্চতা নির্ণায়ক যন্ত্রের নাম - অলটিমিটার। বাতাসের গতিবেগ পরিমাপক যন্ত্র - অ্যানোমিটার। তরলপর আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব নির্ণায়ক যন্ত্র - হাইড্রোমিটার। সঠিক উত্তর - অলটিমিটার।
বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি?
Correct Answer:
গ: ১২টি
Explanation:
বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি? সঠিক উত্তর ১২টি বাংলা ভাষার যতি বা ছেদ চিহ্ন হলো ১২ টি। যথা - কমা, কোলন, সেমিকোলন, দাড়ি, হাইফেন, জিজ্ঞাসা, অর্ধ সেমিকোলন, কোলন ড্যাস ইত্যাদি।
”হাত ধুয়ে বসা” বাগধারার অর্থ কি?
Correct Answer:
ঘ: আশা পরিত্যাগ করা
Explanation:
”হাত ধুয়ে বসা” বাগধারার অর্থ কি? সঠিক উত্তর আশা পরিত্যাগ করা হাত ধুয়ে বাগধারা অর্থ হলো - সম্পর্ক ছেদ করা, আশা পরিত্যাগ করা।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান-এর পদবি কি ছিল?
Correct Answer:
ক: সিপাহী
Explanation:
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান-এর পদবি কি ছিল? সঠিক উত্তর সিপাহী বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান ১৯৭০ সালে মুজাহিদ বাহিনীতে যোগদান করেন। ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি যোগদান করেন পাকিস্তান সেনাবাহিনীতে। সিপাহী হিসেবে ১নং ইস্টবেঙ্গল রেজিমেন্ট থেকে তারা সৈনিক নাম্বার দেওয়া হয় ৩৯৪৩০১৪।
ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাতগম্বুজ মসজিদটি কবে নির্মিত হয়েছিল?
Correct Answer:
ক: সপ্তদশ শতাব্দী
Explanation:
ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাতগম্বুজ মসজিদটি কবে নির্মিত হয়েছিল? সঠিক উত্তর সপ্তদশ শতাব্দী সাত গম্বুজ মসজিদ ঢাকা শহরের মোহাম্মদপুর এলাকায় অবস্থিত। সাত গম্বুজ বিশিষ্ট মসজিদ এর তিনটি গম্বুজ নামাজ এর উপর এবং বাকি চারটি চার কোণের টাওয়ারের উপর স্থাপিত। মসজিদটি সপ্তদশ শতাব্দীর বলে প্রতীয়মান হয়।
ইউরো মুদ্রার জনক কে?
Correct Answer:
খ: রবার্ট মুন্ডেল
Explanation:
ইউরো মুদ্রার জনক কে? সঠিক উত্তর রবার্ট মুন্ডেল ইউরো হল ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহের মুদ্রা। বর্তমানে ইউরো ইউরোপের ২২টি দেশে ব্যবহৃত। ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথমদিকে ব্যবহার করতে শুরু করে। ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
সামরিক শাসন জারি হলে জনগণের -
Correct Answer:
গ: সার্বভৌমত্ব উহ্য থাকে
Explanation:
সামরিক শাসন জারি হলে জনগণের - সঠিক উত্তর সার্বভৌমত্ব উহ্য থাকে সামরিক শাসন হল সর্বোচ্চ পর্যায়ের সামরিক কর্তার শাসন যেখানে শাসনকর্তা হন সামরিক বাহিনীর প্রধান স্বয়ং। পূর্ববর্তী সরকারের প্রশাসনিক, আইনি ও বিচারবিভাগীয় ব্যবস্থার বাতিলকরনের মাধ্যমে ক্ষমতা দখল করেন উক্ত সামরিক প্রধান। সাময়িকভাবে সাধারন শাসকদের ব্যার্থতায় তাদের হাত থেকে সমস্ত ক্ষমতা সামরিক শাসকের হাতে যায় ও কার্যকরী হয়। (উদাঃ নিরাপত্তাজনিত কারণে বা জরুরী অবস্থার ভিত্তিতেও সামরিক শাসন চালু হতে পারে) সরকার জনগনের ওপর জোর করে সামরিক শাসন চাপিয়ে দিতে পারে আইনের শাসনকে বলবৎ করার নামে। সাধারনত প্রাসাদ বিপ্লব বা প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে (২০০৬ এবং ২০১৪ সালে থাইল্যান্ডে যেমন ঘটেছিল) সামরিক শাসন জারী হতে পারে। গন আন্দোলন দমনে (১৯৮৯ এ চীনের তিয়েনআনমেন স্কোয়ার, ১৯৮৯ বা ২০০৯ এ ইরানের সবুজ আন্দোলন), রাজনৈতিক বিরোধীতাকে সামাল দিতে (পোলান্ডে, ১৯৮১) বা অভ্যুত্থান / অনাগত অভ্যুত্থানকে দমন করতে সামরিক শাসন জারী হওয়ার ইতিহাস আছে। এছাড়া বৃহৎ প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদিতেও তা হতে পারে। বিভিন্ন দেশের বিভিন্ন প্রকার জরুরি অবস্থায় এই শাসনের বিধান দেখতে পাওয়া যায়। জাতীয় গোলযোগে, সাধারন নির্বাচিত সরকারের ব্যর্থতায় সামরিক শাসন জারী হওয়ার উদাহরণ আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জার্মানি ও জাপান ও আমেরিকান গৃহযুদ্ধের পরে দেশের পূনর্গঠনের সময়।
”তামার বিষ” বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
খ: অর্থের কুপ্রভাব
Explanation:
”তামার বিষ” বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর অর্থের কুপ্রভাব তামার বিষ - অর্থের কুপ্রভাব। তাসের ঘর - ক্ষণস্থায়ী বস্তু। বালির বাঁধ - অস্থায়ী বস্তু। কুল কাঠের আগুন - তীব্র জ্বালা।