Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
বাংলাদেশ-ভারত যৌথ নদী গবেষণা কমিশন (JRC) গঠিত হয় কবে?
Correct Answer:
ক: ১৯৭২ সালে
Explanation:
বাংলাদেশ-ভারত যৌথ নদী গবেষণা কমিশন (JRC) গঠিত হয় কবে? সঠিক উত্তর ১৯৭২ সালে ১৯৭২ সালে বাংলাদেশ - ভারত যৌথ নদী গবেষণা কমিশন ( JRC) গঠিত হয়। বন্যা নিয়ন্ত্রণে দুদেশের মধ্যে সহযোগিতা ও নদীগুলোর নাব্যতা বৃদ্ধি JRC - এর অন্যতম লক্ষ্য।
'হাসান নিয়মিত পড়াশুনা করে বলে পুরস্কার পায়।'- এই জটিল বাক্যের সরল রুপ হলো-
Correct Answer:
ক: নিয়মিত পড়াশোনা করার কারণেই হাসান পুরস্কার পায়
Explanation:
'হাসান নিয়মিত পড়াশুনা করে বলে পুরস্কার পায়।'- এই জটিল বাক্যের সরল রুপ হলো- সঠিক উত্তর নিয়মিত পড়াশোনা করার কারণেই হাসান পুরস্কার পায় হাসান নিয়মিত পড়াশোনা করেন বলেই পুরস্কার পায়। (জটিল বাক্য) = নিয়মিত পড়াশোনা করার কারণেই হাসান পুরস্কার পায়। ( সরল বাক্য) সরল বাক্য: যে বাক্যে একটিমাত্র কর্তা ( উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য। উপরোক্ত বাক্যে একটি উদ্দেশ্য ও একটি বিধেয় আছে। তাই প্রদত্ত বাক্যটি সরল বাক্য।
চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত
Correct Answer:
ঘ: ৮৮৫১.৮ কি. মি.
Explanation:
চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত সঠিক উত্তর ৮৮৫১.৮ কি. মি. মানবসৃষ্ট বিশ্বের বৃহত্তম স্থাপনা হিসেবে পরিচিত চীনের মহাপ্রাচীরের বর্তমান দৈর্ঘ্য, ৮৫১.৮ কিমি বা ৫, ৫০০.২৫ মাইল। নির্মাণকালে এর দের্ঘ্য ছিল ২১, ১৯৬.১৮ কিমি বা ১৩, ১৭০.৭০ মাইল।
বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
খ: ডা. মোহাম্মদ ইব্রাহিম
Explanation:
বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর ডা. মোহাম্মদ ইব্রাহিম বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ ইব্রাহিম । Bangladesh Institute of Research and Rehabilitation in Diabetes, Endocrine and Metabolic Disorders বা BIRDEM ১৯৮০ সালে ঢাকার শাহবাগে প্রতিষ্ঠিা করেন জাতীয় অধ্যাপক ড.মোহাম্মদ ইব্রাহিম ।
”সংগ্রাম” চিত্রকর্মের শিল্পী কে?
Correct Answer:
গ: জয়নুল আবেদিন
Explanation:
”সংগ্রাম” চিত্রকর্মের শিল্পী কে? সঠিক উত্তর জয়নুল আবেদিন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী, শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা বিখ্যাত চিত্রকর্ম গুলো হলো - ম্যাডোনা - ৪৩, মনপুরা - ৭০, সংগ্রাম, নবান্ন, মইটানা ইত্যাদি। তিনি দুর্ভিক্ষের ছবি এঁকে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন।
”আগে কি সুন্দর দিন কাটাইতাম” এ গানটির সুরকার কে?
Correct Answer:
ক: শাহ আবদুল করিম
Explanation:
”আগে কি সুন্দর দিন কাটাইতাম” এ গানটির সুরকার কে? সঠিক উত্তর শাহ আবদুল করিম আগে কি সুন্দর দিন কাটািতাম' - এ গানটির সুরকার শাহ্ আবদুল করিম। এছাড়াও তার লেখা ও সুর করা কয়েকটি গান হলো - কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া, গাড়ি চলে না, চলে না... চলে না রে.. ইত্যাদি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এ গান বাঙালির চেতনা যুগিয়েছে।
আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় ---
Correct Answer:
গ: ৫ জুন
Explanation:
আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় --- সঠিক উত্তর ৫ জুন পরিবেশ বিষয়ক জাতিসংঘের প্রথম সম্মেলন 'জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন' অনুষ্ঠিত হয় ৫ - ১৬ জুন ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে। ৫ জুন সম্মেলনটি শুরু হওয়ায় দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য জাতিসংঘ ৫ জুন 'বিশ্ব পরিবেশ দিবস' ঘোষণা করে।
বাংলাদেশের সর্বউত্তরের জেলা কোনটি?
Correct Answer:
ক: পঞ্চগড়
Explanation:
বাংলাদেশের সর্বউত্তরের জেলা কোনটি? সঠিক উত্তর পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার। সর্বপূর্বের জেলা বান্দরবান। সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ।
'সন্ধ্যা' শব্দের বিশেষণটি নির্দেশ করুন-
Correct Answer:
ঘ: সান্ধ্য
Explanation:
'সন্ধ্যা' শব্দের বিশেষণটি নির্দেশ করুন- সঠিক উত্তর সান্ধ্য আমরাজানি, শব্দকে এক পদ থেকে অন্য পদে রূপান্তর করা যায়। একে পদান্তর বলে। বিশেষ্য পদের শেষে প্রত্যয় যোগ করে পদান্তর করা যায় বা বিশেষণ পদে রূপান্তর করা যায়। যেমন: সন্ধ্য (বিশেষ্য) - সান্ধ্য ( বিশেষণ)
সম্প্রতি কোন দিবসকে “গণহত্যা দিবস” হিসেবে সরকার অনুমোদন করে?
Correct Answer:
খ: ২৫ মার্চ
Explanation:
সম্প্রতি কোন দিবসকে “গণহত্যা দিবস” হিসেবে সরকার অনুমোদন করে? সঠিক উত্তর ২৫ মার্চ একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযঞ্জে নিহতদের স্মরণে " গণহত্যা দিবস" পালনের প্রস্তাবে ১১ মার্চ ২০১৭ জাতীয় সংসদে গৃহীত হয়। ২১ মার্চ ২০১৭ সালে সরকার গনহত্যা দিবস পালনে স্বীকৃতি দেয়।
পদ্মা নদী কোন জেলার মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
Correct Answer:
খ: রাজশাহী
Explanation:
পদ্মা নদী কোন জেলার মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? সঠিক উত্তর রাজশাহী পদ্মা নদী রাজশাহী জেলার মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে । গঙ্গা নদী হিমালয়ের গঙ্গোত্রী নামক হিমবাহ থেকে উৎপন্ন হয়ে ভারতের উত্তর প্রদেশে, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে রাজশাহী জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নাম ধারণ করে দক্ষিণ - পূর্ব দিকে প্রবাহিত হয়ে গোয়ালন্দে যমুনার সাথে মিলিত হয়ে আরো দক্ষিণ - পূর্ব দিকে প্রবাহিত হয়ে চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
”কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব” -”কবি কবি” কি অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ঘ: উপহাস অর্থে
Explanation:
”কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব” -”কবি কবি” কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর উপহাস অর্থে দ্বিরুক্ত অর্থ - দুবার উক্ত হয়েছে এমন। বাংলা ভাষায়য় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ, একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলা দুইবার ব্যবহার করলে অন্য কোন সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগেই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়। যেমন: উপহাস অর্থে - "কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব। "
হো চি মিন কোন দেশের সংগ্রামী নেতা ছিলেন?
Correct Answer:
গ: ভিয়েতনাম
Explanation:
হো চি মিন কোন দেশের সংগ্রামী নেতা ছিলেন? সঠিক উত্তর ভিয়েতনাম "হো চি মিন" ভিয়েতনামের বিপ্লবী নেতা ছিলেন। তিনি দেশটির কমিউনিস্ট পার্টির নেতা ও আঙ্কেল হো নামে পরিচিত ছিলেন। তাকে ভিয়েতনামের প্রতিষ্ঠাতা বলা হয়।
সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: মার্কিন যুক্তরাষ্ট্র
Explanation:
সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত? সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র সিলিকন ভ্যালি মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থিত । সিলিকন ভ্যালি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত ।
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয় ১৯৭১ সালের কত তারিখ?
Correct Answer:
গ: ১০ এপ্রিল
Explanation:
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয় ১৯৭১ সালের কত তারিখ? সঠিক উত্তর ১০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিক ভাবে জারি করা হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়।
ফরায়েজী আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন?
Correct Answer:
গ: দুদু মিয়া
Explanation:
ফরায়েজী আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন? সঠিক উত্তর দুদু মিয়া ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা বা উদ্যোক্তা হাজী শরীয়তউল্লাহ। তার নামানুসারে শরীয়তপুর জেলার নামকরণ করা হয়েছে। ফরায়েজী আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল ফরিদপুর জেলা। হাজী শরীয়তউল্লাহর মৃত্যুর পর ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন দুদু মিয়া । দুদু মিয়ার আসল নাম পীর মুহসীনউদ্দিন আহমদ।
পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র দেশ কোনটি?
Correct Answer:
খ: ভ্যাটিকান
Explanation:
পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র দেশ কোনটি? সঠিক উত্তর ভ্যাটিকান পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম স্বাধীন দেশ হলো ভ্যাটিকান সিটি। ১১ ফেব্রুয়ারি ১৯২৯ ইতালির সাথে Lateran pacts নামক চুক্তির মাধ্যমে দেশটি স্বাধীনতা লাভ করে। এর আয়তন ০.৪৪ বর্গকিমি।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কিসের নাম?
Correct Answer:
ক: উপগ্রহের
Explanation:
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কিসের নাম? সঠিক উত্তর উপগ্রহের বাংলাদেশের প্রথম কৃত্রিম স্যাটেলাইট বঙ্গবন্ধু - ১। এটি নির্মাণ করেছে ফ্রান্সের অ্যালেনিয়া স্পেস। ২০১৭ সালের ডিসেম্বরে উৎক্ষেপ করা হয় এ উপগ্রহ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় ২০১৮ সালে।
চ্যান্সেলর কোন দেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদার পদ?
Correct Answer:
খ: জার্মানি
Explanation:
চ্যান্সেলর কোন দেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদার পদ? সঠিক উত্তর জার্মানি চ্যান্সেলর অস্ট্রিয়া ও জার্মানির প্রধানমন্ত্রীর সমমর্যাদা সম্পন্ন পদ। তবে সুইজারল্যান্ডের ফেডারেল চ্যান্সেলর বলে যে পদটি আছে, তা মূলত সাত - সদস্যের ফেডারেল কাউন্সিলের একজন সচিবের পদ। সঠিক উত্তর - জার্মানি।
”পদ্মানদীর মাঝি” কি
Correct Answer:
খ: একটি উপন্যাস
Explanation:
”পদ্মানদীর মাঝি” কি সঠিক উত্তর একটি উপন্যাস পদ্মা নদীর মাঝি - মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। এর মাধ্যমে ফুটে উঠেছে জেলে জীবনের করুন প্রতিচিত্র। পদ্মানদীর মাঝি উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র হলো - কুবের, কপিলা, মালা, হোসেন মিয়া, শীতল বাবু ইত্যাদি।
স্বাধীনতাযুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধি দেয়া হয়?
Correct Answer:
গ: ২ জন
Explanation:
স্বাধীনতাযুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধি দেয়া হয়? সঠিক উত্তর ২ জন স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য দুজন মহিলা তারামন বিবি ও ক্যাপ্টেন ডা. সেতারা বেগমকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়।
নিচের কে চিত্রশিল্পী?
Correct Answer:
ঘ: এস এম সুলতান
Explanation:
নিচের কে চিত্রশিল্পী? সঠিক উত্তর এস এম সুলতান এস এম সুলতান চিত্রশিল্পী । শেখ মোহাম্মদ সুলতান বা এস এম সুলতান (১৯২৩ - ১৯৯৪) ছিলেন একজন চিত্রশিল্পী । তার বিখ্যাত দুইটি চিত্রকর্ম হলো চরদখল ও হত্যাযজ্ঞ । শিশুদের জন্য তিনি 'শিশুস্বর্গ' ও 'চারুপাঠ' প্রতিষ্ঠা করেন । এছাড়া তিনি নন্দন কানন নামে একটি প্রাইমারি ও একটি হাইস্কুল এবং আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন ।
১০০তম টেস্ট ক্রিকেটে কয়টি দেশ জয়লাভ করেছে?
Correct Answer:
গ: ৪টি
Explanation:
১০০তম টেস্ট ক্রিকেটে কয়টি দেশ জয়লাভ করেছে? সঠিক উত্তর ৪টি বিশ্ব ক্রিকেটের ১০০ তম টেস্টে বাংলাদেশসহ মোট ৪ টি দেশ জয়লাভ করেছে। অন্য তিনটি দল হলো - অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।
যখন কোন বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নেয়া হয় তখন তার ওজন ---
Correct Answer:
ক: বাড়ে
Explanation:
যখন কোন বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নেয়া হয় তখন তার ওজন --- সঠিক উত্তর বাড়ে অভিকর্ষজ তরণ g এর উপর নির্ভরশীল । মেরু অঞ্চলে g এর মান সবচেয়ে বেশি ,বিষুবীয় অঞ্চলে g এর মান মেরু অঞ্চলের তুলনায় কম । যেহেতু g এর মান বাড়লে ওজন বাড়বে এবং g এর মান কমলে ওজন কমবে । সেহেতু মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হবে। পাহাড়ে বা খনির ভিতরে বস্তুর ওজন মেরু অঞ্চলের তুলনায় কম । পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য ।
সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি?
Correct Answer:
ঘ: ফ্যাদোমিটার
Explanation:
সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম ফ্যাদোমিটার। পানির নিচে শব্দ রেকর্ড করার যন্ত্র হাইড্রোফোন। বিশেষ ধরনের শব্দ সৃষ্টিকারী যন্ত্র সনোমিটার। গ্যাসের চাপ মাপার যন্ত্র ম্যানোমিটার।
Fill in the blank with an appropriate word/phrase : Do not let those children --- a lot of candy.
Correct Answer:
A: eat
Explanation:
Fill in the blank with an appropriate word/phrase : Do not let those children --- a lot of candy. Correct Answer eat let এর পর bare infinitive ( to ছাড়া verb) হয়। সুতরাং সঠিক উত্তর হবে - Do not let those children ( eat) a lot of candy.
"Democracy is a Government of the People, by the People and for the people? উক্তিটি কার?
Correct Answer:
ক: আব্রাহাম লিংকন
Explanation:
"Democracy is a Government of the People, by the People and for the people? উক্তিটি কার? সঠিক উত্তর আব্রাহাম লিংকন "Democracy is a Government of the People, by the People and for the people? উক্তিটি আব্রাহাম লিংকন । ১৮৬৩ সালে যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী দেশটির ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটি বিখ্যাত উক্তি হলো "Democracy is a Government of the People, by the People and for the people".
They are said ---- a dynamic new play.
Correct Answer:
B: to have written
Explanation:
They are said ---- a dynamic new play. Correct Answer to have written They are said ( to have written) a dynamic new play. To have এর পর verb এর p.p form হয়।
পৃথিবীর আহ্নিক গতির কারণে নীচের কোনটি হয়?
Correct Answer:
ক: দিন-রাত্রি
Explanation:
পৃথিবীর আহ্নিক গতির কারণে নীচের কোনটি হয়? সঠিক উত্তর দিন-রাত্রি আহ্নিক গতির জন্য পৃথিবীতে দিবা - রাত্রি, জোয়ার ভাঁটা সংঘটিত হয়। বার্ষিক গতির জন্য ঋতু পরিবর্তন, দিন - রাত্রির হ্রাস বৃদ্ধি সংঘটিত হয়। সঠিক উত্তর - দিন রাত্রি।
কোন গ্যাসটি নিজে জ্বলে, কিন্তু দহনে সহায়তা করে না?
Correct Answer:
খ: হাইড্রোজেন
Explanation:
কোন গ্যাসটি নিজে জ্বলে, কিন্তু দহনে সহায়তা করে না? সঠিক উত্তর হাইড্রোজেন অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু অপরকে জ্বলতে দহনে সাহায্য করে। হাইড্রোজেন নিজে জ্বলে কিন্তু অপরকে দহনে সাহায্য করে না। কার্বনডাই - অক্সাইড নিজে জ্বলে না অপরের দহনকেও প্রতিহত করে।
Choose the correct preposition : It's late. How much longer are you going to go --- working?
Correct Answer:
C: through
Explanation:
Choose the correct preposition : It's late. How much longer are you going to go --- working? Correct Answer through Go through - সম্পাদন বা শেষ করা। প্রদত্ত বাক্যের শূন্যস্থানে অপশনের go through ই সঠিক উত্তর। How much longer are you going to go ( through) working.
Would you please tell us ---
Correct Answer:
A: when the next bus comes
Explanation:
Would you please tell us --- Correct Answer when the next bus comes Subordinating conjunction এর পর assertive sentence এর structure অনুসৃত হয়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে - when the next bus comes.
এলুমিনিয়াম সালফেটকে সাধারণভাবে কি নামে পরিচিত?
Correct Answer:
খ: ফিটকিরি
Explanation:
এলুমিনিয়াম সালফেটকে সাধারণভাবে কি নামে পরিচিত? সঠিক উত্তর ফিটকিরি পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেটকে পটাশ এলাম বা ফিটকিরি বলে। K2 SO4.A12 (SO4)3.24H2O হলো এর সংকেত।
নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত?
Correct Answer:
গ: পরী বিবির মাজার
Explanation:
নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত? সঠিক উত্তর পরী বিবির মাজার লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন শাহজাদা মোহাম্মদ আজম শাহ্ এবং সমাপ্ত করেন শায়েস্তা খান। লালবাগ কেল্লার অভ্যন্তরে শায়েস্তা খানের কন্যা পরী বিবির কবর রয়েছে। ঢাকার লালবাগ কেল্লার দরবার গৃহ থেকে ২৭৫ ফুট পশ্চিমে অবস্থিত শায়েস্তা খানের কন্যা পরী বিবির মাজার। হিন্দু ও মুসলমান স্থাপত্যের সুন্দর সংমিশ্রণ ঘটেছে এ মাজারে।
Let ---- go there.
Correct Answer:
D: you and her
Explanation:
Let ---- go there. Correct Answer you and her কোনো বাক্যে বিভিন্ন person একত্রে ব্যবহার হলে প্রথমে 2nd তারপর 3rd person হয়। Let এর পর pronoun এর objective form হয়।
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট কয়টি আসনে জয়লাভ করেছিল?
Correct Answer:
খ: ১৬৭ টি
Explanation:
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট কয়টি আসনে জয়লাভ করেছিল? সঠিক উত্তর ১৬৭ টি ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সংরক্ষিত ১৩ টি সহ ৩১৩ টি আসনের মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দকৃত সংরক্ষিত ৭টি সহ ১৬৯ টি আসনের আওয়ামীলীগ বিজয়ী হয় সংরক্ষিত ৭ টি সহ ১৬৭ টি আসনে।
গ্রীনিচ মানমন্দির কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: যুক্তরাজ্যে
Explanation:
গ্রীনিচ মানমন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তর যুক্তরাজ্যে গ্রিনিচ মানমন্দির যুক্তরাজ্যের রাজধানী লন্ডন শহরের উপকন্ঠে অবস্থিত। এই মান মন্দিরের উপর দিয়ে উত্তর ও দক্ষিণ মেরু পর্যন্ত যে দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যে রেখা বলে।
Fill in the gap with the appropriate word : We hurried ---- we should miss the train.
Correct Answer:
C: lest
Explanation:
Fill in the gap with the appropriate word : We hurried ---- we should miss the train. Correct Answer lest Lest এর পরে সবসময় should ব্যবহৃত হয়। structure হলো - Lest + subject + should + verb1 হয়। সঠিক উত্তর - we hurried lest we should miss the train.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
Correct Answer:
ক: জর্জ ওয়াশিংটন
Explanation:
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষক ও যুদ্ধের জর্জ ওয়াশিংটন দেশটির প্রথম রাষ্ট্রপতি হন। আর জন এডামস, টমাস জেফারসন ও আব্রাহাম লিংকন যথাক্রমে দেশটির দ্বিতীয়, তৃতীয় ও ষোড়শ প্রেসিডেন্ট।
The word "parent" means---
Correct Answer:
C: father or mother
Explanation:
The word "parent" means--- Correct Answer father or mother parent - পিতামাতা। Father - বাবা। Mother - মা। Father or mother - বাবা অথবা মা। Father and mother - বাবা এবং মা। সঠিক - father or mother.
Complete the sentence with an appropriate clause : If you had lost your job, -------
Correct Answer:
B: what would you have done
Explanation:
Complete the sentence with an appropriate clause : If you had lost your job, ------- Correct Answer what would you have done 3rd condition হিসেবে if যুক্ত অংশটি past perfect tense হলে, পরের অংশে would have + verb3 হয়। সঠিক উত্তর - ; what would you have done.
”গাছের প্রাণ আছে” কে প্রমাণ করেন?
Correct Answer:
খ: জগদীশচন্দ্র বসু
Explanation:
”গাছের প্রাণ আছে” কে প্রমাণ করেন? সঠিক উত্তর জগদীশচন্দ্র বসু ”গাছের প্রাণ আছে” জগদীশচন্দ্র বসু প্রমাণ করেন । বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু প্রথম প্রমাণ করেন যে, 'গাছের প্রাণ আছে' ।
Choose the antonym of "myriad".
Correct Answer:
C: limited
Explanation:
Choose the antonym of "myriad". Correct Answer limited Myriad - অসংখ্য। Endless - অফুরন্ত। Dialect - উপভাষা। Limited - সীমিত। Rural - গ্রাম্য। সঠিক উত্তর - limited.
"Rule of thumb" means ----
Correct Answer:
D: a rule based on past experience rather than on theory
Explanation:
"Rule of thumb" means ---- Correct Answer a rule based on past experience rather than on theory Rule of thumb এর অর্থ হলো - চলিত রীতি বা পদ্ধতি। অর্থাৎ a rule based on past experience rather than on theory এটি দ্বারা ও একই অর্থ প্রকাশ করে। সুতরাং সঠিক উত্তর এটাই।
'আইএলও' এর সদর দফতর কোথায়?
Correct Answer:
খ: জেনেভা
Explanation:
'আইএলও' এর সদর দফতর কোথায়? সঠিক উত্তর জেনেভা International Labour Organization (ILO) প্রতিষ্ঠিত হয় ভার্সাই চুক্তির আওতায় ১৯ এপ্রিল, ১৯১৯ সালে। ILO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। ILO এর প্রধানের পদবি মহাপরিচালক।
”আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে এই বাংলায়”--- পংক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
খ: জীবনানন্দ দাশ
Explanation:
”আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে এই বাংলায়”--- পংক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর জীবনানন্দ দাশ আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির নদীর তীরে এই বাংলায় পংক্তিটি কবি " জীবনানন্দ দাশের "রূপসী বাংলা" কাব্যে, , আবার আসিব ফিল " কবিতার।
সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ ---
Correct Answer:
ঘ: ৭৬ সেমি
Explanation:
সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ --- সঠিক উত্তর ৭৬ সেমি আদর্শ অবস্থায় বায়ুমণ্ডলের চাপ ১০১৩.২৫ মিলিবার (১০১,৩২৫ প্যাসকেল) বা ৭৬০ পারদ মিমি (টর), ২৯.৯২ পারদ ইঞ্চি, বা ১৪.৬৯৬ পাউন্ড/ইঞ্চি২। এটিএম এককটি পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের গড় বায়ুমণ্ডলীয় চাপের সমতুল্য অর্থাৎ, পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের বায়ুমণ্ডলীয় চাপ প্রায় ১ এটিএম।
”আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি, ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়ের সমতুল্য”--- উক্তিটি কার?
Correct Answer:
গ: ফিদেল ক্যাস্ট্রোর
Explanation:
”আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি, ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়ের সমতুল্য”--- উক্তিটি কার? সঠিক উত্তর ফিদেল ক্যাস্ট্রোর ১৯৭৩ সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ন্যাম সম্মেলনের এক সময় কিউবান প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে একান্ত সাক্ষাতের সময় বঙ্গবন্ধুর ব্যাক্তিত্ব ও সাহসিকতায় মুগ্ধ হয়ে ক্যাস্ট্রো বলেছিলেন " আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি, ব্যক্তি ও সহসিকতায় তিনি হিমালয়ের সমতুল্য।
চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় কোন সালে?
Correct Answer:
ঘ: ১৯৩০ সালে
Explanation:
চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় কোন সালে? সঠিক উত্তর ১৯৩০ সালে সূর্যকুমার সেন ২২ মার্চ, ১৮৯৪ সালে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন। তিনি মাস্টারদা সূর্যসেন নামে সমধিক পরিচিত। তিনি ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। তার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় ১৮ এপ্রিল, ১৯৩০ সালে। ১৯৩৩ সালের ১৬ ফেব্রুয়ারি সূর্যসেন গ্রেপ্তার হন। ১৯৩৪ সালের ১২ জানুয়ারি মধ্যরাতে মাস্টারদা সূর্যসেন এর ফাঁসি কার্যকর করা হয়।
যমুনা ব্রীজের দৈর্ঘ্য ---
Correct Answer:
ক: ৪.৮ কিমি
Explanation:
যমুনা ব্রীজের দৈর্ঘ্য --- সঠিক উত্তর ৪.৮ কিমি যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জ এবং পূর্ব প্রান্তে টাঙ্গাইল জেলা অবস্থিত। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার, প্রস্থ ১৮.৫ মিটার। বঙ্গবন্ধু সেতু উদ্ধোধন করা হয় ২৩ জুন, ১৯৯৮ সালে। বঙ্গবন্ধু সেতুর স্প্যান ৪৯টি, পিলার ৫০টি এবং পাইলের সংখ্যা ১২১টি।