Recruitment test for 12 posts fixed by PSC MCQs
Showing 22 questions (Total: 72)
ভাববাচ্যের উদাহরণ -
Correct Answer:
খ: এবার মাছ ধরা যাক
Explanation:
ভাববাচ্যের উদাহরণ - সঠিক উত্তর এবার মাছ ধরা যাক যে বাচ্যে ক্রিয়ার অর্থ প্রাধান্য ঘটে বা ক্রিয়ার ভাব ই প্রধান ভাবে বোঝায়, তাকে বলা হয় ভাববাচ্য। এখানে ক্রিয়া বিশেষ্য রূপ গ্রহণ করে বাক্যের কর্তা রূপ লাভ করে এবং অর্থের দিক থেকে প্রাধাণ্যপ্রাপ্ত হয়। যেমন - - ১.. তার কখন যাওয়া হবে?২.. কুবের কে আসতে হবে। ৩.. এবার মাছ ধরা যাক। ভাববাচ্যের বৈশিষ্ট্য:১.. কর্তায় র , রে, এর, কে বিভক্তি যুক্ত হয়। ২.. কর্তা উহ্য থাকতে পারে। ৩.. ক্রিয়া সাধারণত যৌগিক হয় আর সমাপিকা ক্রিয়া সাধারণত হ্ ধাতুর হয়। ৪.. কর্মপদ নেই, থাকলেও তা ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়।
১ : ২০০০ স্কেলে একটি শহরের ম্যাপ আঁকা আছে। ১.২ কি.মি. দীর্ঘ একটি রাস্তার দৈর্ঘ্য ম্যাপে কত হবে?
Correct Answer:
খ: ৬০ সে. মি.
Explanation:
১ : ২০০০ স্কেলে একটি শহরের ম্যাপ আঁকা আছে। ১.২ কি.মি. দীর্ঘ একটি রাস্তার দৈর্ঘ্য ম্যাপে কত হবে? সঠিক উত্তর ৬০ সে. মি. ১ : ২০০০ স্কেল অর্থ, প্রকৃত দৈর্ঘ্য ২০০০ একক হলে ম্যাপে দৈর্ঘ্য ১ একক সুতরাং, প্রকৃত দৈর্ঘ্য ১.২ কি.মি. = ১২০০০০ সে.মি. হলে ম্যাপে দৈর্ঘ্য = ১২০০০০/২০০০ = ৬০ সে.মি.
দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক ২ । বড় সংখ্যাটির সঙ্গে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল ১৩ হয়ে। সংখ্যা দুটি কত?
Correct Answer:
ক: ৭,৩
Explanation:
দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক ২ । বড় সংখ্যাটির সঙ্গে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল ১৩ হয়ে। সংখ্যা দুটি কত? সঠিক উত্তর ৭,৩ মনে করি, সংখ্যাগুলো হলো = ক, খ।প্রশ্নমতে,ক - খ২= ২বা, ক - খ = ৪বা, ২ক - ২খ = ৮ (উভয়পাশে ২ গুণ করে)…………১ নং সমীকরণ।আবার, ক + ২খ = ১৩ …………২ নং সমীকরণ।১ ও ২ নং সমীকরন যোগ করে পাই,৩ক = ২১সুতরাং, ক = ৭ক এর মান ২ নং সমীকরনে বসিয়ে পায়,৭ + ২খ = ১৩বা, ২খ = ১৩ - ৭বা, ২খ = ৬সুতরাং, খ = ৩উওরঃ ক, খ=৭, ৩
একটি ভগ্নাংশের লব ও হর উভয় থেকে এক বিয়োগ করলে ভগ্নাংশটি ২/৩ হয় । কিন্তু হর ও লব উভয়ের সঙ্গে ১ যোগ করলে ভগ্নাংশটি ৩/৪ হয় । ভগ্নাংশটি কত?
Correct Answer:
ঘ: ৫/৬
Explanation:
একটি ভগ্নাংশের লব ও হর উভয় থেকে এক বিয়োগ করলে ভগ্নাংশটি ২/৩ হয় । কিন্তু হর ও লব উভয়ের সঙ্গে ১ যোগ করলে ভগ্নাংশটি ৩/৪ হয় । ভগ্নাংশটি কত? সঠিক উত্তর ৫/৬ ধরি, ভগ্নাংশটি x/y প্রশ্নমতে, (x - ১)/(y - ১) = ২/৩ বা, ৩(x - ১) = ২(y - ১) বা, ৩x - ৩ = ২y - ২ বা, ৩x = ২y + ১ বা, x = (২y + ১)/৩ আবার, (x + ১)/(y + ১) = ৩/৪ বা, ৪(x + ১) = ৩(y + ১) বা, ৪x + ৪ = ৩y + ৩ বা, ৪x = ৩y - ১ বা, x = (৩y - ১)/৪ বা, (২y + ১)/৩ = (৩y - ১)/৪ বা, ৪(২y + ১) = ৩(৩y - ১) বা, ৮y + ৪ = ৯y - ৩ বা, y = ৭ সুতরাং, x = (২y + ১)/৩ = (২×৭ + ১)/৩ = ৫ ফলে, ভগ্নাংশটি = ৫/৭
ঘন্টায় ৪ কিমি গতি বৃদ্ধি করায় ৩২ কিমি পথ অতিক্রম করতে ৪ ঘন্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত ছিল ?
Correct Answer:
গ: ৪ কি. মি.
Explanation:
ঘন্টায় ৪ কিমি গতি বৃদ্ধি করায় ৩২ কিমি পথ অতিক্রম করতে ৪ ঘন্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত ছিল ? সঠিক উত্তর ৪ কি. মি. ধরি, পূর্বের গতি ক কি.মি./ঘণ্টা পূর্বে ৩২ কি.মি. যেতে সময় লাগতো = ৩২/ক ঘণ্টা প্রশ্নমতে, ৩২/(ক + ৪) = ৩২/ক - ৪ বা, ৩২/(ক + ৪) = (৩২ - ৪ক)/ক বা, ৩২ক = (৩২ - ৪ক)(ক + ৪) বা, ৩২ক = ৩২ক + ১২৮ - ৪ক২ - ১৬ক বা, ৪ক২ + ১৬ক - ১২৮ = ০ বা, ক২ + ৪ক - ৩২ = ০ বা, ক২ + ৮ক - ৪ক - ৩২ = ০ বা, (ক + ৮)(ক - ৪) = ০ সুতরাং, ক = ৪ কি.মি./ঘণ্টা
১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি । ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের গড় ওজন কত হয়?
Correct Answer:
খ: ৬৮ কেজি
Explanation:
১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি । ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের গড় ওজন কত হয়? সঠিক উত্তর ৬৮ কেজি Q: ১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি । ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের গড় ওজন কত হয়?১১ জন লোকের মোট ওজন = (১১ × ৭০) = ৭৭০ কেজি∴ ১০ জন লোকের মোট ওজন = (৭৭০ - ৯০) = ৬৮০ কেজি∴ বাকিদের গড় ওজন = (৬৮০ ÷ ১০) = ৬৮ কেজি (উঃ)
একটি গাড়ি ঘন্টায় ৪৫ মাইল বেগে ২০ মিনিট চলার পর ঘন্টায় ৬০ মাইল বেগে ৪০ মিনিট চলে। সম্পুর্ণ পথের জন্য গাড়িটির গতিবেগ গড় কত?
Correct Answer:
ঘ: ৫৫ মাইল /ঘন্টা
Explanation:
একটি গাড়ি ঘন্টায় ৪৫ মাইল বেগে ২০ মিনিট চলার পর ঘন্টায় ৬০ মাইল বেগে ৪০ মিনিট চলে। সম্পুর্ণ পথের জন্য গাড়িটির গতিবেগ গড় কত? সঠিক উত্তর ৫৫ মাইল /ঘন্টা মোট দূরত্ব = ৪৫ x ২০/৬০ + ৬০ x ৪০/৬০ = ৫৫ মাইল মোট সময় = ২০ + ৪০ = ৬০ মিনিট = ১ ঘণ্টা গড় গতিবেগ = ৫৫/১ = ৫৫ মাইল/ঘন্টা
টাকায় ৪টি এবং টাকায় ৬টি দরে সমান সংখ্যক আমড়া কিনে এক ব্যক্তি টাকায় ৫ টি দরে বিক্রয় করলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত ?
Correct Answer:
গ: ক্ষতি ৪%
Explanation:
টাকায় ৪টি এবং টাকায় ৬টি দরে সমান সংখ্যক আমড়া কিনে এক ব্যক্তি টাকায় ৫ টি দরে বিক্রয় করলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত ? সঠিক উত্তর ক্ষতি ৪% ধরি, টাকায় ৪ টি দরে ক সংখ্যক ও টাকায় ৬ টি দরে ক সংখ্যক অর্থাৎ মোট ২ক সংখ্যক আমড়া কেনা হলো। এখন, ৪ টি আমড়ার ক্রয় মুল্য ১ টাকা ক টি আমড়ার ক্রয়মূল্য = ক/৪ টাকা আবার, ৬ টি আমড়ার ক্রয়মূল্য ১ টাকা ক টি আমড়ার ক্রয়মূল্য = ক/৬ টাকা ক + ক = ২ক সংখ্যক আমড়ার মোট ক্রয়মূল্য = (ক/৪ + ক/৬) = ৫ক/৬ টাকা আবার, ৫ টি আমড়ার বিক্রয়মূল্য ১ টাকা ২ক টি আমড়ার বিক্রয়মূল্য = ২ক/৫ টাকা সুতরাং, ক্ষতি = {(৫ক/৬ - ২ক/৫) / (৫ক/৬)} x ১০০% = ৪%
ক এর কাছে খ এর চারগুণ মার্বেল আছে। ক যদি খ কে ১৮ টি মার্বেল দেয়, তবে উভয়ের নিকট সমানসংখ্যক মার্বেল হবে। ক ও খ এর কাছে কতটি মার্বেল আছে?
Correct Answer:
খ: ৪৮,১২
Explanation:
ক এর কাছে খ এর চারগুণ মার্বেল আছে। ক যদি খ কে ১৮ টি মার্বেল দেয়, তবে উভয়ের নিকট সমানসংখ্যক মার্বেল হবে। ক ও খ এর কাছে কতটি মার্বেল আছে? সঠিক উত্তর ৪৮,১২ ধরি, ক এর মার্বেল সংখ্যা = ক ; খ এর মার্বেল সংখ্যা = খ তাহলে, ক = ৪খ ক যদি খ কে ১৮ টি মার্বেল দিয়ে দেয় তবে ক এর অবশিষ্ট মার্বেল সংখ্যা = ক - ১৮ অন্যদিকে খ এর মার্বেল সংখ্যা হয় = খ + ১৮ প্রশ্নমতে, ক - ১৮ = খ + ১৮ বা, ৪খ - ১৮ = খ + ১৮ বা, ৪খ - খ = ১৮ + ১৮ বা, খ = ৩৬/৩ = ১২ সুতরাং, ক = ৪খ = ৪ x ১২ = ৪৮
৫ টাকায় ২ টি করে কমলা কিনে ৩৫ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ৪০% লাভ হবে?
Correct Answer:
খ: ১০টি
Explanation:
৫ টাকায় ২ টি করে কমলা কিনে ৩৫ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ৪০% লাভ হবে? সঠিক উত্তর ১০টি ৫ টাকায় ক্রয় করে ২ টি কমলা ১ টাকায় ক্রয় করে ২/৫ টি কমলা ১০০ টাকায় ক্রয় করে = ( ২ × ৪০)/৫ টি কমলা = ৪০ টি কমলা ৪০% লাভ হলে = ১০০ + ৪০ = ১৪০ টাকা ১৪০ টাকায় বিক্রয় করতে হবে ৪০ টি কমলা ১ টাকায় বিক্রয় করতে হবে = ৪০/১৪০ টি ৩৫ টাকায় বিক্রয় করতে হবে = ( ৪০ × ৩৫) /১৪০ টি = ১০ টি কমলা।
একটি মাকড়সা ভিন্ন গতিতে হাঁটে এবং দৌড়ায়। মাকড়সাটি ১০ সেকেন্ডে হেঁটে এবং ৯ সেকেন্ডে দৌড়িয়ে ৮৫ কি. দূরত্ব অতিক্রম করে। আবার ৩০ সেকেন্ডে হেঁটে এবং ২ সেকেন্ডে দৌড়িয়ে ১৩০ মি. দূরত্ব অতিক্রম করে। মাকড়সাটির হাঁটার ও দৌড়ের গতিবেগ কত?
Correct Answer:
ঘ: হাঁটা ৪ মি. /সে. দৌড় ৫ মি./সে.
Explanation:
একটি মাকড়সা ভিন্ন গতিতে হাঁটে এবং দৌড়ায়। মাকড়সাটি ১০ সেকেন্ডে হেঁটে এবং ৯ সেকেন্ডে দৌড়িয়ে ৮৫ কি. দূরত্ব অতিক্রম করে। আবার ৩০ সেকেন্ডে হেঁটে এবং ২ সেকেন্ডে দৌড়িয়ে ১৩০ মি. দূরত্ব অতিক্রম করে। মাকড়সাটির হাঁটার ও দৌড়ের গতিবেগ কত? সঠিক উত্তর হাঁটা ৪ মি. /সে. দৌড় ৫ মি./সে. মনেকরি,একটি মাকড়সার হাঁটার গতিবেগ প্রতি সেকেন্ডে x মি.এবং দৌড়ের গতিবেগ প্রতি সেকেন্ডে y মি.১ম শর্তানুসারে,10x + 9y = 85 - - - - - - - - - - - - - - - - - - - - - (১)২য় শর্তানুসারে,30x + 2y = 130 - - - - - - - - - - - - - - - - - - - (২)১নং সমীকরণকে 3 দ্বারা এবং ২নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই,30x + 27y = 255 - - - - - - - - - - - - - - (3)30x + 2y = 130 - - - - - - - - - - - - - - - - (4)৩নং সমীকরণ থেকে ৪নং সমীকরণ বিয়োগ করে পাই,30x + 27y - 30x - 2y = 255 - 130 = > 25y = 125 = > y = 125/25 = > y = 5১নং সমীকরণে y = 5 বসিয়ে পাই,10x + 9*5 = 85 = >10x = 85 - 45 = > x = 40/10 = > x = 4অতএব, মাকড়সাটির হাঁটার গতিবেগ = 4মি./সে.এবং দৌড়ের গতিবেগ = 5 মি./সে.
একটি ট্রেন ঘন্টায় ৮৪ কি. মি. বেগে চলে। ট্রেনটি ৮০০ মিটার দীর্ঘ একটি প্লাটফরম ১ মিনিটে অতিক্রম করে।ট্রেনটির দৈর্ঘ্য কত?
Correct Answer:
গ: ৬০০ মিটার
Explanation:
একটি ট্রেন ঘন্টায় ৮৪ কি. মি. বেগে চলে। ট্রেনটি ৮০০ মিটার দীর্ঘ একটি প্লাটফরম ১ মিনিটে অতিক্রম করে।ট্রেনটির দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ৬০০ মিটার ধরি, ট্রেনের দৈর্ঘ্য = ক মিটার মোট দৈর্ঘ্য = (৮০০ + ক) মিটার = (৮০০ + ক)/১০০০ কিমি মোট সময় = ১ মিনিট = ১/৬০ ঘণ্টা প্রশ্নমতে, {(৮০০ + ক)/১০০০} / (১/৬০) = ৮৪ বা, ক = ৬০০ মিটার।
বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে ৪% হওয়ায় সুদ ৩২০ টাকা কমে গেল। তার মূলধন কত ছিল?
Correct Answer:
খ: ৩২০০০ টাকা
Explanation:
বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে ৪% হওয়ায় সুদ ৩২০ টাকা কমে গেল। তার মূলধন কত ছিল? সঠিক উত্তর ৩২০০০ টাকা ধরি মূলধন ছিল = x টাকা প্রশ্নমতে, x এর ৫% - x এর ১৯/৪% = ৮০ ৫x /১০০ - ১৯x/৪০০ = ৮০ (২০x - ১৯x)/৪০০ = ৮০ x = ৩২০০০
৮৪ কেজি ধাতু গলিয়ে ৪০,০০০ পিন তৈরি করা হলে, প্রতিটি পিনের ওজন কত কেজি হবে?
Correct Answer:
গ: ০.০০২১
Explanation:
৮৪ কেজি ধাতু গলিয়ে ৪০,০০০ পিন তৈরি করা হলে, প্রতিটি পিনের ওজন কত কেজি হবে? সঠিক উত্তর ০.০০২১ Q: ৮৪ কেজি ধাতু গলিয়ে ৪০,০০০ পিন তৈরি করা হলে, প্রতিটি পিনের ওজন কত কেজি হবে?৮৪ ÷ ৪০০০০ = ০.০০২১ কেজি (উঃ)
একই হার সুদে ৩০০ টাকার ৪ বছরের সুদ এবং ৫০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ১৮৫ টাকা হলে সুদের হার কত?
Correct Answer:
খ: ৫%
Explanation:
একই হার সুদে ৩০০ টাকার ৪ বছরের সুদ এবং ৫০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ১৮৫ টাকা হলে সুদের হার কত? সঠিক উত্তর ৫% আসল = ৩০০×৪ = ১২০০ টাকার ১ বছরের সুদ আবার, ৫০০×৫ = ২৫০০ টাকার ১ বছরের সুদ (১২০০ + ২৫০০) = ৩৭০০ টাকার ১ বছরের সুদ = ১৮৫ টাকা ∴১০০ টাকার ১ বছরের সুদ = (১০০×১৮৫)/৩৭০০ টাকা = ৫%
চিনির মূল্য ২০ % কমলো, কিন্তু চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পেলো। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?
Correct Answer:
ঘ: ৪% কমলো
Explanation:
চিনির মূল্য ২০ % কমলো, কিন্তু চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পেলো। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো? সঠিক উত্তর ৪% কমলো ২০% কমে চিনির মূল্য (১০০ - ২০) = ৮০ টাকা চিনি ব্যবহার ২০% বাড়ায় , ১০০ টাকায় স্থলে চিনি ব্যবহার হয় ১২০ টাকা ১ " " " " " ১২০/১০০ টাকা ৮০ টাকায় চিনি ব্যবহার হয় (৮০×১২০)/১০০ টাকা = ৯৬ টাকা। চিনি বাবদ ব্যয় কমলো (১০০ - ৯৬) টাকা = 8 টাকা = ৪%।
কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে , যোগফল ৩, ৬, ৯ ,১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
Correct Answer:
ঘ: ১৭৯
Explanation:
কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে , যোগফল ৩, ৬, ৯ ,১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? সঠিক উত্তর ১৭৯ ৩, ৬, ৯ , ১২ , ১৫ এর লসাগু ১৮০। সুতরাং, ১৮০ - ১ = ১৭৯ এর সাথে ১ যোগ করতে হবে।
Poverty and Famines গ্রস্থের রচয়িতা কে?
Correct Answer:
ক: অমর্ত্য সেন
Explanation:
Poverty and Famines গ্রস্থের রচয়িতা কে? সঠিক উত্তর অমর্ত্য সেন Choice of techniques,On economic inequality,Collective choice and social welfare,Resources, values, and development, On ethics and economics, Poverty and famines ইত্যাদি অমর্ত্য সেন রচিত গ্রন্থ।
World Intellectual Property Organisation (WIPO) এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
গ: জেনেভা
Explanation:
World Intellectual Property Organisation (WIPO) এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর জেনেভা সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত কিছু গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর আন্তর্জাতিক শ্রমসংস্থা, বিশ্ব আবহাওয়া সংস্থা, WIPO, ILO, WTO, ECE, WHO, IPU, WEF, WHF ইত্যাদি।
URL হলো-‘‘
Correct Answer:
B: কতগুলো Network এর বিভিন্ন resource এর ঠিকানা
Explanation:
URL হলো-‘‘ Correct Answer কতগুলো Network এর বিভিন্ন resource এর ঠিকানা পৃথিবী জুড়ে বিস্তৃত ওয়েবপেজ সমূহের সঠিক ঠিকানা হল URL ।এর পূর্ণরূপ হল - Universal Resource Locator .
Optical fiber cable - এ তথ্য আদান -প্রদানের মাধ্যমে হলো-
Correct Answer:
খ: আলাে
Explanation:
Optical fiber cable - এ তথ্য আদান -প্রদানের মাধ্যমে হলো- সঠিক উত্তর আলাে অপটিক্যাল ফাইবার দিয়ে লম্বা দুরত্বে খুব কম সময়ে বিপুল পরিমাণ তথ্য পরিবহন করা যায়। আলো ব্যবহার হওয়ায় এর মাধ্যমে তথ্য পরিবহনে তথ্য ক্ষয় কম হয়, এবং আলো ব্যবহারের আরেকটি বড় সুবিধা হল এটি তড়িৎ-চুম্বকীয় প্রভাব থেকে মুক্ত থাকে।
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৮৪ বছর। দশ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ৫ঃ৩ থাকলে , ১০ (দশ) বছর পর এ অনুপাত কি হবে?
Correct Answer:
খ: ১৫ : ১১
Explanation:
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৮৪ বছর। দশ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ৫ঃ৩ থাকলে , ১০ (দশ) বছর পর এ অনুপাত কি হবে? সঠিক উত্তর ১৫ : ১১ ১০ বছর পূর্বে বয়সের অনুপাত ছিল ৫ঃ৩ ধরি, পিতার বয়স x বছর পুত্রের " (৮৪ - x) " ১০ বছর পূর্বে তাদের বয়স ছিল যথাক্রমে (x - ১০) ও (৮৪ - x - ১০) বছর প্রশ্নমতে, x - ১০/৮৪ - x - ১০ = ৫/৩ বা, x - ১০/৭৪ - x = ৫/৩ বা, ৩x - ৩০ = ৩৭০ - ৫x বা, ৩x + ৫x = ৩৭০ + ৩০ বা, ৮x = ৪০০ x = ৪০০/৮ = ৫০ অর্থাৎ বর্তমান পিতার বয়স ৫০ বছর ও পুত্রের ৩৪ বছর । ১০ বছর পর তাদের অনুপাত ৫০ + ১০ঃ ৩৪ + ১০ = ৬০ঃ৪৪ = ১৫ঃ১১