Upazila Social Service Officer of Ministry of Social Welfare MCQs
Showing 20 questions (Total: 70)
ইয়ংবেঙ্গল বলতে কী বোঝায়?
Correct Answer:
গ: ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
Explanation:
ইয়ংবেঙ্গল বলতে কী বোঝায়? সঠিক উত্তর ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক ইয়ংবেঙ্গল উনিশ শতকের বাংলার নবজাগরণ বা রেনেসাঁসের বার্তাবহী পাশ্চাত্য শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতির আলোকে আলোকিত বাঙালি যুবসমাজ। সুতরাং ইয়ংবেঙ্গল ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক সঠিক উত্তর।
সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত নাটক কোনটি?
Correct Answer:
খ: তরঙ্গভঙ্গ
Explanation:
সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত নাটক কোনটি? সঠিক উত্তর তরঙ্গভঙ্গ নেমেসিস নাটকের রচয়িতা - নূরুল মোমেন। তরঙ্গভঙ্গ - হচ্ছে সৈয়দ ওয়ালীউল্লাহর নাটক। তার আরো উল্লেখযোগ্য নাটক হলো - বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ, উজানের মৃত্যু। তার নাটকে পঞ্চাশের মন্বন্তরের অভিঘাতের প্রতীকী ব্যবহার হয়েছে।
'হুতোম প্যাঁচার নকশা' কার রচনা?
Correct Answer:
গ: কালীপ্রসন্ন সিংহ
Explanation:
'হুতোম প্যাঁচার নকশা' কার রচনা? সঠিক উত্তর কালীপ্রসন্ন সিংহ কালীপ্রসন্ন সিংহ কলকাতা ও এর পাশ্ববর্তী এলাকার মানুষের কথ্যভাষাকে সর্থকভাবে হুতোম প্যাঁচার নকশা'য় প্রয়োগ করেন। তৎকালীন সমাজব্যবস্থার ক্ষত অত্যন্ত বেদনার সাথে তিনি এ গ্রন্থে উপস্থাপন করেন। এটি নকশা উপন্যাস নয়, সামাজিক সমস্যামূলক ব্যক্তিগত রচনা।
মাইকেল মধুসুধন দত্তের 'বীরঙ্গনা কাব্য' কী ধরনের রচনা?
Correct Answer:
ঘ: পত্রকাব্য
Explanation:
মাইকেল মধুসুধন দত্তের 'বীরঙ্গনা কাব্য' কী ধরনের রচনা? সঠিক উত্তর পত্রকাব্য ১৮৫৭ সালে সংঘটিত সিপাহি বিপ্লবের স্বাধীনতামন্ত্রে উজ্জীবিত হয় রাবণকে নায়ক ও রামকে খলনায়ক করে মধুসূদন রচনা করেন মহাকাব্য - - মেঘনাদবধ। মধুসূদন দত্তের "রাধাকৃষ্ণ বিষয়ক গীতিকাব্য " ব্রজাঙ্গনা। বীরাঙ্গনা - মধুসূদন দত্তের পত্রকাব্য।
'ইউসুফ- জোলেখা' কাব্যের রচয়িতা -
Correct Answer:
গ: শাহ মুহম্মদ সগীর
Explanation:
'ইউসুফ- জোলেখা' কাব্যের রচয়িতা - সঠিক উত্তর শাহ মুহম্মদ সগীর দৌলত কাজী মধ্যযুগের শ্রেষ্ঠ বিশিষ্ট কবি। তার রচিত কাব্যগ্রন্থ সতীময়না ও লোরচন্দ্রানী। শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। তার রচিত কাব্য গ্রন্থ হলো - ইউসুফ জোলেখা। এ কাব্যে প্রেমতত্ত্বের পরিবর্তে মানব প্রেমের প্রধান্য পরিলক্ষিত হয়।
কোন দেশটি অতীতে UN Security Council এর স্থায়ী সদস্য ছিল?
Correct Answer:
ক: USSR
Explanation:
কোন দেশটি অতীতে UN Security Council এর স্থায়ী সদস্য ছিল? সঠিক উত্তর USSR USSR - এর পূর্ণ রূপ হলো - - Union of soviet socialist Republic. এ নামটি ১৯২২ সালে গৃহীত হয়। সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ২১ ডিসেম্বর ১৯৯১ সালে ভেঙে গেলে রাশিয়া নাম ধারণ করেন। কাজই সে হিসেবে Ussr অতীতে UN Security Council এর স্থায়ী সদস্য ছিল।
বারমাস্যা কাকে বলে?
Correct Answer:
ক: নায়িকার বারমাসের সুখ- দুঃখের বর্ণনা
Explanation:
বারমাস্যা কাকে বলে? সঠিক উত্তর নায়িকার বারমাসের সুখ- দুঃখের বর্ণনা ডক্টর সত্যেন্দ্রনাথ ঘোষাল দৌলত কাজীর "সতীময়না " ও লোরচন্দ্রানী " কাব্য সম্পর্কে প্রদত্ত উক্তি - দেলতের কাহিনির প্রারম্ভে আদি গল্পের প্রভাব লক্ষণীয়। তবে পরে দৌলত ও আলাওলের হাতে গল্প মার্জিত, সরস ও স্বাভাবিক হয়ে ফুটে উঠেছে।
ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষের নাম কি?
Correct Answer:
ঘ: উইলিয়াম কেরি
Explanation:
ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষের নাম কি? সঠিক উত্তর উইলিয়াম কেরি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের একজন পণ্ডিত। তার রচিত গ্রন্থ হলো - বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, রাজাবলী উল্লেখযোগ্য। উইলিয়াম কেরির সহকারী ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক প্রণেতাদের মধ্যে প্রথম ও প্রধান রাম রামবসু। বাংলা ভাষায় অভিজ্ঞ ইংরেজি উইলিয়াম কেরি স্বীয় যোগ্যতাবলে কলেজের অধ্যক্ষ হন।
প্রথম সার্থক ট্রাজেডি নাটকের নাম কি?
Correct Answer:
খ: কৃষ্ণকুমারী
Explanation:
প্রথম সার্থক ট্রাজেডি নাটকের নাম কি? সঠিক উত্তর কৃষ্ণকুমারী কুলীন কুলসর্বস্ব নাটকের রচয়িতা রাজনারায়ণ তর্করত্ন। মাইকেল মধুসূদন দত্তের বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কৃষ্ণকুমারী। এ নাটকটির কাহিনী উইলিয়াম টডের রাজস্থান নামক গ্রন্থ থেকে সংগৃহীত। জমীদার দর্পন - মীর মশাররফ হোসেন রচিত নাটক।
চর্যাপদ আবিষ্কৃত হওয়ার স্থান -
Correct Answer:
গ: নেপালের রাজ দরবারের গ্রন্থাগার
Explanation:
চর্যাপদ আবিষ্কৃত হওয়ার স্থান - সঠিক উত্তর নেপালের রাজ দরবারের গ্রন্থাগার ১৯০৭ সাল থেকে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন। সূদুর চীন থেকেও এ গ্রন্থ আবিষ্কার হয়নি।
'শেষের কবিতা' কি?
Correct Answer:
খ: কাব্যেপন্যাস
Explanation:
'শেষের কবিতা' কি? সঠিক উত্তর কাব্যেপন্যাস শেষের কবিতা একটি কাব্যোপন্যাস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল ; কড়ি ও কোমল মানসী, বিসর্জন, চিত্রা, চিত্রাঙ্গদা, সোনার তর, বলাকা, কল্পনা পুনশ্চ, পত্রপুট, সেঁজুতি প্রভৃতি।
'দেশে-বিদেশে' কোন শ্রেণীর রচনা ?
Correct Answer:
গ: ভ্রমণকাহিনী
Explanation:
'দেশে-বিদেশে' কোন শ্রেণীর রচনা ? সঠিক উত্তর ভ্রমণকাহিনী দেশে বিদেশে - একটি ভ্রমণ কাহিনী। যখন কেউ তার জীবনী নিয়ে লেখেন তাকে আত্মজীবনী শ্রেণীর রচনা বলা হয়। যেমন ; কবি জসিমউদ্দিনের জীবনকথা, শরৎচন্দ্রের শ্রীকান্ত আত্মজীবনীমূলক উপন্যাস।
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে উহার মান কত?
Correct Answer:
খ: ৫ সেমি
যদি x+y=4, x-y=3 হয়, তবে x+2y= কত?
Correct Answer:
ঘ: 412
০.০৫ এর ৩% কত?
Correct Answer:
খ: ০.১৫%
Explanation:
০.০৫ এর ৩% কত? সঠিক উত্তর ০.১৫% 0.05 এর 3%? = (5/100)×(3/100) = 15/10000 = 0.0015 (answer)
কোন সংখ্যাটি সবচেয়ে বড়?
Correct Answer:
গ: ১২
যদি 5C+3=3C+5, কবে C এর মান কত?
Correct Answer:
খ: 1
রাত ৩ টায় তাপমাত্রা -১৩° হলে, এবং সকাল ৬ টায় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ২০° হলে তাপমাত্রার পরিবর্তন কত হলে?
Correct Answer:
গ: ৩৩°
১ কিলোগ্রাম সমান কত?
Correct Answer:
খ: ২.২০ পাউন্ড
Explanation:
১ কিলোগ্রাম সমান কত? সঠিক উত্তর ২.২০ পাউন্ড ১ কিলোগ্রাম = ২.২০৪৫৮৫৫৩৭৯১৮৯ বা ২.২০পাউন্ড
who is the author of 'Around the world in Eighty Days?
Correct Answer:
B: Jules verne
Explanation:
[Sir A. Canan doyle - এর বিখ্যাত গ্রন্থ Adventure of sherlock. Jules verne এর বিখ্যাত গ্রন্থ হলো - Around the world in Eighty days. Daniel Depoe এর বিখ্যাত গ্রন্থ - Robinson Cruso.]