Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
'তিনি বাড়ী নেই' কোন কারক?
Correct Answer:
ক: অধিকরণে শূন্য
Explanation:
'তিনি বাড়ী নেই' কোন কারক? সঠিক উত্তর অধিকরণে শূন্য তিনি বাড়ী নেই - অধিকরণে শূন্য
'হা -ঘরে' বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
ঘ: গৃহহীন
Explanation:
'হা -ঘরে' বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর গৃহহীন 'আটকপালে' বাগধারাটির অর্থ হতভাহ্য। হা ঘরে বাগধারার অর্থ গৃহহীন।
পদ কত প্রকার ?
Correct Answer:
ঘ: পাঁচ
Explanation:
পদ কত প্রকার ? সঠিক উত্তর পাঁচ বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই এক একটি পদ। পদ ৫ প্রকার । যথা ঃ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া । ১। যাহার কোন ব্যয় নাই তাহাই অব্যয়
এক কথায় প্রকাশ করুন : যে নারীর হাসি সুন্দর' ।
Correct Answer:
ক: সুস্মিতা
Explanation:
এক কথায় প্রকাশ করুন : যে নারীর হাসি সুন্দর' । সঠিক উত্তর সুস্মিতা ※ যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা। ※ যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ভাষী। ※ যে নারী নিজে বর বরণ করে নেয় = স্বয়ংবরা। ※ যে নারী (মেয়ের) বিয়ে হয়নি = কুমারী। ※ যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া। ※ যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া। ※ যে নারীর কোন সন্তান হয় না = বন্ধ্যা। ※ যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে = কাকবন্ধ্যা। ※ যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা। ※ যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা। ※ যে নারীর স্বামী ও পুত্র জীবিত = বীরা বা পুরন্ধ্রী। ※ যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ। ※ যে নারী বীর = বীরাঙ্গনা। ※ যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল = অন্য পূর্বা। ※ যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা। ※ যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা। ※ নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া। ※ যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা। ※ যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা। ※ যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা।
এক কথায় প্রকাশ করুন ‘যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না’-
Correct Answer:
খ: দুস্তর
Explanation:
এক কথায় প্রকাশ করুন ‘যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না’- সঠিক উত্তর দুস্তর যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না = দুস্তর। যেখানে যাওয়া কষ্টকর = দুর্গম। যা কষ্টে জয় করা যায় = দুর্জয়। যা কষ্টে লাভ করা যায় = দুর্লভ।
কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?
Correct Answer:
খ: পদ্মগোখরা
Explanation:
কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি? সঠিক উত্তর পদ্মগোখরা ‘পদ্মগোখরা' গল্পটি কাজী নজরুল ইসলামের উলিমালা গল্পগ্রন্থের অন্তর্ভূক্ত। ‘পদ্মরাগ' উপন্যাসের চয়িতা হলেন বেগম রোকেয়া সাখাওয়াত। ‘পদ্মপুরান’ হলো কবি বিজয়গুপ্ত রচিত একটি মঙ্গলকাব্য। ‘পদ্মাবতী’ হলো মহাকবি আলাওল রচিত বিখ্যাত প্রণয়োপাখ্যান।
'ঠোঁট কাটা' বলতে বোঝায়?
Correct Answer:
খ: স্পষ্টভাষী
Explanation:
'ঠোঁট কাটা' বলতে বোঝায়? সঠিক উত্তর স্পষ্টভাষী ঠোঁট কাটা শব্দের সঠিক অর্থ হলো নিলজ্জ
সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Correct Answer:
খ: ধ্বনিতত্ত্ব
Explanation:
সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়ঃ ধ্বনি, বর্ণ, সন্ধি, ণত্ব - ষত্ব বিধান।
‘হরতাল’ কোন ভাষার শব্দ?
Correct Answer:
গ: গুজরাটি
'কার্যে বিরতি' অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য ?
Correct Answer:
খ: হাত গুটান
Explanation:
'কার্যে বিরতি' অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য ? সঠিক উত্তর হাত গুটান হাত গুটান শব্দের অর্থ কোন কাজ শেষ করা বা সমাপ্তি করা আর কার্য বিরতি শব্দ দ্বারা কাজ সমাপ্ত করাকেই বুঝিয়েছে
কোন বাগধারাটির অর্থ ' বেহায়া?
Correct Answer:
খ: কান কাটা
Explanation:
কোন বাগধারাটির অর্থ ' বেহায়া? সঠিক উত্তর কান কাটা ঠোঁট কাঁটা - স্পষ্টবাদী কান কাটা - বেহায়া।
‘উদাসীন পথিকের মনের কথা’ উপন্যাসটির রচয়িতা কে?
Correct Answer:
ক: মীর মশাররফ হোসেন
Explanation:
‘উদাসীন পথিকের মনের কথা’ উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর মীর মশাররফ হোসেন ‘উদাসীন পথিক' এই ছদ্মনামে মীর মশাররফ হোসেন ব্যক্তিগত জীবনের পটভূমিতে স্বীয় পারিবারিক ইতিহাস ও সমসাময়িক বাস্তব ঘটনার চিত্র তুলে ধরেছেন। এই গ্রন্থে। 'উদাসীন পথিকের মনের কথা' (১৮৯০) কে প্রকৃতপক্ষে উপন্যাস কিংবা আত্মজীবনীমূলক রচনা এর কোনোটাই বলা যায় না। এতে লেখকের পারিবারিক ইতিবৃত্ত বর্ণনা এবং নিজের মাতা - পিতাকে যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে চিত্রিত করতে দেখা যায়। উদাসীন পথিকের মনের 'কথায় হিন্দু - মুসলমানের যে মিলন কামনা আছে, তার গভীর তাৎপর্য স্বীকার করতে হয়।
এক কথায় প্রকাশ করুন : পাঁচ সেরের সমাহার -
Correct Answer:
খ: পশুরী
Explanation:
এক কথায় প্রকাশ করুন : পাঁচ সেরের সমাহার - সঠিক উত্তর পশুরী পাচ সেরের সমাহার এক কথায় পাশুরি বলে
নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কোনটি?
Correct Answer:
ক: ভাষা
Explanation:
নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কোনটি? সঠিক উত্তর ভাষা দেশ, কাল ও পরিবেশভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে। বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে অবস্থান করে মানুষ আপন মনোভাব প্রকাশের উদ্দেশ্য বিভিন্ন বস্তু ও ভাবের জন্য বিভিন্ন ধ্বনির সাহায্য শব্দের সৃষ্টি করেছে। সেসব শব্দই মূলত নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক। উত্তর হবে " শব্দ " কারণ শেষের বাক্য থেকেই বুঝা যায়। এটি নবম ও দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ বইয়ের প্রথম পৃষ্ঠার চতুর্থ প্যারার ২য় ও ৩য় লাইনে আছে।
ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী?
Correct Answer:
ঘ: সাধু রীতি
Explanation:
ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী? সঠিক উত্তর সাধু রীতি বাংলা লেখ্য সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনিসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দ বহুল। সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী।
বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কতটি?
Correct Answer:
খ: ৩ টি
Explanation:
বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কতটি? সঠিক উত্তর ৩ টি ং, ঁঁ, ঃ
'মধুমালতী ' কাব্যগ্রন্থের কবি হলেন.... ।
Correct Answer:
ঘ: সৈয়দ হামজা
Explanation:
'মধুমালতী ' কাব্যগ্রন্থের কবি হলেন.... । সঠিক উত্তর সৈয়দ হামজা 'মধুমালতী' কাব্যগ্রন্থের কবি হলেন সৈয়দ হামজা । সৈয়দ হামজা ছাড়াও 'মধুমালতী' নামে কাব্য রচনা করেন মুহম্মদ কবীর, মুহম্মদ চুহর ও শাকের মুহম্মদ ।
‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
খ: সঞ্চয়ের প্রবৃত্তি
Explanation:
‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর সঞ্চয়ের প্রবৃত্তি "নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ 'সঞ্চয়ের প্রবৃত্তি'। আর 'শিরে সংক্রান্তি' বাগধারাটির অর্থ 'আসন্ন বিপদ'।
‘কবর’ রচনাটি কার রচনা?
Correct Answer:
ঘ: কোনোটিই নয়
Explanation:
‘কবর’ রচনাটি কার রচনা? সঠিক উত্তর কোনোটিই নয় 'কবর' কবিতাটি রচনা করেন জসীম উদ্দীন এবং 'কবর' নাটকটি রচনা করেছেন মুনীর চৌধুরী।
‘বিশ্বনবী’ গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: গোলাম মোস্তফা
Explanation:
‘বিশ্বনবী’ গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর গোলাম মোস্তফা গোলাম মোস্তফা রচিত ও সমাদৃত গদ্যগ্রন্থগুলো হলোঃ রসুলুল্লাহর জীবনীমূলক গ্রন্থ 'বিশ্বনবী' (১৯৪২), 'ইসলাম ও জেহাদ' (১৯৪৭), 'ইসলাম ও কমিউনিজম' (১৯৪৬), 'আমার চিন্তাধারা' (১৯৫২)।
কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত?
Correct Answer:
গ: মা শিশুটিকে হাসান
Explanation:
কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? সঠিক উত্তর মা শিশুটিকে হাসান যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে । যেমন : মা শিশুকে হাসান । সাপুড়ে সাপ খেলায় ।
কাজী নজরুল ইসলাম তাঁর কোন কবিতার জন্য কারাভোগ করেন?
Correct Answer:
খ: আনন্দময়ীর আগমনে
Explanation:
কাজী নজরুল ইসলাম তাঁর কোন কবিতার জন্য কারাভোগ করেন? সঠিক উত্তর আনন্দময়ীর আগমনে কাজী নজরুল ইসলাম তাঁর প্রথম গ্রন্থ অগ্নিবীণা প্রকাশের ঠিক চার সপ্তাহ পর ঔপনিবেশিক পুলিশ কর্তৃক গ্রেফতার হন। অগ্নিবীণা প্রকাশিত হয় ২৪ অক্টোবর ১৯২২। কবি গ্রেফতার হন ২৩ নভেম্বর ১৯২২। তাঁর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল, তিনি ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা লিখেছিলেন যা ধূমকেতুতে প্রকাশিত হয়েছিল। ১৬ জানুয়ারি ১৯২৩ খ্রিস্টাব্দে কবির ১ বছরের জেল হয়।
'নানান দেশের ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা'। চরণগুলাের রচয়িতা কে?
Correct Answer:
গ: রামনিধি গুপ্ত
Explanation:
'নানান দেশের ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা'। চরণগুলাের রচয়িতা কে? সঠিক উত্তর রামনিধি গুপ্ত রামনিধি গুপ্ত লিখেছিলেন একটি স্মরণীয় কবিতা; নাম ‘স্বদেশীয় ভাষা’। যাতে বলা হয়েছে. ‘নানান দেশের নানান ভাষা/বিনে স্বদেশীয় ভাষা, পুরে কি আশা?/কত নদী সরোবর কিবা ফল চাতকীর ধারাজল/ বিনে কভু ঘুচে কি তৃষা
ফল পাকলে যে গাছ মরে যায় তাকে এক কথায় কী বলে?
Correct Answer:
গ: ওষদি (ওষধি)
Explanation:
ফল পাকলে যে গাছ মরে যায় তাকে এক কথায় কী বলে? সঠিক উত্তর ওষদি (ওষধি) ফল পাকলে যে গাছ মরে যায় তাকে এক কথায় ওষধি বলে। যেমনঃ ধান, গম, সরিষা ইত্যাদি।
‘মুখতোলা’ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি?
Correct Answer:
গ: প্রসন্ন হওয়া
'অনিল' শব্দের অর্থ -
Correct Answer:
খ: বাতাস
Explanation:
'অনিল' শব্দের অর্থ - সঠিক উত্তর বাতাস অনিল শব্দের সমার্থক শব্দসমূহ : অনিল, বাতাস , বাত, বায়, পবন, সমীর, সমীরণ, মরণত , হাওয়া, গন্ধবহ।
নিচের কোনগুলো কণ্ঠধ্বনি?
Correct Answer:
ক: ক,খ,গ,ঘ,ঙ
Explanation:
নিচের কোনগুলো কণ্ঠধ্বনি? সঠিক উত্তর ক,খ,গ,ঘ,ঙ প, ফ, ব, ভ, ম - ওষ্ঠ ধ্বনি।
‘বাংলাপিডিয়া’ হচ্ছে
Correct Answer:
খ: জাতীয় জ্ঞানকোষ
Explanation:
‘বাংলাপিডিয়া’ হচ্ছে সঠিক উত্তর জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়া এশিয়াটিক সোসাইটির (১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়) উদ্যোগে গঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ।
নিচের কোনটি জীবনানন্দ দাসের রচনা?
Correct Answer:
ক: ঝরা পালক
Explanation:
নিচের কোনটি জীবনানন্দ দাসের রচনা? সঠিক উত্তর ঝরা পালক জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'ঝরা পালক' তার রচিত আরও কয়েকটি কাব্যগ্রন্থ - ধূসর পান্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা, সাতটি তারার তিমির । অগ্নিবীণা, দোলনচাঁপা ও পূর্বের হাওয়া কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম ।
‘কাকনিদ্রা’ শব্দটির অর্থ কি?
Correct Answer:
খ: অগভীর সতর্ক নিদ্রা
মধ্যপদলোপী কর্মধারয় দৃষ্টান্ত কোনটি?
Correct Answer:
ঘ: হাসি মাখা মুখ-হাসিমুখ
Explanation:
মধ্যপদলোপী কর্মধারয় দৃষ্টান্ত কোনটি? সঠিক উত্তর হাসি মাখা মুখ-হাসিমুখ সমাসে ব্যাস বাক্যের মধ্য পদগুলি লোপ পেয়েছে বলে জীবন বীমা' মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ক্ষণস্থায়ী ২য় তৎপুরুষ সমাস। ঘরছাড়া ৫মী তৎপুরুষ সমাস। অরুণরাঙা উপমান কর্মধারয় সমাস।
'বিসর্জন' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত... ।
Correct Answer:
ক: কাব্যনাটক
Explanation:
'বিসর্জন' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত... । সঠিক উত্তর কাব্যনাটক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যনাট্য - বিসর্জন । তার রচিত আরও কয়েকটি নাটক - ডাকঘর, রক্তকবরী, তাসের দেশ কালের যাত্রা, বসন্ত, চিত্রাঙ্গদা । তার রচিত কয়েকটি উপন্যাস - নৌকাডুবি, গোরা, যোগাযোগ, শেষের কবিতা, ঘরে বাইরে ।
'বসন্তকুমারী ' নাটকের নাট্যকর হলেন.... ।
Correct Answer:
ঘ: মীর মশাররফ হোসেন
Explanation:
'বসন্তকুমারী ' নাটকের নাট্যকর হলেন.... । সঠিক উত্তর মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মুসলিম নাট্যকার মীর মশাররফ হোসেন । তার 'বসন্তকুমারী' বাংলা সাহিত্যে মুসলমান রচিত প্রথম নাটক । তার রচিত আরও কয়েকটি নাটক - জমিদার দর্পণ, বেহুলা, গীতাভিনয়, টালা অভিনয় ।
'সর্বনাশ' বোঝাতে কোন বাগধারাটির প্রয়োজন?
Correct Answer:
ঘ: ভরাডুবি
Explanation:
'সর্বনাশ' বোঝাতে কোন বাগধারাটির প্রয়োজন? সঠিক উত্তর ভরাডুবি ' মগের মুল্লুক ' বাগধারার অর্থ অরাজক দেশ; 'পুকুর চুরি' বাগাধারার অর্থ বড় রকমের চুরি; ' বালির বাধ' বাগধারার অর্থ অস্থায়ী বস্তু। ৷ ' ভরাডুবি' অর্থ সর্বনাশ।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: হাঙর নদী গ্রেনেড
Explanation:
মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? সঠিক উত্তর হাঙর নদী গ্রেনেড সেলিনা হোসেন রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস হলো 'হাঙ্গর নদী গ্রেনেড' (১৯৭৬) এবং 'নিরন্তর ঘণ্টাধ্বনি' (১৯৮৭)। উল্লেখ্য, ইছামতি নদীর তীরবর্তী মানুষের জীবন ভিত্তিক উপন্যাস হলো 'ইছামতি' যা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবং 'তেইশ নম্বর তৈলচিত্র' লিখেছেন আলাউদ্দিন আল আজাদ।
'সতী ময়না' ও 'লোরচন্দ্রানী' আখ্যানের রচিয়তা কে?
Correct Answer:
ক: দৌলত কাজী
Explanation:
'সতী ময়না' ও 'লোরচন্দ্রানী' আখ্যানের রচিয়তা কে? সঠিক উত্তর দৌলত কাজী মধ্যযুগের বাংলা সাহিত্য যখন দেবদেবীর মাহাত্ম্য কীর্তনে মুখরিত হয়েছিল তখন বাংলাদেশের বাইরে আরকানে বাংলা সাহিত্য - চর্চার নিদর্শন হিসেবে দৌলত কাজী 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্য রচনা করে মানবীয় আখ্যায়িকার ধারা প্রবর্তন করেন । দুর্ভাগ্যবশত কাব্যটি সমাপ্ত হবার পূর্বে তিনি মৃত্যুমুখে পতিত হন । কবি আলাওল কাব্যের শেষাংশ রচনা করেন ।
'ব্যাকরণ' শব্দের সঠিক অর্থ কোনটি?
Correct Answer:
খ: বিশেষভাবে বিশ্লেষণ
Explanation:
'ব্যাকরণ' শব্দের সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর বিশেষভাবে বিশ্লেষণ সংস্কৃত ব্যাকরণ ( বি + আ + ✓কৃ + অন ) শব্দটির বুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ । ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নামই ব্যাকরণ ।
'পরাজয়ের ' এ শব্দটিতে কোনটি উপসর্গ ?
Correct Answer:
খ: পরা
Explanation:
'পরাজয়ের ' এ শব্দটিতে কোনটি উপসর্গ ? সঠিক উত্তর পরা ‘উপসর্গ’ কথাটির মূল অর্থ ‘উপসৃষ্ট’। এর কাজ হলো নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোন অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। মনে রাখতে হবে, উপসর্গ সব সময় মূল শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়। ‘তাপ’ (বিশেষ্য পদ) তৎসম পদ। ‘তাপ’ অর্থ উষ্ণতা বা উত্তাপ। এর পূর্বে ‘প্র’ বা ‘অনু’ যুক্ত হয়ে যথাক্রমে প্রতাপ (প্র + তাপ) যার অর্থ পরাক্রান্ত বা বীরত্ব। অনুতাপ (অনু + তাপ) যার অর্থ অনুশোচনা বা আফসোস ইত্যাদি নতুন শব্দ গঠিত হয়েছে এবং ‘তাপ’ শব্দের অর্থের পরিবর্তন সাধিত হয়েছে। আবার ‘প্র’ বা ‘অনু’ এর নিজস্ব কোন অর্থ নেই বা এগুলো স্বাধীনভাবে কোন বাক্যেও ব্যবহৃত হতে পারে না। তাই ভাষাবিদগণ এরূপ অব্যয়সূচক শব্দ বা শব্দাংশের নাম দিয়েছেন 'উপসর্গ'। যেমন - ‘হার’ একটি শব্দ। এর সাথে উপ, আ, প্র, বি উপসর্গ যুক্ত হয়ে যথাক্রমে উপহার, আহার, প্রহার, বিহার শব্দ গঠিত হয়েছে। এভাবে উপসর্গের সাহায্যে নতুন নতুন শব্দ গঠন করে বাংলা ভাষার শব্দ সম্ভার সমৃদ্ধি লাভ করেছে। অতএব, কতকগুলো অব্যয় নামবাচক বা কৃদান্ত শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরির্বতন সাধন করে, এগুলোকে উপসর্গ বলে।
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
Correct Answer:
গ: ১৯১৩
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? সঠিক উত্তর ১৯১৩ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ টি গানের সংকলন 'গীতাঞ্জলি (১৯১০) কাব্য। এ কাব্যের গানগুলি ১৯০৮ - ১৯০৯ সালের মধ্যে রচিত এবং গ্রন্থাকারে ১৯১০ সালে প্রকাশিত। গীতাঞ্জলির ১৫৭ টি গানের মধ্যে থেকে ৫৩ টি , 'গীতিমাল্য' ১৬ টি, 'নৈবেদ্য' ১৫ টি , 'খেয়া ১১ টি , শিশু ' ৩ টি , কল্পনা, ১ টি , স্মরণ' ১ টি , 'চৈতালী' ১ টি এবং 'অচলায়তন' থেকে ১টিসহ মোট ৯ টি গ্রন্থের ১০৩ টি গান/ কবিতার ইংরেজি অনুবাদ 'Song Offerings' নামে নভেম্বর , ১৯১২ সালে ইন্ডিয়া সোসাইটি থেকে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ ' Song Offerings' এর জন্য নোবেল পান।
বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?
Correct Answer:
ঘ: ৩৯ টি
Explanation:
বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি? সঠিক উত্তর ৩৯ টি বাংলা বর্ণমালায় 50 টি বর্ণ রয়েছে । তারমধ্যে স্বরবর্ণ 11 টি এবং ব্যঞ্জনবর্ণ 39 টি । পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে 32 টি, 8 টি ও 10 টি ।
'আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি"-গানটির রচিয়তা কে?
Correct Answer:
খ: আবদুল গাফ্ফার চৌধুরী
Explanation:
'আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি"-গানটির রচিয়তা কে? সঠিক উত্তর আবদুল গাফ্ফার চৌধুরী গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। ১ম সুরকার আব্দুল লতিফ। বর্তমান সুরকার আলতাফ মাহমুদ
'মনমাঝি' কোন সমাসের উদাহরণ ?
Correct Answer:
গ: রুপক কর্মধারয়
Explanation:
'মনমাঝি' কোন সমাসের উদাহরণ ? সঠিক উত্তর রুপক কর্মধারয় উপমিত ও উপমানের অভেদ কল্পনামূলক সমাসকে বলা হয় রূপক কর্মধারয় সমাস । যেমন : মন রূপ মাঝি = মন মাঝি । আরো কয়েকটি রূপক কর্মধারয় সমাস - বিষাদ সিন্ধু = বিষাদ রূপ সিন্ধু ক্রোধানল = ক্রোধ রূপ অনল হৃদয়মন্দির = হৃদয় রূপ মন্দির
'দুর্গতি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: দুঃ + গতি
Explanation:
'দুর্গতি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর দুঃ + গতি পূর্বপদের বিসর্গের সঙ্গে পরপদের ব্যঞ্জনধ্বনি কিংবা স্বরধ্বনির সন্ধিকে বলা হয় বিসর্গ সন্ধি । যেমনঃ দুঃ + গতি = দুর্গতি । আরো কয়েকটি উদাহরণ হলো - দুঃ + যোগ = দুর্যোগ অহঃ + অহ = অহরহ মনঃ + রম + মনোরম
সাধু ভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে?
Correct Answer:
ঘ: সর্বনাম ও ক্রিয়া
Explanation:
সাধু ভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে? সঠিক উত্তর সর্বনাম ও ক্রিয়া সাধু ভাষা থেকে চলিত বাংলায় লিখতে সর্বনাম ও ক্রিয়াপদের পরিবর্তন ঘটে।
কোনটি তুর্কি শব্দ?
Correct Answer:
খ: দারোগা
Explanation:
কোনটি তুর্কি শব্দ? সঠিক উত্তর দারোগা তুর্কি শব্দ - উজবুক, কাঁচি, কাবু, কুলি, চাকর, চাকু, তোপ, দারোগা, বন্দুক, বাবা, মুচলেকা, লাশ, রেনেসাঁ, চকমক, বেগম। চা ,চিনি চীনা শব্দ এবং রিক্সা জাপানি শব্দ।
পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত কোন শব্দটি বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে?
Correct Answer:
গ: বালতি
Explanation:
পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত কোন শব্দটি বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে? সঠিক উত্তর বালতি পর্তুগিজ শব্দসমূহ : আনারস , আতা, আলপিন, আলকাতরা, আলমারি, কেদারা, কামরা, কেরানি, গির্জা , গুদাম , চাবি , জানালা, পেয়ারা, পাউরুটি ,পাদ্রি, বালতি, ইংরেজ, তোয়ালে ইত্যাদি। চেয়ার ও টেবিল - ইংরেজি এবং শরবত - আরবি শব্দ।
শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়-
Correct Answer:
খ: ৩ ভাগে
Explanation:
শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়- সঠিক উত্তর ৩ ভাগে শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ তিন ভাগে বিভক্ত ।
কোনটি সংস্কৃত উপসর্গ?
Correct Answer:
ক: পরা
Explanation:
কোনটি সংস্কৃত উপসর্গ? সঠিক উত্তর পরা তৎসম (সংস্কৃত) উপসর্গ বিশটি। যথা: প্র,পরা, অপ, সম, নি, অণু, অব, নির, দুর , বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। তৎসম (সংস্কৃত) উপসর্গ তৎসম শব্দের আগে বসে।
শুদ্ধ বানানের শব্দগুচ্ছ কোনটি?
Correct Answer:
ক: স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্ম বার্ষিক
Explanation:
শুদ্ধ বানানের শব্দগুচ্ছ কোনটি? সঠিক উত্তর স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্ম বার্ষিক অপশন b) এর শুদ্ধ বানানগুলো হলোঃ ভবিষ্যত = ভবিষ্যৎ; ভৌগলিক = ভৌগোলিক; যক্ষ্ম = যক্ষা। অপশন c) এর শুদ্ধ বানান হলোঃ সম্বর্ধনা = সংবর্ধনা অপশনd) এর শুদ্ধ বানান হলোঃ ঐক্যতান; কেবলমাত্র = কেবল; উপরোক্ত = উর্পযুক্ত।
নিম্নের কোনটি তৎসম শব্দ?
Correct Answer:
গ: দধি
Explanation:
নিম্নের কোনটি তৎসম শব্দ? সঠিক উত্তর দধি মুড়ি - বাংলা ,দধি - সংস্কৃত - কলম - আরবি শব্দ। আম শব্দটি সংস্কৃত , তবে উপসর্গ হিসেবে ব্যবহৃত হলে এটি হবে আরবি।