Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
'জঙ্গম' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: স্থাবর
Explanation:
'জঙ্গম' এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর স্থাবর 'জঙ্গম' এর বিপরীতার্থক শব্দ স্থাবর। জঙ্গম - স্থাবর, পর্বত, অরণ্য, সূর্য এর বিপরীত শব্দ হয় না।
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
Correct Answer:
ক: শেষলেখা
Explanation:
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? সঠিক উত্তর শেষলেখা ”শেষলেখা (১৯৪১)” রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্র্রকাশিত তাঁর শেষ কাব্যগ্রন্থ। এই গ্রন্থেরনামকরণ রবীন্দ্রনাথ করে যেতে পারেননি। অধিকাংশ কবিতা জীবনের শেষ কয়েকদিনের রচনা। কয়েকটি কবিতা মুখে মুখে রচিত।
‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ উক্তিটি কার?
Correct Answer:
ঘ: চণ্ডীদাস
Explanation:
‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ উক্তিটি কার? সঠিক উত্তর চণ্ডীদাস বাংলা সাহিত্যের মধ্যযুগের বিখ্যাত কবি চন্ডীদাস এর বিখ্যাত পঙক্তিঃ ’ শুন হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই’ সই কেবা শুনাইল শ্যাম নাম? চন্ডীদাসকে বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয়।
'২৫ শে বৈশাখ ' কার জন্মদিন?
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'২৫ শে বৈশাখ ' কার জন্মদিন? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর (৭ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট, ১৯৪১) (২৫শে বৈশাখ, ১২৬৮ - ২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় -
Correct Answer:
খ: উপমেয়
Explanation:
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় - সঠিক উত্তর উপমেয় প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। যাকে উপমিত বা তুলনা করা হয় তাকে বলে উপমেয়।
‘তারাবাঈ’ নাটকের লেখক কে?
Correct Answer:
ঘ: দ্বিজেন্দ্রলাল রায়
Explanation:
‘তারাবাঈ’ নাটকের লেখক কে? সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকগুলো হলোঃ তারাবাঈ (১৯০৩), সাজাহান (১৯০৯), নূরজাহান (১৯০৮) ইত্যাদি। উল্লেখ্য, ‘তারাবাঈ(১৯০৮) হলো ইসমাইল হোসেন সিরাজী রচিত একটি বিখ্যাত উপন্যাস।
'ঔদ্বত্য' এর বিপরীতার্থক শব্দ-
Correct Answer:
ঘ: বিনয়
Explanation:
'ঔদ্বত্য' এর বিপরীতার্থক শব্দ- সঠিক উত্তর বিনয় ঔদ্ধত্য : (বিশেষ্য পদ) প্রগলভতা, অশিষ্টতা, উগ্রতা, দম্ভ। বিনয় : (বিশেষ্য পদ) মিনতি, নম্রতা, শিক্ষা।
‘সদ্যোজাত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: সদ্যঃ + জাত
Explanation:
‘সদ্যোজাত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর সদ্যঃ + জাত অ - কারের পরস্থিত স্ + জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জধ্বনি, নাসিক্যধ্বনি কিংবা অন্তস্থ ’য’ অন্তস্থ ‘ব’র’ল’হ’ থাকলে অ - কার ও স্ + জাত বিসর্গের উভয় স্থলে ও কার হয়। যেমনঃ তিরঃ ধান = তিরোধান, মনঃ + রম = মনোরম, মনঃ + হর = মনোহর, তপঃবন = তপোবন ইত্যাদি
‘ইউসুফ-জুলেখা’ কী জাতীয় রচনা?
Correct Answer:
গ: রোমান্টিক কাব্য
Explanation:
‘ইউসুফ-জুলেখা’ কী জাতীয় রচনা? সঠিক উত্তর রোমান্টিক কাব্য ’ইউসুফ - জুলেখা’ বাংলা রোমান্টিক কাব্য। পনেরো শতকে শাহ মুহম্মদ সগীর একটি রচনা করেন। এটি মূলত আখ্যারকাব্য যা তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের নির্দেশে মহাগ্রন্থ কোনআন থেকে কাহিনি সংগ্রহ করে রচনা করেন।
বাংলা ভাষার প্রাচীন নিদর্শন কোনটি?
Correct Answer:
গ: চর্যাপদ
Explanation:
বাংলা ভাষার প্রাচীন নিদর্শন কোনটি? সঠিক উত্তর চর্যাপদ চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন তথা সাহিত্য নিদর্শন। নব্য ভারতীয় আর্যভাষারও প্রাচীনতর রচনা এটি। খ্রিষ্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত এই গীতিপদাবলির রচয়িতারা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। বৌদ্ধ ধর্মের গূঢ় অর্থ সাংকেতিক রূপের আশ্রয়ে ব্যাখ্যার উদ্দেশ্যেই তাঁরা পদগুলো রচনা করেছিলেন।
‘নন্দিত নরকে’ কার লেখা?
Correct Answer:
খ: হুমায়ুন আহমেদ
'সূর্য দীঘল বাড়ি' কোন প্রকারের রচনা?
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
'সূর্য দীঘল বাড়ি' কোন প্রকারের রচনা? সঠিক উত্তর উপন্যাস সূর্য দীঘল বাড়ী ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। ছায়াছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন মসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী। বিশিষ্ঠ গ্রন্থকার আবু ইসহাক এর ১৯৫৫ সালে প্রকাশিত কালজয়ী (উপন্যাস) সূর্য দীঘল বাড়ী অবলম্বনে ছবিটি নির্মাণ করা হয়। এটিই বাংলাদেশের প্রথম সরকারি অনুদান প্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
The word 'Plunge' is a/an
Correct Answer:
C: verb
Explanation:
The word 'Plunge' is a/an Correct Answer verb Plunge শব্দটি Verb . যার অর্থ - ডুবিয়ে দেওয়া, নিমজ্জিত করা। Plunged (নিমজ্জিত) - Adjective.
বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন?
Correct Answer:
ঘ: কোনোটিই নয়
কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ ?
Correct Answer:
গ: হাতাহাতি
Explanation:
কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ ? সঠিক উত্তর হাতাহাতি তেমাথা (তিন মাথার সমাহার ) - দ্বিগু, হাতাহাতি (হাতে হাতে যে যুদ্ধ) - ব্যতিহার বহুব্রীহি, মনগড়া (মন দ্বারা গড়া ) - তৃতীয়া তৎপুরুষ ।
'অগ্নি' এর সমার্থক নয়-
Correct Answer:
ঘ: প্রজ্বলিত
Explanation:
'অগ্নি' এর সমার্থক নয়- সঠিক উত্তর প্রজ্বলিত পাবক, সর্বশুচি ও বৈশ্বানর অগ্নির সমার্থক শব্দ।
'লাপাত্তা' শব্দের 'লা' কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
ক: আরবি
Explanation:
'লাপাত্তা' শব্দের 'লা' কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর আরবি আরবি উপসর্গঃ লা, গর, বাজে, আম, খাস
'নন্দিত নরকে' উপন্যাসটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: হুমায়ূন আহমেদ
Explanation:
'নন্দিত নরকে' উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর হুমায়ূন আহমেদ নন্দিত নরকে এটি ২০০৬ - এর একটি বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। এটি পরিচালনা করেন বাংলাদেশের খ্যাতনামা চলচ্চিত্রকার বেলাল আহমেদ। হুমায়ুন আহমেদ এর জনপ্রিয় উপন্যাস নন্দিত নরকে অবলম্বনে নির্মাণ করা হয় চলচ্চিত্রটি। এটি ছিল হুমায়ূন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস।
দর্শনীয় শব্দের সঠিক সন্ধি -বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: দৃশ + অনীয়
Explanation:
দর্শনীয় শব্দের সঠিক সন্ধি -বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর দৃশ + অনীয় সংস্কৃত কৃৎ প্রত্যয়ের ক্ষেত্রে কর্ম ও ভাববাচ্যের ধাতুর পরে অনীয় প্রত্যয় হয়।
‘রাত্রি’ এর সমার্থক কোনটি?
Correct Answer:
ঘ: A ও B
Explanation:
‘রাত্রি’ এর সমার্থক কোনটি? সঠিক উত্তর A ও B ’রাত্রি এর সমার্থক শব্দগেো হলোঃ নিশি, রাত, নিশা, রজনী, শর্বরী, যামিনী, বিভাবরী, ক্ষণদা, নিশীথিনী, ত্রিযামা, তামসী।
সন্ধি শব্দের অর্থ কী?
Correct Answer:
খ: মিলন
Explanation:
সন্ধি শব্দের অর্থ কী? সঠিক উত্তর মিলন সন্ধি শব্দের অর্থ মিলন। আর দ্রুত উচ্চারণের ফলে পরস্পর সন্নিহিত দুই দ্বনি পরিবর্তন হয়ে এক ধ্বনিতে রূপান্তরকে সন্ধি বলে।
'গীতাঞ্জলি' এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: গীত + অঞ্জলি
Explanation:
'গীতাঞ্জলি' এর সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর গীত + অঞ্জলি "গীতাঞ্জলি" এর সন্ধিবিচ্ছেদ - গীত + অঞ্জলি (অ + অ = আ)
'দ্যুলোক ' শব্দের সন্ধি -বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: দিব্ + লোক
Explanation:
'দ্যুলোক ' শব্দের সন্ধি -বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর দিব্ + লোক দ্যুলোক = দিব্ + লোক
'জুগুপ্সা' শব্দটি কোন বাক্যের সংকুচিত রুপ?
Correct Answer:
গ: গোপন করার ইচ্ছা
Explanation:
'জুগুপ্সা' শব্দটি কোন বাক্যের সংকুচিত রুপ? সঠিক উত্তর গোপন করার ইচ্ছা গোপন করার ইচ্ছা - জুগুপ্সা জানার ইচ্ছা - জিজ্ঞাসা লাভ করার ইচ্ছা - লিপ্সা হনন করার ইচ্ছা - জিঘাংসা।
অপ্রাণিবাচক শব্দ কোনটি?
Correct Answer:
গ: কমলনিকর
Explanation:
অপ্রাণিবাচক শব্দ কোনটি? সঠিক উত্তর কমলনিকর অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দগুলো হলোঃ মালা, আবলি, গুচ্ছ, দাম, নিচয়, নিকর, পুঞ্জ, রাজি, রাশি।যেমনঃ গ্রন্থাগারে রক্ষিত পুস্তকাবলি, কবিতাগুচ্ছ, কেশগুচ্ছ, কুসুমদাম, কুসুমনিচয়, কমলনিকর, মেঘপুঞ্জ, দ্বীপপুঞ্জ, পবর্তনমালা, তারকারাজি, বালিরাশি ইত্যাদি।
‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Correct Answer:
ঘ: দুল + অনা
Explanation:
‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর দুল + অনা বাংলা ‘আনা প্রত্যয় যোগে খেল + অনা = খেলনা শব্দটি গঠিত হয়েছে। এরূপে গঠিত আরেকটি শব্দ হলোঃ √দুলনা + অনা = দুলনা>দোলনা। কিন্তু √ক + অক = কারক; √লখ + ত = লিখিত; √বিদ + অন + আ = বেদনা সংস্কৃত কৃৎ - প্রত্যয় যোগে গঠিত হয়েছে।
মেছো শব্দের প্রকৃতি -প্রত্যয় কী?
Correct Answer:
খ: মাছ + উয়া >ও
Explanation:
মেছো শব্দের প্রকৃতি -প্রত্যয় কী? সঠিক উত্তর মাছ + উয়া >ও বাংলা কৃৎ প্রত্যয়ে উপজীবিকা অর্থে : মাছ + উয়া - মাছুয়া > মেছো।
শব্দের পূর্বে বসে কোনটি?
Correct Answer:
গ: উপসর্গ
Explanation:
শব্দের পূর্বে বসে কোনটি? সঠিক উত্তর উপসর্গ 'উপসর্গ ' কথাটির মূল অর্থ 'উপসৃষ্ট'। এর কাজ হলো নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, তবে এগুলা অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। উপসর্গ সবসময় মূল শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়। প্রত্যয় ধাতুর পর বসে।
বাক্যের অপরিহার্য শব্দ কোনটি?
Correct Answer:
খ: ক্রিয়াপদ
Explanation:
বাক্যের অপরিহার্য শব্দ কোনটি? সঠিক উত্তর ক্রিয়াপদ ক্রিয়াপদের বাক্যগঠনের অপরিহার্য অঙ্গ। ক্রিয়াপদ কোনো মেনোভাবই সমপূর্ণরূপে প্রকাশ তরা যায় না। তাই কখনো কভনো বাক্যে ত্রিয়াপদ উহ্য বা অনুক্ত থাকতে পারে।
সমাস কত প্রকার?
Correct Answer:
গ: ৬ প্রকার
Explanation:
সমাস কত প্রকার? সঠিক উত্তর ৬ প্রকার সমাস প্রধানত ছয় প্রকার। যথাঃ দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, কর্মধারয় সমান, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, এবং অব্যয়ীভাব সমাস। আর বাংলা ভাষায় ব্যবহৃত অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে।
‘শ,ষ,স,হ’ এই চারটি বর্ণের নাম কি?
Correct Answer:
খ: উম্মবর্ণ
Explanation:
‘শ,ষ,স,হ’ এই চারটি বর্ণের নাম কি? সঠিক উত্তর উম্মবর্ণ শ ষ স হ এই চারটি বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারনের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি। তাই এইগুলোকে বলা হয় ঘর্ষণ ধ্বনি বা উষ্মধ্বনি বা শিশধ্বনি বা উষ্মবর্ণ বল।
দস্ত-ব-দস্ত কথার অর্থ কী?
Correct Answer:
গ: হাতে হাতে
Explanation:
দস্ত-ব-দস্ত কথার অর্থ কী? সঠিক উত্তর হাতে হাতে দস্ত - বদস্ত: (ক্রি - বিণ) (আদা.) হাতে হাতে। [ফা. দস্তবদস্ত]।
এ সাবানে কাপড় কাচা চলবে না - এখানে 'সাবানে' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: করণে সপ্তমী
Explanation:
এ সাবানে কাপড় কাচা চলবে না - এখানে 'সাবানে' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে সপ্তমী 'করণ' শব্দটির অর্থ যন্ত্র , সহায়ক বা উপায় । কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। যেমন - এ সাবানে (অর্থাৎ এ সাবান দ্বারা) কাপড় কাচা চলবে না (উপকরণ - সাবান) । এখানে 'সাবান' এর সাথে সপ্তমীর 'এ' বিভক্তি যুক্ত হয়েছে।
‘তিলে তৈল হয়’ কোন কারক?
Correct Answer:
গ: অপাদান কারক
Explanation:
‘তিলে তৈল হয়’ কোন কারক? সঠিক উত্তর অপাদান কারক যা থেকে কিছু বিচ্যুত গৃহীত, জাত, বিরত, দূরীভূত এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। এখানে ‘তিলে তৈল হয়’ মানে তিল হতে তেল উৎপন্ন হয়।
কোন প্রবনটি 'হতভাগ্য' অর্থে ব্যবহৃত ?
Correct Answer:
গ: আট কপালে
Explanation:
কোন প্রবনটি 'হতভাগ্য' অর্থে ব্যবহৃত ? সঠিক উত্তর আট কপালে উড়নচন্ডী: (অমিতব্যয়ী), ছা - পোষা: (পোষ্যভারাক্রান্ত), আট কপালে (হতভাগ্য), ভুষন্ডির কাক: (দীর্ঘায়ু ব্যক্তি)।
‘কলম’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
Correct Answer:
খ: আরবি
‘গৌড়ীয় ব্যাকরণ’ গ্রন্থটি রচনা করেছেন কে?
Correct Answer:
গ: রাজা রামমোহন রায়
Explanation:
‘গৌড়ীয় ব্যাকরণ’ গ্রন্থটি রচনা করেছেন কে? সঠিক উত্তর রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় ‘গৌড়ীয় ব্যাকরণ’ ১৮৩৩ সালে রচনা করেন। তিনিই প্রথম বাঙালি যিনি বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন।
কোনটি ফারসি শব্দ?
Correct Answer:
ক: নামায
Explanation:
কোনটি ফারসি শব্দ? সঠিক উত্তর নামায ধর্মসংক্রান্ত ফারসি শব্দঃ-খোদা, গুনাহ, দোযখ, নামায, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোযা, হাদিস ইত্যাদি।
‘মৃতের মত অবস্থা যার’ তাকে এক কথায় কি বলা হয়?
Correct Answer:
খ: মুমূর্ষু
'রক্তকরবী' নাটক লেখক কে?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'রক্তকরবী' নাটক লেখক কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ রচিত নাটকঃ রক্তকরবী, চিত্রাঙ্গদা, অচলায়তন, চন্ডালিকা, রাজা, প্রায়শ্চিত্ত, তপতী, রাজা ও রানী, মুক্তধারা, নটীর পূজা, মায়ার খেলা, রুদ্রচন্ড, ডাকঘর, বাল্মিকী প্রতিভা।
‘আফতাব’ শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: অর্ক
Explanation:
‘আফতাব’ শব্দের অর্থ কি? সঠিক উত্তর অর্ক সমুিদ্র শব্দের সমার্থক শব্দ হলোঃ সাগর, রত্নকার, সিন্ধু, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বধি, পারাপার, পাথর, অর্ণব ইত্যাদিভ আর লাল = রাতুল। সূর্য শব্দের সমার্থক শব্দ হলোঃ অর্ক, আদিত্য, তপন, দিবাকর, দিনকর, ভাস্কর, ভানু, রবি, সবিতা, দিনেশ, কিরণমালী, বিভাকর, বিভাবসু, মিহির, আফতাব, প্রভাকর, সুর, অরুণ।
‘অরণ্যে রোদন’ বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
গ: নিস্ফল আবেদন
'সংস্কৃতির সংকট' প্রবন্ধটির রচয়িতা কে?
Correct Answer:
খ: বদরুদ্দিন ওমর
Explanation:
'সংস্কৃতির সংকট' প্রবন্ধটির রচয়িতা কে? সঠিক উত্তর বদরুদ্দিন ওমর বদরুদ্দীন উমর (২০ ডিসেম্বর ১৯৩১) একজন বাংলাদেশী মার্কসবাদী লেলিনবাদী তাত্বিক, ইতিহাসবিদ, লেখক, শিক্ষা বিদ, বুদ্ধিজীবী এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা৷ সংস্কৃতির সংকট তার রচনা।
‘নবনূর’ পত্রিকার সম্পাদক ছিলেন?
Correct Answer:
গ: সৈয়দ এমদাদ আলী
Explanation:
‘নবনূর’ পত্রিকার সম্পাদক ছিলেন? সঠিক উত্তর সৈয়দ এমদাদ আলী সৈয়দ এমদাদ আলী “নবনূর” পত্রিকা সম্পাদক ছিলেন । ১৯০৩ সালের এপ্রিলে (বৈশাখ ১৩১০ বঙ্গাব্দ) কলকাতা থেকে প্রথম “নবনূর” প্রকাশিত হয়। ১৯ - ৬ সালের ডিসেম্বর (ডপৗষ ১৩১৩ বঙ্গাব্দ) পর্যন্ত নিয়মিতভাবে পত্রিকা চালু ছিল। মোহম্মদ আসাদ আলী পত্রিকার স্বত্ত্বাধিবারী ও প্রকাশক ছিলেন এবং পরবর্তীতে সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেছেন।
‘শ্রদ্ধা’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
Correct Answer:
ক: শ্রৎ + √ধা + অ + আ
Explanation:
‘শ্রদ্ধা’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক উত্তর শ্রৎ + √ধা + অ + আ সংস্কৃত কৃৎ প্রত্যয় ‘অ’ (অঙ) + স্ত্রী ‘আ’ সাধিত শব্দ হলো “শ্রদ্ধা”
‘যার তুলনা নেই’ এক কথায় কী বলে?
Correct Answer:
খ: অতুলনীয়
‘অক্কা পাওয়া’ বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
গ: মারা যাওয়া
'শেষ রাত্রির তারা' উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
ক: আবু জাফর শামসুদ্দীন
Explanation:
'শেষ রাত্রির তারা' উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর আবু জাফর শামসুদ্দীন আবু জাফর শামসুদ্দীন - শেষ রাত্রির তারা। তার রচিত পদ্মা মেঘনা যমুনা বাংলার সাহিত্যের একটি অনন্য গ্রন্থ। এছাড়াও তার রচিত বেশ কিছু গ্রন্থ ইংরেজি, হিন্দি, উর্দু, মারাঠি, জাপানি ভাষায় অনুবাদ ও প্রকাশ করা হয়েছে। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাস হলো - দেয়াল, পদ্মা মেঘনা যমুনা।
কোনটি ইবরাহীম খাঁর গ্রন্থ নয়?
Correct Answer:
ঘ: কুঁচবরণ কন্যা
Explanation:
কোনটি ইবরাহীম খাঁর গ্রন্থ নয়? সঠিক উত্তর কুঁচবরণ কন্যা ইবরাহীম খাঁ উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলঃ কামাল পাশা, আনোয়ার পাশা, কাফেলা, বো বেগম, আল বোখরা, বাতায়ন, ইস্তাম্বল যাত্রীর পত্র, ইসলামের মর্মকথা। উল্লেখ্য বন্দে আলী মিয়ার “কুঁচবরণ কন্যা” (১৯৬০) একটি শিশুতোষ গ্রন্থ।
‘ঊর্ণনাভ’ শব্দটি দিয়ে কি বুঝায়?
Correct Answer:
ঘ: মাকড়সা