Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
'দিন ও রাত্রির সন্ধিক্ষণ' বাক্য সংকোচন বলা হয়-
Correct Answer:
ঘ: গোধূলি
Explanation:
'দিন ও রাত্রির সন্ধিক্ষণ' বাক্য সংকোচন বলা হয়- সঠিক উত্তর গোধূলি দিনের সায় (অবসান) ভাগ : সায়াহ্ন দিন ও রাতের সন্ধিক্ষণ : গোধূলি দিনের মধ্য ভাগ : মধ্যাহ্ন দিনের পূর্ব ভাগ : পূর্বাহ্ন দিনের অপর ভাগ : অপরাহ্ন
'পরাগ' বইটি দিয়ে যাও' , বাক্যে পরাগ' কোন পদ?
Correct Answer:
ক: সম্বোধন পদ
Explanation:
'পরাগ' বইটি দিয়ে যাও' , বাক্যে পরাগ' কোন পদ? সঠিক উত্তর সম্বোধন পদ 'সম্বোধন' শব্দের অর্থ আহ্বান । যাকে সম্বোধন বা আহ্বান করে কিছু বলা হয় তাকে সম্বোধন পদ বলে । যেমন : পরাগ, বইটি দিয়ে যাও । সুমন, এখানে এসো । এই দুই বাক্যে পরাগ ও সুমন সম্বোধন পদ ।
'তিনি ধনী, কিন্তু কৃপণ' - কোন জাতীয় বাক্যের উদাহরণ ?
Correct Answer:
খ: যৌগিক
Explanation:
'তিনি ধনী, কিন্তু কৃপণ' - কোন জাতীয় বাক্যের উদাহরণ ? সঠিক উত্তর যৌগিক পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয় একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে । যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে । যেমন : তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি ।
'চাষাভূষার কাব্য' কার রচনা?
Correct Answer:
খ: নির্মলেন্দু গুণ
Explanation:
'চাষাভূষার কাব্য' কার রচনা? সঠিক উত্তর নির্মলেন্দু গুণ 'কবিদের কবি' নির্মলেন্দু গুণ রচিত কাব্য 'চাষাভূষার কাব্য' (১৯৮১) ।
'হাজার বছর ধরে' কোন ধরনের রচনা?
Correct Answer:
ক: উপন্যাস
Explanation:
'হাজার বছর ধরে' কোন ধরনের রচনা? সঠিক উত্তর উপন্যাস জহির রায়হানের বিখ্যাত উপন্যাস 'হাজার বছর ধরে, (১৯৬৪) আবহমান বাংলার জীবন ও জনপদ নিয়ে রচিত । তিনি এ উপন্যাসের জন্য ১৯৬৪ সালে 'আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন। জহির রায়হানের স্ত্রী কোহিনুর আক্তার সুচন্দা এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রে নির্মাণ করেন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার 'লাভ করেন।চরিত্র - টুনি , মন্ত ,মকবুল।
'বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু।' - বাক্যটির 'চিনিপাতা' কোন কারক?
Correct Answer:
গ: করণ
Explanation:
'বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু।' - বাক্যটির 'চিনিপাতা' কোন কারক? সঠিক উত্তর করণ 'বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু। ' - বাক্যটির 'চিনিপাতা' অপাদান কারক। করণ কারক হবে। কারণ চিনিপাতার জন্য বা সাহায্যে দই সুস্বাদু হয়। তাই করণ কারক হবে। যাহা দ্বারা বা যাকে আশ্রয় করে কার্য সম্পাদন হয় সেটি হলো করণ কারক। আরও ভাল ভাবে বলাযায় - 'করণ' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। উল্লেখিত প্রশ্নে দই চিনি দ্বারা বিশেষ প্রক্রিয়ায় তৈরি হওয়ার কারনেই চিনিপাতা নামকরণের স্বার্থকতা প্রকাশ পায়।
'অনিন্দ্য' শব্দের অর্থ কোনটি?
Correct Answer:
ক: নিন্দার অযোগ্য
Explanation:
'অনিন্দ্য' শব্দের অর্থ কোনটি? সঠিক উত্তর নিন্দার অযোগ্য অনিন্দ্য শব্দটি বিশেষণ পদ। অনিন্দ্য শব্দটির অর্থ - অনবদ্য, নিখুঁত, নিন্দার যোগ্য নহে এমন; সুন্দর, প্রশংসার যোগ্য অনিন্দ্য সুন্দর কান্তি.নিষ্কলঙ্ক, নির্দোষ, নিখুঁত, অক্ষত, অকলঙ্ক, পবিত্র, অকলঙ্কিত, নির্দোষ, অনিনি্দত,অকলুষ
'বিভাবরী ' অর্থ' -
Correct Answer:
ঘ: রাত্রি
Explanation:
'বিভাবরী ' অর্থ' - সঠিক উত্তর রাত্রি বিভাবরী শব্দের সমার্থক শব্দগুলো হলো - রাত, শর্বরী, নিশি, নিশা,অমানিশা, নিশীথ, নিশীথিনী, বিভাবরী, রজনী, যামিনী, ত্রিযামা ,তামসী।
'হাতি' শব্দটির বহুবচন কোনটি?
Correct Answer:
খ: হস্তিযূথ
Explanation:
'হাতি' শব্দটির বহুবচন কোনটি? সঠিক উত্তর হস্তিযূথ পাল ও যূথ শব্দ দুটি কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় । যেমন রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। হস্তিযূথ মাঠের ফসল নষ্ট করছে।
'ছেলে তো নয় যেন ননীর পুতুল'- এখানে 'যেন' -
Correct Answer:
ক: অব্যয়
Explanation:
'ছেলে তো নয় যেন ননীর পুতুল'- এখানে 'যেন' - সঠিক উত্তর অব্যয় 'ছেলে তো নয় যেন ননীর পুতুল' - এখানে 'যেন' একটি অব্যয় । যেন একটি অব্যয় শব্দএকই অব্যয় শব্দের বিভিন্ন অর্থে ব্যবহারযেনউপমায় : মুখ যেন পদ্মফুল। প্রার্থনায় : খোদা যেন তোমার মঙ্গল করেন। তুলনায় : ইস্, ঠান্ডা, যেন বরফ। অনুমানে : লোকটা যেন আমার পরিচিত মনে হলো। সতর্ককরণে : সাবধানে চল, যেন পা পিছলে না পড়। ব্যঙ্গ প্রকাশে : ছেলে তো নয় যেন ননীর পুতুল।
কবি শামসুর রাহমানের পৈতিৃক নিবাস কোন গ্রামে?
Correct Answer:
গ: পাড়াতলি
Explanation:
কবি শামসুর রাহমানের পৈতিৃক নিবাস কোন গ্রামে? সঠিক উত্তর পাড়াতলি কবি শামসুর রহমান 1929 খ্রিস্টাব্দের 23 অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন । তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরার পাহাড়তলী গ্রামে । তার রচিত উল্লেখযোগ্য কাব্য - বন্দী শিবির থেকে, বিধ্বস্ত নীলিমা, রৌদ্র করোটিতে, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, দুঃসময়ের মুখোমুখি, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে ।
বাংলা ব্যাকরণ শব্দ রয়েছে .... প্রকার।
Correct Answer:
গ: ৫
Explanation:
বাংলা ব্যাকরণ শব্দ রয়েছে .... প্রকার। সঠিক উত্তর ৫ বাংলা ব্যাকরণে উৎস অনুসারে শব্দ রয়েছে ৫ প্রকার।
কোনটি ভুল বাক্য ?
Correct Answer:
খ: দেশের দারিদ্র দূর করতে হবে
Explanation:
কোনটি ভুল বাক্য ? সঠিক উত্তর দেশের দারিদ্র দূর করতে হবে দারিদ্র এর সঠিক বানান - দারিদ্র্য। দরিদ্র, দরিদ্রতা, দারিদ্র্য বানানগুলো সঠিক।
'জীবন বীমা' কোন সমাস?
Correct Answer:
খ: কর্মধারয়
Explanation:
'জীবন বীমা' কোন সমাস? সঠিক উত্তর কর্মধারয় ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে সমাস হয়, তাই মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন - হাসি মাখা মুখ = হাসিমুখ , জীবন রক্ষার্থে বীমা - জীবন বীমা।
নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয়?
Correct Answer:
ঘ: আগুন পাখি
Explanation:
নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয়? সঠিক উত্তর আগুন পাখি হুমায়ূন আহমেদের 'আগুনের পরশমণি' (১৯৮৬) , 'জোছনা ও জননীর গল্প' (২০০৪) এবং আল মাহমুদের 'উপমহাদেশ' (১৯৯৩) এর পটভূমি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। হাসান আজিজুল হকের পৈতৃক নিবাস বর্ধমানের একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠা ওই এলাকার মানুষের সংগ্রামী জীবন এবং বিভেদকামী রাজনীতি ও সাম্প্রদায়িকতার যথাযথ রুপায়ণ' আগুনপাখি' উপন্যাস।
'লিখিতেছিলন' শব্দটির চলিত রুপ কোনটি?
Correct Answer:
খ: লিখছিলেন
Explanation:
'লিখিতেছিলন' শব্দটির চলিত রুপ কোনটি? সঠিক উত্তর লিখছিলেন সাধু ও চলিত রীতির পার্থক্য সূচিত হয় ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপভেদে । যেমন : সাধু ও চলিত রূপ যথাক্রমে: লিখিতেছিলেন - লিখছিলেন তাহার - তার
'কাছা ঢিলা' বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
খ: অসাবধান
Explanation:
'কাছা ঢিলা' বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর অসাবধান 'কাছা - ঢিলা' বাগধারার অর্থ অসাবধান । 'গোঁফ খেজুরে' বাগধারার অর্থ নিতান্ত অলস ।
অবীরা বলতে কোন নারীকে বোঝায়?
Correct Answer:
গ: যার স্বামী, পুত্র নেই
Explanation:
অবীরা বলতে কোন নারীকে বোঝায়? সঠিক উত্তর যার স্বামী, পুত্র নেই অবীরা বলতে ঐ নারীকে বোঝায় - যার স্বামী, পুত্র নেই। যে স্বামীর বশীভূত - পতিপ্রাণা যার পুত্র হয়নি - অপুত্রক যার স্বামী, পুত্র নেই - অবীরা যার বিয়ে হয়নি - অনূঢ়া
'বনফুল' কোন লেখকের ছদ্মনাম ?
Correct Answer:
গ: বলাইচাঁদ মুখোপাধ্যায়
Explanation:
'বনফুল' কোন লেখকের ছদ্মনাম ? সঠিক উত্তর বলাইচাঁদ মুখোপাধ্যায় প্রকৃত নাম ছদ্মনাম বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল প্যারীচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর রাজ শেখর বসু পরশুরাম প্রমথ চৌধুরী বীরবল
'পোকা-মাকড়' কোন সমাসযোগে গঠিত শব্দ?
Correct Answer:
ক: দ্বন্দ্ব
Explanation:
'পোকা-মাকড়' কোন সমাসযোগে গঠিত শব্দ? সঠিক উত্তর দ্বন্দ্ব দ্বন্দ্ব বলতে জোড়া বোঝায় । যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে । এ সমাসে উভয় পদই বিশেষ্য এবং উভয় পদের অর্থের প্রাধান্য বজায় থাকে। এতে শুধু এবং ওআর অব্যয় পদ ব্যবহার করা হয়। যেমন - মাতা ও পিতা = মাতাপিতা ' পোকা ও মাকড় = পোকা - মাকড় ।
বাংলা ভাষায় প্রথম সনেট লেখেন-
Correct Answer:
খ: মধুসূদন দত্ত
Explanation:
বাংলা ভাষায় প্রথম সনেট লেখেন- সঠিক উত্তর মধুসূদন দত্ত বাংলা ভাষায় প্রথম সনেট লেখেন - মাইকেল মধুসূধন দত্ত। মাইকেল মধুসূধন দত্তকে বাংলা সনেটের জনক বলা হয়। সনেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃচতুর্দশপদী কবিতা - ইংরেজিতে Sonnet, বাংলায় চতুর্দশপদী কবিতা বা সনেট। চতুর্দশপদী হল এক ধরনের কবিতা যার প্রথম উদ্ভব হয় মধ্যযুগে ইতালিতে। চৌদ্দ - চরণ - সমন্বিত ভাবসংহত সুনির্দিষ্ট। এর দুটি অংশ থাকে। চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণের স্তবককে অষ্টক (Octave) এবং পরবর্তী ছয় চরণের স্তবককে ষষ্টক (Sestet) বলে। অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষষ্টকে ভাবের পরিণতি থাকে। চতুর্দশপদী কবিতায় কয়েক প্রকার অন্ত্যমিল প্রচলিত আছে। যেমন, প্রথম আট চরণ : কখখক কখখক। শেষ ছয় চরণ : ঘঙচ ঘঙচ। অথবা প্রথম আট চরণ : কখখগ কখখগ, শেষ ছয় চরণ : ঘঙঘঙ চচ। বাংলা ভাষায় প্রথম সনেট রচনার কৃতিত্ব মাইকেল মধুসূদন দত্তের।
শেষের কবিতা' কোন শ্রেণির সাহিত্যকর্ম?
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
শেষের কবিতা' কোন শ্রেণির সাহিত্যকর্ম? সঠিক উত্তর উপন্যাস শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। রবীন্দ্রনাথের চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস (প্রথমটি যোগাযোগ) এটি। ১৯২৭ সাল (১৩৩৪ বঙ্গাব্দের ভাদ্র) থেকে ১৯২৮ সাল (১৩৩৪ বঙ্গাব্দের চৈত্র) অবধি প্রবাসীতে ধারাবাহিকভাবে রচনাটি প্রকাশিত হয়।
'সচেষ্ট ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: নিশ্চেষ্ট
Explanation:
'সচেষ্ট ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর নিশ্চেষ্ট বিপরীত শব্দ : সচেষ্ট - নিশ্চেষ্ট দুর্ভাগ্য - সৌভাগ্য দুর্লভ - সুলভ
'পাখি সব করে রব রাতি পোহাইল'-পঙক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
গ: মদনমোহন তর্কালঙ্কর
Explanation:
'পাখি সব করে রব রাতি পোহাইল'-পঙক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর মদনমোহন তর্কালঙ্কর 'পাখি সব করে রব রাতি পোহাইল' - পঙক্তিটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার । এ পঙক্তিটি তার তিনভাগের রচিত 'শিশুশিক্ষা' নামক শিশুতোষ গ্রন্থের প্রথম ভাগের একটি জনপ্রিয় কবিতা । তার আরেকটি বিখ্যাত পংক্তি - সকালে উঠিয়া আমি মনে মনে বলি/ সারাদিন আমি যেন ভাল হয়ে চলি ।
'প্রসন্ন' এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
খ: বিষন্ন
Explanation:
'প্রসন্ন' এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর বিষন্ন 'প্রসন্ন' এর বিপরীত শব্দ - বিষন্ন.
নিচের কোনটি 'ষড়ানন' শব্দের সন্ধিবিচ্ছদ?
Correct Answer:
গ: কোনোটিই নয়
Explanation:
নিচের কোনটি 'ষড়ানন' শব্দের সন্ধিবিচ্ছদ? সঠিক উত্তর কোনোটিই নয় তৎসম ব্যঞ্জনসন্ধির ক্ষেত্রে ক্, চ্ ,ট্, ত্, প্ এর পরে স্বরধ্বনি থাকলে, সেগুলোকে যথাক্রমে গ্ , জ্, ড্ (ড্) ,দ্ ব্ হয়। পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি সাথে যুক্ত হয়।
'ভানুমতির খেল' প্রচনটি বোঝায়-
Correct Answer:
খ: ভেলকিবাজি
Explanation:
'ভানুমতির খেল' প্রচনটি বোঝায়- সঠিক উত্তর ভেলকিবাজি ভানুমতির খেল' প্রচনটি দ্বারা ভেলকিবাজি বোঝায়ভেলকিবাজি বলতে চালাকি বুঝায়।
'চোখ পাকানো ' বাগধারাটির সঠিক অর্থ কী?
Correct Answer:
খ: ক্রোধ দেখানো
Explanation:
'চোখ পাকানো ' বাগধারাটির সঠিক অর্থ কী? সঠিক উত্তর ক্রোধ দেখানো 'অষ্টারম্ভা' বাগধারাটির অর্থ - ফাঁকি দেয়া।
সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
Correct Answer:
গ: ধ্বনিতত্ত্ব
'Code ' শব্দের সঠিক পরিভাষা কোনটি?
Correct Answer:
গ: সংকেত
Explanation:
'Code ' শব্দের সঠিক পরিভাষা কোনটি? সঠিক উত্তর সংকেত code শব্দের পরিভাষা সংকেত
'জিলাপীর পাঁচ' বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
গ: কুটিল বুদ্ধি
Explanation:
'জিলাপীর পাঁচ' বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর কুটিল বুদ্ধি জিলাপীর প্যাচ = কুটিল বুদ্ধি তানিম হচ্ছে একটা জিলাপীর প্যাচ সব সময় মানুষের খারাপ চায়।
'বন্ধন' শব্দের বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
গ: মুক্তি
Explanation:
'বন্ধন' শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর মুক্তি বিপরীত শব্দ : বন্ধন - মুক্তি মুক্ত - বন্দি আসত্তি - নিরাসক্তি
গুজরাটি শব্দের উদাহরণ কোনটি?
Correct Answer:
ক: হরতাল
Explanation:
গুজরাটি শব্দের উদাহরণ কোনটি? সঠিক উত্তর হরতাল গুজরাটি শব্দ ঃ হরতাল, জয়ন্তী, খদ্দের লুঙ্গি - মায়ানমার রিকশা - জাপানি চাকু - তুর্কি
'মহৌষধি' শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: মহা +ওষধি
Explanation:
'মহৌষধি' শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর মহা +ওষধি বাংলা স্বরসন্ধির ক্ষেত্রে অ - কার কিংবা আ - কারের পর ও কার কিংবা ঔ - কার থাকলে, উভয়ে মিলে ঔ - কার হয়; ঔ - কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
Correct Answer:
গ: বিপরীত
Explanation:
‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? সঠিক উত্তর বিপরীত অপ’ উপসর্গটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ঃ ক) বিপরীত অর্থে। যেমনঃ অপমান, অপকার, অপচয়, অপবাদ। খ) নিকৃষ্ট অর্থে যেমনঃ অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি
কোন কবি 'ছন্দের জাদুকর' নামে পরিচিত ?
Correct Answer:
খ: সত্যেন্দ্রনাথ দত্ত
Explanation:
কোন কবি 'ছন্দের জাদুকর' নামে পরিচিত ? সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্ত (জন্ম: ফেব্রুয়ারি ১১, ১৮৮২ - মৃত্যু: জুন ২৫, ১৯২২) বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় কবি ও ছড়াকার। তাঁর কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করেন।
'সে কী যাবে?- এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
গ: প্রশ্নসূচক
Explanation:
'সে কী যাবে?- এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর প্রশ্নসূচক সে কি যাবে ? প্রশ্নটি দ্বারা জিজ্ঞেস করা হয়েছে সে যাবে কিনা সুতরাং সঠিক উত্তর হবে প্রশ্নসূচক
‘নীরস’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: নিঃ + রস
Explanation:
‘নীরস’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর নিঃ + রস ’ই কিংবা উ ধ্বনির পরের বিসর্গরের সঙ্গে ‘র’ এর সন্ধি হলে বিসর্গের লোপ হয় ও বিসর্গের পূর্ববর্তী হ্রস্ব স্বর দীর্ঘ হয়। যেমনঃ নিঃ + রস = নীরস; নিঃ + রব = নীরব ইত্যাদি।
'পদ্ম' শব্দের সমার্থক কোনটি?
Correct Answer:
ক: উৎফল (উৎপল)
Explanation:
'পদ্ম' শব্দের সমার্থক কোনটি? সঠিক উত্তর উৎফল (উৎপল) পদ্ম শব্দের সমার্থক শব্দসমূহ - পঙ্কজ, রাজীব, উৎপল, কমল, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ , তামরস, নলিনী, সরোবর, কোকনদ ,সরোজ, সরসিজ , পুষ্কর। কুসুম অর্থ - ফুল , জলজ অর্থ - জলে বিচরণ করে যে।
'তুরুপ ' শব্দটি কোন ভাষা থেকে আগত ?
Correct Answer:
খ: ওলন্দাজ
Explanation:
'তুরুপ ' শব্দটি কোন ভাষা থেকে আগত ? সঠিক উত্তর ওলন্দাজ ইসকাপন, টেক্কা, হরতন, রুইতন, তুরুপ।
'দেখিয়া' শব্দের চলিত রুপ কোনটি?
Correct Answer:
ক: দেখে
Explanation:
'দেখিয়া' শব্দের চলিত রুপ কোনটি? সঠিক উত্তর দেখে সাধু ও চলিত রীতির মূল পার্থক্য সূচিত হয় ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপভেদে। যেমন সাধু ও চলিত রূপ যথাক্রমে দেখিয়া - দেখে, তাহার - তার।
‘অবিরাম’ শব্দের অর্থ কী?
Correct Answer:
ক: বিরামহীন
Explanation:
‘অবিরাম’ শব্দের অর্থ কী? সঠিক উত্তর বিরামহীন ‘অবিরাম' শব্দের অর্থ বিরামহীন; সর্বদা; নিরন্তর। আর ‘অভিরাম' শব্দের অর্থ মনোহর; সুন্দর; তৃপ্তিদায়ক।
হুমায়ূন আহমেদের 'শ্যামল ছায়া' উপন্যাসের পটভূমি হচ্ছে... ।
Correct Answer:
গ: বাংলাদেশের মুক্তিযুদ্ধ
Explanation:
হুমায়ূন আহমেদের 'শ্যামল ছায়া' উপন্যাসের পটভূমি হচ্ছে... । সঠিক উত্তর বাংলাদেশের মুক্তিযুদ্ধ হুমায়ূন আহমেদের 'শ্যামল ছায়া' উপন্যাসের পটভূমি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ । তার মুক্তিযুদ্ধভিত্তিক আরো কয়েকটি উপন্যাস - জোছনা ও জননীর গল্প, আগুনের পরশমণি, সৌরভ, অনীল বাগচীর একদিন ।
'ক্ষীয়মান' এর বিপরীত শব্দ কী?
Correct Answer:
গ: বর্ধমান
Explanation:
'ক্ষীয়মান' এর বিপরীত শব্দ কী? সঠিক উত্তর বর্ধমান ক্ষীয়মান শব্দের অর্থ হ্রাস পাওয়া আর হ্রাস পাওয়া শব্দের বিপরীত শব্দ হচ্ছে বৃদ্ধি পাওয়া বা বর্ধমান সুতরাং সঠিক প্রশ্নের উত্তর গ বৃহৎ - ক্ষুদ্র বর্ধিষু - ক্ষয়িষ্ণু বৃদ্ধিপ্রাপ্ত - ক্ষয়প্রাপ্ত
নিচের কোন যতি চিহ্নের ক্ষেত্রে কোনো বিরামের প্রয়োজন হয় না?
Correct Answer:
ঘ: ব্রাকেট
Explanation:
নিচের কোন যতি চিহ্নের ক্ষেত্রে কোনো বিরামের প্রয়োজন হয় না? সঠিক উত্তর ব্রাকেট যতিচিহ্ন, বিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেইসব সাংকেতিক চিহ্ন যেগুলো লেখ্যমাধ্যমে ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব, যেমন: জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়। বাংলা ভাষায় ২০টির মতো যতিচিহ্ন রয়েছে। এদের মধ্যে বাক্যশেষে ব্যবহার্য যতিচিহ্ন ৪টি; বাক্যের ভিতরে ব্যবহার্য ১০টি এবং বাক্যের আগে পরে ব্যবহার্য ৬টি। ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) ( ){ } থামার প্রয়োজন নেই।
'মনীষা' এর বিপরীত শব্দ কী?
Correct Answer:
গ: মনস + ঈষা
Explanation:
'মনীষা' এর বিপরীত শব্দ কী? সঠিক উত্তর মনস + ঈষা বাংলা ব্যাকরণে এমন কিছু সন্ধি রয়েছে যেগুলাে নিয়মবহির্ভূত, কিন্তু প্রচলিত। এদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। মনীষা নিপাতনে সিদ্ধ। যেমন আ + চর্য = আশ্চর্য, বৃহৎ + প্রতি বৃহস্পতি; মনস + ঈষা = মনীষা; ষট + দশ = ষােড়শ ইত্যাদি।
'সিরাজাম মুনীরা' কাব্যগ্রন্থের কবি কে?
Correct Answer:
খ: ফররুখ আহমদ
Explanation:
'সিরাজাম মুনীরা' কাব্যগ্রন্থের কবি কে? সঠিক উত্তর ফররুখ আহমদ মুসলিম পুনর্জাগরণে কবি ফররুখ আহমেদ রচিত কাব্যগ্রন্থ - সিরাজাম মুনীরা, সাত সাগরের মাঝি, নৌফেল ও হাতেম, হাতেমতায়ী । তার রচিত সনেট সংকলন - মুহূর্তের কবিতা । শিশুতোষ গ্রন্থ - পাখির বাসা, হরফের ছড়া, ছড়ার আসর ।
'শেষের কবিতা ' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা?
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
'শেষের কবিতা ' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা? সঠিক উত্তর উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যধর্মী উপন্যাস 'শেষের কবিতা' ( 1929 ) । তার রচিত আরও কয়েকটি উপন্যাস - চোখের বালি, গোরা, চতুরঙ্গ, নৌকাডুবি, যোগাযোগ, ঘরে বাইরে । তার রচিত কয়েকটি কাব্য - মানসী, সোনার তরী, বলাকা, চিত্রা, কল্পনা, শেষ লেখা । তার রচিত কয়েকটি নাটক - ডাকঘর, তাসের দেশ, রক্তকরবী, কালের যাত্রা, বিসর্জন ।
চর্যাপদে কোন ধর্মের কথা বলা হয়েছে?
Correct Answer:
ঘ: বৌদ্ধধর্ম
Explanation:
চর্যাপদে কোন ধর্মের কথা বলা হয়েছে? সঠিক উত্তর বৌদ্ধধর্ম মূলত চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। আর এই বৌদ্ধ সহজিয়া সম্প্রদায় হলো বৌদ্ধ ধর্মাবলম্বী বাউল সম্প্রদায়ের লোক। এছাড়া ড. মুহাম্মদ শহীদুল্লাহ রচিত চর্যাপদ সংক্রান্ত গ্রন্থের নাম হলো 'Buddhist Mystic Songs' (১৯২৭ সালে)। অর্থাৎ এখান থেকেও বুঝা যায় যে, বৌদ্ধ ধর্মের কথাই চর্যাপদে উল্লেখ রয়েছে।
'পরাভব' শব্দে 'পরা' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
গ: বিপরীত
Explanation:
'পরাভব' শব্দে 'পরা' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর বিপরীত বিপরীত অর্থে - পরাভব, পরাজয়। আতিশয্য - পরাকাষ্ঠা, পরাক্রান্ত, পরায়ণ।