Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
নিচের কোনটি পুরুষবাচক শব্দ?
Correct Answer:
গ: শঙ্খী
Explanation:
নিচের কোনটি পুরুষবাচক শব্দ? সঠিক উত্তর শঙ্খী শঙ্খী ( শোংখী ) { শঙ্খ + ইন ( অস্ত্যর্থে) = শঙ্খিন ১ম, ১ব] পুং, শঙ্খধারী : বিষ্ণু ৷ ২ ৷ শঙ্খব্যবসায়ী ; শাখারি। ৩ । যাহাতে শঙ্খ আছে : সমুদ্র । ৪ । বিণ, শঙ্খবিশিষ্ট। স্ত্রী, শঙ্খিনী ।
নিচের কোনটি পর্বত শব্দের প্রতিশব্দ নয়?
Correct Answer:
ক: মেদিনী
Explanation:
নিচের কোনটি পর্বত শব্দের প্রতিশব্দ নয়? সঠিক উত্তর মেদিনী পর্বত শব্দের প্রতিশব্দ - অদ্রি, অচল ,গিরি, পাহাড় , শৈল, নগ, ভূধর, মহীধর , মেদিনীপুর , ক্ষিতিধর । মেদিনী অর্থ - পৃথিবী ।
'প্রাণভয়' শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
ঘ: কোনোটিই নয়
Explanation:
'প্রাণভয়' শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি? সঠিক উত্তর কোনোটিই নয় প্রাণ হারনোর ভয় ( প্রাণ যাওয়ার ভয় সঠিক হয় কিন্তু এটি নেই বলে প্রাণ হারনোর ভয় উত্তর করা যায়) ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে সমাস হয়, তাই মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন - হাসি মাখা মুখ = হাসিমুখ, সিংহ চিহ্নিত আসন = সিংহাসন প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয় ।
এক কথায় প্রকাশ করুনঃ যে ভূমিতে ফসল জন্মায় না
Correct Answer:
গ: ঊষর
‘হাতে হাতে ফল পাওয়া’ বাক্যাংশে ‘হাতে হাতে’ হলো
Correct Answer:
ঘ: দ্বিরুক্ত শব্দদ্বৈত
‘সমুদ্র’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
Correct Answer:
গ: শোণিত
Explanation:
‘সমুদ্র’ এর সমার্থক শব্দ নয় কোনটি? সঠিক উত্তর শোণিত 'সমুদ্র' এর সমার্থক শব্দ হলোঃ সাগর, রত্নাকর, জলধি, সিন্ধু, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, পয়োধি, পারাবার, নীলাম্বু। আর 'শোণিত' সমার্থক শব্দ হলোঃ রক্ত, রুধির, শোণিত, লহু (মুসলমানি)।
'শ্বশ্রু' শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: শাশুড়ি
Explanation:
'শ্বশ্রু' শব্দের অর্থ কি? সঠিক উত্তর শাশুড়ি 'শ্বশুর' শব্দের স্ত্রীবাচক শব্দ - শ্বশ্রু
'গায়ক' এর সন্ধি -বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: গৈ + অক
Explanation:
'গায়ক' এর সন্ধি -বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর গৈ + অক তৎসম স্বরসন্ধির ক্ষেত্রে এ, ঐ , ও , ঔ কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়।
নিচের কোন শব্দে বাংলা উপসর্গ আছে?
Correct Answer:
গ: আগাছা
Explanation:
নিচের কোন শব্দে বাংলা উপসর্গ আছে? সঠিক উত্তর আগাছা খাঁটি বাংলা বা দেশি উপসর্গ একুশটি। যথা: অ , অঘা, অজ, অনাআ, আড় , আন , আব, ইতি , ঊন ( উনা) , কদ ,কু,নি পাতি, বি , ভররাম, স,সা,সু,হা । বাংলা উপসর্গ সাধারণত বাংলা শব্দের পূর্বেই বসে। আ + গাছা = আগাছা (বাজে / নিকৃষ্ট অর্থে ব্যবহৃত)।
‘রাম রায় এত বিদ্বান অথচ এতটুকু অহংকার নেই’। “অথচ” শব্দটি কোন ধরনের অব্যয় নির্ণয় করুনঃ
Correct Answer:
ক: সমুচ্চয়ী সংকোচক
'বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে' এর এক কথায় প্রকাশ কি?
Correct Answer:
ক: পরিবেদন
Explanation:
'বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে' এর এক কথায় প্রকাশ কি? সঠিক উত্তর পরিবেদন খাঁটি বাংলা বা দেশি উপসর্গ একুশটি । যথা : অ , অঘা, অজ , অনা, আ, আড় , আন, আব, ইতি, ঊন (উনা), কদ, কু,নি,পাতি, বি,ভর, রাম, স,সা ,সু, হা। বাংলা উপসর্গ সাধারণত বাংলা শব্দের পূর্বেই বসে।
‘শশঙ্কা’ শব্দের ব্যাসবাক্য কি হবে?
Correct Answer:
ঘ: শশ অঙ্কে যার
‘শত্রু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: রিপু
Explanation:
‘শত্রু’ শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর রিপু 'শত্রু' শব্দের সমার্থক শব্দ হলোঃ রিপু, অরি, প্রতিপক্ষ। আর 'ফণী' এর সমার্থক শব্দ হলো 'সৰ্প'। ‘ত্রিযামা' এর সমার্থক শব্দ হলো 'রাত্রি'।
কোন শব্দটি বিশেষ্য -বিশেষণ উভয়রুপে ব্যবহৃত হতে পারে?
Correct Answer:
খ: সুন্দর
Explanation:
কোন শব্দটি বিশেষ্য -বিশেষণ উভয়রুপে ব্যবহৃত হতে পারে? সঠিক উত্তর সুন্দর সুন্দর বিণ. 1 সুদৃশ্য, শোভন (সুন্দর ছবি); 2 রূপবান (সুন্দর পুরুষ); 3 মনোহর (সুন্দর গন্ধ)। [সং. √ সুন্দ্ + অর]। সুন্দরী বিণ. (স্ত্রী.) রূপবতী। ☐ বি. 1 রূপবতী নারী; 2 সুন্দরবনের গাছবিশেষ, সুঁদরি। সুন্দর a beautiful, fine, nice, pretty; pleasant, lovely; goodlooking, hand some, fair; graceful, elegant; sweet (সুন্দর গান ).
'কুলি' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
Correct Answer:
ক: কামিন
Explanation:
'কুলি' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? সঠিক উত্তর কামিন বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ : সম্রাট - সম্রাজ্ঞী, রাজা - রাণী, যুবক - যুবতী, শ্বশুর - শ্বশ্রূ, নর - নারী, বন্ধু - বান্ধবী, দেবর - জা, শিক্ষক - শিক্ষয়িত্রী, স্বামী - স্ত্রী, পতি - পত্নী, সভাপতি - সভানেত্রী
‘পরকে প্রতিপালন করে যে’ এক কথায় কি হবে?
Correct Answer:
খ: পরভৃৎ
Explanation:
‘পরকে প্রতিপালন করে যে’ এক কথায় কি হবে? সঠিক উত্তর পরভৃৎ পরকে (কোকিল শাবক) পালন করে যে = পরভৃৎ (কাক)। পরের (কাকের) দ্বারা প্রতিপালিত যে = পরভৃত (কোকিল)।
নিচের কোনটি ফার্সি ভাষা হতে আগত শব্দ?
Correct Answer:
খ: বেহেশত
Explanation:
নিচের কোনটি ফার্সি ভাষা হতে আগত শব্দ? সঠিক উত্তর বেহেশত ফারসি ভাষার শব্দ বেহেশত। ফারসি ভাষার আরও কয়েকটি শব্দ - নামাজ, রােজা, ফেরেশতা, দোজখ, চশমা, দফতর, দরবার, নালিশ, মেথর, নমুনা, হাঙ্গামা । জান্নাত আরবি, চন্দ্র—তৎসম ও কুলা– দেশি শব্দ।
‘মুখ তোলা’ বাক্যের অর্থ কি?
Correct Answer:
ঘ: প্রসন্ন হওয়া
Explanation:
‘মুখ তোলা’ বাক্যের অর্থ কি? সঠিক উত্তর প্রসন্ন হওয়া 'মুখ তোলা' অর্থ 'প্রসন্ন দৃষ্টিপাত করা'। ‘মুখ থাকা' অর্থ 'সম্মান রক্ষা হওয়া'। ‘মুখ দেখা' অর্থ 'বিবাহে পাত্রী দেখে আশীর্বাদ করা”। ‘মুখ ফোটা' অর্থ ‘কথা বলা’ ।
'যে শুনেই মনে রাখতে পারে' তাকে এক কথায় কী বলে?
Correct Answer:
খ: শ্রুতিধর
Explanation:
'যে শুনেই মনে রাখতে পারে' তাকে এক কথায় কী বলে? সঠিক উত্তর শ্রুতিধর এক কথায় প্রকাশ : যে শুনেই মনে রাখতে পারে - শ্রুতিধর । যিনি বক্তৃতা দানে পটু - বাগ্মী ।
'ঠোঁট কাটা' বাগধারাটির অর্থ কোনটি?
Correct Answer:
ক: স্পষ্টবাদী
Explanation:
'ঠোঁট কাটা' বাগধারাটির অর্থ কোনটি? সঠিক উত্তর স্পষ্টবাদী 'ঠোঁট কাটা' বাগধারাটির অর্থ - স্পষ্টবাদী. কানকাটা বাগধারাটির অর্থ - বেহায়া
‘নির্বন্ধ’ শব্দটির অর্থ কি?
Correct Answer:
ক: বিধান
‘রক্ষকই ভক্ষক’ বাক্যটি কোন জাতীয় বাক্য?
Correct Answer:
ক: সরল বাক্য
‘তিতিক্ষা’ শব্দ দ্বারা বুঝায়?
Correct Answer:
গ: ক্ষমা করার ইচ্ছা
Explanation:
‘তিতিক্ষা’ শব্দ দ্বারা বুঝায়? সঠিক উত্তর ক্ষমা করার ইচ্ছা লাভ করার ইচ্ছা। লিপ্সা। গমন করার ইচ্ছা = জিগমিষা। ক্ষমা করার ইচ্ছা চিক্ষমিষা। আর ‘তিতিক্ষা' অর্থ 'সহনশীলতা; সহিষ্ণুতা; অপরাধ মার্জনা'।
'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
খ: পার্থক্য
Explanation:
'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর পার্থক্য 'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ পার্থক্য । 'ঝাঁকের কৈ' বাগধারার অর্থ একই দলের লোক ।
'সবর' শব্দের 'স' উপসর্গ কি অর্থ প্রকাশ করে?
Correct Answer:
খ: সঙ্গে
Explanation:
'সবর' শব্দের 'স' উপসর্গ কি অর্থ প্রকাশ করে? সঠিক উত্তর সঙ্গে ‘স’ একটি বাংলা উপসর্গ। যা সঙ্গে অর্থে ব্যবহৃত হয়। যেমন - সলাজ (লাজের সঙ্গে), সরব, সঠিক, সজোর, সপাট।
‘লালসালু’ উপন্যাস কার লেখা?
Correct Answer:
খ: সৈয়দ ওয়ালীউল্লাহ
Explanation:
‘লালসালু’ উপন্যাস কার লেখা? সঠিক উত্তর সৈয়দ ওয়ালীউল্লাহ 'লালসালু’ উপন্যাসের রচয়িতা “সৈয়দ ওয়ালীউল্লাহ”। উপন্যাসটিতে ধর্ম নিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীতে স্বরূপ উম্মোচন ও নারী জাগরেনের প্রেক্ষাপটে সমাজসচেতনতা বিষয়ে আলোকপাত করা হয়েছে। ‘লালসালু’ উপন্যাসের ইংরেজি অনুবাদের নামঃ Tree without Roots.
‘মেও ধরা’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
Correct Answer:
ঘ: দুরুহ কাজের ঝুঁকি নেওয়া
‘সংসারে আসিয়া এই পরম সুখে বঞ্চিত রহিলাম’। “সুখে” অংশটির কারক নির্ণয় করুনঃ
Correct Answer:
ক: অপাদান কারক
Explanation:
‘সংসারে আসিয়া এই পরম সুখে বঞ্চিত রহিলাম’। “সুখে” অংশটির কারক নির্ণয় করুনঃ সঠিক উত্তর অপাদান কারক যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমনঃ বিরতঃ সুখ থেকে বঞ্চিত রহিলাম। বিচ্যুতঃ গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে। গৃহীতঃ সুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়। জাতঃ জমি থেকে ফসল পাই। খেজুর রসে গুড় হয়।
'অবীরা' বলতে কোন নারীকে বোঝায় ?
Correct Answer:
গ: যার স্বামী ,পুত্র নেই
Explanation:
'অবীরা' বলতে কোন নারীকে বোঝায় ? সঠিক উত্তর যার স্বামী ,পুত্র নেই যে নারীর স্বামী ও পুত্র নেই - আবীরা. যার বিয়ে হয়নি - অনূঢ়া
‘বিস্কুট’ কোন ভাষার শব্দ?
Correct Answer:
খ: ইংরেজি
‘যোগাযোগ’ উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
‘যোগাযোগ’ উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর 'যোগাযোগ' উপন্যাসের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। উল্লেখ্য, 'যোগাযোগ' (১৯২৬) 'বিচিত্রা' মাসিক পত্রিকায় ‘তিনপুরুষ' নামে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ১৯২৭ সালে। তখন কাহিনিটি আরো দীর্ঘ হবে এই রকম পরিকল্পনা ছিল। পরে কাহিনির নাম হয় 'যোগাযোগ'। নায়িকা কুমুদিনী ও নায়ক মধুসূদনের ব্যক্তিত্বের তীব্র বিরোধ উপন্যাসের কেন্দ্র। শেষ পর্যন্ত স্বামীর কাছে কুমুদিনীর দ্বিধান্বিত সমর্পণে কাহিনির সমাপ্তি হলেও কুমুদিনীর মধ্যে এক বিদ্রোহিনী নারীর রূপ স্পষ্ট।
'কল্লোল' শব্দটির অর্থ কী?
Correct Answer:
ক: ঢেউ
Explanation:
'কল্লোল' শব্দটির অর্থ কী? সঠিক উত্তর ঢেউ ঢেউ শব্দের সমার্থক শব্দ সমূহ: ঢেউ শব্দটির সমার্থক শব্দ বা পতিশব্দ দেওয়া হয়েছে। বীচি, তরঙ্গ, কল্লোল, উল্লোল, হিল্লোল বীচিমালা, লহর লহরী, মহাতরঙ্গ, মহোর্মি জলকল্লোল, তরঙ্গহিল্লো,, দোলা জোয়ার তরঙ্গভঙ্গ, ঊর্মিলহ,, তরঙ্গমালা, তরঙ্গলহরী।
'অপচয়' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
খ: সঞ্চয়
Explanation:
'অপচয়' শব্দটির বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর সঞ্চয় অপচয় এর বিপরীত শব্দ হলো - সঞ্চয়। আয় এর বিপরীত শব্দ হলো - ব্যয়। জমা এর বিপরীত শব্দ হলো - খরচ।
'ফুলকুমারী' সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
খ: কুমারী ফুলের ন্যায়
Explanation:
'ফুলকুমারী' সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? সঠিক উত্তর কুমারী ফুলের ন্যায় সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় , তাকেই উপমিত কর্মধারয় সমাস বলে । এতে দুটোই বিশেষ্য হয় এবং উপমেয় পদটি পূর্বে বসে । যেমন - পুরুষসিংহ (বিশেষ্য + বিশেষ্য ) = পুরুষ সিংহের ন্যায় ।
‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অর্ন্তগত?
Correct Answer:
খ: অগ্নিবীণা
Explanation:
‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অর্ন্তগত? সঠিক উত্তর অগ্নিবীণা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা’ কাব্যের দ্বিতীয় কবিতার নাম হলো ‘বিদ্রোহী’। বিষয়ের বাঁশি’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। ছায়ানট ও সর্বহারা কবি কাজী নজরুলের বিখ্যাত দুটি কাব্যগ্রন্থ।
'ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি' এক কথায় কী হবে?
Correct Answer:
ক: ইতিহাসবেত্তা
Explanation:
'ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি' এক কথায় কী হবে? সঠিক উত্তর ইতিহাসবেত্তা যিনি ইতিহাস বিষয়ে অভিজ্ঞ - ইতিহাসবেত্তাযিনি ইতিহাস রচনা করেন - ঐতিহাসিক [সাধারণ ভাষায় যাকে 'ইতিহাস রচয়িতা' বলা হয়]
বাংলা ছোট গল্পের জনক কাকে বলা হয়?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
বাংলা ছোট গল্পের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ছোটগল্প কথাসাহিত্যের একটি বিশেষ ধারা। রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট গল্পের জনক বলা হয়। তাঁর বিখ্যাত ছোটগল্পগলি হলোঃ পোস্টমাস্টার, ব্যবধান, অতিথি , খোতা বাবুর প্রত্যাবর্তন, মালুদান, কাবুলিওয়ালা ইত্যাদি।
কোন কবিকে ভারত সরকার ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত করে?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
কোনটি সমার্থক শব্দগুচ্ছ নয়?
Correct Answer:
ঘ: অশ্ব, হয়, মাতঙ্গ , তুরঙ্গ
Explanation:
কোনটি সমার্থক শব্দগুচ্ছ নয়? সঠিক উত্তর অশ্ব, হয়, মাতঙ্গ , তুরঙ্গ অশ্ব, হয় ও তুরঙ্গ অর্থঃ ঘোড়া কিন্তু মাতঙ্গ অর্থঃ হাতি।
নিচের কোনটি 'অন্বেষণ' শব্দের সন্ধি -বিচ্ছেদ ?
Correct Answer:
খ: অনু + এষণ
Explanation:
নিচের কোনটি 'অন্বেষণ' শব্দের সন্ধি -বিচ্ছেদ ? সঠিক উত্তর অনু + এষণ বাংলা স্বরসন্ধির ক্ষেত্রে উ - কার কিংবা ঊ - কারের পর উ ও ঊ ভিন্ন অন্য স্বর থাকলে, উ বা ঊ স্থানে ব - ফলা হয় এবং ব - ফলা লেখার সময় পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়।
প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল....
Correct Answer:
গ: বীরবল
Explanation:
প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল.... সঠিক উত্তর বীরবল বনফুল - বলাইচাঁদ মুখোপাধ্যায় ,যাযাবর - বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়, ভানুসিংহ - রবীন্দ্রনাথ ঠাকুর ।
‘গণকবর’ শব্দে ‘গণ’ কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ক: বহুবচন
‘ট’ বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?
Correct Answer:
ঘ: ণ
Explanation:
‘ট’ বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর ণ ‘ট’ বর্গীয় ধ্বনির আগে ণ ব্যবহৃত হয়। যেমনঃ কণ্ঠ, ঘণ্টা ইইত্যাদি
বাংলা ভাষায় আরবি থেকে আগত শব্দটি হলঃ
Correct Answer:
গ: খবর
Explanation:
বাংলা ভাষায় আরবি থেকে আগত শব্দটি হলঃ সঠিক উত্তর খবর বাংলায় ব্যবহৃত আরবি শব্দগুলোক দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। ১. ধর্মসংক্রান্ত শব্দ ঃ আল্লাহ্ ইসলাম ,ঈমান, ওজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত , জাহান্নাম, তওবা, তসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল, ইত্যাদি। ২. প্রশাসনিক ও সাংস্কৃতি শব্দঃ আদালত, আলেম, ঈদ, আনসান, উকিল, ওজর, এজলাস, এলম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা. মুন্সেফ, মোক্তার , রায় ইত্যাদি
'লাজুক' কোন ধরনের শব্দ?
Correct Answer:
ঘ: যৌগিক
Explanation:
'লাজুক' কোন ধরনের শব্দ? সঠিক উত্তর যৌগিক সে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম , সেগুলোকে যৌগিক শব্দ বলে। যেমন : কর্তব্য = কৃ + তব্য । অর্থ : যা করা উচিত।
’ঈষৎ আমিষ গন্ধ যায়’ এর এক কথায় প্রকাশ কী হবে?
Correct Answer:
গ: আঁষটে
‘ভূষণ্ডির কাক’। বাগধারাটির কি অর্থে ব্যবহৃত?
Correct Answer:
খ: দীর্ঘজীবী
‘ঘর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: সদন
Explanation:
‘ঘর’ শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর সদন ’ঘর’ এর সমার্থক শব্দগুলি হলোঃ আলয়, নিবাস, নিকেততন, সনদ ইত্যাদি
'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' এখানে 'কিংবা' কোন অব্যয়?
Correct Answer:
খ: বিয়োজক অব্যয়
Explanation:
'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' এখানে 'কিংবা' কোন অব্যয়? সঠিক উত্তর বিয়োজক অব্যয় কিংবা ,কিন্তু, বা, অথবা, নতুবা, না হয়, নয়তো ইত্যাদি বিয়োজক অব্যয়। যেমন - হাসেম কিংবা কাসেম এর জন্য দায়ী ।