general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
ভারতের কোন রাজ্যের রাজধানী ইম্ফল?
Correct Answer:
গ: মণিপুর
Explanation:
ভারতের কোন রাজ্যের রাজধানী ইম্ফল? সঠিক উত্তর মণিপুর ভারতের 'সেভেন সিস্টার্স' খ্যাত সাতটি রাজ্যের চারটির নাম এখানে উল্লেখ করা হয়েছে। যার মধ্যে মণিপুরের রাজধানী ইম্ফল। অন্যদিকে, মিজোরামের রাজধানী আইজল, মেঘালয়ের রাজধানী শিলং এবং অরুণাচলের রাজধানী ইটানগর।
বাংলাদেশে চিনি কল কয়টি?
Correct Answer:
খ: ১৫
Explanation:
বাংলাদেশে চিনি কল কয়টি? সঠিক উত্তর ১৫ বাংলাদেশে চিনি কল ১৫টি। ১. কুষ্টিয়া চিনি কল লিমিটেড সদর, কুষ্টিয়া ১৯৬১ ২. কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড দর্শনা, চুয়াডাঙ্গা ১৯৩৮ ৩. জয়পুরহাট চিনি কল লিমিটেড সদর, জয়পুরহাট ১৯৬০ ৪. ঝিল বাংলা চিনি কল লিমিটেড দেওয়ানগঞ্জ, জামালপুর ১৯৫৭ ৫. ঠাকুরগাঁও চিনি কল লিমিটেড সদর, ঠাকুরগাঁও ১৯৫৬ ৬. নর্থ বেঙ্গল চিনি কল লিমিটেড লালপুর, নাটোর ১৯৩৩ ৭. নাটোর চিনি কল লিমিটেড সদর, নাটোর ১৯৮২ ৮. পঞ্চগড় চিনি কল লিমিটেড সদর, পঞ্চগড় ১৯৬৫ ৯. পাবনা চিনি কল লিমিটেড ঈশ্বরদী, পাবনা ১৯৯২ ১০. ফরিদপুর চিনি কল লিমিটেড মধুখালী, ফরিদপুর ১৯৭৪ ১১. মোবারকগঞ্জ চিনি কল লিমিটেড কালীগঞ্জ, ঝিনাইদহ ১৯৬৫ ১২. রংপুর চিনি কল লিমিটেড মহিমাগঞ্জ, গাইবান্ধা ১৯৫৪ ১৩. রাজশাহী চিনি কল লিমিটেড হরিয়ান, রাজশাহী ১৯৬২ ১৪. শ্যামপুর চিনি কল লিমিটেড বদরগঞ্জ, রংপুর ১৯৬৫ ১৫. সেতাবগঞ্জ চিনি কল লিমিটেড সেতাবগঞ্জ, দিনাজপুর ১৯৩৩
মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
Correct Answer:
খ: মেসেডোনিয়া
Explanation:
মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর মেসেডোনিয়া মাদার তেরেসা ১৯১০ সালের ২৬ আগস্ট দক্ষিণ - পূর্ব ইউরোপের যুগোশ্লাভিয়ার স্কোপজে (বর্তমানে মেসিডোনিয়া) শহরে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে শান্তিতে প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার পান।
২৪ এপ্রিল ২০০৯ তারিখে বাংলা সনের কত তারিখ কোন মাস?
Correct Answer:
ঘ: ১১ই বৈশাখ
Explanation:
২৪ এপ্রিল ২০০৯ তারিখে বাংলা সনের কত তারিখ কোন মাস? সঠিক উত্তর ১১ই বৈশাখ ২৪ এপ্রিল ২০০৯ তারিখে বাংলা সনের ১১ই বৈশাখ।
আবু সায়েফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর?
Correct Answer:
খ: ফিলিপাইন
Explanation:
আবু সায়েফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর? সঠিক উত্তর ফিলিপাইন ১৯৯১ সালে প্রতিষ্ঠিত স্বাধীনতাকামী আবু সায়েফ গ্রুপ (ASG) ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশে তৎপর। তারা দীর্ঘদিন ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মিন্দানাও প্রদেশে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে রত।
ঢাকা কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
ঘ: বুড়িগঙ্গা
Explanation:
ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর বুড়িগঙ্গা ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বুড়িগঙ্গা নদী বাংলাদেশের উত্তর - কেন্দ্রীয় অঞ্চলের ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২৯ কিলোমিটার, গড় প্রস্থ ৩০২ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক বুড়িগঙ্গা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর - কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ৪৭। বাংলাদেশের রাজধানী ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ৪০০ বছর আগে এই নদীর তীরেই গড়ে উঠেছিল ঢাকা শহর।
কোন মাসে কাল বৈশাখী ঝড় হয়?
Correct Answer:
গ: বৈশাখ-জৈষ্ঠ্য
Explanation:
কোন মাসে কাল বৈশাখী ঝড় হয়? সঠিক উত্তর বৈশাখ-জৈষ্ঠ্য বৈশাখ - জৈষ্ঠ্য মাসে কাল বৈশাখী ঝড় হয়। কালবৈশাখী একটি স্থানীয় বৃষ্টিপাত ও বজ্রঝড় যা বাংলাদেশ ও ভারতের কিছু অঞ্চলে হয়ে থাকে। বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে মার্চ থেকে কালবৈশাখী ঝড় দেখা যায়। অনেকসময় এই ঝড় জীবনঘাতি রূপ ধারণ করে। গ্রীষ্ম ঋতুর সঙ্গে হাত ধরাধরি করে এ ঝড়ের আগমন ঘটে। কালবৈশাখীর বায়ুর গড় গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমি। কোনো কোনো ক্ষেত্রে এ গতিবেগ ঘণ্টায় ১০০ কিমি - এর বেশিও হতে পারে। কালবৈশাখীর স্থায়িত্বকাল স্বল্পতর, তবে কখনও কখনও এ ঝড় এক ঘণ্টারও বেশিকাল স্থায়ী হয়। এই সময়ে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, বিহার, ছত্রিশগঢ় ও ঝাড়খন্দে প্রায়ই বজ্রবৃষ্টি হয়। কালবৈশাখীর সময়ে যেকোন প্রকার বায়জান চালানো বিপদজনক। বিমানচালকেরা কালবৈশাখী ঝড়কে এড়িয়ে চলে। যদিও কালবৈশাখীর সময়কার বৃষ্টিপাত বাংলাদেশ ও পশ্চিম বাংলার ধান, পাট এবং আসামের চা চাষের জন্য উপকারী ভূমিকা পালন করে।
মালদ্বীপ কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: ভারত মহাসাগরে
Explanation:
মালদ্বীপ কোথায় অবস্থিত? সঠিক উত্তর ভারত মহাসাগরে মালদ্বীপের অবস্থান ভারত মহাসাগরের আরব সাগরে। আরব সাগরের তীরবর্তী অন্য দেশগুলো হলো ভারত, ইরান, ওমান, পাকিস্তান, সোমালিয়া ইত্যাদি। পারস্য উপসাগরের তীরবর্তী দেশের সংখ্যা ১০ টি।
বিশ্ব খাদ্য দিবস কোনটি
Correct Answer:
ক: ১৬ অক্টোবর
Explanation:
বিশ্ব খাদ্য দিবস কোনটি সঠিক উত্তর ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস হলো ১৬ অক্টোবর। প্রতিবছর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ( FAO) সদস্য দেশগুলোতে এই দিবসটি পালিত হয়। এর উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা গড়ে তোলে।
ঢাকার প্রাচীন নাম কি?
Correct Answer:
ক: জাহাঙ্গীরনগর
Explanation:
ঢাকার প্রাচীন নাম কি? সঠিক উত্তর জাহাঙ্গীরনগর ঢাকার প্রাচীন নাম জাহাঙ্গীরনগর। ১৬০৮ সালে ঢাকায় প্রথম মুঘলদের পা পড়ে। ১৬১০ সালে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীর নগর। সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যে দুর্বলতা দেখা দেয়ার সময়ে আঠারো শতকের শুরুতে ঢাকা থেকে রাজধানী সরিয়ে নেয়া হয় মুর্শিদাবাদে। মুঘল পরবর্তীযুগে ঢাকা প্রায় ১৯০ বছর ব্রিটিশ শাসনাধীন থাকে। পরবর্তীতে ১৯৪৭ সালে ঢাকা পূর্ব বঙ্গের রাজধানি হিসেবে পাকিস্তানের অন্তর্গত হয়। ১৯৫৬ সালের ২৩ মার্চ ঢাকাকে পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে মর্যাদা দেয়া হয়। ১৯৭২ সালের সংবিধান অনুযায়ি ঢাকাকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।
নারীর প্রতি সকল রকম বৈষম্য নির্মূল কনভেনশন (NU Convention on the Elimination of All Forms of Discrimination Against Women) স্বাক্ষরিত হয় ---
Correct Answer:
গ: ১৯৭৯ সালে
Explanation:
নারীর প্রতি সকল রকম বৈষম্য নির্মূল কনভেনশন (NU Convention on the Elimination of All Forms of Discrimination Against Women) স্বাক্ষরিত হয় --- সঠিক উত্তর ১৯৭৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৭৯ সালে নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণ সনদ (Convention on the Elimination of all Forms of Discrimination Against Women , CEDAW) অনুমোদন করে। এটি ১৯৮১ সাল থেকে কার্যকর করা হয়।
কোন সাঁতারু ইংলিশ চ্যানেল রেকর্ড সময়ে অতিক্রম করেন?
Correct Answer:
গ: ব্রজেন দাস
Explanation:
কোন সাঁতারু ইংলিশ চ্যানেল রেকর্ড সময়ে অতিক্রম করেন? সঠিক উত্তর ব্রজেন দাস সাঁতারু ইংলিশ চ্যানেল রেকর্ড সময়ে অতিক্রম করেন ব্রজেন দাস। ব্রজেন দাস (৯ ডিসেম্বর ১৯২৭ - ১ জুন ১৯৯৮) একজন বাঙালি সাঁতারু। তিনিই প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দেন। ১৯৫৮ সালের ১৮ আগস্ট তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কোথায় জন্মগ্রহণ করেন?
Correct Answer:
ক: ব্রাহ্মণবাড়িয়া
Explanation:
সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর ব্রাহ্মণবাড়িয়া সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ জন্মগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়াতে। উস্তাদ আলাউদ্দিন খাঁ (৮ অক্টোবর ১৮৬২ - ৬ সেপ্টেম্বর ১৯৭২) একজন বাঙালি সঙ্গীতজ্ঞ। বাবা আলাউদ্দিন খান নামেও তিনি পরিচিত ছিলেন। সেতার ও সানাই এবং রাগ সঙ্গীতে বিখ্যাত ঘরানার গুরু হিসাবে সারা বিশ্বে তিনি প্রখ্যাত। মূলত সরোদই তার শাস্ত্রীয় সঙ্গীতের বাহন হলেও সাক্সোফোন, বেহালা, ট্রাম্পেট সহ আরো অনেক বাদ্যযন্ত্রে তার যোগ্যতা ছিল অপরিসীম। আলাউদ্দিন খাঁর জন্ম তৎকালীন ত্রিপুরা প্রদেশের শিবপুর গ্রামে যা বর্তমানে বাংলাদেশের ব্রাহ্মনবাড়িয়া জেলার অন্তর্গত।
বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: রাজশাহী
Explanation:
বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর রাজশাহী বরেন্দ্র মিউজিয়াম রাজশাহীতে অবস্থিত। বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরে স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর। এটি প্রত্ন সংগ্রহে সমৃদ্ধ। এই প্রত্ন সংগ্রহশালাটি ১৯১৩ খ্রিষ্টাব্দে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত হয়েছিল। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় এটি পরিচালনা করে থাকে।
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চালকল রয়েছে?
Correct Answer:
ঘ: নওগাঁ
Explanation:
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চালকল রয়েছে? সঠিক উত্তর নওগাঁ বাংলাদেশের নওগাঁ জেলায় সবচেয়ে বেশি চালকল রয়েছে। নওগাঁর প্রায় ৯০ শতাংশ জমিতেই ধান চাষ হয়ে থাকে। বেশি পরিমাণ ধান উৎপাদিত হওয়ায় স্থানীয় লোকজন গর্ব করে নওগাঁ জেলাকে ‘ধানের রাজধানী’ বলেন। এখানকার অর্থনীতিও ধাননির্ভর। এই জেলায় রয়েছে দুই সহস্রাধিক চালকল।
উপমহাদেশে সিপাহী বিদ্রোহ শুরু হয় কোন সালে?
Correct Answer:
ঘ: ১৮৫৭
Explanation:
উপমহাদেশে সিপাহী বিদ্রোহ শুরু হয় কোন সালে? সঠিক উত্তর ১৮৫৭ উপমহাদেশে সিপাহী বিদ্রোহ শুরু হয় ১৮৫৭ সালে। সিপাহি বিদ্রোহ বা সৈনিক বিদ্রোহ ১৮৫৭ সালের ১০ মে মিরাট শহরে শুরু হওয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সিপাহিদের একটি বিদ্রোহ। ক্রমশ এই বিদ্রোহ গোটা উত্তর ও মধ্য ভারতে (অধুনা উত্তরপ্রদেশ, বিহার, উত্তর মধ্যপ্রদেশ ও দিল্লি অঞ্চল ) ছড়িয়ে পড়েছিল। এই সব অঞ্চলে বিদ্রোহীদের দমন করতে কোম্পানিকে যথেষ্ট বেগ পেতে হয়। ১৮৫৮ সালের ২০ জুন গোয়ালিয়রে বিদ্রোহীদের পরাজয়ের পরই একমাত্র বিদ্রোহ দমন করা সম্ভব হয়। সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, মহাবিদ্রোহ, ভারতীয় বিদ্রোহ, ১৮৫৭ সালের বিদ্রোহ ও ১৮৫৮ সালের গণ - অভ্যুত্থান নামেও অভিহিত করা হয়ে থাকে। এই বিদ্রোহ দমন করা হয় নির্মমভাবে। বহু নিরপরাধ নরনারী, শিশু বৃদ্ধদের নির্বিচারে হত্যা করা হয়।
উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম কথন সংঘটিত হয়?
Correct Answer:
ক: ১৮৫৭
Explanation:
উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম কথন সংঘটিত হয়? সঠিক উত্তর ১৮৫৭ ১৮৫৭ সালে উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম সংঘটিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিদেশী শাসন উপমহাদেশের মানুষ মেনে নেয়নি। এদের বিরুদ্ধে ছোট বড় অনেক বিদ্রোহ হলেও সবচেয়ে বড় বিদ্রোহ ছিল ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ। এটিই উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে পরিচিত।
মালয়েশিয়ার মুদ্রার নাম কি?
Correct Answer:
ক: রিঙ্গিত
Explanation:
মালয়েশিয়ার মুদ্রার নাম কি? সঠিক উত্তর রিঙ্গিত মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত। মালয়েশিয়া (মালয়: Malaysia) তেরটি রাজ্য এবং তিনটি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণপূর্ব এশিয়ার একটি দেশ। যার মোট আয়তন ৩, ২৯, ৮৪৫ বর্গকিমি। দেশটির রাজধানী শহর কুয়ালালামপুর এবং পুত্রজায়া হল ফেডারেল সরকারের রাজধানী। দক্ষিণ চীন সাগর দ্বারা দেশটি দুই ভাগে বিভক্ত, মালয়েশিয়া উপদ্বীপ এবং পূর্ব মালয়েশিয়া। মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত।
'মিশর' কোন মহাদেশে অবস্থিত?
Correct Answer:
খ: আফ্রিকা
Explanation:
'মিশর' কোন মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর আফ্রিকা ‘মিশন’ আফ্রিকা মহাদেশে অবস্থিত। মিশরের রাষ্ট্রীয় নাম ‘আরব রিপাবলিক অব ইজিপ্ট’। রাজধানী কায়রো। মিশরীয় মুদ্রা পাউন্ড।
বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থানের নাম কি?
Correct Answer:
ক: বাংলাবান্ধা
Explanation:
বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থানের নাম কি? সঠিক উত্তর বাংলাবান্ধা বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থানের নাম বাংলাবান্ধা (পঞ্চগড়)। সবচেয়ে দক্ষিণের স্থান ছোঁড়া দ্বীপ (সেন্টমার্টিন)। সবচেয়ে পূর্বের স্থান আখাইনঠং (বান্দরবান) এবং সবচেয়ে পশ্চিমের স্থান মনাকশা (চাঁপাইনবাবগঞ্জ)।
কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক
Correct Answer:
খ: মেঘনা
Explanation:
কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক সঠিক উত্তর মেঘনা মেঘনা নদীর ভারতীয় অংশের নাম ‘বরাক নদী’।
বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি?
Correct Answer:
খ: ভবেরপাড়া
Explanation:
বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি? সঠিক উত্তর ভবেরপাড়া বর্তমান মুজিবনগরের পুর্ব নাম ছিল বৈদ্যনাথতলার ভবের পাড়া। ১০ এপ্রিল ১৯৭১ এখানে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ বৈদ্যনাথতলার নাম মুজিবনগর রাখেন।
আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি
Correct Answer:
ক: মালদ্বীপ
Explanation:
আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি সঠিক উত্তর মালদ্বীপ আয়তনে ‘মালদ্বীপ’ এশিয়ার ক্ষুদ্রতম দেশ। তবে বিশ্বের নবম ক্ষুদ্রতম দেশ ‘মালদ্বীপ’। মালদ্বীপের রাজধানীর নাম ‘মালে’। মুদ্রা হলো ‘রূপিয়া’।
পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লার প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
গ: ড. আখতার হামিদ খান
Explanation:
পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লার প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর ড. আখতার হামিদ খান পল্লী উন্নয়ন একাডেমী ( বার্ড ) এর প্রতিষ্ঠাতা হলেন ড. আখতার হামিদ খান । তিনি 1959 সালে কুমিল্লায় এটি প্রতিষ্ঠা করেন । ডা. মোহাম্মদ ইব্রাহিম বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং ফজলুর রহমান খান হলেন একজন বিখ্যাত স্থপতি।
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
Correct Answer:
খ: ভোলা
Explanation:
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? সঠিক উত্তর ভোলা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ‘ভোলা’। এটি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। এ দ্বীপের আয়তন ৩৪০৩ বর্গ কিমি।
শহীদ বুদ্ধিজীবী দিবস কোন তারিখে পালিত হয়?
Correct Answer:
খ: ১৪ ডিসেম্বর
Explanation:
শহীদ বুদ্ধিজীবী দিবস কোন তারিখে পালিত হয়? সঠিক উত্তর ১৪ ডিসেম্বর 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে প্রতিবছর সমগ্র দেশে পালন করা হয়। 16 ডিসেম্বর বিজয় দিবস। 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস ও 1 ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস।
বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন হয় কত তারিখ ?
Correct Answer:
গ: ১০ এপ্রিল ১৯৭২
Explanation:
বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন হয় কত তারিখ ? সঠিক উত্তর ১০ এপ্রিল ১৯৭২ ১৯৭২ সালের ২৩ মার্চ তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী বাংলাদেশে গণপরিষদ আদেশ জারি করেন। এটি কার্যকর করা হয় ২৬ মার্চ ১৯৭১। ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে।
কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়?
Correct Answer:
খ: হোসেন শাহী
Explanation:
কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়? সঠিক উত্তর হোসেন শাহী বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয় - হোসেন শাহী
বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কয়টি আর্টিকেল আছে?
Correct Answer:
খ: ১৮ টি
Explanation:
বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কয়টি আর্টিকেল আছে? সঠিক উত্তর ১৮ টি বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগ পুরোটাই মৌলিক অধিকার সংক্রান্ত। সেখানে মোট অনুচ্ছেদ আছে 22 টি।
স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে কোনটি?
Correct Answer:
গ: ইউএনডিপি
Explanation:
স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে কোনটি? সঠিক উত্তর ইউএনডিপি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (United Nations Development Programme) বা ইউএনডিপি (UNDP) জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা। ১৯৬৫ সালের ২২শে নভেম্বর এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য। প্রয়োজনীয় ক্ষেত্রে এই সংস্থা আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এই সংস্থার সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত।
বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?
Correct Answer:
ঘ: শ্রীমাভো বন্দরনায়েকে
Explanation:
বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর শ্রীমাভো বন্দরনায়েকে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমাভো বন্দরনায়েকে ( শ্রীলংকা) । বেনাজীর ভুট্টো ছিলেন বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী। মার্গারেট থ্যাচার ছিলেন বৃটেনের প্রথম এবং ইন্দ্রাগান্ধ ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী।
২০১২ সালে অলিম্পিক ক্রীড়ানুষ্ঠান হবে-
Correct Answer:
খ: লন্ডনে
Explanation:
২০১২ সালে অলিম্পিক ক্রীড়ানুষ্ঠান হবে- সঠিক উত্তর লন্ডনে ৩০তম অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়েছে ২০১২ সালে যুক্তরাজ্যে, লন্ডন (২৭ জুলাই - ১২ আগস্ট) মোট অংশগ্রহণকারী দেশ ২০৪টি মোট ইভেন্ট ৩০২টি। মোট খেলোয়াড় ১০৮২০ জন।
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: ম্যানিলা
Explanation:
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর ম্যানিলা আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি ) সদর দপ্তর ফিলিপাইনের লাগোনা প্রদেশের লাস বানোস শহরে অবস্থিত । তবে যোগাযোগের জন্য সংস্থাটি মেট্রো ম্যানিলা বা ম্যানিলাকে ঠিকানা হিসেবে ব্যবহার করে।
বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয়?
Correct Answer:
ক: ৪ জানুয়ারি ১৯৯০
Explanation:
বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয়? সঠিক উত্তর ৪ জানুয়ারি ১৯৯০ বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) যার বর্তমান নাম বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (BTCL) । দেশব্যাপী সর্বাধুনিক টেলি সেবা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯০ সালের ৪ জানুয়ারি সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু করে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: সাভারে
Explanation:
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? সঠিক উত্তর সাভারে বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত ঢাকা সাভারের জিরানীতে । 1976 সালে বাংলাদেশ স্পোর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। যা পরিবর্তিত হয় 1983 সালের নামধারণ করে বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান।
ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম কি?
Correct Answer:
গ: গারুদা
Explanation:
ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম কি? সঠিক উত্তর গারুদা ইন্দোনেশিয়ান বিমান সংস্থার নাম গারুদা। লুফথানসা হলো জার্মানির বিমান সংস্থা। কোয়ানতাস অস্ট্রেলিয়া বিমান সংস্থা অন্যদিকে জাপানের বিমান সংস্থার নাম হল অল নিপ্পন এয়ারওয়েজ।
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন?
Correct Answer:
খ: ৬ ( ২ )
Explanation:
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন? সঠিক উত্তর ৬ ( ২ ) বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগ (প্রজাতন্ত্র) - এর ৬ নং ধারায় নাগরিকের নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে। এ ধারার ৬(১) এ বলা হয়েছে 'বাংলাদেশের রাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে' এবং (৬)২ এ বলা হয়েছে 'বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবনে। " ৭ ধারায় সংবিধানের প্রাধান্য এবং ৮ ধারায় রাষ্ট্র পরিচালনার মূলনীতির উল্লেখ রয়েছে।
মুক্তিযোদ্ধাদের সম্মানসূচক সর্বোচ্চ খেতাব কি?
Correct Answer:
খ: বীরশ্রেষ্ঠ
Explanation:
মুক্তিযোদ্ধাদের সম্মানসূচক সর্বোচ্চ খেতাব কি? সঠিক উত্তর বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের সম্মানসূচক সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ। বীর শ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পুরস্কার । যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতিস্বরূপ এই পদক দেয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদক দেয়া হয়েছে ।
বাংলাদেশ OIC ---এর সদস্য হয় কোন সনে?
Correct Answer:
খ: ১৯৭৪
Explanation:
বাংলাদেশ OIC ---এর সদস্য হয় কোন সনে? সঠিক উত্তর ১৯৭৪ বাংলাদেশ ওআইসির সদস্য পদ লাভ করে ১৯৭৪ সালের ২৩ ফেব্রুয়ারি । ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘেরও সদস্য পদ লাভ করে।
কতজন ব্যক্তি নিয়ে গ্রাম সরকার গঠিত?
Correct Answer:
ঘ: ১৫ জন
Explanation:
কতজন ব্যক্তি নিয়ে গ্রাম সরকার গঠিত? সঠিক উত্তর ১৫ জন একজন সরকারপ্রধান একজন উপদেষ্টা ও ১৩ জন সদস্যের সমন্বয়ে মোট ১৫ জন ব্যক্তি নিয়ে গ্রাম সরকার সঠিত। সংশ্লিষ্ট ইউপি সদস্য সরকারপ্রধান এবং মহিলা সদস্য গ্রাম সরকারের উপদেষ্টা সদস্য হবেন। অবশিষ্ট ১৩ জন সদস্য গ্রামের বিভিন্ন শ্রেণীর লোকদের মধ্য থেকে নির্বাচিত হবেন। উল্লেখ্য, ৬ এপ্রিল ২০০৯ জাতীয় সংসদে গ্রাম সরকার (রহিতকরণ ) বিল পাস হওয়ার মাধ্যমে গ্রাম সরকার ব্যবস্থা বাতিল হয়ে যায়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কোন সনে গঠিত হয়?
Correct Answer:
গ: ২০০১ সনে
Explanation:
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কোন সনে গঠিত হয়? সঠিক উত্তর ২০০১ সনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় ২৩ অক্টোবর ২০০১। সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ২০০১ সালে 'মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়' নামে এ মন্ত্রণালয়টি গঠন করেন।
ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি?
Correct Answer:
খ: ৩০
Explanation:
ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? সঠিক উত্তর ৩০ ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা ৩০ টি । এগুলো হলো ময়মনসিংহ বিভাগের ৪ টি - জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা, সিলেট বিভাগের চট্রগ্রাম বিভাগের ৬ টি - চট্রগ্রাম ,রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী বিভাগের ১০ টি। কুড়িগ্রাম ,লালমনিরহাট, পঞ্চগড় ,নীলফামারী , ঠাকুরগাঁ ও জয়পুরহাট , দিনাজপুর ,নওগাঁ , নববাগঞ্জ ও রাজশাহী এবং খুলনা বিভাগের ৬ টি - মেহেরপুর , কুষ্টিয়া , চুয়াডাঙ্গা ঝিানাইদহ, যশোর ও সাতক্ষীরা ।
SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীন?
Correct Answer:
ঘ: প্রতিরক্ষা মন্ত্রণালয়
Explanation:
SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীন? সঠিক উত্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় SPARRSO - এর পূর্ণরুপ Space Research and Remote Sensing Organisation অর্থাৎ মহাকাশ প্রতিষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র SPARRSO ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত।
অবিভক্ত বাংলার কোন নেতা কোলকাতা করপোরেশনের মেয়র ছিলেন?
Correct Answer:
খ: শের-এ-বাংলা এ.কে.ফজলুল হক
Explanation:
অবিভক্ত বাংলার কোন নেতা কোলকাতা করপোরেশনের মেয়র ছিলেন? সঠিক উত্তর শের-এ-বাংলা এ.কে.ফজলুল হক অবিভক্ত বাংলায় কলকাতা করপোরেশনের মেয়র ছিলেন শেরে বাংলা এ.কে.ফজলুল হক
বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?
Correct Answer:
খ: আরব-বাংলাদেশ ব্যাংক
Explanation:
বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? সঠিক উত্তর আরব-বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আরব - বাংলাদেশ (এবি) ব্যাংক লিমিটেড । গ্রাহকদের কাক্সিক্ষত সেবা ও আর্থিক খাতে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে ১৯৮২ সালের ১২ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে শাখা উদ্বোধনের মাধ্যমে এবি ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। দেশের ব্যাংকিং খাতে আধুনিক সেবার অনেক ধারণা এবি ব্যাংকের হাত ধরে এসেছে। দক্ষ ব্যাংকার তৈরিতেও ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পৃথিবীতে নানা জাতি সৃষ্টির কারণ কী?
Correct Answer:
ঘ: ভৌগোলিক
Explanation:
পৃথিবীতে নানা জাতি সৃষ্টির কারণ কী? সঠিক উত্তর ভৌগোলিক পৃথিবীতে ভিন্ন ভিন্ন জাতি সৃষ্টির কারন ভৌগলিক অবস্থান
বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়?
Correct Answer:
ঘ: ১৯৯৫
Explanation:
বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়? সঠিক উত্তর ১৯৯৫ WTO - এর পূর্ণরুপ World Trade Organization । এর পূর্ব নাম GATT। সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪৮ সালের ১ জানুয়ারি। ১৯৯৫ সালের ১ জানুয়ারি এর নামকরণ করা হয় WTO । সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায় । ১ জানুয়ারি ১৯৯৫ বাংলাদেশ ডব্লিউিটও - এর ২৮ তম সদস্যপদ লাভ করে।
২০০৫ সালের ফিফার বর্ষসেরা ফুটবলার-
Correct Answer:
ঘ: রোনালদিনহো
Explanation:
২০০৫ সালের ফিফার বর্ষসেরা ফুটবলার- সঠিক উত্তর রোনালদিনহো ২০০৫ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার ছিলেন ব্রাজিলের রোনালদিনহো
বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
Correct Answer:
খ: তিস্তা সেচ প্রকল্প
Explanation:
বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? সঠিক উত্তর তিস্তা সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প। রংপুরের দোয়ানীতে তিস্তা নদীতে বাঁধ দিয়ে বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের প্রায় ৩৫ টি উপজেলার প্রায় সাড়ে ১৮ লক্ষ একর জমিতে পানি সেচের ব্যবস্থা করা এ প্রকল্পের উদ্দেশ্য।
' ইরাটম' কি?
Correct Answer:
ক: উন্নত জাতের ধান
Explanation:
' ইরাটম' কি? সঠিক উত্তর উন্নত জাতের ধান বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত একটি উন্নত জাতের ধানের নাম ইরাটম। এরুপ আরো কিছু উন্নতজাতের ধানের নাম ইরাটম। এরুপ আরো কিছু উন্নতজাতের ধান হলো - ব্রি হাইব্রিড - ১ চান্দিনা, মালা , বিপ্লব, দুলাভোগ, সুফলা ইত্যাদি।