general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
এলটিটিই হলো--
Correct Answer:
ঘ: শ্রীলংকার একটা বিচ্ছিন্নতাবাদী দল
Explanation:
এলটিটিই হলো-- সঠিক উত্তর শ্রীলংকার একটা বিচ্ছিন্নতাবাদী দল শ্রীলংকার গৃহযুদ্ধ হলো পুরো শ্রীলংকা দ্বীপ জুড়ে সংঘটিত হওয়া একটি সশস্ত্র সংঘাত। ১৯৮৩ সালের ২৩ জুলাই তারিখ থেকে শুরু হওয়া সরকারের বিরুদ্ধে বিরতিহীন এই বিদ্রোহটি ছিল লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই; যারা তামিল টাইগার নামেও পরিচিত) কর্তৃক দ্বীপের উত্তর ও পূর্ব অংশ নিয়ে তামিল ঈলাম নামে তামিল জাতিগোষ্ঠীর জন্য একটি স্বাধীন তামিল রাষ্ট্র গঠনের লড়াই। ২৬ বছর ধরে সামরিক অভিযান পরিচালনার পর শ্রীলঙ্কা সামরিক বাহিনী ২০০৯ সালের মে মাসে তামিল টাইগারদেরকে পরাজিত করার মাধ্যমে গৃহযুদ্ধের সমাপ্তি ঘটাতে সক্ষম হয়।
বাংলাদেশে খাল কেটে পানি এনে ফসল উৎপাদন আন্দোলন আরম্ভ হয়--
Correct Answer:
ঘ: জিয়াউর রহমানের আমলে
Explanation:
বাংলাদেশে খাল কেটে পানি এনে ফসল উৎপাদন আন্দোলন আরম্ভ হয়-- সঠিক উত্তর জিয়াউর রহমানের আমলে বাংলাদেশে খাল কেটে পানি এনে ফসল উৎপাদন আন্দোলন আরম্ভ হয় জিয়াউর রহমানের আমলে। ১৯৭৬ সালে নিউজিল্যান্ড ইন্টারন্যাশনাল রিভিউতে প্রকাশিত এক প্রবন্ধে ঐতিহাসিক গওহর আলী মন্তব্য করেছিলেন, জিয়া সবকিছু নিয়ন্ত্রণে নিলেও শেষ পর্যন্ত কুলিয়ে উঠতে পারবেন না। ওই প্রবন্ধে তিনি বলেছিলেন, সামরিক বাহিনী মূলত চার ভাগে বিভক্ত ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুসারী ও রক্ষীবাহিনী থেকে আসা অংশ, জিয়ার অনুসারী, পাকিস্তান প্রত্যাগত অংশ ও জাসদপন্থী দল। সব সামলে জিয়া এক ধরনের স্থিতিশীলতা এনেছিলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কোন দিবস পালিত হয়?
Correct Answer:
ক: শিশু দিবস
Explanation:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কোন দিবস পালিত হয়? সঠিক উত্তর শিশু দিবস জাতিসংঘের ৮ম মহাসচিব বান কি মুন ছিলেন দক্ষিণ কোরিয়ার নাগরিক। জাতিসংঘের ১ম মহাসচিব 'ট্রাইগভেলাই' নরওয়ের নাগরিক ছিলেন এবং জাতিসংঘের ৩য় মহাসচিব 'উ থান্ট' মিয়ানমারের নাগরিক এবং 'কুর্ট ওয়াল্ডহেইম' জাতিসংঘের ৪র্থ মহাসচিব যিনি অস্ট্রিয়ান নাগরিক ছিলেন। সংস্থাটির ৯ম বা বর্তমান মহাসচিব পর্তুগালের অ্যান্টনি ও গুতেরেস (দায়িত্ব গ্রহণ ১ জানুয়ারি ২০১৭) ।
জাপান পার্ল হারবার আক্রমণ করে--
Correct Answer:
ঘ: ১৯৪১ সালে
Explanation:
জাপান পার্ল হারবার আক্রমণ করে-- সঠিক উত্তর ১৯৪১ সালে পার্ল হারবার হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অধিভুক্ত হওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত একটি নৌ ও বিমান ঘাঁটি। সামরিক কৌশলগত দিক দিয়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এ অঞ্চলে আক্রমণ চালিয়ে তা দখল করে নেয়। এ আক্রমণের মাধ্যমেই যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটালে জাপান আত্মসমর্পণে বাধ্য হয় এবং পার্ল হারবার যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে দেয়। বর্তমানে এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীনে রয়েছে। পার্ল হারবার প্রাকৃতিক ও নৈসর্গিক দৃশ্য হলেও এর সামরিক ও রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি করে প্রশান্ত মহাসাগরের ওপর নজর রাখতে সক্ষম হচ্ছে।
মাথাপিছু আয় বের করার জন্য মোট জাতীয় উৎপাদনকে ভাগ করা হয়--
Correct Answer:
ঘ: মোট জনসংখ্যা দিয়ে
Explanation:
মাথাপিছু আয় বের করার জন্য মোট জাতীয় উৎপাদনকে ভাগ করা হয়-- সঠিক উত্তর মোট জনসংখ্যা দিয়ে মাথাপিছু আয় বলতে কোন দেশের মোট আয়কে জনপ্রতি ভাগ করে দিলে যা হয়, তাকে বোঝায়| জনগনের সর্বমোট ব্যক্তিগত আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়| সাধারণতঃ মাথাপিছু আয়কে টাকা প্রতিবছর এককে প্রকাশ করা হয়| মাথাপিছু জিডিপির (পারচেজিং পাওয়ার প্যারিটি অনুযায়ী) ভিত্তিতে শীর্ষে অবস্থানকারী দশটি এবং সর্বনিম্ন অবস্থানে অবস্থিত দেশের তালিকা
ফিদেল ক্যাস্ট্রা হলেন--
Correct Answer:
ঘ: কিউবার প্রেসিডেন্ট
Explanation:
ফিদেল ক্যাস্ট্রা হলেন-- সঠিক উত্তর কিউবার প্রেসিডেন্ট ফিদেল আলেজান্দ্রো কাস্ত্রো রুজ এই শব্দ সম্পর্কে জন্মঃ আগস্ট ১৩, ১৯২৬ - মৃত্যুঃ নভেম্বর ২৫, ২০১৬) যিনি ফিদেল কাস্ত্রো বা শুধুই কাস্ত্রো নামে পরিচিত; তিনি একজন কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী। কিউবা বিপ্লবের প্রধান নেতা ফিদেল ফেব্রুয়ারি ১৯৫৯ থেকে ডিসেম্বর ১৯৭৬ পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী ছিলেন, এরপর ফেব্রুয়ারি ২০০৮ - এ তার স্বেচ্ছায় সরে যাওয়ার আগ পর্যন্ত কিউবার মন্ত্রী পরিষদের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১৯৬১ সালে কিউবা কমিউনিস্ট দলের প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রধান হিসেবে ছিলেন। এর আগে শারীরিক অসুস্থতার কারণে ২০০৮ সালে তিনি তার দায়িত্ব ভাই রাউল কাস্ত্রোর কাছে অর্পণ করেছিলেন।
কোনটি ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র?
Correct Answer:
ক: সিসমোগ্রাফ
Explanation:
কোনটি ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র? সঠিক উত্তর সিসমোগ্রাফ ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম সিসমোগ্রাফ। দিক ও দ্রাঘিমাংশ নির্ণায়ক যন্ত্রের নাম সেক্সট্যান্ট। বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম ব্যারোমিটার। গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম ম্যানোমিটার ।
পাটের জন্ম রহস্য কে উন্মোচন করেন?
Correct Answer:
গ: মাকসুদুল আলম
Explanation:
পাটের জন্ম রহস্য কে উন্মোচন করেন? সঠিক উত্তর মাকসুদুল আলম মাকসুদুল আলম ১৯৫৪ সালের ১৪ ডিসেম্বর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশে জিনোম গবেষণার পথিকৃৎ ও জিনতত্ত্ববিদ। ১৯৯৭ সালে আবিষ্কার করেন ক্ষতিকর ব্যাকটেরিয়া 'হেলো ব্যাকটেরিয়ামের জীবনরহস্য' , ২০০৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের হয়ে 'পেঁপে' ও ২০০৯ সালে মালয়েশিয়া সরকারের 'রাবার' এর জীবনরহস্য উন্মোচনের গবেষেণায় নেতৃত্ব দেন। ২০১০ সালে তিনি বাংলাদেশের হয়ে সফলভাবে উন্মোচন করেন পাটের জিন নকশা। সর্বশেষ তিনি ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করেন। ২০ ডিসেম্বর ২০১৪ তিনি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি?
Correct Answer:
ঘ: ইরাক
Explanation:
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি? সঠিক উত্তর ইরাক বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ ইরাক (৮ জুলাই ১৯৭২) । কুয়েত বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৪ নভেম্বর ১৯৭৩। সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতিদান করে ১৬ আগস্ট ১৯৭৫।
মাদাম কুরি ছিলেন একজন--
Correct Answer:
ঘ: বৈজ্ঞানিক
Explanation:
মাদাম কুরি ছিলেন একজন-- সঠিক উত্তর বৈজ্ঞানিক মারি ক্যুরি (ফরাসি: Marie Curie) প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার লাভ করেন। এই পোলীয় ও ফরাসি বিজ্ঞানী ১৯০৩ সালে তেজস্ক্রিয়তার উপর গবেষণার জন্য তার স্বামী পিয়ের ক্যুরি এবং তেজস্ক্রিয়তার আবিষ্কারক অঁরি বেকেরেলের সাথে যৌথভাবে নোবেল পুরস্কার পান। তিনি ছিলেন প্রথম মহিলা বিজ্ঞানী যিনি বিজ্ঞানের দুইটি ভিন্ন শাখায় দুইবার নোবেল পুরস্কার জেতেন। তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়েরও প্রথম মহিলা অধ্যাপক ছিলেন এবং তিনই ছিলেন প্রথম মহিলা যার অসামান্য মেধার কারণে ১৯৯৫ সালে প্যান্থিয়নে সমাহিত করা হয়।
কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়?
Correct Answer:
গ: লুসাই পাহাড়
Explanation:
কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়? সঠিক উত্তর লুসাই পাহাড় 'কর্ণফুলী' নদীর উৎপত্তিস্থল ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়। 'ব্রহ্মপুত্র' নদের উৎপত্তিস্থল হিমালয়ের কৈলাশ শৃঙ্গের মানস সরোবরে । 'পদ্মা' নদীর উৎপত্তিস্থল হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ।
বাংলাদেশে লিটারেসি রেইট এখন--
Correct Answer:
খ: ৬৩.৫%
Explanation:
বাংলাদেশে লিটারেসি রেইট এখন-- সঠিক উত্তর ৬৩.৫% The literacy rate of people aged over 15 in the country currently stands at 73.9%, up from 58.6% when the Awami League came to power in 2014, BBS data says. The country’s population is over 161.17 million. Experts have stressed the need for ICT and skill development programs alongside literacy programs in order to truly eradicate illiteracy.
রাষ্ট্রভাষার আন্দোলন অংকুরিত হয় ১৯৪৭ সালে , মহীরুহে পরিণত হয়--
Correct Answer:
ঘ: ১৯৫২ সালে
Explanation:
রাষ্ট্রভাষার আন্দোলন অংকুরিত হয় ১৯৪৭ সালে , মহীরুহে পরিণত হয়-- সঠিক উত্তর ১৯৫২ সালে ভাষা আন্দোলন বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে সংগঠিত গণআন্দোলন। ১৯৪৭ সালে উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। স্বাধীনতার পরপরই পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এ নিয়ে প্রশ্ন দেখা দেয়। পাকিস্তানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উর্দুভাষী বুদ্ধিজীবীরা বলেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। অন্যদিকে পূর্ব পাকিস্তান থেকে দাবি ওঠে, বাংলাকেও অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। ১৯৫২ সালের ২৭ জানুয়ারি খাজা নাজিমুদ্দীন করাচি থেকে ঢাকায় আসেন। তিনি পল্টন ময়দানে এক জনসভায় বলেন যে, প্রদেশের সরকারি কাজকর্মে কোন ভাষা ব্যবহূত হবে তা প্রদেশের জনগণই ঠিক করবে। কিন্তু পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে কেবল উর্দু। সঙ্গে সঙ্গে এর তীব্র প্রতিক্রিয়া হয় এবং ‘রাষ্টভাষা বাংলা চাই’ শ্লোগানে ছাত্ররা বিক্ষোভ শুরু করেন। ৩০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালিত হয়। ৩১ জানুয়ারি আওয়ামী লীগের সভাপতি মওলানা ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক - সাংস্কৃতিক দলের প্রতিনিধিদের এক সভায় ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়, যার আহবায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। এ সময় সরকার আরবি হরফে বাংলা লেখার প্রস্তাব পেশ করে। এর বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানানো হয়। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ২১ ফেব্রুয়ারি ( একুশে ফেব্রুয়ারি) সমগ্র পূর্ব পাকিস্তানে হরতাল, জনসভা ও বিক্ষোভ মিছিল আয়োজনের সিদ্ধান্ত নেয়।
পিসিকালচার বলতে কী চাষ বুঝায়?
Correct Answer:
গ: মৎস্য
Explanation:
পিসিকালচার বলতে কী চাষ বুঝায়? সঠিক উত্তর মৎস্য বিজ্ঞানের যে শাখায় মৎস্য চাষ নিয়ে আলোচনা করা হয় তাকে পিসিকালচার বলে। বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি প্রতিপালন এবং মধু সংগ্রহ করার বিদ্যাকে এপিকালচার বলে। বৈজ্ঞানিক পদ্ধতিতে রেশম চাষ পদ্ধতিকে সেরি কালচার বলে।
ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৮ কোন দেশে অনুষ্ঠিত হবে?
Correct Answer:
ঘ: রাশিয়া
Explanation:
ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৮ কোন দেশে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর রাশিয়া ২১ তম ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৮ সালের ১৪ জুন - ১৫ জুলাই রাশিয়ায় অনুষ্ঠিত হয়। লুঝনিকি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবার মধ্য দিয়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের সমাপ্তি হয়।
আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি?
Correct Answer:
খ: কানাডা
Explanation:
আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? সঠিক উত্তর কানাডা আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া (১,৭০,৭৫,২০০ বর্গকিমি) । আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা (৯৯,৭৬,১৪০ বর্গ কিমি)। তৃতীয় বৃহত্তম দেশ যুক্তরাষ্ট্রের আয়তন ৯৬,২৯,০৯১ বর্গকিমি, ৪র্থ বৃহত্তম দেশ চীনের আয়তন ৯৫,৯৬,৯৬০ বর্গকিমি এবং ৬ ষ্ঠ বৃহত্তম দেশ অস্ট্রেলিয়ার আয়তন ৭৬,৮৬,৮৫০ বর্গকিমি।
কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি?
Correct Answer:
গ: বাংলাদেশ
Explanation:
কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি? সঠিক উত্তর বাংলাদেশ জনসংখ্যায় বিশ্বে অষ্টম বৃহত্তম দেশ বাংলাদেশ। , যদিও আয়তনে বিশ্বে ৯২ তম ৬টি ক্ষুদ্র দ্বীপ ও নগররাষ্ট্রের পরেই বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ। মাত্র ৫৬ হাজার বর্গমাইলেরও কম এই ক্ষুদ্রায়তনের দেশটির প্রাক্কলিত (২০১৮) জনসংখ্যা ১৮ কোটির বেশি অর্থাৎ প্রতি বর্গমাইলে জনবসতি ২৮৮৯ জন (প্রতি বর্গ কিলোমিটারে ১১১৫ জন)। দেশের জনসংখ্যার ৯৯ শতাংশ মানুষের মাতৃভাষা বাংলা; সাক্ষরতার হার ৭৪.৭ শতাংশ।
বর্তমানে ঢাকা হাইকোর্টে যে মহিলা বিচারপতি রয়েছেন তার নাম --
Correct Answer:
ঘ: বিচারপতি সুলতানা
Explanation:
বর্তমানে ঢাকা হাইকোর্টে যে মহিলা বিচারপতি রয়েছেন তার নাম -- সঠিক উত্তর বিচারপতি সুলতানা নাজমুন আরা সুলতানা (জন্ম: ৮ জুলাই, ১৯৫০) বাংলাদেশের হাইকোর্ট ও আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি। এছাড়াও তিনি প্রথম নারী মুনসিফ (সহকারি জজ) এবং জেলা জজ। তিনি ২০১৭ সালের ৭ জুলাই অবসরে যান।
কানাডার রাজধানীর নাম কী?
Correct Answer:
ঘ: অটোয়া
Explanation:
কানাডার রাজধানীর নাম কী? সঠিক উত্তর অটোয়া আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার রাজধানী অটোয়া। দেশটির আয়তন ৯৯, ৭৬, ১৪০ বর্গ কিলোমিটার। ১৯৮২ সালের ১৭ এপ্রিল স্বাক্ষরিত কানাডা অ্যাক্টের মাধ্যমে ব্রিটেন কানাডার নিকট সাংবিধানিক ক্ষমতা হস্তান্তর করে।
'বান্দা আচেহ' কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: ইন্দোনেশিয়া
Explanation:
'বান্দা আচেহ' কোথায় অবস্থিত? সঠিক উত্তর ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ ইন্দোনেশিয়ার একটি স্থানের নাম বান্দা আচেহ।
দিল্লী বিধানসভায় ক্ষমতাসীন দল কোনটি?
Correct Answer:
গ: AAP
Explanation:
দিল্লী বিধানসভায় ক্ষমতাসীন দল কোনটি? সঠিক উত্তর AAP দিল্লি বিধানসভায় ক্ষমতাসীন দল AAP যেটির পূর্নরূপ আম আদমি পার্ট। এ দলটির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল। তিনি বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী।
'ব্লাক ক্যাট' কোন দেশের কমান্ডো বাহিনী?
Correct Answer:
ঘ: ভারত
Explanation:
'ব্লাক ক্যাট' কোন দেশের কমান্ডো বাহিনী? সঠিক উত্তর ভারত 'ব্লাক ক্যাট' ভারতের কমান্ডো বাহিনী। এটি ভারতের জাতীয় নিরাপত্তা গার্ডের সদস্য নিয়ে গঠিত। এর মূল কাজ হলো সন্ত্রাস মোকাবেলায় কাজ করা।
ইউক্রেনের রাজধানীর নাম কী?
Correct Answer:
ক: কিয়েভ
Explanation:
ইউক্রেনের রাজধানীর নাম কী? সঠিক উত্তর কিয়েভ ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ। মলদোভার রাজধানীর নাম কিশিনাউ। লাটভিয়ার রাজধানীর নাম রিগা এবং রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম ক্রেমলিন।
যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন কী হতে পারে?
Correct Answer:
খ: সূর্যগ্রহণ
Explanation:
যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন কী হতে পারে? সঠিক উত্তর সূর্যগ্রহণ পৃথিবী সূর্যকে প্রদক্ষিণকালে চাঁদের ছায়া সূর্যের কোন অংশ বা সমগ্র সূর্যকে অদৃশ্য করলে সূর্যগ্রহণ হয়। আবার পৃথিবী যখন পরিভ্রমণরত অবস্থায় কিছুক্ষণ এর জন্য চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় থাকে, এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়।
বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা কোনটি ?
Correct Answer:
গ: যশোর
Explanation:
বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা কোনটি ? সঠিক উত্তর যশোর বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা হলো যশোর। যশোর জেলাকে ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করা হয় ২০ ডিসেম্বর ২০১২।
২০১৫ সালে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল?
Correct Answer:
ক: বার্সেলোনা
Explanation:
২০১৫ সালে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? সঠিক উত্তর বার্সেলোনা ২০১৬ সালে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে চ্যাম্পিয়ন দল রিয়াল মাদ্রিদ এবং রানার্স আপ অ্যাতলেটিকো মাদ্রিদ। ২০১৫ সালের চ্যাম্পিয়ন দল বার্সেলোনা।
বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কোন দেশের সাথ চুক্তি করেছে?
Correct Answer:
খ: রাশিয়া
Explanation:
বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কোন দেশের সাথ চুক্তি করেছে? সঠিক উত্তর রাশিয়া ২০১১ সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী দেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলীয় জেলা পাবনার রুপ্পুরে একটি পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করা হয় ২ অক্টোবর, ২০১৩ সালে।
২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়?
Correct Answer:
ক: ব্রাজিল
Explanation:
২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর ব্রাজিল ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় ব্রাজিলে। ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবল হয় রাশিয়ায়। এবং ২০২২ সালে হবে কাতারে।
টিপাইমুখ বাঁধ ভারতের কোন প্রদেশে অবস্থিত ?
Correct Answer:
গ: মণিপুর
Explanation:
টিপাইমুখ বাঁধ ভারতের কোন প্রদেশে অবস্থিত ? সঠিক উত্তর মণিপুর বাংলাদেশে সিলেট সীমান্ত থেকে প্রায় ১০০ কিমি পূর্বে ভারতের মণিপুরি রাজ্যের টিপাইমুখ নামক স্থানে বরাক ও তুই ভাই নদীর সংযোগস্থলে ভারত সরকার একটি বাঁধ নির্মানের প্রকল্প হাতে নিয়েছে। টিপাইমুখ বাঁধ নির্মান হলে বাংলাদেশের বিরুপ প্রতিক্রিয়া হতে পারে বলে আশাঙ্কা করা হচ্ছে।
স্বর্ণ খনির জন্য বিখ্যাত স্থান কোনটি ?
Correct Answer:
ক: জোহান্সবার্গ
Explanation:
স্বর্ণ খনির জন্য বিখ্যাত স্থান কোনটি ? সঠিক উত্তর জোহান্সবার্গ স্বর্নের খনির জন্য বিখ্যাত স্থান দক্ষিন আফ্রিকার জোহানসবার্গ। এছাড়াও, পৃথিবীর বৃহত্তম হীরক খনি দক্ষিন আফ্রিকার কিম্বার্লিতে অবস্থিত।
বাংলাদেশে প্রস্তুত ল্যাপটপ কম্পিউটারের নাম কি ?
Correct Answer:
গ: দোয়েল
Explanation:
বাংলাদেশে প্রস্তুত ল্যাপটপ কম্পিউটারের নাম কি ? সঠিক উত্তর দোয়েল বাংলাদেশের প্রস্তুত প্রথম প্রথম ল্যাপটপ কম্পিউটারের নাম দোয়েল। এটি বাজারে আসে ১১ অক্টোবর ২০১১। দোয়েল ল্যাপটপ প্রস্তুত করেন টেলিফন শিল্প সংস্থা ( TSS) লিমিটেড।
১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কে ছিলেন?
Correct Answer:
গ: উ থান্ট
Explanation:
১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর উ থান্ট মহা থ্রায় সিথু উ থান্ট (জানুয়ারি ২২, ১৯০৯ – নভেম্বর ২৫, ১৯৭৪) ছিলেন বর্মী কূটনীতিবিদ এবং জাতিসংঘের তৃতীয় মহাসচিব। তিনি ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন। এক বিমান দুর্ঘটনায় জাতিসংঘের ২য় মহাসচিবের মৃত্যু হলে সেপ্টেম্বর ১৯৬১ সালে তাকে মহাসচিব পদের জন্য নির্বাচিত করা হয়।
নওগাঁ জেলা কোন বিভাগের মধ্যে অবস্থিত?
Correct Answer:
গ: রাজশাহী
Explanation:
নওগাঁ জেলা কোন বিভাগের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর রাজশাহী নঁওগা জেলা রাজশাহী বিভাগে অবস্থিত। রাজশাহী বিভাগে মোট জেলা ৮ টি। জেলাগুলো - বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নঁওগা, নাটোর, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ
মিশর ও ইজরাইলের মধ্যে ১৯৭৮ সালে কোন চুক্তিটি সম্পাদিত হয়?
Correct Answer:
গ: ক্যাম্প ডেভিড চুক্তি
Explanation:
মিশর ও ইজরাইলের মধ্যে ১৯৭৮ সালে কোন চুক্তিটি সম্পাদিত হয়? সঠিক উত্তর ক্যাম্প ডেভিড চুক্তি ক্যাম্প ডেভিড চুক্তি, মিশরের প্রেসিডেন্ট আনোয়ার আল সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী Menachem Begin ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর ক্যাম্প ডেভিডে প্রায় বারো দিনের গোপন আলোচনার মাধ্যমে স্বাক্ষরিত হয়। চুক্তিটি স্বাক্ষরিত হয় হোয়াইট হাউস এবং এতে মধ্যস্ততা করেন , মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। এই চুক্তির জন্য সাদাত ও বেগিন ১৯৭৮ সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান।
জোট নিরপেক্ষ প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Correct Answer:
গ: বেলগ্রেড
Explanation:
জোট নিরপেক্ষ প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর বেলগ্রেড জোট - নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালায়েন্ড মুভমেন্ট বা ন্যাম (ইংরেজি: Non - Aligned Movement (NAM)) হল একটি আন্তর্জাতিক সংগঠন। ১৯৬১ সালে পুরাতন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জন্ম হয় জোট নিরপেক্ষ আন্দোলনের।
কোন আদিবাসী বাংলাদেশে সবচেয়ে বেশি বসবাস করে ?
Correct Answer:
ঘ: চাকমা
Explanation:
কোন আদিবাসী বাংলাদেশে সবচেয়ে বেশি বসবাস করে ? সঠিক উত্তর চাকমা বাংলাদেশে বসবাস কারী ক্ষুদ্র নৃগোষ্ঠী সংখ্যা ৪৫ টি। এর মধ্যে বাংলাদেশের বৃহত্তম উপজাতি বা নৃগোষ্ঠী চাকমা। ২য় সংখ্যাগরিষ্ঠ সাঁওতাল
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা কোনটি?
Correct Answer:
খ: ৩৮ তম অক্ষরেখা
Explanation:
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা কোনটি? সঠিক উত্তর ৩৮ তম অক্ষরেখা উত্তর কোরিয়া - দক্ষিণ কোরিয়ার সম্পর্ক বলতে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও সামরিক যোগাযোগকে বুঝায়। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুই কোরিয়া বিভক্ত হওয়ার পর থেকে এই সম্পর্কের সূত্রপাত হয়। ১৯৫০ - ১৯৫৩ কোরীয় যুদ্ধ এবং পরবর্তীতে কোরিয়ায় সংগঠিত সংঘর্ষ কোরিয়া পুনর্গঠন ও শান্তি অর্জনের প্রচেষ্টার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়।
কোন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ আগা খান পুরস্কার দেয়া হয়?
Correct Answer:
খ: স্থাপত্য শিল্প
Explanation:
কোন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ আগা খান পুরস্কার দেয়া হয়? সঠিক উত্তর স্থাপত্য শিল্প স্থাপত্যের জন্য আগা খান পুরস্কার (বা আগা খান স্থাপত্য পুরস্কার) চতুর্থ আগা খান কর্তৃক ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত একটি স্থাপত্যবিষয়ক একটি সম্মাননা। যেসব স্থাপনা নকশা, সামাজিক আবাসন, সাম্প্রদায়িক উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে ইসলামী সমাজের প্রয়োজন এবং উচ্চাশাকে ধারণ করে নির্মিত হয়েছে, সেসব স্থাপনাক্যা স্বীকৃতি প্রদানই এই পুরস্কারের লক্ষ্য। প্রতি তিন বছর পরপর একাধিক প্রকল্পকে এই পুরস্কার দেয়া হয়। এই পুরস্কারের আর্থিক মূল্য ৫০০,০০০ মার্কিন ডলার। স্থাপত্যের জন্য আগা খান পুরস্কার স্থাপত্য ক্ষেত্রে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার। স্থাপনা বা ব্যক্তির পাশাপাশি এটি প্রকল্প, সম্প্রদায় এবং অংশীদারদেরকেও স্বীকৃতি প্রদান করে। এই পুরস্কার প্রদানের দায়িত্ব, আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (একেডিএন) অন্তর্গত আগা খান ট্রাস্ট ফর কালচারের (একেটিসি) অধীনে রয়েছে।
ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: প্যারিস
Explanation:
ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর প্যারিস জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (United Nations Educational, Scientific, and Cultural Organization) বা ইউনেস্কো (UNESCO) জাতিসংঘের একটি বিশেষ সংস্থা। বিশ্বে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো এই সংস্থার কার্যক্রম। ১৯৪৫ সালের নভেম্বরে লন্ডন সম্মেলনে ইউনেস্কো প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ১৯৪৬ সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে। প্যারিসে এর সদর দপ্তর অবস্থিত।
'চা' এর আদিবাস কোথায় ?
Correct Answer:
গ: চীন
Explanation:
'চা' এর আদিবাস কোথায় ? সঠিক উত্তর চীন চা এর আদিবাস চীনে। বিশ্বে চা উৎপাদনে শীর্ষ দেশ চীন ( ২য় ভারত)। বিশ্বে চা রপ্তানিতে শীর্ষদেশ কেনিয়া (২য় শ্রীলংকা) । বিশ্বে চা আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র ( ২য় পাকিস্তান)
সম্প্রতি বাংলাদেশে কোন বিরল রোগে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়াছে?
Correct Answer:
খ: ট্রিম্যান
Explanation:
সম্প্রতি বাংলাদেশে কোন বিরল রোগে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়াছে? সঠিক উত্তর ট্রিম্যান 'এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস' নামক এক বিরল প্রজাতির রোগ । এ রোগটি 'ট্রি - ম্যান (বৃক্ষ মানব ) সিনড্রোম ' নামে পরিচিত। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিডি) সংক্রমণে এ রোগ হয়। এ রোগে আক্রান্ত - ব্যক্তির হাত - পা অনেকটা গাছের শিকড়ের মত আকার নেয়। সারা বিশ্বে এ পর্যন্ত চারজন ট্রি - ম্যান (বৃক্ষমানব ) সিনড্রোম আক্রান্ত ব্যক্তির তথ্য জানা যায়।
বাংলাদেশে প্রথম ও একমাত্র 'ওয়ার্ল্ড' ট্রেড সেন্টার কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: চট্টগ্রাম
Explanation:
বাংলাদেশে প্রথম ও একমাত্র 'ওয়ার্ল্ড' ট্রেড সেন্টার কোথায় অবস্থিত? সঠিক উত্তর চট্টগ্রাম বিশ্ব বাণিজ্য কেন্দ্র বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ( WTC) ধারণটি আন্তর্জাতিক পর্যায়ে বেশ সুপরিচিত। Connect Globally & Prosper Localy - বিষয়কে মাথায় রেখে যাত্রা শুরু হয় ওয়াল্ড ট্রেড সেন্টারের। বাংলাদেশ প্রথমবারের মতো এ নেটওয়ার্কে যুক্ত হয় ৩০ জানুয়ারি ২০১৬ । এদিন চট্রগ্রামের আগ্রাবাদে নির্মিত দেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টরের উচ্চতা প্রায় ৯১ মিটার বা ২৯৮ ফুট। এটাই চট্রগ্রামের সর্বোচ্চ ভবন।
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র শতরানকারী কে?
Correct Answer:
ঘ: তামিম
Explanation:
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র শতরানকারী কে? সঠিক উত্তর তামিম টি - ২০ বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র শতরানকারী তামিম ইকবাল । ১৩ মার্চ ২০১৬ ষষ্ঠ টি - ২০ বিশ্বকাপের প্রথম পর্ব ওমানের বিপক্ষে ৬৩ বলে অপরাজিত ১০৩ রান করেন।
তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় কত সালে?
Correct Answer:
খ: ১৯৬২
Explanation:
তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় কত সালে? সঠিক উত্তর ১৯৬২ ১৯৫৯ সালে আইয়ুব খান তৎকালীন শিক্ষা সচীব এস এম শরীফকে চেয়ারম্যান করে ১১ সদস্যবিশিষ্ট শিক্ষা কমিশন গঠন করে। ঐ কমিশন পাকিস্তানি শাসকগোষ্ঠীর লক্ষ্য ও স্বার্থের প্রতিফলন ঘটিয়ে একটি গণবিরোধী শিক্ষানীতি প্রণয়ন করেন। অগণতান্ত্রিক ও ছাত্র স্বার্থবিরোধী এ শিক্ষানীতির বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ তীব্র আন্দোলন ও সংগ্রাম গড়ে তোলে। ১৭ সেপ্টেম্বর ১৯৬২ এ শিক্ষানীতির বিরুদ্ধে মিছিল বের করলে হাইকোর্টের সামনে পুলিশ গুলি চালায় । নিহত হন বাবুল, মোস্তফা, ওয়াজীউল্লাহসহ অনেকে। সেই থেকে প্রতিবছর ১৭ সেপ্টেম্বর বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন এ দিনটিকে মহান শিক্ষা দিবস হিসেবে পালন করে।
বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ 'অসমাপ্ত আত্মজীবনী' সর্বশেষ কোন ভাষায় অনূদিত?
Correct Answer:
গ: চীনা
Explanation:
বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ 'অসমাপ্ত আত্মজীবনী' সর্বশেষ কোন ভাষায় অনূদিত? সঠিক উত্তর চীনা 'অসমাপ্ত আত্মজীবনী' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজৈবনিক সংকলন। 'অসমাপ্ত আত্মজীবনী ' ১৮ জুন ২০১২ বাংলা ও ইংরেজি সংস্করণে প্রথম প্রকাশিত হ। ২ আগস্ট ২০১৫ জাপানি ভাষায় এ আত্মজীবনী প্রকাশিত হয়। সর্বশেষ ২৮ জানুয়ারি ২০১৬ চীনা ভাষায় বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয়।
The highest circulated newspaper of the world-
Correct Answer:
C: Yomiuri Shimbun
Explanation:
The highest circulated newspaper of the world- Correct Answer Yomiuri Shimbun গিনেজ ওয়ার্ল্ডস রেকর্ডস বই অনুযায়ী বিশ্বের সর্বাধিক সংখ্যক কপির প্রকাশিত দৈনিক হলো জাপানের ' ইয়োমিউরি শিম্বুন পত্রিকাটি ।
বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি ছিটমহল ছিল?
Correct Answer:
ঘ: ১১১টি
Explanation:
বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি ছিটমহল ছিল? সঠিক উত্তর ১১১টি বাংলাদেশে ও ভারতের মধ্যে মোট ১৬২ টি ছিটমহল ছিল। বাংলাদেশের মধ্যে ভারতের ১১১টি এবং ভারতের মধ্যে বাংলাদেশের ৫১ টি ছিটমহল বিদ্যমান ছিল। ১ আগস্ট ২০১৫ বাংলাদেশ ও ভারতের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময়ের মাধ্যমে ১৬২ টি ছিটমহলের বিলুপ্তি ঘটে।
Which former president of America legally adopted his surname from his stepfather?
Correct Answer:
C: Bill clinton
Explanation:
Which former president of America legally adopted his surname from his stepfather? Correct Answer Bill clinton মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২ তম প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিনটন । তিনি ১৯৯৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন। বিল ক্লিনটন ১৯৪৬ সালের ১৯ আগস্ট এক দরিদ্র পিতার ঘরে জন্মগ্রহণ করেন। ক্লিনটন জন্ম নেবার পূর্বেই গাড়ি দুর্ঘটনায় পিতা উইলিয়াম জেফারসন ব্লিথে মারা যান । পড়ে ক্লিনটনের বয়স যখন ১৪ তখন তিনি তার মায়ের দ্বিতীয় স্বামী রজার ক্লিনটন সিনিয়র - এর নাম থেকে 'ক্লিনটন' নামটি নিজের নামের সাথে যোগ করে দেন ।
The number of least development Countries in the world is-
Correct Answer:
C: 47
Explanation:
The number of least development Countries in the world is- Correct Answer 47 The WTO recognizes as least - developed countries (LDCs) those countries which have been designated as such by the United Nations. There are currently 46 least - developed countries on the UN list, 35 of which to date have become WTO members.
Which of the foreign journalist,who died recently ,had taken interview of both Bangabhandhu Shiekh Mujibur Rahman and prime minister Shikh hasina ?
Correct Answer:
D: David frost
Explanation:
Which of the foreign journalist,who died recently ,had taken interview of both Bangabhandhu Shiekh Mujibur Rahman and prime minister Shikh hasina ? Correct Answer David frost ব্রিটিশ সাংবাদিক স্যার ডেভিড ফ্রস্ট বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছিলেন। এছাড়া তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৭ জন প্রেসিডেন্টের সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন।