general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?
Correct Answer:
ঘ: বাঙ্গালী জাতীয়তাবাদ
Explanation:
কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? সঠিক উত্তর বাঙ্গালী জাতীয়তাবাদ পাকিস্তান সৃষ্টির পর যখন বাংলা ভাষা ও সংস্কৃতির উপর প্রথম আঘাত আসে, তখন বাঙালি জনগণ বিশেষ করে যুবসম্প্রদায় ভাষা, সাহিত্য ও সংস্কৃতি রক্ষার জন্য ঐক্যবদ্ধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় ভাষা আন্দোলন। মূলত তখন থেকেই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে গড়ে ওঠা পূর্ব বাংলার ভাষা আন্দোলন পরবর্তীতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জন্মের পথ সুগম করে। এ আন্দোলনের পরিসমাপ্তি ঘটে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক ,জব্বারসহ নাম না জানা অনেকের জীবন বিসর্জনের মধ্য দিয়ে।
১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না---
Correct Answer:
ঘ: নবাব স্যার সলিমুল্লাহ
Explanation:
১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না--- সঠিক উত্তর নবাব স্যার সলিমুল্লাহ পাকিস্তান সরকার ১৯৫৪ সালের মার্চে তৎকালীন পূর্ব পাকিস্তানে /পূর্ব বাংলায় প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেয়। এ নির্বাচনে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিজয় নিশ্চিত করতে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর পূর্ব বাংলার কয়েকটি বিরোধী দলের সমন্বয়ে 'যুক্তফ্রন্ট নামে একটি ঐক্যজোট গঠিত হয়। যুক্তফ্রন্টের দলগুলো ছিল আওয়ামী মুসলিম লীগ ,কৃষক - শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরায়ার্দী ,শেরে বাংলা এ কে. ফজলুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'যুক্তফ্রন্ট' প্রদত্ত ২১ দফা পূর্ব বাংলার জনসমক্ষে তুলে ধরেন। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে নির্বাচন যুক্তফ্রন্ট ২২৩ টি আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। নবাব স্যার সলিমুল্লাহ ১৯০৬ সালে 'অল ইন্ডিয়া মুসলিম লীগ' প্রতিষ্ঠা করেন।
চাকমা জনগোষ্ঠীর লোকসংখা সর্বাধিক---
Correct Answer:
ক: রাঙ্গামাটি জেলায়
Explanation:
চাকমা জনগোষ্ঠীর লোকসংখা সর্বাধিক--- সঠিক উত্তর রাঙ্গামাটি জেলায় বাংলাদেশের রাঙামাটি ও খাগড়াছড়িতে এদের সংখ্যা বেশি। তবে বান্দরবানেও সংখ্যায় চাকমাদের উপস্থিতি রয়েছে। চাকমা জনগোষ্ঠীর কিছু অংশ বর্তমান ভারতের উত্তর - পূর্বাংশে তথা ত্রিপুরা ও অরুণাচল রাজ্যে বসবাস করছে।
বাংলাদেশের প্রথম আদমশুমারী হয়----
Correct Answer:
ঘ: ১৯৭৪ সালে
Explanation:
বাংলাদেশের প্রথম আদমশুমারী হয়---- সঠিক উত্তর ১৯৭৪ সালে একটি দেশের জনসংখ্যার সরকারি গণরাই আদমশুমারি। স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। দেশে সর্বশেষ পঞ্চম আদমশুমারি করা হয় ১৫ - ১৯ মার্চ ২০১১। বাংলাদেশে আদমশুমারি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ।
বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক ----
Correct Answer:
ক: বাংলাদেশ কৃষি ব্যাংক
Explanation:
বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক ---- সঠিক উত্তর বাংলাদেশ কৃষি ব্যাংক বর্তমানে দেশে তফসিলভুক্ত ব্যাংক ৫৯ টি । তন্মধ্যে রাষ্ট্রায়ত্ত তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংক ৬ টি ও রাষ্ট্রায়ত্ত তফসিলভুক্ত বিশেষায়িত ব্যাংক ৩ টি হলো : বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৭৩ সালে। এটি বাংলাদেশের সর্ববৃহৎ জাতীয় বিশেষায়িত ব্যাংকিং প্রতিষ্ঠান হয় ১৯৭৩ সালে। এটি বাংলাদেশের সর্ববৃহৎ জাতীয় বিশেষায়িত ব্যাংকিং প্রতিষ্ঠান। BKB ১৯৫২ সালে প্রতিষ্ঠিত এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন এবং ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত পাকিস্তান কৃষি উন্নয়ন ব্যাংক - এর সমন্বয়ে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত পাকিস্তান কৃষি উন্নয়ন ব্যাংকের উত্তরসূরি। অপরদিকে সোনালী, অগ্রণী ও রুপালী বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?
Correct Answer:
খ: ধারা ২৭
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে? সঠিক উত্তর ধারা ২৭ গণপ্রজাতনন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগের ২৭ নম্বর ধারায় বলা হয়েছে। 'সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী'। আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সংহতির উন্নয়নের কথা বলা হয়েছে ২৫ নম্বর অনুচ্ছেদে। সংবিধানের ২৯ অনুচ্ছেদ সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা সম্পর্কিত। ৩১ ধারায় বলা হয়েছে আইনের আশ্রয় লাভের অধিকার সম্পর্কে।
৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতিবছর বাংলাদেশের গড় প্রকত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ---
Correct Answer:
ঘ: ৭.৪০%
Explanation:
৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতিবছর বাংলাদেশের গড় প্রকত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা --- সঠিক উত্তর ৭.৪০% জাতীয় অর্থনৈতিক পরিষদের (NEC) সভায় সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেয়া হয় ২০ অক্টোবর ২০১৫। এ পরিকল্পনার প্রতিপাদ্য হলো 'প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ' নাগরিকের ক্ষমতায়ন। ' সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদে (২০১৬ - ২০) প্রতিবছর গড় মূল্যস্ফীতি ৫.৫% মাথাপিছু আয় ২০০৯ মার্কিন ডলার এবং দারিদ্র্যের হার ১৮.৬০% নির্ধারণ করা হয়। এ বার্ষিক পরিকল্পনার শেষ অর্থ বছরে (২০২০ - ২০২১) জিডিপি - এর প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে করা হয়েছে যথাক্রমে ৮% ও ৫.৫%।৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ২০২৫ সাল নাগাদ ৮.৫১% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৪৭ বছর পর এসে অষ্টম পঞ্চবার্ষিকীর পরিকল্পনায় আগামী ৫ বছরে দেশি-বিদেশি উভয় খাতে মোট ৬৪ দশমিক ৯৬ ট্রিলিয়ন টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল---
Correct Answer:
ক: ৫.৯২%
Explanation:
২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল--- সঠিক উত্তর ৫.৯২% ২০১৩ - ১৪ অর্থবছরের শুরু থেকেই দেশে মূল্যস্ফীতির হার হ্রাস পেতে থাকে। বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ২০১৩ - ১৪ অর্থবছরে ৭.৩৫ শতাংশ থেকে হ্রাস পেয়ে ২০১৪ - ১৫ তে দাঁড়ায় ৬.৪১ শতাংশ এবং ২০১৫ - ১৬ অর্থবছরে তা নেমে আসে ৫.৯২ শতাংশে। আর ২০১৭ - ১৮ (জুলাই - এপ্রিল ২০১৮) অর্থবছরে মূল্যস্ফীতি ৫.৮৩ শতাংশ।
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় ----
Correct Answer:
গ: প্রাকৃতিক গ্যাস
Explanation:
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় ---- সঠিক উত্তর প্রাকৃতিক গ্যাস বার্মা ওয়েল কোম্পানির হাত ধরে এ দেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কার হয় ১৯৫৫ সালে। দেশের শিল্পখাতে গ্যাস সংযোগ দেয়া হয় সর্বপ্রথম ছাতক গ্যাসক্ষেত্র থেকে ১৯৫৯ সালে। শিল্পখাতে গ্যাসের প্রধান ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদন খাতে। বর্তমানে উৎপাদিত প্রাকৃতিক গ্যাসের প্রায় ৮০% ব্যবহৃত হয় শক্তি উৎপাদন ও সার উৎপাদনের কাজে । দেশের মোট ব্যবহৃত গ্যাসের খাতওয়ারি হার হচ্ছে : বিদ্যুৎ উৎপাদন ৪০.৭৮% , সার ৫.০২% এবং শিল্প ,বাণিজ্য ও গার্হস্থ্য ৩৩.১৪% ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল---
Correct Answer:
গ: ৫ বছর
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল--- সঠিক উত্তর ৫ বছর বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। বাংলাদেশের সংবিধানের ১১৮ ও ১১৯ নম্বর ধারায় নির্বাচন কমিশন প্রতিষ্ঠা এবং এর দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। সংবিধানের ১১৮ ও ১১৯ নম্বর ধারায় নির্বাচন কমিশন প্রতিষ্ঠা এবং এর দ্বায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধান, নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোনো আইনের বিধানবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করিবেন। ১১৮ (৩) ধারায় বলা হয়েছে, এই সংবিধানের বিধানবলী সাপেক্ষে কোনো নির্বাচন কমিশনারের পদের মেয়াদ তাহার কার্যভার গ্রহণের তারিখ হইতে পাঁচ বৎসরকাল হইবে।'
দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে----
Correct Answer:
ঘ: কোনোক্রমেই প্রার্থী হতে পারবেন না
Explanation:
দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে---- সঠিক উত্তর কোনোক্রমেই প্রার্থী হতে পারবেন না দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে কোনক্রমেই প্রার্থী হতে পারবেন না। কারণ গণপ্রতিনিধিত্ব আদেশে বা The Representation of the Peoples Order 1972 (RPO) - এ বলা হয়েছে যে, কোনো ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনী এলাকার ভোটার না হলে সে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে। উক্ত বিধিমালার ১২ (১) ধারায় বর্ণিত জাতীয় সংসদের সদস্য হওয়ার কিছু উল্লেখযোগ্য যোগ্যতা হলাে: - দেশের যে কোনো নির্বাচনী এলাকার ভোটার তালিকার অন্তর্ভুক্ত হতে হবে। - কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে হবে।
কোনটি স্থানীয় সরকার নয়?
Correct Answer:
খ: পল্লী বিদ্যুৎ
Explanation:
কোনটি স্থানীয় সরকার নয়? সঠিক উত্তর পল্লী বিদ্যুৎ স্থানীয় সরকার বলতে স্থানীয় সরকার ব্যবস্থাকে বোঝায়। প্রফেসর আর এম জ্যাকসন বলেন, 'স্থানীয় সরকার মূলত সম্প্রদায়ের কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজ পরিচালনা করার এক পদ্ধতি বিশেষ। ' ২০০৮ সালের মে মাসে জারিকৃত অধ্যাদেশ অনুসারে বর্তমানে বাংলাদেশে গ্রামাঞ্চলে তিন স্তর বিশিষ্ট এবং শহরাঞ্চলে দুই স্তর বিশিষ্ট স্থানীয় সরকারব্যবস্থা বিদ্যমান। স্তরগুলো হলো - গ্রাম পর্যায়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ এবং শহর পর্যায়ে - পৌরসভা ও সিটি কর্পোরেশন ।
আইন প্রণয়নের ক্ষমতা----
Correct Answer:
ঘ: জাতীয় সংসদের
Explanation:
আইন প্রণয়নের ক্ষমতা---- সঠিক উত্তর জাতীয় সংসদের কেবল জাতীয় সংসদেরই আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৫(১) ধারায় বলা হয়েছে যে, 'জাতীয় সংসদ ' নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইনপ্রণয়ন - ক্ষমতা জাতীয় সংসদের উপর ন্যাস্ত হইবে; তবে শর্ত থাকে যে, সংসদের আইন - দ্বারা যে কোন ব্যক্তি বা কর্তৃপক্ষকে আদেশ, বিধি, প্রবিধান, উপ - আইন বা আইনগত কার্যকরতাসম্পন্ন অন্যান্য চুক্তিপত্র প্রণয়নের ক্ষমতার্পণ হইতে এই দফার কোন কিছুই সংসদকে নিবৃত্ত করিবে না।
The chief of National Transitional Council in Libya is :
Correct Answer:
A: Mustafa Abdel Jalil
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার নূন্যতম বয়স----
Correct Answer:
খ: ৩৫ বছর
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার নূন্যতম বয়স---- সঠিক উত্তর ৩৫ বছর গণপ্রজান্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা সম্পর্কে সংবিধানের ৪৮(৪) ধারায় বলা হয়েছে যে, কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হইবার যোগ্য হইবেন না, যদি তিনি (ক) পঁয়ত্রিশ বৎসরের কম বয়স্ক হন; অথবা (খ) সংসদ - সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হন; অথবা (গ) কখনও এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হইতে অপসারিত হইয়া থাকেন।
সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না, কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে----
Correct Answer:
খ: সুশীল সমাজ
Explanation:
সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না, কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে---- সঠিক উত্তর সুশীল সমাজ সুশীল সমাজের ধারণাটি নতুন হলেও এর সুস্পষ্ট ধারণা পাওয়া যায় জন লক, রুশোসহ আধুনিক রাষ্ট্রচিন্তাবিদদের লেখনীতে। তবে সুশীল সমাজ সম্পর্কে প্রচ্ছন্ন ধারণা পাওয়া যায় অ্যান্টোনিও গ্রামসির লেখায়। বিশেষ করে সমাজতন্ত্রের পতনের প্রাক্কালে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে সুশীল সমাজকে আপনরুপে বিকশিত হতে দেখা যায়। মূলত সুশীল সমাজ হলো সমাজের এমন একটি শ্রেণি যারা সরকারে থাকে না আবার কর্পোরেট গ্রুপে ও থাকে না। এরা সরকার ও প্রাইভেট সেক্টরের মাঝামাঝি একটি গ্রুপ । এদের ধর্ম হলো - এরা সরকার ও প্রাইভেট সেক্টর উভয় ক্ষেত্রেই তাদের প্রভাব বিস্তার করতে পারে। এরা সরকারকে সহযোগিতা ও করতে পারে আবার সরকার বিরোধী অবস্থান নিয়ে সরকারের ভিতও নাড়িয়ে দিতে পারে।
'ডটার অব পাকিস্তান ' বলা হয় কাকে ?
Correct Answer:
ক: বেনজীর ভূট্টো
Explanation:
'ডটার অব পাকিস্তান ' বলা হয় কাকে ? সঠিক উত্তর বেনজীর ভূট্টো "ডটার অব পাকিস্তান" বলা হয় মালালা ইউসুফজাঈ কে। তিনি একজন পাকিস্তানি শিক্ষা আন্দোলন কর্মী। তিনি কম বয়সে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকা অঞ্চলে শিক্ষা ও নারী আন্দোলন এর জন্য কাজ করেছেন।
The number of official languages recognized by the UN charter is :
Correct Answer:
C: 6
নিচের কোনটি নাগরিকের দায়িত্ব?
Correct Answer:
ক: রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
Explanation:
নিচের কোনটি নাগরিকের দায়িত্ব? সঠিক উত্তর রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা রাষ্ট্র যেমন নাগরিকদের বিবিধ সুযোগ সুবিধা এবং অধিকার দিয়ে দিয়ে থাকে তেমনি রাষ্ট্রের প্রতিও নাগরিকদের কতগুলো দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। নাগরিকদের কতগুলো দায়িত্ব ও কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা । রাষ্ট্রের প্রচলিত আইন এবং সংবিধান মেনে চলা এবং আইনের প্রতি সম্মান দেখানো নাগরিকদের অন্যতম দায়িত্ব। তাই নাগরিক হিসেবে হিসেবে রাস্তায় চলাকালে ট্রাফিক আইন অনুসরণ করা প্রত্যেক ব্যক্তির একান্ত কর্তব্য।
বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ক’টি খাতে ভাগ করা হয়?
Correct Answer:
ঘ: ১৫
Explanation:
বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ক’টি খাতে ভাগ করা হয়? সঠিক উত্তর ১৫ বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতেকে বৃহৎ তিনটি খাত - কৃষি, শিল্প ও সেবা খাতে বিভক্ত করা হয়। এ ৩টি বৃহৎ খাত সার্বিকভাবে ১৫ টি খাতে বিভক্ত। সেগুলো হলো : কৃষি খাত: ১. কৃষি ও বনজ (ক. শস্য ও শাকসবজি , খ. প্রাণিসম্পদ ও গ. বনজসম্পদ) ২. মৎস্যসম্পদ । শিল্প খাত: ৩. খনিজ ও খনন (ক. প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তৈল ও খ. অন্যান্য খনিজ সম্পদ ও খনন ) , ৪. শিল্প (ক. বৃহৎ ও মাঝারি শিল্প ও খ. ক্ষুদ্রায়তন শিল্প), ৫. বিদ্যুৎ, গ্যাস ও পানিসম্পদ (ক. বিদ্যুৎ খ. গ্যাস ও গ. পানি ) ৬. নির্মাণ। সেবা খাত: ৭. পাইকারি ও খুচরা বাণিজ্য ৮. হোটেল ও রেস্তোরাঁ ৯. পরিবহন ,সংরক্ষণ ও যোগাযোগ (ক. স্থুলপথ পরিবহন , খ. পানিপথ পরিবহন, গ. আকাশপথ পরিবহন ঘ. সহযোগী পরিবহন সেবা ও প্রতিষ্ঠানিক সেবা (ক. ব্যাংক খ. বীমা ও গ. অন্যান্য), ১১. রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য ব্যবসা, ১২. লোকপ্রশাসন ও প্রতিরক্ষা ১৩. শিক্ষা ১৪. স্বাস্থ্য ও সামাজিক সেবা এবং ১৫. কমিউনিটি ,সামাজিক ও ব্যক্তিগত সেবা।
মায়ানমারের সাথে বাংলাদেশের ক’টি জেলার সীমান্ত রয়েছে?
Correct Answer:
খ: ৩টি
Explanation:
মায়ানমারের সাথে বাংলাদেশের ক’টি জেলার সীমান্ত রয়েছে? সঠিক উত্তর ৩টি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ দুটি; ভারত ও মিয়ারমার। দেশের মোট ৩২ টি জেলার সাথে এ দুটি দেশের সীমানা রয়েছে। অন্মধ্যে ভারতের সাথে ৩০ টি জেলা এবং মিয়ানমারের সাথে রয়েছে তিনটি জেলার সংযোগ। মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা তিনটি হলো - রাঙামাটি , বান্দরবান ও কক্সবাজার। রাঙামাটি বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্ত সংযোগ রয়েছে।
বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান----
Correct Answer:
গ: ক্রমহ্রাসমান
Explanation:
বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান---- সঠিক উত্তর ক্রমহ্রাসমান বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে অবদান রাখে এমন খাতকে বৃহৎ তিন খাতে ভাগ করা হয় - কৃষিখাত, শিল্পখাত ও সেবাখাত। বিগত কয়েকটি অর্থবছর পর্যালোচনা করলে দেখা যায় যে, ২০১৪ - ১৫ অর্থবছরে জিডিপিতে কৃষিখাতের অবদান ১৬.০০ শতাংশ থেকে ক্রমশ হ্রাস পেয়ে ( ২০১৭ - ১৮ অর্থবছরে তা দাঁড়িয়েছে ১৪.২৩ শতাংশে (অর্থবছর ২০১৭ - ১৮ : চূড়ান্ত হিসাব।) সুতরাং বলা যায়, দেশের জিডিপিতে কৃষিখাতে অবদান ক্রমহ্রাসমান। তবে জিডিপিতে কৃষিখাতের অবদান ক্রমহ্রাসমান । তবে জিডিপিতে অপর দুটি বৃহৎ খাত সেবা ও শিল্পের অবদান ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
Correct Answer:
খ: ১৯৯৭
Explanation:
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর ১৯৯৭ বাংলাদেশের সংবিধান প্রণয়নের শুরুতে মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে গঠিত পাহাড়ি জনগণের প্রতিনিধিদল কর্তৃক পেশকৃত দাবি মেনে নিতে সরকার ব্যর্থ হলে ১৯৭৩ সালের মার্চ মাসে গঠিত হয় 'পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতি।' যার নেতৃত্বে ছিলেন মানবেন্দ্র নারায়ণ লারমা। পরবর্তীতে বিভিন্ন সময় পাহাড়ি জনগোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলতে থাকে। এ সংঘাত অবসানকল্পে মোট ২৬ টি বৈঠক শেষে তৎকালীন সরকার ও জনসংহতি সমিতির মধ্যে ২ ডিসেম্বর ১৯৯৭ ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে স্বাক্ষর করেন তখনকার পার্বত্য চট্রগ্রাম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারম্যান আবুল হাসানাত আবদুল্লাহ ও জনসংহতি সমিতির পক্ষে জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় লারমা (সন্তু লারমা) ।
বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?
Correct Answer:
খ: ব্র্যাক অন্বেষা
Explanation:
বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী? সঠিক উত্তর ব্র্যাক অন্বেষা 'ব্র্যাক অন্বেষা' বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট। ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পাস করা এবং বর্তমানে জাপানের কিউশু ইনস্টিটিউট অব টেকনোলজিতে ( কিউটেক) গবেষণারত তিন বাংলাদেশি শিক্ষার্থী রায়হানা শামস ইসলাম অন্তরা , আবদুল্লা হিল কাফি ও মায়সুন ইবনে মনোয়ার তৈরি করেছেন এ কৃত্রিম উপগ্রহ। এটি তৈরি হয় কিউটেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রযুক্তিগত সহায়তা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে ।যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ৪ জুন ২০১৭ 'স্পেস এক্স ফ্যালকন ৯ 'রকেটের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) লক্ষ্যে উৎপেক্ষণ করা হয় 'ব্র্যাক অন্বেষা'।
বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে----
Correct Answer:
খ: চীন থেকে
Explanation:
বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে---- সঠিক উত্তর চীন থেকে দেশভিত্তিক আমদানি পণ্যের পর্যালোচনা করলে দেখা যায় যে, ২০০৬ - ০৭ অর্থবছর থেকে দেশের আমদানির ক্ষেত্রে চীনের অবস্থান শীর্ষে থেকে ২০১৭ - ১৮ অর্থবছরের জুলাই - ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত রয়েছে। আলোচ্য সময়ের মধ্যে মোট আমাদানি ব্যয়ের শতকরা ২৭.৪ ভাগ চীন থেকে আমদানি করা হয়। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে মালয়েশিয়া (শতকরা ২১.২ ভাগ) ও ভারত (শতকরা ১৫.২) ভাগ। ২০১৭ জুলাই - ২০১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ চীন থেকে মোট ১০৬১৬ মিলিয়ন মার্কিন ডলারের সমান পন্য - সামগ্রী আমদানি করে।
বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে ?
Correct Answer:
গ: রাষ্ট্রপতি
Explanation:
বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে ? সঠিক উত্তর রাষ্ট্রপতি বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য "রাষ্ট্রপতি "। বর্তমানে রাষ্ট্রপতি জাতীয় সংসদ কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন। রাষ্ট্রপতির মেয়াদকাল ৫ বছর। জাতীয় সংসদে পাশ হওয়া প্রতিটি বিল রাষ্ট্রপতির সম্মতিক্রমে আইনে পরিণত হয়।
ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে :
Correct Answer:
খ: ৩
Explanation:
ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে : সঠিক উত্তর ৩ জেরুলালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা পবিত্র আল - আকসা মসজিদে ইহুদিরা অগ্নি সংযোগ করলে তার প্রতিবাদ , প্রতিরোধ ও সর্বোপরি মুসলিম বিশ্বকে একত্র করার জন্য ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বরে মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) গঠিত হয়। সৌদি আরবের জেদ্দায় সদর দপ্তরভিত্তিক সংস্থাটির দাপ্তরিক ভাষা তিনটি সেগুলো হলো - আরবি, ইংরেজি ও ফরাসি।
২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে :
Correct Answer:
গ: কাতার
Explanation:
২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে : সঠিক উত্তর কাতার ২০২২ সালের ফিফা বিশ্বকাপের ২২ তম আসর অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরের পশ্চিম তীরে অবস্থিত আয়তনে ছোট কিন্তু অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী দেশ কাতারে। এ বিশ্বকাপ হবে এশিয়া মহাদেশের দ্বিতীয় আর মধ্যপ্রাচ্যের উষ্ণ মরুভূমির দেশে প্রথম।
বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়?
Correct Answer:
খ: International Tribunal for the law of the Sea
Explanation:
বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়? সঠিক উত্তর International Tribunal for the law of the Sea 'দি টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট - ১৯৭৪ 'নামক আইন বলে বাংলাদেশ বেজলাইন থেকে ২০০ নটিক্যাল মাইল এক্সক্লুসিভ ইকোনমিক জোন দাবি করে। তখন থেকে বাংলাদেশের সাথে মিয়ানমার ও ভারতের সমুদ্র বিরোধের সূত্রপাত ঘটে । সমুদ্রসীমা নির্ধারণ পদ্ধতি ছিল বাংলাদেশ - মিয়ানমার সমুদ্রসীমার বিরোধের মূল দিক। বিরোধ নিরসনে বিভিন্ন সময় আলোচনা হলে ও সমস্যার সুরাহা সম্ভব হয়নি। ফলে বাংলাদেশ ২০০৯ সালে ৮ অক্টোবর বিষয়টি আন্তর্জাতিক সালিশে নিয়ে যায়। জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্র্যাইবুনাল (International Tribunal for the law of the Sea ) ১৪ মার্চ ২০১২ বাংলাদেশ - মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ মামলার রায় দেয়। এ রায়ে বাংলাদেশ তার সমুদ্র সীমা দাবিতে জয়ী হয়।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্রেটেজিক ডিফেন্স ইনিসিয়েটিভ (এস.ডি.আই) এর জনপ্রিয় নাম ছিল :
Correct Answer:
গ: তারকা যুদ্ধ
Explanation:
সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্রেটেজিক ডিফেন্স ইনিসিয়েটিভ (এস.ডি.আই) এর জনপ্রিয় নাম ছিল : সঠিক উত্তর তারকা যুদ্ধ Strategic Defence Initiative (SDI) একটি কৌশলগত প্রতিরক্ষা উদ্যোগ, যা ১৯৮৩ সালেমার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ঘোষণা করেন। সম্ভব্য সোভিয়েত (বর্তমান রাশিয়া ) ক্ষেপনাস্ত্র হামলার বিরুদ্ধে মহাকাশে মার্কিন প্রতিরক্ষা ব্যূহ রচনাই হলো এ উদ্যোগ মূল কথা । এ ব্যবস্থা পূর্বের Mutual Assured Destructive বা MAD ব্যবস্থার সাথে মহাকাশে যুদ্ধংদেহী অবস্থায় যাওয়ার কারণে প্রচার মাধ্যমগুলো একে Star Wars তারকা যুদ্ধ বলে অভিহিত করে।
মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল ?
Correct Answer:
খ: ৮ নং
Explanation:
মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল ? সঠিক উত্তর ৮ নং মুক্তিযুদ্ধের সময় ৮ নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল - বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল, রাজবাড়ী জেলা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও খুলনা অঞ্চলের অংশবিশেষ।
মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় :
Correct Answer:
ঘ: ১৯৮২ সনে
Explanation:
মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় : সঠিক উত্তর ১৯৮২ সনে ১৪৩০ - ১৯৮৪ সাল পর্যন্ত স্বাধীন থাকা আরাকানের অধিবাসী রোহিঙ্গারা যে সেখানকারই ভূমিপুত্র তা ইতিহাস কর্তৃক নির্ধারিত। ১৭৮৫ সালে মিয়ানমার কর্তৃক আরাকানের করদ রাজ্যে পরিণত হওয়া, ১৯৪৮ সালে বিট্রিশ শাসন থেকে বার্মার স্বাধীনতা এবং ১৯৬২ সালে জেনারেল নে উইনের ক্ষমতা দখল সবকিছুই রোহিঙ্গা মুসলমানদের প্রতি নির্যাতন, বঞ্চনা ইত্তরোত্তর বাড়িয়ে দিয়েছে। সর্বশেষ ১৫ অক্টোবর ১৯৮২ মিয়ানমার সরকার যে নাগরিকত্ব আইন প্রকাশ করে সেখানে ১৩৫ টি গোত্র নাগরিকত্ব লাভ করলেও রোহিঙ্গাদের অস্বীকার করা হয়।
টেস্ট ক্রিকেট বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন ?
Correct Answer:
ক: মুশফিক
Explanation:
টেস্ট ক্রিকেট বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন ? সঠিক উত্তর মুশফিক ৮ - ১২ মার্চ ২০১৩ ও ১২ নভেম্বর ২০১৮ টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটকিপার এবং দেশের প্রথম ব্যাটম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। মে ২০১৫ বাংলাদেশে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবাল ডাবল সেঞ্চুরি করেন। এছাড়া জানুয়ারি ২০১৭ নিউজিল্যান্ডের সাথে সাকিব আল হাসান ডাবল সেঞ্চুরি করেন।
দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় :
Correct Answer:
গ: বাফার রাষ্ট্র
Explanation:
দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় : সঠিক উত্তর বাফার রাষ্ট্র বৈশ্বিক রাজনীতি ও কূটনীতিতে দুই বা ততোধিক বিবদমান শক্তি বা দেশসমূহের মধ্যে সংঘর্ষ ও সংঘাত এড়ানোর জন্য দুরাষ্ট্র বা শক্তির মাঝখানে যে ক্ষুদ্র রাষ্ট্র সৃষ্টি করা হয় বা বজায় রাখা হয় এবং যা অস্তিত্বশীল, সে রাষ্ট্রকে বাফার রাষ্ট্র বলা হয় । যে রাষ্ট্রের সাথে সাগর, মহাসাগরের কোনো সংযোগ নেই, অন্যসব রাষ্ট্র দ্বারা বেষ্টিত তা স্থলবেষ্টিত রাষ্ট্র। আর জিরো সাম রাষ্ট্র মূলত জিরো সাম গেম, যেখানে প্রতিযোগী দুই দেশের মধ্যে একজনের অর্জন অন্যজনের হারানোর সমান।
অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন :
Correct Answer:
গ: ভি. আই. লেনিন
Explanation:
অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন : সঠিক উত্তর ভি. আই. লেনিন বিশ্বব্যাপী মেহনতি মানুষের মুক্তির নতুন দিগন্ত উন্মোচনকারী ২৫ অক্টোবর ১৯১৭ (জুলিয়ান পঞ্জিকা) আর ৭ নভেম্বরে (গ্রেগরিয়ান পঞ্জিকা) রাশিয়ার জারের বিরুদ্ধে সংঘটিত হওয়া অক্টোবর বিপ্লব বা রুশ বিপ্লবের নেতৃত্বে দিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের বলশেভিক পার্টির নেতা ভ্লাদিমির ইলিচ - উলিয়ানোভ লেনিন বা ভি আই লেনিন।
পিং পং এর অর্থ হচ্ছে :
Correct Answer:
খ: টেবিল টেনিস
Explanation:
পিং পং এর অর্থ হচ্ছে : সঠিক উত্তর টেবিল টেনিস টেবিল টেনিসের আরেকটি নাম হলো পিং পং । এটি একটি ইনডোর গেম, যা খুব ছোট ও হালকা ওজনের বল ও ছোট ব্যাটের সাহায্যে খেলা হয়ে থাকে। এটা লন টেনিসের একটা সংস্করণ, যা টেবিলের উপর এক - এক দুজনে আবার দুই - দুই চার জনে খেলা হয়।
২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল?
Correct Answer:
ঘ: ১৯৬
Explanation:
২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল? সঠিক উত্তর ১৯৬ বিভিন্ন দেশ ও পরিবেশ এজেন্সিগুলো কীভাবে কাজ করবে তার পদ্ধতি নির্ধারণ করার জন্য ১৯৯২ সালে UNFCCC গঠিত হয়। সংস্থাটি প্রতিবছর পরিবেশ বিষয়ক বার্ষিক সম্মেলন Conference of Parties বা COP - এর আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে কপ ২১ অনুষ্ঠিত হয়। যেখানে জাতিসংঘের ১৯৩ টি সদস্য দেশ ছাড়াও দুটি অঞ্চল 'নিউ' ও কুক আইল্যান্ডস এবং ইউরোপীয় ইউনিয়নসহ মোট ১৯৬ টি জাতি অংশগ্রহণ করেছিল। ১৯৯৫ সালের কপ - ১ এবং ২০১৮ সালের সর্বশেষ কপ - ২৪ অনুষ্ঠিত হয় যথাক্রমে জার্মানির বার্লিন ও পোল্যান্ডের কেটুইয়েসে।
সার্কের সদর দপ্তর কোথায়?
Correct Answer:
ঘ: কাঠমান্ডু
Explanation:
সার্কের সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর কাঠমান্ডু দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক ৮ ডিসেম্বর ১৯৮৫ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। সাতটি সদস্য নিয়ে এটি প্রতিষ্ঠিত হলেও বর্তমানে আট সদস্য বিশিষ্ট সংস্থাটির সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে। আর সার্ক কৃষি কেন্দ্র , সার্ক সাংস্কৃতিক কেন্দ্র এবং সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র যথাক্রমে ঢাকা, কলম্বো ও নয়াদিল্লিতে অবস্থিত।
১৯৯৫ সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হচ্ছে?
Correct Answer:
ক: UNO
Explanation:
১৯৯৫ সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হচ্ছে? সঠিক উত্তর UNO United Nations Organization বা জাতিসংঘ যাত্রা শুরু করে ২৪ অক্টোবর ১৯৪৫ । সে হিসেবে ১৯৯৫ সালে সংস্থাটি ৫০ বছর পূর্ণ করে বা গোল্ডেন জুবিলি দিবস পালন করে। অন্যদিকে GATT, NAM ও ASEAN যথাক্রমে ১৯৪৮, ১৯৫৫, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত।
নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত?
Correct Answer:
গ: মানবাধিকার সংরক্ষণ
Explanation:
নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত? সঠিক উত্তর মানবাধিকার সংরক্ষণ ২৮ মে ১৯৬১ সালে ব্রিটিশ আইনজ্ঞ পিটার বেনেনসন পৃথিবীর দেশে দেশে পরিচালিত রাজনৈতিক নির্যাতন, কারারুদ্ধকরণ, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদ করা এবংএরুপ অপরাধ যথাসম্ভব প্রতিরোধ করাকে মূল উদ্দেশ্য হিসেবে নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করেন। সংস্থাটির সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে আর এর বর্তমান মাহসচিব ভারতীয় নাগরিক সলিল শেঠী।
UNHCR-এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
গ: জেনেভা
Explanation:
UNHCR-এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর জেনেভা United Nations High Commissioner for Refugees বা UNHCR সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। অন্যদিকে UN এর সদর দপ্তর নিউইয়র্কে, FAO - এর রোমে এবং OXFAM - এর লন্ডনে ।
গুয়াম-এর গভর্নরের নাম হচ্ছে :
Correct Answer:
ক: এ্যডি ক্যালভো
Explanation:
গুয়াম-এর গভর্নরের নাম হচ্ছে : সঠিক উত্তর এ্যডি ক্যালভো মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের একটি সুসংগঠিত টেরিটরি হলো গুয়াম। ৫৪০ বর্গ কিমি আয়তনবিশিষ্ট এ দ্বীপের রাজধানী হাগাটানা এবং এর বর্তমান গভর্নর অ্যাডি বাজা ক্যালভো । সম্প্রতি যুদ্ধংদেহী অবস্থায় উত্তর কোরিয়া গুয়ামে মিসাইল হামলা চালানের হুমকি দিলে নামটি আলোচনায় আসে।
"Imperialism, the Highest Stage of Capitalism" বইটি কার লেখা?
Correct Answer:
খ: ভি. আই লেনিন
Explanation:
"Imperialism, the Highest Stage of Capitalism" বইটি কার লেখা? সঠিক উত্তর ভি. আই লেনিন Imperialism , the Highest Stage of Capitalism ১৯১৭ সালে প্রকাশিত হওয়া সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির ইলিচ - উলিয়ানোভ লেনিন কর্তৃক লিখিত পুঁজিবাদের স্বরুপ উন্মোচনকারী একটি বিখ্যাত বই । বইটি কার্ল মার্কেসের Das Kapital - এর অর্থনৈতিক তত্ত্বের উপর ভিত্তি করে লেখা।
প্রাকৃতিক আইনের উদ্ভব হয় :
Correct Answer:
ক: থমাস হবসন, হুগো ও জন লক-এর লেখনী থেকে
Explanation:
প্রাকৃতিক আইনের উদ্ভব হয় : সঠিক উত্তর থমাস হবসন, হুগো ও জন লক-এর লেখনী থেকে ব্রিটিশ দার্শনিক ও রাষ্ট্র চিন্তাবিদ টমাস হবস ও জন লক এবং ডাচ আইনজ্ঞ হুগো গ্রোসিয়াসের লেখা থেকে প্রাকৃতিক আইনের উদ্ভব হয়। ১২১৫ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা জন কর্তৃক ঘোষিত জনগণের জন্য রাজনৈতিক ও ব্যক্তি স্বাধীনতা সংক্রান্ত সনদ হলো ম্যাগনাকার্টা। গ্রিক, খ্রিষ্টান ওমধ্যযুগীয় ধর্মতত্ত্ব ছিল প্যাপসি বা পোপতান্ত্রিক। খ্রিষ্টপূর্ব পঞ্চম শতকের চীনা দার্শনিক কনফুসিয়াসের সৃষ্ট কুনফুসিয়াসবাদের মূল শিক্ষায় ছিল সুবিধাভোগী শ্রেণির আধিপত্য কায়েম করা এবং ঈশ্বরের ইচ্ছার জয়গান করা।
ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি?
Correct Answer:
গ: ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
Explanation:
ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি? সঠিক উত্তর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস , যা ১৮৮৫ সালে অবসরপ্রাপ্ত ব্রিটিশ সরকারি কর্মকর্তা অ্যালান অক্ট্যাভিয়ান হিউম কৃর্তক প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে ভারতীয় কমুনিস্ট পার্টি, ভারতীয় জনতা পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি যথাক্রমে প্রতিষ্ঠিত হয় ১৯২৫, ১৯৮০ এবং ১৯৮৪ সালে।
কোনটি জাতিসংঘের অন্তরভুক্ত নয়?
Correct Answer:
গ: ASEAN (আশিয়ান)
Explanation:
কোনটি জাতিসংঘের অন্তরভুক্ত নয়? সঠিক উত্তর ASEAN (আশিয়ান) International Labour Organization (ILO) আর World Health Organization (WHO) । জাতিসংঘের সহযোগী সংস্থা , অন্যদিকে Association of South - East Asian Nations বা ASEAN দক্ষিণ - পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা ।
ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে?
Correct Answer:
ক: মন্ট্রিল প্রটোকল
Explanation:
ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে? সঠিক উত্তর মন্ট্রিল প্রটোকল ক্রমহ্রাসমান হারে ওজোনস্তরে ক্ষয়কারী উপাদান বিলীনের জন্য ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে ভিয়েনা কনভেনশনের আওতায় মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়। ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী মনষ্যসৃষ্ট সিএফসি, কার্বন টেট্রাক্লোরাইড, হাইড্রোফ্লুরাে কার্বন, মিথাইল ক্লোরোফর্ম ইত্যাদির উৎপাদন ও ব্যবহার কমানোর জন্য এ প্রটোকল স্বাক্ষরিত হয় । আর জাতিসংঘ ,আন্তঃসরকারি পরিবেশ সহযোগিতার জন্য ১৯৮৮ সালে প্রতিষ্ঠা করে Inter - governmental Panel on Climate Change ।
বেল্ট ও রোড ইনিসিয়েটিভ (বি আর আই) প্রস্তাব করেছে :
Correct Answer:
ক: চীন
Explanation:
বেল্ট ও রোড ইনিসিয়েটিভ (বি আর আই) প্রস্তাব করেছে : সঠিক উত্তর চীন এশিয়াকে বিশ্ব বাণিজ্যের কেন্দ্রীয় ইঞ্জিনে পরিণত করার লক্ষ্য নিয়ে চীনের মহাপরিকল্পনা ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগের সংশোধিত নাম বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) । চীনের নতুন সিল্ক রোড হিসেবে খ্যাত - এ উদ্যোগের মাধ্যমে বিশ্বায়নে ২.০ এর যাত্রা শুরু হয়।
পেনিসিলিয়াম আবিষ্কার করেন কে ?
Correct Answer:
গ: আলেকজান্ডার ফ্লেমিং
Explanation:
পেনিসিলিয়াম আবিষ্কার করেন কে ? সঠিক উত্তর আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম কী এবং এটি আবিষ্কার করেন কে? আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন । (স্ট্যাফাইলোকক্কাস নামক জীবাণু নিয়ে কাজ করতে গিয়েই তিনি এমন এক ধরনের ছত্রাকের সন্ধান পান, যার জীবাণুনাশক ক্ষমতা রয়েছে। ছত্রাকটির নাম ‘পেনিসিলিয়াম নোটেটাম’। ফ্লেমিং ছিলেন স্কটল্যান্ডনিবাসী চিকিৎসক ও জীবাণুতত্ত্ববিদ। জন্ম ১৮৮১ সালের ৬ আগস্ট একটি কৃষক পরিবারে। তিনি ১৯০৬ সালে সেন্ট মরিস হাসপাতাল মেডিক্যাল স্কুল থেকে ডাক্তারি পাস করেন। চিকিৎসক হলেও জীবাণুতত্ত্বের দিকেই তাঁর আগ্রহ ছিল সব চেয়ে বেশি। তাই জীবাণু সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে তিনি সারাজীবন গবেষণা করে গেছেন। ১৯২৮ সালে তিনি আবিষ্কার করেন বিশেষ এক ধরনের ছত্রাকে জীবনরক্ষাকারী পেনিসিলিনের অস্তিত্ব।
মহাশূন্য থেকে পৃথিবীতে আগত রশ্মির কণাকে কী বলে ?
Correct Answer:
গ: কসমিক রশ্মি
Explanation:
মহাশূন্য থেকে পৃথিবীতে আগত রশ্মির কণাকে কী বলে ? সঠিক উত্তর কসমিক রশ্মি মহাজগতিক রশ্মি Cosmic rays বাইরে থেকে পৃথিবীর বায়ুমন্ডলে উচ্চ শক্তিসম্পন্ন যে আহিত কণাসমূহ প্রবেশ করে তাদেরকে সমষ্টিগতভাবে মহাজাগতিক রশ্মি বলা হয়।