Teacher Registration and Certification Examination MCQs
Showing 50 questions (Total: 1868)
বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে ?
Correct Answer:
খ: কমা
Explanation:
বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে ? সঠিক উত্তর কমা বাড়ি বা রাস্তার নাম্বারের পরে কমা বসে
ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল ?
Correct Answer:
খ: চলিতরীতি
Explanation:
ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল ? সঠিক উত্তর চলিতরীতি সাধু রীতি তৎসম শব্দ বহুল। তৎসম শব্দ বলতে বোঝায় যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রুপ অপরিবর্তিত রয়েছে। যেমন - - চন্দ্র, ভবন, ধর্ম, ইত্যাদি। সঠিক উত্তর - সাধুরীতি।
'ভৃশণ্ডির কাক' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
Correct Answer:
ঘ: দীর্ঘজীবী
Explanation:
'ভৃশণ্ডির কাক' বাগধারাটির সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর দীর্ঘজীবী ভূশণ্ডির কাক বাগধারাটির অর্থ - দীর্ঘজীবি। এই ধরনের প্রবাদ, বাগধারা বাংলা ভাষায় অনেক আগে থেকে ব্যবহার হয়ে আসছে। এই সব বাগধারা বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ।
`For good' এর সঠিক অর্থ কোনটি ?
Correct Answer:
ঘ: চিরতরে
Explanation:
`For good' এর সঠিক অর্থ কোনটি ? সঠিক উত্তর চিরতরে For Good মানে চিরতরে
The synonym of the word 'call' is _____ .
Correct Answer:
A: summon
Explanation:
The synonym of the word 'call' is _____ . Correct Answer summon Call (v.) - ডাকা , ডাক দেওয়া , আহ্বান করা; Summon (v.) - তলব করা , ডাকিয়া আনা; exile (v.) - নির্বাসিত করা ,বিতাড়িত করা , impede (v.) - বাধা দেওয়া ; recollection (n.) - অনুস্বরণ পুন: স্মমণ । সুতরাং Call ও summon সমার্থক।
It takes two ____ make a quarrel .
Correct Answer:
C: to
Explanation:
It takes two ____ make a quarrel . Correct Answer to প্রশ্নোক্ত বাক্যের শূন্যস্থানে 'to ' বসবে । কারণ sentence টি একটি প্রবাদ বাক্য। ' It takes two to make a quarrel' - এক হাতে তালি বাজে না'।
অনুবাদ কোনটির সহায়ক ?
Correct Answer:
খ: জ্ঞান চর্চার
Explanation:
অনুবাদ কোনটির সহায়ক ? সঠিক উত্তর জ্ঞান চর্চার অনুবাদের কল্যাণে পৃথিবীর এক প্রান্তের জ্ঞান অপর প্রান্তে ছড়িয়ে পড়ে। জ্ঞানের ঐক্য সাধনের ক্ষেত্রে অনুবাদের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। জ্ঞান ঐক্য সাধনের প্রধান মাধ্যম। সঠিক উত্তর - - জ্ঞান চর্চা
‘লবণ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি ?
Correct Answer:
ক: লো+অন
Explanation:
‘লবণ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি ? সঠিক উত্তর লো+অন 'লবণ' শব্দটির সন্ধিবিচ্ছেদ হল - - 'লো + অন'। এটি স্বরসন্ধি সাধিত শব্দ। এ, ঐ, ও, ঔ - কারের পর এ, ঐ স্থানে অয়, আয় এবং ও, ঔ স্থানে অব্ ও আব হয়।
The antonym of the word 'liberty' is _____ .
Correct Answer:
B: bondage
Explanation:
The antonym of the word 'liberty' is _____ . Correct Answer bondage liberty (n.) - শব্দটির অর্থ মুক্তি, স্বাধীনতা ; liberal (a.) - উদার, মুক্ত হস্ত; bondage (n.) - দাসত্ব , বন্দিদশা; frugal (adj) - মিতব্যয়ী ,হিসাবী , diversity (n.) - বৈচিত্র্য , বিভিন্নতা। অর্থের বিবেচনায় liberty বা স্বাধীনতা শব্দটির একমাত্র antonym বা বিপরীত শব্দ bondage যার অর্থ দাসত্ব। সুতরাং সঠিক উত্তর (খ)।
Death is ____ to dishonour .
Correct Answer:
C: preferable
Explanation:
Death is ____ to dishonour . Correct Answer preferable Prefer (v) - কোন ব্যক্তি বা বস্তুকে অন্য কোন ব্যক্তি বা বস্তুর তুলনায় বেশি পছন্দ করা ; Preference (n.) - পছন্দ, অধিকতর পছন্দ , preferable - Prefer verb - টির progressive form যা সাধারণত ব্যবহৃত হয় না। প্রদত্ত বাক্যটির অর্থ হবে Death is preferable is dishonour অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। সুতরাং সঠিক উত্তর (গ) ।
নিপাতনে সিদ্ধ সন্ধির উদারণ কোনটি ?
Correct Answer:
খ: পরস্পর
Explanation:
নিপাতনে সিদ্ধ সন্ধির উদারণ কোনটি ? সঠিক উত্তর পরস্পর নিপাতনে সিদ্ধ সন্ধি পরস্পর
What not, want not এর সঠিক অনুবাদ কোনটি ?
Correct Answer:
গ: অপচয় করোনা অভাবও হবেনা
Explanation:
What not, want not এর সঠিক অনুবাদ কোনটি ? সঠিক উত্তর অপচয় করোনা অভাবও হবেনা অপশনে waste এর জায়গায় what আছে ভুল আছে। waste not, want not - - অনুবাদ হল অপচয় করোনা অভাব হবে না। সঠিক উত্তর
Grasp all, _____ .
Correct Answer:
D: lose all
Explanation:
Grasp all, _____ . Correct Answer lose all প্রদত্ত বাক্যটি একটি প্রবাদ বাক্য। Grasp all, lose all - যার অর্থ অতি লোভে তাঁতি নষ্ট। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
আমার যাওয়া হয়নি- ‘আমার’ কোন কারকে কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
গ: কর্তায় ষষ্ঠী
Explanation:
আমার যাওয়া হয়নি- ‘আমার’ কোন কারকে কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর কর্তায় ষষ্ঠী ' আমার যাওয়া হয়নি ' বাক্যে ' আমার ' শব্দটি কতৃকারকে ষষ্ঠী বিভক্তি। ক্রিয়ার সঙ্গে ' কে, কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কতৃকারক। র ;বা এর ; ষষ্ঠী বিভক্তি।
সমাসের রীতি কোন ভাষা হতে বাংলায় এসেছে ?
Correct Answer:
খ: সংস্কৃত
Explanation:
সমাসের রীতি কোন ভাষা হতে বাংলায় এসেছে ? সঠিক উত্তর সংস্কৃত সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে বাংলায় এসেছে। সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকর। । সঠিক উত্তর - - সংস্কৃত।
‘চৌচালা’ কোন সমাসের উদাহরণ ?
Correct Answer:
ক: বহুব্রীহি
Explanation:
‘চৌচালা’ কোন সমাসের উদাহরণ ? সঠিক উত্তর বহুব্রীহি চৌচালা - - বহুব্রীহি সমাস। চৌ চাল যে ঘরের। পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্তপদটি বিশেষণ হলে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলে।
Please look above . Here 'above' is ____ .
Correct Answer:
B: adverb
Explanation:
Please look above . Here 'above' is ____ . Correct Answer adverb প্রদত্ত বাক্যে above শব্দটি look verb - কে modify করেছে। কোথায় /কোন দিকে তাকাবে? উপরে তাকাবে। তাই এখানে above হচ্ছে adverb of place . সুতরাং সঠিক উত্তর (খ) ।
He is the best player .(Negative)
Correct Answer:
B: No other player is as good as he
Explanation:
He is the best player .(Negative) Correct Answer No other player is as good as he He is the best player - সে সবচেয়ে ভাল খেলোয়াড় । এই বাক্যটিকে Negative করলে অর্থ হবে - অন্য কোনো খেলোয়াড় তার মত এত ভাল নয় - No other player is as good as he. এক্ষেত্রে নিয়মটি হচ্ছে: No other + superlative - এর পরের অংশ + verb + so/as + superlative degree - এর positive form + as বাক্যের subject ।
Look before you leap . The word 'before' used in a sentence is ____ .
Correct Answer:
B: Conjunction
Explanation:
Look before you leap . The word 'before' used in a sentence is ____ . Correct Answer Conjunction Look before you leap - 'ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না । এই বাক্যে ব্যবহৃত before শব্দটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন Parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে । তবে উক্ত বাক্যে before শব্দটি সংযোগমূলক অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং এটা এখানে conjunction ।
He is so dishonest that he cannot speak the truth .(Simple)
Correct Answer:
C: He is too dishonest to speak the truth
Explanation:
He is so dishonest that he cannot speak the truth .(Simple) Correct Answer He is too dishonest to speak the truth So ..... that দ্বারা গঠিত complex sentence - কে simple sentence - এ রুপান্তরের নিয়ম হচ্ছে - Subject + Be verb + too + Adjective + to + verb . অথবা NP1 + be + too + Adjective + for + NP2 + to + verb . সুতরাং সঠিক উত্তর (গ)।
Read to learn .(Complex)
Correct Answer:
C: If you read , you will learn
Explanation:
Read to learn .(Complex) Correct Answer If you read , you will learn প্রশ্নোক্ত Simple Sentence টির অর্থ হচ্ছে জানার জন্য পড়। এটাকে complex বা জটিল বাক্যে রুপান্তর করলে হয় - 'পড় যাতে তুমি শিখতে / জানতে পার' - Read so that you can learn । কিন্তু answer option - গুলোতে এ রকম কোন উত্তর দেওয়া নেই। তাই ভাবার্থের দিক থেকে সঠিক উত্তর হিসেবে (গ) option টিকে ধরে নেওয়া যায়।
The synonym of the word 'scream' is ____ .
Correct Answer:
A: yell
Explanation:
The synonym of the word 'scream' is ____ . Correct Answer yell Scream (v). - অর্থ তীক্ষ্ণ আর্তনাদ করিয়া বলা বা আর্তনাদ করা , Yell (v.) - তীব্রস্বরে গর্জন করা বা চিৎকার করা, আর্তনাদ করা; Sound (n.) শব্দ, ধ্বনি, আওয়াজ , Cry - (v.) - কান্না করা, চিৎকার করা; Loudly (adv.) - উচ্চস্বরে,জোরে। Oxford dictionary - তে scream verb - টির synonym হিসেবে সরাসরি yell দেওয়া হয়েছে। সুতরাং সঠিক উত্তর (ক)।
I (help) you if I could .
Correct Answer:
A: I would help
Explanation:
I (help) you if I could . Correct Answer I would help এটি একটি conditional sentence , 2nd conditonal - এর ক্ষেত্রে if clause টি যদি past Indefinite - এ থাকে, তাহলে বাকি অংশে পূরণের নিয়মটি হবে - Subject + would / could / might + verb - এর base form + extension . সুতরাং সঠিক উত্তর (ক)।
The passive form of 'Don't do it' is ____.
Correct Answer:
A: Let not it be done
Explanation:
The passive form of 'Don't do it' is ____. Correct Answer Let not it be done Do not বা Don't দিয়ে শুরু হওয়া Imperative Sentence - কে Passive করার নিয়ম - Let not + object টি subject হবে + be + verb - এর Past Participle . অতএব সঠিক উত্তর (ক)।
বাক্যে কোন যতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই ?
Correct Answer:
ক: হাইফেন
Explanation:
বাক্যে কোন যতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই ? সঠিক উত্তর হাইফেন বাক্যে হাইফেন যতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই। হাইফেন বা সংযোগ চিহ্ন ( - ) সম্পাদনা: সমাসবদ্ধ পদগুলোকে আলাদা করে দেখানোর জন্য এটি ব্যবহৃত হয়। সেমিকোলন বা অর্ধচ্ছেদ (;) সম্পাদনা: কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে। যেমন - আরাফি এসেছিল;কিন্তু খাবার খায়নি। কোলন (:) সম্পাদনা: একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে কোলন ব্যবহৃত হয়। বর্তমানে উদাহারণ বোঝাতেও কোলন বহুল ব্যবহৃত। ড্যাস (—) সম্পাদনা: যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাস বসে।
This collar is too limp _এর অর্থ ___
Correct Answer:
গ: এই কলারটি বড্ড নরম
Explanation:
This collar is too limp _এর অর্থ ___ সঠিক উত্তর এই কলারটি বড্ড নরম This collar is too limp _এর সঠিক অর্থ হচ্ছে___ এই কলারটি বড্ড নরম
' উপভাষা ' কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
গ: অব্যয়ীভাব সমাস
Explanation:
' উপভাষা ' কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর অব্যয়ীভাব সমাস ' উপভাষা' অব্যয়ীভাব সমাসের উদাহরণ। পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে এবং যে সমাসের সমস্তপদ উপসর্গ দ্বারা শুরু হয় তাকে উপসর্গ তৎপুরুষ বা অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন: জানু পর্যন্ত লম্বিত ('পর্যন্ত' শব্দের অব্যয় 'আ') = আজানুলম্বিত (বাহু), মরণ পর্যন্ত = আমরণ। শহরের সদৃশ = উপশহর, গ্রহের তুল্য = উপগ্রহ, বনের সদৃশ = উপবন
'বক্তব্য ' এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
Correct Answer:
ঘ: বচ + তব্য
Explanation:
'বক্তব্য ' এর প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক উত্তর বচ + তব্য তব্য ও অনীয় প্রত্যয়: কর্ম ও ভাববাচ্যের ধাতুর তব্য ও অনীয় হয়। কৃ + তব্য = কর্তব্য, বচ্ + তব্য = বক্তব্য, কৃ + অনীয় = করণীয় ইত্যাদি।
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে ?
Correct Answer:
খ: প্রমথ চৌধুরী
Explanation:
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে ? সঠিক উত্তর প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮ — ২ সেপ্টেম্বর ১৯৪৬) বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তার পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক; এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন। গল্পকার ও সনেটকার হিসেবেও তাঁর বিশিষ্ট অবদান রয়েছে।
'ষড়ঋতু' শব্দের সন্ধি বিচ্ছেদ ____
Correct Answer:
ঘ: ষট্ + ঋতু
Explanation:
'ষড়ঋতু' শব্দের সন্ধি বিচ্ছেদ ____ সঠিক উত্তর ষট্ + ঋতু 'ষড়ঋতু' শব্দের সন্ধি বিচ্ছেদ __ষট্ + ঋতু। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। উদাহরণ: সপ্তর্ষি = সপ্ত + ঋষি (স্ + অ + প্ + ত্ + অ + ঋ + ষ্ + ই = স্ + অ + প্ + ত্ + অ + র্ + ষ্ + ই = সপ্তর্ষি)
সারাংশ কোন পুরুষে লিখতে হয় ?
Correct Answer:
গ: প্রথম পুরুষ
Explanation:
সারাংশ কোন পুরুষে লিখতে হয় ? সঠিক উত্তর প্রথম পুরুষ সারাংশ প্রথম পুরুষে লিখতে হয়য়। সারাংশ এর ভাষা সহজ ও সাবলীল হওয়া দরকার। বাক্যের বক্তা যে বিশেষ্য বা সর্বনামের দ্বারা বক্তা ও শ্রোতার বাইরে অন্য কাওরে নির্দেশ করে, তাকে প্রথম পুরুষ বলে। প্রথম পুরুষ ব্যবহার করলে বাক্যের গঠন সহজ ও সাবলীল হয়। এই জন্য প্রথম পুরুষ ব্যবহার করা হয়।
‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
Correct Answer:
ঘ: পাথার
Explanation:
‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি ? সঠিক উত্তর পাথার তরঙ্গীনি, তটিনী - নদী হিল্লল - ঢেউ/তরঙ্গ পাথার - সমুদ্র
নিচের কোন শব্দটি ‘দক্ষ’ অর্থে ব্যবহৃত হয়েছে ?
Correct Answer:
খ: ছেলেটি অংকে পাকা
Explanation:
নিচের কোন শব্দটি ‘দক্ষ’ অর্থে ব্যবহৃত হয়েছে ? সঠিক উত্তর ছেলেটি অংকে পাকা ছেলেটি অংকে পাকা। এখানে "পাকা" শব্দর অর্থ দক্ষ বা যে ভালো পারে।
প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হয় ?
Correct Answer:
ঘ: ইংরেজী ভাষায়
Explanation:
প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হয় ? সঠিক উত্তর ইংরেজী ভাষায় প্রবাসী বন্ধুকে চিঠি লেখার সময় কতগুলো নিয়ম অনুসরণ করতে হয়। তার মধ্যে ইংরেজী - ভাষায় ঠিকানা লেখা একটি। ইংরেজি তে ঠিকানা লিখলে এটি প্রবাসী কারো কাছে লেখা এটা বুঝতে সুবিধা হয়।
ইলেক বা লোপ চিহ্ন দিতে হয়-
Correct Answer:
ক: বিলুপ্ত বর্ণের জন্য
Explanation:
ইলেক বা লোপ চিহ্ন দিতে হয়- সঠিক উত্তর বিলুপ্ত বর্ণের জন্য ইলেক বা লোপ চিহ্ন থাকলে থামার প্রয়োজন নেই। কোন বর্ণ বিশেষের লোপ বোঝাতে বিলুপ্ত বর্ণের জন্য(') লোপ চিহ্ন দেয়া হয়। যেমন: মাথার 'পরে জ্বলছে রবি। ('পরে = ওপরে)
রেস্তোরা কোন ভাষার শব্দ ?
Correct Answer:
গ: ফরাসি
Explanation:
রেস্তোরা কোন ভাষার শব্দ ? সঠিক উত্তর ফরাসি কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ - এইগুলা ফরাসি শব্দ।
বাংলা ভাষার যতি চিহ্নের প্রচলন করেন কে ?
Correct Answer:
গ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
বাংলা ভাষার যতি চিহ্নের প্রচলন করেন কে ? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্নের প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যতি বা ছেদ চিহ্নের সংখ্যা ১২ টি। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের শুরুতে, শেষে বা মাঝে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়।
বাংলা ভাষার মূল উৎস কোনটি ?
Correct Answer:
ঘ: প্রাকৃত ভাষা
Explanation:
বাংলা ভাষার মূল উৎস কোনটি ? সঠিক উত্তর প্রাকৃত ভাষা বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা বলতে প্রাচীন ভারতীয় উপমহাদেশে লোকমুখে প্রচলিত স্বাভাবিক ভাষাগুলোকে বোঝায়। প্রাকৃত ভাষাগুলো ইন্দো ইউরোপীয় পরিবারের ইন্দো আর্য শাখার প্রাচীন নিদর্শন।
‘বুনো’ কোন ভাষারীতির শব্দ ?
Correct Answer:
ঘ: চলিত ভাষা
Explanation:
‘বুনো’ কোন ভাষারীতির শব্দ ? সঠিক উত্তর চলিত ভাষা সাধু রীতি - চলিত রীতি বন্য - বুনো তাই বুনো চলিত রীতির শব্দ।
He came to Dhaka with a view to ____ a new place .
Correct Answer:
B: visiting
Explanation:
He came to Dhaka with a view to ____ a new place . Correct Answer visiting With a view to, look forward to, accustomed to, addicted to, be/get used to ইত্যাদি phrase গুলোর পর সর্বদা মূল verb - এর সাথে ing যুক্ত হয়।
দাঁড়াও ,আমি এখনি আসছি ।
Correct Answer:
খ: Wait , I am coming now
Explanation:
দাঁড়াও ,আমি এখনি আসছি । সঠিক উত্তর Wait , I am coming now প্রশ্নোক্ত বাক্যে, 'দাঁড়াও ' বলতে অপেক্ষা করতে বলা হয়েছে। কাজেই, সঠিক উত্তর হবে (খ)।
সাধারণত পাত্রের দুইটি অংশ থাকে -এগুলো কী ?
Correct Answer:
খ: শিরোনাম ও পত্রগর্ভ
Explanation:
সাধারণত পাত্রের দুইটি অংশ থাকে -এগুলো কী ? সঠিক উত্তর শিরোনাম ও পত্রগর্ভ সাধারণত পত্রের দুইটি অংশ থাকে। যেমন: ১/শিরোনাম: শিরোনামের দুইটি অংশ থাকে। শিরোনামের মূল অংশ হচ্ছে প্রাপকের ঠিকানা। ২/পত্রগর্ভ:পত্রগর্ভকে পত্রের মূল অংশ বলা হয়।
জ্ঞানীরা বেশি কথা বলেন না ।
Correct Answer:
গ: The wise do not talk much .
Explanation:
জ্ঞানীরা বেশি কথা বলেন না । সঠিক উত্তর The wise do not talk much . Adjective - এর কোনো plural form হয় না। তবে adjective - এর পূর্বে article the ' ব্যবহৃত হলে তা একশ্রেণীর সকল ব্যক্তিকে বুঝায়। এক্ষেত্রে verb টি plural হয় । কাজেই সঠিক উত্তর (গ)।
‘চির অশান্তি’ বাগধারাটির কোন অর্থে যথোপযুক্ত ?
Correct Answer:
গ: রাবণের চিতা
Explanation:
‘চির অশান্তি’ বাগধারাটির কোন অর্থে যথোপযুক্ত ? সঠিক উত্তর রাবণের চিতা ভরাডুবি - সর্বনাশ তামার বিষ - অর্থের কুপ্রভাব আকাশ ভেঙ্গে পড়া - মহাবিপদ রাবণের চিতা - চির অশান্তি
নিচের বাগধারাটির কোন জোড়াটি ভিন্নার্থক ?
Correct Answer:
গ: ব্যাঙের আধুলি- ব্যাঙের সর্দি
Explanation:
নিচের বাগধারাটির কোন জোড়াটি ভিন্নার্থক ? সঠিক উত্তর ব্যাঙের আধুলি- ব্যাঙের সর্দি ব্যাঙের আধুলি - সামান্য সম্পদ ব্যাঙের সর্দি - অসম্ভব ঘটনা এই দুইটি বাগধারার মধ্যে কোন মিল নাই।
some interesting facts about your past have just come to light . Here 'come to light' means _____ .
Correct Answer:
B: to become known
Explanation:
some interesting facts about your past have just come to light . Here 'come to light' means _____ . Correct Answer to become known 'Come to light' একটি phrase যার অর্থ প্রকাশ হয়ে যাওয়া বা to become public / known । সুতরাং সঠিক উত্তর (খ)।
It is health which is ____.
Correct Answer:
B: wealth
Explanation:
It is health which is ____. Correct Answer wealth Health is wealth একটি proverb এবং simple sentence । এ বাক্যটির complex হচ্ছে প্রশ্নোক্ত বাক্যটি এবং শূন্যস্থানে সে হিসাবে wealth - ই হবে।
I have no money ______ hand .
Correct Answer:
A: in
Explanation:
I have no money ______ hand . Correct Answer in হাতে সময় বা টাকা আছে বা থাকা অর্থে in hand ব্যবহৃত হয়। যেমন: আমার হাতে কিছু টাকা আছে - I have some money in hand .ঠিক এই বাক্যটির negative হচ্ছে প্রশ্নোক্ত বাক্য । সুতরাং সঠিক উত্তর হবে (ক)।
সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ ।
Correct Answer:
গ: He has been ill for a week .
Explanation:
সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ । সঠিক উত্তর He has been ill for a week . Present perfect continuous tense - এ period of time বুঝালে for এবং point of time বুঝালে Since ব্যবহৃত হয় । এক সপ্তাহ যাবৎ কথাটি period of time - কে নির্দেশ করে ফলে সঠিক উত্তর হবে (গ) ।
He and I well
Correct Answer:
C: are
Explanation:
He and I well Correct Answer are সাধারণত and দ্বারা দুটি subject যুক্ত হলে verb plural হয়। সুতরাং সঠিক উত্তর (গ)।