বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় MCQs
Showing 50 questions (Total: 1903)
কোন উদ্ভিদে ফল হয় না, কেবল বীজ হয়?
Correct Answer:
ঘ: সাইকাস
Explanation:
কোন উদ্ভিদে ফল হয় না, কেবল বীজ হয়? সঠিক উত্তর সাইকাস সাইকাস নগ্নবীজী উদ্ভিদ। এসব উদ্ভিদের বীজ নগ্ন থাকে এবং কোনো গর্ভাশয় থাকে না। গর্ভাশয় না থাকায় ফল সৃষ্টি হয় না।
সালফার পারমাণুর চতুপার্শ্বের বন্ধন সমুহের মোট সংখ্যা কত ?
Correct Answer:
গ: 8
Explanation:
সালফার পারমাণুর চতুপার্শ্বের বন্ধন সমুহের মোট সংখ্যা কত ? সঠিক উত্তর 8 সালফার অণু প্রকৃতিতে S8 হিসেবে বিদ্যমান, তাই সালফার পরমাণুর চতুর্পাশ্বের বন্ধন সমূহের মোট সংখ্যা ৮
ধান গাছের ফুলে কয়টি পুংকেশর থাকে?
Correct Answer:
গ: 6 টি
Explanation:
ধান গাছের ফুলে কয়টি পুংকেশর থাকে? সঠিক উত্তর 6 টি ধান একটি একবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদের সাধারণত 3টি পুংকেশর থাকে। তবে ধান ও বাঁশে 6টি পুংকেশর থাকে।
মেস্তাপাটের বৈজ্ঞানিক নাম কি?
Correct Answer:
ক: Hibiscus cannabinus
Explanation:
মেস্তাপাটের বৈজ্ঞানিক নাম কি? সঠিক উত্তর Hibiscus cannabinus কেনাফ বা মেস্তাপাটের বৈজ্ঞানিক নাম Hibiscus cannabinus (ref: Dr. Abul Hasan, botany HSC book)
হাইড্রা কোন জাতীয় খাদ্য পরিপাকে অক্ষম?
Correct Answer:
ক: শর্করা
Explanation:
হাইড্রা কোন জাতীয় খাদ্য পরিপাকে অক্ষম? সঠিক উত্তর শর্করা যে খাবারগুলো মধ্যে কার্বন(Carbon), হাইড্রোজেন(Hydrogen)এবং অক্সিজেন(Oxygen)এই তিনটি উপাদান রয়েছে সেই খাদ্যগুলোকে শর্করা বা কার্বোহাইড্রেট(Carbohydrate)যুক্ত খাদ্য বলে। শর্করার আণবিক সংকেত Cn(H2O)n; এর উদাহরণ যেমন, গ্লুকোজ(C6H12O6), সুক্রোজ(C12H22O11)ইত্যাদি।
ফার্নের কান্ডকে কি বলা হয়?
Correct Answer:
খ: রাইজোম
Explanation:
ফার্নের কান্ডকে কি বলা হয়? সঠিক উত্তর রাইজোম ফার্ন হল টেরিডোফাইট প্রজাতির উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত উদ্ভিদ হলো ফার্ন। এদের দেহ সপুষ্পক উদ্ভিদের মতো মূল,কান্ড ও পাতায় বিভক্ত। এদের ফুল হয় না। এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে।
জবা ফুলের পুষ্পপত্রবিন্যাস কি রকম?
Correct Answer:
খ: পাকানো
Explanation:
জবা ফুলের পুষ্পপত্রবিন্যাস কি রকম? সঠিক উত্তর পাকানো জবা ফুলের দলমন্ডলের এস্টিভেশন বা পুষ্পপত্রবিন্যাস টুইস্টেড বা পাকানো।
আইলেটস ল্যাঙ্গারহ্যান্স এর কোন ধরণের কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়?
Correct Answer:
খ: বিটা
Explanation:
আইলেটস ল্যাঙ্গারহ্যান্স এর কোন ধরণের কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়? সঠিক উত্তর বিটা আইলেটস ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়।
দুধে যে প্রোটিন পাওয়া যায় তার নাম কি?
Correct Answer:
গ: কেসেইন
Explanation:
দুধে যে প্রোটিন পাওয়া যায় তার নাম কি? সঠিক উত্তর কেসেইন কেসিন একটি সম্পূর্ণ প্রোটিন, এর অর্থ এটিতে আমাদের দেহের কাজ করার জন্য প্রয়োজনীয় সমস্ত অ্যামিনো অ্যাসিড রয়েছে। এর শুদ্ধতম আকারে, কেসিন একটি সাদা রঙের কঠিন যা কোনও স্বাদ ছাড়াই। সমস্ত স্তন্যপায়ী প্রাণীরা তাদের বংশের দুধের উপাদান হিসাবে কেসিন তৈরি করে।
মস্তিষ্কের কোন অংশের সাথে পিটুইটারি গ্রন্থির সংযোগ রয়েছে?
Correct Answer:
খ: হাইপোথ্যালামাস
Explanation:
মস্তিষ্কের কোন অংশের সাথে পিটুইটারি গ্রন্থির সংযোগ রয়েছে? সঠিক উত্তর হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্রন্থি মানব দেহের প্রাথমিক অন্তঃস্রাব গ্রন্থি। হাইপোথ্যালামাস মস্তিষ্কের একটি ছোট অঞ্চল, যা থ্যালাসের নীচে অবস্থিত। পিটুইটারি গ্রন্থি হাইপোথ্যালামাসের ঠিক নীচে অবস্থিত। পিটুইটারি গ্রন্থি দুটি লব সমন্বয়ে গঠিত; পূর্ববর্তী লোব (অ্যাডেনোহাইপোফাইসিস) এবং পোস্টেরিয়র লোব (নিউরোহাইপোফাইসিস)। হাইপোথ্যালামাস একটি বিশেষ পোর্টাল রক্ত ব্যবস্থার মাধ্যমে পিটুইটারি গ্রন্থির পূর্ববর্তী লোবের সাথে সংযুক্ত থাকে। তদুপরি, হাইপোথ্যালামাস নিউটোনগুলির মাধ্যমে পিটুইটারি গ্রন্থির পরবর্তী অংশগুলির সাথে সরাসরি সংযুক্ত থাকে। সুতরাং, হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থির কার্য নিয়ন্ত্রণ করে।
Homo sapiens কোন ধরনের প্রতিসাম্য প্রাণী?
Correct Answer:
গ: দ্বিপার্শ্বীয়
Explanation:
Homo sapiens কোন ধরনের প্রতিসাম্য প্রাণী? সঠিক উত্তর দ্বিপার্শ্বীয় কোন প্রাণিদেহকে উলম্ব অক্ষ বরাবর একবার কেটে সমান দুইভাগে ভাগ করা গেলে তাকে দ্বিপার্শ্বীয় প্রতিসম বলে।
মিথাইল রেড ক্ষারীয় দ্রবনে কি বর্ণের হয় ?
Correct Answer:
গ: হলুদ
Explanation:
মিথাইল রেড ক্ষারীয় দ্রবনে কি বর্ণের হয় ? সঠিক উত্তর হলুদ মিথাইল রেড অম্লীয দ্রবনে লাল বর্ন দেয়।
কোন হরমোন শুক্রাশয় থেকে নিঃসৃত হয়?
Correct Answer:
খ: টেস্টোস্টেরন
Explanation:
কোন হরমোন শুক্রাশয় থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তর টেস্টোস্টেরন শুক্রাশয়ের লেডিগের আন্তরকোষ থেকে টেস্টোস্টেরন নামক হরমোন নিঃসৃত হয় । টেস্টোস্টেরন হরমোন পুরুষ দেহে যৌনাঙ্গের বিকাশ ঘটাতে সাহায্য করে ।এই হরমোন পুরুষদেহে দাঁড়ি-গোঁফ এবং বুক, তলপেট, ও বগলে কেশদ্গমসহ দেহে অন্যান্য গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশে সাহায্য করে । টেস্টোস্টেরন হরমোন শুক্রাণু উত্পাদন ক্রিয়া অব্যাহত রাখে ।এই হরমোন শুক্রাণুর আয়ু এবং তার গর্ভাধান ক্ষমতা বাড়ায় ।টেস্টোস্টেরন হরমোনের অভাবে পুরুষদের গৌণ যৌন লক্ষণ প্রকাশ পায় না ।টেস্টোস্টেরন হরমোন ক্ষরণের ফলে BMR বেড়ে যাওয়ায় দেহের অস্থি ও পেশিসহ অন্যান্য অঙ্গের বৃদ্ধি ঘটে ।
মানব দেহে রক্তের শতকরা কতভাগ রক্ত রস?
Correct Answer:
গ: 55
Explanation:
মানব দেহে রক্তের শতকরা কতভাগ রক্ত রস? সঠিক উত্তর 55 রক্ত : 45% রক্তকণিকা ও 55% রক্তরস বা প্লাজমারক্তরস বা প্লাজমা : রক্তরসের 90%-92% পানি ও 8%-10% কঠিন পদার্থ
ax + by - c = 0 সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভূজটি উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত বর্গিএকক?
Correct Answer:
খ: c22ab
Explanation:
ax + by - c = 0 সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভূজটি উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত বর্গিএকক? সঠিক উত্তর c22ab ax+by-c=0 - - - (1)Putting x=0 in (1) we get, by=c or, y=c/bPutting y=0 in (1) we get, ax=c or, x=c/aSo, area of the triangle formed by the straight line (1) with x-axis and y-axis = ½c/b*c/a = c^2/2ab
মানব দেহের মেরুদন্ড কয়টি কশেরুকা দিয়ে গঠিত?
Correct Answer:
গ: ৩৩
Explanation:
মানব দেহের মেরুদন্ড কয়টি কশেরুকা দিয়ে গঠিত? সঠিক উত্তর ৩৩ মানবদেহে কশেরুকার সংখ্যা মোট ৩৩টিসাবভাইকাল(গ্রীবাদেশীয়) কশেরুকা-৭টি থোরাসিক(বক্ষদেশীয়) কশেরুকা-১২টিলাম্বার(কটিদেশীয়) কশেরুকা-৫টিস্যাক্রাল(শ্রোণীদেশীয়) কশেরুকা-৫টি কক্কিজিয়াল(পুচ্ছদেশীয়) কশেরুকা-৪টি
ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে ?
Correct Answer:
গ: CH=CH
Explanation:
ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে ? সঠিক উত্তর CH=CH ক্যালসিয়াম কার্বাইড পানি বা জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্রাইড এবং অ্যাসিটাইলিন গ্যাস উৎপন্ন করে। ফল পাকানোর ক্ষেত্রে অ্যাসিটাইলিনের ভূমিকা রাখে।
গ্রীষ্মনিদ্রায় যায় কোন প্রানী?
Correct Answer:
ক: ব্যাঙ
Explanation:
গ্রীষ্মনিদ্রায় যায় কোন প্রানী? সঠিক উত্তর ব্যাঙ গ্রীষ্মকালে অর্থাৎ উষ্ণ পরিবেশে শীতল-রক্ত বিশিষ্ট (Poikilothermic বা Ectothermic বা Cold-blooded) প্রাণীরা নিষ্ক্রিয় জীবন যাপন করে থাকে যাকে গ্রীষ্মনিদ্রা (Aestivation) বলে। মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী উভয় ধরণের জলজ ও স্থলজ প্রাণীর মধ্যে অনেকেই গ্রীষ্মনিদ্রায় যায়। অনেক বায়ুশ্বাসী স্থলজ শামুক, পতঙ্গ (এমন কি মশাও), অধিকাংশ বায়ুশ্বাসী মাছ (যেমন শিং, মাগুর, বাইম, কুচিয়া ইত্যাদি), বেশ কয়েক ধরনের উভচর (যেমন- ব্যাঙ), অনেক সরীসৃপ (যেমন- কুমির), কোন কোন স্তন্যপায়ী (যেমন- লেমুর) প্রতি গ্রীষ্মে তথা খরায় গ্রীষ্মনিদ্রায় যায়।
ফরমালিন কোনটি ?
Correct Answer:
ঘ: 40% ফরমালডিহিইড
Explanation:
ফরমালিন কোনটি ? সঠিক উত্তর 40% ফরমালডিহিইড ফর্মালডিহাইড এর সংকেত H-CHO
রাইবোজের সংকেত কোনটি ?
Correct Answer:
ক: C5H10O5
Explanation:
রাইবোজের সংকেত কোনটি ? সঠিক উত্তর C5H10O5 এটি একটি মোনোস্যাকারাইড জাতীয় কার্বোহাইড্রেড। এতে পাঁটি কার্বন থাকায়, একে 'পেন্টোজ' শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আণবিক সঙ্কেত Phoebus Levene নামক একজন রাশিয়ান বায়োকেমিষ্ট ১৯০৯ খ্রিষ্টাব্দে একটি ইস্ট থেকে পাঁচ কার্বন বিশিষ্ট একটি শর্করা অনু নিষ্কাষণ করেন এবং এর নাম দেন রাইবোজ। এতে একটি অ্যালডিহাইড গ্রুপ (-CHO) থাকায় একে এ্যাল্ডোপেন্টোজ বলা হয়।
কোনটি লিপিড পরিপাককারী এনজাইম?
Correct Answer:
ঘ: লেসিথিনেজ
Explanation:
কোনটি লিপিড পরিপাককারী এনজাইম? সঠিক উত্তর লেসিথিনেজ প্রোটিন পরিপাককারী এনজাইম(প্রোটিওলাইটিক):ট্রিপসিনকাইমোট্রিপসিনপেপসিনরেনিন কোলাজিনেজ শর্করা পরিপাককারী এনজাইম(অ্যামাইলোলাইটিক): টায়ালিনঅ্যামাইলেজমল্টেজসুক্রেজল্যাক্টেজলিপিড পরিপাককারী এনজাইম(লাইপোলাইটিক): লাইপেজফসফোলাইপেজলেসিথিনেজকোলেস্টেরল এস্টারেজ গ্লিসারল এস্টারেজ
C6n=C8n হলে n এর মান কোনটি?
Correct Answer:
ঘ: 14
Explanation:
C6n=C8n হলে n এর মান কোনটি? সঠিক উত্তর 14 শর্ট টেকনিক-6+8=14
1-x-2 এর সাধারণ পদ কোনটি?
Correct Answer:
ঘ: -1r r + 1 xr
Explanation:
1-x-2 এর সাধারণ পদ কোনটি? সঠিক উত্তর -1r r + 1 xr (1-x)n এর বিস্তৃতিতে সাধারণ পদ = (-1)rncrxr
চুনা পাথরের সংকেত কোনটি ?
Correct Answer:
গ: CaCO3
Explanation:
চুনা পাথরের সংকেত কোনটি ? সঠিক উত্তর CaCO3 বিশুদ্ধ চুনাপাথরের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট । চুনাপাথর হলো অধাতব খনিজ (CaCO3) ।চুনাপাথর এ তাপ দিলে এটি ক্যালসিয়াম অক্সাইড (CaO) এবং কার্বন ডাইঅক্সাইড (CO²) এ উৎপন্ন করে ।
A→.B→ এবং C→ ভেক্টর তিনটি একই তলে হওয়ার শর্ত কোনটি ?
Correct Answer:
ক: →A , (→B × →)C
Explanation:
A→.B→ এবং C→ ভেক্টর তিনটি একই তলে হওয়ার শর্ত কোনটি ? সঠিক উত্তর →A , (→B × →)C ভেক্টরটি আয়তন নির্দেশ করে। ভেক্টরগুলো একই সমতলে থাকলে তাদের আয়তন শূন্য হয় বা থাকতে পারে না।
0.1 M NaOH এর 500ml দ্রবন তৈরী করেত কি পরিমান NaOH প্রয়োজন হয় ?
Correct Answer:
ক: 2g
Explanation:
0.1 M NaOH এর 500ml দ্রবন তৈরী করেত কি পরিমান NaOH প্রয়োজন হয় ? সঠিক উত্তর 2g দ্রবণে আছে এর আণবিক ভর
নিচের কোন দ্রবনের pH সবচেয়ে বেশী ?
Correct Answer:
খ: 0.1M NaOH
Explanation:
নিচের কোন দ্রবনের pH সবচেয়ে বেশী ? সঠিক উত্তর 0.1M NaOH এসিডীয় দ্রবণ অপেক্ষা ক্ষারীয় দ্রবণের pH সাধারণত বেশি হয়। আবার ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে ঘনমাত্রা যত বেশি হয় pH তত বেশি হয়।তাই সঠিক উত্তর 0.1M NaOHবিস্তারিত ব্যাখ্যাঃ এসিডীয় দ্রবণের pH = -log(H+)0.1M HCl এর pH = -log(0.1) = 1ক্ষারীয় দ্রবণের pH = 14 - pOH = 14-{-log(OH-)}0.1M NaOH এর pH = 14 - {-log(0.1)} = 14 - 1 = 130.01M NaOH এর pH = 14 - {-log(0.01)} = 14-2 = 12এবং NaCl প্রশম লবণ হওয়ায় এর pH 7
একটি সরলরেখা (0,3), (3,6) বিন্দু দিয়ে অতিক্রম করে, রেখাটি সমীকরণ কোনটি?
Correct Answer:
খ: y - n - 3 = 0
Explanation:
একটি সরলরেখা (0,3), (3,6) বিন্দু দিয়ে অতিক্রম করে, রেখাটি সমীকরণ কোনটি? সঠিক উত্তর y - n - 3 = 0 y-n-3=0 - - - (1)For (0,3) co-ordinates, 3-0-3=0 i.e. equation (1) is satisfied. For (3,6) co-ordinates, 6-3-3=0 i.e. equation (1) is satisfied. So, y-n-3=0 is the correct equation
2.0L দ্রবনে 40g NaOH দ্রবিভূত থাকলে দ্রবনের ঘনমাত্রা কত হবে ?
Correct Answer:
খ: 0.5M
Explanation:
2.0L দ্রবনে 40g NaOH দ্রবিভূত থাকলে দ্রবনের ঘনমাত্রা কত হবে ? সঠিক উত্তর 0.5M S=w/MV১মোল NaOH=40 gram40 gram NaOH 1L দ্রবনে 40 gram NaOH থাকলে ঘনমাত্রা 1M40 gm NaOH 2L দ্রবনে থাকলে ঘনমাত্রা 0.5M
নিচের কোন মৌলটি সবচেয়ে বেশী সক্রিয়?
Correct Answer:
ঘ: Rb
Explanation:
নিচের কোন মৌলটি সবচেয়ে বেশী সক্রিয়? সঠিক উত্তর Rb পর্যায় সারণির একই গ্রুপে ওপর থেকে নিচের দিকে মৌলের পরমাণুতে ইলেকট্রনের নতুন শক্তিস্তর যুক্ত হয় ও পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় । ফলে যোজ্যতা ইলেকট্রন নিউক্লিয়াস থেকে ক্রমাগত দূরে থাকে, আয়নীকরণ শক্তি ও ঋণাত্মকতা হ্রাস পায় এবং সক্রিয়তা বৃদ্ধি পায় ।গ্রুপ-1 এর ক্ষেত্রে Rb সবচেয়ে নিচের দিকে হওয়ায়, এই মৌলটি সবচেয়ে বেশি সক্রিয় ।
S=13t3+3t সুত্রানুসারে একটি বস্তু সরল রেখায় চলছে ; 4s পরে এর বেগ কত হবে ?
Correct Answer:
গ: 19
Explanation:
S=13t3+3t সুত্রানুসারে একটি বস্তু সরল রেখায় চলছে ; 4s পরে এর বেগ কত হবে ? সঠিক উত্তর 19 দূরত্বকে একবার অন্তরীকরণ করা হলে বেগ পাওয়া যায়। অন্তরীকরণকৃত সমীকরণে t এর মান বসালে বেগ পাওয়া যায়। t এর মান বসিয়ে মান নির্ণয় করি।
u আদি বেগে একটি বস্তু α কোণে উপরের দিকে নিক্ষিপ্ত হলে উহার সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় কত?
Correct Answer:
খ: u sin αg
Explanation:
u আদি বেগে একটি বস্তু α কোণে উপরের দিকে নিক্ষিপ্ত হলে উহার সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় কত? সঠিক উত্তর u sin αg বেগের উলম্ব উপাংশ u sin (α)g = u sin(α)/tt = u sin(α)/g
একটি কার্নো ইঞ্জিন 600K তাপমাত্রার তাপ -উৎস থেকে 1200J তাপ গ্রহন করে এবং তাপ গ্রাহকে 300J তাপ বর্জন করে । তাপ গ্রাহকের তাপমাত্রা কত ?
Correct Answer:
ক: 150K
Explanation:
একটি কার্নো ইঞ্জিন 600K তাপমাত্রার তাপ -উৎস থেকে 1200J তাপ গ্রহন করে এবং তাপ গ্রাহকে 300J তাপ বর্জন করে । তাপ গ্রাহকের তাপমাত্রা কত ? সঠিক উত্তর 150K তাপীয় ইঞ্জিনের সূত্রানুসারে (Q1/Q2 = T1/T2)। এই সূত্রে প্রদত্ত মানগুলো বসিয়ে উত্তর নির্ণয় করা যায়।
SN1 SN1 বিক্রিয়ার ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক?
Correct Answer:
খ: দুই ধাপে ঘটে
Explanation:
SN1 SN1 বিক্রিয়ার ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? সঠিক উত্তর দুই ধাপে ঘটে SN1 এর বেলায় দুই ধাপে বিক্রিয়া ঘটে । প্রথমে কার্বোনিয়াম আয়ন সৃষ্টি হয় এবং পরে নিউক্লিওফাইল যুক্ত হয়ে উৎপাদ গঠন করে ।SN2 এর বেলায় এক ধাপে বিক্রিয়া ঘটে । এক্ষেত্রে অবস্থান্তর অস্থায়ী জটিল গঠিত হয় । এতে নিউক্লিওফাইল ও হ্যালোজেন পরমাণু উভয়তে আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয় ।
0°C তাপমাত্রায় 1Kg বরফকে শুধুমাত্র গলাতে কত KJ তাপের প্রয়োজন ?
Correct Answer:
খ: 3.36×102KJ
Explanation:
0°C তাপমাত্রায় 1Kg বরফকে শুধুমাত্র গলাতে কত KJ তাপের প্রয়োজন ? সঠিক উত্তর 3.36×102KJ সঠিক উত্তরঃ 3.36 × 102 KJআমরা জানি, বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, 3.36 × 105 KJkg-1 = 3.36×102 KJঅর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1kg বরফকে শুধু গলাতে 3.36×102 KJ তাপের প্রয়োজন।
একটি ইলেকট্রনের চার্জ 1.6×10-19 C এবং ভর9.11×10-31 kg হলে পরমানুর মধ্যে সর্বনিম্ন কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের জন্য চৌম্বক ভ্রামকের মান কত হবে ?
Correct Answer:
ক: 9.23×10-24Am2
Explanation:
একটি ইলেকট্রনের চার্জ 1.6×10-19 C এবং ভর9.11×10-31 kg হলে পরমানুর মধ্যে সর্বনিম্ন কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের জন্য চৌম্বক ভ্রামকের মান কত হবে ? সঠিক উত্তর 9.23×10-24Am2 এখানে, ইলেকট্রনের চার্জ, c = 1.6 × 10-19 Cভর, m = 9.11×10-31 kgh = 6.62×10-34চৌম্বক ভ্রামক = ch ÷ 4πm = (1.6×10-19 × 6.62×10-34) ÷ (4 × 3.1416 × 9.11 × 10-31) = 9.23 × 10-24Am2
0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত?
Correct Answer:
গ: 332ms-1
Explanation:
0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? সঠিক উত্তর 332ms-1 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 332 মিটার/সেকেন্ড, পানিতে(তরল) 1450 মিটার সেকেন্ড, লোহায়(কঠিন) 5130 মিটার/সেকেন্ড | আর লক্ষণীয় যে, বিভিন্ন তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ পরিবর্তনশীল হলেও, তরল(পানি) ও কঠিন(লোহায়) পদার্থে পরিবর্তন হয় না| #নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ= 332 মিটার/সেকেন্ড+0.6 মিটার/সেকেন্ড*(গুণ) থেটা | থেটা মানে হলো, যে তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ বের করতে হবে তার মান| যেমন:-30°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ = 332মিটার/সেকেন্ড + 0.6মিটার/সেকেন্ড*(গুণ)30°C =332মিটার/সেকেন্ড + 18মিটার/সেকেন্ড = 350মিটার/সেকেন্ড।
10-c এবং 2×10-6C মানের দুইটি আধান বিন্দু পরস্পর হতে 10cm দুতে আবস্থিত । আধান দুটির সংযোগকারী রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রবাল্য শুন্য হবে?
Correct Answer:
ক: 4.14cm
Explanation:
10-c এবং 2×10-6C মানের দুইটি আধান বিন্দু পরস্পর হতে 10cm দুতে আবস্থিত । আধান দুটির সংযোগকারী রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রবাল্য শুন্য হবে? সঠিক উত্তর 4.14cm যেহেতু E1 - E2 = 0সুতরাং E1 = E2বা, (1 ÷ 4π∈০)(10-6 ÷ x2) = (1 ÷ 4π∈০){2 × 10-6 ÷(10 - x)2}বা, 1 ÷ x = √2 ÷ (10 - x)বা, x = 4.14cm
সান্দ্রতার একক কোনটি?
Correct Answer:
খ: Pa.S
Explanation:
সান্দ্রতার একক কোনটি? সঠিক উত্তর Pa.S সান্দ্রতা সহগের মাত্রা M-1LT-1
একটি কনার উপর →F=6i^-3j^+2k^ N^ বল প্রয়োগ করলে কণাটির r→ =2i^+2j^-k^ m সরন হয় । বল দ্বারা সম্পাদিত কাজের পরিমান কত?
Correct Answer:
খ: 4J
Explanation:
একটি কনার উপর →F=6i^-3j^+2k^ N^ বল প্রয়োগ করলে কণাটির r→ =2i^+2j^-k^ m সরন হয় । বল দ্বারা সম্পাদিত কাজের পরিমান কত? সঠিক উত্তর 4J W=F.sW=(6i -3j+2k).(2i+2j-k)W=(6×2)i+(-3×2)j+(2×(-1))kW=12-6-2W=4J (Ans.)
একক ক্ষেত্রফল এবং 2×1011 Nm-2 ইয়াং গুনাংক থেকে বিশিষ্ট ইস্পাতের তারের দৈর্ঘ্য 1m । তার টেনে 1mm প্রসারিত করলে কত জুল কাজ সম্পন্ন হবে ?
Correct Answer:
গ: 105 J
Explanation:
একক ক্ষেত্রফল এবং 2×1011 Nm-2 ইয়াং গুনাংক থেকে বিশিষ্ট ইস্পাতের তারের দৈর্ঘ্য 1m । তার টেনে 1mm প্রসারিত করলে কত জুল কাজ সম্পন্ন হবে ? সঠিক উত্তর 105 J এখানে, Y = 2 × 1011A = 1l = 1×10-3L = 1mকৃতকাজ = 0.5 × (YAl2 ÷ L) = 0.5 × 2 × 1011 × 1 × (1 × 10-3)2 = 105J
নিচের কোনটি ভাইরাস দ্বারা সংক্রামিত রোগ?
Correct Answer:
ক: ডেঙ্গু
Explanation:
নিচের কোনটি ভাইরাস দ্বারা সংক্রামিত রোগ? সঠিক উত্তর ডেঙ্গু কলেরা, টাইফয়েড ও যক্ষা এই তিনটি রোগই ব্যাক্টেরিয়া জনিত রোগ আর ডেঙ্গু ভাইরাস দ্বারা ডেঙ্গু রোগ হয়।
একটি অভিসারী ও একটি অপসারী লেন্সের ক্ষমত যথাক্রমে 3.5 D ও 2.5 D । সংযুক্ত লেন্সের তুল্য ফোকাস দূরত্ব কত হবে?
Correct Answer:
ঘ: 1 m
Explanation:
একটি অভিসারী ও একটি অপসারী লেন্সের ক্ষমত যথাক্রমে 3.5 D ও 2.5 D । সংযুক্ত লেন্সের তুল্য ফোকাস দূরত্ব কত হবে? সঠিক উত্তর 1 m তুল্য ক্ষমতা, Ps = P1 + p2 + p3 + .....P1 = +3.5 (অভিসারী হলে ক্ষমতা ধনাত্মক)P2 = -2.5 (অপসারী হলে ক্ষমতা ধনাত্মক)তুল্য ক্ষমতা, Ps = P1 + p2 = 1Dতুল্য ফোকাস দূরত্ব, f = 1/ Ps = 1/1 = 1 m
একটি কোষের তড়িৎচালক শক্তি 1.5 v এবং আভ্যন্তরীন রোধ 2ω । এর প্রান্তদ্বয় 10ω রোধের তার দ্বারা যুক্ত করলে কত তড়িৎ প্রবাহিত হবে?
Correct Answer:
ক: 0.125 A
Explanation:
একটি কোষের তড়িৎচালক শক্তি 1.5 v এবং আভ্যন্তরীন রোধ 2ω । এর প্রান্তদ্বয় 10ω রোধের তার দ্বারা যুক্ত করলে কত তড়িৎ প্রবাহিত হবে? সঠিক উত্তর 0.125 A আমরা জানি, I=ER+rসুতরাং, I=1.510+2=1.512=0.125A এখানে, I = তড়িৎ প্রবাহE = কোষের তড়িৎচালক শক্তিR = বাহ্যিক রোধr = অভ্যন্তরীণ রোধ
কোনো এক বিন্দুতে একই সময় 10 N ও 6 N মানের দু’টি ভেক্টর 60° কোণে ক্রিয়া করলে ভেক্টর দু’টির লব্ধির মান কত হবে?
Correct Answer:
খ: 14 N
Explanation:
কোনো এক বিন্দুতে একই সময় 10 N ও 6 N মানের দু’টি ভেক্টর 60° কোণে ক্রিয়া করলে ভেক্টর দু’টির লব্ধির মান কত হবে? সঠিক উত্তর 14 N এক্ষেত্রে দুটি ভেক্টর এর লদ্ধি নির্ণয় এর সূত্র প্রযোজ্য।√(102 + 62 + 2 . 6 . 10 . cos60°)=14 N(ক্যালকুলেটর ব্যবহার করে)
একটি গোলীয় দর্পণের 20 cm সামনে লক্ষ্যবস্তু স্থাপন করলে 60 cm পেছনে বিম্ব গঠিত হয়। দর্পণটির ফোকাস দূরত্ব কত?
Correct Answer:
গ: 30 cm
Explanation:
একটি গোলীয় দর্পণের 20 cm সামনে লক্ষ্যবস্তু স্থাপন করলে 60 cm পেছনে বিম্ব গঠিত হয়। দর্পণটির ফোকাস দূরত্ব কত? সঠিক উত্তর 30 cm আমরা জানি, 1f=1u+1vসুতরাং, 1f=120+1-60বা, 1f=130∴ f = 30 cmএখানে, f = ফোকাস দূরত্বu = লক্ষ্যবস্তুর দূরত্ব = 20cmv = প্রতিবিম্বের দূরত্ব = -60 cm (অবাস্তব হওয়ায়)
রেডনের অর্ধায়ু 4 দিন। এর গড় আয়ু কত?
Correct Answer:
গ: 5.77 d
Explanation:
রেডনের অর্ধায়ু 4 দিন। এর গড় আয়ু কত? সঠিক উত্তর 5.77 d সঠিক উত্তরঃ 5.77 dআমরা জানি, গড় আয়ু, τ= অর্ধায়ু (T)0.693সুতরাং, রেডনের গড় আয়ু τ= 40.693d=5.77d
a এর কোন মানের জন্য ভেক্টর 2i + aj - k এরং ভেক্টর 4i - 2j -2k পরস্পরের উপর লম্ব হবে?
Correct Answer:
খ: 6
Explanation:
a এর কোন মানের জন্য ভেক্টর 2i + aj - k এরং ভেক্টর 4i - 2j -2k পরস্পরের উপর লম্ব হবে? সঠিক উত্তর 6 (2i+aj-k)(4i-2j-2K)=0=>8-2a+2=0=>2a=10=>a=5
একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হল । 3 “ ভেদ করার পর উহার গতি অর্ধেক হয়ে গেল। গুলিটি আর কতদূর ভেদ করে থেমে যাবে?
Correct Answer:
খ: 1 “
Explanation:
একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হল । 3 “ ভেদ করার পর উহার গতি অর্ধেক হয়ে গেল। গুলিটি আর কতদূর ভেদ করে থেমে যাবে? সঠিক উত্তর 1 “ Here, S = 3Shortcut:s3=33=1
বায়ুতে 1 কুলম্বের দু’টি আধান পরস্পর হতে 1 km ব্যবধানে অবস্থিত হলে এদের মধ্যকার ক্রিয়াশীল বলের মান কত হবে?
Correct Answer:
খ: 9 kN
Explanation:
বায়ুতে 1 কুলম্বের দু’টি আধান পরস্পর হতে 1 km ব্যবধানে অবস্থিত হলে এদের মধ্যকার ক্রিয়াশীল বলের মান কত হবে? সঠিক উত্তর 9 kN আমরা জানি, F= k×q1×q2r2বা, F= 9×109×1×11032বা, F= 9×109106বা, F=9×103Nবা, F=9kN