রাজশাহী বিশ্ববিদ্যালয় (C Unit) MCQs
Showing 50 questions (Total: 1702)
নিচের অক্সাইডগুলোর মধ্যে কোন জোড়াটি সবচেয়ে বেশি অম্লধর্মী?
Correct Answer:
গ: N2O4 ও Mn2O7
বুলিয়ান বীজগণিতে xyz+x'yz+xy'z+x'y'z কে সরল করলে পাওয়া যায়-
Correct Answer:
ঘ: z
নিম্নের যৌগটিতে কতটি সিগমা ও পাই বন্ধন বিদ্যমান?
Correct Answer:
গ: 11 সিগমা ও 3 পাই
Explanation:
নিম্নের যৌগটিতে কতটি সিগমা ও পাই বন্ধন বিদ্যমান? সঠিক উত্তর 11 সিগমা ও 3 পাই একক বন্ধনে শুধু ১টি সিগমা বন্ধন, দ্বিবন্ধনে ১টি সিগমা ও একটি পাই বন্ধন এবং ত্রিবন্ধনে ১টি সিগমা ও ২টি পাই বন্ধন থাকে।
একটি 2-input OR গেট তৈরি করতে কয়টি 2-input NAND গেট প্রয়োজন?
Correct Answer:
গ: 3
কোনটি একটি অ্যালকাইনের সংকেত?
Correct Answer:
ঘ: C4H6
Explanation:
কোনটি একটি অ্যালকাইনের সংকেত? সঠিক উত্তর C4H6 যে হাইড্রোকার্বনে এক বা একাধিক কার্বন-কার্বন ত্রি-বন্ধন ( — C ≡ C — ) থাকে, তাদের অ্যালকাইন বলে । এরা অসম্পৃক্ত জৈব যৌগ । এরা এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে প্রথমে অ্যালকিন এবং পরে আরও এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যালকেন অণু গঠন করে ।
Who is a bibliophile?
Correct Answer:
B: One who loves or collects books.
জীববিজ্ঞানে কি ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়?
Correct Answer:
ক: বায়োইনফরম্যাটিক্স
Explanation:
জীববিজ্ঞানে কি ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়? সঠিক উত্তর বায়োইনফরম্যাটিক্স জীববিজ্ঞান সম্পর্কিত তথ্য সংগ্রহ, সাজানো, বিশ্লেষণ ইত্যাদি কাজে কম্পিউটার প্রযুক্তির ব্যবহারকে বায়োইনফরম্যাটিক্স বলে। বায়োইনফরম্যাটিক্স এমন একটি কৌশল যেখানে ফলিত গণিত, তথ্যবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন এবং জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করা হয়। মূলত জীববিজ্ঞানের আণবিক পর্যায়ে গবেষণাই এখানে অন্তর্ভুক্ত হয়। অর্থ্যাৎ জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হলো বায়োইনফরম্যাটিক্স
যখন গ্যাস A এর 7.0 মোল এবং গ্যাস B এর 3.0 মোল মিশানো হয় তখন মিশ্রণের মোট চাপ হয় 760 mm Hg । মিশ্রণের A গ্যাসের আংশিক চাপ কত হবে?
Correct Answer:
গ: 532 mm Hg
SQL এর পূর্ণরূপ-
Correct Answer:
ক: Standard Query Language
ওয়েভসাইট তৈরি করতে কোন ল্যাংগুয়েজ ব্যবহৃত হয়?
Correct Answer:
ক: HTML
Explanation:
ওয়েভসাইট তৈরি করতে কোন ল্যাংগুয়েজ ব্যবহৃত হয়? সঠিক উত্তর HTML ওয়েব সাইট বানানো জন্য বেসিকালি HTML, CSS এবং javascript দরকার হয়। ওয়েবসাইটের backend এর জন্য Php এবং MySql দরকার হয়।
The Bangla translation of “He stopped there to somke” is-
Correct Answer:
A: তিনি ধূমপান ছেড়ে দিলেন।
111101.1012 এর সাথে 11001.0012 এর যোগফল-
Correct Answer:
C: 1010110.1102
You are ----- Nazrul, I see.
Correct Answer:
D: no article
The programme was broadcast live. Here `live' is-
Correct Answer:
D: an adverb
`Being prodigal' means-
Correct Answer:
B: Being intelligent
উদ্ভিদ প্রজননের প্রধান উদ্দেশ্য কোনটি?
Correct Answer:
ক: উন্নতমানের জাত উদ্ভাবন
Which of the following is a plural form?
Correct Answer:
B: Phenomena
হিপনোটক্সিন পাওয়া যায়-
Correct Answer:
ক: পেনিট্র্যান্ট
Explanation:
হিপনোটক্সিন পাওয়া যায়- সঠিক উত্তর পেনিট্র্যান্ট হাইড্রাতে চার ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়(১) স্টিনোটিল বা পেনিট্র্যান্ট : Hydra-র চার ধরনের নেমাটোসিস্টের মধ্যে এগুলোই বৃহত্তম । এদের সূত্রক লম্বা, ফাঁপা, শীর্ষ উন্মুক্ত, বাট প্রশস্ত এবং তিনটি বড় তীক্ষ্ণ বার্ব ও তিন সারি সর্পিলাকারে সজ্জিত অতি ক্ষুদ্র বার্বিউলযুক্ত । এর ভিতরে হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল থাকে ।(২) ভলভেন্ট বা ডেসমোনিম : এগুলো অপেক্ষাকৃত ছোট নেমাটোসিস্ট । সূত্রকটি খাটো, মোটা, স্থিতিস্থাপক, কাঁটাবিহীন এবং বন্ধ শীর্ষযুক্ত । ক্যাপসুলের ভিতর সূত্রকের একটি মাত্র প্যাঁচ থাকে, কিন্তু নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে কর্ক-স্ক্রুর মতো অনেকগুলো প্যাঁচের সৃষ্টি করে ।(৩) স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট বা হলোট্রিকাস আইসোরাইজা : এর সূত্রক লম্বা সর্পিলাকারে সজ্জিত কাঁটাযুক্ত, বাট সুগঠিত নয় এবং শীর্ষদেশ উন্মুক্ত ।(৪) স্টেরিওলিন গ্লুটিন্যান্ট বা অ্যাট্রিকাস আইসোরাইজা : এগুলো ক্ষুদ্রতম নেমাটোসিস্ট । সূত্রক লম্বা, কাঁটাবিহীন, বাট সুগঠিত নয় এবং শীর্ষদেশ উন্মুক্ত ।
যে ব্যাকটেরিয়ার এক প্রান্তে এক গুচ্ছ ফ্ল্যাজেলা থাকে-
Correct Answer:
গ: সেফালোট্রিকাস
রিকম্বিনেন্ট DNA তৈরির প্রথম ধাপ কোনটি?
Correct Answer:
ক: বাহক নির্বাচন
Explanation:
রিকম্বিনেন্ট DNA তৈরির প্রথম ধাপ কোনটি? সঠিক উত্তর বাহক নির্বাচন রিকম্বিনেন্ট DNA তৈরীর প্রথম পদক্ষেপ হল কাঙ্খিত DNA অনু নির্বাচন এবং নির্বাচনের পর কাঙ্খিত জীবের কোষ থেকে DNA কে পৃথক করতে হবে। আর এ পৃথকীকরণ এর জন্য সাধারনত CsCl বা সুক্রোজ এর দ্রবণ ব্যবহার করা হবে।
বৃক্কের সূক্ষ্ম গঠনের সঠিক বর্ণনা প্রথম কে দিয়েছিলেন?
Correct Answer:
ঘ: স্যার উইলিয়াম বোম্যান
হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরির জন্য কোনটি কালচার করা হয়?
Correct Answer:
ক: পরাগরেণু
হিমোসিল কোন প্রাণীতে পাওয়া যায়?
Correct Answer:
ঘ: সবগুলোতেই
রুই মাছের আঁইশ কোন ধরনের?
Correct Answer:
ক: সাইক্লয়েড
Explanation:
রুই মাছের আঁইশ কোন ধরনের? সঠিক উত্তর সাইক্লয়েড যেসব আঁইশ চাকতির মতো, প্রায় গোলাকার এবং কিনারা মসৃণ হয় তাদের সাইক্লয়েড আঁইশ বলে । রুই, কাতল, মৃগেল ইত্যাদি মাছে এধরনের আঁইশ থাকে । যেসব আঁইশ চাকতির মতো, কিন্তু এদের পশ্চাৎভাগ সূক্ষ্ম কণ্টকময় তাদের বলা হয় টিনয়েড আঁইশ । কৈ, ভেটকি ইত্যাদি মাছে এধরনের আঁইশ পাওয়া যায় । সিলাকান্থ ও লাংফিশদের আঁইশ রম্বস আকারের বা পাতসদৃশ গঠন দ্বারা গঠিত এবং এদের প্রান্তগুলো ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে । এসব আঁইশকে গ্যানয়েড আঁইশ বলে । এরা গ্যানয়েন নামক পুরু এনামেল জাতীয় বস্তুর আস্তরণযুক্ত । তরুণাস্থিযুক্ত মাছের আঁইশগুলো আণুবীক্ষণিক । এদের প্ল্যাকয়েড আঁইশ বলে । প্রতিটি আঁইশে একটি করে ত্রিকোণাকার বেসাল প্লেট থাকে এবং প্লেট থেকে তিনটি সূক্ষ্ম কাঁটা সৃষ্টি হয় ।
PERMUTATION শব্দটির বর্ণগুলোর মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলোকে যত রকমে পুনরায় সাজানো যেতে পারে তার সংখ্যা-
Correct Answer:
খ: 359
f(x)=3+x2 হলে, f-1(x) নিম্নের কোনটি?
Correct Answer:
ঘ: 2x-3
একটি বৃত্ত x=0, y=0, x=a এবং y=a সমীকরণগুলোকে স্পর্শ করে। বৃত্তটির সমীকরণ-
Correct Answer:
ঘ: 4(x2+y2)-4a(x+y)+a2=0
তিনটি বল p, 3p, p সাম্যবস্থায় থাকলে প্রথম দুইটি বলের মধ্যবর্তী কোণ-
Correct Answer:
ঘ: 150∘
c-এর মান কত হলে মূলবিন্দুতে y=cx(1+x) বক্ররেখার স্পর্শক x-অক্ষের সাথে 30∘ কোণ উৎপন্ন করবে?
Correct Answer:
খ: 13
(x-1x)12 এর বিস্তৃতিতে মধ্যপদ হবে-
Correct Answer:
খ: 12C6
cosθ=0 হলে, θ এর সাধারণ মান হবে-
Correct Answer:
গ: nΠ+Π2
মানুষের হৃৎপিন্ডের ক্রমশ সরু নিম্নমুখী অংশটির নাম-
Correct Answer:
ক: এপেক্স
Explanation:
মানুষের হৃৎপিন্ডের ক্রমশ সরু নিম্নমুখী অংশটির নাম- সঠিক উত্তর এপেক্স হৃদপিন্ডের চওড়াঃ উর্ধ্বমুখী অংশকে “বেস” (Base) এবং ক্রমশ সরু নিম্নমুখী অংশকে এপেক্স (Apex) বলে।
জীবের শ্বসনের সাথে সর্বাধিক মিল আছে কোনটির?
Correct Answer:
খ: বায়বীয় ব্যাকটেরিয়া
আদি কোষের DNA-র আকার-
Correct Answer:
খ: বৃত্তাকার
Explanation:
আদি কোষের DNA-র আকার- সঠিক উত্তর বৃত্তাকার আদি কোষে প্রকৃত নিউক্লিয়াস না থাকলেও ডিএনএ অণু একটি নিউক্লিঅয়েডের মধ্যে ঘনীভূত থাকে। এরা প্লাজমিড নামক এক্সট্রাক্রোমোসোমাল ডিএনএ মৌল বহন করে যারা সাধারণত বৃত্তাকার।
বুদবুদ সৃষ্টি করে হাইড্রাকে পানিতে ভাসিয়ে রাখে এর কোন অঙ্গটি?
Correct Answer:
খ: পাদচাকতি
Explanation:
বুদবুদ সৃষ্টি করে হাইড্রাকে পানিতে ভাসিয়ে রাখে এর কোন অঙ্গটি? সঠিক উত্তর পাদচাকতি হাইড্রার দেহকান্ডের নিচের প্রান্তে অবস্থিত, গোল ও চাপা অংশটিকে পাদ-চাকতি বা pedal disc বলে।পাদ-চাকতির কাজ:এক ধরনের আঠালো রস ক্ষরণ করে যার সাহায্য প্রানি যে কোনো তলের সাথে আটকে থাকে।এক ধরনের বুদবুদ বা bubble সৃষ্টি করে যা প্রাণীকে ভাসিয়ে রাখতে সাহায্য করে।চাকতির ক্ষনপদ সৃষ্টিকারী কোষের সাহায্যে গ্লাইডিং চলন সম্পন্ন হয়।
উদ্ভিদের অন্ধকার দশায় সালোকসংশ্লেষণের প্রথম স্থায়ী যৌগ কোনটি?
Correct Answer:
ক: ম্যালিক এসিড
জীব প্রযুক্তির মাধ্যমে কোন জাতের ধান থেকে সুপার রাইস উদ্ভাবন করা হয়েছে?
Correct Answer:
ঘ: জ্যাপানিক
মানবদেহে আক্রমণকারী ম্যালেরিয়া জীবাণুর প্রথম দশাটির নাম কী?
Correct Answer:
গ: স্পোরোজয়েট
Explanation:
মানবদেহে আক্রমণকারী ম্যালেরিয়া জীবাণুর প্রথম দশাটির নাম কী? সঠিক উত্তর স্পোরোজয়েট মানবদেহে প্রবেশকৃত ম্যালেরিয়ার পরজীবীর প্রথম ধাপ = স্পোরোজয়েট | ম্যালেরিয়া রোগটি প্লাজমোডিয়াম বর্গের এককোষীয় পরজীবীর দ্বারা ঘটিত হয়। কেবল চার ধরনের প্লাজমোডিয়াম পরজীবী মানুষের মধ্যে সংক্রমন ঘটায়,এদের মধ্যে সবথেকে বেশি প্রভাবিত করে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এবং প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স।
মানুষের স্বরযন্ত্রের সবচেয়ে বড় তরুণাস্থি কোনটি?
Correct Answer:
ঘ: অ্যাডাম’স অ্যাপল
কোন এনজাইম দ্বারা প্লাজমিডের নির্দিষ্ট অংশ কাটা হয়?
Correct Answer:
ঘ: রেস্ট্রিকশন
Explanation:
কোন এনজাইম দ্বারা প্লাজমিডের নির্দিষ্ট অংশ কাটা হয়? সঠিক উত্তর রেস্ট্রিকশন রেস্ট্রিকশন এনজাইম (Restriction enzyme) ➞ যে এনজাইম প্রয়োগ করে DNA অণুর সুনির্দিষ্ট সিকুয়েন্স এর একটি অংশ কেটে নেয়া যায় ঐ এনজাইমকে রেস্ট্রিকশন এনজাইম বলে । এদেরকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজও বলা হয় । এরা DNA অণুর একটি সুনির্দিষ্ট সিকোয়েন্স, যাকে রেস্ট্রিকশন সাইট বলা হয়, তা কেটে দিতে সক্ষম । রেস্ট্রিকশন এনজাইমকে DNA অণু কর্তনের সূক্ষ্ম ছুরিকা (Molecular scissors-আণবিক কাঁচি বা বায়োলজিক্যাল নাইফ) হিসেবে ব্যবহার করা হয় । বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে এ পর্যন্ত সহস্রাধিক রেস্ট্রিকশন এনজাইম পৃথক করা হয়েছে ; যেমন - Eco RI, Hind III, Bam HI প্রভৃতি ।লাইগেজ এনজাইম ➞ ছেদনকৃত DNA খন্ডসমূহ (কাঙ্ক্ষিত DNA ও বাহক) DNA লাইগেজ এনজাইম দ্বারা সংযুক্ত করা হয় ।সহজ ভাষায়, • DNA জোড়া লাগানো ➞ লাইগেজ এনজাইম• DNA কাটা/কর্তন/ছেদন/পৃথকীকরণ ➞ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ
মানুষের DNA খন্ডগুলোর ফটোগ্রাফিক বিন্যাসকে কী বলে?
Correct Answer:
খ: DNA ফিংগারপ্রিন্ট
Explanation:
মানুষের DNA খন্ডগুলোর ফটোগ্রাফিক বিন্যাসকে কী বলে? সঠিক উত্তর DNA ফিংগারপ্রিন্ট মানুষের DNA খন্ডগুলোর ফটোগ্রাফিক বিন্যাসকে DNA ফিংগারপ্রিন্ট বলে | DNA fingerprinting একটি অত্যাধুনিক পদ্ধতি যার মাধ্যমে কোষের মধ্যে অবস্থিত ডিএনএ বিশ্লেষণ করে কোন মানুষের একটি প্রতিকৃতি বা আলেখ্য তৈরি করা হয়, যে আলেখ্য তাকে ভবিষ্যতে সঠিকভাবে শনাক্ত করতে ব্যবহৃত হতে পারে।
প্যাপিলোমা ভাইরাসের কারণে কোন রোগটি হয়?
Correct Answer:
গ: জরায়ুর ক্যান্সার
Explanation:
প্যাপিলোমা ভাইরাসের কারণে কোন রোগটি হয়? সঠিক উত্তর জরায়ুর ক্যান্সার প্যাপিলোমা ভাইরাসের কারণে জরায়ুর ক্যান্সার হয় | জরায়ু ক্যান্সারের প্রাথমিক কিছু লক্ষণ হল- অনিয়মিত মাসিক চক্র, পা ফুলে যাওয়া, ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবে রক্ত, প্রস্রাব নিয়ন্ত্রণে অক্ষমতা, ওজন হ্রাস, মলদ্বারে ব্যথা বা রক্তপাত। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, জরায়ুর ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে সাধারণত খুব কম উপসর্গ থাকে।
উদ্ভিদ সবচেয়ে দ্রুত শোষণ করে কোন আয়নটি?
Correct Answer:
গ: K+
Explanation:
উদ্ভিদ সবচেয়ে দ্রুত শোষণ করে কোন আয়নটি? সঠিক উত্তর K+ K+ এবং NO3 আয়ন উদ্ভিদ দ্বারা সর্বাপেক্ষা দ্রুত গতিতে শোষিত হয় |
একাইনোডার্মাটা শ্রেণির প্রাণীদের মূল বৈশিষ্ট্য হলো-
Correct Answer:
খ: এদের ত্বক কন্টকিত
Explanation:
একাইনোডার্মাটা শ্রেণির প্রাণীদের মূল বৈশিষ্ট্য হলো- সঠিক উত্তর এদের ত্বক কন্টকিত একাইনোডার্মাটা প্রাণিজগতের অন্যতম একটি প্রধান পর্ব। একাইনোডার্মাটা |বৈশিষ্ট্য:অখণ্ডায়িত দেহের বহির্ভাগ(ত্বক) চুননির্মিত (Calcareous) কাঁটা (Spine) ও অসিকলে (Ossicle) আবৃত।
মানবদেহে সবচেয়ে ছোটো অস্থি কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: কানে
Explanation:
মানবদেহে সবচেয়ে ছোটো অস্থি কোথায় অবস্থিত? সঠিক উত্তর কানে অস্থি কলা মেরুদণ্ডী প্রাণীদের দেহের অস্থিনির্মিত অন্তঃ কঙ্কাল গঠনকারী একটি কঠিন যোজক কলা (অন্যান্য কঠিন যোজক কলার উদাহরণ হল হাড়ের কিছু অংশের তরুণাস্থি ও দাঁতের ডেন্টিন, সিমেন্ট এবং এনামেল)। অস্থি অর্থাৎ হাড়। এক একটি হাড় বা অস্থি একেকটি অঙ্গ। কিন্তু সেই অঙ্গের মধ্যে অনেক রকম কলা আছে।
“আবিষ্ট তড়িৎ প্রবাহ সর্বদা এমন অভিমুখে প্রবাহিত হয় যাতে তার সৃষ্টি কারণে বাধা দেয়”- এটি কোন সূত্র?
Correct Answer:
গ: লেঞ্জের সূত্র
Explanation:
“আবিষ্ট তড়িৎ প্রবাহ সর্বদা এমন অভিমুখে প্রবাহিত হয় যাতে তার সৃষ্টি কারণে বাধা দেয়”- এটি কোন সূত্র? সঠিক উত্তর লেঞ্জের সূত্র লেঞ্জের সূত্রঃ তড়িৎ চুম্বকীয় আবেশের দ্বারা আবিষ্ট তড়িৎপ্রবাহের অভিমুখ এমন হবে যে, যে কারণে প্রবাহ সৃষ্টি হয় প্রবাহ সর্বদা সেই কারণকে বাধা দেবে।অ্যাম্পিয়ারের সূত্রঃ দুটি সমান্তরাল তারের মধ্যে তড়িৎ প্রবাহের ফলে আকর্ষণ বা বিকর্ষণ বলের সৃষ্টি হয়। এই বল আম্পিয়ারের সংজ্ঞা প্রদান করে। এস আই পধতিতে চার্জের একক কুলম্ব। এর পরিমাণ হলো ১ আম্পিয়ার তড়িৎ প্রবাহের ১ কুলম্ব চার্জ যা প্রতি সেকেন্ডে প্রদত্ত বিন্দু দিয়ে যায়।লরেঞ্জ সূত্রঃ যদি পরিবর্তিত কোন চুম্বকীয় ক্ষেত্রের আবেশিত তড়িৎ i1 এবং অন্য তড়িৎ প্রবাহ i2 হয় তবে i2 এর দিক হবে i1 এর বিপরীত দিকে । যদি তড়িৎ গুলো দুটি গোলাকার অক্ষের পরিবাহী ℓ1 এবং ℓ2 হয় তবে তাদের প্রাথমিক অবস্থায় তারা শূন্য হবে এবং পরে তারা বিপরীতভাবে ঘুরবে । বিপরীত তড়িৎ একে অন্যকে বিকর্ষণ করে ।ফ্যারাডের প্রথম সূত্র (Faraday's 1st Law): তড়িৎ বিশ্লেষণকালে যে কোন তড়িৎদ্বারে সংঘঠিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ অর্থাৎ কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের বা চার্জের পরিমাণের সমানুপাতিক।ফ্যারাডের ২য় সূত্র (Faraday's 2nd Law): যদি বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে একই পরিমাণ বিদ্যুৎ একই সময় ধরে চালনা করা হয় তাহলে বিভিন্ন তড়িৎদ্বারে সঞ্চিত পদার্থের পরিমাণ তাদের নিজ নিজ পারমাণবিক ভরকে যোজনী বা চার্জ সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায়, তার সমানুপাতিক হবে ।
একটি কৃষ্ণ বস্তুর তাপমাত্রা 1000 K হলে তা হতে কত KWm-2 হারে তাপশক্তি বিকিরণ হবে? [σ=5.67×10-8 Wm-2K-4]
Correct Answer:
গ: 56.7
কোনো লেন্সের ক্ষমতা +5D বলতে বুঝায়?
Correct Answer:
গ: লেন্সটি উত্তল ও ফোকাস দূরত্ব 20 cm
Explanation:
কোনো লেন্সের ক্ষমতা +5D বলতে বুঝায়? সঠিক উত্তর লেন্সটি উত্তল ও ফোকাস দূরত্ব 20 cm We know, f=1P [here P in meter]=> P=1.20=> P=+5D [উত্তল লেন্স তাই ক্ষমতা + ]
পারদ ও কাচের স্পর্শকোণ θ হলে-
Correct Answer:
ঘ: 90∘<θ<180∘
Explanation:
পারদ ও কাচের স্পর্শকোণ θ হলে- সঠিক উত্তর 90∘<θ<180∘ কঠিন ও তরলের স্পর্শ বিন্দু থেকে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক কঠিন পদার্থের সাথে তরলের ভেতরে যে কোণ উৎপন্ন করে তাকে উক্ত কঠিন ও তরলের মধ্যকার স্পর্শ কোণ বলে ।
সরল দোলকের ক্ষেত্রে সাম্যবস্থানে-
Correct Answer:
খ: স্থিতিশক্তি শূন্য