চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় MCQs
Showing 50 questions (Total: 1170)
বাংলাদেশের কোন নদীতে রুই মাছ প্রকৃতিতে ডিম দেয়?
Correct Answer:
ক: হালদা নদী
Explanation:
বাংলাদেশের কোন নদীতে রুই মাছ প্রকৃতিতে ডিম দেয়? সঠিক উত্তর হালদা নদী হালদা নদী বাংলাদেশের রুই জাতীয় মাছের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রজননক্ষেত্র। এটিই বিশ্বের একমাত্র জোয়ারভাটার নদী যেখান থেকে সরাসরি রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়।
লেটারাল লাইন সংবেদী অঙ্গ থাকে কোন প্রাণীতে ?
Correct Answer:
গ: রুই মাছ
Explanation:
লেটারাল লাইন সংবেদী অঙ্গ থাকে কোন প্রাণীতে ? সঠিক উত্তর রুই মাছ লেটারাল লাইন(পার্শ্বরেখা) সংবেদী অঙ্গ থাকে রুই মাছে । এতে বিদ্যমান সংবেদী অঙ্গ দ্বারা রুই মাছ পানির গুণাবলী যেমন অম্লত্ব বা ক্ষারত্ব , ঘোলাত্ব ইত্যাদি বুঝতে পারে।
1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলি হতে একটি সংখ্যা খুশিমত নিলে উহা 3 বা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কোনটি?
Correct Answer:
ক: 920
শ্রবণ অঙ্গের অংশ নয় কোনটি?
Correct Answer:
খ: রেটিনা
Explanation:
শ্রবণ অঙ্গের অংশ নয় কোনটি? সঠিক উত্তর রেটিনা রেটিনা(অক্ষিপট) হলো মেরুদন্ডী প্রাণীদের চক্ষুগোলকের পিছনের দিকে অবস্থিত স্নায়ুকোষযুক্ত একটি পাতলা স্তর। মেরুদন্ডী প্রাণীদের ভ্রূণের বিকাশের সময় অক্ষিপট ও দর্শন স্নায়ু বর্ধিষ্ণু মস্তিস্কের অংশ হিসাবে বিকাশ লাভ করে। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ।
রেস্ট্রিকশন এনজাইমের কাজ হলো-
Correct Answer:
ক: ডিএনএ কে কর্তন করা
Explanation:
রেস্ট্রিকশন এনজাইমের কাজ হলো- সঠিক উত্তর ডিএনএ কে কর্তন করা রেস্ট্রিকশন এনজাইম (Restriction enzyme) ➞ যে এনজাইম প্রয়োগ করে DNA অণুর সুনির্দিষ্ট সিকুয়েন্স এর একটি অংশ কেটে নেয়া যায় ঐ এনজাইমকে রেস্ট্রিকশন এনজাইম বলে । এদেরকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজও বলা হয় । এরা DNA অণুর একটি সুনির্দিষ্ট সিকোয়েন্স, যাকে রেস্ট্রিকশন সাইট বলা হয়, তা কেটে দিতে সক্ষম । রেস্ট্রিকশন এনজাইমকে DNA অণু কর্তনের সূক্ষ্ম ছুরিকা (Molecular scissors-আণবিক কাঁচি বা বায়োলজিক্যাল নাইফ) হিসেবে ব্যবহার করা হয় ।লাইগেজ এনজাইম ➞ ছেদনকৃত DNA খন্ডসমূহ (কাঙ্ক্ষিত DNA ও বাহক) DNA লাইগেজ এনজাইম দ্বারা সংযুক্ত করা হয় ।সহজ ভাষায়, • DNA জোড়া লাগানো ➞ লাইগেজ এনজাইম• DNA কাটা/কর্তন/ছেদন/পৃথকীকরণ ➞ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ
ফুসফুস শরীরের যে গহ্বরে অবস্থান করে তার নাম-
Correct Answer:
গ: প্লিউরাল গহ্বর
Explanation:
ফুসফুস শরীরের যে গহ্বরে অবস্থান করে তার নাম- সঠিক উত্তর প্লিউরাল গহ্বর মানবদেহে প্লিউরাল গহ্বর বলতে দুটি প্লুরার (প্যারাইটাল ও ভিসেরাল) মধ্যবর্তী স্থানকে বুঝানো হয়। প্লিউরাল গহ্বর দ্বি-স্তর বিশিষ্ট সেরাস পর্দা যা ফুসফুস কে আবৃত করে রাখে। প্লিউরাল গহ্বরে স্বল্প পরিমাণে ফ্লুইড থাকে। এই ফ্লুইডকে সেরাস ফ্লুইড বলা হয়।
কোন হরমোনের অভাবে গলগন্ড রোগের সৃষ্টি হয়?
Correct Answer:
ক: থাইরক্সিন
Explanation:
কোন হরমোনের অভাবে গলগন্ড রোগের সৃষ্টি হয়? সঠিক উত্তর থাইরক্সিন খাবারের কিছু কিছু উপাদান থাইরয়েড হরমোন তৈরি বাধাগ্রস্ত করে এবং এর ফলে গলগণ্ড হতে পারে।
মেন্ডেল কোন জীবের উপর গবেষণা করে বংশগতির সূত্র আবিষ্কার করেছিলেন?
Correct Answer:
গ: মটরশুটি উদ্ভিদ
Explanation:
মেন্ডেল কোন জীবের উপর গবেষণা করে বংশগতির সূত্র আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর মটরশুটি উদ্ভিদ ম্যান্ডেল বিপরীত বৈশিষ্ট্য যুক্ত দুই ধরনের মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন । কারণ১.মটরশুটি গাছ একবর্ষজীবী ।২.এদের আয়ুষ্কাল স্বল্প ।৩.মটরফুল উভলিঙ্গ হওয়ায় সহজে স্ব পরাগায়ন ঘটে।৪. মটর ফুল স্বপরাগী হওয়ায় বাইরে থেকে আসা অন্য কোন চারিত্রিক বৈশিষ্ট্য সহজে মিশে যেতে পারে না। ফলে বংশ-পরম্পরায় নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন শুদ্ধ সন্তান উৎপাদন সম্ভব হয় ।৫.মটর গাছের সুস্পষ্ট তুলনামূলক বংশগতি বৈশিষ্ট্য দেখা যায়। এজন্য মটর গাছের বহু প্রকরণ উপস্থিত। ফলে সৃষ্ট বংশধরগুলো উর্বর হয়।
DNA - এর সাথে কোন প্রোটিনযু্ক্ত?
Correct Answer:
খ: হিস্টোন
Explanation:
DNA - এর সাথে কোন প্রোটিনযু্ক্ত? সঠিক উত্তর হিস্টোন ক্রোমোজোমের ক্রোমাটিন প্রোটিন যেমন হিস্টোন ডিএনএকে ঘনসন্নিবেশিত ও সংগঠিত করে, যা নিউক্লিয়াসের অন্যান্য প্রোটিনের সাথে এর আচরণ নিয়ন্ত্রণে সাহায্য করে।
কোনটি শুক্রাণুর অংশ নয়?
Correct Answer:
খ: কুসুম বা ইয়ক
Explanation:
কোনটি শুক্রাণুর অংশ নয়? সঠিক উত্তর কুসুম বা ইয়ক শুক্রাণু (Sperm) হলো পুংজননকোষ বা গ্যামেট যা যৌন জননের অ্যানাইসোগ্যামি প্রকারে দেখা যায় (যে প্রকারের জননে পুং গ্যামেট আকারে ছোটো কিন্তু সক্রিয় এবং স্ত্রী গ্যামেট আকারে বড়ো কিন্তু নিস্ক্রিয় হয়)। প্রাণীরা স্পার্মাটোজোয়া নামক চলনশীল শুক্রাণু তৈরি করে যার সাথে ফ্ল্যাজেলাম নামক একটি লেজ থাকে।শুক্রাশয় হল পুংজনন অঙ্গ। শুক্রাশয়ের মধ্যে শুক্রাণু উৎপন্ন হয়। শুক্রাশয়গুলি উদর গহ্বরের বাইরে একটি থলির মধ্যে অবস্থান করে, একে অন্ডকোষ বা স্ক্রোটাম বলে।শুক্রাণুর উপাদানঃ ভিটামিন C, ক্লোরিন, সাইট্রিক অ্যাসিড, ফ্রুক্টোস, ল্যাকটিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়াম, সোডিয়াম, ভিটামিন B12 এবং জিঙ্ক। এই সব কিছুই প্রাকৃতিক কারণে বীর্যের মধ্যে উপস্থিত থাকে। শুক্রাণু যখন যৌনিতে প্রবেশ করে তখন তাকে বাঁচিয়ে রাখতে এই সব পদার্থ সাহায্য করে।
ভাজক কলার সবচেয়ে বাইরের স্তরকে বলে?
Correct Answer:
খ: প্রোটোর্ডাম
Explanation:
ভাজক কলার সবচেয়ে বাইরের স্তরকে বলে? সঠিক উত্তর প্রোটোর্ডাম প্রোটোর্ডাম অগ্রস্থ ভাজক কলার অংশ । এটি বহিঃত্বক গঠন করে । এটি ভাজক কলার একেবারে বাইরের স্তর । এই কলার কোশগুলি অরীয়ভাবে বিভাজিত হয়ে উদ্ভিদের ত্বক ( মূলে এপিব্লেমা এবং কাণ্ডে এপিডারমিস ) গঠন করে।
মানবদেহে অস্থির মোট সংখ্যা কত?
Correct Answer:
গ: 206
Explanation:
মানবদেহে অস্থির মোট সংখ্যা কত? সঠিক উত্তর 206 বয়স বাড়ার সাথে সাথে কতকগুলো অস্থি একসাথে যুক্ত হয়ে নতুন অস্থি গঠন করে এবং ২০৬টি অস্থি নিয়ে প্রাপ্তবয়স্ক পূর্ণাঙ্গ দেহ গঠিত হয়।
কোনটি দিন নিরপেক্ষ উদ্ভিদ?
Correct Answer:
ঘ: টমেটো
Explanation:
কোনটি দিন নিরপেক্ষ উদ্ভিদ? সঠিক উত্তর টমেটো নিরপেক্ষ দিনের উদ্ভিদ : যেসব উদ্ভিদের ফুল ধারণ দিবা দৈর্ঘ্য দ্বারা প্রভাবিত হয় না, সেগুলোকে নিরপেক্ষ দিনের উদ্ভিদ বলে। নিরপেক্ষ দিনের উদ্ভিদের উদাহরণ : আউশ ধান, কার্পাস, শসা, টমেটো, সূর্যমুখী ইত্যাদি | উদ্ভিদের বয়স, পর্বের সংখ্যা প্রভৃতির ওপর ফুল ধারণ নির্ভর করে। বৈশিষ্ট্য : (i) অধিক বা স্বল্প আলোক দ্বারা এ জাতীয় উদ্ভিদ প্রভাবিত হয় না।
অভিস্রবন প্রক্রিয়ায় কোন ধরনের ঝিল্লী প্রযোজ্য?
Correct Answer:
খ: বৈষম্যভেদ্য
Explanation:
অভিস্রবন প্রক্রিয়ায় কোন ধরনের ঝিল্লী প্রযোজ্য? সঠিক উত্তর বৈষম্যভেদ্য যে পর্দা দিয়ে শুধু মাত্র দ্রাবকের অণু গুলো প্রবেশ করতে পারে তাকে বৈষম্যভেদ্য বা অর্ধভেদ্য পর্দা বলে। যে পর্দার ভেতর দিয়ে শুধুমাত্র দ্রাবকের অনুগুলো চলাচলা করতে পারে তাকে আংশিক বৈষম্য ভেদ্য পর্দা বলে। এই পর্দা দুটি মূলত অভিস্রবণ প্রক্রিয়ায় বিদ্যমান।
ডেঙ্গু রোগের জীবাণু বাহক কে?
Correct Answer:
খ: এডিস মশা
Explanation:
ডেঙ্গু রোগের জীবাণু বাহক কে? সঠিক উত্তর এডিস মশা কয়েক প্রজাতির এডিস মশকী (স্ত্রী মশা) ডেঙ্গু ভাইরাসের প্রধান বাহক। যেগুলোর মধ্যে এডিস ইজিপ্টি মশকী প্রধানতম। ভাইরাসটির পাঁচটি সেরোটাইপ পাওয়া যায়। ভাইরাসটির একটি সেরোটাইপ সংক্রমণ করলে সেই সেরোটাইপের বিরুদ্ধে রোগী আজীবন প্রতিরোধী ক্ষমতা অর্জন করে, কিন্তু ভিন্ন সেরোটাইপের বিরুদ্ধে সাময়িক প্রতিরোধী ক্ষমতা অর্জন করে।
মাইটোকন্ড্রিয়ার ভিতরে ভাঁজকৃত অংশকে বলা হয়-
Correct Answer:
গ: ক্রিস্টি
Explanation:
মাইটোকন্ড্রিয়ার ভিতরে ভাঁজকৃত অংশকে বলা হয়- সঠিক উত্তর ক্রিস্টি মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন : নিম্নলিখিত অংশ নিয়ে মাইটোকন্ড্রিয়া গঠিত :• আবরণী• প্রকোষ্ঠ• ক্রিস্টি বা প্রবর্ধক• অক্সিসোম• ATP Synthases ও ETC• বৃত্তাকার DNA ও রাইবোসোমক্রিস্টি বা প্রবর্ধক : বাইরের মেমব্রেন সোজা কিন্তু ভেতরের মেমব্রেনটি নির্দিষ্ট ব্যবধানে ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে । প্রবর্ধিত অংশকে ক্রিস্টি (Cristae) বলে । এদের সংখ্যা ও আকৃতি বিভিন্ন কোষে বিভিন্ন রকম হয় । এগুলো মাইটোকন্ড্রিয়ার ধাত্রকে কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে । ক্রিস্টির মধ্যবর্তী ফাঁকা স্থানকে অন্তঃক্রিস্টি ফাঁকা স্থান বলে যা বহিঃপ্রকোষ্ঠের সাথে সংযুক্ত ।
কোন উদ্ভিদ তেল প্রদায়ী নয়?
Correct Answer:
ঘ: মূলা
Explanation:
কোন উদ্ভিদ তেল প্রদায়ী নয়? সঠিক উত্তর মূলা তেলপ্রদায়ী উদ্ভিদ (Oil plant) খাবার তেল অথবা অন্য কোনো প্রয়োজনে ব্যবহার্য তেল উৎপাদনকারী উদ্ভিদ। বাংলাদেশে খাদ্যশস্যের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফসল তেলপ্রদায়ী উদ্ভিদ। Example: সূর্যমুখী, সরিষা, তিল etc.
জীবজগতের শ্রেণিবিন্যাসে ফাইভ-কিংডম পদ্ধতির প্রস্তাবক কে?
Correct Answer:
খ: Whittaker
Explanation:
জীবজগতের শ্রেণিবিন্যাসে ফাইভ-কিংডম পদ্ধতির প্রস্তাবক কে? সঠিক উত্তর Whittaker হুইট্টেকার (R.H. Whittaker) ১৯৬৯ সালে জীবজগতকে Five Kingdom (পাঁচটি রাজ্য) এ ভাগ করার প্রস্তাব করেন। মারগুলিস 1974 সালে হুইটটেকারের শ্রেণিবিন্যাসকে বিস্তারিত রূপ দেন |
ক্লোরিনের পারমানবিক সংখ্যা হচ্ছে-
Correct Answer:
ক: 17
60m উঁচু একটি দালানের ছাদ থেকে একটি বস্তুকে ফেলা হল। কত বেগে ইহা ভূপৃষ্ঠ আঘাত করবে?
Correct Answer:
ক: 34.29ms-1
একটি নিউট্রনের ভর 1.67×10-27kg এবং এটি 4×104 ms-1 বেগে গতিশীল । এর গতিশক্তি কত?
Correct Answer:
ক: 1.28 × 10-18 J
একবীজপত্রী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল হল -
Correct Answer:
গ: সমপার্শ্বীয় বন্ধ
Explanation:
একবীজপত্রী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল হল - সঠিক উত্তর সমপার্শ্বীয় বন্ধ মুক্ত সমপার্শ্বীয় ➞ একই ব্যাসার্ধের পাশাপাশি অবস্থিত জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম (জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কয়েক স্তরবিশিষ্ট আয়তাকার ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুকে ক্যাম্বিয়াম বলে) থাকলে তাকে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে ; যেমন - দ্বিবীজপত্রী উদ্ভিদ (কুমড়া জাতীয় উদ্ভিদের কান্ড ব্যতীত) ও নগ্নবীজী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল ।বদ্ধ সমপার্শ্বীয় ➞ সমপার্শ্বীয় বান্ডলের জাইলেম ও ফ্লোয়েমের মধ্যখানে ক্যাম্বিয়াম না থাকলে তাকে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে ; যেমন - একবীজপত্রী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল ।সমদ্বিপার্শ্বীয় ➞ যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার ওপর ও নিচ উভয় পাশে দুই খন্ড ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে । সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেমের উভয়পাশেই ক্যাম্বিয়াম থাকে, তাই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সব সময়ই মুক্ত । জাইলেমের বাইরের দিকের (পরিধির দিকের) ফ্লোয়েমকে বহিঃফ্লোয়েম এবং ভেতরের দিকের (কেন্দ্রের দিকের) ফ্লোয়েমকে অন্তঃফ্লোয়েম বলে । লাউ, কুমড়া, শশা ইত্যাদি উদ্ভিদের কান্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল থাকে ।
কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেলে একই পাঠ পাওয়া যায়?
Correct Answer:
ক: 574.25°F
গিমা কাপ পাওয়া যায়-
Correct Answer:
খ: Marchantia
Explanation:
গিমা কাপ পাওয়া যায়- সঠিক উত্তর Marchantia Marchantia থ্যালাসের পৃষ্ঠতলে মধ্যশিরা বরাবর পেয়ালা আকৃতির যে অঙ্গ সৃষ্টি হয়, তাকে গিমা কাপ বলে। অ্যানুলাস আংটির মতো এক প্রকার টিস্যু। এটি ক্যাপসিউলের মুখ ও অপারকুলামের মধ্যে সংযোগ স্থাপন করে।
কোন অম্লটি ক্রেবস চক্রের সাথে সম্পৃক্ত নয়?
Correct Answer:
ঘ: নাইট্রিক এসিড
Explanation:
কোন অম্লটি ক্রেবস চক্রের সাথে সম্পৃক্ত নয়? সঠিক উত্তর নাইট্রিক এসিড যে প্রক্রিয়ায় জীবদেহে উৎপন্ন অ্যাসিটাইল Co-A মাইটোকন্ড্রিয়ার মধ্যে বিভিন্ন উৎসেচকের সাহায্যে বহু জৈব অ্যাসিড উৎপাদনের মাধ্যমে চক্রাকার পথে জারিত হয়ে জল, কার্বন ডাইঅক্সাইড এবং বিজারিত হাইড্রোজেন বাহক উৎপন্ন করে, তাকে ক্রেবস চক্র বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলে।
70°C তাপমাত্রায় 100 g পানি 10°C তাপমাত্রায় 200 g ঠান্ডা পানির সাথে ভালভাবে মেশানো হল। মিশ্রিত পানির সর্ব শেষ তাপমাত্রা কত?
Correct Answer:
ক: 30°C
রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে ভেক্টর কোনটি?
Correct Answer:
ক: প্লাসমিড
Explanation:
রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে ভেক্টর কোনটি? সঠিক উত্তর প্লাসমিড প্লাসমিড হচ্ছে ছোট ডিএনএ অণু, যা একটি কোষে থাকে কিন্তু ক্রোমোজমাল ডিএনএ থেকে আলাদা থাকে। এটি নিজে নিজেকে প্রতিলিপন করতে পারে। এগুলোকে সাধারণত পাওয়া যায় ব্যাকটেরিয়াতে। ছোট বৃত্তাকার,দুইটা ছাচ বিশিষ্ট ডিএনএ অণুরূপে।
কোনটি ভেক্টর রাশি নয়?
Correct Answer:
ঘ: শক্তি
একটি ইলেকট্রনের ভর হচ্ছে-
Correct Answer:
গ: 9.1×10-31kg
কোনিক বেগের একক-
Correct Answer:
ক: rad s-1
1 অ্যাম্পিয়ার কারেন্ট হল-
Correct Answer:
খ: 1 CS-1
বায়ু এবং হিরকের মধ্যকার সঙ্কট কোণ 25° । হিরকের প্রতিসরাঙ্ক কত?
Correct Answer:
ঘ: 2.366
আলো কোন ধরনের তরঙ্গ?
Correct Answer:
ঘ: লাম্বিক তরঙ্গ
স্টেফানের সূত্র প্রকাশ করা হয়-
Correct Answer:
ক: E=AδT4
যদি A→=2i^+2j^+k^ এবং B→=6i^+3j^+2k^ দুইটি ভেক্টর হয়, তবে A→ এবং B→ ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোনের সমান হবে?
Correct Answer:
ঘ: 17.75°
100kg ভরের একটি স্তুর ভরবেগ 200kg ms-1 হলে এর গতিশক্তির মান-
Correct Answer:
খ: 200 J
499cm3 বিশুদ্ধ পানিতে 1.0cm3 10.0 M HCI যোগ করলে উৎপন্ন দ্রবণটির pH কত?
Correct Answer:
গ: 1.69
Explanation:
499cm3 বিশুদ্ধ পানিতে 1.0cm3 10.0 M HCI যোগ করলে উৎপন্ন দ্রবণটির pH কত? সঠিক উত্তর 1.69 V1S1 = V2S2বা, S1 = V2S2/V1 = (10× 1) / 499 = 0.020M S1 = [H+] = 0.020MpH = – log[H+] = -log (0.020) = 1.69
এক ফোঁটা পানিতে বিদ্যমান মোট পরমানুর সংখ্যা প্রায়-[দেওয়া আছে - কক্ষ তাপমাত্রায় এক ফোটা বিশুদ্ধ পানির আয়তন= 0.05cm3 এবং বিশুদ্ধ পানির ঘনত্ব 1.0g/cm3; পানির মোলার ভর 18g/mol; অ্যাভোগেড্রোর সংখ্যা =6×1023]
Correct Answer:
ঘ: এগুলোর কোনটি নয়
দুইটি পরমানুতে সমান সংখ্যক নিউট্রন এবং বিভিন্ন সংখ্যক প্রোটন বিদ্যমান । তাদেরকে বলা হয়-
Correct Answer:
ঘ: এগুলোর কোনটি নয়
Explanation:
দুইটি পরমানুতে সমান সংখ্যক নিউট্রন এবং বিভিন্ন সংখ্যক প্রোটন বিদ্যমান । তাদেরকে বলা হয়- সঠিক উত্তর এগুলোর কোনটি নয় আইসোটোপ ➞ প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্নআইসোবার ➞ প্রোটন সংখ্যা অসমান কিন্তু ভরসংখ্যা সমানআইসোটোন ➞ নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা অসমানআইসোমার ➞ পরমাণু সংখ্যা এক কিন্তু পরমাণু বিন্যাস ভিন্নC 614 ও O 816 হলো পরস্পরের আইসোটোন ।
40 kg এবং 60kg ভরের দুইটি বস্তু পরস্পর বিপরীত দিকে যথাক্রমে 10ms-1 এবং 5ms-1 বেগে এসে ধাক্কা দিল। ধাক্কার পর বস্তু দুটি একত্রে যুক্ত হয়ে কত বেগে চলবে?
Correct Answer:
খ: 1ms-1
1 পিকোমিটার ( 1 picometer ) সমান-
Correct Answer:
ক: 10-12m
নিম্নের কোনটি সবচেয়ে শক্তিশালী অম্ল
Correct Answer:
ক: HF
পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরনের মান-
Correct Answer:
খ: 0 ms-2
ডায়াজোনিয়াম লবণ তৈরি করতে নিম্নে কোন বিকারকটি ব্যহৃত হয়?
Correct Answer:
ক: NaNO2+ + পাতলা HCI
Explanation:
ডায়াজোনিয়াম লবণ তৈরি করতে নিম্নে কোন বিকারকটি ব্যহৃত হয়? সঠিক উত্তর NaNO2+ + পাতলা HCI ডায়াজোকরণ বিক্রিয়া: যে প্রক্রিয়ায় প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন অ্যানিলিন(C6H5NH2 ) ০ -৫°C বিকারক লঘু HCl উপস্থিতিতে নাইট্রাস এসিড (HNO2) এর সাথে বিক্রিয়া করে বেনজিন ডায়াজোনিয়াম লবণে পরিণত হয়। একে ডায়াজোকরণ / ডায়াজোটাইজেশন বিক্রিয়া বলা হয়।C6H5NH2 + HCl ➡ C6H5N2Cl + 2H2O
X-রশ্মিতে চার্জের পরিমান-
Correct Answer:
গ: 0 C
হ্যাবার পদ্ধতিতে শিল্প-উৎপাদনের ব্যবহৃত কাঁচামাল-
Correct Answer:
ক: N2 এবং H2
নিম্নে কোন আয়নটিকে অম্লীয় মাধ্যমে সালফাইড লবণ হিসাবে অধঃক্ষেপিত করা যায়?
Correct Answer:
ঘ: Zn2+
একটি এসিটেট বাফার দ্রবণ (এসিটিক এসিড + সোডিয়াম এসিটেট )- এর এসিটিক এসিডের ঘনমাত্রা দ্বিগুন করা হল।pH এর পরিবর্তন কতটুকু হবে?
Correct Answer:
খ: -log2
আউফবাউ নীতি অনুসারে পরমানুর 4d, 4f, 5p ও 6s অর্বিটালে ইলেকট্রন প্রবেশের ক্রম হচ্ছে-
Correct Answer:
ঘ: 4d→5p→6s→4f
ঘন H2SO4 এর উপস্থিতিতে ইথানলকে 180°C তাপমাত্রায় উত্তপ্ত করলে নিম্নের যৌগটি উৎপন্ন হবে?
Correct Answer:
গ: CH2=CH2