Assistant Audit Officer MCQs
Showing 28 questions (Total: 28)
চর্যাপদ’ হলো মূলত-
Correct Answer:
ক: গানের সংকলন
Explanation:
চর্যাপদ’ হলো মূলত- সঠিক উত্তর গানের সংকলন চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন তথা সাহিত্য নিদর্শন। নব্য ভারতীয় আর্য ভাষারও প্রাচীনতর রচনা এটি। খ্রিষ্টীয় ৬৫০ - ১২০০ সালে (ড. মুহাম্মদ শহীদুল্লাহ'র মতে) বা ৯৫০ - ১২০০ সালের মধ্যে ( আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর মতে) রচিত এই গীতিপদাবলির রচয়িতারা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। বৌদ্ধ ধর্মের গূঢ় অর্থ সাংকেতিক রূপের আশ্রয়ে ব্যাখ্যার উদ্দেশ্যেই তারা পদগুলো রচনা করেছিলেন। বাংলা সাধন সংগীত শাখাটির সূত্রপাতও হয়েছিলো এই চর্যাপদ থেকেই। সে বিবেচনায় এটি একটি ধর্মগ্রন্থজাতীয় রচনা। একই সঙ্গে সমকালীন বাংলার সামাজিক ও প্রাকৃতিক চিত্রাবলি এই পদগুলোতে উজ্জ্বল। এর সাহিত্যগুণ এখনও চিত্তাকর্ষক। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন। পরবর্তীতে আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে চর্যাপদের সঙ্গে বাংলা ভাষার অনস্বীকার্য যোগসূত্র বৈজ্ঞানিক যুক্তিসহ প্রতিষ্ঠিত করেন। চর্যাপদের প্রধান কবিগণ হলেন লুইপাদ, কাহ্নপাদ, ভুসুকুপাদ, শবরপাদ প্রমুখ।
‘বইপড়া’ কোন সমাস?
Correct Answer:
গ: তৎপুরুষ
Explanation:
‘বইপড়া’ কোন সমাস? সঠিক উত্তর তৎপুরুষ ”বইপড়া” তৎপুরুষ সমাস। পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। পূর্বপদের কে রে ব্যাপিয়া বিভক্তি লোপ পেলে দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়। যেমন : বইকে পড়া = বইপড়া, ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী ইত্যাদি।
‘সবার উপরে মানুষ সত্য,তাহার উপরে নাই’ কে বলেছেন?
Correct Answer:
ক: চন্ডীদাস
Explanation:
‘সবার উপরে মানুষ সত্য,তাহার উপরে নাই’ কে বলেছেন? সঠিক উত্তর চন্ডীদাস এই অমর উক্তিটি করেছেন মধ্যযুগের প্রখ্যাত কবি বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচিয়তা চণ্ডীদাস। উল্লেখ্য, পদাবলীতে ভিন্ন ভিন্ন চণ্ডীদাসের নাম (চণ্ডীদাস দ্বিজ, চণ্ডীদাস দীন, চণ্ডীদাস আদি ইত্যাদি।) জানা যায়। তবে ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চণ্ডীদাস তিনজন - বডু চণ্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তনের রচয়িতা এবং দ্বিজ ও দীন পদাবলীর কবি।
‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ কবিতাংশটুকু কোন কবির রচনা?
Correct Answer:
ক: দ্বিজেন্দ্রলাল রায়
Explanation:
‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ কবিতাংশটুকু কোন কবির রচনা? সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় দ্বিজেন্দ্রলালের দুই অগ্রজই ছিলেন লেখক ও পত্রিকা সম্পাদক। গৃহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র প্রমুখের যাতায়াত ছিল। এরকম একটি পরিবেশে কৈশোরেই তিনি কবিতা রচনা শুরু করেন। ১৯০৫ সালে তিনি কলকাতায় পূর্ণিমা সম্মেলন নামে একটি সাহিত্য সংগঠন প্রতিষ্ঠা করেন। ১৯১৩ সালে তিনি ভারতবর্ষ পত্রিকার সম্পাদকের দায়িত্ব নেন। অল্প বয়স থেকেই কাব্য রচনার প্রতি তাঁর ঝোঁক ছিল। তাঁর রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে আর্যগাথা (১ম ও ২য় ভাগ) ও মন্দ্র বিখ্যাত। দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য একঘরে, কল্কি - অবতার, বিরহ, সীতা, তারাবাঈ, দুর্গাদাস, রাণা প্রতাপসিংহ, মেবার পতন, নূরজাহান, সাজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল - বিজয় ইত্যাদি। দ্বিজেন্দ্রলালের সাহিত্যে তাঁর দেশপ্রেমের পরিচয় প্রকাশ পেয়েছে। পাঠান - মুঘল সম্রাটদের বিরুদ্ধে দেশের ভারতীয় মানুষের স্বাধীনতার লড়াইয়ের মর্মস্পর্শী বিবরণ বার বার তাঁর নাটকগুলিতে প্রকাশিত হয়েছে।
কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে
Explanation:
কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত? সঠিক উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাবলিক লাইব্রেরির কাছেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি অবস্থিত। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।
The antonym of the word 'meek' is-
Correct Answer:
C: fierce
Explanation:
The antonym of the word 'meek' is- Correct Answer fierce Meek অর্থ নম্র ও ধৈর্য্যশীল, অপ্রতিবাদী এর বিপরীত শব্দ হলো Fierce অর্থ হিংস্র ও রাগী।
What is the plural of the word ' index'?
Correct Answer:
B: indexes
Explanation:
What is the plural of the word ' index'? Correct Answer indexes Singular number এর শেষে 'ix/ex' থাকলে Plural করার সময় 'ix/ex' এর পরিবর্তে ices' বসবে অথবা এর সাথে ‘es' যোগ করতে হবে। Singular Plural Singular Plural Index indexes/indices Apex Apexes/Apices Appendix Appendices/ Appendixes Radix Radices/Radixes Matrix Matrices/Matrixes Vertex Vertices/Vertexes
The poor ____much in winter.
Correct Answer:
A: suffer
Explanation:
The poor ____much in winter. Correct Answer suffer এখানে The poor হলো Collective noun, তাই Verb টি Plural হবে। বাক্যের অর্থ: গরীবরা শীতকালে খুব বেশি কষ্ট পায়।
The term ' lingua franca' is related to-
Correct Answer:
C: language
Explanation:
The term ' lingua franca' is related to- Correct Answer language বিভিন্ন ভাষাভাষ্য জনগোষ্ঠী একত্রিত হলে তাদের মধ্যে ভাবের আদান প্রদানের জন্য যে Common languge ব্যবহৃত হয় তাকে Lingua Franca বলে।
Complete the sentence : If I were you, I ______take the money.
Correct Answer:
C: would
Explanation:
Complete the sentence : If I were you, I ______take the money. Correct Answer would First Condition Sentence এর Structure হলো: If + subject + were + object subject + could/would + verb এর Base form + অবশিষ্ট। বাক্যের অর্থ: তোমার জায়াগায় আমি হলে আমি টাকা নিতাম।
Please look _____the word in the dictionary.
Correct Answer:
A: up
Explanation:
Please look _____the word in the dictionary. Correct Answer up Look up অর্থ চোখ তুলে দেখা - উন্নত বা সমৃদ্ধ হওয়া । look into অর্থ তদন্ত করা। look for অর্থ খোঁজা । Look After অর্থ দেখাশুনা করা। Look at অর্থ তাকনো । Look forward to অর্থ সাগ্রহে প্রতীক্ষা করা।
What kind of noun is ' Dhaka'?
Correct Answer:
A: Proper
Explanation:
What kind of noun is ' Dhaka'? Correct Answer Proper Proper noun হলো নিদিষ্ট ব্যক্তি , বস্ত্র , স্থান, ইত্যাদির নাম। যেমন : Ruman,, Titanic, Bible, Khulna, Dhaka
Two ans Two ____four
Correct Answer:
A: makes
Explanation:
Two ans Two ____four Correct Answer makes এখানে Make হলো Linking Verb. Two and Two দ্বারা একই জাতীয় সংখ্যাকে বুঝাতে বলে। Makes হবে। বাক্যের অর্থ: দুয়ে দুয়ে চার হয়।
Adverb of 'strengthen ' is-
Correct Answer:
C: strongly
Explanation:
Adverb of 'strengthen ' is- Correct Answer strongly এখানে, strong হলো Adjective যার শক্তি, শক্ত; দৃঢ়। stronger হলো Comparative adjective যার অর্থ অধিকতর সবল। Strengthen হলো Verb যার অর্থ শক্তিশালী হওয়া বা করে তোলা।
I wnated the poster-
Correct Answer:
D: to be hung
Explanation:
I wnated the poster- Correct Answer to be hung ঝুঁলে থাকা অর্থে Hung এর Past Participle হিসেবে Hung বসে। কিন্তু ফাঁসি দেয়া বা নেয়া অর্থে Hang এর Past participle হবে। Hanged. তাই উত্তর হবে অপশন d)
ঐতিহাসিক ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
Correct Answer:
খ: ম্যাগনাকার্টা
Explanation:
ঐতিহাসিক ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয়? সঠিক উত্তর ম্যাগনাকার্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তির জন্য ১৯৬৬ সালের ৫ - ৬ ফেব্রুয়ার লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে ঐতিহাসিক 'ছয় দফা' কর্মসূচি পেশ করেন। এ কর্মসূচিকে বাংলার জনগণ ম্যাগনাকার্টা হিসেবে গ্রহণ করে। স্বয়ং বঙ্গবন্ধু এ ছয় দফাকে পূর্ব পাকিস্তানের 'বাঁচার দাবি' বলে অভিহিত করেন।
‘নারিকা-১’ কী?
Correct Answer:
ক: ধান
Explanation:
‘নারিকা-১’ কী? সঠিক উত্তর ধান নারিকা - ১ হলো খরা সহিষ্ণু ধান। দেশের বন্যা কবলিত এলাকায় বন্যার পানি সরে যাবার পর আমন ধান লাগানোর জন্য চারা না পাওয়ার কারণে এই নারিকা ধান চাষ করা হয়। এটি একটি উচ্চফলনশীল ধান। এই আফ্রিকা থেকে আনীত ধান।
বাংলাদেশে কোভিড-১৯ এর ভ্যাক্সিন প্রথম ব্যবহৃত হয়েছে-
Correct Answer:
ক: অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা কোভিশন্ড
Explanation:
বাংলাদেশে কোভিড-১৯ এর ভ্যাক্সিন প্রথম ব্যবহৃত হয়েছে- সঠিক উত্তর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা কোভিশন্ড কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে এক ডোজ ভ্যাকসিন দেয়ার মাধ্যমে বাংলাদেশে শুরু করে করোনাভাইরাসের বিরুদ্ধে টিকা দেয়ার কর্মসূচি। প্রথম দিনে মোট ২৬ জনকে টিকা দেয়া হয়। সর্বপ্রথম সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড - অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়।
নিচের কোন দেশটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত?
Correct Answer:
ক: অস্ট্রেলিয়া
Explanation:
নিচের কোন দেশটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত? সঠিক উত্তর অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধ হল নিরক্ষরেখার দক্ষিণ দিকে অবস্থিত পৃথিবীর অর্ধাংশ। দক্ষিণ গোলার্ধে পৃথিবীর ৫টি মহাদেশ সম্পূর্ণ বা আংশিকভাবে অবস্থিত। মহাদেশ আফ্রিকা (প্রায় একতৃতীয়াংশ) এন্টার্কটিকা এশিয়া (একেবারে দক্ষিণাঞ্চলীয় দ্বীপসমূহের মধ্যে পূর্ব তিমুর, ইন্দোনেশিয়ার অধিকাংশ, এবং মালদ্বীপের কিছু ক্ষুদ্র দ্বীপ। অস্ট্রেলিয়া (সম্পূর্ণ মূল ভূখণ্ড দক্ষিণ গোলার্ধে) দক্ষিণ আমেরিকা (অধিকাংশ, পূর্বে আমাজন নদী মুখের দক্ষিণভাগ এবং পশ্চিমে কুইটো)
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: ঈশ্বরদী, পাবনা
Explanation:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর ঈশ্বরদী, পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ২.৪ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পরিকল্পিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক স্থানে নির্মীত হচ্ছে। এটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার প্রথম ইউনিট ২০২৩ সালে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করবে। এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটোম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন কর্তৃক নির্মিত হচ্ছে।
কোন শহরকে মুসলমান, খ্রিস্টান, ইহুদি সকলেই পবিত্র স্থান মনে করে?
Correct Answer:
গ: জেরুজালেম
Explanation:
কোন শহরকে মুসলমান, খ্রিস্টান, ইহুদি সকলেই পবিত্র স্থান মনে করে? সঠিক উত্তর জেরুজালেম জেরুসালেম শহরটি বেশ কিছু ধর্মের নিকট খুবই তাৎপর্যপূর্ণ, এগুলোর মধ্যে রয়েছে ইব্রাহিমীয় ধর্মের ইহুদী, খ্রিস্টধর্ম, এবং ইসলাম, যার কারণে এটি একটি পবিত্র শহর হিসেবে বিবেচিত হয়।
৫ বছর আগে ’ক’ ও ‘খ’ এর গড় বয়স ১০ বছর । বর্তমানে ’ক’ ‘খ’ ও ’গ’ এর গড় বয়ষ ১৫ বছর। ২ বছর পরে ‘গ’ এর বয়স কত হবে?
Correct Answer:
খ: ১৭ বছর
Explanation:
৫ বছর আগে ’ক’ ও ‘খ’ এর গড় বয়স ১০ বছর । বর্তমানে ’ক’ ‘খ’ ও ’গ’ এর গড় বয়ষ ১৫ বছর। ২ বছর পরে ‘গ’ এর বয়স কত হবে? সঠিক উত্তর ১৭ বছর ৫ বছর আগে ক ও খ এর বয়সের সমষ্টি = ১০*২ = ২০ বছর ৫ বছর পরে বা বর্তমানে ক ও খ এর বয়সের সমষ্টি = ২০+৫+৫= ৩০ বছর বর্তমানে ক, খ ও গ এর বয়সের সমষ্টি = ১৫*৩ = ৪৫ বছর (বিয়োগ করে), গ এর বয়স = ৪৫-৩০ = ১৫ বছর ২ বছর পরে গ এর বয়স হবে = ১৫+২ = ১৭ বছর (উত্তর)
একাটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ । দৈর্ঘ্য ৪৮টির হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
Correct Answer:
ক: ১২৮ মিটার
Explanation:
একাটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ । দৈর্ঘ্য ৪৮টির হলে, ক্ষেত্রটির পরিসীমা কত? সঠিক উত্তর ১২৮ মিটার আয়তক্ষেত্রটির বিস্তার = (দৈর্ঘ্য /৩) = ৪৮/৩ = ১৬ মিটার অতএব, আয়তক্ষেত্রটির পরিসীমা = ২ (দৈর্ঘ্য + বিস্তার ) = ২ ( ৪৮ + ১৬) = ১২৮ মিটার
যদি a+b=5 এবংa-b=3 তবে a2+b2= কত?
Correct Answer:
ক: 4
Explanation:
যদি a+b=5 এবংa-b=3 তবে a2+b2= কত? সঠিক উত্তর 4 আমরা জানি, 2 (a2 + b2) = (a + b)2 + (a - b)2⇒(a2 + b2) = (a + b)2 + (a - b)22 = 52 + 322⇒(a2 + b2) = 5 + 32 = 82 = 4
৩:৫ অনুপাত বিশিষ্ট দুটি সংখ্যার সমষ্টি ৫৬ সালে, সংখ্যা দুটির অন্তর কত?
Correct Answer:
ঘ: ১৪
Explanation:
৩:৫ অনুপাত বিশিষ্ট দুটি সংখ্যার সমষ্টি ৫৬ সালে, সংখ্যা দুটির অন্তর কত? সঠিক উত্তর ১৪ ধরি, সংখ্যা দুটি যথাক্রমে ৩x ও ৫xপ্রশ্নমতে, ৩x + ৫x = ৫৬ ⇒ ৮x = ৫৬ x = ৫৬/৮ = ৭ অতএব, সংখ্যা দুটির অন্তর = ৫x - ৩x = ২x = ৭ × ২ = ১৪
৫৬.৭% কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করুন?
Correct Answer:
ক: ০.৫৬৭
Explanation:
৫৬.৭% কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করুন? সঠিক উত্তর ০.৫৬৭ এখানে, ৫৬.৭% = ৫৬.৭১০০ = ৫৬৭১০০০ = ০.৫৬৭
(০.৩×৩০)/১০ = কত?
Correct Answer:
খ: ০.৯
Explanation:
(০.৩×৩০)/১০ = কত? সঠিক উত্তর ০.৯ দেয়া আছে, ০.৩×৩০১০ = ০.৩×৩ = ০.৯
১/২, ৫/৬. ৩/৪, ৫/১২ এর গড় কত?
Correct Answer:
গ: ৫/৮
Explanation:
১/২, ৫/৬. ৩/৪, ৫/১২ এর গড় কত? সঠিক উত্তর ৫/৮ এখানেম ভগ্নাংশগুলোর সমষ্টি - ১২ + ৫৬ + ৫১২ = ৬ + ১০ + ৯ + ৫১২ = ৩০১২ = ৫২ ভগ্নাংশগুলোর গড় - = ৫২৪১ = ৫২×১৪ = ৫৮