Deputy Assistant Agricultural Officer of Agriculture Extension Department MCQs
Showing 50 questions (Total: 64)
কোদাল কোন প্রর্যায়ের কৃষিযন্ত্র ?
Correct Answer:
খ: প্রথমিক প্রর্যায়ের কর্ষণ যন্ত্র
দেশী লাঙ্গলে চাষের গভীরতা কত ?
Correct Answer:
খ: ৭-৯সেমি
কোনটি মুক্ত জলাশয়ের অন্তর্ভূক্ত নয়?
Correct Answer:
গ: বিল
Explanation:
কোনটি মুক্ত জলাশয়ের অন্তর্ভূক্ত নয়? সঠিক উত্তর বিল যে জলাশয়ের চারদিকে কোন পাড় থাকেনা তাকে মুক্তজলাশয় বলা হয়। সাধারণত বাড়ির বাহিরে বা বিলে এই ধরনের জলাশয় দেখা যায়। শীতকালে অনেক মুক্ত জলাশয় শুকিয়ে যায়।
বীজ বপন যন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ্ণ অংশ কোনটি ?
Correct Answer:
খ: বীজ হার নির্ধারক
দেশী মোল্ড বোর্ড লাঙ্গল কোন ধরনের জমি চাষের জন্য উপযোগী?
Correct Answer:
ঘ: দোআঁশ মাটি
ডাস্টিং এর কোন যন্ত্রটি অতি প্রয়োজনীয় ?
Correct Answer:
ঘ: স্পিড লিভার
কৃষিতে বাংলাদেশে বর্তমান শক্তির ঘাটতি কেমন?
Correct Answer:
খ: ঘাটতি তীব্র
কোন ধরনের ধান ভাঙ্গার মেশিন আমাদের দেশে তৈরি হয়?
Correct Answer:
ঘ: রাইচ হলার
শাখা কলমের মাধ্যমে কোন সবজির বংশ বিস্তার করে?
Correct Answer:
খ: গোল আলু
কোন পদ্ধতিতে পালন করলে ব্রয়লারের ওজন বেশি বৃদ্ধি পেতে দেখা যায়?
Correct Answer:
খ: মাচা পদ্ধতিতে
Explanation:
কোন পদ্ধতিতে পালন করলে ব্রয়লারের ওজন বেশি বৃদ্ধি পেতে দেখা যায়? সঠিক উত্তর মাচা পদ্ধতিতে ব্রয়লার উতপাদনে তাপমাত্রা বেশ বড় নির্ণায়ক। যেহেতু মাচা পদ্ধতি পুকুর এর উপরে করা হয়, তারফলে তুলনামুলক তাপমাত্রা কম দেখা যায়।এতে করে ওজন বৃদ্ধি বেশি লক্ষ করা যায়
কোনটি সমন্বিত চাষ ?
Correct Answer:
ঘ: a b c সবগুলি
Explanation:
কোনটি সমন্বিত চাষ ? সঠিক উত্তর a b c সবগুলি সমন্বিত চাষ হচ্ছে একই জমিতে একই সময়ে একাধিক ফসল উৎপাদন করা, যেমন—পুকুরে মাছ ও হাঁস - মুরগি চাষ এবং ধানক্ষেতে মাছ ও গলদা চিংড়ি চাষ। চীন সর্বপ্রথম সমন্বিত চাষ শুরু করে। ১৯৫০ সালে বিশ্বব্যাপী এ চাষব্যবস্থা আরো উন্নত হয়, বিশেষ করে জার্মানি, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারতে। বাংলাদেশে অনেক আগে থেকেই সমন্বিত চাষ হচ্ছে। এ দেশের সমন্বিত চাষিরা পুকুরে একই সঙ্গে হাঁস - মুরগি, মাছ এবং কৃষিজমিতে ধান ও গলদা চিংড়ি বা অন্যান্য মাছ চাষ করে থাকে।
বাংলাদেশের লোনা পানিতে কোন চিংড়ির চাষ সবচেয়ে লাভজনক?
Correct Answer:
ক: বাগদা
আমাদের দেশের কৃষিকাজে পশুশক্তির ব্যবহারে সবচেয়ে বড় বাধা কোনটি ?
Correct Answer:
খ: পশুখাদ্যের অভাব
হার্ডিং পদ্ধতি কোন ধরনের হাঁস পালন করা হয়?
Correct Answer:
ঘ: বাড়ন্ত ও বয়স্ক
নিচের কোনটি সবুজ সার উৎপাদনকারী উদ্ভিদ?
Correct Answer:
খ: আলফা আলফা
Explanation:
নিচের কোনটি সবুজ সার উৎপাদনকারী উদ্ভিদ? সঠিক উত্তর আলফা আলফা সবুজ সার উৎপাদনকারী উদ্ভিদ হলো - আলফা আলফা। এটি ঘাস জাতীয় উদ্ভিদ। এটি বপনের পরে চারা,জন্মানোর তিন থেকে চার সপ্তাহ পরে এটি কেটে দিতে হয়। এবং এগুলো পচে জমিতে সবুজ সার উৎপাদন হয়।
কোষের শক্তি উৎপাদন করে কে?
Correct Answer:
ক: মাইটোকন্ড্রিয়া
Explanation:
কোষের শক্তি উৎপাদন করে কে? সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া। শক্তি উৎপাদনের সকল প্রক্রিয়া মাইটোকন্ড্রিয়াতে ঘটে বলে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস ও বলা হয়।
ভুট্টা কোন শ্রেনীর উদ্ভিদ?
Correct Answer:
ক: খাদ্য শস্য
কোন হাঁস মাংসের জন্য বিখ্যাত?
Correct Answer:
ক: পেকিন
Explanation:
কোন হাঁস মাংসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর পেকিন চীন থেকে নিয়ে আসা এই হাস সাদা শরীর এবং কমলা ঠোট বিশিষ্ট। এদের অভিযোজন ক্ষমতা এবং মাংস উতপাদন ক্ষমতা বেশি
মূলের কোন অংশ মাটি থেকে খাদ্য শোষণ করে?
Correct Answer:
ঘ: মূলরোম অঞ্চল
শালগম কোন ধরনের রুপান্তরিত মূল?
Correct Answer:
খ: রুপান্তরিত প্রধান মূল
কোন কাণ্ড খাদ্য তৈরি করে ?
Correct Answer:
খ: রুপান্তরিত কাণ্ড
প্রস্বেদন পাতার একটি -
Correct Answer:
খ: স্বভাবিক কাজ
Explanation:
প্রস্বেদন পাতার একটি - সঠিক উত্তর স্বভাবিক কাজ প্রস্বেদন পাতার একটি স্বাভাবিক কাজ। পাতায় ২ ধরনের প্রস্বেদন ঘটে। প্রস্বেদনের ফলে পাতার পানি এর ভারসাম্য রক্ষা থাকে।
পরাগায়ন কত প্রকার?
Correct Answer:
ক: ২
Explanation:
পরাগায়ন কত প্রকার? সঠিক উত্তর ২ পরাগায়ন ২ প্রকার: ১. স্ব - পরাগায়ন ২. পর - পরাগায়ন
নিচের কোনটি চিনি উৎপাদনকারী উদ্ভিদ?
Correct Answer:
গ: বিট
Explanation:
নিচের কোনটি চিনি উৎপাদনকারী উদ্ভিদ? সঠিক উত্তর বিট যে সকল উদ্ভিদ থেকে চিনি উৎপাদন করা হয় তাকে চিনি উৎপাদনকারী উদ্ভিদ বলে। চিনি উৎপাদনের জন্য প্রধান উদ্ভিদ হলো 'ইক্ষু' বা 'আখ'। তবে 'বিট' বা 'স্যুগারবিট' ও চিনি উৎপাদনে ব্যাবহৃত হচ্ছে।
নিচের কোন বীজে মৃৎগত অঙ্কুরোদগম হয়?
Correct Answer:
ঘ: সীম
Explanation:
নিচের কোন বীজে মৃৎগত অঙ্কুরোদগম হয়? সঠিক উত্তর সীম শিম একটি অতি পরিচিত লতাজাতীয় বড়গাছের বীজ যা বিভিন্ন জাতের হয়ে থাকে ও এটি ফাবাসিয়া শ্রেণীভুক্ত। শিম বীজে মৃৎগত অঙ্কুরোধগম হয়ে থাকে।
সন্ধি বিচ্ছেদ করুনঃ 'ইত্যাদি'
Correct Answer:
খ: ইতি + আদি
Explanation:
সন্ধি বিচ্ছেদ করুনঃ 'ইত্যাদি' সঠিক উত্তর ইতি + আদি ই/ঈ এরপরে ই/ঈ ছাড়া অন্য কোন স্বরধ্বনি থাকলে ই/ঈ - র জায়গায় য (য - ফলা, ্য) হয় এবং তা ই/ঈ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন: অতি + অন্ত = অত্যন্ত প্রতি + অহ = প্রত্যহ অতি + অধিক = অত্যধিক আদি + অন্ত = আদ্যন্ত যদি + অপি = যদ্যপি পরি + অন্ত = পর্যন্ত ইতি + আদি = ইত্যাদি প্রতি + আশা = প্রত্যাশা
'পুকুরে পদ্মফুল জন্মে' কোন ধরনের বাক্য?
Correct Answer:
ক: সরল বাক্য
Explanation:
'পুকুরে পদ্মফুল জন্মে' কোন ধরনের বাক্য? সঠিক উত্তর সরল বাক্য যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে তাকে সরল বাক্য বলে। যথা – পুকুরে পদ্মফুল জন্মে। এখানে ‘পদ্মফুল’ উদ্দেশ্য এবং জন্মে বিধেয়। এ রকম - বৃষ্টি হচ্ছে। তােমরা বাড়ি যাও। খােকা আজ সকালে স্কুলে গিয়েছে। স্নেহময়ী জননী (উদ্দেশ্য) স্বীয় সন্তানকে প্রাণাপেক্ষা ভালােবাসেন (বিধেয়)।
শরৎচন্দ্রের রচনা কোনটি?
Correct Answer:
ক: দেবদাস
Explanation:
শরৎচন্দ্রের রচনা কোনটি? সঠিক উত্তর দেবদাস অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস ‘দেবদাস'। তার এ উপন্যাসে ত্রিভুজ প্রেমের করুণ পরিণতি প্রকাশ পেয়েছে। তার উল্লেখযােগ্য উপন্যাস - গৃহদাহ, পথের দাবী, শ্রীকান্ত (৪ খণ্ড), পল্লীসমাজ, চরিত্রহীন। পদ্মরাগ’ রােকেয়া সাখাওয়াত হােসেন রচিত উপন্যাস। 'পালামৌ' সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত ভ্রমণকাহিনী।
'শেষের কবিতা' কার রচনা?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'শেষের কবিতা' কার রচনা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচীন্দ্রনাথ ঠাকুর মোট ১২টি উপন্যাস রচনা করেন। ‘শেষের করিতা’ রচীন্দ্রনাথের কাব্যধর্মী উপন্যাস, যা ১৯২৯ সালে প্রকাশিত হয়। অমিত ও লাবণ্য এ উপন্য্যাসের প্রধান চরিত্র।
'উত্থান' এর বিপরীত শব্দ কোনটি ?
Correct Answer:
খ: পতন
Explanation:
'উত্থান' এর বিপরীত শব্দ কোনটি ? সঠিক উত্তর পতন 'উত্থান' শব্দটি বিশেষ্য পদ, যার অর্থ : ওঠা বা উন্নতি। এর বিপরীত শব্দ ‘পতন'।
'মালী' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি ?
Correct Answer:
গ: মালিনী
Explanation:
'মালী' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি ? সঠিক উত্তর মালিনী বাংলা স্ত্রী প্রত্যয় যোগে পুরুষ হতে স্ত্রীবাচক শব্দ গঠন : ১. ঈ - প্রত্যয় : বেঙ্গম - বেঙ্গমী, ভাগনা/ভাগনে - ভাগনী ২. নী - প্রত্যয় : কামার - কামারনী, জেলে - জেলেনী, কুমার - কুমারনী, ধোপা - ধোপানী, মজুর - মজুরনী । পুরুষবাচক শব্দের শেষে ‘ঈ’ থাকলে নী - প্রত্যয় যোগ হলে আগের ‘ঈ’, ‘ই’ হয়। যেমন - ভিখারী - ভিখারিনী, মালী - মালিনী । ৩. আনী - প্রত্যয় : ঠাকুর - ঠাকুরানী, নাপিত - নাপিতানী, মেথর - মেথরানী, চাকর - চাকরানী ৪. ইনী - প্রত্যয় : কাঙাল - কাঙালিনী, গোয়ালা - গোয়ালিনী, বাঘ - বাঘিনী ৫. উন - প্রত্যয় : ঠাকুর - ঠাকরুন
বাংলা বর্ণমালায় কতটি স্বরবর্ণ আছে?
Correct Answer:
ঘ: ১১টি
Explanation:
বাংলা বর্ণমালায় কতটি স্বরবর্ণ আছে? সঠিক উত্তর ১১টি বাংলা লিপিতে বর্তমানে ১১টি স্বরবর্ণ অক্ষর আছে যা ৭টি প্রধান স্বর উচ্চারণের জন্য ব্যবহৃত হয়। এই সাতটিকে মৌলিক স্বরবর্ণ বলে ৷
"Crime" (Match the best nerly meaning that correspond to the quotations word)
Correct Answer:
B: Offense
Explanation:
"Crime" (Match the best nerly meaning that correspond to the quotations word) Correct Answer Offense Crime অর্থ অপরাধ। Thief - চোর; Offense - অপরাধ; Trial - বিচার; Dark - অন্ধকার। সুতরাং অর্থগত দিক থেকে crime ও offense শব্দ দুটি সমার্থক।
'Fight' (Match the best nerly meaning that correspond to the quotations word)
Correct Answer:
C: Combat
Explanation:
'Fight' (Match the best nerly meaning that correspond to the quotations word) Correct Answer Combat Fight - অর্থ যুদ্ধ, লড়াই । Rolling - ঘূর্ণায়মান; Gun - বন্দুক; Combat - যুদ্ধ; Brave - সাহসী । Fight এবং combat একই অর্থ প্রদান করায় এরা সমার্থক।
'Select' (Match the best nearly meaning that correspond to the quotations word)
Correct Answer:
A: Pick
Explanation:
'Select' (Match the best nearly meaning that correspond to the quotations word) Correct Answer Pick Select - অর্থ বাছিয়া লওয়া। Pick - নির্বাচন করা, বাছিয়া লওয়া; look - তাকানাে; Elect - নির্বাচন করা, পছন্দ করা; Pass - চলা, অতিক্রম করা। Select - সমার্থক হিসেবে pick এবং elect দুটিই হয়; কিন্তু pick হচ্ছে more appropriate synonym ।
Choose the odd word from the given options for each question.
Correct Answer:
D: Power
Explanation:
Choose the odd word from the given options for each question. Correct Answer Power Option গুলাের মধ্যে profit (লাভ), loss (ক্ষতি) শব্দগুলাে Business (ব্যবসা) - এর সাথে সম্পর্কযুক্ত। কিন্তু power, business এর সাথে সম্পর্কযুক্ত নয় বলে এটি একটি যে odd word।
Find the correct spelled.
Correct Answer:
C: Committee
Choose the correctly spelled word from the given options
Correct Answer:
A: Parallel
কয়টি জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত?
Correct Answer:
খ: ৩টি
Explanation:
কয়টি জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত? সঠিক উত্তর ৩টি বাংলাদেশের তিনটি পাহাড়ী জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত। উল্লেখ্য চট্টগ্রাম অঞ্চলের এই তিনটি জেলার অধিকাংশ অংশজুড়ে পাহাড় - পর্বত বিদ্যমান থাকায় এর নামকরণ হয়েছে পার্বত্য চট্টগ্রাম।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন ?
Correct Answer:
ক: শেখ মুজিবুর রাহমান
Explanation:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন ? সঠিক উত্তর শেখ মুজিবুর রাহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এম এ জি ওসমানী ছিলেন মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান সেনাপতি। একে খন্দকার হলেন মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ও ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি। তাজউদ্দীন আহমেদ ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী ও মহান চার নেতার একজন।
ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশ এর স্থান কততম?
Correct Answer:
খ: ৩য়
Explanation:
ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশ এর স্থান কততম? সঠিক উত্তর ৩য় বর্তমানে বাংলাদেশ বিশ্বে ধান উৎপাদনে তৃতীয় অবস্থানে আছে। বর্তমানে বিশ্বে চীন ধান উৎপাদনে ১ ম। বাংলাদেশ ধান উৎপাদনে ৩য়, সবজি উৎপাদনে ৩য়, আম উৎপাদনে ৭ম, আলু উৎপাদনে ৭ম এবং পেয়ারা উৎপাদনে ৮ম স্থানে থেকে বিশ্বপরিমণ্ডলে সমাদৃত।
সম্প্রতি কোন ভাইরাস এর বিস্তারে বিশ্বব্যাপী সতর্কতা গ্রহণ করা হয় ?
Correct Answer:
গ: ইবোলা
Explanation:
সম্প্রতি কোন ভাইরাস এর বিস্তারে বিশ্বব্যাপী সতর্কতা গ্রহণ করা হয় ? সঠিক উত্তর ইবোলা এবোলা হল ইবোলা ভাইরাস ঘটিত মনুষ্য রোগ। সাধারণতঃ লক্ষণগুলি ধরা পড়ে ভাইরাস সংক্রমণের দুই থেকে তিন সপ্তাহ পর, যেগুলি হল জ্বর, গলা ব্যথা, পেশীর ব্যথা, এবং মাথা ধরা। সাধারণতঃ এর পর গা গোলানো, বমি, এবং ডাইরিয়া হয়,সাথে লিভার ও কিডনীর কর্মক্ষমতা হ্রাস পেতে থাকে। এই জায়গাতে এসে কিছু মানুষের রক্তপাতজনিত সমস্যা শুরু হয়।
বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি ?
Correct Answer:
ঘ: পাট
Explanation:
বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি ? সঠিক উত্তর পাট ২০১৫ সালে আলু উৎপাদন চাহিদার চেয়ে ১ লাখ মেট্রিক টন বেশি উৎপাদিত হয়। তাই, ঐ বছর আলুকে প্রধান অর্থকারী ফসল ঘোষণা করা হয়। এখন সরাকারি হিসাবে আলু প্রধান অর্থকারী ফসল।
নোবেল পুরুস্কার প্রাপ্ত প্রথম বাঙালি কে ?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
নোবেল পুরুস্কার প্রাপ্ত প্রথম বাঙালি কে ? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর নােবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম বাঙালি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ১৯১৩ সালে সাহিত্যে' নােবেল পুরস্কার পান। অমর্ত্য সেন দ্বিতীয় বাঙালি হিসেবে নােবেল পুরস্কার পান ১৯৯৮ সালে। দুর্ভিক্ষ ও দারিদ্র্য বিষয়ে কাজ করায় তিনি অর্থনীতিতে এ পুরস্কার অর্জন করেন। তৃতীয় বাঙালি ও প্রথম বাংলাদেশি হিসেবে ড. মুহাম্মদ ইউনূস শান্তিতে নােবেল পুরস্কার লাভ করেন ২০০৬ সালে। অন্যদিকে ফজলে হাসান আবেদ হলেন ব্রিটেনের রানি কর্তৃক 'নাইট' উপাধি প্রাপ্ত একমাত্র বাংলাদেশি।
কবির ৩০০ টি কলা কিনলো ৭৫০ টাকা দিয়ে। সে ১৩৫০ টাকায় সবগুলো কলা বিক্রয় করে দিলো। সে ক্র্যমূল্যের উপর শতকরা কত লাভ করলো?
Correct Answer:
ঘ: ৮০%
Explanation:
কবির ৩০০ টি কলা কিনলো ৭৫০ টাকা দিয়ে। সে ১৩৫০ টাকায় সবগুলো কলা বিক্রয় করে দিলো। সে ক্র্যমূল্যের উপর শতকরা কত লাভ করলো? সঠিক উত্তর ৮০% ৩০০ টি কলার ক্রয়মূল্য ৭৫০ টাকা ১ টি কলার ক্রয়মূল্য ৭৫০/৩০০ = ৫/২ টাকা আবার, ৩০০ টি কলার বিক্রয়মূল্য ১৩৫০ টাকা ১টি " " = ১৩৫০/৩০০ টাকা = ৯/২ টাকা সুতারং, লাভ = ( ৯/২ - ৫/২) টাকা = ২ টাকা ৫/২ টাকায় লাভ হয় ২ টাকা ১ টাকায় লাভ হয় = ২×২/৫ টাকা ১০০ টাকায় লাভ হয় = ২×২/৫×১০০ টাকা = ৮০ টাকা সুতরাং সে ক্রয়মূল্যের উপর ৮০% লাভ করলো।
খালেক ও তার বাবার বয়সের সমষ্টি ৪০ বছর। খালেকের বাবা তার থেকে ২৮ বছরের বড়। ১৩ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে?
Correct Answer:
ক: ৬৬বছর
Explanation:
খালেক ও তার বাবার বয়সের সমষ্টি ৪০ বছর। খালেকের বাবা তার থেকে ২৮ বছরের বড়। ১৩ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? সঠিক উত্তর ৬৬বছর খালেক ও তার বাবার বয়সের সমষ্টি ৪০ বছর। যেহেতু খালেকের বাবা তার চেয়ে ২৮ বছরের বড় খালেকের বয়স = ( ৪০ - ২৮) বছর = ১২ বছর ১৩ বছর পর পিতার বয়স = ২৮ + ১৩ = ৪১ বছর ১৩ বছর পর খালেকের বয়স = ( ১২ + ১৩) = ২৫ বছর সুতরাং, ১৩ বছর পর তাদের বয়সের সমষ্টি = ( ৪১ + ২৫) বছর = ৬৬ বছর।
জাকারিয়া ২৫০০ টাকা দিয়ে একটি গাড়ি কিনে ২৫% লাভে বিক্রয় করলো। গাড়িটি সে কত দামে বিক্রয় করলো ?
Correct Answer:
গ: ৩১২৫ টাকা
Explanation:
জাকারিয়া ২৫০০ টাকা দিয়ে একটি গাড়ি কিনে ২৫% লাভে বিক্রয় করলো। গাড়িটি সে কত দামে বিক্রয় করলো ? সঠিক উত্তর ৩১২৫ টাকা ২৫% লাভে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫ টাকা ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২৫/১০০ টাকা ক্রয়মূল্য ২৫০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২৫×২৫০০)/১০০ টাকা = ৩১২৫ টাকা
এক ব্যক্তি ২০% সরল সুদে ৭০০ টাকা এবং ১০% সরল সুদে ৫০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন?
Correct Answer:
খ: ১৯০ টাকা
Explanation:
এক ব্যক্তি ২০% সরল সুদে ৭০০ টাকা এবং ১০% সরল সুদে ৫০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন? সঠিক উত্তর ১৯০ টাকা ২০% সুদে, ১০০ টাকায় ১ বছরের সুদ ২০ টাকা ১ " ১ " " = ২০/১০০ টাকা ৭০০ টাকায় ১ বছরের সুদ = ( ২০×৭০০)/১০০ = ১৪০ টাকা আবার, ১০% সুদে ১০০ টাকার ১ বছরের সুদ ১০ টাকা ১ টাকায় ১ বছরের সুদ = ১০/১০০ টাকা ৫০০ টাকায় ১ বছরের সুদ = ( ১০×৫০০)/১০০ = ৫০ টাকা
যদি ২০ জন লোক একটি কাজের অর্ধেক করতে পারে ৩০ দিনে তবে ঐ একই কাজ ৫০ দিনে করতে অতিরিক্ত কতজন লোক লাগবে ?
Correct Answer:
গ: ৪ জন
Explanation:
যদি ২০ জন লোক একটি কাজের অর্ধেক করতে পারে ৩০ দিনে তবে ঐ একই কাজ ৫০ দিনে করতে অতিরিক্ত কতজন লোক লাগবে ? সঠিক উত্তর ৪ জন ২০ জনে ১/২ অংশ কাজ করে ৩০ দিনে ২০ জনে ১ অংশ কাজ করে ( ৩০×২) দিনে = ৬০ দিনে। কাজটি, ৬০ দিনে করতে পারে ২০ জন লোকে ১ দিনে করতে পারে = ২০×৬০ জন লোকে ৫০ দিনে করতে পারে = ( ২০×৬০)/৫০ = ২৪ জন লোকে। সুতরাং, অতিরিক্ত লোক লাগছে = ( ২৪ - ২০) জন = ৪ জন।
৭২০ এর ৬.৫%= কত?
Correct Answer:
খ: ৪৬.৮
Explanation:
৭২০ এর ৬.৫%= কত? সঠিক উত্তর ৪৬.৮ ৭২০ এর ৬.৫% = ৭২০ × ৬.৫/১০০ = ৪৬.৮