Directorate of Technical Education (Guardian of Rights) MCQs
Showing 50 questions (Total: 67)
বাংলা ভাষার প্রথম সংবাদপত্র কোনটি?
Correct Answer:
খ: সমাচার দর্পন
Explanation:
বাংলা ভাষার প্রথম সংবাদপত্র কোনটি? সঠিক উত্তর সমাচার দর্পন 'সমাচার দর্পন' (১৮১৮ - ১৮৫২) শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র।
‘Biography’ শব্দটির অর্থ কী?
Correct Answer:
খ: কড়চা
The word ‘omnivorous’ means
Correct Answer:
A: eating all types of food
Explanation:
The word ‘omnivorous’ means Correct Answer eating all types of food Carnivore হলো মাংসাশী (পশু) প্রাণি। Omnivorous হলো সর্বভূক প্রাণি। Herbivorous হলো গুল্মভোজী প্রাণি। Vegetarian হলো নিরামিষভোজী প্রাণি। Graminivorous হলো তৃণভোজী প্রাণি।
একজন ব্যক্তি ভ্রমণে ৪ মাইল উত্তরে, ১২ মাইল পূর্বে, তারপর আবার ১২ মাইল উত্তরে যায়। সে গুরুর স্থানে থেকে কত মাইল দূরে?
Correct Answer:
ঘ: 20
সুদের হার ৬% থেকে কমে ৪% হওয়ায় এক ব্যক্তির বাৎসরিক আয় ২০ টাকা কমে গেল। আসলের পরিমাণ কত?
Correct Answer:
গ: ১,০০০ টাকা
The idiom ‘put up with’ means
Correct Answer:
B: tolerate
Explanation:
The idiom ‘put up with’ means Correct Answer tolerate Put up with ( সহ্য করা ) I cannot put up with such insults.
শতকরা বার্ষিক কত হার সুদে ২৭৫ টাকার ৪ বছরের সুদ-আসলে ৪০৭ টাকা হবে?
Correct Answer:
ঘ: ১২%
Explanation:
শতকরা বার্ষিক কত হার সুদে ২৭৫ টাকার ৪ বছরের সুদ-আসলে ৪০৭ টাকা হবে? সঠিক উত্তর ১২% ২৭৫ টাকার ৪ বছরের সুদ = ৪০৭ - ২৭৫ = ১৩২ টাকা ২৭৫ টাকার ৪ বছরের সুদ = ১৩২ টাকা .:. ১ টাকার ১ বছরের সুদ = ১৩২২৭৫×৪ টাকা .:. ১০০ টাকার ১ বছরের সুদ = ১৩২×১০০২৭৫×৪ = ১২%
‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান’ এ চরণটি কোন ছন্দে লেখা?
Correct Answer:
গ: অক্ষরবৃত্ত
Explanation:
‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান’ এ চরণটি কোন ছন্দে লেখা? সঠিক উত্তর অক্ষরবৃত্ত বাংলা সাহিত্যে প্রচলিত ৩টি প্রধান ছন্দের একটি হলো অক্ষরবৃত্ত ছন্দ। অন্য দুটি হলো স্বরবৃত্ত এবং মাত্রাবৃত্ত। অক্ষরবৃত্ত ছন্দে লেখা কবিতাগুলোর মূলপর্ব সাধারণত ৮ বা ১০ হয়। এছাড়া অক্ষরবৃত্ত ছন্দ ৮ + ৮, ৮ + ৬,৮ + ৪, ৮ + ২ হতে পারে। ans. C উপরিউক্ত চরণটি ৮ + ৬ মাত্রায় লেখা হয়েছে। তাই এটি হবে অক্ষরবৃত্ত। উল্লেখ্য, অক্ষরবৃত্তের একটি রূপভেদ - ই হলো অমিত্রাক্ষর।
‘অণুতে হঠিত হিমাচল’ এখানে ‘অণুতে’ কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: করণে সপ্তমী
Explanation:
‘অণুতে হঠিত হিমাচল’ এখানে ‘অণুতে’ কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে সপ্তমী বাক্যে অবস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদে ক্রিয়াসাধনের উপায় বুঝা যায় তাকে করণ কারক বলে। অর্থাৎ ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়কে করণ কারক বলে। ক্রিয়াকে 'কী দিয়ে' বা 'কীসের সাহায্যে প্রশ্ন করে উত্তর পেলে তা, করণ কারক। যেমনঃ বয়সেতে বিজ্ঞ নয়, কি হয় জানে। বাক্যটিতে বয়সেতে ও জানে হলো করণ কারক। উপরিউক্ত বাক্যকে 'কী দিয়ে গঠিত' প্রশ্ন করলে ভিত্তর আসে "অণুতে। তাই অণুতে হবে।
ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি সিআরপিসি’র কোন ধারায়?
Correct Answer:
খ: 164
Explanation:
ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি সিআরপিসি’র কোন ধারায়? সঠিক উত্তর 164 বাংলাদেশের ফৌজদারী কার্যবিধি (The Code of Criminal Procedure) ১৮৯৮ আইনের ১৬৪ ধারায় প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট এবং সরকারের বিশেষ ক্ষমতাক্রমে দ্বিতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেটকে কোনো ব্যক্তির জবানবন্দী এবং দোষ স্বীকারোক্তি রেকর্ড করার জন্য ক্ষমতা অর্পণ করা হয়েছে।
কোন জেলার সঙ্গে বিদেশের কোন সীমানা নেই?
Correct Answer:
ক: ফরিদপুর
Change the voice: ‘Who is calling me?’
Correct Answer:
C: By whom am I being called?
Explanation:
Change the voice: ‘Who is calling me?’ Correct Answer By whom am I being called? Who T Present continuous tense 47 বাক্যকে Passive করার নিয়ম হলোঃ By whom + am/is/are + subject + being + verb এর Past participle + 2 বাক্যের অর্থঃ কে আমাকে ডাকছে?
Identify the correct passive form: ‘Do you know them?’
Correct Answer:
D: Are they known to you?
Explanation:
Identify the correct passive form: ‘Do you know them?’ Correct Answer Are they known to you? Passive voice এ Known এরপরে সাধারণত ‘to’ বসে। তাই সঠিক উত্তর হবে অপশন d). তবে স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রকাশের ক্ষেত্রে Known এরপরে ‘by’ বসতে পারে। যেমনঃ A tree is known by its fruits. A man is known by the company he keeps. বাক্যের অর্থঃ তুমি কি তাদেরকে চিনো?
সন্ধি বিচ্ছেদ করুনঃ ‘সূর্যোদয়
Correct Answer:
খ: সূর্য + উদয়
Explanation:
সন্ধি বিচ্ছেদ করুনঃ ‘সূর্যোদয় সঠিক উত্তর সূর্য + উদয় এই নিয়মের আরো কিছু গুরুত্বপূর্ণ উদাহরণঃ যথা + উচিৎ = যথোচিত; গৃহ + ঊর্ধ্ব = গৃহোধ্ব; গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি । এরূপঃ নীলোৎপল, চলোমি, নবোঢ়া, + মহোৎসব, ফলোদয়, পরোপকার ইত্যাদি।
x+y = 17 এবং xy = 60 হলে x - y = কত?
Correct Answer:
ক: 7
Explanation:
x+y = 17 এবং xy = 60 হলে x - y = কত? সঠিক উত্তর 7 দেয়া আছে, (x - y)2 = (x + y)2 - 4xy = (17)² - 4x60 = 289 - 240 = 49.:. x–y = √49 = 7.
বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
Correct Answer:
গ: 9
Explanation:
বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? সঠিক উত্তর 9 ধরি, বৃত্তের ব্যাস 2r .:. ব্যাসার্ধ = r ; ক্ষেত্রফল = πr2 ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ব্যাস হবে 6r; ব্যাসার্ধ = 3r .:. বৃত্তের ক্ষেত্রফল = π(3r)2 = 9πr2 অর্থাৎ, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পাবে।
দুটি রাশির অনুপাত ৫ ঃ ১১। উত্তর রাশি ৯৯ হলে পূর্ব রাশি কত?
Correct Answer:
খ: 45
Explanation:
দুটি রাশির অনুপাত ৫ ঃ ১১। উত্তর রাশি ৯৯ হলে পূর্ব রাশি কত? সঠিক উত্তর 45 সূত্রঃ পূর্ব রাশি = ১ম অনুপাত২য় অনুপাত১ম অনুপাত২য় অনুপাত × উত্তর রাশি মনে করি, পূর্ব রাশি = x .:. x:৯৯ = ৫ঃ১১ = x৯৯ = ৫১১ .:. x = ৪৫
‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা?
Correct Answer:
ক: মুহম্মদ শহীদুল্লাহ
Explanation:
‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা? সঠিক উত্তর মুহম্মদ শহীদুল্লাহ 'বাংলা ভাষার ইতিবৃত্ত' রচনা করেছেন মুহম্মদ শহীদুল্লাহ। উল্লেখ্য, বাঙালীর ইতিহাস লিখেছেন নীহাররঞ্জন রায়। বাঙালা সাহিত্যের ইতিহাস লিখেছেন সুকুমার সেন । আর বঙ্গভাষা ও সাহিত্য, History of Bengali Language & Literature লিখেছেন দীনেশচন্দ্র সেন।
‘যা বলা হবে’ এর এক কথায় প্রকাশ কোনটি?
Correct Answer:
খ: বক্তব্য
Explanation:
‘যা বলা হবে’ এর এক কথায় প্রকাশ কোনটি? সঠিক উত্তর বক্তব্য যা বলা হবে = বক্তব্য। বলা হয়েছে এমন = উক্ত। ভাগ্য বা নিয়তি ভবিতব্য । অনুমান করা হয়েছে এমন অনুমিত।
The word ‘sibling’ means
Correct Answer:
C: a brother or sister
Explanation:
The word ‘sibling’ means Correct Answer a brother or sister Sibling অর্থ ভাই অথবা বোন; একই পিতা মাতার সন্তান।
What is the plural form of the word ‘louse’?
Correct Answer:
B: lice
Explanation:
What is the plural form of the word ‘louse’? Correct Answer lice কতগুলো Noun এর মাঝের Vowel এবং Consonant পরিবর্তন করে Plural করতে হয়।
‘Vivid’ শব্দের বঙ্গানুবাদ কোনটি?
Correct Answer:
খ: প্রাণবন্ত
Explanation:
‘Vivid’ শব্দের বঙ্গানুবাদ কোনটি? সঠিক উত্তর প্রাণবন্ত Vivid অর্থ প্রাণবন্ত। Variety অর্থ বিবিধ। Wide - spread অর্থ বিস্তৃত। Extended অর্থ ব্যাপ্ত।
‘গৃহ’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Correct Answer:
খ: ঘরোয়া
Explanation:
‘গৃহ’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? সঠিক উত্তর ঘরোয়া ‘ঘরোয়া’ অর্থ পারিবারিক; অনানুষ্ঠানিক। আর গৃহ শব্দের সমার্থক শব্দ হলোঃ আলয়, নিলয়, সদন, নিকেতন, আগার, ধাম, বাটী, নিকেত ইত্যাদি।
‘ঔদার্য’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
‘ঔদার্য’ শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর কোনটিই নয় 'ঔদার্য' শব্দের বিপরীত শব্দ ‘কার্পণ্য/অনৌদাৰ্য।
‘মুক্তিযুদ্ধ’ কোন ধরনের কর্মধারয় সমাস?
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
‘মুক্তিযুদ্ধ’ কোন ধরনের কর্মধারয় সমাস? সঠিক উত্তর কোনটিই নয় ‘মুক্তিযুদ্ধ' (মুক্তির জন্য যুদ্ধ) হলো চতুর্থী তৎপুরুষ সমাস। উল্লেখ্য, পূর্বপদের চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যেমনঃ মুক্তির নিমিত্তে বা জন্য যুদ্ধ • মুক্তিযুদ্ধ। অর্থাৎ ‘মুক্তিযুদ্ধ'কে ব্যাসবাক্য করতে গেলে = জন্য বা নিমিত্তে আসবেই। এজন্য মুক্তিযুদ্ধ হবে চতুর্থী তৎপুরুষ সমাস। এরকম আরো কিছু চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ হলোঃ বিয়ের জন্য পাগল = বিয়ে পাগল; বসতের নিমিত্তে বাড়ি বসতবাড়ি; আরামের জন্য কেদারা = আরামকেদারা।
‘সপ্তাহ’ কোন প্রকারের শব্দ?
Correct Answer:
ঘ: গণনাবাচক
Explanation:
‘সপ্তাহ’ কোন প্রকারের শব্দ? সঠিক উত্তর গণনাবাচক 'সপ্তাহ' হলো গণনাবাচক শব্দ।
বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি?
Correct Answer:
খ: 41
Explanation:
বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি? সঠিক উত্তর 41 বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা ৪১টি। উল্লেখ্য, বাংলা ভাষাতে মোট ৭টি পূর্ণ স্বরধ্বনি রয়েছে। এগুলো হলোঃ অ, আ, ই, উ, এ, ও এবং অ্যা বর্ণ দিয়ে নির্দেশ করা যায়। আর বাংলা ভাষায় ব্যাঞ্জনধ্বনি রয়েছে ৩৪টি। এগুলো হলোঃ ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, , , , , , স, হ, ড়, ঢ
‘Dialect’ এর পরিভাষা কোনটি?
Correct Answer:
ঘ: উপভাষা
কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি প্রকাশিত হয়?
Correct Answer:
ঘ: বিজলী
Explanation:
কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি প্রকাশিত হয়? সঠিক উত্তর বিজলী কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি প্রথম প্রকাশিত হয় 'সাপ্তাহিক বিজলী'র ২২ পৌষ (১৩২৮) সংখ্যায়। উল্লেখ্য, কাজী নজরুল ইসলাম ‘দৈনিক নবযুগ' (১৯২০) এর দৈনিক পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন। আর নজরুলের সম্পাদনায় 'ধূমকেতু' (১৯২২) অর্ধসাপ্তাহিক পত্রিকা বের হত। 'লাঙল' (১৯২৫) পত্রিকাটির প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম এবং সম্পাদক ছিলেন মণিভূষণ মুখোপাধ্যায়।
রবীন্দ্রনাথের উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: শেষের কবিতা
Explanation:
রবীন্দ্রনাথের উপন্যাস কোনটি? সঠিক উত্তর শেষের কবিতা 'শেষের কবিতা' (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। 'প্রবাসী' পত্রিকায় ছাপা হয় ১৯২৮ সালে। 'বলাকা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গতি চেতনা বিষয়ক একটি কাব্য। কাব্যগ্রন্থটি ১৯১৬ সালে রচিত হয়। তাঁর রচিত 'ডাকঘর' একটি রূপক সাংকেতিক নাটক। ‘কালান্তর' তাঁর রচিত একটি রাজনৈতিক প্রবন্ধ সংকলন।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি?
Correct Answer:
গ: মীর মশাররফ হোসেন
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি? সঠিক উত্তর মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক হলেন মীর মশাররফ হোসেন। 'রত্নাবতী' (১৮৬৯) তাঁর রচিত প্রথম গ্রন্থ যা কোনো মুসলিম রচিত প্রথম বাংলা গদ্যগ্রন্থ হিসেবে ঐতিহাসিকভাবে মূল্যবান। তাঁর বিখ্যাত উপন্যাস হলো 'বিষাদ সিন্ধু'। তিনি আজীজন নেহার' এবং 'হিতকরী' পত্রিকার সম্পাদক ছিলেন।
পদাবলির প্রথম কবি কে?
Correct Answer:
খ: বিদ্যাপতি
Explanation:
পদাবলির প্রথম কবি কে? সঠিক উত্তর বিদ্যাপতি পদাবলির প্রথম বা আদি কবি হলেন মিথিলার কবি বিদ্যাপতি। আর বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা হলেন কবি চণ্ডীদাস।
‘ইউসুফ জোলেখা’ কী জাতীয় রচনা?
Correct Answer:
গ: রোমান্টিক প্রণয়কাব্য
Explanation:
‘ইউসুফ জোলেখা’ কী জাতীয় রচনা? সঠিক উত্তর রোমান্টিক প্রণয়কাব্য বাংলা সাহিত্যে মুসলমান কবিদের সবচেয়ে বড় অবদান কাহিনিকাব্য বা রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রবর্তন। প্রাচীন ও মধ্যযুগে হিন্দু বৌদ্ধ রচিত বাংলা সাহিত্যে দেবদেবীরাই প্রধান ছিল, মানুষ ছিল অপ্রধান। মুসলমান রচিত বাংলা সাহিত্যেই প্রথম মানুষ প্রাধান্য পায়। মুসলিম কবিরা হিন্দি বা আরবি - ফারসি ভাষার সাহিত্য উৎস হতে উপকরণ নিয়ে যে প্রেমমূলক কাব্য রচনা করেছিলেন তাই রোমান্টিক প্রণয়োপাখ্যান নামে পরিচিত। এ ধারার প্রথম কবি শাহ মুহাম্মদ সগীর। চতুর্দশ শতকের শেষ ও পঞ্চদশ শতকের শুরুর দিকে শাহ মুহাম্মদ সগীর ইউসুফ জুলেখা' রচনার মধ্য দিয়ে রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার সূচনা করেন এবং বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হিসেবে পরিচিতি লাভ করেন।
‘প্রৌঢ়’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: প্র + ঊঢ়
Explanation:
‘প্রৌঢ়’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর প্র + ঊঢ় প্রৌঢ় (প্র + ঊঢ়) নিপাতনে সিদ্ধ স্বর সন্ধি। এরূপ কুলটা, মার্তণ্ড, অন্যান্য, রক্তোষ্ঠ, শুদ্ধোদন, শারঙ্গ ইত্যাদি।
উপসর্গ কোন জাতীয় শব্দাংশ?
Correct Answer:
ঘ: অব্যয়
Explanation:
উপসর্গ কোন জাতীয় শব্দাংশ? সঠিক উত্তর অব্যয় বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে, যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে। এর প্রভাবে শব্দটির কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়। যেমনঃ নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়; শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়; শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে; শব্দের অর্থের সংকোচন ঘটে এবং শব্দের অর্থের পরিবর্তন ঘটে। ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশেরই নাম উপসর্গ।
Select the correctly spelt word:
Correct Answer:
A: heterogeneous
Explanation:
Select the correctly spelt word: Correct Answer heterogeneous Heterogeneous অর্থ বিভিন্ন উপাদান দিয়ে গঠিত; অসমসত্ত্বঃ বিষমজাতীয়
‘Among’ is a preposition that is used when, people are involved with
Correct Answer:
B: more than two
Explanation:
‘Among’ is a preposition that is used when, people are involved with Correct Answer more than two দুইজনের মধ্যে বুঝাতে between কিন্তু দুইয়ের অধিক বুঝাতে 'Among' ব্যবহৃত হয়।
Use the appropriate article- I saw ------ one-eyed man when I was walking on the road
Correct Answer:
A: a
Explanation:
Use the appropriate article- I saw ------ one-eyed man when I was walking on the road Correct Answer a আসুন Article এর দুটি নিয়ম শিখিঃ এর উচ্চারণ ‘wa' বা 'ওয়া' এর মত হলে (Vowel হওয়া সত্ত্বেও) তার আগে 'an' না বসে 'a' বসে। যেমনঃ He saw a one - eyed man. কিন্তু 'O' এর উচ্চারণ 'অ' বা 'ঔ' এর মত হলে তার আগে 'an' বসে। যেমনঃ An old man (ঔলড), on operator. আবার, শব্দের প্রথমে ‘u’ বা ‘eu’ বা ‘ew' থাকলে তার উচ্চারণ যদি 'ইউ' বা 'ew' এর মত হয় তাহলে (Vowel হওয়া সত্ত্বেও) তার আগে 'an' না বসে 'a' বসে। যেমনঃ Jamal is a university student. কিন্তু 'u' 'আ' এর মত উচ্চারিত হলে তার আগে 'an' বসে। যেমনঃ She is an unknown woman here. বাক্যের অর্থঃ রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম, তখন আমি একচোখা একজনকে দেখেছিলাম।
Fill in the gap: He insisted ------ there
Correct Answer:
A: on my going
Explanation:
Fill in the gap: He insisted ------ there Correct Answer on my going এক্ষেত্রে বাক্যগঠনের সঠিক নিয়ম হলোঃ Preposition + Possessive Gerund অংশের পর বসে। অর্থাৎ Insist (জোর বা পীড়াপীড়ি করা) + On/upon + Possessive adjective ( My. his, her ) + Gerund. বাক্যের অর্থঃ আমাকে ওখানে যেতে সে পীড়াপীড়ি করলো।
The idiom ‘A stich in time saves nine’ refers to the importance of
Correct Answer:
B: timely action
Explanation:
The idiom ‘A stich in time saves nine’ refers to the importance of Correct Answer timely action A stitch in time saves nine অর্থ সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়। অর্থাৎ সময়ের কাজ সময়ে না করলে পরে পস্তাতে হয়। অর্থাৎ এখানে সময়মতো কোনো কাজ সম্পাদন করার তাগিদ দেয়া হয়েছে। এটাকে বলা যায় Timely action.
Identify the correct sentences?
Correct Answer:
D: Yesterday, he went home
Explanation:
Identify the correct sentences? Correct Answer Yesterday, he went home বাক্যে Yesterday হলো Past Indefinite Tense নির্দেশক শব্দ। আর আমরা জানি, Past Indefinite Tense এ শুধু Verb এর Past রূপ বসালেই বাক্যটি Past Indefinite Tense এ পরিণত হয়। এখানে 'go' এর Past রূপ হলো 'went'. বাক্যের অর্থঃ সে গতকাল বাড়িতে গিয়েছেন।
Fill in the blank: Credit Tk. 5,000 -------- my account
Correct Answer:
D: to
Explanation:
Fill in the blank: Credit Tk. 5,000 -------- my account Correct Answer to বাক্যের অর্থঃ আমার একাউন্টে ৫,০০০ টাকা জমা দাও।
Which one is a correct sentences?
Correct Answer:
C: paper is made from wood
Explanation:
Which one is a correct sentences? Correct Answer paper is made from wood যদি কোন উপাদান থেকে সরাসরি তৈরি করা হয় তাহলে Made of ব্যবহৃত হয়। যেমনঃ The table is made of wood. আবার, যখন Processing এর মাধ্যমে এক উপাদান হতে সম্পূর্ণ নতুন কিছু তৈরি হয় তখন Made from ব্যবহৃত হয়। যেমনঃ Paper is made from wood. এই প্রশ্নে এক উপাদান অর্থাৎ Wood হতে সম্পূর্ণ নতুন কিছু যেমন Paper তৈরি হচ্ছে বলে সঠিক উত্তর হবে c) এর Made from. বাক্যের অর্থঃ কাঠ হতে কাগজ তৈরি হয়।
The expression ‘take into account’ means
Correct Answer:
B: consider
Explanation:
The expression ‘take into account’ means Correct Answer consider Take into account = Consider অর্থ বিবেচনা করা; ধর্তব্যের মধ্যে আনা।
Choose the best translation of ‘কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো’।
Correct Answer:
ঘ: The authorities took him to task
Explanation:
Choose the best translation of ‘কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো’। সঠিক উত্তর The authorities took him to task Take somebody to task অর্থ কাউকে তিরস্কার করা। কিন্তু, Criticize somebody অর্থ কাউকে সমালোচনা করা। Give free rein অর্থ লাগাম আলগা করা; স্বাধীনতা দেয়া। Bring somebody to book অর্থ কৈফিয়ত চাওয়া; শাস্তি দেয়া।
Choose the best expresses of the meaning: ‘‘We were no more surprised than Rahman’’
Correct Answer:
B: We were as surprised as Rahman
Explanation:
Choose the best expresses of the meaning: ‘‘We were no more surprised than Rahman’’ Correct Answer We were as surprised as Rahman বাক্যটিতে No more surprised দ্বারা বুঝানো হচ্ছে যে, বেশি Surprise না অর্থাৎ তার মতোই Surprise. তাই উত্তর হিসেবে As surprised as আসবে। বাক্যের অর্থঃ আমরা রহমানের মতো আশ্চর্য হয়েছিলাম।
Choose the word opposite in meaning of REPEAL
Correct Answer:
B: Enact
Explanation:
Choose the word opposite in meaning of REPEAL Correct Answer Enact Repeal = Annul Nullify অর্থ বাতিল করা। Abolish অর্থ বিলোপ করা। Enact অর্থ আইনে পরিণত করা।
The following idiom is followed by some alternatives. Choose the one that best expresses its meaning. ‘To end in smoke’
Correct Answer:
C: To come to nothing
Explanation:
The following idiom is followed by some alternatives. Choose the one that best expresses its meaning. ‘To end in smoke’ Correct Answer To come to nothing To end in smoke = To come to nothing অর্থ নিষ্ফল হওয়া; ব্যর্থতায় পর্যবসিত হওয়া। কিন্তু, To create fire অর্থ আগুন ধরানো। To go through suffering অর্থ সমস্যার ভেতর দিয়ে যাওয়া। To see fire অর্থ আগুন দেখা।
Choose the best expressions of the meaning: IMPORTANT
Correct Answer:
C: Betterment
Explanation:
Choose the best expressions of the meaning: IMPORTANT Correct Answer Betterment Improvement = Betterment অর্থ উন্নতি। কিন্তু, Promotion অর্থ পদোন্নতি। Advancement অর্থ অগ্রগতি । Preference অর্থ অগ্রাধিকার; পছন্দ।
Choose the best expressions of the meaning: AMICABLE
Correct Answer:
D: Friendly
Explanation:
Choose the best expressions of the meaning: AMICABLE Correct Answer Friendly Amicable অর্থ বন্ধুত্বপূর্ণ। Interesting অর্থ আকর্ষণীয়; চিত্তাকর্ষক। Loving অর্থ প্রীতিপূর্ণ; স্নেহশীল। Affectionate অর্থ স্নেহময়; মমতাময়। Friendly অর্থ বন্ধুত্বপূর্ণ; সহৃদয়।