Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
'বীরবল' কার ছদ্মনাম ?
Correct Answer:
খ: প্রমথ চৌধুরী
Explanation:
'বীরবল' কার ছদ্মনাম ? সঠিক উত্তর প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮ — ২ সেপ্টেম্বর ১৯৪৬) বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তার পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক; এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন। গল্পকার ও সনেটকার হিসেবেও তাঁর বিশিষ্ট অবদান রয়েছে।
গাভীর দৈনিক কত কেজি কাঁচা সবুজ ঘাস প্রয়োজন?
Correct Answer:
ক: ১২-১৫ কেজি
Explanation:
গাভীর দৈনিক কত কেজি কাঁচা সবুজ ঘাস প্রয়োজন? সঠিক উত্তর ১২-১৫ কেজি গাভীকে প্রতি ১০০ কেজি ওজনের জন্য ১ কেজি শুকনো আঁশযুক্ত খাদ্য (খড়) এবং ৩ কেজি তাজা সবুজ আঁশযুক্ত খাদ্য ঘাস দেয়া প্রয়োজন। অর্থাৎ ৫০০ কেজি ওজনের একটি দুগ্ধবতী গাভীকে ৫ কেজি শুকনো খড় এবং ১৫ কেজি সবুজ ঘাস সরবরাহ করতে হবে।
আদর্শ মাটিতে আয়তন অনুসারে কত ভাগ জৈব পদার্থ থাকে?
Correct Answer:
গ: ৫%
Explanation:
আদর্শ মাটিতে আয়তন অনুসারে কত ভাগ জৈব পদার্থ থাকে? সঠিক উত্তর ৫% মাটি হলো ভূপৃষ্ঠের উপরিতলের নরম খনিজ এবং জৈব উপাদানের মিশ্রণ যা উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রাকৃতিক মাধ্যম হিসেবে কাজ করে। মাটি প্রধানতঃ ৪ টি প্রধান উপাদান সমন্বয়ে গঠিত। এগুলো নিচে উল্লিখিত হলোঃ খনিজ পদার্থ - ৪৫%; জৈব পদার্থ - ৫%; বায়ু - ২৫ %; পানি - ২৫%; খনিজ পদার্থ ভূ - ত্বক প্রথমে শিলা দ্বারা গঠিত ছিল। পরে তা শিলা ক্ষয় প্রক্রিয়ায় ভেঙ্গে ছোট খন্ডে বা এককে রূপান্তরিত হয়। মাটির এই অংশ বালি, পলি ও কর্দম কণা দ্বারা গঠিত। শিলা ক্ষয় প্রক্রিয়ার ফলে উপরোক্ত কণা ও অত্যাবশ্যকীয় খাদ্যোপাদান যেমন - নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালশিয়াম এবং অন্যান্য পুষ্টি উপাদান মাটিতে মুক্ত হয়। মাটিতে খনিজের পরিমাণ হলো ৪৫%। জৈব পদার্থ মাটিতে ১ - ২% জৈব পদার্থ থাকে তবে হিম অঞ্চলের মাটি ২ - ৫% জৈব পদার্থ ধারণ করে।
আফ্রিকা মাগুরের বৈজ্ঞানিক নাম কি?
Correct Answer:
খ: Clarias gariepinous
Explanation:
আফ্রিকা মাগুরের বৈজ্ঞানিক নাম কি? সঠিক উত্তর Clarias gariepinous আফ্রিকান মাগুর (বৈজ্ঞানিক নাম: Clarias gariepinus) (ইংরেজি: North African catfish) হচ্ছে Clariidae পরিবারের Clarias গণের একটি স্বাদুপানির মাছ। দেহ লম্বা, চোঙাকৃতির এবং দীর্ঘ পৃষ্ঠ ও পায়ুপাখনা যুক্ত। বক্ষপাখনায় শক্তিশালী কাঁটা থাকে যার বহিঃস্থ পার্শ্ব করাতের ন্যায় ধারালো । দেহ ত্বক আইশবিহীন ও পিচ্ছিল, পৃষ্ঠ এবং পার্শ্বদেশ কালো বর্ণের। একটি পরিণত মাছ ১.৭ মিটার পর্যন্ত লম্বা হয় এবং ওজনে ৫৯ কেজি হয়ে থাকে
গাভীর দুধজ্বরের কারণ কী?
Correct Answer:
ক: ক্যালসিয়ামের অভাব
Explanation:
গাভীর দুধজ্বরের কারণ কী? সঠিক উত্তর ক্যালসিয়ামের অভাব উন্নত জাতের গাভী এবং উচ্চ দুধ উৎপাদনে সক্ষম গাভী প্রসব করবে অথবা করেছে এমন অবস্থায় খামারিরা প্রায়ই অভিযোগ করেন তার গাভী প্রসব করার পরে পড়ে গিয়ে আর উঠতে পারছে না। মনে হচ্ছে যেন মারা গেছে, হাত - পা ছেড়ে দিয়েছে। তখন দ্রুত অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের কাছে যেতে হয়। পরে চিকিৎসায় গাভী সুস্থ হয়ে ওঠে। এই রোগের নাম মিল্ক ফিভার বা দুগ্ধজ্বর । এ রোগ একটি মেটাবোলিক রোগ, যা সাধারণত ক্যালসিয়ামের অভাবজনিত কারণেই হয়ে থাকে। এটি পুষ্টি উপাদান ঘাটতিজনিত রোগ। সঠিকভাবে শরীরের কার্য সম্পাদন করতে যে পরিমাণ ক্যালসিয়াম প্রয়োজন তার অভাব হলে এ রোগ হয়। প্রসবের সময় ক্যালসিয়ামের ঘাটতি হয় অনেক বেশি পরিমাণে। যার কারণে গাভী হঠাৎ পড়ে যায় এবং ঘাড়ের ওপর মাথা দিয়ে বসে থাকে।
লোকসাহিত্য বলতে কি বোঝায়?
Correct Answer:
ক: ছড়া, গান, ধাঁধা, প্রবাদ-প্রবচন
Explanation:
লোকসাহিত্য বলতে কি বোঝায়? সঠিক উত্তর ছড়া, গান, ধাঁধা, প্রবাদ-প্রবচন লোকসাহিত্য লোকসংস্কৃতির একটি জীবন্ত ধারা; এর মধ্য দিয়ে জাতির আত্মার স্পন্দন শোনা যায়। তাই রবীন্দ্রনাথ ঠাকুর একে ‘জনপদের হৃদয় - কলরব’ বলে আখ্যায়িত করেছেন। লোকসাহিত্যকে প্রধানত লোকসঙ্গীত, গীতিকা, লোককাহিনী, লোকনাট্য, ছড়া, মন্ত্র, ধাঁধা ও প্রবাদ এই আটটি শাখায় ভাগ করা যায়।
শ্রীলংকার প্রেসিডেন্ট-
Correct Answer:
গ: সিরিসেনা
Explanation:
শ্রীলংকার প্রেসিডেন্ট- সঠিক উত্তর সিরিসেনা শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গোতাবায়া রাজাপাকসে। ৫২ দশমিক ২৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি।দ্বিতীয় দফায় আন্দোলনের মুখে ১৪ জুলাই ২০২২ প্রেসিডেন্ট পদ ছাড়েন গোতাবায়া রাজাপাকসে। তার দেশ ছাড়ার পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
গবাদিপশুর জাত উন্নয়নের মুখ্য উদ্দেশ্য কয়টি?
Correct Answer:
গ: ৫টি
Explanation:
গবাদিপশুর জাত উন্নয়নের মুখ্য উদ্দেশ্য কয়টি? সঠিক উত্তর ৫টি গবাদি পশুর জাত উন্নয়নের উদ্দেশ্য - ১) উতপাদন বৃদ্ধি করা ( মাংস, দুধ,ডিম) ২) দেশী জাতের উন্নয়ন সাধন ৩) নতুন জাত উদ্ভাবন ৪)দেশীয় পরিবেশে অভিযোজন যোগ্য বিদেশী জাত উন্নয়ন ৫) বংশগত রোগ থেকে মুক্তি লাভ করানো
কোন বনভূমি থেকে প্রতি বছর বিপুল পরিমাণে মধু, মোম ও অন্যান্য সামগ্রী সংরক্ষণ করা হয়?
Correct Answer:
খ: ম্যানগ্রোভ বন
Explanation:
কোন বনভূমি থেকে প্রতি বছর বিপুল পরিমাণে মধু, মোম ও অন্যান্য সামগ্রী সংরক্ষণ করা হয়? সঠিক উত্তর ম্যানগ্রোভ বন ম্যানগ্রোভ (Mangrove) বলতে সাধারণভাবে জোয়ারভাটায় প্লাবিত বিস্তির্ণ জলাভূমিকে বোঝায়। ম্যানগ্রোভ বন (Mangrove forest), জোয়ারভাটায় বিধৌত লবনাক্ত সমতলভূমি। উষ্ণমন্ডলীয় ও উপ - উষ্ণমন্ডলীয় অক্ষাংশের আন্তপ্লাবিত আবাসস্থলের সমন্বয়ে ম্যানগ্রোভ ইকোসিস্টেম গঠিত। এ আন্তপ্লাবিত জলাভূমি বিভিন্ন স্তরের পারষ্পরিক নির্ভরশীল উপাদানসমূহ যেমন - পানি প্রবাহ, পলি, পুষ্টি উপাদান, জৈব পদার্থ এবং জীবজন্তুর সমন্বয়ে গঠিত।
নিচের কোনটি বাণিজ্যিক ফুল?
Correct Answer:
গ: রজনীগন্ধা
Explanation:
নিচের কোনটি বাণিজ্যিক ফুল? সঠিক উত্তর রজনীগন্ধা বাংলাদেশে বাণিজ্যিকভিত্তিতে ফুল উৎপাদনের শুভ সূচনা শুরু হয় ১৯৮৩ সালে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামে। বর্তমানে পৃথিবীর উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও বাণিজ্যিকভিত্তিতে ফুলের উৎপাদন ও বিপণন হচ্ছে এবং ফুলের ব্যবহারও অনেক বেড়েছে। বিভিন্ন জাতের ফুল উৎপাদনের হিসাবে দেখা যায়, সর্বোচ্চ উৎপাদন হয় গ্লাডিওলাস ৯৯১৪ টন যার টাকার মূল্য মার্কেট শেয়ার ৩১%। এরপর পর্যায়ক্রমে রয়েছে গোলাপ ১১১৩২ টন (২৪%), রজনীগন্ধা ১০৮১৪ টন (১৭%), ম্যারিগোল্ড ১২৬২৪ টন (৮%) অন্যান্য ফুলের মার্কেট শেয়ার মোট ২০%।
কোন গাছের পাতা ঘরের ছাউনি এবং বেড়া তৈরির কাজে ব্যবহৃত হয়?
Correct Answer:
গ: গোলপাতা
Explanation:
কোন গাছের পাতা ঘরের ছাউনি এবং বেড়া তৈরির কাজে ব্যবহৃত হয়? সঠিক উত্তর গোলপাতা গাছ ও পাতার আকার লম্বা হলেও নাম গোলপাতা গাছ। তবে গোলপাতা নাম অনেকের কাছে অতি পরিচিত। সাধারণত লোনা পানিতে জন্ম নেয় গোলপাতা গাছ। তাল বা খেজুর গাছের মত গোলপাতা গাছ দেখতে হলেও কোন কাটা থাকে না। বসতবাড়ি, রান্নাঘর, গোয়ালঘর, মৎস্য ঘেরের বাসা, বৈঠকখানাসহ বিভিন্ন ঘরের ছাউনিতে ব্যবহার করা হয়।
জন্মের কত ঘন্টার মধ্যে বাচ্চাকে মায়ের শাল দুধ খাওয়ানো হয়?
Correct Answer:
ক: ১ ঘন্টা
Explanation:
জন্মের কত ঘন্টার মধ্যে বাচ্চাকে মায়ের শাল দুধ খাওয়ানো হয়? সঠিক উত্তর ১ ঘন্টা শিশু জন্মের পরপর যেই জিনিসটিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়, সেটি হলো পুষ্টি। তাই জন্মের এক ঘণ্টার মধ্যে বাচ্চাকে মায়ের দুধ খাওয়াতে হবে। যেটা 'শাল দুধ' নামে পরিচিত
মাছের ড্রপসি রোগ কোন জাতীয়?
Correct Answer:
খ: ব্যাকটেরিয়াজনিত
Explanation:
মাছের ড্রপসি রোগ কোন জাতীয়? সঠিক উত্তর ব্যাকটেরিয়াজনিত মাছের ড্রপসি বা উদরী রোগ (ব্যাকটেরিয়া ঘটিত রোগ) । মাছের পেটে জল জমে যায় এবং আঁশ সামান্য খাঁড়া হয়ে থাকে।
কোনটি কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়?
Correct Answer:
ক: ডায়াজিনন ৫০ ইসি
Explanation:
কোনটি কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর ডায়াজিনন ৫০ ইসি বালাইনাশক মূলতঃ এক প্রকার বিষ যা ব্যবহৃত হয় ফসলের পোকামাকড়, জীবাণু, আগাছা ও ইদুর মারার জন্য । বিভিন্নপ্রকার পেষ্টিসাইড এর মধ্যে রয়েছে - সুমিথিয়ন ৫০ ইসি এগ্রোথিয়ন ৫০ ইসি বাসাথ্রিন ১০ ইসি সুমি আলফা ৫ ইসি ডায়াজিনন ৬০ ইসি , ডায়াজিনন ৫০ ইসি, ম্যালাথিয়ন ৫৭ ইসি ফাইফানন ৫৭ ইসি সাইফানন ৫৭ ইসি যিথিওল ৫৭ ইসি পারফেকথিয়ন ৪০ ইসি
নিচের কোনটি ডুবন্ত জলজ উদ্ভিদ ?
Correct Answer:
ক: নাজাল
Explanation:
নিচের কোনটি ডুবন্ত জলজ উদ্ভিদ ? সঠিক উত্তর নাজাল নাজাল ডুবন্ত জলজ উদ্ভিদ । বাকি গুলা সব পানির উপরে ভেসে থাকে।
পুকুরের প্রতি শতকে কত গ্রাম রোটেনন ব্যবহার করতে হয়?
Correct Answer:
খ: ৩০-৩৫ গ্রাম
Explanation:
পুকুরের প্রতি শতকে কত গ্রাম রোটেনন ব্যবহার করতে হয়? সঠিক উত্তর ৩০-৩৫ গ্রাম পুকুর পোনা মাছ মজুদ করার পূর্বে একজন মৎস্য চাষির নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পুকুরটি মাছ চাষ উপযোগী করে প্রস্তুত করে নেয়া। প্রথমে পুকুরকে সেচের মাধ্যমে শুকিয়ে ফেলা প্রয়োজন। পুকুর শুকানো সম্ভব না হলে প্রতি শতাংশে প্রতি ফুট গভীরতার জন্য ৩০ - ৩৫ গ্রাম রোটেনন পাউডার পানিতে গুলিয়ে সমভাবে পুকুরে ছিটিয়ে দিয়ে সব ধরনের মাছ অপসারণ করা যায়। এরপর পুকুরের তলায় শতাংশ প্রতি ১ কেজি হারে চুন ছিটিয়ে দিয়ে ৪ - ৫ দিন রোদে শুকানোর পর ২/৩ ফুট পানি ভর্তি করা উচিত।
নিচের কোনটি বোরো ধান?
Correct Answer:
ক: চান্দিনা
Explanation:
নিচের কোনটি বোরো ধান? সঠিক উত্তর চান্দিনা ধানের জাতের নাম জাতের ধরন মৌসুম উচ্চতা (সেমি) জীবনকাল (দিন) জাতের বৈশিষ্ট্যসমূহ ধানের গড় ফলন/ হেক্টর বিআর১ (চান্দিনা) উচ্চ ফলনশীল বোরো আউশ ৮৮ ৮৮ ১৫০ ১২০ চাল খাটো, মোটা ৫.৫ ৪.০
কবুতরের ডিম কতদিনে ফুটে?
Correct Answer:
গ: ১৮ দিনে
Explanation:
কবুতরের ডিম কতদিনে ফুটে? সঠিক উত্তর ১৮ দিনে কবুতর জোড়ায় জোড়ায় আজীবন একসাথে বাস করে, স্ত্রী ও পুরুষ একসাথে ডিম থেকে বাচ্চা ফুটায় এবং দানা - পানি দিয়ে ১৮ দিনে ডিম থেকে বাচ্চা ফুটায়। স্ত্রী ও পুরুষ কবুতর উভয়েই মুখে একজাতীয় দুধ উৎপাদন করে বাচ্চাকে খাওয়ায়। কবুতরের বাচ্চা ২৬ - ২৮ দিনে পূর্ণতা পায়।
পলি ব্যাগে ভরার জন্য সবচেয়ে উপযোগী মাটি কোনটি?
Correct Answer:
খ: দোঁ-আশ মাটি
Explanation:
পলি ব্যাগে ভরার জন্য সবচেয়ে উপযোগী মাটি কোনটি? সঠিক উত্তর দোঁ-আশ মাটি দোআঁশ মাটিতে বালি, পলি ও কাদা সম পরিমানে থাকে। এ মাটির পানি ধারন ক্ষমতা মাঝারী। চাষাবাদের জন্য দোআঁশ মাটি উপযুক্ত। পলি ব্যাগে ভরার জন্য সবচেয়ে উপযোগী মাটি দোআঁশ মাটি।
নিম্নোক্ত কোন রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের?
Correct Answer:
গ: প্রভাবতী সম্ভাষণ
Explanation:
নিম্নোক্ত কোন রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের? সঠিক উত্তর প্রভাবতী সম্ভাষণ বাংলা সাহিত্যে গদ্যের জনক হিসেবে খ্যাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক পদ্য রচনা হচ্ছে ‘প্রভাবতী সম্ভাষ’ (১৮৯২)। তার অন্যান্য রচনার মধ্যে ‘বেতাল পঞ্চবিংশতি’, ‘শকুন্তলা’, ‘সীতার বনবাস’, ‘ভ্রান্তিবিলাস’প্রভৃতি প্রধান।
মধ্যযুগের প্রথম কাব্য “শ্রীকৃষ্ণকীর্তন”-এর রচিয়তা কে?
Correct Answer:
গ: বড়ু চন্ডীদাস
Explanation:
মধ্যযুগের প্রথম কাব্য “শ্রীকৃষ্ণকীর্তন”-এর রচিয়তা কে? সঠিক উত্তর বড়ু চন্ডীদাস বাংলা সাহিত্যের মধ্যযুগের আদি কবি বড়ু চণ্ডীদাস রচিত ‘শ্রীকৃষ্ণকীর্তন’ মধ্যযুগের প্রথম কাব্য। বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ সালে গ্রন্থটি আবিষ্কার করেন। ১৯১৬ সালে এটি বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়।
টিউবলাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার কর হয়?
Correct Answer:
ঘ: নাট্রোজেন
Explanation:
টিউবলাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার কর হয়? সঠিক উত্তর নাট্রোজেন টিউব লাইটে সাধারণত আর্গন গ্যাস ব্যবহার করা হয়। আর লাল আলোর বাতি (ইনকেন্ডিসেন্ট) বাল্ব এ নাইট্রোজেন ব্যবহার করা হয়।
ক্যান্সার চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়?
Correct Answer:
খ: কোমোথেরাপি
Explanation:
ক্যান্সার চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর কোমোথেরাপি কেমোথেরাপি হলো এক প্রকার চিকিৎসা ব্যবস্থা যে ব্যবস্থায় ক্যান্সার কোষকে ধ্বংস করতে ক্যান্সাররোধী (অ্যান্টি - ক্যান্সার) এবং কর্কটরোগাক্রান্ত কোষের জন্য বিষাক্ত (সাইটোটক্সিক) ওষুধ ব্যবহার করা হয়। ৫০টিরও বেশি ধরনের রাসায়নিক চিকিৎসামূলক ওষুধ রয়েছে। এগুলোর কোনও কোনওটি ট্যাবলেট বা ক্যাপসুল হিসেবে খেতে হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ওষুধগুলোকে তরল বা স্যালাইনের সাথে বা অন্য কোনভাবে সরাসরি রক্তে দিয়ে দেয়া হয়। রক্তের সাথে মিশে এই ওষুধগুলো শরীরের যেখানে যেখানে ক্যান্সার কোষ রয়েছে সেখানে গিয়ে ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করার চেষ্টা করে।
টমেটোতে কোন এসিড থাকে?
Correct Answer:
গ: ম্যালিক এসিড
Explanation:
টমেটোতে কোন এসিড থাকে? সঠিক উত্তর ম্যালিক এসিড টমেটোতে থাকে - ম্যালিক এসিড লেবুর রসে থাকে - সাইট্রিক এসিড আপেলে থাকে - ম্যালিক এসিড তেঁতুলে থাকে - টারটারিক এসিডআমলকিতে থাকে - অক্সালিক এসিডআঙ্গুরে থাকে - টারটারিক এসিডকমলালেবুতে থাকে - এসকরবিক এসিডদুধে থাকে - ল্যাকটিক এসিডপাকা কলায় থাকে - এমাইল এসিটেটপাকা আনারসে থাকে - ইথাইল এসিটেট পাকা কমলায় থাকে - অকটাইল এসিটেট
নিচের কোনটি উপকারী পোকা?
Correct Answer:
ক: লেডি বার্ড বিটল
Explanation:
নিচের কোনটি উপকারী পোকা? সঠিক উত্তর লেডি বার্ড বিটল ফসলের ক্ষেতে যেমন ক্ষতিকর পোকা থাকে, তেমনি উপকারি পোকাও থাকে। যে পোকামাকড় মানুষ ও ফসলের ক্ষতির চেয়ে উপকারই করে বেশি। উপকারী পোকা - মাকড়সা, লেডী বার্ড বিটল, ক্যারাবিড বিটল, স্টেফিলিনিড বিটল, ড্যামসেল ফ্লাই, ড্রাগন ফ্লাই, বোলতা, মিরিডবাগ, মেসোভেলিয়া
বাংলাদেশে কত সালে বনায়ন কর্মসূচী শুরু হয়?
Correct Answer:
ক: ১৮৭৩ সালে
Explanation:
বাংলাদেশে কত সালে বনায়ন কর্মসূচী শুরু হয়? সঠিক উত্তর ১৮৭৩ সালে বন বিভাগ ১৯৬০ দশকের শুরুর দিকে বন সম্প্রসারণ কার্যক্রমের মাধ্যমে সর্বপ্রথম বনায়ন কর্মসূচি বনাঞ্চলের বা্ইরে জনগণের কাছে নিয়ে যায়। অতঃপর ১৯৮১ - ৮২ সাল হতে উত্তরবঙ্গের সরকারী বনভূমিতে বনায়নের জন্য বৃহত্তর ৭টি জেলায় কমিউনিটি ফরেষ্ট্রী প্রকল্পের মাধ্যমে জনগণের অংশগ্রহনে অংশীদারিত্বমূলক সামাজিক বনায়নের প্রচলন করে। সরকার ২০০০ সালে সামজিক বনায়ন কার্যক্রমকে ১৯২৭ সালের বন আ্ইনের অন্তর্ভূক্তির মাধ্যমে আইনি কাঠামোতে নিয়ে আসে। সামাজিক বনায়নকে আরও শক্তিশালী করার জন্য সরকার ২০০৪ সালে সামাজিক বনায়ন বিধিমালা প্রবর্তন করে।
রুই মাছ কি ভোজী?
Correct Answer:
গ: জীবকণা ভোজী
Explanation:
রুই মাছ কি ভোজী? সঠিক উত্তর জীবকণা ভোজী রুই মাছ জলজ উদ্ভিদ, আগাছা এবং মাঝে মাঝে পানির তলদেশ থেকে পঁচা জৈব পদার্থ খেয়ে জীবন ধারণ করে ৷ এছাড়াও ফিসমিল, খৈলের গুড়া, কুঁড়া ইত্যাদি পুকুরে চাষের সময় সম্পূরক খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। তবে ছোট অবস্থায় এদের প্রধান খাদ্য থাকে প্রাণীকণা বা প্লাংকটন। এছাড়াও চাউলের গুড়া/ গমের ভূষি, সরিষার খৈল খাদ্য হিসাবে ব্যবহার হয়ে আসছে।
Every mother loves her child.(Negative)
Correct Answer:
A: There is no mother but loves her child
Explanation:
Every mother loves her child.(Negative) Correct Answer There is no mother but loves her child Every দ্বারা কোনো positive বা Affirmative sentence গঠিত হলে তার Negative করতে There is no + positive sentence - এর subject + but ( ছাড়া অর্থে ) + verb + extension । সুতরাং (ক) সঠিক ।
আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি?
Correct Answer:
গ: বায়ুপ্রবাহ
Explanation:
আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি? সঠিক উত্তর বায়ুপ্রবাহ বায়ুপ্রবাহ বা বায়ুমণ্ডলীয় সঞ্চালন বলতে বিরাট ক্ষেত্র জুড়ে বায়ুর স্থান পরিবর্তনকে বোঝায়। বায়ুপ্রবাহের মাধ্যমেই পৃথিবীপৃষ্ঠে উত্তাপের বিতরণ ঘটে। পৃথিবীর বায়ুমণ্ডল বিবেচনায় সূর্যের তাপ পৃথিবীতে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে পড়ে, যার ফলে কোনো স্থান যখন সরাসরি উত্তপ্ত হয়, তখন তুলনামূলক শীতল স্থানের দিকে উত্তপ্ত বায়ু প্রবাহিত হয়। বায়ুর ধর্মই হলো বায়ু অধিক উষ্ণ স্থান থেকে শীতল স্থানের দিকে প্রবাহিত হয়, আর একারণেই পৃথিবীতে বায়ুপ্রবাহের ঘটনা ঘটে। এই বায়ুপ্রবাহ যখন সীমাবদ্ধ মাত্রায় হয়, তখন দখিনা হাওয়ার মতো সুখকর অনুভূতি বয়ে আনে, আবার যখন তা মাত্রাতিরিক্ত হয়, তখন তা স্থলভাগে ঘূর্ণিঝড় এবং জলভাগে তৈরি করে জলোচ্ছ্বাস। মূলত উচ্চচাপীয় অঞ্চল থেকে নিম্নচাপীয় অঞ্চলে বায়ু প্রবাহিত হয়।
সুর্যের নিকটতম গ্রহ কোনটি?
Correct Answer:
গ: বুধ
Explanation:
সুর্যের নিকটতম গ্রহ কোনটি? সঠিক উত্তর বুধ বুধ সৌরজগতের প্রথম এবং ক্ষুদ্রতম গ্রহ। এটি সূর্যের সর্বাপেক্ষা নিকটতম গ্রহ। এর কোনও উপগ্রহ নাই। এটি সূর্যকে প্রতি ৮৮ দিনে একবার প্রদক্ষিণ করে। এর উজ্জ্বলতার আপাত মান - ২.৬ থেকে + ৫.৭ পর্যন্ত হয়ে থাকে। কিন্তু একে পৃথিবী থেকে সহজে দেখা যায় না, কারণ সূর্যের সাথে এর বৃহত্তম কৌণিক পার্থক্য হচ্ছে মাত্র ২৮.৩ ডিগ্রী।
উদ্ভিদেহে পটাশিয়ামের কাজ কি?
Correct Answer:
ঘ: ফল ও বীজ গঠনে সাহায্য করে
Explanation:
উদ্ভিদেহে পটাশিয়ামের কাজ কি? সঠিক উত্তর ফল ও বীজ গঠনে সাহায্য করে পটাশ উদ্ভিদ কোষের ভেদ্যতা রক্ষা করে। উদ্ভিদে শর্করা বা শ্বেতসার দ্রব্য পরিবহনে সহায়তা করে। লৌহ ও ম্যাংগানিজের কার্যকারিতা বৃদ্ধি করে। উদ্ভিদে প্রোটিন বা আমিষ উৎপাদনে সহায়তা করে থাকে। উদ্ভিদে পানি পরিশোষণ, আত্তীকরণ ও চলাচলে অর্থাৎ সার্বিক নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে। গাছের কাঠামো শক্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নাইট্রোজেন ও ফসফরাস পরিশোষণে সমতা বজায় রাখে।
LDC stands for-
Correct Answer:
A: Least developed country
Explanation:
LDC stands for- Correct Answer Least developed country LDC stands for - Least developed country.
হাঁস-মুরগির খাদ্য সাধারণ কয়টি উপাদান আছে?
Correct Answer:
খ: ৬টি
Explanation:
হাঁস-মুরগির খাদ্য সাধারণ কয়টি উপাদান আছে? সঠিক উত্তর ৬টি হাঁস মুরগির খাবার ৬টি উপাদান দিয়ে তৈরি করা হয়।উপাদান গুলো হলোঃ প্রোটিন,কার্বোহাইড্রেট,ফ্যাট বা চর্বি,মিনারেলস,ভিটামিন ও পানি ।
বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানকে কবে 'জাতির জনক ঘোষণা করা হয়?
Correct Answer:
ঘ: ৩ মার্চ ১৯৭১
Explanation:
বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানকে কবে 'জাতির জনক ঘোষণা করা হয়? সঠিক উত্তর ৩ মার্চ ১৯৭১ বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক ঘোষণা করা হয় ৩ মার্চ ১৯৭১। ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে মুজিবকে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে কৃতিত্ব দেওয়া হয় এবং পাশাপাশি প্রাচীন বাঙালি সভ্যতার আধুনিক স্থপতি হিসেবেও বিবেচনা করা হয়। এসকল কারণে, তাকে বাংলাদেশের “জাতির জনক” বা “জাতির পিতা” হিসেবে গণ্য করা হয়। জনসাধারণের কাছে তিনি “বঙ্গবন্ধু”, “শেখ মুজিব” এবং “শেখ সাহেব” নামেই অধিক পরিচিত ছিলেন।
কাঠের গুড়া পচলে কি রং ধারণ করে?
Correct Answer:
ক: কালো
Explanation:
কাঠের গুড়া পচলে কি রং ধারণ করে? সঠিক উত্তর কালো কাঠের গুড়া পচে কালো হওয়ার কারণ এতে কার্বন আছে।
“মৈমনসিংহ গীতিকা”র সম্পাদনা করেন কে?
Correct Answer:
খ: দীনেশচন্দ্র সেন
Explanation:
“মৈমনসিংহ গীতিকা”র সম্পাদনা করেন কে? সঠিক উত্তর দীনেশচন্দ্র সেন বৃহত্তর ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পূর্বাংশে নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলার হাওর, বিল, নদ - নদী, প্লাবিত ভাটি অঞ্চলে যে গীতিকা বিকশিত হয়েছিল তা ‘মৈমনসিংহ গীতিকা' নামে পরিচিত। গীতিকাগুলো সংগ্রহ করেছিলেন চন্দ্রকুমার দে আর সম্পাদনা করেন (১৯২০ সালে) ড. দীনেশচন্দ্র সেন।
কোনটি রবীন্দ্রনাথের রচনা নয়?
Correct Answer:
ঘ: বেহুলা
Explanation:
কোনটি রবীন্দ্রনাথের রচনা নয়? সঠিক উত্তর বেহুলা বেহুলা মনসামঙ্গল কাব্যের অন্যতম প্রধান চরিত্র, যাঁকে কেন্দ্র করে বাংলার লোকসমাজে প্রচলিত আছে এক জনপ্রিয় কাহিনী। মনসামঙ্গল কাব্য. বাংলা সাহিত্যে মঙ্গলকাব্য ধারার সবচেয়ে পুরাতন নিদর্শন হচ্ছে 'মনসামঙ্গল কাব্য'। কবি 'কানা হরিদত্ত' হচ্ছেন মনসামঙ্গল কাব্যের আদি কবি
কোন অঞ্চলে বনভূমির পরিমাণ কম?
Correct Answer:
গ: পশ্চিম ও উত্তরাঞ্চলে
Explanation:
কোন অঞ্চলে বনভূমির পরিমাণ কম? সঠিক উত্তর পশ্চিম ও উত্তরাঞ্চলে বর্তমানে বাংলাদেশের মোট বনভূমির আয়তন প্রায় ২২.৫ লক্ষ হেক্টর। বনভূমির এ পরিমাণ দেশের মোট ভূমির শতকরা ১৭ ভাগ। এই বন সারাদেশে সমানভাবে বিস্তৃত নয়। অধিকাংশ বনভূমি দেশের পূর্ব, দক্ষিণ - পূর্বাঞ্চল এবং দক্ষিণ - পশ্চিমাঞ্চলে অবস্থিত। দেশের উত্তর ও উত্তর - পশ্চিমাঞ্চলে বনভূমির পরিমাণ খুবই কম।
বাংলাদেশে প্রথম সবাক চলচ্চিত্র কত সালে নির্মিত হয়?
Correct Answer:
খ: ১৯৫৬ সালে
Explanation:
বাংলাদেশে প্রথম সবাক চলচ্চিত্র কত সালে নির্মিত হয়? সঠিক উত্তর ১৯৫৬ সালে ১৯৫৬ সালের ৩ আগস্ট আবদুল জব্বার খান পরিচালিত বাংলাদেশের প্রথম সবাক বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুখ ও মুখোশ মুক্তি পায়। পরিচালক নিজেই নায়ক চরিত্রে অভিনয় করেন। নায়িকা চরিত্রে ছিলেন চট্টগ্রামের পূর্ণিমা সেন। অন্যান্য চরিত্রে ছিলেন ইনাম আহমেদ, নাজমা (পিয়ারী), জহরত আরা, আলী মনসুর, রফিক, নুরুল আনাম খান, সাইফুদ্দীন, বিলকিস বারী প্রমুখ। চিত্রগ্রাহক কিউ.এম জামান, সুরকার সমর দাস, কণ্ঠশিল্পী আবদুল আলীম ও মাহবুবা হাসানাত এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন।
বন্যপ্রাণী আইন চালু হয় কোন সালে?
Correct Answer:
ঘ: ১৯৭৪ সালে
Explanation:
বন্যপ্রাণী আইন চালু হয় কোন সালে? সঠিক উত্তর ১৯৭৪ সালে বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ) (সংশোধিত) আইন, ১৯৭৪ বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে স্বাধীনতা পরবর্তী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রথম আইন। ১৯৭৩ সালের ২৭ মার্চ তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের আদেশক্রমে "বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ) আদেশ, ১৯৭৩" জারি করা হয়। আদেশটি প্রেসিডেন্ট আদেশ ২৩ নামে পরিচিত। এটি ১৭ জুলাই প্রথম দফায় সংশোধন করা হয়। প্রেসিডেন্ট আদেশ ২৩ এরপর একই বছর আগস্ট মাসে জাতীয় সংসদে যায়। পরের বছর ১৯৭৪ সালে আদেশটি দ্বিতীয় দফা সংশোধিত হয় এবং বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ) (সংশোধিত) আইন, ১৯৭৪ হিসেবে অনুমোদিত হয়।
কোনটি সোয়াইনফ্লু ভাইরাস?
Correct Answer:
গ: H1N1
Explanation:
কোনটি সোয়াইনফ্লু ভাইরাস? সঠিক উত্তর H1N1 সোয়াইন ফ্লু শূকরের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ২০০৯ সালের এপ্রিল মাসে পৃথিবীর কয়েকটি দেশে মানব মৃত্যুর কারণ বলে চিহ্নিত হয়েছে। এটি মূলত শূকরের মাঝেই পাওয়া যেত যা কিনা শূকরকে ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত করত। অন্যান্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতই এটি শ্বাসনালীতে সংক্রমন করে থাকে। পূর্বে সোয়াইন ইনফ্লেঞ্জা ভাইরাস মানুষকে আক্রান্ত না করলেও ধারণা করা হচ্ছে, ২০০৯ সালের এপ্রিলে উদ্ভব হওয়া ভাইরাসটি মানুষ, শূকর ও পাখির ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংমিশ্রনে। এটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস টাইপ A (H1N1)।
নজরুল ইনস্টিটিউট কোন মন্ত্রণালয়ের অধীনে?
Correct Answer:
খ: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Explanation:
নজরুল ইনস্টিটিউট কোন মন্ত্রণালয়ের অধীনে? সঠিক উত্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নজরুল ইনস্টিটিউট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি রক্ষার্থে ১৯৮৫ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকার ধানমন্ডিস্থ কবিভবনে সরকার প্রতিষ্ঠিত একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান। ইনস্টিটিউটের তত্ত্বাবধানে নজরুলের জীবন ও সাহিত্যকর্ম সংক্রান্ত অনেক দুর্লভ উপাদান সংগৃহীত হয়েছে। নজরুল ইনস্টিটিউট সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে
বাংলাদেশে প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে?
Correct Answer:
ক: ১৯৯২ সালে
Explanation:
বাংলাদেশে প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে? সঠিক উত্তর ১৯৯২ সালে ১৯৯০ সালে জাতীয় সংসদ কর্তৃক ‘প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক আইন’ গৃহীত হয় এবং ঐ বছর ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সম্মতি লাভের মাধ্যমে বাংলাদেশ গেজেটের এক অতিরিক্ত সংখ্যায় বিজ্ঞাপিত হয়। ১৯৯২ সালে ১ জানুয়ারি থেকে সারা দেশের ৬৮টি থানায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয়।
NAPE কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: ময়মনসিংহে
Explanation:
NAPE কোথায় অবস্থিত? সঠিক উত্তর ময়মনসিংহে ‘‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)" ১৯৬৯ সনে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে ২ বৎসর মেয়াদি ইন্টারমিডিয়েট ইন এডুকেশন (আই এড) কোর্স পরিচালিত হয়। ময়মনসিংহ ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, ফেনী, রংপুর ও যশোরে অনুরূপ আরো পাঁচটি জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) স্থাপিত হয়। মহান স্বাধীনতার পর ১৯৭২ সালে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি)গুলো রূপান্তরিত হয়ে কলেজ অব এডুকেশন নামে যাত্রা শুরু করে ।
“বাংলা একাডেমি” প্রতিষ্ঠিত হয় কোন সালে?
Correct Answer:
খ: ১৯৫৫
Explanation:
“বাংলা একাডেমি” প্রতিষ্ঠিত হয় কোন সালে? সঠিক উত্তর ১৯৫৫ বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা, প্রচার ও প্রসারের লক্ষ্যে বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমি ৩ ডিসেম্বর ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন পূর্ববাংলার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউসে। ১৯৫৭ সালের ৩ এপ্রিল পূর্ব পাকিস্তান আইন পরিষদে 'The Bengali Academy Act 1957' গ্রহণের মাধ্যমে এটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক ড. মাযহারুল ইসলাম।
কোনটি গ্রীষ্মকালীন সবজি?
Correct Answer:
ক: ঢেঁড়স
Explanation:
কোনটি গ্রীষ্মকালীন সবজি? সঠিক উত্তর ঢেঁড়স শসা, টমেটো, পটল, মিষ্টিকুমড়া, চালকুমড়া, কাকরোল, বেগুন, ঢ্যাঁড়স ইত্যাদি গ্রীষ্মকালীন সবজি। গ্রীষ্মকালীন সবজিতে আছে প্রচুর পরিমাণে পানি। যা গরমকালের জন্য বেশ উপকারী। কম ক্যালোরি ও বেশি আঁশযুক্ত ঢ্যাঁড়স হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও শরীরের কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে।
কোন স্মৃতিসৌধটি 'সম্মিলিত প্রয়াস' নামে পরিচিত ?
Correct Answer:
ঘ: সাভার জাতীয় স্মৃতিসৌধ
Explanation:
কোন স্মৃতিসৌধটি 'সম্মিলিত প্রয়াস' নামে পরিচিত ? সঠিক উত্তর সাভার জাতীয় স্মৃতিসৌধ জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি সাভারে অবস্থিত। স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের নকশাকে অবলম্বন করেই বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়, যা “সম্মিলিত প্রয়াস” নামেও পরিচিত।
If you wanted,I(help)you.
Correct Answer:
B: would help
Explanation:
If you wanted,I(help)you. Correct Answer would help Second conditional Sentence - এর 'If clause ' এ Past Indefinite ব্যবহৃত হলে principal clause এ would/ could/might + verb এর present form ব্যবহৃত হয়। সুতরাং নিয়মানুযায়ী (খ) Option টি সঠিক ।
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কর্তা-
Correct Answer:
গ: বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
Explanation:
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কর্তা- সঠিক উত্তর বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ শ্রীকৃষ্ণকীর্তন মধ্যযুগের প্রথম কাব্য। এ কাব্যের রচয়িতা বডু চন্ডীদাস। তিনি বাংলা সাহিত্যের মধ্যযুগের আদি কবি। ভগবতের কৃষ্ণলীলা সম্পর্কিত কাহিনী অবলম্বনে বডু চন্ডীদাস পঞ্চদাশ শতাব্দীতে এ কাব্য রচনা করেন। বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গের বাকুড়া জেলার কাকিল্যা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে এ কাব্যটি উদ্ধার/আবিষ্কার করেন।
বাংলার মুসলিম স্থাপত্য শিল্পের এক অনন্য সাধারণ নিদর্শন পন্ডুয়ার একলাখী নামক সমাধি সৌধ কে নির্মাণ করেন?
Correct Answer:
খ: জালালুদ্দীন মুহম্মদ
Explanation:
বাংলার মুসলিম স্থাপত্য শিল্পের এক অনন্য সাধারণ নিদর্শন পন্ডুয়ার একলাখী নামক সমাধি সৌধ কে নির্মাণ করেন? সঠিক উত্তর জালালুদ্দীন মুহম্মদ একলাখী সমাধিসৌধ বাংলায় অদ্যাবধি বিদ্যমান এ ধরনের স্থাপত্য কীর্তিগুলির আদি নিদর্শন। এটি লোক পরম্পরায় রাজা গণেশের ছেলে জালালউদ্দীন মুহম্মদ শাহ এর সমাধিসৌধ রূপে পরিচিত। সৌধটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার হযরত পান্ডুয়ায় অবস্থিত। এ সমাধিসৌধ নির্মাণের অনুপ্রেরণা এসেছে বিহার শরীফে অবস্থিত ইবরাহিম বাইয়ুর সমাধির (১৩৫৩ খ্রি.) মাধ্যমে এবং দিল্লির কুওয়াতুল ইসলাম মসজিদের পেছনে অবস্থিত সুলতান ইলতুৎমিশের সমাধি (১২৩৬ খ্রি.) থেকে।