Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
ভাষার ক্ষুদ্রতম ভাষিক একক কী?
Correct Answer:
গ: ধ্বনি
Explanation:
ভাষার ক্ষুদ্রতম ভাষিক একক কী? সঠিক উত্তর ধ্বনি কোন ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম এককই হলো ধ্বনি। ভাষাকে বা ভাষার বাক প্রবাহকে বিশ্লেষণ করলে কতগুলো ক্ষুদ্রতম একক বা মৌলিক ধ্বনি পাওয়া যায়। যেমন - অ, আ, ক্, খ্, ইত্যাদি। ধ্বনি মূলত দুই প্রকার। যথা: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
'উপক্রম' শব্দের যথার্থ সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: সূত্রপাত
Explanation:
'উপক্রম' শব্দের যথার্থ সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর সূত্রপাত উপক্রম - [বিশেষ্য পদ] উদ্যোগ, চেষ্টা, আরম্ভ, সূত্রপাত।
সবুজ আলোতে একটি হলুদ রঙের বস্তুকে কি রঙের দেখাবে?
Correct Answer:
খ: কালো
Explanation:
সবুজ আলোতে একটি হলুদ রঙের বস্তুকে কি রঙের দেখাবে? সঠিক উত্তর কালো কোনো বস্তু কী রঙ দেখাবে সেটা বস্তুর একটি বিশেষ ধর্ম অর্থাত্ তরঙ্গগুলিকে শোষণ করার ক্ষমতার উপর নির্ভর করে। আলোক তরঙ্গের মিশ্রণ থেকে কিছু তরঙ্গ কে শোষণ এবং কিছু তরঙ্গ কে প্রতিফলিত করার জন্য প্রতিটি বস্তুর একটি বিশেষ ধর্ম আছে। যখন কোন বস্তুর উপর আলো পড়ে তখন সেই আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে। বস্তুটি আলোর তরঙ্গ - মিশ্রণের থেকে বেশ কিছু বা প্রায় সব তরঙ্গই শোষণ করে নিতে পারে। কখনও কখনও আবার শোষণ না করে সমস্ত রঙের তরঙ্গগুলিকেই প্রতিফলিত করে দিতে পারে। বস্তু যখন কোনো তরঙ্গ কে শোষণ না করে প্রতিফলিত করে তখন ঐ তরঙ্গের আলো এসে আমাদের চোখে পড়ে। আমরা তখন সেই বস্তুটিকে দেখতে পাই এবং বস্তুটিকেও সেই তরঙ্গের বর্ণেরই মনে করি।
কোনো স্থানের তাপমাত্রা বেড়ে গেলে কি হয়?
Correct Answer:
খ: নিম্মচাপ হয়
Explanation:
কোনো স্থানের তাপমাত্রা বেড়ে গেলে কি হয়? সঠিক উত্তর নিম্মচাপ হয় তাপ পেলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায় ফলে বায়ুর ঘনত্ব কমে যায় ফলে বায়ুচাপ কমে যায়। তাই কোন স্থানের তাপমাত্রা বেড়ে গেলে বায়ুচাপ কমে যায় অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হয়।
বিদেশী উপসর্গ দিয়ে গঠিত সব্দ কোনটি?
Correct Answer:
ক: বেকার
Explanation:
বিদেশী উপসর্গ দিয়ে গঠিত সব্দ কোনটি? সঠিক উত্তর বেকার বেبیনাফার্সি উপসর্গবেআদব, বেআক্কেল, বেকসুর, বেকায়দা, বেহায়া, বেনজির, বেগতিক, বেতার, বেকার, বেশরম, বেতমিজ
রক্তকণিকায় থাকে কোনটি?
Correct Answer:
খ: হিমোগ্লোবিন
Explanation:
রক্তকণিকায় থাকে কোনটি? সঠিক উত্তর হিমোগ্লোবিন রক্তের লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামের একধরনের রঞ্জক পদার্থ থাকে, এর কারণেই রক্তের রং লাল। এই হিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিন হিসেবে অক্সিজেন ও কার্বন ডাই - অক্সাইড পরিবহন করে। এদিকে রক্তে যদি যথেষ্ট পরিমাণ হিমোগ্লোবিন না থাকে তখন রক্তশূন্যতা দেখা দেয়।
কোনটি সন্ধির নিপাতনে সিদ্ধ হয়েছে?
Correct Answer:
গ: গবাক্ষ
Explanation:
কোনটি সন্ধির নিপাতনে সিদ্ধ হয়েছে? সঠিক উত্তর গবাক্ষ নিপাতনে সিদ্ধ সন্ধি মনে রাখার কৌশল :#স্বৈর রাজা #গবেন্দ্র , তাঁর দুই #মন্ত্রী #গবেশ্বর ও #শুদ্বোধন - কে নিয়ে সকাল বেলার #মার্তণ্ড (সূর্য) দেখবেন বলে #গবাক্ষ ( জানালা) পথে তাকালেন । একদিকে দেখলেন #শারঙ্গ ( এক প্রকার বাদ্যযন্ত্র ) হাতে এক #প্রৌঢ় #কুলটা ( সমাজ যাদের অসতী বলে) নারী। তার #সীমন্ত (সিথিঁ ) এলোমেলো দেখেলেন #অক্ষৌহিণী (২১৮৭০০ যোদ্ধাবিশিষ্ট সেনাদল) সহ তাঁর সেনাপতি ও #অন্যান্য মন্ত্রী রাজাকে ক্ষমতাচ্যুত করার জন্য আসছেন। মিলিয়ে নিন: - - - - - - - - - - - - - - #স্বৈর#মন্ত্রী#গবেশ্বর ও #শুদ্বোধন#মার্তণ্ড#গবাক্ষ#শারঙ্গ#প্রৌঢ় #কুলটা#সীমন্ত#অক্ষৌহিণী#অন্যান্য
উৎসগত দিক থেকে শব্দ-
Correct Answer:
গ: পাঁচ প্রকার
Explanation:
উৎসগত দিক থেকে শব্দ- সঠিক উত্তর পাঁচ প্রকার বাংলা ভাষার শব্দকে উৎপত্তিগত দিক দিয়ে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। এ ভাগগুলো হলো : তৎসম শব্দ, অর্ধ - তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ।
'চন্ডীমঙ্গল' কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় কাকে?
Correct Answer:
ঘ: মুকুন্দ চক্রবর্তী
Explanation:
'চন্ডীমঙ্গল' কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় কাকে? সঠিক উত্তর মুকুন্দ চক্রবর্তী মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের বাঙালি কবি। ধারনা করা হয় তার জন্ম ষোড়শ শতাব্দীর প্রথম দিকে। তার বিখ্যাত কাব্য চণ্ডীমঙ্গলকাব্য প্রাচীন পাঁচালী রচনার মধ্যে শ্রেষ্ঠ । এর রচনাকাল ১৫৪৪ খ্রীস্টাব্দের কাছাকাছি সময় বলে বিবেচনা করা হয়
সকল নেটওয়ার্কের জননী কোনটি ?
Correct Answer:
খ: ইন্টারনেট
Explanation:
সকল নেটওয়ার্কের জননী কোনটি ? সঠিক উত্তর ইন্টারনেট সকল নেটওয়ার্কের জননী– ইন্টারনেট। ➤ ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে বলে– আউটসোর্সিং। ➤ টুইটারের প্রতিষ্ঠাতা– জ্যাক ডসি। ➤ যে প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়– TCP/IP। ➤ সামাজিক যোগাযোগ মাধ্যম 'ফেসবুক' এর প্রতিষ্ঠাতা– মার্ক জুকারবার্গ।
স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান-
Correct Answer:
গ: ক্রোমিয়াম
Explanation:
স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান- সঠিক উত্তর ক্রোমিয়াম স্টেইনলেস স্টিল মূলত এক ধরনের মিশ্রণ। এটি লোহার সঙ্গে কার্বন, নিকেল ও ক্রোমিয়াম মিশ্রণে তৈরি হয়। এটি লোহার চেয়ে অনেক গুণ মজবুত ও শক্ত।
অধরা কণার অস্তিত্ব আবিস্কারের নেতৃত্ব দিয়েছিলেন পদার্থবিজ্ঞানী-
Correct Answer:
খ: এম জাহিদ হাসান
Explanation:
অধরা কণার অস্তিত্ব আবিস্কারের নেতৃত্ব দিয়েছিলেন পদার্থবিজ্ঞানী- সঠিক উত্তর এম জাহিদ হাসান অধরা কণার অস্তিত্ব আবিস্কারের নেতৃত্ব দিয়েছিলেন পদার্থবিজ্ঞানী - এম জাহিদ হাসান। এম জাহিদ হাসান একজন বাংলাদেশী পদার্থবিজ্ঞানী। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মরত। দুনিয়ার সব বস্তুকণাকে বিজ্ঞানীরা দুই দলে ভাগ করেন। এক দলের নাম বসু কণা বা বোসন। আলোর কণা ফোটন এই দলের অন্তর্ভুক্ত। এই কণাগুলো বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ও অ্যালবার্ট আইনস্টাইনের সমীকরণ বোস - আইনস্টাইন পরিসংখ্যান মেনে চলে। সেই তত্ত্বানুযায়ী, ২০১২ সালে বিজ্ঞানীরা এই দলের অন্যতম সদস্য হিগস বোসন, যা ঈশ্বর কণা নামে পরিচিত, তা খুঁজে পান।
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই- কে বলেছেন ?
Correct Answer:
ক: চণ্ডীদাস
Explanation:
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই- কে বলেছেন ? সঠিক উত্তর চণ্ডীদাস চণ্ডীদাসের পদাবলী:সহজিয়া ভাবধারায় পদাবলীর কবি চণ্ডীদাস রচিত মানবিক প্রেমের কয়েকটি পদ —"ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছয়ে যে জন, কেহ না জানয়ে তারে। প্রেমের আরতি যে জন জানয়ে সেই সে চিনিতে পারে। । ""মরম না জানে, মরম বাথানে, এমন আছয়ে যারা। কাজ নাই সখি, তাদের কথায়, বাহিরে রহুন তারা। আমার বাহির দুয়ারে কপাট লেগেছে – ভিতর দুয়ার খোলা। ""কহে চণ্ডীদাস, কানুর পীরিতি – জাতিকুলশীল ছাড়া। ""প্রণয় করিয়া ভাঙ্গয়ে যে। সাধন - অঙ্গ পায় না সে। ""কি লাগিয়া ডাকরে বাঁশী আর কিবা চাও। বাকি আছে প্রাণ আমার তাহা লৈয়া যাও। "সহজিয়া গুরুবাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি লেখেন, "শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ বড়, তাহার উপরে নাই। "
'ইউসুফ-জোলায়খা' পুঁথির রচয়িতা-
Correct Answer:
গ: শাহ মুহম্মদ সগীর
Explanation:
'ইউসুফ-জোলায়খা' পুঁথির রচয়িতা- সঠিক উত্তর শাহ মুহম্মদ সগীর শাহ মুহম্মদ সগীর (Shah Muhammad Sagir) ১৪শ - ১৫শ শতকের অন্যতম বিখ্যাত কবি। বাংলা সাহিত্যে মুসলিম কবিতের মধ্যে তিনি সবচেয়ে প্রাচীন। ইতিহাসবিদদের মতে তার আবাসস্থল ছিল চট্টগ্রামে। ইউসুফ - জুলেখা তার বিখ্যাত কাব্যগ্রন্থ। যা তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এর রাজত্বকালে (১৩৮৯ - ১৪১১) রচনা করেন।
বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি?
Correct Answer:
খ: ময়মনসিংহ
Explanation:
বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি? সঠিক উত্তর ময়মনসিংহ আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ। এর আয়তন ১০, ৬৬৯ বর্গকিলোমিটার। সিলেটের আয়তন ১২, ৬৩৬ বর্গকিলোমিটার। খুলনার আয়তন ২২, ২৮৪বর্গকিলোমিটার।
সংস্কৃত রামায়ণ বাংলায় অনুবাদ করেন-
Correct Answer:
ঘ: কৃত্তিবাস ওঝা
Explanation:
সংস্কৃত রামায়ণ বাংলায় অনুবাদ করেন- সঠিক উত্তর কৃত্তিবাস ওঝা পঞ্চদশ শতাব্দীর বাঙালি কবি কৃত্তিবাস ওঝা কর্তৃক বাংলা ভাষায় অনূদিত রামায়ণ কৃত্তিবাসী রামায়ণ বা শ্রীরাম পাঁচালী নামে পরিচিত। কৃত্তিবাসী রামায়ণ - এর প্রধান বৈশিষ্ট্য হল এটি পাঁচালীর আকারে পয়ার ছন্দে রচিত এবং মূল সংস্কৃত রামায়ণের আক্ষরিক অনুবাদ নয়।
বাংলাদেশের সর্বশেষ ঘোষিত বিভাগ কোনটি?
Correct Answer:
খ: ময়মনসিংহ
Explanation:
বাংলাদেশের সর্বশেষ ঘোষিত বিভাগ কোনটি? সঠিক উত্তর ময়মনসিংহ ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বরে বাংলাদেশের সর্বশেষ বিভাগ ময়মনসিংহের নাম ঘোষণা করা হয়। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই চার জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ করা হয়।
ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন-
Correct Answer:
গ: দীনেশচন্দ্র সেন
Explanation:
ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন- সঠিক উত্তর দীনেশচন্দ্র সেন মৈমনসিংহ গীতিকা একটি সংকলনগ্রন্থ যাতে ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত দশটি পালাগান লিপিবদ্ধ করা হয়েছে। প্রথম খণ্ডের দশটি পালার রচয়িতা ভিন্ন ভিন্ন হলেও সংগ্রাহক চন্দ্রকুমার দে। এই গানগুলো প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। তবে ১৯২৩ - ৩২ সালে ডক্টর দীনেশচন্দ্র সেন এই গানগুলো অন্যান্যদের সহায়তায় সংগ্রহ করেন এবং স্বীয় সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন। তৎকালীন ময়মনসিংহ জেলার নেত্রকোনা মহকুমার আইথর নামক স্থানের আধিবাসী চন্দ্রকুমার দে এসব গাথা সংগ্রহ করছিলেন। এই গীতিকাটি বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়।
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয় ?
Correct Answer:
গ: ফরিদপুর
Explanation:
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয় ? সঠিক উত্তর ফরিদপুর বিশ্বে সবচেয়ে বেশি চাষ হওয়া পাটের নাম - তোষা গোল্ডেন। আরেকটি জাত সাদা। বাংলাদেশে সবচেয়ে ফরিদপুর জেলায় বেশি পাট উৎপাদন হয়। পাট উৎপাদনে দ্বিতীয় ও তৃতীয় হল পাবনা ও রাজবাড়ী।
মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে?
Correct Answer:
ক: ২টি
Explanation:
মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে? সঠিক উত্তর ২টি মঙ্গল গ্রহের ২টি উপগ্রহ আছে। মঙ্গল হল সূর্য থেকে দূরত্বের হিসাবে চতুর্থ তথা বুধের পরেই সৌরজগতের দ্বিতীয় - ক্ষুদ্রতম গ্রহ। এই গ্রহের পৃষ্ঠতলে আয়রন অক্সাইডের আধিক্যের জন্য গ্রহটিকে লালচে রঙের দেখায়, যা খালি চোখে দৃশ্যমান মহাজাগতিক বস্তুগুলির মধ্যে এই গ্রহটিকে স্বতন্ত্রভাবে দর্শনীয় করে তোলে। সেই জন্য এই গ্রহটি "লাল গ্রহ" নামেও পরিচিত। মঙ্গল একটি শিলাময় গ্রহ। এই গ্রহের বায়ুমণ্ডল ঘনত্বহীন এবং পৃষ্ঠভাগের বৈশিষ্ট্যগুলির মধ্যে চাঁদের মতো অভিঘাত খাদ যেমন দেখা যায়, তেমনই পৃথিবীর মতো উপত্যকা, মরুভূমি ও মেরুস্থ হিমছত্রও চোখে পড়ে। মঙ্গল গ্রহের প্রাকৃতিক উপগ্রহের সংখ্যা দুই। এগুলির নাম হল ফোবোস ও ডিমোস। এই উপগ্রহ দু - টি আকারে খুবই ছোটো ও অনিয়তাকার। সম্ভবত এই দু - টি মঙ্গল ট্রোজান ৫২৬১ ইউরেকার মতো মঙ্গলের অভিকর্ষজ টানে আটকে পড়া দু - টি গ্রহাণু।
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক -
Correct Answer:
ঘ: রাষ্ট্রপতি
Explanation:
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক - সঠিক উত্তর রাষ্ট্রপতি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক - রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতি সামরিক বাহিনীর সর্বাধিনায়ক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় হল প্রধান প্রশাসনিক প্রতিষ্ঠান যেখানে সামরিক আইন তৈরী ও বাস্তবায়ন করা হয়। সামরিক নীতিমালা এবং কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা প্রদানের জন্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর একটি ছয় সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি রয়েছে। এই উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন বাংলাদেশ সামরিক বাহিনীর অন্তর্গত তিন বাহিনীর প্রধান, সামরিক বাহিনী বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সামরিক সচিবগণ। ১৯৭১ - এর ২১শে নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয়। এ কারণে এই দিনটিকে সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালন করা হয়। এই দিনে বঙ্গভবন, ঢাকা, সামরিক বাহিনী সদর দফতর, ঢাকা সেনানিবাস এবং দেশের প্রতিটি সামরিক প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল?
Correct Answer:
খ: ১৭৮৯
Explanation:
ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর ১৭৮৯ ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল ১৭৮৯। ফরাসি বিপ্লব (১৭৮৯–১৭৯৯) ফরাসি, ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিপ্লবের সময় ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রা শুরু হয় এবং একই সাথে দেশের রোমান ক্যাথলিক চার্চ সকল গোঁড়ামী ত্যাগ করে নিজেকে পুনর্গঠন করতে বাধ্য হয়। ফরাসি বিপ্লবকে পশ্চিমা গণতন্ত্রের ইতিহাসে একটি জটিল সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত করা হয় যার মাধ্যমে পশ্চিমা সভ্যতা নিরঙ্কুশ রাজনীতি এবং অভিজাততন্ত্র থেকে নাগরিকত্বের যুগে পদার্পণ করে। ঐতিহাসিকরা এই বিপ্লবকে মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে বিবেচনা করেন।
বাংলা লিপির উৎস -
Correct Answer:
খ: ব্রাক্ষী লিপি
Explanation:
বাংলা লিপির উৎস - সঠিক উত্তর ব্রাক্ষী লিপি ব্রাহ্মী একসময় ইংরেজিতে "পিন - ম্যান" নামে পরিচিত ছিল। ৫ম শতকের গুপ্তলিপিকে মাঝেমাঝে "পরবর্তী ব্রাহ্মী" বলা হয়। ব্রাহ্মীলিপি থেকে অসংখ্য লিপি উত্পন্ন হয়েছিল। বর্তমানে অনেকগুলো আধুনিক লিপি ভারতসহ পূর্বএশিয়ায় সগৌরবে চলছে। তাই ব্রাহ্মী বিশ্বের সর্বাধিক প্রভাবক লিপি হিসেবে সমাদৃত। এক সমীক্ষায় দেখা গেছে ১৯৮টি লিপি ব্রাহ্মী থেকে উত্পন্ন হয়েছে। লিপিটির নিজস্ব সংখ্যা ব্যবস্থা আছে। ব্যবস্থাটি ইন্দো - আরবী সংখ্যা পদ্ধতির মৌলিক যোগান দিয়েছে যা এখন সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে।
কোনটি ভারতের 'সেভেন সিস্টার ' রাজ্যসমূহের অন্তভূক্ত নয় ?
Correct Answer:
ক: কেরালা
Explanation:
কোনটি ভারতের 'সেভেন সিস্টার ' রাজ্যসমূহের অন্তভূক্ত নয় ? সঠিক উত্তর কেরালা ভারতের 'সেভেন সিস্টার ' রাজ্যসমূহের অন্তভূক্ত নয় কেরালা। সাত বোন রাজ্য বা সাত ভগিনী রাজ্য হচ্ছে উত্তরপূর্ব ভারতের পাশাপাশি থাকা অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্য।
'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' , পংক্তিটির রচয়িতা-
Correct Answer:
ক: চন্ডিদাস
Explanation:
'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' , পংক্তিটির রচয়িতা- সঠিক উত্তর চন্ডিদাস পদাবলীর চণ্ডীদাস (১৩৭০ - ১৪৩০) মধ্যযুগের চতুর্দশ শতকের বাঙালি কবি। তিনি চৈতন্য - পূর্ব বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী রচয়িতা হিসেবে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। চৈতন্যদেবের জন্মের আগে থেকেই চণ্ডীদাসের নামোল্লেখিত বহু গীতিপদ মানুষের মুখে মুখে ফিরত। চৈতন্যদেব নিজে তার পদ আস্বাদন করতেন। শ্রুতি আছে, রজকিনী রামী তার সহজসাধনের সঙ্গিনী ছিলেন।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি?
Correct Answer:
ঘ: মেঘনাদবধ কাব্য
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি? সঠিক উত্তর মেঘনাদবধ কাব্য বাংলা সাহিত্যের সার্থক মহাকবি, সনেটের প্রবর্তক মাইকেলমধুসূদন দত্ত রচিত ‘মেঘনাদবধ’ (১৮৬১) বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। অন্যদিকে, ‘বৃত্রসংহার’ (দুইখণ্ডে প্রকাশিত) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের, ‘এয়ীকাব্য’ নবীনচন্দ্র সেন রচিত এবং মহাশ্মশান' (১৯০৪) মহাকাব্যটি কায়কোবাদ রচনা করেন।
চর্যাপদে কতজন কবির পদ রয়েছে?
Correct Answer:
গ: ২৪ জন
Explanation:
চর্যাপদে কতজন কবির পদ রয়েছে? সঠিক উত্তর ২৪ জন আবিষ্কৃত পুঁথিটিতে ৫০টি চর্যায় মোট ২৪ জন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায়। এঁরা হলেন: লুই, কুক্কুরী, বিরুআ, গুণ্ডরী, চাটিল, ভুসুকু, কাহ্ন, কাম্বলাম্বর, ডোম্বী, শান্তি, মহিত্তা, বীণা, সরহ, শবর, আজদেব, ঢেণ্ঢণ, দারিক, ভাদে, তাড়ক, কঙ্কণ, জয়নন্দী, ধাম, তান্তী পা, লাড়ীডোম্বী। এঁদের মধ্যে লাড়ীডোম্বীর পদটি পাওয়া যায়নি। ২৪, ২৫ ও ৪৮ সংখ্যক পদগুলি হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত পুঁথিতে না থাকলেও ডক্টর প্রবোধচন্দ্র বাগচী আবিষ্কৃত তিব্বতি অনুবাদে এগুলির রচয়িতার নাম উল্লিখিত হয়েছে যথাক্রমে কাহ্ন, তান্তী পা ও কুক্কুরী। এই নামগুলির অধিকাংশই তাঁদের ছদ্মনাম এবং ভনিতার শেষে তাঁরা নামের সঙ্গে 'পা' (<পদ) শব্দটি সম্ভ্রমবাচক অর্থে ব্যবহার করতেন।
কবিগানের প্রথম রচয়িতা কে?
Correct Answer:
ক: গোঁজলা পুট (গুই)
Explanation:
কবিগানের প্রথম রচয়িতা কে? সঠিক উত্তর গোঁজলা পুট (গুই) ১৮ শতকের শেষার্ধে ও ১৯ শতকের প্রথমার্ধে সমাজে কবি গানের প্রচলন ছিল, যাদের হিন্দু সমাজে কবিওয়ালা ও মুসলিম সমাজে শায়ের বলা হত । এছাড়াও কয়েকজন বিখ্যাত কবিওয়ালার নাম - রামবসু, রাসু, নৃসিংহ, অ্যান্টনি ফিরিঙ্গি, হরু ঠাকুর, নিধুবাবু, কেষ্টা মুচি, ভবানী, রামানন্দ নন্দী ।
পুঁথি সাহিত্য বলতে বুঝি-
Correct Answer:
গ: ইসলামী চেতনা সম্পৃক্ত
Explanation:
পুঁথি সাহিত্য বলতে বুঝি- সঠিক উত্তর ইসলামী চেতনা সম্পৃক্ত জসিম উদ্দিন এর বিভিন্ন ভাষায় অনূদিত কাব্যগ্রন্থ = নকশি কাঁথার মাঠ। ○ পুঁথি সাহিত্য বলতে বুঝায় = ইসলামী চেতনাসম্পৃক্ত। ○ পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক = সৈয়দ হামজা। ○ দোভাষী পুঁথি বলতে বুঝায় = মিশ্রিত ভাষায় রচিত পুঁথি । ○ দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও স্বার্থক কবি কে = ফকির গরীবুল্লাহ ।
বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটি ?
Correct Answer:
গ: ১২০১-১৮০০ খ্রি.
Explanation:
বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটি ? সঠিক উত্তর ১২০১-১৮০০ খ্রি. মধ্যযুগ ১২০০ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সম্প্রসারিত। মধ্যযুগের প্রথম নিদর্শন বড়ু চণ্ডীদাসের 'শ্রীকৃষ্ণকীর্তন'। আনুমানিক চৌদ্দ শতকের শেষার্ধে বা পনেরো শতকের প্রথমার্ধে বড়ু চণ্ডীদাস রাধাকৃষ্ণের প্রেমকাহিনি অবলম্বনে এ কাব্য রচনা করেন।
হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছেন-
Correct Answer:
ক: তিব্বত, নেপাল
Explanation:
হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছেন- সঠিক উত্তর তিব্বত, নেপাল মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী (৬ ডিসেম্বর, ১৮৫৩ – ১৭ নভেম্বর, ১৯৩১) ছিলেন বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ, সংরক্ষণবিদ ও বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা। তার আসল নাম ছিল হরপ্রসাদ ভট্টাচার্য। তিনি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের আবিষ্কর্তা। তিনি সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিতম্ বা রামচরিতমানস পুঁথির সংগ্রাহক।
বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
Correct Answer:
গ: নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? সঠিক উত্তর নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী রবীন্দ্রযুগে যে কয়জন বাংলা সাহিত্য সাধনা করে যশ ও খ্যাতি অর্জন করেন, নবাব ফয়জুন্নেসা তাদের মধ্যে অন্যতম। আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মুসলিম সাহিত্যিক হিসেবে নবাব ফয়জুন্নেসার নাম চিরস্মরণীয়। তার সাহিত্য সাধনার খুব অল্প সময়ে তিনি বঙ্কিমচন্দ্রের সমসাময়িক লেখক। শুধু তাই নয় প্রথম মুসলিম গদ্য - পদ্যে লেখিকা ছিলেন। ১৮৭৬ খ্রীস্টাব্দে ১০ ফেব্রুয়ারি ঢাকা গিরিশচন্দ্র মুদ্রণ যন্ত্র থেকে শ্রীমতি নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী রচিত সাহিত্য গ্রন্থ ‘রূপজালাল' প্রকাশিত হয়। ব্রিটিশ অপশাসনের ফলে মুসলিম সমাজে কুসংস্কারের বেড়াজালে অবরোধবাসিনী হয়েও ফয়জুন্নেসা সাহিত্য সাধনার মাধ্যমে একটি গৌরবময় স্থান অধিকার করে আছেন। রূপজালাল ব্যতীত ফয়জুন্নেসা কর্তৃক দু'খানি গ্রন্থের নাম পাওয়া যায় - সঙ্গীত লহরী ও সঙ্গীত সার প্রকাশিত হলেও তা এখন দুষ্প্রাপ্য। একথা বললে অত্যুক্তি হবে না সাহিত্য সাধনায় ফয়জুন্নেসার পথ ধরে বেগম রোকেয়ার আবির্ভাব হয়েছে । বাংলার নারীদের সাহিত্যে অবদানে নওয়াব ফয়জুন্নেসা সর্বাগ্রে। সূত্র: উইকিপিডিয়া
"সাহিত্য সম্রাট" কার উপাধি?
Correct Answer:
ক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
"সাহিত্য সম্রাট" কার উপাধি? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (২৭ জুন ১৮৩৮ - ৮ এপ্রিল ১৮৯৪) ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসাবে, সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকাসূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাকে বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বলা হয়। ]বঙ্কিমচন্দ্র রচিত আনন্দমঠ (১৮৮২) উপন্যাসের কবিতা বন্দে মাতরম ১৯৩৭ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক ভারতের জাতীয় স্তোত্র হিসেবে স্বীকৃতি পায়।
কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয় নি?
Correct Answer:
ঘ: চট্টগাম , ২৬ মার্চ ১৯৭১
Explanation:
কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয় নি? সঠিক উত্তর চট্টগাম , ২৬ মার্চ ১৯৭১ বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝানোর জন্য বাক্যের মধ্যে বা শেষে বিভিন্ন বিরাম বা যতিচিহ্ন ব্যবহৃত হয় । এরকম একটি গুরুত্বপূর্ণ চিহ্ন হলো ‘কমা’ বা ‘পাদচ্ছেদ’ (, ) । বাক্যে ‘কমা’ বসানোর বিভিন্ন নিয়মের মধ্যে একটি নিয়ম হলো মাসের তারিখ লিখতে বার ও মাসের পর ‘কমা’ বসাতে হয় । সুতরাং (ঘ) উত্তরটিতেই যথাযথ বিরাম চিহ্ন ব্যবহৃত হয়নি ।
মুক্তিযুদ্ধ জাদুঘরের অবস্থান ঢাকার-
Correct Answer:
গ: সেগুনবাগিচা
Explanation:
মুক্তিযুদ্ধ জাদুঘরের অবস্থান ঢাকার- সঠিক উত্তর সেগুনবাগিচা বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁও - এ অবস্থিত ।
ধাতু চিহ্ন বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Correct Answer:
গ: √
Explanation:
ধাতু চিহ্ন বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? সঠিক উত্তর √ ক্রিয়ার মূল কিংবা এর যে অবিভাজ্য অংশ এর অন্তর্নিহিত মূল ভাবটির দ্যোতনা (দ্যোতনা = সূচনা, প্রকাশনা) করে, অথবা বিশ্লেষণ করা যায় না এ রকম যে ক্ষুদ্রতম ধ্বনি - সমষ্টি ক্রিয়ার বস্তু বা গুণ বা অবস্থান বুঝায় তাকে ধাতু বলে। যেমন - 'করা' ক্রিয়ার মূল 'কর্' একটি ধাতু।
' সে নাকি আসবে না'- এ বাক্যে না অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
গ: সংশয়
Explanation:
' সে নাকি আসবে না'- এ বাক্যে না অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর সংশয় বাংলা অব্যয়ঃ যে সকল অব্যয় দেশী উৎস থেকে গৃহীত হয়েছে। আর, আবার, ও, হাঁ, না।
বাংলাদেশে মশলা গবেষণা কেন্দের অবস্থান-
Correct Answer:
খ: বগুড়া
Explanation:
বাংলাদেশে মশলা গবেষণা কেন্দের অবস্থান- সঠিক উত্তর বগুড়া মসলা গবেষণা কেন্দ্র ১৯৯৫ সালে বাংলাদেশে বগুড়ার শিবগঞ্জে প্রতিষ্ঠিত একমাত্র মসলা গবেষণা প্রতিষ্ঠান।
কুয়েতের রাজধানী-
Correct Answer:
খ: কুয়েত
Explanation:
কুয়েতের রাজধানী- সঠিক উত্তর কুয়েত কুয়েতের রাজধানী কুয়েত সিটি। ২০১৬ সালের হিসাব অনুযায়ী কুয়েতের মোট জনসংখ্যা ৪৩ লাখের কিছু বেশি। যার মধ্যে কুয়েতি ১৩ লাখ, বাকি ৩০ লাখ বিদেশী।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়?
Correct Answer:
খ: দেবানন্দপুর গ্রাম
Explanation:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? সঠিক উত্তর দেবানন্দপুর গ্রাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ খ্রিষ্টাব্দের ১৫ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি বিভাগের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ভুবনমোহিনী দেবী। পাঁচ ভাই আর বোনের মধ্যে শরৎচন্দ্র ছিলেন দ্বিতীয়। তার দিদি অনিলা দেবী ছাড়াও প্রভাসচন্দ্র ও প্রকাশচন্দ্র নামে তার দুই ভাই ও সুশীলা দেবী নামে তার এক বোন ছিল। শরৎচন্দ্রের ডাকনাম ছিল ন্যাঁড়া। দারিদ্র্যের কারণে মতিলাল স্ত্রী ও সন্তানদের নিয়ে ভাগলপুরে শ্বশুরবাড়িতে থাকতেন বলে শরৎচন্দ্রের শৈশবের অধিকাংশ সময় এই শহরেই কেটেছিল।
বি-৭৭ কিসের নাম?
Correct Answer:
ঘ: ব্রয়লার
Explanation:
বি-৭৭ কিসের নাম? সঠিক উত্তর ব্রয়লার ব্রয়লার হলো মুরগির মাংস উৎপাদনের জন্য এক বিশেষ ধরনের মুরগি যাদের দেহের ওজন ৩০ থেকে ৩৫ দিনে দেড় থেকে পৌনে দু’কেজি হয়। ঐ সময়ে এরা এক কেজি দেহের ওজনের জন্য মোটামুটিভাবে দেড় কেজি খাবার খাবে। এদের মাংস খুব নরম ও সুস্বাদু। ব্রয়লার জাতের নামঃবি - ৭৭, হাইব্রো পিএন, হাববার্ড ক্লাসিক, কব ৫০০, হাইব্রো পিজি + আরবার একর ও ষ্টারব্রো, ইত্যাদি।
ILO এর সদর দফতর -
Correct Answer:
খ: জেনেভা
Explanation:
ILO এর সদর দফতর - সঠিক উত্তর জেনেভা আন্তর্জাতিক শ্রম সংস্থা (International Labour Organisation) শ্রমিক - কর্মচারীদের কর্মক্ষেত্রে উন্নতি ও তাদের সুযোগ - সুবিধার সমতা বিধান করার লক্ষ্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা। [১] সংক্ষেপে আইএলও (ILO) নামে পরিচিত। ভার্সাই চুক্তি অনুযায়ী ১৯১৯ সালের এপ্রিল ১৯ই এপ্রিল আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়। ১৯৪৬ সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে। জেনেভা শহরে এই সংস্থার সদর দপ্তর অবস্থিত। বর্তমান সদস্য ১৮৭ টি দেশ।
আফ্রিকার কোন দেশে বাংলাকে বিশেষ মর্যাদা দেয়া হয়েছে-
Correct Answer:
গ: সিয়েরা লিওন
Explanation:
আফ্রিকার কোন দেশে বাংলাকে বিশেষ মর্যাদা দেয়া হয়েছে- সঠিক উত্তর সিয়েরা লিওন ২০০২ সালে পশ্চিম আফ্রিকার একটি দেশ সিয়েরা লিওনে অফিসিয়াল ভাষা হিসাবে বাংলা ভাষার নাম ঘোষণা করা হয়।
সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
Correct Answer:
গ: বুধ
Explanation:
সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সঠিক উত্তর বুধ ১.পৃথিবীর নিকটতম গ্রহ - - শুক্র ২.সূর্যের নিকটতম গ্রহ - - বুধ ৩.সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ - - বৃহস্পতি ৪.সবচেয়ে ছোট গ্রহ - - বুধ
ইন্ডিয়ান রানার কি?
Correct Answer:
খ: উন্নতমানের হাঁস
Explanation:
ইন্ডিয়ান রানার কি? সঠিক উত্তর উন্নতমানের হাঁস ইন্ডিয়ান রানার এই জাতের হাঁসের উৎপত্তিস্থল ইন্ডিয়া। পরে বেলজিয়াম ও হল্যান্ড প্রসার লাভ করে। এই জাতের তিনটি উপজাত আছে। যাদের গাঁয়ের রঙ যতাক্রমে সাদা, ধুসর ও মিশ্রন রঙ্গের। তবে ইন্ডিয়ান রানারই বেশী প্রচলিত। এই জাতের হাঁস পালকের রঙ দুধের মতো সাদা। পায়ের রঙ হলদে কমলা। ঠোট কমলা হলুদের রঙের। দেহের ধরনঃ আটসাই। মাথাটা উপরের দিকে সোজা থাকে ও সম্প্রসারিত। ডিমের উদ্দেশ্য এই জাতের হাঁস পালন করা যায়। বার্ষিক ডিম উৎপাদন গড়ে ২৫০ - ২৭৫ টি। ওজনঃ প্রাপ্ত বয়স্কদের ওজন হাসা ১.০ - ১.৫ কেজী থেকে ২.৫ কেজী এবং হাসী ১.০.১.৫ কেজী হয়ে থাকে।
নিচের কোন দুটি যোগিক বর্ণ ?
Correct Answer:
গ: ঐ, ঔ
Explanation:
নিচের কোন দুটি যোগিক বর্ণ ? সঠিক উত্তর ঐ, ঔ বর্ণ ২ প্রকার। যথাঃ ১। স্বরবর্ণ ২। ব্যাঞ্জন বর্ণ। ১। স্বরবর্ণঃ - অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ = ১১ টি। ** হ্রাস স্বর ৪ টিঃ - অ, ই, উ, ঋ = ৪টি। ** দীর্ঘ্য স্বর ৭টিঃ - আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ = ৭টি। ** যৌগিক স্বরবর্ণ ২টিঃ - ঐ, ঔ = ২টি। ** যৌগিক স্বরধ্বনি ২৫টি। ** মৌলিক স্বরবর্ণ ৭টিঃ - অ, ই, উ, এ, ও, ঋ, অ্যা = ৭টি। ** স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে।
২০১৬ সালে এশিয়া কাপ বিজয়ী দেশ কোনটি?
Correct Answer:
গ: ভারত
Explanation:
২০১৬ সালে এশিয়া কাপ বিজয়ী দেশ কোনটি? সঠিক উত্তর ভারত ২০১৬ এশিয়া কাপ ক্রিকেট এশিয়া কাপ প্রতিযোগিতার ১৩তম আসর। ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ, ২০১৬ তারিখ পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হয়।
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি?
Correct Answer:
গ: ভ্যাটিকান সিটি
Explanation:
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি? সঠিক উত্তর ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত স্বাধীন রাষ্ট্র। পোপ এখানকার রাষ্ট্রনেতা। এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দফতর হিসেবে কাজ করে। সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, যার আয়তন ১১০ একর।
ইঁদুর দমনে সাহায্য করে কোন পাখি?
Correct Answer:
গ: বাজপাখি
Explanation:
ইঁদুর দমনে সাহায্য করে কোন পাখি? সঠিক উত্তর বাজপাখি বাজপাখি ঈগলের মতো শিকারি হিংস্র পাখি। দিনের আলোতে শিকার করে। ধারালো নখ দিয়ে ইঁদুর, অন্যান্য পাখ - পাখালি, পোকা - মাকড়, মাছ ও কীট - পতঙ্গ শিকার করে খায়।
"নদেরচাঁদ" কোন গীতিকার নায়ক?
Correct Answer:
ক: মহুয়া
Explanation:
"নদেরচাঁদ" কোন গীতিকার নায়ক? সঠিক উত্তর মহুয়া মহুয়ার পালার রচয়িতা দ্বিজ কানাই। । রসের দিক থেকে রোমান্টিক ট্র্যাজেডি ঘরানার কাব্য মহুয়া পালার সংগ্রাহক দীনেশচন্দ্র সেন। এর চরিত্রগুলো হলো - নদের চাঁদ, মহুয়া, হুমরা বেদে। এর রচনাকাল ধরা হয় ১৬৫০ সাল। এই পালায় মোট ৭৮৯টি ছত্র আছে। দীনেশচন্দ্র সেন মহুয়া পালাকে ২৪টি অধ্যায়ে বিভক্ত করেন।