Government Secondary School Assistant Teacher Recruitment Test MCQs
Showing 50 questions (Total: 313)
বাংলা বর্ণমালায় অর্ধ মাত্রার বর্ণ কয়টি?
Correct Answer:
ক: ৮টি
Explanation:
বাংলা বর্ণমালায় অর্ধ মাত্রার বর্ণ কয়টি? সঠিক উত্তর ৮টি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮ টি। এ বর্ণ ৮ টি হলো - ঋ , খ, গ, ণ, থ, ধ, প, শ । উল্লেক্ষ্য পূর্ণ মাত্রার বর্ন ৩২টি এবং মাত্রাহীন বর্ন ১০টি।
কোনটি শুদ্ধ?
Correct Answer:
ক: মধুসূদন
Explanation:
কোনটি শুদ্ধ? সঠিক উত্তর মধুসূদন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচকার। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত।
কবি নজরুল ইসলামরে জীবনকাল কোনটি?
Correct Answer:
গ: ১৮৯৯-১৯৭৬
Explanation:
কবি নজরুল ইসলামরে জীবনকাল কোনটি? সঠিক উত্তর ১৮৯৯-১৯৭৬ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে পশ্চিমবঙ্গের বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটি?
Correct Answer:
ক: আজাদী
Explanation:
বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটি? সঠিক উত্তর আজাদী ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র 'বেঙ্গল গেজেট'। এ ইংরেজি সাময়িক পত্রিকাটি জেমস আগাস্টস হিকি কর্তৃক ১৭৮০ সালে প্রথম প্রকাশিত হয়। অন্যদিকে ১৮১৮ সালে জে সি মার্শম্যানের সম্পাদনায় শ্রীরামপুর মিশন থেকে সাপ্তাহিক 'সমাচার দর্পন' প্রকাশিত হয়। চট্রগ্রাম থেকে ১৭ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশে প্রকাশিত প্রথম পত্রিকা 'আজাদী' । এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক। অন্যদিকে ইত্তেফাক প্রকাশিত হয় ১৯৫৩ সালের ২৪ ডিসেম্বর।
'শেষের কবিতা' পুস্তকটি কোন শ্রেণীর সাহিত্যকর্ম?
Correct Answer:
ঘ: উপন্যাস
Explanation:
'শেষের কবিতা' পুস্তকটি কোন শ্রেণীর সাহিত্যকর্ম? সঠিক উত্তর উপন্যাস ঔপন্যাসিক , কবি, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জীবনের শেষ পর্যায়ের উপন্যাস শেষের কবিতা। এ উপন্যাসে দেখানো হয়েছে পুরুষ বা নারীর পক্ষে একসাথে দু'জনকে অবিরোধে ভালোবাসা সম্ভব এবং এ ভালোবাসা একপাত্র সম্পর্কিত , অপরপাত্র নিঃসম্পর্কিত।
'শেষের কবিতা' কি জাতীয় রচনা?
Correct Answer:
ঘ: উপন্যাস
Explanation:
'শেষের কবিতা' কি জাতীয় রচনা? সঠিক উত্তর উপন্যাস ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জীবনের শেষ পর্যায়ের উপন্যাস শেষের কবিতা। উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্ময়কর সৃষ্টি।
'জাহান্নাম হতে বিদায়'-উপন্যাসটি লেখক কে?
Correct Answer:
গ: শওকত ওসমান
Explanation:
'জাহান্নাম হতে বিদায়'-উপন্যাসটি লেখক কে? সঠিক উত্তর শওকত ওসমান 'জাহান্নাম হতে বিদায়' উপন্যাসটির লেখক শওকত ওসমান। ও উপন্যাসে তিনি নিয়ে এসেছেন পাকিস্তানী সামরিক বাহিনীর অত্যাচারের মিত্র। সেই সঙ্গে পাকিস্তানীদের বর্বরতা,মানুষের অসহায়ত্ব এবং আমাদের প্রতিরোধের চিত্র এঁকেছেন।
শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?
Correct Answer:
খ: ধ্বনি
Explanation:
শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? সঠিক উত্তর ধ্বনি অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। যেমন : হাত, পা, নাক ইত্যাদি। যে সকল চিহ্নের দ্বারা উচ্চারিত ধ্বনিগুলোকে নির্দেশ করা হয় তাকে বর্ণ বলে। যেমন - অ , আ, ক, খ ইত্যাদি ধ্বনিগুলো মুখে উচ্চারিত হয় । এগুলোর লিখিত প্রতীক হলো বর্ণ। বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রুপ , ধ্বনি নির্দেশক চিহ্ন বা ধ্বনির প্রতীক। মানুষের কণ্ঠ নিঃসৃত শব্দকেই ধ্বনি বলে। অর্থাৎ কোনো ভাষার উচ্চারিত শব্দ বিশ্লেষণ করলে তার মধ্যে যে শব্দ পরমাণু বা শব্দের অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তাই ধ্বনি। অর্থাৎ শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি।
'কাষ্ঠ হাসি' বাগধারার অর্থ হলো-
Correct Answer:
গ: শুকনো হাসি
Explanation:
'কাষ্ঠ হাসি' বাগধারার অর্থ হলো- সঠিক উত্তর শুকনো হাসি কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:কই মাছের প্রাণ (যে সহজে মরে না) - বুড়ো লোকটির কই মাছের প্রাণ; এত অসুখেও মরছে না। কাষ্ঠ হাসি (কপট হাসি) - ভদ্রতার খাতিরে কেবল সে কাষ্ঠ হাসি হাসল। কপাল ফেরা (অবস্থা ভাল হওয়া) - লটারিতে দুই লাখ টাকা পেয়ে তার কপাল ফিরছে। কান ভারি করা (কুপরামর্শ দেওয়া) - সে নানা কথা বলে আমার বিরুদ্ধে বড় সাহেবের কান ভারি করে তুলেছে। কলুর বলদ (পরাধীন) - চোখে ঠুলি দেওয়া কলুর বলদের মত আমরা দিনরাত কেবল সংসারের ঘাটি টেনেই চলছি। কেঁচে গন্ডূষ করা (পুনরায় আরম্ভ করা) - ছোট ভাইকে অঙ্ক শেখাতে গিয়ে আবার কেঁচে গন্ডুষ করতে হচ্ছে। কংস মামা (নির্মম আত্মীয়) - আত্মীয়রা সব যে কংস মামার দল; বিপদে এগিয়ে আসবে না কেউ।
'সংশয়'-এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
গ: প্রত্যয়
Explanation:
'সংশয়'-এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর প্রত্যয় কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:*সিক্ত = = শুল্ক*ষন্ড = = গাভী*সুখ্যাতি = = অখ্যাতি*সৃষ্টি = = = ধবংস*স্থির = = চঞ্চল*স্থলভাগ = = জলভাগ*স্তুতি = = নিন্দা*সৌখিন = = = পেশাদার*সুশ্রী = = কুশ্রী*সুর = = অসুর*সরকারি = = বেসরকারি*সুদর্শন = = কুদর্শন*সাহসিকতা = = ভীরুতা*সার্থক = = নির্থক*সার = = অসার*সাদৃশ = = বৈসাদৃশ*সমতল = = অসমতল*সরু = = মোটা*সদর = = অন্দর*সতী = = অসতী*সংশ্লেষণ = = বিশ্লেষণ*সংশ্লিষ্ট = = বিশ্লিষ্ট*সতর্ক = = অসতর্কসঞ্চয় = = অপচয়সজীব = = নির্জীবসচ্চরিত্র = = দুশ্চরিত্র*হ্রাস = = বৃদ্ধি*হুঁস = = বেহুঁস*হক = বেহক*হাজির = = গরহাজির*হিসেবী = = বেহিসেবী*হালকা = = ভারী*আলস্য = = শ্রম
'মনোরম' -এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: অনুপম
Explanation:
'মনোরম' -এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর অনুপম মনোরম ➟ অদ্ভুত, আশ্চর্য, অলৌকিক, অপরূপ, অভিনব, বিস্ময়কর, আজব, তাজ্জব, চমকপ্রদ, অবাক করা, সুন্দর ।
সংস্কৃত উপসর্গ কয়টি?
Correct Answer:
ক: ২০
Explanation:
সংস্কৃত উপসর্গ কয়টি? সঠিক উত্তর ২০ তৎসম বা সংস্কৃত উপসর্গ:বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ বিশটি; যথা - প্র, প্ররা, অপ, সম্, নি, অব, অনু, নির্, দুর্, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ।
'পরের দিন উৎসব ' - বাক্যে মাঝের শব্দটি কোন কারকের উদাহরণ?
Correct Answer:
ক: অধিকরণ কারক
Explanation:
'পরের দিন উৎসব ' - বাক্যে মাঝের শব্দটি কোন কারকের উদাহরণ? সঠিক উত্তর অধিকরণ কারক ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে (সময় এবং স্থানকে) অধিকরণ কারক বলে। ক্রিয়াকে ‘কোথায়/ কখন/ কী বিষয়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। উদাহরণ - পুকুরে মাছ আছে। (কোথায় আছে? পুকুরে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিবনে বাঘ আছে। (কোথায় আছে? বনে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিঘাটে নৌকা বাঁধা আছে। (কোথায় বাঁধা আছে? ঘাটে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিরাজার দুয়ারে হাতি বাঁধা। (কোথায় বাঁধা? দুয়ারে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিসকালে সূর্য ওঠে। (কখন ওঠে? সকালে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিএ বাড়িতে কেউ নেই। (কোথায় কেউ নেই? বাড়িতে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিনদীতে পানি আছে। (কোথায় আছে? নদীতে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিরবিন অঙ্কে কাঁচা। (কী বিষয়ে কাঁচা? অঙ্কে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিসজিব ব্যাকরণে ভাল। (কী বিষয়ে কাঁচা? ব্যাকরণে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিঘরের মধ্যে কে রে? (কোথায়? ঘরে) : অধিকরণ কারকে অনুসর্গ মধ্যেবাড়ি থেকে নদী দেখা যায়। (কোথায় থেকে দেখা যায়? বাড়ি থেকে):অধিকরণে পঞ্চমী বিভক্তি*শেষ উদাহরণটিতে নদী বাড়ি থেকে বের হয়নি, তাই এটি অপাদান কারক নয়। নদী বাড়ি থেকেই দেখা যায়। অর্থাৎ, ক্রিয়াটি বাড়িতেই ঘটছে, তাই এটি অধিকরণ কারক। সূত্র: https://pathshalaweb.wordpress.com/
কোন বানানটি সঠিক ?
Correct Answer:
খ: সরস্বতী
Explanation:
কোন বানানটি সঠিক ? সঠিক উত্তর সরস্বতী শুদ্ধ বানান হলো সরস্বতী। সরস্বতী বিদ্যা ও কলার দেবী।
ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
Correct Answer:
খ: পিশাচ-পিচাশ
Explanation:
ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? সঠিক উত্তর পিশাচ-পিচাশ শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন - বাক্স - বাস্ক , রিক্সা - রিস্কা , পিশাচ - পিচাশ প্রভৃতি।
'প্রাংশু' শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: দীর্ঘকায়
Explanation:
'প্রাংশু' শব্দের অর্থ কি? সঠিক উত্তর দীর্ঘকায় প্রাংশু - [বিশেষণ পদ] উন্নত, উঁচু, দীর্ঘকায় (শাল - প্রাংশু) ।
'পাথরে পাঁচ কিল' বাগধারাটির সঠিক অর্থ কি?
Correct Answer:
গ: সুখের সময়
Explanation:
'পাথরে পাঁচ কিল' বাগধারাটির সঠিক অর্থ কি? সঠিক উত্তর সুখের সময় পাথরে পাঁচ কিল বাগধারাটির অর্থ - মজবুত কপাল অর্থাৎ অদৃষ্ট সুপ্রসন্ন বা সুখের সময়। অপরদিকে পাথর চাপা কপাল বাগধারাটির অর্থ - যার কপালে শুধুই দুর্ভাগ্য।
'ক্ষীয়মান'-এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ক: বর্ধমান
Explanation:
'ক্ষীয়মান'-এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর বর্ধমান ক্ষীয়মান শব্দের অর্থ হচ্ছে ক্ষয় হচ্ছে এমন। ক্ষীয়মান এর বিপরীত শব্দ বর্ধমান। বর্ধমান অর্থ বৃদ্ধিশীল, বর্ধিষ্ণু, বাড়ছে এমন।
কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্তবাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ।উপরিউক্ত চরণের রচয়িতা কে?
Correct Answer:
খ: শামসুর রাহমান
Explanation:
কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্তবাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ।উপরিউক্ত চরণের রচয়িতা কে? সঠিক উত্তর শামসুর রাহমান চরণটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষের কবিতা' উপন্যাস থেকে নেয়া হয়েছে।
'শক্রকে পীড়া দেয় যে,-এর সঠিক বাক্য সংকোচন হলো-
Correct Answer:
গ: পরন্তপ
Explanation:
'শক্রকে পীড়া দেয় যে,-এর সঠিক বাক্য সংকোচন হলো- সঠিক উত্তর পরন্তপ পরন্তপ - [বিশেষণ পদ] শত্রু - নিগ্রহকারী, পরঞ্জয়, অরিন্দম। [পরম্ + তপ]
সূর্যগ্রহণ গল্পটি কে রচনা করেছেন?
Correct Answer:
ঘ: জহির রায়হান
Explanation:
সূর্যগ্রহণ গল্পটি কে রচনা করেছেন? সঠিক উত্তর জহির রায়হান জহির রায়হানের গল্পসমগ্র:সূর্যগ্রহণ প্রথম গল্পগ্রন্থ (১৩৬২ বঙ্গাব্দ)'সোনার হরিণ"সময়ের প্রয়োজনেএকটি জিজ্ঞাসাহারানো বলয়বাঁধনয়াপত্তনমহামৃত্যুভাঙাচোরাঅপরাধস্বীকৃতিঅতি পরিচিতইচ্ছা অনিচ্ছাজন্মান্তরপোস্টারইচ্ছার আগুনে জ্বলছিকতকগুলো কুকুরের আর্তনাদকয়েকটি সংলাপ (১৯৭১)দেমাকম্যাসাকারএকুশের গল্প
কোনটি উপসর্গ নিষ্পন্ন শব্দ?
Correct Answer:
ক: প্রত্যেক
Explanation:
কোনটি উপসর্গ নিষ্পন্ন শব্দ? সঠিক উত্তর প্রত্যেক উপসর্গ’ কথাটির মূল অর্থ ‘উপসৃষ্ট’। এর কাজ হলো নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোন অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। মনে রাখতে হবে, উপসর্গ সব সময় মূল শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়। ‘তাপ’ (বিশেষ্য পদ) তৎসম পদ। ‘তাপ’ অর্থ উষ্ণতা বা উত্তাপ। এর পূর্বে ‘প্র’ বা ‘অনু’ যুক্ত হয়ে যথাক্রমে প্রতাপ (প্র + তাপ) যার অর্থ পরাক্রান্ত বা বীরত্ব। অনুতাপ (অনু + তাপ) যার অর্থ অনুশোচনা বা আফসোস ইত্যাদি নতুন শব্দ গঠিত হয়েছে এবং ‘তাপ’ শব্দের অর্থের পরিবর্তন সাধিত হয়েছে। আবার ‘প্র’ বা ‘অনু’ এর নিজস্ব কোন অর্থ নেই বা এগুলো স্বাধীনভাবে কোন বাক্যেও ব্যবহৃত হতে পারে না। তাই ভাষাবিদগণ এরূপ অব্যয়সূচক শব্দ বা শব্দাংশের নাম দিয়েছেন 'উপসর্গ'। যেমন - ‘হার’ একটি শব্দ। এর সাথে উপ, আ, প্র, বি উপসর্গ যুক্ত হয়ে যথাক্রমে উপহার, আহার, প্রহার, বিহার শব্দ গঠিত হয়েছে। এভাবে উপসর্গের সাহায্যে নতুন নতুন শব্দ গঠন করে বাংলা ভাষার শব্দ সম্ভার সমৃদ্ধি লাভ করেছে। অতএব, কতকগুলো অব্যয় নামবাচক বা কৃদান্ত শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরির্বতন সাধন করে, এগুলোকে উপসর্গ বলে।
বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ?
Correct Answer:
ক: আমি চোখে দেখি না
Explanation:
কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ? সঠিক উত্তর আমি চোখে দেখি না ব্যাকরণে, যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলা হয়। এটি একটি সকর্মক বা দ্বিকর্মক ক্রিয়া থেকে পৃথক, যাদের এক বা একাধিক কর্ম থাকে। ক্রিয়ার এই ধর্মকে অকর্মকত্ব বলে। অকর্মক ক্রিয়া সম্বলিত বাক্যে ক্রিয়াকে কাকে বা কী প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।
তাড়নজাত ধ্বনি কোনটি?
Correct Answer:
গ: ড়
Explanation:
তাড়নজাত ধ্বনি কোনটি? সঠিক উত্তর ড় তাড়নজাত ধ্বনি - ড় ও ঢ় : ‘ড়’ ও ‘ঢ়’ উচ্চারণের সময় জিহবার অগ্রভাগের নিচের দিক বা তলদেশ ওপরের দাঁতের মাথায় বা দন্তমূলে দ্রচত আঘাত করে বা তাড়না করে উচ্চারিত হয়। এজন্য এদেরকে তাড়নজাত ধ্বনি বলে। মূলত ‘ড’ ও ‘র’ দ্রচত উচ্চারণ করলে যে মিলিত রূপ পাওয়া যায় তাই ‘ড়’ এর উচ্চারণ। একইভাবে ‘ঢ়’, ‘ঢ’ ও ‘র’ - এর মিলিত উচ্চারণ।
কোনটি বিষমীভবন -এর উদাহরণ?
Correct Answer:
খ: লাল>নাল
Explanation:
কোনটি বিষমীভবন -এর উদাহরণ? সঠিক উত্তর লাল>নাল বিষমীভবন : পাশাপাশি একই ব্যঞ্জনধ্বনি দু’বার থাকলে তাদের একটি পরিবর্তিত হলে তাকে বিষমীভবন বলে। যেমন, শরীর˃ শরীল, লাল˃ নাল
আলকাতরা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
গ: পর্তুগিজ
Explanation:
আলকাতরা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর পর্তুগিজ আরবি শব্দ মনে রাখার কৌশলআরবে ইসলামে বিশ্বাসী ঈমানদার ওযু গোসল করে হাদিস কোরয়ান তসবি পড়ার পর হজ যাকাত ও কোরবানী করে হারাম হালাল ও আল্লাহর পথ মেনে চলে জান্নাত লাভ ও জাহান্নাম হতে মুক্তির জন্য। উকিল মোক্তার মক্কেল, মুন্সেফ কিতাব, কানুন, দোয়াত, কলম নিয়ে মহকুমা আদালতে এজলাসে বসে রায় খারিজ করেন। ঈদের দিন আলেম এলেম, ইনসান বলে মুসাফির লেবুর ব্যবসায় লোকসানে আছি। বাকির ওজর কেচ্ছা দালালি বাদ দিয়ে নগদ দাও। আরবি শব্দ :ঈমানদার, ওযু, গোসল, হাদিস, কোরয়ান, তসবি, হজ, যাকাত, কোরবানী, হারাম, হালাল, আল্লাহ, জান্নাত, জাহান্নাম, উকিল, মোক্তার, মক্কেল, মুন্সেফ, কিতাব, কানুন, দোয়াত, কলম, মহকুমা, আদালত, এজলাস, রায়, ঈদ, আলেম, এলেম, ইনসান, মুসাফির, লেবু, ব্যবসা, লোকসান, বাকি, ওজর, কেচ্ছা, দালালি ও নগদ
যে ছন্দে যুক্তধ্বনি সব সময় একমাত্রা হিসেবে গণনা করা হয় তাকে কি ধরনের ছন্দ বলে?
Correct Answer:
খ: অক্ষরবৃত্ত ছন্দ
Explanation:
যে ছন্দে যুক্তধ্বনি সব সময় একমাত্রা হিসেবে গণনা করা হয় তাকে কি ধরনের ছন্দ বলে? সঠিক উত্তর অক্ষরবৃত্ত ছন্দ অক্ষরবৃত্ত ছন্দ (মিশ্রকলাবৃত্ত/তানপ্রধান ছন্দ) বাংলা সাহিত্যে প্রচলিত প্রধান তিনটি ছন্দের একটি। অন্য দুটি হলো স্বরবৃত্ত ছন্দ এবং মাত্রাবৃত্ত ছন্দ। অক্ষরবৃত্ত ছন্দে লেখা কবিতাগুলোর মূলপর্ব সাধারণত ৮ বা ১০ হয় । এছাড়া অক্ষর বৃত্ত ছন্দ ৮✝৮, ৮✝৬, ৮✝৪, ৮✝২ হতে পারে।
কোনটি সাগর শব্দের প্রতিশব্দ নয়?
Correct Answer:
গ: সবিতা
Explanation:
কোনটি সাগর শব্দের প্রতিশব্দ নয়? সঠিক উত্তর সবিতা সবিতা - (১) [বিশেষণ পদ] প্রসবিতা, জনয়িতা। (২) [বিশেষ্য পদ] সূর্য, ঈশ্বর।
ইলেক বা লোপ চিহ্ন -এর ক্ষেত্রে বিরতিকালের পরিমাণ কোনটি হবে?
Correct Answer:
গ: থামার প্রয়োজন নেই
Explanation:
ইলেক বা লোপ চিহ্ন -এর ক্ষেত্রে বিরতিকালের পরিমাণ কোনটি হবে? সঠিক উত্তর থামার প্রয়োজন নেই ইলেক বা লোপচিহ্ন ('):কোনো বিলুপ্ত বর্ণের পরিবর্তে লোপ চিহ্ন বসে।
Who wrote the book 'Paradise Regained'?
Correct Answer:
A: John Milton
Explanation:
Who wrote the book 'Paradise Regained'? Correct Answer John Milton প্রশ্ন : Who wrote the book 'Paradise Regained '? উত্তর : John Milton বর্ণনা :'Paradise Regained ' is an epic written by John Milton. 'Ode to the West Wind' was written by P. B. Shelly. John Keats was an English Romantic poet তাই সঠিক উত্তর (ক)।
--Bangladesh are a brave nation.
Correct Answer:
C: The
Explanation:
--Bangladesh are a brave nation. Correct Answer The দেশ বাচক শব্দের অর্থ adjective এর পূর্বে the বসালে তা plural হয় এবং জাতি বুঝায় । যেমন The British are a judicious nation .Bangladesh এর adjective হচ্ছে Bangladeshi তাই সঠিক উত্তর হবে The Bangladeshi are a brave nation.
Which is the plural form of the word 'Hero'?
Correct Answer:
A: Heroes
Explanation:
Which is the plural form of the word 'Hero'? Correct Answer Heroes প্রশ্ন: Which is the plural form of the word 'Hero'? উত্তর: Heroes বর্ণনা:Hero অর্থ বীর। এর plural form হচ্ছে Heroes . তাই সঠিক উত্তর হবে (ক)।
Which one of the following is singular?
Correct Answer:
A: Knife
Explanation:
Which one of the following is singular? Correct Answer Knife প্রশ্ন :Which one of the following is singular? উত্তর :Knife, Monarch বর্ণনা :Knife - অর্থ - ছুরি। এর plural knives. Mouse অর্থ - ইঁদুর । এরplural হচ্ছে mice. Monarch অর্থ সর্বোচ্চ শাসক ; এর plural হচ্ছে Monarchs. Hands হচ্ছে plural .তাই সঠিক উত্তর (ক)(গ)।
"Prior to " means-
Correct Answer:
B: before
Explanation:
"Prior to " means- Correct Answer before prior means existing or coming before in time,
Find out the correct sentence:
Correct Answer:
D: We write in ink
Explanation:
Find out the correct sentence: Correct Answer We write in ink আমরা কালিতে লিখি
Choose the correct Answer:- Verb of the word 'New' is --
Correct Answer:
A: Renew
Explanation:
Choose the correct Answer:- Verb of the word 'New' is -- Correct Answer Renew New (নতুন) হচ্ছে adjective. New - এর adverb হচ্ছে Anew (নতুন করে, পুনরায়); Noun হচ্ছে Newness (নতুনত্ব); verb হচ্ছে Renew ( নবায়ন করা ); Newly (adv) অর্থ - সম্প্রতি, ইদানীং । তাই সঠিক উত্তর (ক) ।
Which is the noun of the word 'Enter'?
Correct Answer:
B: Entry
Explanation:
Which is the noun of the word 'Enter'? Correct Answer Entry Enter অর্থ - ভেতরে প্রবেশ করা ; entry (প্রবেশ ) হচ্ছে noun; entrance (প্রবেশদ্বার) হচ্ছে noun, enter এর অর্থের সাথে entry এর অর্থের মিল আছে। তাই সঠিক উত্তর (খ) ।
He is going to give me a prize.
Correct Answer:
D: I am going to be given a prize by him
Explanation:
He is going to give me a prize. Correct Answer I am going to be given a prize by him Active বাক্যে going to + V1 থাকলে passive বাক্যে হয় going to + be + V3 . প্রদত্ত বাক্যটি present continuous tense - এ আছে । কিন্তু (গ) তে আছে past continuous tense . তাই সঠিক উত্তর (ঘ)।
We will not admit children under ten.
Correct Answer:
A: Children under ten will not be admitted by us
Explanation:
We will not admit children under ten. Correct Answer Children under ten will not be admitted by us Future indefinite tense যুক্ত Active voice কে passive করার নিয়ম: Object টি subject হয় + Will be / will not be বসে + verb এর past Participle বসে + by বসে + subject এর object form বসে। তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে (ক) ।
Fill in the blank with correct word. Climate is a -- of the environment.
Correct Answer:
A: state
Explanation:
Fill in the blank with correct word. Climate is a -- of the environment. Correct Answer state Climate is a state of environment. এখানে Climate = জলবায়ু state = পর্যায় / অবস্থা environment = পরিবেশ সুতরাং, বাংলা অনুবাদ করলে বুঝা যায় এখানে State ই গ্রহনযোগ্য। অর্থাৎ, জলবায়ু পরিবেশের একটি অবস্থা।
Verb of the word 'simple' is --
Correct Answer:
C: simplify
Explanation:
Verb of the word 'simple' is -- Correct Answer simplify Simple (সরল) হচ্ছে adjective এর verb হচ্ছে simplify (সরল করা ); adjective হচ্ছে simply (সাদামাটাভাবে); noun হচ্ছে simplicity ( সরলতা) । Sample অর্থ - নমুনা । simplicity বলে কোনো শব্দ নেই। সুতরাং সঠিক উত্তর (গ)।
Which is the noun of the word 'Hate'?
Correct Answer:
A: Hatred
Explanation:
Which is the noun of the word 'Hate'? Correct Answer Hatred Hate (ঘৃণা করা) হচ্ছে verb . Hate - এর Noun হচ্ছে hatred (ঘৃণা); adjective হচ্ছে Hateful (ঘৃণা) ; Ha table (ঘৃণাযোগ্য) হচ্ছে adjective .Hates বলে কোনো শব্দ নেই। সুতরাং সঠিক উত্তর (ক) ।
টেট্রাহেড্রাল (Tetrahedral Theory) মতবাদ প্রদান করেন-
Correct Answer:
গ: লোথিয়ান গ্রীন
Explanation:
টেট্রাহেড্রাল (Tetrahedral Theory) মতবাদ প্রদান করেন- সঠিক উত্তর লোথিয়ান গ্রীন উইলিয়াম লোথিয়ান গ্রীন ছিলেন একজন ইংরেজ বণিক যিনি পরে হাওয়াই কিংডমে মন্ত্রিপরিষদের মন্ত্রী হন। অপেশাদার ভূতাত্ত্বিক হিসাবে তিনি পৃথিবীর গঠনের একটি তত্ত্ব প্রকাশ করেছিলেন যার নাম টেট্রহেড্রাল হাইপোথিসিস।
I wish I (sing). What is the correct form of the verb in the bracket?
Correct Answer:
A: Sang
Explanation:
I wish I (sing). What is the correct form of the verb in the bracket? Correct Answer Sang Sub + wish (v1) sub এর পর be verb এর ক্ষেত্রে were এবং main verb এর ক্ষেত্রে verb এর past form বসে। Sang হচ্ছে sing এর past form . সুতরাং সঠিক উত্তর (ক) ।
The word bounty is closest is closest in meaning to--
Correct Answer:
A: generosity
Explanation:
The word bounty is closest is closest in meaning to-- Correct Answer generosity Bounty (n) অর্থ - উদারতা ; generosity (n) অর্থ - উদারতা; familiar (adj). অর্থ - সুপরিচিত; dividing line (n) অর্থ - বিভাজক রেখা, sympathy (n) অর্থ - সহানুভূতি। এখানে bounty এর অর্থের দিক দিয়ে নিকটতম শব্দ হচ্ছে generosity. Correct answer হবে (ক) ।
'paediatric' relates to the treatment of---
Correct Answer:
B: children
Explanation:
'paediatric' relates to the treatment of--- Correct Answer children Paediatric অর্থ - শিশু চিকিৎসা সংক্রান্ত অর্থাৎ related to the treatment of children (শিশুরা) । তাই সঠিক উত্তর (খ)।
Choose the correct indirect speech--She asked me "where I were you?"
Correct Answer:
C: She asked me where I had been
Explanation:
Choose the correct indirect speech--She asked me "where I were you?" Correct Answer She asked me where I had been Reported speech - এর বাক্য Interrogative adverb দ্বারা শুরু হলে direct করার নিয়ম: Sub + ask + object (যদি থাকে) + Interrogative adverb টি বসে + reported speech এর sub বসে + বাকী অংশ বসে। Indirect speech টি past indefinite tense - এর হলে direct speech - এ past perfect tense - এ হয় । সুতরাং সঠিক উত্তর ( গ)।
'Through thick and thin' means--
Correct Answer:
B: under all conditions
Explanation:
'Through thick and thin' means-- Correct Answer under all conditions Through thick and thin অর্থ - সকল পরিস্থিতিতে , সুখে - দুঃখে ; অর্থাৎ under all conditions. তাই সঠিক উত্তর হবে (খ) ।
বাংলাদেশের পাহাড়গুলি কোন যুগের ?
Correct Answer:
গ: টারশিয়ারী
Explanation:
বাংলাদেশের পাহাড়গুলি কোন যুগের ? সঠিক উত্তর টারশিয়ারী টারশিয়ারি যুগ বলতে সাধারনত আদিম কালের পাহড়কে বুঝানো হয়। বাংলাদেশের মোট ভূখণ্ডের প্রায় ১২ শতাংশ এলাকা নিয়ে টারশিয়ারি যুগের পাহাড়গুলো গঠিত। হিমালয় পর্বত উত্থিত হওয়ার প্রক্রিয়ায় এসব পাহাড় সৃষ্টি হয়েছে। আমাদের দেশের টারশিয়ারি যুগের পাহাড়গুলো নিয়ে গঠিত এলাকাকে দুটি অঞ্চলে ভাগ করা হয়েছে। যেমন: ১. দক্ষিণ - পূর্বাঞ্চলের পাহাড় ২. উত্তর - পূর্বাঞ্চলের পাহাড়গুলো