Primary School Assistant Teacher Recruitment Test MCQs
Showing 50 questions (Total: 663)
Karim as well as Rahim --- praise
Correct Answer:
B: deserves
Explanation:
Karim as well as Rahim --- praise Correct Answer deserves As well as যুক্ত থাকলে সবসময় 1st subject অনুযায়ী verb হবে। Example :Karim and Rahim deserves praise. Karim অনুসারে deserves হবে
মনির ও তপনের আয়ের অনুপাত ৪ : ৩ । তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪ । মনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত?
Correct Answer:
খ: ৭২ টাকা
Explanation:
মনির ও তপনের আয়ের অনুপাত ৪ : ৩ । তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪ । মনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত? সঠিক উত্তর ৭২ টাকা মনির ও তপনের আয়ের অনুপাত ৪ : ৩।তখন ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪। সুতরাং, মনির, তপন ও রবিনের আয়র অনুপাত = ২০ : ১৫ : ১২ মনিরের ১২০ টাকা হলে, মনির : রবিন = মনিরের টাকা : রবিনের টাকা বা, ২০ : ১২ = ১২০ : রবিনের টাকা বা, ২০/১২ = ১২০/রবিনের টাকা বা, রবিনের টাকা * ২০ = ১২০ * ১২ বা, রবিনের টাকা * ২০ = ১৪৪০ বা, রবিনের টাকা = ১৪৪০/২০ বা, রবিনের টাকা = ৭২ টাকা
'Black and Blue" অর্থ কী?
Correct Answer:
গ: উত্তম মধ্যম
Explanation:
'Black and Blue" অর্থ কী? সঠিক উত্তর উত্তম মধ্যম Black and Blue একটি Idioms and phrases.এর অর্থ উত্তম মধ্যম বা প্রহার
Change the voice: "Where did you see him?"
Correct Answer:
B: Where was he seen by you?
Explanation:
Change the voice: "Where did you see him?" Correct Answer Where was he seen by you? প্রশ্নে উল্লেখিত বাক্যটি একটি প্রশ্নবোধক বাক্য । যার passive structure হলো - WH + be verb + object এর subject form + vpp + preposition + subject এর object form. তাই, "Where did you see him?" এর সঠিক passive form হবে - Where was he seen by you?
‘আমার ঘরের চাবি পরের হাতে’ গানটির রচয়িতা কে?
Correct Answer:
ক: লালন শাহ
Explanation:
‘আমার ঘরের চাবি পরের হাতে’ গানটির রচয়িতা কে? সঠিক উত্তর লালন শাহ বাউলসাধক লালন সাঁই রচিত কয়েকটি জনপ্রিয় গান - 'আমার ঘরের চাবি পরের হাতে' , খাঁচার ভিতর অচিন পাখি' , 'বাড়ির কাছে আরশী নগর' 'আমার ঘরখানায় কে বিরাজ করে', 'সময় গেলে সাধন হবে না'। অন্যদিকে মরমি কবি হাসন রাজার কয়েকটি জনপ্রিয় গান - 'লোকে বলে বলেরে' বাউলা কে বানাইলো রে ', 'সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো'। পাগলা কানাই ছিলেন প্রতিদ্বন্দ্বিমূলক ও আধ্যাত্মিক গানে পারদর্শী এবং রাধারমণ দত্ত হলেন ধামাইল গানের প্রবক্তা।
’সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’ পঙতিটি কার?
Correct Answer:
ক: মদনমোহন তর্কালংকার
Explanation:
’সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’ পঙতিটি কার? সঠিক উত্তর মদনমোহন তর্কালংকার ’সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’ পঙতিটির দুটির রচিয়তা মদনমোহন তর্কালঙ্কার । কবিতার নাম 'আমার পণ' । ছাত্রাবস্থায় তিনি 'রসতরঙ্গিণী' , 'বাসবদত্তা' কাব্যগন্থ রচনা করেন। তার অন্যতম সাহিত্যকর্ম 'শিশুশিক্ষা' নামক শিশুতোষ কবিতা। তার অপর একটি সুপরিচিত ও জনপ্রিয় শিশুতোষ কবিতা হলো 'পাখি সব করে রব' রাতি পোহইল ' ।
কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?
Correct Answer:
খ: ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
Explanation:
কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়? সঠিক উত্তর ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয় ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯। ১৯৬৯ সালে শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’ উপাধি লাভ করেন । কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক সভার আয়োজন করে। লাখো জনতার এই সম্মেলনে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়। উপাধি ঘোষণা দিয়েছিলেন তোফায়েল আহমেদ। এ সভায় রাখা বক্তৃতায় শেখ মুজিব ছাত্র সংগ্রাম পরিষদের এগার দফা দাবির পক্ষে তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
‘আবাহন’ শব্দের বিপরীত কোনটি?
Correct Answer:
গ: বিসর্জন
Explanation:
‘আবাহন’ শব্দের বিপরীত কোনটি? সঠিক উত্তর বিসর্জন ‘আবাহন’ এর বিপরীত শব্দ - বিসর্জন আবাহন /বিশেষ্য পদ/ মন্ত্র দ্বারা দেবতাকে আহ্বান, আমন্ত্রণ, বন্দনা, ডাক। /আ + বহ্ + ণিচ্ + অন/। /বিশেষণ পদ/ আবাহিত। বিসর্জন [ bisarjana ] বি. 1 ত্যাগ (প্রাণবিসর্জন, অশ্রুবিসর্জন); 2 পূজাবসানে প্রতিমা জলে বিলোপ, নিরঞ্জন (বিসর্জনের বাজনা)। [সং. বি + √ সৃজ্ + অন]।
If the price is low, demand _______
Correct Answer:
B: will increase
Explanation:
If the price is low, demand _______ Correct Answer will increase If the price is low, demand will increase। If clause টি যদি present indefinite tense হয়, তাহলে অপরটি Future indefinite tense হয়। অর্থাৎ If + present indefinite tense + future indefinite tense. সুতরাং সঠিক উত্তর হবে - If the price is low, demand will increase।
Learn the poem ____ heart
Correct Answer:
A: by
Explanation:
Learn the poem ____ heart Correct Answer by Learn something by heart (মুখস্ত করা ) একটি idiomatic expression । তাই সঠিক উত্তর হবে Learn the poem by heart
০.০০০১ এর বর্গমূল কোনটি?
Correct Answer:
ক: .০১
Explanation:
০.০০০১ এর বর্গমূল কোনটি? সঠিক উত্তর .০১ অপশন থেকে আমরা খুব সহজেই সঠিক উত্তর বের করতে পারি। যেমন - ০.০১ x ০.০১ = ০.০০০১ সুতরাং ০.০০০১ এর বর্গমূল ০.০১
বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফার ২য় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত?
Correct Answer:
ঘ: কেন্দ্রীয় সরকার
Explanation:
বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফার ২য় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কেন্দ্রীয় সরকার ১৯৬৬ সালের ছয় দফা দাবিসমূহ প্রস্তাব - ১ : শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি: লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করতে হবে, যেখানে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে নির্বাচিত আইন পরিষদ সার্বভৌম হবে; প্রস্তাব - ২ : কেন্দ্রীয় সরকারের ক্ষমতা: কেন্দ্রীয় (ফেডারেল) সরকারের ক্ষমতা কেবল মাত্র দু'টি ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে - যথা, দেশরক্ষা ও বৈদেশিক নীতি। অবশিষ্ট সকল বিষয়ে অঙ্গ - রাষ্ট্রগুলির ক্ষমতা থাকবে নিরঙ্কুশ। প্রস্তাব - ৩ : মুদ্রা বা অর্থ - সম্বন্ধীয় ক্ষমতা: মুদ্রার ব্যাপারে নিম্নলিখিত দু'টির যে কোন একটি প্রস্তাব গ্রহণ করা চলতে পারেঃ - (ক) সমগ্র দেশের জন্যে দু'টি পৃথক, অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে। অথবা (খ) বর্তমান নিয়মে সমগ্র দেশের জন্যে কেবল মাত্র একটি মুদ্রাই চালু থাকতে পারে। তবে সেক্ষেত্রে শাসনতন্ত্রে এমন ফলপ্রসূ ব্যবস্থা রাখতে হবে যাতে করে পূর্ব - পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে মূলধন পাচারের পথ বন্ধ হয়। এক্ষেত্রে পূর্ব পাকিস্তানের জন্য পৃথক ব্যাংকিং রিজার্ভেরও পত্তন করতে হবে এবং পূর্ব পাকিস্তানের জন্য পৃথক আর্থিক বা অর্থবিষয়ক নীতি প্রবর্তন করতে হবে। প্রস্তাব - ৪ : রাজস্ব, কর, বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা: ফেডারেশনের অঙ্গরাজ্যগুলির কর বা শুল্ক ধার্যের ব্যাপারে সার্বভৌম ক্ষমতা থাকবে। কেন্দ্রীয় সরকারের কোনরূপ কর ধার্যের ক্ষমতা থাকবে না। তবে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য অঙ্গ - রাষ্ট্রীয় রাজস্বের একটি অংশ কেন্দ্রীয় সরকারের প্রাপ্য হবে। অঙ্গরাষ্ট্রগুলির সবরকমের করের শতকরা একই হারে আদায়কৃত অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের তহবিল গঠিত হবে। প্রস্তাব - ৫ : বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা: (ক) ফেডারেশনভুক্ত প্রতিটি রাজ্যের বহির্বাণিজ্যের পৃথক পৃথক হিসাব রক্ষা করতে হবে। (খ) বহির্বাণিজ্যের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা অঙ্গরাজ্যগুলির এখতিয়ারাধীন থাকবে। (গ) কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা সমান হারে অথবা সর্বসম্মত কোন হারে অঙ্গরাষ্ট্রগুলিই মিটাবে। (ঘ) অঙ্গ - রাষ্ট্রগুলির মধ্যে দেশজ দ্রব্য চলাচলের ক্ষেত্রে শুল্ক বা করজাতীয় কোন রকম বাধা - নিষেধ থাকবে না। (ঙ) শাসনতন্ত্রে অঙ্গরাষ্ট্রগুলিকে বিদেশে নিজ নিজ বাণিজ্যিক প্রতিনিধি প্রেরণ এবং স্ব - স্বার্থে বাণিজ্যিক চুক্তি সম্পাদনের ক্ষমতা দিতে হবে। প্রস্তাব - ৬ : আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা: আঞ্চলিক সংহতি ও শাসনতন্ত্র রক্ষার জন্য শাসনতন্ত্রে অঙ্গ - রাষ্ট্রগুলিকে স্বীয় কর্তৃত্বাধীনে আধা সামরিক বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন ও রাখার ক্ষমতা দিতে হবে।
৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সবোর্চ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?
Correct Answer:
গ: ৫১
Explanation:
৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সবোর্চ্চ কতগুলো চারা রোপণ করা যাবে? সঠিক উত্তর ৫১ আমরা জানি,১ গজ = ৩ ফুটসুতরাং,১০০ গজ = (১০০ × ৩) ফুট বা ৩০০ ফুট।মোট বৃক্ষের চারা প্রয়োজন হবে, ( ৩০০ ÷ ৬ )+ ১ টি = (৫০ + ১) টি = ৫১ টি।সুতরাং সর্বোচ্চ ৫১ টি চারা রোপণ করা যাবে।
‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?
Correct Answer:
ক: গমনের পশ্চাৎ
Explanation:
‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি? সঠিক উত্তর গমনের পশ্চাৎ ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য - পশ্চাৎ গমন যা অব্যয়ীভাব সমাস । অব্যয়ীভাব সমাস পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন: জানু পর্যন্ত লম্বিত ('পর্যন্ত' শব্দের অব্যয় 'আ') = আজানুলম্বিত (বাহু), মরণ পর্যন্ত = আমরণ। বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাস সামীপ্য (নৈকট্য), বিপ্সা (পৌনঃপুনিকতা), পর্যন্ত, অভাব, অনতিক্রম্য, সাদৃশ্য, সম্পর্ক, সংস্পর্শ,ঊর্ধ্ব, সম্মান প্রভৃতি নানা অর্থে উপসর্গ তৎপুরুষ বা অব্যয়ীভাব সমাস হয়। যেমন: ১. সামীপ্য (উপ) কণ্ঠের সমীপে = উপকণ্ঠ, কূলের সমীপে = উপকূল ২. বিপ্সা (অনু, প্রতি) দিন দিন = প্রতিদিন, ক্ষণে ক্ষণে = অনুক্ষণে, ক্ষণ ক্ষণ = অনুক্ষণ ৩. অভাব (নিঃ = নির) আমিষের অভাব = নিরামিষ, ভাবনার অভাব = নির্ভাবনা, জলের অভাব = নির্জল, উৎসাহের অভাব = নিরুৎসাহ ৪. পর্যন্ত (আ) সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত = আসমুদ্রহিমাচল, পা থেকে মাথা পর্যন্ত = আপাদমস্তক ৫. সাদৃশ্য (উপ) শহরের সদৃশ = উপশহর, গ্রহের তুল্য = উপগ্রহ, বনের সদৃশ = উপবন ৬. অনতিক্রম্যতা (যথা) রীতিকে অতিক্রম না করে = যথারীতি, সাধ্যকে অতিক্রম না করে = যথাসাধ্য। এরূপ - যথাবিধি, যথাযোগ্য ৭. অতিক্রান্ত (উৎ) বেলাকে অতিক্রান্ত = উদ্বেল, শৃঙখলাকে অতিক্রান্ত = উচ্ছৃঙখল ৮. বিরোধ (প্রতি) বিরুদ্ধ বাদ = প্রতিবাদ, বিরুদ্ধ কূল = প্রতিকূল ৯. পশ্চাৎ (অনু) পশ্চাৎ গমন = অনুগমন, পশ্চাৎ ধাবন = অনুধাবন ১০. ঈষৎ (আ) ঈষৎ নত = আনত, ঈষৎ রক্তিম = আরক্তিম ১১. ক্ষুদ্র অর্থে (উপ) উপগ্রহ, উপনদী ১২. পূর্ণ বা সমগ্র অর্থে (পরি বা সম) পরিপূর্ণ, সম্পূর্ণ ১৩. দূরবর্তী অর্থে (প্র, পর) অক্ষির অগোচরে = পরোক্ষ। এরূপ - প্রপিতামহ ১৪. প্রতিনিধি অর্থে (প্রতি) প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, প্রতিবিম্ব ১৫. প্রতিদ্বন্দ্বী অর্থে (প্রতি) প্রতিপক্ষ, প্রত্যুত্তর ১৬. সম্পর্ক অর্থে (সম, বিষয়) সম্বল = বলের সম্পর্কে, সম্মান = মানের সম্পর্কে, সমক্ষে = অক্ষের সম্পর্কে ১৭. যোগ্যতা অর্থে (অনু) অনুসন্তান = যোগ্য সন্তান, অনুকূল = কুলের যোগ্য, অনুদান = দানের যোগ্য
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) তে অভীষ্ট কয়টি?
Correct Answer:
খ: ১৭
Explanation:
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) তে অভীষ্ট কয়টি? সঠিক উত্তর ১৭ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) তে ১৭টি অভীষ্ট। টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) এর লক্ষ্যগুলো হলোঃ ১. দারিদ্র্য নির্মূল; ২. ক্ষুধামুক্তি; ৩. সুস্বাস্থ্য; ৪. মানসম্পন্ন শিক্ষা; ৫. লিঙ্গ সমতা; ৬. বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন; ৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি; ৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি; ৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো; ১০. বৈষম্য হ্রাস; ১১. টেকসই শহর ও জনগণ; ১২. পরিমিত ভোগ; ১৩. জলবায়ুবিষয়ক পদক্ষেপ; ১৪. পানির নিচে প্রাণ; ১৫. স্থলভাগের জীবন; ১৬. শান্তি ও ন্যায়বিচার এবং ১৭. লক্ষ্য অর্জনে অংশীদারত্ব।
বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন?
Correct Answer:
গ: অষ্টম
Explanation:
বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন? সঠিক উত্তর অষ্টম অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়ায় বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে রাজস্ব আদায়ের হার মোট জিডিপির ১৪ শতাংশে উন্নীত করা হবে। যেটি বর্তমানে জিডিপির ১০ শতাংশের ঘরে রয়েছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'সকলের সাথে সমৃদ্ধির পথে'।
Choose the correctly spelt word ----
Correct Answer:
C: Bureau
Explanation:
Choose the correctly spelt word ---- Correct Answer Bureau Bureau অর্থ ব্যুরো
‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?
Correct Answer:
খ: শেখ মুজিবুর রহমান
Explanation:
‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন? সঠিক উত্তর শেখ মুজিবুর রহমান 'আমার দেখা নয়াচীন ' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গণচীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে লেখা একটি ডায়েরির পুস্তকি রূপ। এটি বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ। শেখ মুজিবের জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে বাংলা একাডেমি ২০২০ সালে বইটি প্রকাশ করে। আমার দেখা নয়া চীন আমার দেখা নয়া চীন বইয়ের প্রচ্ছদ লেখক শেখ মুজিবুর রহমান দেশ বাংলাদেশ ভাষা বাংলা বিষয় ইতিহাস, ভ্রমণ ধরন আত্মজীবনী প্রকাশক বাংলা একাডেমী প্রকাশনার তারিখ ২রা ফেব্রুয়ারি ২০২০ পূর্ববর্তী বই কারাগারের রোজনামচা
‘প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে’- গানটির গীতিকার-
Correct Answer:
ক: শেখ ওয়াহিদ
Explanation:
‘প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে’- গানটির গীতিকার- সঠিক উত্তর শেখ ওয়াহিদ প্রশ্নোল্লিখিত গানটির গীতিকার শেখ ওয়াহিদুর রহমান। 'আমার মাটির গাছে লাউ ধরেছে' কাঙ্গালিনী সুফিয়ার বিখ্যাত 'পরানের বান্ধববে - বুড়ি হইলাম তোর কারণে' কিংবা ডলি সায়ন্তিনীর কণ্ঠে 'কোন বা পথে নিতাইগঞ্জ যাই'সহ অসংখ্য জনপ্রিয় লোকগীতির গীতিকার তিনি।
‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে’- উক্তিটি কার?
Correct Answer:
গ: মীর মশাররফ হোসেন
Explanation:
‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে’- উক্তিটি কার? সঠিক উত্তর মীর মশাররফ হোসেন ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও নাট্যকার মীর মশাররফ হোসেনের বিখ্যাত উক্তি - 'মাতৃভাষায় যাহার ভক্তি নাই যে মানুষ নহে।' মাতৃভাষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি 'শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ।' মাতৃভাষা প্রসঙ্গে সতেরো শতেকের কবি আবদুল হাকিমের বিখ্যাত পঙক্তি - 'যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।'
ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়?
Correct Answer:
ক: ১৭ আগস্ট ২০১৭
Explanation:
ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়? সঠিক উত্তর ১৭ আগস্ট ২০১৭ বাংলাদেশে নতুন করে আরও পাঁচটি পণ্য জিওগ্রাফিক্যাল আডেন্টিফিকেশন (জি - আই) বা ভৌগলিক নির্দেশক হিসেবে নিবন্ধিত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট জিআই পণ্যের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯টিতে। নতুন নিবন্ধিত জি - আই পণ্যগুলো হল, রাজশাহী সিল্ক, রংপুরের শতরঞ্জি, কালিজিরা চাল, দিনাজপুরের কাটারীভোগ চাল এবং নেত্রকোনার সাদামাটি। এর আগে, বাংলাদেশে প্রথম বারের মতো জি - আই পণ্য হিসাবে ২০১৬ সালে স্বীকৃতি পেয়েছিল জামদানি। এরপর ২০১৭ সালে ইলিশ, ২০১৯ সালে খিরসাপাতি আম, ২০২০ সালে ঢাকাই মসলিন এবং চলতি বছর ওই ৫টি পণ্যকে স্বীকৃতি দেয়া হয়। এখন থেকে এই পণ্যগুলো বাংলাদেশের নিজস্ব পণ্য হিসাবে বিশ্বে পরিচিতি পাবে।
‘অনির্বচনীয়’ শব্দের অর্থ-
Correct Answer:
গ: বর্ণনাতীত
Explanation:
‘অনির্বচনীয়’ শব্দের অর্থ- সঠিক উত্তর বর্ণনাতীত 'অনিবচনীয়’ শব্দের অর্থ - অনন্য /বিশেষ্য পদ/ অন্যের সহিত সম্বন্ধ বর্জিত। অভিন্ন, অদ্বিতীয়, একমাত্র; অনুপম। সম্পর্কিত শব্দ: অননুকরণীয়, অননুভবনীয়, অননুভূত, অননুমত, অননুমেয়, অননুশীলন ।
‘কার্যে বিরতি’ অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?
Correct Answer:
খ: হাত গুটান
Explanation:
‘কার্যে বিরতি’ অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য? সঠিক উত্তর হাত গুটান হাত গুটান শব্দের অর্থ কোন কাজ শেষ করা বা সমাপ্তি করা । প্রশ্নে কার্য বিরতি শব্দ দ্বারা কাজ সমাপ্ত করাকেই বুঝানো হয়েছে ।
৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%?
Correct Answer:
খ: ৬০
Explanation:
৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%? সঠিক উত্তর ৬০ আমরা ধরে নেই,সংখ্যাটি = xপ্রশ্নমতে,৪৮ = x এর ৮০%বা, ৪৮ = ৪x ÷ ৫বা, x = (৫ * ৪৮) ÷ ৪∴ x = ৬০তাহলে উত্তরটি হলো ৬০।
দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যােগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী?
Correct Answer:
খ: ১০ ও ১৬
Explanation:
দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যােগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী? সঠিক উত্তর ১০ ও ১৬ ধরি,সংখ্যা দুটি 5x ও 8xপ্রশ্নমত,5x+2:8x+2=2:35x+2/8x+2=2/315x+6=16x+46-4=16x-15x2=xX=2সংখ্যা দুটি 5×2=10, 8×2=16
The correct spelling is ——–
Correct Answer:
A: Assignment
Explanation:
The correct spelling is ——– Correct Answer Assignment A task or piece of work allocated to someone as part of a job or course of study. "A homework assignment" The allocation of someone or something as belonging to a particular group or category. "The assignment of individuals to particular social positions"
‘অহরহ’ শব্দের সন্ধি বিচ্ছেদ -
Correct Answer:
Correct Answer:
Explanation:
‘অহরহ’ শব্দের সন্ধি বিচ্ছেদ - সঠিক উত্তর ”অহরহ” শব্দের সন্ধি বিচ্ছেদ অহঃ + অহ। অহঃ + অহ = অহরহ একটি বিশেষ বিসর্গ সন্ধি। এরকম কয়েকটি উদাহরণ হল বাচঃ + পতি = বাচস্পতি, ভাঃ + কর = ভাস্কর ইত্যাদি।
‘যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না’- বাক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি?
Correct Answer:
ক: অজ্ঞাতকুলশীল
Explanation:
‘যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না’- বাক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি? সঠিক উত্তর অজ্ঞাতকুলশীল একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলে । অর্থাৎ একটিমাত্র শব্দ দিয়ে যখন একাধিক পদ বা একটি বাক্যাংশের (উপবাক্য) অর্থ প্রকাশ করা হয়, তখন তাকে বাক্য সংকোচন বলে । যেমন - যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না’ - অজ্ঞাতকুলশীল এখানে হীরকরাজ - শব্দের মাধ্যমে হীরক দেশের রাজা - এই তিনটি পদের অর্থই সার্থকভাবে প্রকাশ পেয়েছে । এই তিনটি পদ একত্রে একটি বাক্যাংশ বা উপবাক্যও বটে । অর্থাৎ, হীরক দেশের রাজা - তিনটি পদ বা বাক্যাংশটির বাক্য সংকোচন হল - হীরকরাজ । গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ অকালে পেকেছে যে - অকালপক্ক্ব অক্ষির সম্মুখে বর্তমান - প্রত্যক্ষ অভিজ্ঞতার অভাব আছে যার - অনভিজ্ঞ অহংকার নেই যার - নিরহংকার অশ্বের ডাক - হ্রেষা অতি কর্মনিপুণ ব্যক্তি - দক্ষ অনুসন্ধান করবার ইচ্ছা - অনুসন্ধিৎসা অনুসন্ধান করতে ইচ্ছুক যে - অনুসন্ধিৎসু অপকার করবার ইচ্ছা - অপচিকীর্ষা অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে - অবিমৃষ্যকারী অতি শীতও নয়, অতি উষ্ণও নয় - নাতিশীতোষ্ণ অবশ্য হবে/ঘটবে যা - অবশ্যম্ভাবী অতি দীর্ঘ নয় যা - নাতিদীর্ঘ অতিক্রম করা যায় না যা - অনতিক্রমনীয়/অনতিক্রম্য যা সহজে অতিক্রম করা যায় না - দুরতিক্রমনীয়/দুরতিক্রম্য অগ্রে জন্মেছে যে - অগ্রজ অনুতে/পশ্চাতে/পরে জন্মেছে যে - অনুজ অরিকে দমন করে যে - অরিন্দম অন্য উপায় নেই যার - অনন্যোপায় অনেকের মাঝে একজন - অন্যতম অন্য গাছের ওপর জন্মে যে গাছ - পরগাছা আচারে নিষ্ঠা আছে যার - আচারনিষ্ঠ আপনাকে কেন্দ্র করে চিন্তা যার - আত্মকেন্দ্রীক আকাশে চরে যে - খেচর আকাশে গমন করে যে - বিহগ, বিহঙ্গ আট প্রহর যা পরা যায় - আটপৌরে আপনার রং লুকায় যে/যার প্রকৃত বর্ণ ধরা যায় না - বর্ণচোরা আয় অনুসারে ব্যয় করে যে - মিতব্যয়ী আপনাকে পণ্ডিত মনে করে যে - পণ্ডিতম্মন্য আদি থেকে অন্ত পর্যন্ত - আদ্যন্ত ইতিহাস রচনা করেন যিনি - ঐতিহাসিক ইতিহাস বিষয়ে অভিঞ্জ যিনি - ইতিহাসবেত্তা ইন্দ্রকে জয় করেছে যে - ইন্দ্রজিৎ ইন্দ্রিয়কে জয় করেছে যে - জিতেন্দ্রিয়ি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস আছে যার - আস্তিক ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস নেই যার - নাস্তিক ঈষৎ আমিষ/আঁষ গন্ধ যার - আঁষটে উপকার করবার ইচ্ছা - উপচিকীর্ষা উপকারীর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে না যে - অকৃতজ্ঞ উপকারীর অপকার করে যে - কৃতঘ্ন একই সময়ে বর্তমান - সমসাময়িক একই মায়ের সন্তান - সহোদর এক থেকে আরম্ভ করে - একাদিক্রমে একই গুরুর শিষ্য - সতীর্থ কথায় বর্ণনা যায় না যা - অনির্বচনীয় কোনভাবেই নিবারণ করা যায় না যা - অনিবার্য সহজে নিবারণ করা যায় না যা/কষ্টে নিবারণ করা যায় যা - দুর্নিবার সহজে লাভ করা যায় না যা/কষ্টে লাভ করা যায় যা - দুর্লভ কোন কিছুতেই ভয় নেই যার - নির্ভীক, অকুতোভয় ক্ষমার যোগ্য - ক্ষমার্হ কউ জানতে না পারে এমনভাবে - অজ্ঞাতসারে গোপন করার ইচ্ছা - জুগুপ্সা চক্ষুর সম্মুখে সংঘটিত - চাক্ষুষ চৈত্র মাসের ফসল - চৈতালি জীবিত থেকেও যে মৃত - জীবন্মৃত জানার ইচ্ছা - জিজ্ঞাসা জানতে ইচ্ছুক - জিজ্ঞাসু জ্বল জ্বল করছে যা - জাজ্বল্যমান জয় করার ইচ্ছা - জিগীষা জয় করতে ইচ্ছুক - জিগীষু জানু পর্যন্ত লম্বিত - আজানুলম্বিত তল স্পর্শ করা যায় না যার - অতলস্পর্শী তীর ছোঁড়ে যে - তীরন্দাজ দিনে যে একবার আহার করে - একাহারী দীপ্তি পাচ্ছে যা - দীপ্যমান দু’বার জন্মে যে - দ্বিজ নষ্ট হওয়াই স্বভাব যার - নশ্বর নদী মেখলা যে দেশের - নদীমেখলা নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে - নাবিক নিজেকে যে বড়ো মনে করে - হামবড়া নূপুরের ধ্বনি - নিক্কণ পা থেকে মাথা পর্যন্ত - আপাদমস্তক প্রিয় বাক্য বলে যে নারী - প্রিয়ংবদা পূর্বজন্ম স্মরণ করে যে - জাতিস্মর পান করার যোগ্য - পেয় পান করার ইচ্ছা - পিপাসা ফল পাকলে যে গাছ মরে যায় - ওষধি বিদেশে থাকে যে - প্রবাসী বিশ্বজনের হিতকর - বিশ্বজনীন ব্যাকরণ জানেন যিনি - বৈয়াকরণ বিজ্ঞানের বিষয় নিয়ে গবেষণায় রত যিনি - বৈজ্ঞানিক বেদ - বেদান্ত জানেন যিনি - বৈদান্তিক বয়সে সবচেয়ে বড়ো যে - জ্যেষ্ঠ বয়সে সবচেয়ে ছোটো যে - কনিষ্ঠ ভোজন করার ইচ্ছা - বুভুক্ষা মৃতের মত অবস্থা যার - মুমূর্ষু মুষ্টি দিয়ে যা পরিমাপ করা যায় - মুষ্টিমেয় মৃত্তিকা দ্বারা নির্মিত - মৃন্ময় মর্মকে পীড়া দেয় যা - মর্মন্তুদ মাটি ভেদ করে ওঠে যা - উদ্ভিদ মৃত গবাদি পশু ফেলা হয় যেখানে - ভাগাড় মন হরণ করে যা - মনোহর মন হরণ করে যে নারী - মনোহারিণী যা দমন করা যায় না - অদম্য যা দমন করা কষ্টকর - দুর্দমনীয় যা নিবারণ করা কষ্টকর - দুর্নিবার যা পূর্বে ছিল এখন নেই - ভূতপূর্ব যা বালকের মধ্যেই সুলভ - বালকসুলভ যা বিনা যত্নে লাভ করা গিয়েছে - অযত্নলব্ধ যা ঘুমিয়ে আছে - সুপ্ত যা বার বার দুলছে - দোদুল্যমান যা দীপ্তি পাচ্ছে - দেদীপ্যমান যা সাধারণের মধ্যে দেখা যায় না - অনন্যসাধারণ যা পূর্বে দেখা যায় নি - অদৃষ্টপূর্ব যা কষ্টে জয় করা যায় - দুর্জয় যা কষ্টে লাভ করা যায় - দুর্লভ যা অধ্যয়ন করা হয়েছে - অধীত যা অনেক কষ্টে অধ্যয়ন করা যায় - দুরধ্যয় যা জলে চরে - জলচর যা স্থলে চরে - স্থলচর যা জলে ও স্থলে চরে - উভচর যা বলা হয় নি - অনুক্ত যা কখনো নষ্ট হয় না - অবিনশ্বর যা মর্ম স্পর্শ করে - মর্মস্পর্শী যা বলার যোগ্য নয় - অকথ্য যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না - অজ্ঞাতকুলশীল যা চিন্তা করা যায় না - অচিন্তনীয়, অচিন্ত্য যা কোথাও উঁচু কোথাও নিচু - বন্ধুর যা সম্পন্ন করতে বহু ব্যয় হয় - ব্যয়বহুল যা খুব শীতল বা উষ্ণ নয় - নাতিশীতোষ্ণ যার বিশেষ খ্যাতি আছে - বিখ্যাত যা আঘাত পায় নি - অনাহত যা উদিত হচ্ছে - উদীয়মান যা ক্রমশ বর্ধিত হচ্ছে - বর্ধিষ্ণু যা পূর্বে শোনা যায় নি - অশ্রুতপূর্ব যা সহজে ভাঙ্গে - ভঙ্গুর যা সহজে জীর্ণ হয় - সুপাচ্য যা খাওয়ার যোগ্য - খাদ্য যা চিবিয়ে/চর্বণ করে খেতে হয় - চর্ব্য যা চুষে খেতে হয় - চোষ্য যা লেহন করে খেতে হয়/লেহন করার যোগ্য - লেহ্য যা পান করতে হয়/পান করার যোগ্য - পেয় যা পানের অযোগ্য - অপেয় যা বপন করা হয়েছে - উপ্ত যা বলা হয়েছে - উক্ত যার অন্য উপায় নেই - অনন্যোপায় যার কোন উপায় নেই - নিরুপায় যার উপস্থিত বুদ্ধি আছে - প্রত্যুৎপন্নমতি যার সর্বস্ব হারিয়ে গেছে - সর্বহারা, হৃতসর্বস্ব যার কোনো কিছু থেকেই ভয় নেই - অকুতোভয় যার আকার কুৎসিত - কদাকার যার কোন শত্রু নেই/জন্মেনি - অজাতশত্রু যার দাড়ি/শ্মশ্রু জন্মে নি - অজাতশ্মশ্রু যার কিছু নেই - অকিঞ্চন যে কোন বিষয়ে স্পৃহা হারিয়েছে - বীতস্পৃহ যে শুনেই মনে রাখতে পারে - শ্রুতিধর যে বাস্তু থেকে উৎখাত হয়েছে - উদ্বাস্তু যে নারী নিজে বর বরণ করে নেয় - স্বয়ংবরা যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না - বনস্পতি যে রোগ নির্ণয় করতে হাতড়ে মরে - হাতুড়ে যে নারীর সন্তান বাঁচে না/যে নারী মৃত সন্তান প্রসব করে - মৃতবৎসা যে গাছ অন্য কোন কাজে লাগে না - আগাছা যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে - পরগাছা যে পুরুষ বিয়ে করেছে - কৃতদার যে মেয়ের বিয়ে হয়নি - অনূঢ়া যে ক্রমাগত রোদন করছে - রোরুদ্যমান (স্ত্রীলিঙ্গ - রোরুদ্যমানা) যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না - অপরিণামদর্শী যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে/অগ্র পশ্চাত বিবেচনা না করে কাজ করে যে - অবিমৃশ্যকারী যে বিষয়ে কোন বিতর্ক/বিসংবাদ নেই - অবিসংবাদী যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ - শ্বাপদসংকুল যিনি বক্তৃতা দানে পটু - বাগ্মী যে সকল অত্যাচারই সয়ে যায় - সর্বংসহা যে নারী বীর সন্তান প্রসব করে - বীরপ্রসূ যে নারীর কোন সন্তান হয় না - বন্ধ্যা যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে - কাকবন্ধ্যা যে নারীর স্বামী প্রবাসে আছে - প্রোষিতভর্তৃকা যে স্বামীর স্ত্রী প্রবাসে আছে - প্রোষিতপত্নীক যে পুরুষের চেহারা দেখতে সুন্দর - সুদর্শন (স্ত্রীলিঙ্গ - সুদর্শনা) যে রব শুনে এসেছে - রবাহুত যে লাফিয়ে চলে - প্লবগ যে নারী কখনো সূর্য দেখেনি - অসূর্যম্পশ্যা যে নারীর স্বামী মারা গেছে - বিধবা যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে - নবোঢ়া লাভ করার ইচ্ছা - লিপ্সা শুভ ক্ষণে জন্ম যার - ক্ষণজন্মা শত্রুকে/অরিকে দমন করে যে - অরিন্দম শত্রুকে বধ করে যে - শত্রুঘ্ন সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা - প্রত্যুদ্গমন সকলের জন্য প্রযোজ্য - সর্বজনীন সকলের জন্য হিতকর - সার্বজনীন স্ত্রীর বশীভূত হয় যে - স্ত্রৈণ সেবা করার ইচ্ছা - শুশ্রুষা হনন/হত্যা করার ইচ্ছা - জিঘাংসা হরিণের চামড়া - অজিন হাতির ডাক - বৃংহতি
প্রথম ১০টি বিজোড় সংখ্যার যােগফল কত?
Correct Answer:
ঘ: ১০০
Explanation:
প্রথম ১০টি বিজোড় সংখ্যার যােগফল কত? সঠিক উত্তর ১০০ আমরা জানি, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল = ক২ সুতরাং ১০টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল = ১০২ = ১০০ উত্তরঃ ১০০
The Principal will —– the answer scripts.
Correct Answer:
B: look over
Explanation:
The Principal will —– the answer scripts. Correct Answer look over Look over হল transitive verb । যার অর্থ - to inspect or examine especially in a cursory way. সঠিক উত্তর - The Principal will look over the answer scripts.
"রূপ্সার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়’ কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন?
Correct Answer:
গ: রূপসা নদী
Explanation:
"রূপ্সার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়’ কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন? সঠিক উত্তর রূপসা নদী পাতা:রুপসী বাংলা - জীবনানন্দ দাশ আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে—এই বাংলায়হয়তো মানুষ নয়—হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে;হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশেকুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল - ছায়ায়;হয়তো বা হাঁস হ’ব—কিশোরীর—ঘুঙুর রহিবে লাল পায়,সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে;আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসেজলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়; হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে;হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে;রূপ্সার ঘোলা জলে হয়তো কিশোর এক শাদা ছেঁড়া পালেডিঙা বায়;—রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়েদেখিবে ধবল বক: আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে–
Agomoni School is one of the best ____ in the city.
Correct Answer:
B: schools
Explanation:
Agomoni School is one of the best ____ in the city. Correct Answer schools one of the best এর পরে Noun সর্বদা বহুবচন হয়। তাই সঠিক উত্তর হবে - Agomoni School is one of the best schools in the city.
ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা?
Correct Answer:
খ: সপ্তম
Explanation:
ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? সঠিক উত্তর সপ্তম ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বর্তমানে বাংলা ভাষা বিশ্বের ৬ষ্ঠ প্রধান ভাষা। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ কথা বলেন এই ভাষায়। মাতৃভাষা হিসেবে ইংরেজির অবস্থান তৃতীয়। মাতৃভাষা হিসেবে বিশ্ব - ভাষা তালিকায় বাংলার অবস্থান পঞ্চম এবং বহুল ব্যবহৃত ভাষা হিসেবে এর অবস্থান সপ্তম। ইন্দো - ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত বাংলায় কথা বলেন ২২ কোটির বেশি মানুষ।
এসডিজি (SDG) এর কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত?
Correct Answer:
ক: ৪
Explanation:
এসডিজি (SDG) এর কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর ৪ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বা বৈশ্বিক লক্ষ্যগুলি হলো ১৭টি আন্তঃসংযুক্ত বৈশ্বিক লক্ষ্যগুলির একটি সংগ্রহ যা "সকলের জন্য একটি ভালো এবং আরও টেকসই ভবিষ্যৎ অর্জনের পরিকল্পনা হিসাবে তৈরি করা হয়েছে। জাতিসংঘ লক্ষ্যগুলো প্রণয়ন করেছে এবং “টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক লক্ষ্যমাত্রা” হিসেবে লক্ষ্যগুলোকে প্রচার করেছে। এসব লক্ষ্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা - কে প্রতিস্থাপন করেছে, যা ২০১৫ সালের শেষ নাগাদ মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। SDGs - এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে । ১৭টি এসডিজি হলো: ১. দারিদ্র্য বিলোপ ; ২. ক্ষুধা মুক্তি ; ৩. সুস্বাস্থ্য ও কল্যাণ ; ৪. মানসম্মত শিক্ষা; ৫. লিঙ্গ সমতা ; ৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ; ৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি ; ৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ; ৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো; ১০.অসমতার হ্রাস; ১১. টেকসই নগর ও জনপদ ; ১২. পরিমিত ভোগ ও উৎপাদন ; ১৩. জলবায়ু কার্যক্রম ; ১৪. জলজ জীবন ; ১৫. স্থলজ জীবন ; ১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান ; ১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷
৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসেমি?
Correct Answer:
খ: ৯৮
Explanation:
৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসেমি? সঠিক উত্তর ৯৮ বৃত্তের ব্যাস হবে = (৭ + ৭) সে.মি. = ১৪ সে.মি. ধরি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a সে.মি. আমরা জানি, বর্গের কর্ন = √২.a বর্গটি বৃত্তের অন্তর্লিখিত হওয়ায়, বর্গের কর্ন = বৃত্তের ব্যাস = > √২.a = ১৪ = > a = ১৪/√২ সে.মি. = > a² = (১৪/√২)² = > a² = ৯৮ ব.সে.মি. ∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ৯৮ ব.সে.মি.
একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান । আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর ৩ গুণ । বড় বাহু ২১ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ কত?
Correct Answer:
ঘ: ১৪ মিটার
Explanation:
একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান । আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর ৩ গুণ । বড় বাহু ২১ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ কত? সঠিক উত্তর ১৪ মিটার যেহেতু আয়তক্ষেত্রের বড় বাহুর দৈর্ঘ্য ২১ মিটার সুতরাং ছোট বাহুর দৈর্ঘ্য ২১ ÷ ৩ = ৭ মিটার অতএব বর্গের পরিসীমা = আয়তের পরিসীমা = ২ ( ৭ + ২১) মিটার = ৫৬ মিটার অতএব বর্গের এক বাহুর দৈর্ঘ্য = ৫৬ ÷ ৪ = ১৪ মিটার
“To break the ice” means,
Correct Answer:
D: to start a conversation
Explanation:
“To break the ice” means, Correct Answer to start a conversation break the ice means - do or say something to relieve tension or get conversation going in a strained situation or when strangers meet.
‘Once in a blue moon’ means-
Correct Answer:
C: very rarely
Explanation:
‘Once in a blue moon’ means- Correct Answer very rarely Once in a blue moon: This poetic phrase refers to something extremely rare in occurrence. A blue moon is the term commonly used for a second full moon that occasionally appears in a single month of our solar - based calendars.
“Leave no stone unturned” means
Correct Answer:
A: try every possible means
Explanation:
“Leave no stone unturned” means Correct Answer try every possible means "To leave no stone unturned" is an idiom that means to do everything possible to find something or to solve a problem.
কালবৈশাখীর ইংরেজি -
Correct Answer:
গ: North Westerlies
Explanation:
কালবৈশাখীর ইংরেজি - সঠিক উত্তর North Westerlies কাল বৈশাখী /noun/ northwester; nor'wester; north - wester; Nor' wester; Nor' westerly; /প্রতিশব্দ/ কালবৈশাখী;
একজন চাকুরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?
Correct Answer:
গ: ৫০০০
Explanation:
একজন চাকুরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল? সঠিক উত্তর ৫০০০ ১৫% বৃদ্ধিতে, বর্তমান বেতন = (১০০ + ১৫)টাকা = ১১৫ টাকা বর্তমান বেতন ১১৫ টাকা হলে পূর্বের বেতন ১০০ টাকা অতএব বর্তমান বেতন ১ টাকা হলে পূর্বের বেতন = ১০০/১১৫ টাকা অতএব বর্তমান বেতন ৫৭৫০ হলে পূর্বের বেতন = ১০০× ৫৭৫০/১১৫ টাকা = ৫০০০ টাকা
রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট ১৮০ নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে ১৪ নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে?
Correct Answer:
ক: ৯৭
Explanation:
রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট ১৮০ নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে ১৪ নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে? সঠিক উত্তর ৯৭ ধরি, রহিম ইংরেজিতে নম্বর পেয়েছে = x সুতরাং গণিতে নম্বর পেয়েছে = x + 14 মোট নম্বর = 180 = > x + x + 14 = 180 = > 2x = 180 - 14 = > 2x = 166 = > x = 83 ∴ সুতরাং গণিতে নম্বর পেয়েছে = x + 14 = 83 + 14 = 97
০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে?
Correct Answer:
খ: ৫৬
Explanation:
০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে? সঠিক উত্তর ৫৬ ৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে? ৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বড় থেকে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি হবে - ৫৬ ব্যাখ্যা: ৮৪, ৮০, ৭৬, ৭২, ৬৮, ৬৪, ৬০, ৫৬(অষ্টম সংখ্যা), ৫২, ৪৮, ৪৪, ৪০, ৩৬, ৩২, ২৮, ২৪, ২০, ১৬, ১২, ৮, ৪
x>y এবং z
Correct Answer:
খ: xz < yz
Explanation:
x>y এবং z সঠিক উত্তর xz < yz x>y এবং z
খনার বচনে প্রাধান্য পেয়েছে -
Correct Answer:
খ: কৃষি
Explanation:
খনার বচনে প্রাধান্য পেয়েছে - সঠিক উত্তর কৃষি পুবে ধনু নিত্য ঝরাখনার বচনে প্রাধান্য পেয়েছে - কৃষি পুবে ধনু নিত্য ঝরা পচ্চিমে ধনু নিত্য খরা (খনার এ বচনে বলা হয়েছে, আষাঢ় - শ্রাবণ মাসে পুব আকাশে রংধনু দেখা দিলে বৃষ্টি হবে এবং পশ্চিমে দেখা গেলে খরা হবে।১) ‘খনা’ কি ‘খনার বচন’ নিয়ে বিদ্যমান আলাপ কি নথিতে আমরা বরাবর ছকবদ্ধ কিছু একরৈখিক ধরন ও সূত্র দেখতে পাই। যদিও খনা কি খনার বচন নিয়ে গুরুত্ব তৈরি করার মতো লেখালেখি আমাদের নাগাল কি হদিসে তেমন একটা নেই। মহামতি খনা তাঁর অমর সৃষ্টি ‘খনার বচনের’ ভেতর দিয়েই আমাদের ইতিহাসে জোরদার দৃশ্যমানতা তৈরি করেছেন। হয়তো সেই কারণেই খনাবিষয়ক আলোচনায় প্রধান হয়ে ওঠে কেবল তাঁর বচনসমূহ। বচনভিন্ন খনা বারবার আমাদের অধিপতি আলাপের ঘেরাটোপ থেকে বিচ্ছিন্ন কি অদৃশ্য হয়ে যান বা তাঁকে আড়াল করে রাখা হয়। এমনকি খনার বচন নিয়ে আলাপের সূত্রগুলো তাঁর বচনের ‘কৃষি ও আবহাওয়ার সম্বন্ধকে’ এমন কায়দায় উপস্থাপন করে বারবার, যেখান থেকে আমরা খনার বচনের বিজ্ঞান - দর্শন নয় কেবল ‘কৃষি কি আবহাওয়ার উপযোগিতামূলক পরামর্শই’ ঠাহর করতে পারি। সচরাচর খনার ‘বিদুষী’, ‘জ্যোতিষী’, ‘কৃষি বচন রচয়িতা’, ‘কিংবদন্তি’ ইত্যাদি পরিচয় নির্মাণেরই চল প্রতিষ্ঠিত। ‘খনার বচনও’ সচরাচর ‘লোকসংস্কৃতির’ এক প্রবল বলপ্রয়োগে বন্দী, যেখান থেকে নিম্নবর্গের রূপান্তরধর্মী জীবন কি আখ্যানের কোনো আন্দাজ পাওয়া যায় না। খনা কি খনার বচন নিয়ে যত ধরনের লেখালেখি হাতের নাগালে পাওয়া যায়, সেসব লেখালেখির ধরন ও কাঠামো প্রায় একই। প্রচলিত নথিগুলো পয়লা খনার জন্মবৃত্তান্ত বর্ণনা করে (যা জন্মরহস্য বলে একধরনের দক্ষিণ এশীয় ফ্যান্টাসি তৈরি করে), পরবর্তীতে তাঁর একধরনের ‘সংক্ষিপ্ত জীবনী’ তুলে ধরে। এসব জীবনীর একটা প্রধান অংশজুড়েই খনাকে পরিবারকেন্দ্রিক অভিজ্ঞতার ভেতর দিয়ে টেনে টেনে সামাজিকীকরণ করা হয়। খনার শ্বশুর, স্বামী, রাক্ষসপুরীতে বড় হওয়া ও জ্যোতিষজ্ঞান লাভ, রাজদরবার সব মিলিয়ে খনাকে ‘প্রকাশ’ করা হয়। রয়েছে খনার জন্মস্থান বিতর্ক এবং বচনের ভাষিক বাহাস। তারপর খনার বচনগুলোর একটা সংকলন তুলে দেওয়া হয়। ছন্দোবদ্ধ বচনটির পর একটি বর্ণনামূলক মানে দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে বচনগুলো শ্রেণীকরণ করে ব্যবহূত হতে দেখা যায়। যেমন, কৃষিবিষয়ক বচন, তিলতত্ত্ব, হলুদবিষয়ক, কচুবিষয়ক, বৃষ্টি গণনা, কলার চাষবিষয়ক ইত্যাদি। খনার এক বচন ছাড়া প্রচলিত অধিকাংশ রচনায় খনাকে ‘ইতিহাসের এক নিষ্ক্রিয় ও প্রতিরোধহীন’ ব্যক্তি হিসেবেই উপস্থাপন করা হয়। কিছু ক্ষেত্রে ‘খনার জিহ্বা কেটে নেওয়ার ঘটনাকে’ পুরুষতান্ত্রিক নিপীড়ন ও নারীর জ্ঞানকে প্রান্তিক করে তোলার উদাহরণ হিসেবে ব্যাখা দেওয়া হয়। কেউ কেউ খনার বচনের ‘জনমত’ ও গ্রহণযোগ্যতাকেও প্রমাণ করার চেষ্টা করেছেন। সবকিছু মিলিয়ে অধিপতি জ্ঞানকাণ্ডের খনা - ভাবনাসমূহ খনা কি খনার বচনকে ‘লোকসংস্কৃতি ও গ্রামীণ কৃষিসমাজের বিষয়’ হিসেবে এক প্রশ্নহীন অপরত্বের২ মোড়কে সমাজ রূপান্তরের ধারাপাত থেকে দূরে সরিয়ে রেখেছে। এর ধারাবাহিকতায় দেখা যায়, নিম্নবর্গের যাপিতজীবন ও রাষ্ট্রবিকাশের আখ্যান থেকে খনা কি খনাদের সৃষ্টি ও দর্শনকে ‘অস্বীকৃত’ ও ‘অবাঞ্ছিত’ করে রাখা হয়। যাপিতজীবনের দেনদরবার থেকে বিচ্ছিন্ন করে খনাদের ‘ধরাছোঁয়ার বাইরের অচিন রূপকথা কি নাগালহীন কিংবদন্তি’ করে তোলা হয়। ক্ষমতাবানদের রচিত ইতিহাসে কেবল খনা নয়, উলগুলান বা মুণ্ডা বিদ্রোহের কারিগর বীরসা মুণ্ডা কি হুল বা সাঁওতাল বিদ্রোহের নেতা ফুলমণি মুর্মুদেরও এভাবেই ‘অপর’ হিসেবে উপস্থাপন করা হয়। নিরন্তর বিজ্ঞানমনস্কতা কি সামাজিক বোঝাপড়া দিয়ে তখন এসব চরিত্র কি তাদের চিন্তা ও দর্শন নিম্নবর্গের নাগালের বাইরে থেকে যায়। আর সেখান থেকেই আজকের আলাপখানি৩ শুরু করতে চাইছি। খনা ও খনার বচনের বিজ্ঞান - দর্শনকে আজকের আলাপে বোঝার চেষ্টা করব। আলাপের সূত্র ধরে খনার বৃত্তান্ত, প্রচলিত আখ্যান ও কাহিনিগুলো আমাদের টানতে হবে ক্ষমতার রাজনীতি ও ইতিহাসের বৈষম্যের ব্যাকরণকে স্পষ্ট করার জন্য। আলাপের ক্ষেত্রে একটা রাজনৈতিক তাত্ত্বিক পাটাতন অনেকখানি জরুরি হয়ে দাঁড়ায়। নিম্নবর্গের প্রতিরোধী জ্ঞানকাণ্ডের বিজ্ঞানমনস্কতা আলাপের অলিগলি ঘুরতে আমাদের টানটান রাখবে। প্রতিবেশ - নারীবাদী৪ তত্ত্ব - তালাশের ভেতর দিয়ে চলতি আলাপ তার আসর জমানোর মানত করেছে। বাংলা ও ইংরেজিতে প্রকাশিত খনা ও খনার বচন নিয়ে লেখালেখিগুলোর প্রায় গরিষ্ঠভাগই (যা পাওয়া গেছে এ শর্তকে মেনে) চলতি আলাপে টেনে আনা হয়েছে। খনার বচনের ক্ষেত্রে নিজস্ব সংগ্রহ, রাস্তা কি মেলাতে বিক্রীত বই থেকে শুরু করে গবেষণা পুস্তক - জার্নাল - পত্রিকা - সাময়িকী এবং ওয়েবদুনিয়াতে যা পাওয়া গেছে তা - ও গুরুত্ব দিয়ে আলাপের সঙ্গী হয়েছে। খনার বচন এবং খনার বিজ্ঞান - দর্শনকে জানতে - বুঝতে দেশের নানান প্রান্তে গ্রামীণ জনপদে নিম্নবর্গের বাহাস ও দেনদরবার কাজে লেগেছে। নিম্নবর্গের এই প্রজ্ঞা ও গতিই বিজ্ঞানের সত্যকে প্রকাশ করে, খনার বচন কি খনার দর্শন জীবনব্যাপী যে সত্যের সীমানা তৈরি করেছে। চলতি আলাপ থেকে আমরা অধিপতি জ্ঞানকাণ্ডের ক্ষমতার বলপ্রয়োগ ও নিম্নবর্গের জ্ঞানদুনিয়ার প্রান্তিকীকরণ ও নিরন্তর টিকে থাকার লড়াইয়ের ধরনটিও বোঝার চেষ্টা করব। কারণ খনা ও খনার বচনকে দাবিয়ে রাখার মৌলিক সূত্র ও কারণ ক্ষমতার রাজনীতির ভেতরেই সীমাবদ্ধ।
He came to Dhaka with a view to — a new place.
Correct Answer:
D: visiting
Explanation:
He came to Dhaka with a view to — a new place. Correct Answer visiting He came to Dhaka with a view to visiting a new place. With a view to, look forward to, accustomed to, addicted to, be/get used to ইত্যাদি phrase গুলোর পর সর্বদা মূল verb - এর সাথে ing যুক্ত হয়।
পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে?
Correct Answer:
খ: ফসফেট ও নাইট্রোজেন
Explanation:
পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে? সঠিক উত্তর ফসফেট ও নাইট্রোজেন ফসফেট ও নাইট্রোজেন রাসায়নিক উপাদানের আধিক্যে পানিতে শ্যাওলা জন্মে।
নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের অন্তর্ভুক্ত?
Correct Answer:
ক: আশ্রয়ন ও শিক্ষা সহায়তা
Explanation:
নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর আশ্রয়ন ও শিক্ষা সহায়তা মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ হলোঃ একটি বাড়ি এটি খামার আশ্রয়ণ প্রকল্প ডিজিটাল বাংলাদেশ শিক্ষা সহায়তা কর্মসূচি নারীর ক্ষমতায়ন ঘরের ঘরের বিদ্যুৎ কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিনিয়োগ বিকাশ পরিবেশ সুরক্ষা।
I look forward to
Correct Answer:
D: hearing from you soon
Explanation:
I look forward to Correct Answer hearing from you soon I look forward to hearing from you soon With a view to, look forward to, accustomed to, addicted to, be/get used to ইত্যাদি phrase গুলোর পর সর্বদা মূল verb - এর সাথে ing যুক্ত হয়।
৮, ১১, ১৭, ২৯, ৫৩, —- পরবর্তী সংখ্যাটি কত?
Correct Answer:
খ: ১০১
Explanation:
৮, ১১, ১৭, ২৯, ৫৩, —- পরবর্তী সংখ্যাটি কত? সঠিক উত্তর ১০১ ৮ ৮ + ৩ = ১১ ১১ + ৬ = ১৭ ১৭ + ১২ = ২৯ ২৯ + ২৪ = ৫৩ ৫৩ + ৪৮ = ১০১ ২ গুন করে বাড়ছে এবং যোগ হয়ছে