Upazila Rural Development Officer of Bangladesh Rural Development Board (BARD) MCQs
Showing 50 questions (Total: 161)
Choose the correct sentence....
Correct Answer:
B: He died for the country.
Explanation:
Choose the correct sentence.... Correct Answer He died for the country. He died for the Country
I was advised to turn _____ the money which I had found hidden behind the bushes. (Fill in the blank)
Correct Answer:
A: in
Explanation:
I was advised to turn _____ the money which I had found hidden behind the bushes. (Fill in the blank) Correct Answer in প্রশ্ন: I was advised to turn - - - - - the money which I had found hidden behin the bushes. উত্তর: in বর্ণনা: turn in অর্থ - কর্তৃপক্ষের কাছে ফেরত দেয়া খ. turn aside অর্থ - অন্যদিকে ফেরাবার ফেরানো গ. turn away অর্থ - অন্যদিকে মুখ ফেরানো ঘ. turn out অর্থ - বন্ধ করা নিভিয়ে দেওয়া তাই (ক)ই এখানে সঠিক উত্তর কারণ বাক্যের অর্থ অনুযায়ী turn in সংগতিপূর্ণ।
He advised us to desist _____ that attempt. (Fill in the blank)
Correct Answer:
C: from
Explanation:
He advised us to desist _____ that attempt. (Fill in the blank) Correct Answer from Advise from একটি appropriate preposition, যার অর্থ নিরস্ত হওয়া। অর্থাৎ তিনি আমাদের চেষ্টা থেকে নিরস্ত হওয়ার উপদেশ দিলেন।
Choose the antonym of "Soothe"
Correct Answer:
B: Irritate
Explanation:
Choose the antonym of "Soothe" Correct Answer Irritate Soothe শব্দের অর্থ "প্রশমিত করা" অন্যদিকে Irritate শব্দের অর্থ " জালাত্বন করা" এটাই বিপরীত শব্দ আশাকরি বুঝতে পারছেন ধন্যবাদ
Choose the synonym of "Capture"
Correct Answer:
A: Apprehend
Explanation:
Choose the synonym of "Capture" Correct Answer Apprehend এখানে, Capture শব্দের অর্থ " গ্রেফতার " এবং, Apprehend শব্দের অর্থ " গ্রেফতার " দুইটা শব্দের অর্থ একই আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ
Choose the antonym of "Fertile"
Correct Answer:
B: Barren
Explanation:
Choose the antonym of "Fertile" Correct Answer Barren Fertile - উবর্র, fecund, productive এগুলো same.. Barren - অনূবর্র, নিস্ফল, , synonym.. Arid, impotent, infertile
আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একককে বলে --
Correct Answer:
খ: কেলভিন
Explanation:
আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একককে বলে -- সঠিক উত্তর কেলভিন কেলভিন হলো তাপগতীয় তাপমাত্রার এস. আই. একক। ১ কেলভিন হলো পানির ত্রৈধ বিন্দুর তাপগতীয় তাপমাত্রা'র ১/২৭৩.১৬ ভগ্নাংশের সমান। তাপমাত্রার পার্থক্য কেলভিন এবং ডিগ্রি সেলসিয়াস(সেন্টিগ্রেড) স্কেলে সমান কিন্তু ডিগ্রী সেলসিয়াসে প্রকাশিত একটি নির্দিষ্ট তাপমাত্রা সংখ্যাগতভাবে কেলভিনে প্রকাশিত তাপমাত্রার চেয়ে ২৭৩.১৫ পরিমাণ ক্ষুদ্রতর। অর্থাৎ, ১ ডিগ্রি সেলসিয়াস = ১ কেলভিন - ২৭৩.১৫ কেলভিনকে 'K' দ্বারা সূচিত করা হয়।
Choose the synonym of "Magnanimous"
Correct Answer:
A: Generous
Explanation:
Choose the synonym of "Magnanimous" Correct Answer Generous এখানে, Magnanimous শব্দের অর্থ " মহানুভব বা উদার" এবং Generous শব্দের অর্থ ও " উদার" অপশন গুলার মধ্যে এটাই সামর্থক শব্দ আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ
খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নামঃ
Correct Answer:
ঘ: কোর্ট অব আরবিট্রেশন
Explanation:
খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নামঃ সঠিক উত্তর কোর্ট অব আরবিট্রেশন Court of Arbitration for Sport এর প্রবর্তক জুয়ান এন্থনিও সামারাঞ্চ। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে সুইজারল্যান্ডের লুজানে এবং কার্যকর হয় ৩০ জুন, ১৯৮৪ সালে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ১৯৮৩ সালে এর অনুমোদন দান করে। Court of Arbitration for Sport এর অতিরিক্ত আদালত নিউইয়র্ক ও সিডনিতে অবস্থিত।
Choose the antonym of "Segregation"
Correct Answer:
A: Integration
Explanation:
Choose the antonym of "Segregation" Correct Answer Integration Segregation শব্দের অর্থ " পৃথকীকরণ " এবং Integration শব্দের অর্থ " একীভবন " অথএব এটি একটি বীপরিত শব্দ আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ
বাংলা একাডেমির মূল ভবনের নাম কি?
Correct Answer:
ক: বর্ধমান হাউজ
Explanation:
বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? সঠিক উত্তর বর্ধমান হাউজ ভাষা আন্দোলনের পরবর্তী প্রেক্ষাপটের ভিত্তিতে ১৯৫৫ সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়।
The phrase "an apple of discord" means--
Correct Answer:
D: an object of quarrel
Explanation:
The phrase "an apple of discord" means-- Correct Answer an object of quarrel “An apple of discord ”- এর অর্থ হচ্ছে বিবাদের বিষয়।An object of Quarrel এর অর্থ বিবাদের বিষয়।
পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের পরিচালক কে?
Correct Answer:
গ: গৌতম ঘোষ
Explanation:
পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের পরিচালক কে? সঠিক উত্তর গৌতম ঘোষ পদ্মানদীর মাঝি হল একটি বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশ এবং ভারতের যৌথভাবে নির্মিত চলচ্চিত্র। বাঙালি কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একই নামের উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষ চলচ্চিত্রটি নির্মাণ করেন। এতে অভিনয় করেন - রাইসুল ইসলাম আসাদ, চম্পা, রূপা গঙ্গোপাধ্যায়, উৎপল দত্ত প্রমূখ।
সেন্টমার্টিন দ্বীপের অন্য নাম হলো--
Correct Answer:
ক: নারিকেল জিঞ্জিরা
Explanation:
সেন্টমার্টিন দ্বীপের অন্য নাম হলো-- সঠিক উত্তর নারিকেল জিঞ্জিরা সেন্টমার্টিন বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। এটি একটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এটি বাংলাদেশের সর্ব - দক্ষিণের ইউনিয়ন। এ দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা বা দারুচিনি দ্বীপ।
কোন পতঙ্গ তার নিজের ওজনের ৫০ গুন বেশি ওজন বহন করতে পারে?
Correct Answer:
খ: পিঁপড়া
Explanation:
কোন পতঙ্গ তার নিজের ওজনের ৫০ গুন বেশি ওজন বহন করতে পারে? সঠিক উত্তর পিঁপড়া পিঁপড়ার কান নেই। পিঁপড়ার হাঁটু এবং পায়ে আছে বিশেষ এক ধরণের সেনসিং ভাইব্রেসন যার মাধ্যমে আশেপাশের পরিস্থিতি পিঁপড়ারা বুঝতে পারে। পোকামাকড়ের মধ্যে সবচেয়ে বড় মস্তিষ্কের অধিকারী পিপড়া। বিশ্বে পিঁপড়ার প্রায় ১২ হাজার প্রজাতি রয়েছে। এই প্রাণীটি তার শরীরের ওজনের চেয়েও ৫০ গুণ বেশি ওজন বহন করতে পারে! পিঁপড়াদেরও একজন রাণী থাকে যার থেকে লক্ষাধিক বাচ্চা হয়। পিঁপড়ার কান নেই। তাই মাটির কম্পন থেকেই শব্দের ব্যাপারটি বুঝে নেয়।
“গুয়ানতানামো” বন্দিশালা কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: কিউবা
Explanation:
“গুয়ানতানামো” বন্দিশালা কোথায় অবস্থিত? সঠিক উত্তর কিউবা গুয়ানতানামো কারাগার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার যা বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত। এই কারাগারে বন্দীদের বিনাবিচারে আটক রাখা হয় এবং তথ্য আদায়ের লক্ষ্য নিয়ে বন্দীদের ওপর যৌন অত্যাচার, 'ওয়াটার বোর্ডিং' - সহ বিবিধ আইনবহির্ভূত উপায়ে নির্যাতন চালানো হয়। নির্যাতনের প্রকার ও মাত্রা এতই বেশি যে এই কারাগারকে ‘মর্ত্যের নরক’ বলে আখ্যায়িত করা হয়েছে। বিশ্বব্যাপী প্রতিবাদ সত্ত্বেও এই কারাগারটিকে অব্যাহতভাবে নির্যাতনের জন্য ব্যবহার করতে থাকায় মানবাধিকার লঙ্ঘনের কারণে একে মার্কিনীদের ‘লজ্জা’ হিসাবে অভিহিত করা হয়েছে। এই কারাগারটি ২০০২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূ - খণ্ডের বাইরে কিউবার দক্ষিণ - পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে এর অবস্থান।
Choose the synonym of "Rudimentary"
Correct Answer:
A: Elementary
Explanation:
Choose the synonym of "Rudimentary" Correct Answer Elementary এখানে, Rudimentary শব্দের অর্থ " প্রাথমিক" এবং, Elementary শব্দের অর্থ " প্রাথমিক" অথএব শব্দের অর্থ একই ধন্যবাদ আশা করি বুঝতে পারছেন
বাংলাদেশ কতো সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
Correct Answer:
ঘ: ১৯৭৪
Explanation:
বাংলাদেশ কতো সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর ১৯৭৪ বাংলাদেশ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে ১৩৬ সদস্য পদ লাভ করে৷
বাংলাদেশের আইনে এসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি কি?
Correct Answer:
ক: মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদন্ড
Explanation:
বাংলাদেশের আইনে এসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি কি? সঠিক উত্তর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদন্ড এসিড নিক্ষেপের জন্য অপরাধ দমন আইন, ২০০২ - এ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ব্যবস্থা রয়েছে। দেশের প্রতিটি জেলায় এসিড নিক্ষেপ সংক্রান্ত আপরাধের বিচারের জন্য এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল আছে। জেলা ও দায়রা জজদের এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিম্নের কোন দেশটি জি-সেভেন (Group of Seven) এর সদস্য নয়?
Correct Answer:
খ: চীন
Explanation:
নিম্নের কোন দেশটি জি-সেভেন (Group of Seven) এর সদস্য নয়? সঠিক উত্তর চীন ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত জি - ৮ ভুক্ত দেশ সমূহ - কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জাপান। ইউরোপীয় ইউনিয়নও বর্তমানে এর সদস্য।
সোয়াইন ফ্লুর ভাইরাস চিকিৎসা শাস্ত্রে কি নামে পরিচিত?
Correct Answer:
ক: এইচ১ এন১
Explanation:
সোয়াইন ফ্লুর ভাইরাস চিকিৎসা শাস্ত্রে কি নামে পরিচিত? সঠিক উত্তর এইচ১ এন১ সোয়াইন ইনফ্লুয়েঞ্জা বা সোয়াইন ফ্লু শূকরের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ২০০৯ সালের এপ্রিল মাসে পৃথিবীর কয়েকটি দেশে মানব মৃত্যুর কারণ বলে চিহ্নিত হয়েছে। এটি মূলত শূকরের মাঝেই পাওয়া যেত যা কিনা শূকরকে ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত করত। অন্যান্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতই এটি শ্বাসনালীতে সংক্রমন করে থাকে। পূর্বে সোয়াইন ইনফ্লেঞ্জা ভাইরাস মানুষকে আক্রান্ত না করলেও ধারণা করা হচ্ছে, ২০০৯ সালের এপ্রিলে উদ্ভব হওয়া ভাইরাসটি মানুষ, শূকর ও পাখির ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংমিশ্রনে। এটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস টাইপ A (H1N1)।
জাপানের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কি?
Correct Answer:
ঘ: সিনজে আবে
Explanation:
জাপানের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কি? সঠিক উত্তর সিনজে আবে রাষ্ট্রপ্রধান: সম্রাট নারুহিতোপ্রধানমন্ত্রী: ফুমিও কিশিদা
"Let there be light" কার বিখ্যাত চলচ্চিত্র?
Correct Answer:
খ: জহির রায়হান
Explanation:
"Let there be light" কার বিখ্যাত চলচ্চিত্র? সঠিক উত্তর জহির রায়হান চলচ্চিত্রটি অসমাপ্ত। এটি শেষ হবার আগেই মুক্তিযুদ্ধ আরম্ভ হয়।
ডিমের সাদা অংশে কোন শ্রেণীর প্রোটিন থাকে?
Correct Answer:
খ: অ্যালবুমিন
Explanation:
ডিমের সাদা অংশে কোন শ্রেণীর প্রোটিন থাকে? সঠিক উত্তর অ্যালবুমিন ডিমের কুসুমে থাকে গ্লোবিউলিন।
টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ২০০৯ তে চ্যাম্পিয়ন দল কোনটি?
Correct Answer:
ক: পাকিস্তান
Explanation:
টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ২০০৯ তে চ্যাম্পিয়ন দল কোনটি? সঠিক উত্তর পাকিস্তান প্রথম আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতা ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলায় ভারত, পাকিস্তানকে পরাজিত করার মাধ্যমে শিরোপা লাভ করে। এতে আইসিসি'র দুইটি সহযোগী দেশ ৫০ - ওভারের প্রতিযোগিতা হিসেবে ২০০৭ সালের আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ প্রথম বিভাগে অংশ নিয়ে যোগ দেয়। ডিসেম্বর, ২০০৭ সালে সিদ্ধান্ত নেয়া হয় যে, অধিকতর ভালো দল নির্ধারণে ২০ - ওভারের বাছাইপর্ব প্রতিযোগিতা আয়োজন করা হবে। ছয় দলের অংশগ্রহণে শীর্ষস্থানীয় দুই দল ২০০৯ সালের বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় অংশ নিবে ও প্রত্যেকেই প্রাইজমানি বাবদ $২৫০, ০০০ মার্কিন ডলার লাভ করবে। ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্বিতীয় প্রতিযোগিতায় পাকিস্তান শিরোপা জয় করে। ২১ জুন, ২০০৯ তারিখে দলটি শ্রীলঙ্কাকে পরাভূত করে।
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম প্রেসিডেন্ট কে?
Correct Answer:
গ: জর্জ ওয়াশিংটন
Explanation:
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম প্রেসিডেন্ট কে? সঠিক উত্তর জর্জ ওয়াশিংটন জর্জ ওয়াশিংটন ব্যতীত সকল প্রেসিডেন্ট হোয়াইট হাউসে অবস্থান করে ছিলেন। হোয়াইট হাউসের নির্মাণ কাজ শেষ হবার পূর্বেই তিনি মারা যান।
ইন্দোনেশিয়া ব্যতীত কোন দেশের মুসলমান সংখ্যা সর্বাধিক?
Correct Answer:
ক: পাকিস্তান
Explanation:
ইন্দোনেশিয়া ব্যতীত কোন দেশের মুসলমান সংখ্যা সর্বাধিক? সঠিক উত্তর পাকিস্তান মুসলিম সংখ্যা গরিষ্ঠতায় বিশ্বে ইন্দোনেশিয়া ১ম হলেও, ২য় স্থানে রয়েছে পাকিস্তান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য যে কমিশনটি গঠিত হয়েছিল তার নাম কি?
Correct Answer:
খ: নাথান কমিশন
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য যে কমিশনটি গঠিত হয়েছিল তার নাম কি? সঠিক উত্তর নাথান কমিশন ১৯১২ সালের ২৭ মে তেরো সদস্য বিশিষ্ট নাথান কমিশন গঠিত হয়।
জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নামঃ
Correct Answer:
খ: বনলতা সেন
Explanation:
জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নামঃ সঠিক উত্তর বনলতা সেন জীবনানন্দ দাস - রুপসী বাংলার কবি নামে পরিচিত।এছাড়া তিমির হননের কবি,নির্জনতার কবি নামে পরিচিত। জীবনানন্দ দাশ রচিত কাব্য গ্রন্থ গুলো হলোঃ "ঝরাপালক" (১৯২৭), "ধূসর পান্ডুলিপি (১৯৩৬), "বনলতা সেন" (১৯৪২), "মহাপৃথিবী"(১৯৪৪), "সাতটি তারার তিমির"(১৯৪৮), "রূপসী বাংলা"(১৯৫৭), "বেলা অবেলা কালবেলা"(১৯৬১);
কখনও উপন্যাস লেখেননিঃ
Correct Answer:
গ: সুধীন্দ্রনাথ দত্ত
Explanation:
কখনও উপন্যাস লেখেননিঃ সঠিক উত্তর সুধীন্দ্রনাথ দত্ত সুধীন্দ্রনাথ দত্ত কখনও কোনো উপন্যাস না লিখেও বাংলা সাহিত্যে একজন বিখ্যাত ব্যক্তি।
'বর্ণচোরা' বাগধারাটির অর্থ হলোঃ
Correct Answer:
খ: কপটচারী
Explanation:
'বর্ণচোরা' বাগধারাটির অর্থ হলোঃ সঠিক উত্তর কপটচারী বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরী হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে। যে পদগুচ্ছ বা বাক্যাংশ বিশিষ্টার্থক প্রয়োগের ফলে আভিধানিক অর্থের বাইরে আলাদা অর্থ প্রকাশ করে, তাকে বলা হয় বাগধারা। বাগধারা ভাষাকে সংক্ষিপ্ত করে, ভাবের ইঙ্গিতময় প্রকাশ ঘটিয়ে বক্তব্যকে রসমধুর করে উপস্থাপন করে। এদিক থেকে বাগধারা বাংলা সাহিত্যের বিশেষ সম্পদ। বাগধারা গঠনে বিভিন্ন শব্দের ব্যবহারকে শব্দের রীতিসিদ্ধ প্রয়োগও বলা হয়। একে বাগবিধিও বলা হয়ে থাকে। বর্ণচোরা = কপটচারী বর্ণচোরা আম = কপট ব্যক্তি
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' এ প্রার্থনাটি করেছেঃ
Correct Answer:
গ: ঈশ্বরী পাটনী
Explanation:
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' এ প্রার্থনাটি করেছেঃ সঠিক উত্তর ঈশ্বরী পাটনী ভারতচন্দ্র রায় গুণাকরের অন্নদামঙ্গলের অন্তর্গত। দেবী পাঠনীকে বলে, আমাকে খেয়া পার করে দাও। পাঠনী রাজি হয়ে দেবীকে তার নৌকায় তুলে নেয়। কিন্তু ঈশ্বরী পাঠনী দেবিকে চিনতে পারে না। যখন দেখে দেবী যেখানে পা রেখেছেন সেখানটা স্বর্ণ হয়ে যাচ্ছে তখন পাঠনী বুঝতে পারে তিনি সাধারণ কোনো নারী নয়, মহাদেবি। যখন চিনতে পারে তখন দেবি তাকে বলে তুমি আমার কাছে কি চাও। তখন পাঠনী তার ছেলে মেয়ের জন্য ঐ প্রার্থনা করে।
'নিশীথ রাতে বাজছে বাঁশি' এখানে নিশীথ কোন পদ?
Correct Answer:
গ: বিশেষ্যর বিশেষণ
Explanation:
'নিশীথ রাতে বাজছে বাঁশি' এখানে নিশীথ কোন পদ? সঠিক উত্তর বিশেষ্যর বিশেষণ নাম বিশেষণ : যে বিশেষণ পদ কোন বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষায়িত করে, অর্থাৎ অন্য কোন পদ সম্পর্কে কিছু বলে, তাকে নাম বিশেষণ বলে। যেমন - বিশেষ্যের বিশেষণ : নীল আকাশ আর সবুজ মাঠের মাঝ দিয়ে একটি ছোট্ট পাখি উড়ে যাচ্ছে। সর্বনামের বিশেষণ : সে রূপবান ও গুণবান।
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কি?
Correct Answer:
খ: উদধি
Explanation:
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কি? সঠিক উত্তর উদধি নীরদ অর্থ মেঘ, মার্তন্ড অর্থ সূর্য, অবনী অর্থ পৃথিবী। সমুদ্র অর্থ সাগর,রত্নাকর,জলধি,সিন্ধু, বারিধি, বারীশ,উদধি,অর্ণব, অম্বুধি, পয়োধি, পারাবার,জলনিধি, নীলাম্বু, পাথার,পয়োনিধি, জলধর,অম্বুনিধি, তোয়নিধি, বারীশ,বারীন্দ্র।।।।
'কুজ্ঝটিকা' শব্দের অর্থ হলোঃ
Correct Answer:
ক: কুয়াশা
Explanation:
'কুজ্ঝটিকা' শব্দের অর্থ হলোঃ সঠিক উত্তর কুয়াশা কুজ্ঝটিকা, কুজ্ঝটি, কুজ্ঝটী - [বিশেষ্য পদ] কুয়াশা, কুহেলিকা।এবং কুজ্ঝটিকা - শব্দটির সন্ধিবিচ্ছেদ কুৎ + ঝটিকা।
'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থঃ
Correct Answer:
খ: সঞ্চয়ের প্রবৃত্তি
Explanation:
'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থঃ সঠিক উত্তর সঞ্চয়ের প্রবৃত্তি টাকা জমানোর লোভ।
'সিংহাসন' শব্দটি কোন সমাস?
Correct Answer:
খ: মধ্যপদলোপী কর্মধারয়
Explanation:
'সিংহাসন' শব্দটি কোন সমাস? সঠিক উত্তর মধ্যপদলোপী কর্মধারয় মধ্যপদলোপী কর্মধারয় - যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন, সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা, স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ, ব্রাহ্মণ ধর্মীয় প্রধান পুরোহিত = ব্রাহ্মণ পুরোহিত, জগতের রক্ষাকারী ঈশ্বর = জগদীশ্বর ।
সেন্টমার্টিন দ্বীপে কোন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়?
Correct Answer:
গ: চুনা পাথর
Explanation:
সেন্টমার্টিন দ্বীপে কোন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়? সঠিক উত্তর চুনা পাথর সেন্ট মার্টিন দ্বীপে সিলিকা ছাড়াও রয়েছে ৬৬ জাতির প্রবাল, ১০৮৭ প্রজাতির শামুক, জিনুক, ১০৫৩ প্রজাতির সামুদ্রিক শৈবাল, ১৯ প্রজাতির স্তন্যপায়ী প্রাণি
নিচের কোনটি সঠিক?
Correct Answer:
গ: বিষবৃক্ষ-উপন্যাস
Explanation:
নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর বিষবৃক্ষ-উপন্যাস বিষবৃক্ষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস। এটি বঙ্কিমচন্দ্রের চতুর্থ বাংলা উপন্যাস এবং তাঁর বিষবৃক্ষ - কৃষ্ণকান্তের উইল - রজনী গার্হস্থ্যধর্মী উপন্যাসত্রয়ীর অন্যতম। ১২৭৯ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা (১৮৭২) থেকে চৈত্র সংখ্যা (১৮৭৩) পর্যন্ত বঙ্গদর্শন পত্রিকায় মোট বারোটি কিস্তিতে বিষবৃক্ষ উপন্যাসটি প্রকাশিত হয়। চরিত্রঃ নগেন্দ্রনাথ সূর্যমুখী,কুন্দনন্দিনী বিদ্রোহী - কাজী নজরুল ইসলাম এর বিখ্যাত কবিতা নৌকা ডুবি - রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস
সাধারন শেয়ার হোল্ডারদের কোন অধিকার আছে?
Correct Answer:
ক: তারা কোম্পানির তথ্যাদি জানতে চাইতে পারে এবং কোম্পানির বই দেখতে পারে।
Explanation:
সাধারন শেয়ার হোল্ডারদের কোন অধিকার আছে? সঠিক উত্তর তারা কোম্পানির তথ্যাদি জানতে চাইতে পারে এবং কোম্পানির বই দেখতে পারে। শেয়ার মালিকরা কোম্পানির যেকোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। যে সিদ্ধান্তের পক্ষে বেশির ভাগ ভোট পড়ে কোম্পানি পরবর্তী সময়ে ওই সিদ্ধান্ত গ্রহণ করে। যেহেতু সাধারণ শেয়ারহোল্ডাররা কোম্পানির মালিক, সেহেতু প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় অংশগ্রহণের অধিকার তাদের থাকে।
'শকুনি মামা' এর অর্থ কি?
Correct Answer:
গ: কুচক্রী লোক
Explanation:
'শকুনি মামা' এর অর্থ কি? সঠিক উত্তর কুচক্রী লোক বাগধারা : কোন শব্দ বা শব্দ - সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যময় হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ - সমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলা হয় । [বাংলা ভাষার ব্যাকরণ : নবম - দশম শ্রেণী] আক্ষরিক অর্থ ছাপিয়ে যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে বাগধারা বা বিশিষ্টার্থক শব্দ বলে । বাগধারা মূলত কথ্য ভাষার সম্পদ হলেও তা এখন আর কেবল কথ্য ভাষায় সীমাবদ্ধ নেই । সাহিত্যে তার বিচরণ এখন যত্রতত্র পরিলক্ষিত হচ্ছে। যেমন - জান খারাপ, হাঁক দেওয়া, পকেট শুকিয়ে যাওয়া, বাজি মেরে দেওয়া [সৌদামিনী মালো; উচ্চ মাধ্যমিক বাংলা সংকলন] অর্থাৎ, একটি বা কয়েকটি শব্দ বাক্যে একত্রে ব্যবহৃত হয়ে যখন ঐ শব্দ বা শব্দগুচ্ছের সাধারণ অর্থ প্রকাশ না করে কোন বিশেষ অর্থ প্রকাশ করে, তখন তাদের বলা হয় বাগধারা বা বাক্যরীতি ।
'খাস তালুকের প্রজা' প্রবাদটির অর্থ হলোঃ
Correct Answer:
ঘ: খুব অনুগত ব্যক্তি
Explanation:
'খাস তালুকের প্রজা' প্রবাদটির অর্থ হলোঃ সঠিক উত্তর খুব অনুগত ব্যক্তি জীবন, জগৎ ও সমাজ সম্পর্কে মানুষের বাস্তব অভিজ্ঞতাপ্রসূত এই প্রবাদ লোকসাহিত্যের একটি বিশেষ শাখা। প্রবাদ অতীতের বিষয় হয়েও সমকালকে সবচেয়ে বেশি স্পর্শ করে। আধুনিক যুগে প্রায় সব ধরনের রচনায় প্রবাদ ব্যবহূত হয়। কবিতা, প্রবন্ধ, উপন্যাস, নাটক, সংবাদপত্র, বিজ্ঞাপন, বক্তৃতা, এমনকি দৈনন্দিন কথাবার্তায়ও প্রবাদের ব্যবহার লক্ষ করা যায়।
ব্যবসার হার(Terms of Trade) হচ্ছে-
Correct Answer:
গ: রপ্তানি ও আমদানি দামের হার
Explanation:
ব্যবসার হার(Terms of Trade) হচ্ছে- সঠিক উত্তর রপ্তানি ও আমদানি দামের হার Terms of trade (TOT) represent the ratio between a country's export prices and its import prices. How many units of exports are required to purchase a single unit of imports? The ratio is calculated by dividing the price of the exports by the price of the imports and multiplying the result by 100.
সুদের হার ও শেয়ার বাজারের সম্পর্ক কোন ধরনের?
Correct Answer:
খ: ঋণাত্মক
Explanation:
সুদের হার ও শেয়ার বাজারের সম্পর্ক কোন ধরনের? সঠিক উত্তর ঋণাত্মক সুদের হার কথাটি শেয়ারবাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । সুদের হারের সাথে বিনিয়োগের যেমন ঋণাত্মক সম্পর্ক তেমনি শেয়ারবাজার হচ্ছে বিনিয়োগের একটি বিশাল ক্ষেত্র, যেখানে সুদের হার বাড়লে শেয়ারবাজারে বিনিয়োগ কমে আবার বিপরীতক্রমে সুদের হার কমলে শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ে । সুদের হার কমলে লোকজন সঞ্চয় না বাড়িয়ে সেটা শেয়ার বাজারে বিনিয়োগ করবে।
বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত কোনটি?
Correct Answer:
ঘ: জনশক্তি
Explanation:
বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত কোনটি? সঠিক উত্তর জনশক্তি নিজ দেশের প্রয়োজন মিটিয়ে একটি দেশ তার সমস্ত সম্পদ অন্যদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে। যদিও বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের বিভিন্ন মাধ্যম রয়েছে যেমন মানবসম্পদ, পাটশিল্প, পোশাকশিল্প ইত্যাদি। বাংলাদেশে চিহ্নিত একটি ঘন জনবসতিপূর্ণ দেশ তাই এদেশের মানবসম্পদ অনেক । এই মানব সম্পদ ব্যবহার এর মাধ্যমে বাংলাদেশ তার সর্বোচ্চ পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে।
Doctors encourage their patients not to get upset about 'trivial' matters. (Match the best alternative that correspond to the quotations word)
Correct Answer:
B: unimportant
Explanation:
Doctors encourage their patients not to get upset about 'trivial' matters. (Match the best alternative that correspond to the quotations word) Correct Answer unimportant trivial means insignificant( not so important).
মুদ্রার অবমূল্যায়নের প্রধান উদ্দেশ্য কোনটি?
Correct Answer:
ক: রপ্তানি বৃদ্ধি করা
Explanation:
মুদ্রার অবমূল্যায়নের প্রধান উদ্দেশ্য কোনটি? সঠিক উত্তর রপ্তানি বৃদ্ধি করা অন্যান্য দেশের মুদ্রার তুলনায় নিজ দেশের মুদ্রার মান কমিয়ে দেয়ার নাম মুদ্রার অবমূল্যায়ন বা devaluation । এটি করা হয় স্থির বিনিময় হার মুদ্রানীতির অধীনে । যখন দেশে ব্যয়ের পরিমাণ অন্যান্য দেশের তুলনায় বেশি গতিতে বেড়ে যায় তখন রপ্তানিকে ত্বরান্বিত করার জন্য মুদ্রার অবমূল্যায়ন অপরিহার্য হয়ে পড়ে ।
নিম্নের কোনটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রনের হাতিয়ার নয়?
Correct Answer:
ঘ: মুদ্রা সরবরাহ বৃদ্ধি
Explanation:
নিম্নের কোনটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রনের হাতিয়ার নয়? সঠিক উত্তর মুদ্রা সরবরাহ বৃদ্ধি নানা কারণেই একটি দেশে চালুকৃত মুদ্রার পরিমাণ অনেক সময় মাত্রাতিক্ত হারে বেড়ে যায় । কিন্তু সেইসাথে পণ্য সরবরাহের পরিমাণ একই হারে বাড়ে না ফলে বাজারে দ্রব্যমূল্য বেড়ে যায় । অর্থনীতির ভাষায় একে বলে মুদ্রাস্ফীতি । আর সেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কতগুলো হাতিয়ার রয়েছে। যেমন - কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ব্যাংক হার বৃদ্ধি, নগদ জমার অনুপাত বৃদ্ধি, খোলাবাজারে ঋণপত্র বিক্রয় ইত্যাদির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় । মুদ্রার সরবরাহ বৃদ্ধি করা হলে মুদ্রাস্ফীতি আরো বাড়বে তাই এটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের হাতিয়ার নয়।
'ব্যর্থ' শব্দটির সন্ধি বিচ্ছেদ হলোঃ
Correct Answer:
গ: বি + অর্থ
Explanation:
'ব্যর্থ' শব্দটির সন্ধি বিচ্ছেদ হলোঃ সঠিক উত্তর বি + অর্থ ব্যর্থ - [বিশেষণ পদ] বিফল, নিরর্থক; অকৃতকার্য। [বিশেষ্য পদ] ব্যর্থতা। 'ব্যর্থ' শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো - বি + অর্থ.
নিম্নের কোন স্থানটি 'অফ-শোর' (Off-Shore) ব্যাংকিং স্থান নামে পরিচিত?
Correct Answer:
ক: জার্মানি
Explanation:
নিম্নের কোন স্থানটি 'অফ-শোর' (Off-Shore) ব্যাংকিং স্থান নামে পরিচিত? সঠিক উত্তর জার্মানি এটি আন্তর্জাতিক ব্যাংক ব্যবসায়ের এর এমন একটি অংশ যা বিভিন্ন ধরনের বাঁধা ও করমুক্তভাবে চলে । অফ - শোর ব্যাংকে লেনদেন চলে বৈদেশিক মুদ্রায় এবং এই লেনদেন সম্পাদিত হয় বিদেশীদের দিয়ে । লন্ডন, নিউইয়র্ক, প্যারিস, জুরিখ, বাহরাইন, সিঙ্গাপুর ও ফ্রাঙ্কফুর্ট হচ্ছে ফাংশনাল অব - শোর ব্যাংকিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান ।