general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
বাংলাদেশের মহাস্থানগড়ের পূর্বদিক দিয়ে প্রবাহিত নদীটির নাম কি?
Correct Answer:
ঘ: করতোয়া
Explanation:
বাংলাদেশের মহাস্থানগড়ের পূর্বদিক দিয়ে প্রবাহিত নদীটির নাম কি? সঠিক উত্তর করতোয়া করতোয়া নদী বাংলাদেশ - ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা এবং বাংলাদেশের উত্তর - পশ্চিমাঞ্চলের পঞ্চগড় ও দিনাজপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী। নদীটির বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ১৮৭ কিলোমিটার, গড় প্রস্থ ১৩৫ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক করতোয়া নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর - পশ্চিমাঞ্চলের নদী নং ১৩।
আধুনিক অলিম্পিকের জনক কে?
Correct Answer:
গ: ব্যরন পিয়ারে দ্য কুবার্তা
Explanation:
আধুনিক অলিম্পিকের জনক কে? সঠিক উত্তর ব্যরন পিয়ারে দ্য কুবার্তা অলিম্পিক শব্দটি খেলার সাথে সংশ্লিষ্ট। আধুনিক অলিম্পিক গ্রিসের এথেন্সে শুরু হয়। এটি ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর জনক ফ্রান্সের নাগরিক ব্যরন দ্য কুবার্তো।
বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদী কোনটি?
Correct Answer:
খ: নাফ
Explanation:
বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদী কোনটি? সঠিক উত্তর নাফ আরাকান পাহাড়ে উৎপত্তি লাভ করা নাফ নদীর নিম্নাংশ দ্বারা বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা নির্ধারিত হয়েছে।
”বনফুল” কার ছদ্মনাম?
Correct Answer:
ক: বলাইচাঁদ মুখোপাধ্যায়
Explanation:
”বনফুল” কার ছদ্মনাম? সঠিক উত্তর বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। প্রমথ চৌধুরী - বীরবল। মোহিতলাল মজুমদার - সত্যসুন্দর দাস। যতীন্দ্রমোহন বাগচী - দুঃখবাদের কবি।
বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কোন দেশের নাগরিক?
Correct Answer:
খ: মরক্কোর
Explanation:
বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কোন দেশের নাগরিক? সঠিক উত্তর মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা উত্তর - পশ্চিম আফ্রিকার দেশ মরক্কোর অধিবাসী। আর ইতালির বিখ্যাত পর্যটক হলো মার্কো পোলো।
ফিফা আয়োজিত ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে?
Correct Answer:
ক: কাতার
Explanation:
ফিফা আয়োজিত ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর কাতার ফিফা আয়োজিত ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের ২২ তম আসর অনুষ্ঠিত হবে পারস্য উপসাগরীয় দেশ কাতারে।
বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ঘ: মৌলভীবাজার
Explanation:
বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর মৌলভীবাজার বাংলাদেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি হাওর সিলেট জেলার গোপালগঞ্জ, বিয়ানিবাজার, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং মৌলভীবাজার জেলার বড়লেখা, কুলাউড়া প্রভৃতি উপজেলায় অবস্থিত। এর আয়তন ২০, ৪০০ হেক্টর।
গ্রিনল্যান্ড কোন মহদেশে অবস্থিত?
Correct Answer:
গ: উত্তর আমেরিকা
Explanation:
গ্রিনল্যান্ড কোন মহদেশে অবস্থিত? সঠিক উত্তর উত্তর আমেরিকা পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এ দ্বীপটি উত্তর আমেরিকার অধীন হলেও এর মালিক ডেনমার্ক। সুতরাং গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।
"Green Peace" কি?
Correct Answer:
D: পরিবেশবাদী সংগঠন
Explanation:
"Green Peace" কি? Correct Answer পরিবেশবাদী সংগঠন গ্রিনপিচ নেদারল্যান্ডস ভিত্তিক একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন। এটি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়।
নিম্নোক্ত কোন ধাতুটি পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায়?
Correct Answer:
ক: লোহা
Explanation:
নিম্নোক্ত কোন ধাতুটি পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায়? সঠিক উত্তর লোহা নিম্নোক্ত ধাতুগুলোর মধ্যে পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় লোহা। তবে সামগ্রিক ভাবে পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম।
ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় কোন দেশেটিাক?
Correct Answer:
গ: সুইজারল্যান্ড
Explanation:
ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় কোন দেশেটিাক? সঠিক উত্তর সুইজারল্যান্ড ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় সুইজারল্যান্ডকে। ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। সুইডেন হলো স্ক্যান্ডিনেভিয়ান দেশ হিসেবে পরিচিত।
১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্তি সীমারেখা-
Correct Answer:
গ: র্যাডক্লিফ লাইন
Explanation:
১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্তি সীমারেখা- সঠিক উত্তর র্যাডক্লিফ লাইন ম্যাকমোহন লাইন - ভারত ও চীনের মধ্যে সীমানা চিহ্নিতকরণ সীমারেখা। ডুরাল্ডলাইন - পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা। ম্যাকনামারা লাইন - যুক্তরাষ্ট্র কর্তৃক প্রদত্ত উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম সীমান্তে নির্মিত ইলেকট্রিক বেষ্টনী।
সার্ক এর সদস্য সংখ্যা-
Correct Answer:
খ: ৮
Explanation:
সার্ক এর সদস্য সংখ্যা- সঠিক উত্তর ৮ ৮ ডিসেম্বর ১৯৮৫ প্রতিষ্ঠাকালীন সময় থেকে সার্কের সদস্য সংখ্যা ছিল ৭ টি। ৩ এপ্রিল ২০০৭ আফগানিস্তানকে সদস্য করার বর্তমানে সংস্থাটির সদস্য দেশের সংখ্যা ৮টি।
সিয়াচেন হিমবাহ কোথায় অবন্থিত?
Correct Answer:
গ: কাশ্মির
Explanation:
সিয়াচেন হিমবাহ কোথায় অবন্থিত? সঠিক উত্তর কাশ্মির ভারত ও পাকিস্তানের নিকট এ স্থানটি সামরিক কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এটি কারাকোরাম পর্বতের ৫, ২৪২ মিটার উঁচুতে অবস্থিত। সঠিক উত্তর সিয়াচেন হিমবাহ কাশ্মিরে অবস্থিত।
মূল্য সংযোজন কর একটি - কর
Correct Answer:
খ: পরোক্ষ
Explanation:
মূল্য সংযোজন কর একটি - কর সঠিক উত্তর পরোক্ষ মূল্য সংযোজন কর, রপ্তানি কর, আমদানি শুল্ক ও সম্পূরক শুল্কগুলো পরোক্ষ কর আর আয়কর হলো প্রত্যক্ষ কর।
কানকুন কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: মেক্সিকো
Explanation:
কানকুন কোথায় অবস্থিত? সঠিক উত্তর মেক্সিকো কানকুন মেক্সিকান রাজ্যের কুইন্টানা রুর ইউকাটান উপদ্বীপের উত্তর - পূর্ব উপকূলের দক্ষিণ - পূর্ব মেক্সিকোয় একটি শহর। এটি মেক্সিকোতে একটি তাত্পর্যপূর্ণ পর্যটন কেন্দ্র এবং বেনিটো জুরেজ পৌরসভার আসন। শহরটি ক্যারিবিয়ান সাগরে অবস্থিত এবং মেক্সিকোর পূর্বতম পয়েন্টগুলির মধ্যে একটি।
বাংলাদেশের বৃহত্তম নদী-
Correct Answer:
খ: মেঘনা
Explanation:
বাংলাদেশের বৃহত্তম নদী- সঠিক উত্তর মেঘনা পদ্মা হল গঙ্গা নদীর বাংলাদেশের অংশের নাম । একে কীর্তিনাশাও বলা হয়। এদেশের দীর্ঘতম, প্রশস্ততম, নব্য ও চিরযৌবনা নদী হলো মেঘনা। যমুনা নদী ব্রহ্মপুত্র নদ হতে উৎপন্ন হয় গোয়ালন্দে পদ্মার মিলিত হয়। বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা যমুনা নদীর শাখা নদী। গোমতী নদীকে কুমিল্লার দুঃখ বলা হয়।
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্তকারী খালটির নাম কি?
Correct Answer:
ক: পানামা খাল
Explanation:
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্তকারী খালটির নাম কি? সঠিক উত্তর পানামা খাল পানামা খাল ১৯১৩ খ্রিস্টাব্দে খনন করা হয়। এটি পৃথিবীর গভীরতম খাল। এর গভীরতা ১৪ মিটার। পানামা খাল যুক্তরাষ্ট্র পানামাকে হস্তান্তর করে ৩১ ডিসেম্বর ১৯৯৯ সালে।
ইয়াঙ্গুন কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
খ: ইরাবতী
Explanation:
ইয়াঙ্গুন কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর ইরাবতী ইয়াঙ্গুন, আকিয়াব - ইরাবতি নদীর তীরে অবস্থিত। ক্যান্টন - চাংকিং নদীর তীরে, বেইজিং - হোয়াংহো নদীর তীরে। এবং সাংহাই - ইয়াংসিকিয়াং নদীর তীরে অবস্থিত।
AFP কোন দেশের সংবাদ সংস্থা?
Correct Answer:
ক: ফ্রান্স
Explanation:
AFP কোন দেশের সংবাদ সংস্থা? সঠিক উত্তর ফ্রান্স AFP এর পূর্ণ রূপ হলো - - Agence France - presse. এটি ফ্রান্সের একটি সংবাদ সংস্থা। যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা হলে - AP এবং CNN. AP - Associated press. CNN - Cable News Network.
১ কোন ধরনের সংখ্যা--
Correct Answer:
ঘ: কোনোটিই নয়
Explanation:
১ কোন ধরনের সংখ্যা-- সঠিক উত্তর কোনোটিই নয় ১ একটি পূর্ণসংখ্যা যার আগের সংখ্যা ০ এবং পরের সংখ্যা ২। এটি প্রথম অশূন্য স্বাভাবিক সংখ্যা।
বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়-
Correct Answer:
গ: নালন্দা
Explanation:
বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়- সঠিক উত্তর নালন্দা বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় - নালন্দা বিশ্ববিদ্যালয়। এটি ভারতের বিহারে অবস্থিত প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়। এটি পাটনা থেকে ৮৮ কি.মি. দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত।
কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন?
Correct Answer:
গ: তৎকালীন ছাত্রনেতা ডাকসু ভিপি আ. স. ম. আবদুর রব
Explanation:
কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? সঠিক উত্তর তৎকালীন ছাত্রনেতা ডাকসু ভিপি আ. স. ম. আবদুর রব ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস। একাত্তরের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথম জাতীয় পতাকা তোলা হয়েছিল। সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালি মানচিত্র খচিত পতাকা। ওইদিন পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর সহসভাপতি আ স ম আবদুর রব।
জাতীয় স্মৃতিসৌধের ফলকঃ
Correct Answer:
খ: ৭ টি
Explanation:
জাতীয় স্মৃতিসৌধের ফলকঃ সঠিক উত্তর ৭ টি জাতীয় স্মৃতিসৌধের ফলক ৭ টি ।এর অপর নাম "সম্মিলিত প্রয়াস"। ১৫০ ফুট উচ্চতাবিশিষ্ট এই স্মৃতিসৌধটি ঢাকা শহরের উপকণ্ঠে সাভারের নবীনগরে অবস্থিত । ১৯৫২ এর ভাসা আন্দোলন , ১৯৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের ইসলামী শাসনতন্ত্রের আন্দোলন ,১৯৬২ এর শিক্ষা আন্দোলন ,১৯৬৬ সালের ছয়দফা আন্দোলন ,১৯৬৯ এর গণঅভুজথান ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এই সাতটি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে সৌধটি নির্মিত হয়েছে।
বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দরের নাম কি?
Correct Answer:
খ: পায়রা
Explanation:
বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দরের নাম কি? সঠিক উত্তর পায়রা বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পটুয়াখালী জেলার কলাপাড়ার উপজেলার রাবনাবাদ চ্যানেলে নির্মিত হচ্ছে।
'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানটির রচয়িতাঃ
Correct Answer:
গ: গোবিন্দ হালদার
Explanation:
'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানটির রচয়িতাঃ সঠিক উত্তর গোবিন্দ হালদার 'মােরা একটি ফুলকে বাঁচাবাে বলে যুদ্ধ করি' গানটির রচয়িতা গােবিন্দ হালদার এবং সুরকার আপেল মাহমুদ । ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণা যােগাতে এ গানটি রচিত হয় । ২০০৬ সালে এটি বিবিসি কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান হিসেবে শ্রোতা মনােনীত ২০ সেরা গানের মধ্যে ৭ম অবস্থানে অন্তর্ভুক্ত হয়েছিল ।
বাংলাদেশে দীর্ঘতম দিন-
Correct Answer:
ক: ২১ জুন
Explanation:
বাংলাদেশে দীর্ঘতম দিন- সঠিক উত্তর ২১ জুন ২১ জুন হলো উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন আর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম রাত। বাংলাদেশ যেহেতু উত্তর গোলার্ধে তাই স্বাভাবিকভাবেই উপর্যুক্ত দিনটি দেশের দীর্ঘতম দিন।
বাংলাদেশের জাতীয়তাঃ
Correct Answer:
খ: বাংলাদেশী
Explanation:
বাংলাদেশের জাতীয়তাঃ সঠিক উত্তর বাংলাদেশী বাংলাদেশের জাতীয়তা আইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিকত্ব এবং জাতীয়তার বিষয় পরিচালনা করে। এই আইনটি বাংলাদেশের বাসিন্দা এবং বাংলাদেশী বংশোদ্ভূত সমস্ত লোকের জাতীয়তা এবং নাগরিকত্বের স্থিতি নিয়ন্ত্রণ করে।
কুমিল্লা বার্ড(BARD)- এর প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
খ: আখতার হামিদ খান
Explanation:
কুমিল্লা বার্ড(BARD)- এর প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর আখতার হামিদ খান ২৭ মে ১৯৫৯ বাংলাদেশের পল্লী অঞ্চলের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কুমিল্লার কোটবাড়িতে আখতার হামিদ খান BARD প্রতিষ্ঠা করেন। এ কে ফজলুল হক ১ এপ্রিল ১৯৩৭ সালে মুসলিম লীগ ও কৃষক প্রজা পার্টির কোয়ালিশন সরকারের প্রধানমন্ত্রী হয়ে ঋণ সালিশি বোর্ড গঠন করেন।
আসাদ গেটের পটভূমির সাথে জড়িত সনঃ
Correct Answer:
গ: ১৯৬৯
Explanation:
আসাদ গেটের পটভূমির সাথে জড়িত সনঃ সঠিক উত্তর ১৯৬৯ মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম গঠিত সরকার। ১৯৭১ সালের ২৬ শে মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এই সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
'SPARRSO' কোন মন্ত্রনালয়ের আওতাধীন?
Correct Answer:
গ: প্রতিরক্ষা মন্ত্রনালয়
Explanation:
'SPARRSO' কোন মন্ত্রনালয়ের আওতাধীন? সঠিক উত্তর প্রতিরক্ষা মন্ত্রনালয় মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র SPARRSO প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালে। এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এটি ঢাকার আগারগাঁওে অবস্থিত।
মুজিবনগর সরকার ১৯৭১ সালের কোন তারিখে গঠিত হয়?
Correct Answer:
গ: ১০ এপ্রিল
Explanation:
মুজিবনগর সরকার ১৯৭১ সালের কোন তারিখে গঠিত হয়? সঠিক উত্তর ১০ এপ্রিল ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় প্রথম বাংলাদেশের অস্থায়ী সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান উপজেলা মুজিবনগর) গ্রামের আমবাগানে এই অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান কোথায়?
Correct Answer:
ঘ: গোপালগঞ্জ
Explanation:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান কোথায়? সঠিক উত্তর গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান (১৭ই মার্চ ১৯২০–১৫ই আগস্ট ১৯৭৫), সংক্ষিপ্তাকারে শেখ মুজিব বা মুজিব ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে মুজিবকে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে কৃতিত্ব দেয়ার পাশাপাশি প্রাচীন বাঙালি সভ্যতার আধুনিক স্থপতি হিসেবেও বিবেচনা করা হয় এসকল কারণে, তাকে বাংলাদেশের “জাতির জনক” বা “জাতির পিতা” হিসেবে গণ্য করা হয়। জনসাধারণের কাছে তিনি “শেখ মুজিব” বা “শেখ সাহেব” নামে এবং তার উপাধি “বঙ্গবন্ধু” হিসেবেই অধিক পরিচিত ছিলেন।
বাংলাদেশ টেস্ট ক্রিকেট টিমের অধিনায়ক কে?
Correct Answer:
খ: সাকিব আল হাসান
Explanation:
বাংলাদেশ টেস্ট ক্রিকেট টিমের অধিনায়ক কে? সঠিক উত্তর সাকিব আল হাসান বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অধিনায়ক হিসেবে বর্তমান দায়িত্ব পালন করে মুমিনুল হক সৌরভ। তবে প্রশ্নটি যখন পরীক্ষায় এসেছিল তখন বাংলাদেশের দলের টেস্ট অধিনায়ক হিসেবে নিযুক্ত ছিলেন সাকিব আল হাসান।
কোন জাতীয় খাদ্য পাকস্থলীতে অনেকক্ষণ থাকে?
Correct Answer:
ক: আমিষ
Explanation:
কোন জাতীয় খাদ্য পাকস্থলীতে অনেকক্ষণ থাকে? সঠিক উত্তর আমিষ সঠিক উত্তর হবে - আমিষ জাতীয় খাদ্য পাকস্থলী (ইংরেজি: Stomach) মানব দেহে পরিপাকতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ যা অন্ননালী ও ক্ষুদ্রান্ত্রের মধ্যে অবস্থিত। এটি উদর গহবরের বাম পাশে উপর দিকে থাকে। খাদ্য পরিপাক প্রক্রিয়া প্রধানত পাকস্থলীতে শুরু হয়। বিশেষ করে আমিষ জাতীয় খাদ্যের পরিপাকে পাকস্থলীর ভূমিকা প্রধান। সাধারণত: শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য পাকস্থলীতে পরিপাক হয় না।
একটি পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টিঃ
Correct Answer:
ঘ: ৬ সমকোণ
জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে?
Correct Answer:
খ: ১৯৫৪ সালে
Explanation:
জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর ১৯৫৪ সালে ১৯৫২ সালে কার্জন হলে অনুষ্ঠিত সাংবাদিকদের এক সম্মেলনে প্রেসক্লাব প্রতিষ্ঠার বিষয়টি তুলে ধরা হয়। কিন্তু সে সময় ধারণাটি সমর্থন লাভ করতে পারেনি। অবশেষে ১৯৫৪ সালের ২০ অক্টোবর পূর্ব পাকিস্তান প্রেসক্লাব প্রতিষ্ঠা লাভ করে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
গ: ১৯৫৩
Explanation:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৫৩ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৫৩ সালে। এর প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন ড.আই.এইচ. জুবেরি।
বরকল উপজেলা কোন জেলার অন্তর্গত
Correct Answer:
গ: রাঙ্গামাটি
Explanation:
বরকল উপজেলা কোন জেলার অন্তর্গত সঠিক উত্তর রাঙ্গামাটি রাঙামাটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। একমাত্র রাঙামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে। এ জেলার মোট ১০ টি উপজেলা - বরকল, রাঙামাটি সদর, বাঘাইছড়ি, কাউখালি, লংগদু, কাপ্তাই ইত্যাদি।
বাংলাদেশের নাগরিকদের পরিচয় কোনটি?
Correct Answer:
ঘ: বাংলাদেশী
Explanation:
বাংলাদেশের নাগরিকদের পরিচয় কোনটি? সঠিক উত্তর বাংলাদেশী বাংলাদেশের নাগরিক বাংলাদেশি বলে পরিচিত। বাংলাদেশের জাতীয়তা আইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিকত্ব এবং জাতীয়তার বিষয় পরিচালনা করে। বাংলাদেশের নাগরিকত্ব নির্ধারণ বিষয়ে বাংলাদেশের সংবিধানের ৬ ধারার ১ উপধারায় বলা হয়েছে যে “বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে। বাংলাদেশের সংবিধানের ৬ ধারার ২ উপধারায় বলা হয়েছে যে,“বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন।
মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায়?
Correct Answer:
গ: কেশবপুর
Explanation:
মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায়? সঠিক উত্তর কেশবপুর ২৫ জানুয়ারি ১৮২৪ সালে মাইকেল মধুসূদন দত্ত যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। এর এক পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ। তিনি বাংলা সাহিত্যের প্রথম সনেট রচয়িতা।
সন্ত্রাস দমনে র্যাব কবে থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুর করে?
Correct Answer:
ঘ: ২৬ মার্চ, ২০০৪
Explanation:
সন্ত্রাস দমনে র্যাব কবে থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুর করে? সঠিক উত্তর ২৬ মার্চ, ২০০৪ ২৬ মার্চ ২০০৪ স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে জনসমক্ষে আত্মপ্রকাশ করে। ১৪ এপ্রিল ২০০৪ রমনা বটমূলের পহেলা বৈশাখের অনুষ্ঠানে নিরাপত্তা বিধান করার মাধ্যমে প্রথম অপারেশনাল দায়িত্ব পায়।
মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য সর্বোচ্চ সম্মান 'বীরশ্রেষ্ঠ' খেতাব দেয়া হয় কত জনকে-
Correct Answer:
খ: ৭ জনকে
Explanation:
মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য সর্বোচ্চ সম্মান 'বীরশ্রেষ্ঠ' খেতাব দেয়া হয় কত জনকে- সঠিক উত্তর ৭ জনকে মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৪ ধরনের খেতাবে ভূষিত করা হয়। বীরশ্রেষ্ঠ ৭ জন, বীরউত্তম ৬৮ জন, বীরবিক্রম ১৭৫ জন ও বীরপ্রতীক ৪২৬ জন। প্রথম বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ।
বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল আছে কোন দেশের পতাকার?
Correct Answer:
গ: জাপান
Explanation:
বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল আছে কোন দেশের পতাকার? সঠিক উত্তর জাপান বাংলাদেশের পতাকা গাঢ় সবুজের মধ্যে লাল বৃত্ত আর জাপানের পতাকা সাদার মাঝে লাল বৃত্ত। এছাড়া বাংলাদেশের পতাকার সাথে পালাউ - এর পতাকার মিল রয়েছে।
বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কি?
Correct Answer:
গ: ১০ঃ৬
Explanation:
বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কি? সঠিক উত্তর ১০ঃ৬ বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০ঃ৬। ২ মার্চ ১৯৭১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আ.স.ম. আবদুর রব প্রথম উত্তোলন করেন। জাতীয় পতাকার ডিজাইনার হলেন কামরুল হাসান।
ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট--
Correct Answer:
ক: ইমানুয়েল ম্যাক্রোঁ
Explanation:
ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট-- সঠিক উত্তর ইমানুয়েল ম্যাক্রোঁ এমানুয়েল জঁ - মিশেল ফ্রেদেরিক মাক্রোঁ (Emmanuel Jean - Michel Frédéric Macron। জন্ম ২১শে ডিসেম্বর, ১৯৭৭ সালে। একজন ফরাসি রাজনীতিবিদ। তিনি ১৪ই মে, ২০১৭ তারিখ থেকে ফ্রান্সের রাষ্ট্রপতি এবং পদাধিকারবলে অ্যান্ডোরার সহরাজপুত্র।
বাংলাদেশের জাতীয় পাখি কোনটি?
Correct Answer:
গ: দোয়েল
Explanation:
বাংলাদেশের জাতীয় পাখি কোনটি? সঠিক উত্তর দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা।
বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি?
Correct Answer:
ক: ঐক্য ও সংহতি
Explanation:
বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি? সঠিক উত্তর ঐক্য ও সংহতি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হলো ঐক্য ও সংহতি। বাঙালি জাতীয়তাবাদ হল একটি রাজনৈতিক অভিব্যক্তি যার মাধ্যমে প্রাচীন কাল থেকে দক্ষিণ এশিয়াতে বসবাসরত বাঙালি জাতি, তথা বাংলা ভাষাগত অঞ্চলের অধিবাসীদের বুঝানো হয়ে থাকে। বাঙালি জাতি উপমহাদেশের একটি অন্যতম জাতীয়তাবাদী চেতনায় প্রভাবিত এক প্রভাবশালী জাতি। বাঙালি জাতিকে উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের রূপকার বলা হয়ে থাকে।
স্ক্যানার কি ধরনের ডিভাইস?
Correct Answer:
ক: ইনপুট
Explanation:
স্ক্যানার কি ধরনের ডিভাইস? সঠিক উত্তর ইনপুট কম্পিউটার একটি প্রযুক্তি। এটি দিয়ে কাজ করাতে হলে এর বোধগম্য ভাষায় ডাটা ও ইনস্ট্রাকশন ইনপুট দিতে হয়। যে সব যন্ত্র বা যন্ত্রাংশ দিয়ে কম্পিউটারে ডাটাসমূহ প্রবেশ করানো হয়, তাকে বা তাদেরকে ইনপুট ডিভাইস বলা হয়। অন্যভাবে বলা যায়, যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারের ভেতরে ডাটা ও কাজের নির্দেশ প্রদান করা হয়, তাই ইনপুট ডিভাইস।
OMR-এর পূর্ণরূপ কী?
Correct Answer:
খ: Optical Mark Reader
Explanation:
OMR-এর পূর্ণরূপ কী? সঠিক উত্তর Optical Mark Reader OMR হলো একটি ইনপুট ডিভাইস। OMR এর পূর্ণ রূপ হলো - - Optical Mark Reader. এটির সাহায্যে কম্পিউটারে লেখার কাজ করা হয়।