general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয় কোন সালে?
Correct Answer:
গ: ২০০৩
Explanation:
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয় কোন সালে? সঠিক উত্তর ২০০৩ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয় ২০০৩ সালে। উচ্চমাধ্যমিক ও আলিম পরীক্ষায় গ্রেডিং চালু করা হয় ২০০৩ সালের ৪ জানুয়ারি। বর্তমানে দেশে ৭ টি পর্যায়ে গ্রেডিং পদ্ধতি চালু রয়েছে।
বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল কবে পাস হয়?
Correct Answer:
গ: ১৯৯২
Explanation:
বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল কবে পাস হয়? সঠিক উত্তর ১৯৯২ বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল পাস হয় ১৯৯২ সালে। বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল পাস হয় ৫ আগষ্ট ১৯৯২। বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো নর্থ সাউথ, যা ১২ ফেব্রুয়ারী ১৯৯৩ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ফারাক্কা বাঁধ চালু হয় কবে?
Correct Answer:
ক: ১৯৭৫
Explanation:
ফারাক্কা বাঁধ চালু হয় কবে? সঠিক উত্তর ১৯৭৫ ফারাক্কা বাঁধ চালু হয় ১৯৭৫ সালে। ফারাক্কা বাঁধ চালু হয় ১৯৭৫ সালে। ফারাক্কা বাঁধের বিরোধিতা করে লং মার্চ করেন মাওলানা ভাসানী।
বাংলায় “ঋণ সালিশি আইন” কার আমলে প্রণীত হয়?
Correct Answer:
খ: এ. কে. ফজলুল হক
Explanation:
বাংলায় “ঋণ সালিশি আইন” কার আমলে প্রণীত হয়? সঠিক উত্তর এ. কে. ফজলুল হক বাংলায় "ঋণ সালিশি আইন" এ. কে. ফজলুল হক - এর আমলে প্রণীত হয়। এ.কে. ফজলুল হক ঋণ সালিশি আইন প্রণয়নে ব্যাপক ভূমিকা পালন করেন ।
বাংলাদেশে বৈদেশিক মুদ্রার উৎস কোন খাতে সর্বোচ্চ?
Correct Answer:
গ: পোশাক
Explanation:
বাংলাদেশে বৈদেশিক মুদ্রার উৎস কোন খাতে সর্বোচ্চ? সঠিক উত্তর পোশাক বাংলাদেশে বৈদেশিক মুদ্রার উৎস পোশাক খাতে সর্বোচ্চ। তৈরি পোশাকের পরের অবস্থানে আছে চামড়া ও পাট।
বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
ঘ: ত্রয়োদশ শতাব্দী
Explanation:
বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ত্রয়োদশ শতাব্দী বাংলায় মুসলিম শাসন ত্রয়োদশ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়। ১২০৪ সালে মুসলমানদের মধ্যে প্রথম বাংলা জয় করেন ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজি, লক্ষণ সেন কে পরাজিত করে। এতে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়।
Which sector has the largest share in the GDP of Bangladesh?
Correct Answer:
A: industry
Which bank is authorized to operate as representative of Bangladesh Bank for many purposes?
Correct Answer:
C: Sonali
The main purpose of merchant banking is to contribute to the development of
Correct Answer:
C: capital market
Explanation:
The main purpose of merchant banking is to contribute to the development of Correct Answer capital market Merchant banks were the first modern banks and evolved from medieval merchants who traded in commodities, particularly cloth merchants. Historically, merchant banks' purpose was to facilitate and/or finance production and trade of commodities, hence the name "merchant".
Which country ranked the top in 2009 corruption concept index?
Correct Answer:
A: Somalia
The first government of Bangladesh was formed in
Correct Answer:
C: April 1971
Which country scored the highest number of goals in the last World Cup Football Tournament?
Correct Answer:
C: Germany
Explanation:
Which country scored the highest number of goals in the last World Cup Football Tournament? Correct Answer Germany The honor of the highest individual goalscorer of all time at World Cups belongs to Germany's Miroslav Klose. The iconic striker scored a total of 16 goals across 4 World Cups, his 16th and record - breaking goal coming in Germany's semi - final demolition of Brazil at the 2014 World Cup.
What is the name of the biggest festival in the CHT to welcome the Bangla New Year?
Correct Answer:
A: Boishabi
Explanation:
What is the name of the biggest festival in the CHT to welcome the Bangla New Year? Correct Answer Boishabi One joyous display of this diversity is the recently concluded Boi - Sa - Bi festival - the largest and most significant indigenous/tribal cultural event on the CHT calendar. For three days, the region becomes an explosion of colour and celebration, commencing on the 12 April and culminating on Pahela Baishakh.
The headquarters of the Asian Development Bank is in
Correct Answer:
C: Manila
Explanation:
The headquarters of the Asian Development Bank is in Correct Answer Manila The Asian Development Bank (ADB) is a regional development bank established on 19 December 1966 which is headquartered in the Ortigas Center located in the city of Mandaluyong, Metro Manila, Philippines. The company also maintains 31 field offices around the world[ to promote social and economic development in Asia.
What type of organization is NATO?
Correct Answer:
D: Military
Explanation:
What type of organization is NATO? Correct Answer Military The North Atlantic Treaty Organization also called the North Atlantic Alliance, is an intergovernmental military alliance between 30 European and North American countries. The organization implements the North Atlantic Treaty that was signed on 4 April 1949.
ISBN is related to
Correct Answer:
A: Books and publications
Explanation:
ISBN is related to Correct Answer Books and publications An ISBN is an International Standard Book Number. ISBNs were 10 digits in length up to the end of December 2006, but since 1 January 2007 they now always consist of 13 digits. ISBNs are calculated using a specific mathematical formula and include a check digit to validate the number.
The first semi-final match of the World Cup Football 2010 will be held in
Correct Answer:
B: Cape Town
Explanation:
The first semi-final match of the World Cup Football 2010 will be held in Correct Answer Cape Town Uruguay played the Netherlands in the first semi - final on 6 July 2010 at the Cape Town Stadium. The Netherlands won the match 3–2, thereby qualifying for the final for the first time since the 1978 World Cup.
টেস্ট ক্রিকেটে কনিষ্ঠতম ব্যাটস্ম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন-
Correct Answer:
ঘ: মোঃ আশরাফুল
Explanation:
টেস্ট ক্রিকেটে কনিষ্ঠতম ব্যাটস্ম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন- সঠিক উত্তর মোঃ আশরাফুল 3. টেস্ট ক্রিকেটে কনিষ্ঠতম ব্যাটস্ম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন - মোঃ আশরাফুল বাংলাদেশের খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল টেস্ট ক্রিকেটে কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেন ১৬ বছর ২৬৪ দিন বয়সে।
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কতটি সেক্টর ভাগ করা হয়?
Correct Answer:
গ: এগার
Explanation:
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কতটি সেক্টর ভাগ করা হয়? সঠিক উত্তর এগার মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে এগারটি (১১) সেক্টরে ভাগ করা হয়। প্রতিটি সেক্টরের প্রধান ছিলেন সেক্টর কমান্ডার। বাংলাদেশ মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন এম.এ.জি. ওসমানী।
বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন কে করেন?
Correct Answer:
খ: ঈশা খাঁ
Explanation:
বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন কে করেন? সঠিক উত্তর ঈশা খাঁ বর্তমান ঢাকা থেকে ২৭ কিমি দক্ষিণ – পূর্বে অবস্থিত সোনারগাঁও বর্তমান নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। প্রাচীন। সুবর্ণগ্রাম থেকেই মুসলিম আমলে সোনারগাঁও নামের উদ্ভব হয়। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেন ঈসা খাঁ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে?
Correct Answer:
গ: ১৭ এপ্রিল, ১৯৭১
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? সঠিক উত্তর ১৭ এপ্রিল, ১৯৭১ 1. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? ১৭ এপ্রিল, ১৯৭১ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। উল্লেখ্য, এ সরকার মুজিবনগর সরকার নামেও পরিচিত। এ সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার (পরবর্ততে মুজিবনগর) আমবাগানে।
প্রাচীনকালে সমতট বলতে বোঝাতো-
Correct Answer:
গ: কুমিল্লা ও নোয়াখালী
Explanation:
প্রাচীনকালে সমতট বলতে বোঝাতো- সঠিক উত্তর কুমিল্লা ও নোয়াখালী বাংলার – প্রাচীন জনপদসমূহকে যে কয়টি ভাগে ভাগ করা হয় তার মধ্যে অন্যতম ছিল সমতট। পূর্ব ও দক্ষিণ – পূর্ব বাংলায় এ সমতট জনপদটি গড়ে উঠেছিল। যা ছিল বর্তমান কুমিল্লা ও নোয়াখালী জেলার অন্তর্গত। এর কেন্দ্রস্থল ছিল কুমিল্লা জেলার কামতা।
সিএনজি-এর অর্থ কি?
Correct Answer:
ঘ: কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
Explanation:
সিএনজি-এর অর্থ কি? সঠিক উত্তর কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস সিএনজি (CNG) –এর পূর্ণরূপ হলো Compressed Natural Gas বা সংকুচিত প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশ সরকার পরিবেশ দূষণ রোধকল্পে যাবাহনসমূহকে সিএনজিতে রূপান্তরের প্রক্রিয়াকে উৎসাহিত করতে ২০০১ সালে সিএনজি থ্রাস্ট সেক্টর হিসেবে ঘোষণা করে। সিএনজি কার্যক্রম দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে এবং আমদানিকৃত জ্বালানি তেলের উপর নির্ভরশীলতা কমিয়েছে।
গ্রিন হাউজ ইফেক্টের জন্য দায়ী-
Correct Answer:
ঘ: বায়ুমন্ডলের কার্বন-ডাই অক্সাইড
Explanation:
গ্রিন হাউজ ইফেক্টের জন্য দায়ী- সঠিক উত্তর বায়ুমন্ডলের কার্বন-ডাই অক্সাইড বায়ুমনে্ডলের ট্রপোস্ফিয়ারে অবস্থিত যে সকল উপাদান বা গ্যাস বেড়ে গেলে সূর্যরশ্মি ভূ - পৃষ্ঠে এস তাপরূপে পুনর্বিকিরিত হতে পারে না, বরং ঐ গ্যাসগুলো তা শুষে নেয় এবং এ ফলে ভূ - ফৃষে্ঠর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, সে সকল গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলে। আর এই প্রক্রিয়া বা অবস্থাকে গ্রিন হাউস প্রতিক্রিয়া বলে। প্রধান গ্রিন হাউস গ্যাস গুলো হলো কার্বন ডাই - অক্সাইড, ক্লোরোফ্লোরো কার্বনসমূহ, নাইট্রোজেন অক্সাইডসমূহ প্রভৃতি। স্পষ্টতই সঠিক উত্তর (ঘ)।
সতীদাহ প্রথা কে বিলোপ করেন?
Correct Answer:
ক: লর্ড বেন্টিংক
Explanation:
সতীদাহ প্রথা কে বিলোপ করেন? সঠিক উত্তর লর্ড বেন্টিংক সমাজ সংস্কারক, বহুভাষাবিদ রাজা রামমোহন রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় ১৮২৯ সালে লর্ড বেন্টিংক সতীদাহ প্রথা বিলোপ করেন।
বাংলাদেশের মানচিত্র প্রথম কে অংকন করেন?
Correct Answer:
ক: জেমস্ রেনেল
Explanation:
বাংলাদেশের মানচিত্র প্রথম কে অংকন করেন? সঠিক উত্তর জেমস্ রেনেল ১ জানুয়ারি ১৭৬৭ ′Bengal Survey′ নামে প্রতিষ্ঠানের মাধ্যমে জেমস্ রেনেল সর্বপ্রথম ভারতের মানচিত্র অঙ্কন করেন, যা ১৯৪৭ পর্যন্ত বলবৎ ছিল। পরবর্তীতে ১৯৭১ সালে স্বাধীনতা – পরবর্তী এ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে Survey of Bangladesh রাখা হয়।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন?
Correct Answer:
ঘ: ভোলা
Explanation:
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ১৬ ডিসেম্বর ১৯৪৯ ভোলার আলীনগরের মৌটুপী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৭ এপ্রিল ১৯৭১ শহীদ হন।
ছয়-দফা দাবি উত্থাপন করা হয় কোথায়?
Correct Answer:
খ: লাহোরে
Explanation:
ছয়-দফা দাবি উত্থাপন করা হয় কোথায়? সঠিক উত্তর লাহোরে বাংলার কৃষক - শ্রমিক - মজুর - মধ্যবিত্ত তথা আপামর মানুষের মুক্তির সনদ ছয় - দফা দাবি লাহোরে বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে সর্বপ্রথম তুলে ধরা হয়।
আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে কোন প্রণালী?
Correct Answer:
খ: জিব্রাল্টার
Explanation:
আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে কোন প্রণালী? সঠিক উত্তর জিব্রাল্টার জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগ সাধন করেছে এবং আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে। এ প্রণালীকে ভূমধ্যসাগরের চাবি বলা হয়।
বুড়িগঙ্গা নদীটি-
Correct Answer:
ঘ: ধলেশ্বরীর শাখা নদী
Explanation:
বুড়িগঙ্গা নদীটি- সঠিক উত্তর ধলেশ্বরীর শাখা নদী বিভিন্ন উৎস থেকে উৎপন্ন হয়ে ছোট ছোট নদী যখন কোনো বড় নদীতে পতিত হয় তখন তাকে উপ নদী বলে। যেমন - তিস্তা, যমুনার উপ নদী।শাখা নদীঃ কোনো নদী যখন মূল নদী থেকে বিভক্ত হয়ে অন্য কোনো নদী, সাগর, হ্রদ বা ঐ নদীতেই মিলিত হয়, তখন তাকে শাখা নদী বলে। যেমন - মাথাভাঙ্গা, আড়িয়াল খাঁ, ইছামতি, গড়াই এগুলো পদ্মার শাখা নদী। অর্থাৎ শাখা নদী মূল নদী থেকে পানি নেয়, আর উপ নদী মূল নদীতে পানি দেয়। বুড়িগঙ্গা নদীর উদ্ভব সাভারের দক্ষিণে ধলেশ্বরী নদী থেকে। সংজ্ঞানুসারে (ঘ) - ই সঠিক উত্তর।
১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
Correct Answer:
খ: দিল্লি
Explanation:
১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর দিল্লি ১৯৭৪ সালের ১৬ মে মুজিব - ইন্দিরা চুক্তিটি স্বাক্ষরিত হয় দিল্লিতে। এ চুক্তিটি সীমান্ত চুক্তি নামেও পরিচিত।
বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র কোথায় অবস্থি?
Correct Answer:
গ: কাপ্তাই
Explanation:
বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র কোথায় অবস্থি? সঠিক উত্তর কাপ্তাই বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দটি রাঙামাটি জেলার কাপ্তাইয়ে অবস্থিত। এটি ১৯৬২ সালে প্রতিষ্ঠা করা হয়। এর উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।
পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা কে?
Correct Answer:
খ: ধর্মপাল
Explanation:
পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা কে? সঠিক উত্তর ধর্মপাল ভারতীয় উপমহাদেশের বিশালায়তনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো নওগাঁ জেলায় অবস্থিত বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির আকর্ষণীয় নিদর্শন পাহাড়পুর বৌদ্ধ বিহার। অষ্টম শতাব্দীতে পাল রাজত্বের প্রথম দিকে ধর্মপাল পিতৃভূমিতে এক বিশাল ও সুউচ্চ মন্দির স্থাপনের লক্ষ্যে পাহাড়পুর বৌদ্ধ বিহার নির্মাণ করেন।
জাতিসংঘ দিবস কবে পালন করা হয়?
Correct Answer:
গ: ২৪ অক্টোম্বর
Explanation:
জাতিসংঘ দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর ২৪ অক্টোম্বর জাতিসংঘ দিবস ২৪শে অক্টোবর তারিখে বিশ্বের সকল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে উদযাপিত হয়। সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ সনদ অনুমোদনের দিনে ১৯৪৮ সালে এ দিবস পালনের জন্য নির্দিষ্ট করা হয়েছিল।
পৃথিবীতে মহাসাগর কয়টি?
Correct Answer:
ক: পাঁচটি
Explanation:
পৃথিবীতে মহাসাগর কয়টি? সঠিক উত্তর পাঁচটি পৃথিবীতে মহাসাগর ৫টি – প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এন্টার্কটিকা মহাসাগর ও আর্কটিক মহাসাগর।
মানুষ কবে প্রথম চন্দ্রে অবতরণ করে?
Correct Answer:
ঘ: ২০ জুলাই, ১৯৬৯
Explanation:
মানুষ কবে প্রথম চন্দ্রে অবতরণ করে? সঠিক উত্তর ২০ জুলাই, ১৯৬৯ ২০ জুলাই ১৯৬৯ সালে অ্যাপোলো - ১১ নভোযানে চড়ে চাঁদে পৌছে তিনজন নভোচারী। এদের মধ্যে নীল আর্মস্ট্রং ও এডুইন অলড্রিন চাঁদে পা রাখেন।
রঙিন টেলিভিশন ক্যামেরায় তিনটি মৌলিক রং কি কি ?
Correct Answer:
ক: লাল, আসমানী এবং সবুজ
Explanation:
রঙিন টেলিভিশন ক্যামেরায় তিনটি মৌলিক রং কি কি ? সঠিক উত্তর লাল, আসমানী এবং সবুজ তিনটি মৌলিক রং হচ্ছে লাল, নীল (আসমানী) ও সবুজ। এ রংগুলোর সমন্বয়ই গঠিত হয় অন্যান্য রং।
ঢাকা বিশ্ববিদ্যালেয়র প্রথম উপাচার্য কে?
Correct Answer:
গ: পি. জে. হার্টজ
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালেয়র প্রথম উপাচার্য কে? সঠিক উত্তর পি. জে. হার্টজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য ছিলেন পি জে হার্টজ। তিনি ১ ডিসেম্বর ১৯২০ থেকে ৩১ ডিসেম্বর ১৯২৫ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা কবে শুরু হয়?
Correct Answer:
ঘ: ১৯৯৬ সালে
Explanation:
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা কবে শুরু হয়? সঠিক উত্তর ১৯৯৬ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ বা বঙ্গবন্ধু কাপ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্মরণে এ প্রতিযোগিতা অনিয়মিতভাবে অনুষ্ঠিত হয়। ১৯৯৬ সালে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন হলেও এ পর্যন্ত দু'টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তিন বছর পর ১৯৯৯ সালে পুণরায় এর দ্বিতীয় আসরের আয়োজন করা হয়। এরপর দীর্ঘ বিরতি দিয়ে ২০১৪ সালে পরবর্তী প্রতিযোগিতা হিসেবে ২০১৫ সালের শুরুতে তৃতীয় আসর আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীয় হয়।
বাংলাদেশ মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন কে?
Correct Answer:
খ: রাষ্ট্রপতি
Explanation:
বাংলাদেশ মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন কে? সঠিক উত্তর রাষ্ট্রপতি বাংলাদেশ সংবিধানের ১২৭(১) অনুচ্ছেদ বলে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে নিয়োগ দেন মহামান্য রাষ্ট্রপতি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় কে প্রথম বাংলাদেশ সফর করেন?
Correct Answer:
খ: বিল ক্লিনটন
Explanation:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় কে প্রথম বাংলাদেশ সফর করেন? সঠিক উত্তর বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় প্রথম বাংলাদেশ সফর করেন বিল ক্লিনটন ২০ মার্চ ২০০০ সালে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট হিসেবে জিমি কার্টার বাংলাদেশ সফর করেন ২ আগস্ট ২০০১ সালে।
মন্ত্রীপরিষদের প্রধান কে?
Correct Answer:
খ: প্রধানমন্ত্রী
Explanation:
মন্ত্রীপরিষদের প্রধান কে? সঠিক উত্তর প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, কেবিনেটের প্রধান এবং শাসন বিভাগের সর্বাধিনায়ক । রাষ্ট্রপতির নামে শাসন পরিচালিত হয় বটে, কিন্তু পরিচালনা করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয় তিনিই করেন। সকল বিভাগের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা তাকেই করতে হয়। রাষ্ট্রপতির প্রত্যকটি নিয়োগ প্রধানমন্ত্রীর মতামত প্রতিফলিত হয়্। যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে তার নিকট আপিল করা চলে।
পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
Correct Answer:
খ: ধর্মপাল
Explanation:
পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সঠিক উত্তর ধর্মপাল রাজা গোপাল (৭৫৬ - ৭৮১ খ্রি পর্যন্ত রাজত্ব করেন) ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। তার পুত্র ধর্মপাল (৭৮১ - ৮২১) ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা। ধর্মপালের পুত্র দেবপাল শাসন করেন ৮২১ - ৮৬১ খ্রিষ্টাব্দ পর্যন্ত। তাদের বংশধর রামপাল (১০৮২ - ১১২৪) পরবর্তীতে পাল বংশের নাম উজ্জ্বল করেন। অতএব, সঠিক উত্তর (খ)।
বাংলা একাডেমি কত সালে স্থাপিত হয়?
Correct Answer:
ক: ১৯৫৫ সালে
Explanation:
বাংলা একাডেমি কত সালে স্থাপিত হয়? সঠিক উত্তর ১৯৫৫ সালে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর (১৭ অগ্রহায়ণ ১৩৬২ খ্রি:) বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। এর প্রথম পরিচালক ছিলেন ড. মুহাম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক ছিলেন ড. মাযহারুল ইসলাম।
কোন নগরী মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল ?
Correct Answer:
গ: ঢাকা
Explanation:
কোন নগরী মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল ? সঠিক উত্তর ঢাকা মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল ঢাকা। মুঘল সম্রাট জাহাঙ্গীর ক্ষমতা গ্রহণ করে শেখ আলাউদ্দিন ইসলাম খানকে বাংলার সুবেদার নিয়োগ করে। ইসলাম খান ১৬১০ সালে রাজমহল থেকে ঢাকায় বাংলায় রাজধানী স্থানান্তর করেন এবং সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগন।
নিম্নের কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়?
Correct Answer:
ক: ২৩ সেপ্টেম্বর
Explanation:
নিম্নের কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়? সঠিক উত্তর ২৩ সেপ্টেম্বর বছরের মাত্র ২ দিন (২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর) সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়।ল এজন্য এ দুই দিন পৃথিবীর সর্বত্র দিন রাত সমান হয়। উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয় ২১ জুন আর দক্ষিণে গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয় ২২ ডিসেম্বর। অতএব, সঠিক উত্তর (ক)।
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC) গঠিত হয়?
Correct Answer:
গ: ১৩৭
Explanation:
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC) গঠিত হয়? সঠিক উত্তর ১৩৭ বাংলাদেশের সংবিধানের ১৩৭ - ১৪১ নং অনুচ্ছেদ সরকারি কর্ম কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। সংবিধানের ১৩৭ নং ধারায় বলা হয়েছে, ‘আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাইবে এবং একজন সভাপতিকে ও আইনের দ্বারা যেইরূপ নির্ধারিত হইবে, সেইরূপ অন্যান্য সদস্যকে লইয়া প্রত্যেক কমিশন গঠিত হইবে।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়?
Correct Answer:
ক: ১১টি
Explanation:
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়? সঠিক উত্তর ১১টি জেনারেল এম. এ. জি ওসমানী আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনী এবং মুক্তিবাহিনীর প্রধান সেনাপতির দায়িত্ব গ্রহণ করে মুক্তিযুদ্ধ পরিচালনার সামরিক কৌশল হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্র ভৌগলিক এলাকাকে ১১টি সেক্টরে ভাগ করেন। প্রতি সেক্টরে একজন সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়। যুদ্ধ পরিচালনায় সুবিধার জন্য প্রতিটি সেক্টরকে কয়েকটি সাব - সেক্টরে বিভক্ত করা হয় এবং প্রতিটি সাব - সেক্টরে একজন করে কমান্ডার নিয়োজিত হন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে “জাতির জনক” ঘোষণা করা হয়?
Correct Answer:
ঘ: ৩ মার্চ, ১৯৭১
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে “জাতির জনক” ঘোষণা করা হয়? সঠিক উত্তর ৩ মার্চ, ১৯৭১ ১৯৭১ সালের ৩ মার্চ পল্টনের ঐতিহাসিক জনসভায় স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ ‘স্বাধীন বাংলাদেশ’ প্রতিষ্ঠার ঘোষণাপত্র প্রচার করে। ছাত্রলীগ আয়োজিত ঐ জনসভার প্রস্তাবলির ৪ নং প্রস্তাব ছিলঃ ‘এই সভা স্বাধীন বাংলার ‘জাতির পিতা’ বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে পূর্ণ আস্থা রাখিয়া তাঁহারা সকল সংগ্রাম চালাইয়া যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করিতেছে। কাজেই (ঘ) ই সঠিক উত্তর।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বাবা কোন দেশের নাগরিক ছিলেন?
Correct Answer:
গ: কেনিয়া
Explanation:
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বাবা কোন দেশের নাগরিক ছিলেন? সঠিক উত্তর কেনিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪ তম প্রেসিডেন্ট বারাক ওবামার পিতার নাম বারাক ওবামা সিনিয়র। বারাক ওবামার মা অ্যান ডানহাম। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।