general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে সর্বশীর্ষ পণ্য কোনটি?
Correct Answer:
ঘ: তৈরি পোশাক
Explanation:
বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে সর্বশীর্ষ পণ্য কোনটি? সঠিক উত্তর তৈরি পোশাক বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যাত্রা শুরু করে ষাটের দশকে। তবে সত্তরের দশকের শেষের দিকে রপ্তানিমুখী খাত হিসেবে এই শিল্পের উন্নয়ন ঘটতে থাকে। বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্পখাত।
বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি?
Correct Answer:
গ: বেনাপোল
Explanation:
বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? সঠিক উত্তর বেনাপোল বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। এটি যশোর জেলায় অবস্থিত। বর্তমানে বাংলাদেশে মোট ২৩টি স্থলবন্দর রয়েছে।
বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয়?
Correct Answer:
ঘ: ASEAN
বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে ?
Correct Answer:
ক: কামরুল হাসান
Explanation:
বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে ? সঠিক উত্তর কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার (মানচিত্রবিহীন) রূপকার প্রখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান। জাতীয় পতাকার প্রথম নকশা করেছিলেন শিবনারায়ণ দাস প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের ৪০১ নং কক্ষে।
ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়েছিল ?
Correct Answer:
গ: ১৭৯৩ সালে
Explanation:
ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়েছিল ? সঠিক উত্তর ১৭৯৩ সালে বিভিন্ন ক্ষেত্রে এ দেশের মানুষ নতুন বিধিবিধানের সঙ্গে পরিচিত হয়। এ রকমই একটি বিধান হলো চিরস্থায়ী বন্দোবস্ত। এই আইনটি প্রণয়ন করা হয় জমির মালিকানাসংক্রান্ত বিষয়ে চুক্তির মাধ্যমে। ১৭৯৩ সালে ইস্ট ইন্ডিয়া কম্পানির সঙ্গে ভূমির মালিক সব শ্রেণির জমিদার ও স্বতন্ত্র তালুকদারদের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হয়।
পুরাতন ব্রহ্মপুত্র নদীটি কোন জেলার ওপর দিয়ে প্রবাহিত?
Correct Answer:
ঘ: ময়মনসিংহ
Explanation:
পুরাতন ব্রহ্মপুত্র নদীটি কোন জেলার ওপর দিয়ে প্রবাহিত? সঠিক উত্তর ময়মনসিংহ প্রবাহ পুরাতন ব্রহ্মপুত্র নদটি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদী থেকে শাখা হিসেবে বের হয়ে ময়মনসিংহ, নেত্রকোনা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলাদিয়ে মেঘনা নদীতে পতিত হয়েছে। ১৭৬২ সালের আরাকান ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তিত হয়ে যমুনা নদীর দিয়ে চলে যায়।
ভূমিকম্প মাপার যন্ত্রের নাম ?
Correct Answer:
ক: সিসমোগ্রাফ
Explanation:
ভূমিকম্প মাপার যন্ত্রের নাম ? সঠিক উত্তর সিসমোগ্রাফ সিসমােগ্রাফ - ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র। ক্রেসকোগ্রাফ - উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র। ক্রোনোমিটার - সমুদের দ্রাঘিমা নির্ণয়ক যন্ত্র বা সূক্ষভাবে সময় পরিমাপ করার যন্ত্র। ফ্যাদোমিটার - সমুদ্রের গভীরতা নির্ণয়ক যন্ত্র।
'৭১ -এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য কত সালে সোহরাওয়ার্দী উদ্যানে গণআদালত অনুষ্ঠিত হয়েছিল?
Correct Answer:
খ: ১৯৯২ সালে
'আমার ভাইয়ের রক্তে রাঙানো 'গানটির সুরকার -
Correct Answer:
খ: আলতাফ মাহমুদ
Explanation:
'আমার ভাইয়ের রক্তে রাঙানো 'গানটির সুরকার - সঠিক উত্তর আলতাফ মাহমুদ 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটির সুরকার - - আলতাফ মাহমুদ। গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ। বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। গানটির গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরী।
প্রীতিলতা ওয়াদ্দাদার কার শিষ্য ছিলেন?
Correct Answer:
খ: মাস্টারদা সূর্যসনের
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দিয়ে প্রবাহিত নদীর নাম-
Correct Answer:
ঘ: নাফ
Explanation:
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দিয়ে প্রবাহিত নদীর নাম- সঠিক উত্তর নাফ বাংলাদেশ ও মিয়ানমারের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম - - নাফ। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্য দিয়ে প্রবাহিত নদী নাফের দৈর্ঘ্য ৬৪ কিমি। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হাড়িয়াভাঙ্গা।
'লেডি উইথ দি ল্যাম্প' কার উপাধি ?
Correct Answer:
খ: ফ্লোরেন্স নাইটিংঙ্গেল
Explanation:
'লেডি উইথ দি ল্যাম্প' কার উপাধি ? সঠিক উত্তর ফ্লোরেন্স নাইটিংঙ্গেল আধুনিক সেবিকাবৃত্তির ক্ষেত্রে অগ্রপথিক ও আর্তমানবজার সেবায় নিবেদিতপ্রাণ ফ্লোরেন্স নাইটিঙ্গেল। জন্ম ইতালির ফ্লোরেন্স শহরে। লেডি উইথ দি ল্যাম্প উপাধি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের । ক্রিয়ার যুদ্ধে আহত সৈনিকদের সেবা শুশ্রূষা করে অদের আস্থা অর্জন করেন। ফলে সৈনিকরা তাকে এ উপাধিতে ভূষিত করেন।
বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ বাক্য কে পাঠ করান ?
Correct Answer:
গ: অধ্যাপক ইউসুফ আলী
Explanation:
বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ বাক্য কে পাঠ করান ? সঠিক উত্তর অধ্যাপক ইউসুফ আলী মুজিবনগরে ১০ এপ্রিল ১৯৭১ স্বাধীনতাপত্র ঘোষণা ও জারি করা হয় এবং অস্থায়ী সরকার গঠিত হয়। এখানে ১৭ এপ্রিল ১৯৭১ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে ঘােষণাপত্রে স্বাক্ষর করেন বাংলাদেশ গণপরিষদের ক্ষমতাবলে ও তদধীনে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি অধ্যাপক এম ইউসুফ আলী। ১৭ এপ্রিল ১৯৭১ আনুষ্ঠানিকভাবে তিনি ঘোষণাপত্রটি পাঠ করেন।
আনন্দবিহার কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: ময়নামতি
Explanation:
আনন্দবিহার কোথায় অবস্থিত? সঠিক উত্তর ময়নামতি আনন্দ বিহার ময়নামতি তে অবস্থিত। কুমিল্লা জেলার ময়নামতিতে লালমাই পাহাড়ের পাদদেশে রাজা আনন্দ দেব নির্মিত প্রাচীন বৌদ্ধ বিহার। পাহাড়পুর ও মহাস্থানগড়ে যথাক্রমে সোমপুর বিহার ও ভাসু বিহার অবস্থিত।
কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রপ্ত বাংলাদেশের ছায়াছবি-
Correct Answer:
ঘ: মাটির ময়না
Explanation:
কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রপ্ত বাংলাদেশের ছায়াছবি- সঠিক উত্তর মাটির ময়না কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের ছায়াছবি - - - মাটির ময়না। কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত 'মাটির ময়না' ছবির পরিচালক তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ। লালসালু চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল। সূর্যদীঘল বাড়ি পরিচালক যৌথভাবে শেখ নিয়ামত আলী ও মসিউদ্দিন শাকের।
রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী ও পুরুষের সমতা বিধান করা হয়েছে বাংলাদেশের সংবিধানের -
Correct Answer:
গ: ২৮ (২) ধারাবলে
Explanation:
রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী ও পুরুষের সমতা বিধান করা হয়েছে বাংলাদেশের সংবিধানের - সঠিক উত্তর ২৮ (২) ধারাবলে আমাদের সংবিধান দিয়েছে নারীর অধিকারের প্রতি এক অসাধারণ স্বীকৃতি। সাংবিধানিকভাবে নারী - পুরুষে বৈষম্য করার কোনও সুযোগ নেই। সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা আছে, ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। সংবিধানের ২৮(১) অনুচ্ছেদে আছে, ‘কেবল ধর্ম, গোষ্ঠী,বর্ণ, নারী - পরুষভেদে বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না’। সংবিধানের ২৮ (২) অনুচ্ছেদে বলা আছে, ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন’। সংবিধানের ২৮(৩) অনুচ্ছেদে আছে, ‘কেবল ধর্ম,গোষ্ঠী,বর্ণ,নারী - পুরুষভেদে বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোন বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোন নাগরিককে কোনরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাইবে না’। সংবিধানের ২৮(৪) অনুচ্ছেদে উল্লেখ আছে যে,‘নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যেকোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোন কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না’। সংবিধানের ২৯ (১) অনুচ্ছেদে আছে, ‘প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সমান সুযোগের সমতা থাকবে। সংবিধানের ২৯(৩)(ক)অনুচ্ছেদে বলা আছে, নাগরিকদের যেকোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মী উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন, সেই উদ্দেশ্যে তাহাদের অনুকূলে বিশেষ বিধা - প্রণয়ন করা হইতে‘ (খ) কোনো ধর্মীয় বা উপ - সম্প্রদায়গত প্রতিষ্ঠানে উক্ত ধর্মাবলম্বী বা উপ সম্প্রদায়ভুক্তব্যক্তিদের জন্য নিয়োগ সংরক্ষণের বিধান - সংবলিত যেকোনো আইন কার্যকর করা হইতে,(গ) যে শ্রেণির কর্মের বিশেষ প্রকৃতির জন্য তাহা নারী বা পুরুষের পক্ষে অনুপযোগী বিবেচিত হয়, সেই রুপ যে কোনো শ্রেণির নিয়োগ বা পদ যথাক্রমে পুরুষ বা নারীর সংরক্ষন করা হইতে রাষ্ট্রকে নিভৃত করিবে।সংবিধানের ৬৫(৩) অনুচ্ছেদের বলা আছে নারীর প্রতিনিধিত্ব করার কথা। নারীর জন্য জাতীয় সংসদে ৫০ টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। ৯ অনুচ্ছেদের অধীনে স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠান সমূহের উন্নয়নে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে।
'কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা খোকা তুই কবে আসবি'- অপেক্ষমাণ মায়ের আকুতিপূর্ণ এই পঙক্তি রচিত হয়েছিল-
Correct Answer:
ঘ: '৫২ এর ভাষা আন্দোলন নিয়ে আবু জাফর ওবায়দুল্লাহ দ্বারা
এক ও দুই টাকার নোটে স্বাক্ষর থাকে-
Correct Answer:
ক: অর্থসচিবের
Explanation:
এক ও দুই টাকার নোটে স্বাক্ষর থাকে- সঠিক উত্তর অর্থসচিবের বাংলাদেশের অর্থ ব্যবস্থায় দুই ধরণের নোট বা মুদ্রা বিদ্যমান, সরকারি মুদ্রা ও ব্যাংক মুদ্রা । আর ১, ৫, ১০, ২৫ ও ৫০ পয়সা, এক টাকা ও দুই টাকার নোট ও ধাতব মুদ্রা হচ্ছে সরকারি মুদ্রা। এগুলো অর্থ মন্ত্রণালয় বের করে। এই নোট গুলোতে অর্থ সচিব স্বাক্ষর করে থাকেন।
বার্লিনের দেওয়াল যথাক্রমে কোন সালে নির্মিত হয়েছিল এবং কোন সালে তা উন্মুক্ত করে দেয়া হয়?
Correct Answer:
গ: ১৯৬১ ও ১৯৮৯
Explanation:
বার্লিনের দেওয়াল যথাক্রমে কোন সালে নির্মিত হয়েছিল এবং কোন সালে তা উন্মুক্ত করে দেয়া হয়? সঠিক উত্তর ১৯৬১ ও ১৯৮৯ ১৩ আগস্ট ১৯৬১ সাল থেকে শুরু করে ১৯৮৯ সালের নভেম্বরে পূর্ব জার্মান কর্মকর্তাদের নির্দেশে এটি ভেঙে না ফেলা পর্যন্ত, প্রাচীরটি (ভৌগোলিকভাবে) সুদীর্ঘ ২৮ বছর ধরে পার্শ্ববর্তী পূর্ব জার্মানি থেকে পূর্ব বার্লিন সহ, পশ্চিম বার্লিনের মধ্যে সীমানা প্রাচীর হিসেবে অবস্থান করছিল।
বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিাশষ্ট?
Correct Answer:
ক: এক
Explanation:
বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিাশষ্ট? সঠিক উত্তর এক বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট। এক কক্ষ বিশিষ্ট বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম House of the nation. জাতীয় সংসদের সদস্য সংখ্যা ৩৫০। এর মধ্যে ৩০০ টি সরাসরি নির্বাচিত আসন এবং ৫০ টি নারীদের জন্য সংরক্ষিত।
২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের উদ্ধোধনী ম্যাচ কবে হবে?
Correct Answer:
গ: ১১ জুন
Explanation:
২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের উদ্ধোধনী ম্যাচ কবে হবে? সঠিক উত্তর ১১ জুন ২০১০ সালের ১৯ তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় ১১ জুন থেকে ১১ জুলাই দক্ষিণ আফ্রিকায়। ১৯ তম বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ ১১ জন এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ১১ জুলাই জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে।
PRSP এর পূর্ণরূপ কি?
Correct Answer:
ক: Poverty Reduction Strategy paper
Explanation:
PRSP এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর Poverty Reduction Strategy paper PRSP - এর পূর্ণরূপ - - - Poverty Reduction Strategy Paper. জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সরকার পিআরএসপি বা দারিদ্র বিমোচন কৌশলপত্র ঘোষণা করে।
কোন সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
Correct Answer:
গ: ১৯৭৪
Explanation:
কোন সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর ১৯৭৪ ১৯৭৪ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্যপদ লাভ করে সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে।
জীনের রাসায়নিক উপাদান ---
Correct Answer:
খ: ডিএনএ
Explanation:
জীনের রাসায়নিক উপাদান --- সঠিক উত্তর ডিএনএ জিন বংশগতির নিয়ন্ত্রণকারী অন্যতম একক। ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশ দিয়ে জীবের যে একটি বৈশিষ্ট্য নির্ধারিত হয় তাকে জীন বলে। ডিএনএ ক্রোমোজোমের একমাত্র স্থায়ী রাসায়নিক পদার্থ।
শেখ মুজিবুর রহমানকে বন্দি করে করাচিতে নিয়ে যাওয়া হয় ৭১ এর---
Correct Answer:
ক: ২৫ মার্চ রাতে
Explanation:
শেখ মুজিবুর রহমানকে বন্দি করে করাচিতে নিয়ে যাওয়া হয় ৭১ এর--- সঠিক উত্তর ২৫ মার্চ রাতে ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় তাদের বর্বরোচিত হামলা চালায়। শেখ মুজিব কে গ্রেফতর করা হয় এবং পশ্চিম পাকিস্তানী নিয়ে যাওয়ার আগ পর্যন্ত ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি করে রাখা হয়। ২৫ মার্চের রাত থেকে শুরু হওয়া মুক্তিযুদ্ধের পুরো সময় বঙ্গবন্ধু পাকিস্তানি দের হাতে বন্দি ছিলেন।
বাংলাদেশের দীর্ঘতম নদী-
Correct Answer:
খ: মেঘনা
Explanation:
বাংলাদেশের দীর্ঘতম নদী- সঠিক উত্তর মেঘনা মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা দেশের বৃহত্তম নদী মেঘনা। দৈর্ঘ্য ৩৩০ কিলোমিটার, ভৈরবের কাছে প্রস্থ ১.৫ কিলোমিটার ও গভীরতা ২৫ মিটার। চাঁদপুরের কাছে প্রস্থ ১৩ কিলোমিটার ও গভীরতা ৩৫ মিটার।
বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন ---
Correct Answer:
ঘ: সৈয়দ নজরুল ইসলাম
Explanation:
বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন --- সঠিক উত্তর সৈয়দ নজরুল ইসলাম ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হয়। নব গঠিত এই সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দি থাকায় তার অনুপস্থিতিতে উপ রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বাঙালির মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন।
'লালসালু' উপন্যাসটি কার লেখা?
Correct Answer:
ঘ: সৈয়দ ওযালীউল্লাহ
Explanation:
'লালসালু' উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর সৈয়দ ওযালীউল্লাহ 'লালসালু' উপন্যাসটি সৈয়দ ওয়ালীউল্লাহ এর লেখা। কথা সাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর (১৯২২ - ১৯৭১) বিখ্যাত উপন্যাস 'লালসালু' (১৯৪৮)। এর ইংরেজি অনুবাদ 'Tree without Roots' (১৯৬৭)।
বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে Status লাভ করে-
Correct Answer:
ক: ১৯৯৭সালে
Explanation:
বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে Status লাভ করে- সঠিক উত্তর ১৯৯৭সালে বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে status লাভ করে ১৯৯৭ সালে। ১৫ জুন ১৯৯৭ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে এবং ২৬ জুন ২০০০ টেস্ট স্ট্যাটাস লাভ করে।
সুপ্রিম কোর্টে বিভাগ আছে?
Correct Answer:
ক: ২টি
Explanation:
সুপ্রিম কোর্টে বিভাগ আছে? সঠিক উত্তর ২টি সুপ্রিম কোর্টে ২টি বিভাগ আছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিভাগ ২টি হলো - - - আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ।
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশেকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল ?
Correct Answer:
খ: ১১ টি
Explanation:
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশেকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল ? সঠিক উত্তর ১১ টি জেনারেল এম এ জি ওসমানী আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনী এবং মুক্তিবাহিনীর প্রধান সেনাপতির দায়িত্ব গ্রহণ করে মুক্তিযুদ্ধ পরিচালনার সামরিক কৌশল হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্র ভৌগোলিক এলাকাকে ১১টি সেক্টরে ভাগ করেন। প্রতি সেক্টরে একজন সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়। যুদ্ধ পরিচালনায় সুবিধার জন্য প্রতিটি সেক্টরকে কয়েকটি সাব - সেক্টরে বিভক্ত করা হয় এবং প্রতিটি সাব - সেক্টরে একজন করে কমান্ডার নিয়ােজিত হন।
দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১ ডিগ্রী হলে সময়ের পার্থক্য হবে ---
Correct Answer:
ক: ৪ মিনিট
Explanation:
দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১ ডিগ্রী হলে সময়ের পার্থক্য হবে --- সঠিক উত্তর ৪ মিনিট পৃথিবীর ৩৬০°আবর্তন করতে সময় লাগে ২৪ ঘন্টা। অর্থাৎ ৩৬০° দ্রাঘিমাংশের পার্থক্য হলে সময় পার্থক্য ২৪ ঘন্টা :• ১° " " " " " = ২৪/৩৬০ ঘন্টা = ২৪×৬০/৩৬০ = ৪ মিনিট
বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজর্মের জন্য কার কাছে দায়ী?
Correct Answer:
ঘ: জাতীয় সংসদের কাছে
Explanation:
বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজর্মের জন্য কার কাছে দায়ী? সঠিক উত্তর জাতীয় সংসদের কাছে বাংলাদেশের মন্ত্রিসভা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাহী বিভাগের প্রধান প্রতিষ্ঠান। আইনসভায় প্রণীত আইনের আলোকে মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করে এবং সম্পাদিত কার্যাবলীর জন্য সম্মিলিতভাবে জাতীয় সংসদের নিকট দায়বদ্ধ থাকে।
তামাবিল কোথায় অবস্থিত ?
Correct Answer:
ক: সিলেট
Explanation:
তামাবিল কোথায় অবস্থিত ? সঠিক উত্তর সিলেট তামাবিল হচ্ছে বাংলাদেশের সিলেট অঞ্চলের সীমান্তবর্তী একটি এলাকা। যা জাফলং যাবার ৪ কিলোমিটার আগে অবস্থিত। এখান থেকে ভারতের পাহাড়, ঝর্ণা ছাড়াও অনেক দর্শনীয় স্থান অবলোকন করা যায়। তামাবিলের সবচেয়ে কাছের নদীটির নাম তাইরঙ্গল।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি ?
Correct Answer:
ক: ভারত
Explanation:
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি ? সঠিক উত্তর ভারত মুক্তিযুদ্ধে ভারত সরকার প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতা করলেও প্রতিবেশী দেশ ভুটান সবার আগে একাত্তরের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয়। পরে কয়েক ঘণ্টার ব্যবধানে ভারত সরকারও একই দিন স্বীকৃতি দেয় নতুন এ রাষ্ট্রকে।
মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ----
Correct Answer:
ক: ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়
Explanation:
মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ---- সঠিক উত্তর ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয় মডেম একটি ইনপুট আউটপুট ডিভাইস। এর সাহায্যে ডিজিটাল ডাটাকে এনালগ ও এনালগ ডাটাকে ডিজিটাল টাটায় পরিবর্তন করা যায়। কম্পিউটারের সাথে এটি যুক্ত হলে ইন্টারনেট সংযোগ স্থাপিত হয়।
বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি ?
Correct Answer:
ক: তেঁতুলিয়া
Explanation:
বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি ? সঠিক উত্তর তেঁতুলিয়া বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে সর্ব উত্তরের জেল পঞ্চগড় ও উপজেলা তেঁতুলিয়া । সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার ও উপজেলা টেকনাফ। সর্ব পূর্বের জেলা বান্দরবান ও উপজেলা থানচি এবং সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ ও উপজেলা শিবগঞ্জ।
ভূমি ব্যবস্থাপনায় ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়েছিল?
Correct Answer:
গ: ১৭৯৩ সালে
কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়?
Correct Answer:
গ: অ্যানথ্রাসাইট
Explanation:
কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়? সঠিক উত্তর অ্যানথ্রাসাইট লিগনাইটে কার্বনের পরিমাণ ৬৭%। বিটুমিনাস কয়লা এ কার্বনের পরিমাণ ৮৩%। অ্যানথ্রাসাইট কয়লার কার্বনের পরিমাণ ৯২.১% - ৯৮%।
সোনারগাঁও-এর পূর্ব নাম কি ছিল?
Correct Answer:
ঘ: সুবর্ণগ্রাম
Explanation:
সোনারগাঁও-এর পূর্ব নাম কি ছিল? সঠিক উত্তর সুবর্ণগ্রাম সোনারগাঁও বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। এটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। প্রাচীন সুবর্ণগ্রাম নাম থেকেই প্রাক মুসলিম যুগে সোনারগাঁও এর গুরুত্ব অনুধাবন করা যায়। এই সুবর্ণগ্রাম থেকেই স্পষ্ট ত মুসলিম আমলের সোনারগাঁও নামের উদ্ভব।
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবী কি ছিল?
Correct Answer:
ঘ: ক্যাপ্টেন
Explanation:
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবী কি ছিল? সঠিক উত্তর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (৭ মার্চ ১৯৪৯ - ১৪ ডিসেম্বর ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। তার,পদবী হলো - ক্যাপ্টেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয়। তিনি তাদের অন্যতম। তিনি মুক্তিবাহিনীর ৭নং সেক্টরের একজন কর্মকর্তা ছিলেন।
বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয় ?
Correct Answer:
ক: দ্বাদশ
Explanation:
বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয় ? সঠিক উত্তর দ্বাদশ দ্বাদশ সংশোধনী আইন বাংলাদেশের সাংবিধানিক বিকাশের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে খ্যাত। এই সংশোধনী আইন পাশ হয় সালের 6 আগস্ট। এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংসদীয় সরকার পদ্ধতির পুনঃ প্রবর্তন ঘটে।
নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেয়া হয়?
Correct Answer:
ঘ: সুইডেন
Explanation:
নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেয়া হয়? সঠিক উত্তর সুইডেন নোবেল পুরস্কারের প্রবর্তক সুইডেনের নাগরিক ও ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড বার্নার্ড নোবেল। প্রতিবছর আলফ্রেড বার্নার্ড নোবেল মৃত্যু দিবসে (১০ ডিসেম্বর) এ পুরস্কার প্রদান করা হয়।
পৃথিবী এবং তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান, তাকে বলে ----
Correct Answer:
গ: অভিকর্ষ
Explanation:
পৃথিবী এবং তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান, তাকে বলে ---- সঠিক উত্তর অভিকর্ষ পৃথিবী এবং তার নিকটস্থ বস্তুর মধ্যে টানকে অভিকর্ষ বলে। মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে যে টান তাকে মহাকর্ষ বলে। বস্তুর অবস্থান পরিবর্তনের ঘটনাকে গতি বলে। নির্দিষ্ট দিকে দূরত্বের পরিবর্তনের হারকে বেগ বলে।
সৌরজগতের কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে?
Correct Answer:
ক: শনি
Explanation:
সৌরজগতের কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে? সঠিক উত্তর শনি সৌরজগতের মধ্যে বৃহস্পতির উপগ্রহ সবচেয়ে বেশি। বৃহস্পতির উপগ্রহ মোট ৬৭ টি। শনির উপগ্রহ ৬৩ টি। মঙ্গলের দুটি আর শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই।
'নিপ্পন ' কোন দেশের পুরাতন নাম?
Correct Answer:
ক: জাপান
Explanation:
'নিপ্পন ' কোন দেশের পুরাতন নাম? সঠিক উত্তর জাপান জাপান এশিয়া মহাদেশের উত্তর - পূর্বাঞ্চলের একটি দ্বীপ রাষ্ট্র। জাপানিরা জাপানি ভাষায় তাদের দেশকে নিহং বা নিপ্পন বলে ডাকে যার অর্থ সূর্যের উৎস। জাপান চীনের পূর্বে অবস্থিত বলে এরকম নাম করা হয়েছিল। ইংরেজিতে জাপানকে অনেক সময় সূর্যোদয়ের দেশ বলা হয়।
ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে --
Correct Answer:
ক: ৩টি অঞ্চলে
Explanation:
ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে -- সঠিক উত্তর ৩টি অঞ্চলে প্রকৃতি অনুসারে বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা: ১. টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, ২. প্লাইস্টোসিন কালের সোপানসমূহ, ৩. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।
কোনটি ANC (Ante Natal Care) এর Routine test ?
Correct Answer:
A: Urine R/E
Explanation:
কোনটি ANC (Ante Natal Care) এর Routine test ? Correct Answer Urine R/E Urine R/E ANC (Ante Natal Care) এর Routine test । Ante Natal Care (ANC) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে যে বিষয়গুলো করা হয় তার মধ্যে রয়েছে - মায়ের ব্লাড প্রেসার মাপা, উচ্চতা ও ওজন পরিমাপ, গর্ভের শিশুর হার্ট রেট (HR) পরীক্ষা, মায়ের রক্ত ও প্রস্রাব পরীক্ষা, শ্রোণিগহ্বর পরীক্ষা ইত্যাদি । একে Parental Care ও বলা হয় ।
কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
ঘ: ১৯০৬ সালে
Explanation:
কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯০৬ সালে মুসলিম লীগের প্রকৃত নাম ছিল 'নিখিল ভারত মুসলিম লীগ'। নওয়াব সলিমুল্লাহর উদ্যোগে ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ৩০ ডিসেম্বর, ১৯০৬ সালে।
বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে ----
Correct Answer:
খ: ৬ মাস
Explanation:
বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে ---- সঠিক উত্তর ৬ মাস বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে - - - - ৬ মাস । শিশু জন্মের পর কেবল মায়ের বুকের দুধ খাওয়াতে হবে ৬ মাস বয়স পর্যন্ত । শিশুর বয়স ৬ মাস পার হলে মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবারের প্রয়োজন হয় । নবজাতকের প্রথম টিকার কাজ করে শাল দুধ ।