Lecturer Registration and Certification Examination MCQs
Showing 50 questions (Total: 1208)
২০১২ সালের জি-৮ শীর্য সম্মেলন কততম?
Correct Answer:
ক: ৩৮ তম
Explanation:
২০১২ সালের জি-৮ শীর্য সম্মেলন কততম? সঠিক উত্তর ৩৮ তম ২০১২ সালের জি - ৮ শীর্ষ সম্মেলন ৩৮ তম। জি - ৮ বিশ্বের আটটি শিল্পোন্নত দেশের একটি অর্থনৈতিক বলয়। এরপূর্বসূরি যথাক্রমে জি - ৬ ও জি - ৭। এর কোন সদর দপ্তর নেই। জি - ৮ এর দেশগুলো হলো - ফ্রান্স, জার্মনি, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, রাশিয়া। ২০১৪ সালের ক্রিমিয়া সংকটে রাশিয়ার সংশ্লিষ্টতার কারণে , ২০১৪ সালের ২৪ মে রাশিয়া কে জি - ৮ থেকে বাদ দেয়া হয়।
নিম্নের কোন দেশের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে?
Correct Answer:
খ: ভারত
Explanation:
নিম্নের কোন দেশের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে? সঠিক উত্তর ভারত ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে ভারতের। ভারত ইসরায়েল কাছাকাছি আসে সোভিয়েত ইউনিয়নের পতনের পর। ১৯৯২ সালে ভারত পুরোপুরি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইসরায়েলের সাথে।
ইতিহাসের বিখ্যাত ট্রয়নগরী কোথায়?
Correct Answer:
ক: তুরঙ্কে
Explanation:
ইতিহাসের বিখ্যাত ট্রয়নগরী কোথায়? সঠিক উত্তর তুরঙ্কে ট্রয় নগরীর সাথে মহাবীর হেক্টরের বীরত্ব ও আত্মত্যাগের ইতিহাস জড়িয়ে রয়েছে। সুন্দরী হেলেনকে কেন্দ্র করে যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে হেক্টর পরাস্ত হয়। গ্রিকরা ট্রয় নগরী দখল করে আগুন ধরিয়ে দেয়। | ইতিহাস - বিখ্যাত এ ট্রয় নগরীটি বর্তমান তুরস্কে অবস্থিত।
যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয়?
Correct Answer:
খ: ১৮৬৩ সালে
Explanation:
যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয়? সঠিক উত্তর ১৮৬৩ সালে যুক্তরাষ্ট্রের দাস প্রথা বিলুপ্ত হয় ১৮৬৩ সালে। আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬ তম রাষ্ট্রপতি। তিনি দাস প্রথার চরম বিরোধী ছিলেন এবং ১৮৬৩ সালে দাস প্রথার অবসান ঘটান এবং দাস দের মুক্ত করে দেন।
দুধের রং সাদা হয় কেন?
Correct Answer:
ক: প্রোটিনের জন্য
Explanation:
দুধের রং সাদা হয় কেন? সঠিক উত্তর প্রোটিনের জন্য দুধের রং সাদা হয় মূলত ক্যাসেন - এর জন্য। এই ক্যাসেন এক ধরনের প্রোটিন। দুধে এই প্রোটিনই পরিমাণে সবচেয়ে বেশি থাকে। ক্যাসেনে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম কিন্তু মানুষের শরীরের জন্য ভীষণ জরুরি। ক্যালসিয়ামই আমাদের শরীরের হাড়গোড় শক্তপোক্ত করে তোলে।
রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তা--
Correct Answer:
ক: রঞ্জন রশ্মি
সুনামীর কারণ হলো--
Correct Answer:
ঘ: সমুদ্রতলের ভূমিকম্প
Explanation:
সুনামীর কারণ হলো-- সঠিক উত্তর সমুদ্রতলের ভূমিকম্প পৃথিবীর পৃষ্ঠতলে প্লেটগুলো রয়েছে এগুলো যখন কেঁপে ওঠে তখন একটি উপর আরেকটি উঠে যায় তখন এই পৃষ্ঠতলের উপরে যা থাকে তাও কেঁপে উঠে সমুদ্রপৃষ্ঠের উপরে থাকে পানি তখন পানিকে কম্পিত করে ঝড়ের মতো অনুকূলে আশ্রয় পড়ে এটাই হচ্ছে সুনামির কারণ ।
কোন হরমোনের অভাবে শিশু বামন হয়?
Correct Answer:
ক: থাইরক্সিন
Explanation:
কোন হরমোনের অভাবে শিশু বামন হয়? সঠিক উত্তর থাইরক্সিন আমাদের শারীরিক বৃদ্ধির জন্য শৈশবে কিছু হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা…..থাইরয়েড গ্রন্থির সমস্যায় মানুষ বামন হতে পারে পালন করে.
তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: গাজীপুর জেলার কালিয়াকৈর
অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন--
Correct Answer:
গ: লুইপাস্তুর
Explanation:
অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন-- সঠিক উত্তর লুইপাস্তুর এনথ্রাক্স একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটি ব্যাসিলাস অ্যানথ্রাসিস ব্যাকটেরিয়ার সংক্রমনে হয়। ১৮৮৫ সসালে ফরাসী বিজ্ঞানী ললুই পাস্তুর এই টিকা আবিষ্কার ককরেন।
কে প্রমাণ করেন যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জ্বরের জন্য দায়ী?
Correct Answer:
ঘ: স্যার রোনাল্ড রস
Explanation:
কে প্রমাণ করেন যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জ্বরের জন্য দায়ী? সঠিক উত্তর স্যার রোনাল্ড রস স্যার রোনাল্ড রস একজন স্কটিশ (ব্রিটিশ) চিকিৎসক ও ব্যাকটেরিয়াবিজ্ঞানী ছিলেন। চিকিৎসাবিজ্ঞানে উচ্চশিক্ষা সনদ লাভের পরে তিনি ভারতীয় চিকিৎসাব্যবস্থাতে যোগদান করেন। তিনি তৃতীয় ইঙ্গ - বর্মী যুদ্ধে (১৮৮৫) অংশগ্রহণ করেন। এরপর তিনি ১৮৮৮ ও ১৮৮৯ সালে আবার লন্ডনে গিয়ে ব্যাকটেরিয়াবিজ্ঞানে পড়াশোনা শেষ করে ভারতে ফেরত আসেন। সেখানে তিনি স্যার প্যাট্রিক ১৮৯৭ সালে অ্যানোফিলিস জাতীয় মশার পৌষ্টিকনালীতে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণু প্লাসমোডিয়াম আবিষ্কার করেন। তিনি সুস্থ ও সংক্রমিত পাখিদেরকে অধ্যয়ন করে প্লাসমোডিয়াম জীবাণুর সমগ্র জীবনচক্র সম্পর্কে জ্ঞানার্জন করেন। তিনি দেখান যে মশার লালাগ্রন্থিতে প্লাসমোডিয়াম জীবাণু থাকে এবং মশার কামড়ের মাধ্যমে এটি অন্য পোষকের দেহে সংক্রমিত হয়। তাঁর এই কাজের উপর ভিত্তি করে অ্যানোফিলিস মশার বংশবিস্তার রোধের মাধ্যমে ম্যালেরিয়া রোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভবদহ বিল অবস্থিত--
Correct Answer:
গ: যশোরে
Explanation:
ভবদহ বিল অবস্থিত-- সঠিক উত্তর যশোরে যশাের জেলার উল্লেখযােগ্য বিলগুলাে হল - ভবদহ, জলেশ্বর, বিল বকর, হরিণা, অরল, ইছামতি, বিল কেদারিয়া, বিল খুকশিয়া ও বিল পাজিয়া পাত্রা।
বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে?
Correct Answer:
ক: নিশাত মজুমদার
Explanation:
বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে? সঠিক উত্তর নিশাত মজুমদার বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী - নিশাত মজুমদার। তিনি প্রথম বাংলাদেশী নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে, শনিবার সকাল ৯ :৩০ মিনিটে এভারেস্ট শৃঙ্গ জয় করেন।
লেডি উইথ দি ল্যাম্প কার উপাধি?
Correct Answer:
ঘ: ফ্লোরেন্স নাইটিঙ্গেল
Explanation:
লেডি উইথ দি ল্যাম্প কার উপাধি? সঠিক উত্তর ফ্লোরেন্স নাইটিঙ্গেল আধুনিক সেবিকাবৃত্তির ক্ষেত্রে অগ্রপথিক ও আর্তমানবজার সেবায় নিবেদিতপ্রাণ ফ্লোরেন্স নাইটিঙ্গেল। জন্ম ইতালির ফ্লোরেন্স শহরে। লেডি উইথ দি ল্যাম্প উপাধি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের । ক্রিয়ার যুদ্ধে আহত সৈনিকদের সেবা শুশ্রূষা করে অদের আস্থা অর্জন করেন। ফলে সৈনিকরা তাকে এ উপাধিতে ভূষিত করেন।
নাসা কী?
Correct Answer:
ঘ: মহাকাশ গবেষণা কেন্দ্র
ম্যালেরিয়ার ঔষদ 'কুইনিন' কোন গাছ থেকে পাওয়া যায়?
Correct Answer:
গ: সিনকোনা
Explanation:
ম্যালেরিয়ার ঔষদ 'কুইনিন' কোন গাছ থেকে পাওয়া যায়? সঠিক উত্তর সিনকোনা ঔষধি গুণে গুণান্বিত “সিনকোনা” গাছের বাকলে কুইনিন পাওয়া যায় যা থেকে ম্যালেরিয়া জীবাণুর প্রতিষেধক তৈরী করা হয়। ম্যালেরিয়া চিকিৎসার পাশাপাশি কুইনাইন বা কুইনিন (Quinine) ব্যবহার করা হয় বিভিন্ন স্বাদ বর্ধক হিসেবে, এটা যোগান দেয় তেতো স্বাদযুক্ত বলবর্ধক পানীয় ।
চিলির খনিতে আটকা পড়া শ্রমিকরা কতদিন পর উদ্ধার পায়?
Correct Answer:
ঘ: ৬৯ দিন
Explanation:
চিলির খনিতে আটকা পড়া শ্রমিকরা কতদিন পর উদ্ধার পায়? সঠিক উত্তর ৬৯ দিন ২০১০ সালে চিলির একটি খনির প্রায় ৭০০ মিটার গভীরে শ্রমিকরা আটকে পরে এবং ৬৯ দিন পর তাদের উদ্ধার করা হয়৷২০১০ সালের ৫ই আগস্ট বিকেলে দুর্ঘটনার সূত্রপাত৷ এর ১৭ দিন পর ৩৩ জন খনি শ্রমিকের বেঁচে থাকার খবর পাওয়া যায়৷ এই ১৭ দিন তারা তাদের কাছে থাকা দু'দিনের খাবার খেয়ে থেকেছেন৷ এরপর তাদের কাছে খাবার পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল৷১৩ অক্টোবরের প্রথম প্রহরে একে একে তাদের বের করে আনা হয়৷ সারা বিশ্বের গণমাধ্যমে সেই দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়৷
It is I who (be) to blame.
Correct Answer:
C: am
I had (have) my meal before you came.
Correct Answer:
A: had
Explanation:
I had (have) my meal before you came. Correct Answer had Before এবং After দুইটি Independent Clause এর মধ্যে সম্পর্ক স্থাপন করে যেখানে একটি ঘটনার সাথে আরেকটি সংশ্লিষ্ট। Before এর পূর্বে Past perfect tense হলে, পরবর্তী Clause এ past indefinite tense হবে। যেমনঃ I had had my meal before you came. After এর পরে Past perfect tense হলে, পূর্ববর্তী Clause এ past indefinite tense হবে। যেমনঃ I had my meal after you had come.
'বিশ্ব পরিবেশ দিবস' পালিত হয় ---
Correct Answer:
ক: ৫ জুন
Explanation:
'বিশ্ব পরিবেশ দিবস' পালিত হয় --- সঠিক উত্তর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন। এটি বিশ্বব্যাপী পালিত হয়। এর অন্য নাম ইকো দিবস। এটি শুরু হয় ৫ জুন, ১৯৭৪ সালে। এই দিবসটি ধরিত্রী দিবসের অনুগামী।
Nipa as well as her brothers (come) to me.
Correct Answer:
D: has come
" আমার বন্ধু নাই বললেই চলে" Which is the correct English Translation?
Correct Answer:
গ: I have few friends
Explanation:
" আমার বন্ধু নাই বললেই চলে" Which is the correct English Translation? সঠিক উত্তর I have few friends Few - নেই বললেই চলে A few - সামন্য পরিমান বেঝায় A little - অল্প পরিমাণে বোঝায় I have few friends - আমার বন্ধু নেই বললেই চলে। তাই এখানে, শুধু few ব্যবহার হবে।
"গায়ে মানে না আপনি মোড়ল" The correct English translation is--
Correct Answer:
খ: He is a self -styled leader
কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ ?
Correct Answer:
ক: ঢাকা
Explanation:
কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ ? সঠিক উত্তর ঢাকা ঢাকা বিভাগে জেলার সংখ্যা সবচেয়ে বেশি। ঢাকাতে জেলা আছে ১৩ টি। যথা: ঢাকা, টাংগাইল, শরীয়তপুর, মাদারিপুর, গাজীপুর, নারায়নগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মুন্সীগঞ্জ, রাজবাড়ি, মানিকগঞ্জ।
সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
খ: ধর্মপাল
Explanation:
সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর ধর্মপাল সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা পাল বংশের ২য় রাজা ধর্মপাল। সোমপুর বিহারের অপর নাম পাহাড়পুর বৌদ্ধ বিহার। এই বিহার তৈরী করা হয় অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে। ১৮৭৯ খ্রীষ্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন।
বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কততম?
Correct Answer:
ঘ: ১৩ তম
Explanation:
বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কততম? সঠিক উত্তর ১৩ তম প্রধান নির্বাচন কমিশনার বা সংক্ষেপে সিইসি হলেন সাংবিধানিক সংস্থা বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান। বর্তমানে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হলেন কে এম নুরুল হুদা। তিনি ১২ তম প্রধান নির্বাচন কমিশনার।
"Call a spade a spade". The correct Bengali translation is---
Correct Answer:
C: স্পষ্টাস্পষ্টি কথা বলা
" The elephant is the largest quadruped animal in the world. The correct Bengali translation is---
Correct Answer:
D: হাতি পৃথিবীর সবচেয়ে বৃহৎ চতুষ্পদ প্রাণী
নিম্নের কোন দেশের সাথে বাংলাদেশেরে কূটনৈতিক সম্পর্ক নেই?
Correct Answer:
ঘ: তাইওয়ান
Explanation:
নিম্নের কোন দেশের সাথে বাংলাদেশেরে কূটনৈতিক সম্পর্ক নেই? সঠিক উত্তর তাইওয়ান তাইওয়ান এমন একটি দেশ যার সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে, কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশ থেকে তাইওয়ানে রপ্তানিকৃত পণ্য সামগ্রী হলো - বাগদা চিংড়ি, কাঁকড়া, তামা, জুতা এবং কাপড়।
The correct active form of the sentence " Health should be taken care of " is---
Correct Answer:
B: One should take care of one's health
The correct passive form of the sentence "they laugh at us" is--
Correct Answer:
D: we are laughed at by them
চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে?
Correct Answer:
ঘ: লর্ড কর্নওয়ালিশ
Explanation:
চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে? সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিশ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্ণওয়ালিস ১৭৯৩ সালে। এটি মূলত সরকার ও বাংলার ভূমি মালিকদের মধ্যে সম্পাদিত একটি স্থায়ী চুক্তি। এ চুক্তির আওতায় জমিদার ঔপনিবেশিক রাষ্ট্রব্যবস্থায় ভূ - সম্পত্তির নিরংকুশ স্বত্তাধিকারী হন।
Choose the correct indirect form--
Correct Answer:
A: She said that she was happy to be there that evening
জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কোনটি?
Correct Answer:
খ: IPCC
Explanation:
জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কোনটি? সঠিক উত্তর IPCC জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচচ সংস্থা হচ্ছে - IPCC. IPCC - Intergovernmental Panel on Climate Change. এটি গঠিত হয় ১৯৮৮ সালে। এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ড এর জেনেভা তে।
A topic sentence can be put in the paragraph--
Correct Answer:
A: at the beginning
which one is the passive form of the sentence "keep your word"?
Correct Answer:
B: Let your word be kept
Explanation:
which one is the passive form of the sentence "keep your word"? Correct Answer Let your word be kept মূল verb দিয়ে শুরু যুক্ত Active কে passive করার নিয়ম : প্রথমে Let বসে + Object টি Subject রুপে বসে + be. বসে + verb এর past participle. যেমন : Do the work = Let the work be done.
গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোন কারণে?
Correct Answer:
খ: ফসফরাসের অভাবে
Explanation:
গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোন কারণে? সঠিক উত্তর ফসফরাসের অভাবে ফসফরাস এর অভাবে গাছের পাতা বেগুনী হয়ে যায়, যা পাতার কিনারা থেকে শুরু হয়। পাতা কুঁকড়ে যায়, গাছ খর্বাকৃতি হয়।
শ্বেত বামন কি?
Correct Answer:
গ: মৃততারা
Explanation:
শ্বেত বামন কি? সঠিক উত্তর মৃততারা শ্বেতবামন একধরনের ছোট তারা যা ইলেক্ট্রন অপজাত পদার্থ দিয়ে তৈরী। এ কারণে একে অপজাত বামণ ও বলা হয়। এর ইংরেজি নাম - White dwarf.একে মৃত তারা ও বলা হয়।
থাইল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রীন নাম কি?
Correct Answer:
গ: প্রাইউথ শান ওশা
Explanation:
থাইল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রীন নাম কি? সঠিক উত্তর প্রাইউথ শান ওশা থাইল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রীন নাম প্রাইউথ শান ওশা। জেনারেল প্রযুত চান - ও - চা (জন্ম: ২১ মার্চ, ১৯৫৪) নাখোন রাচাসিমা এলাকায় জন্মগ্রহণকারী অবসরপ্রাপ্ত রাজকীয় থাই সেনা কর্মকর্তা। বর্তমানে তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি দেশ পরিচালনায় নিযুক্ত সামরিক একনায়কতন্ত্রবাদী ন্যাশনাল কাউন্সিল ফর পিস এন্ড অর্ডারের (এনসিপিও) প্রধান। রয়্যাল থাই আর্মির কমান্ডার ইন চিফ (সর্বাধিনায়ক) ছিলেন তিনি।
'ওয়াল স্ট্রীট' কোথায় অবস্থিত ?
Correct Answer:
ক: নিউইয়র্ক
Explanation:
'ওয়াল স্ট্রীট' কোথায় অবস্থিত ? সঠিক উত্তর নিউইয়র্ক ওয়াল স্ট্রিট নিউইয়র্ক শহরের একটি প্রখ্যাত সড়ক। পৃথিবীর অন্যতম গুরুত্ববহ বিনিয়োগ বাজার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ এই সড়কে অবস্থিত বলে এর প্রসিদ্ধি জগৎ জোড়া। ফেডারেল রিজার্ভ ব্যাংক এই সড়কে অবস্থিত।
'স্বোপার্জিত স্বাধীনতা' স্থাপত্যটির স্থপতি কে?
Correct Answer:
গ: শামীম সিকদার
বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোথায়?
Correct Answer:
ঘ: কাপ্তাই
২০১০ বিশ্বকাপ ফুটবলে 'গোল্ডেন বুট' পাওয়া খেলোয়াড় কে?
Correct Answer:
খ: থমাস মুলার
Explanation:
২০১০ বিশ্বকাপ ফুটবলে 'গোল্ডেন বুট' পাওয়া খেলোয়াড় কে? সঠিক উত্তর থমাস মুলার ২০১০ বিশ্বকাপ ফুটবল 'গোল্ডেন বুট ' পাওয়া খেলোয়াড় থমাস মুলার, জার্মানি। উল্লেখ্য, ফোরলান পান 'গোল্ডেন বল'। ২০১৪ সালের ২০ তম বিশ্বকাপ ফুটবলে 'গোল্ডেন বুট ' পাওয়া খেলোয়াড় হামেস রড্রিগুয়েজ (কলম্বিয়া)।
সোমপুর বিহার কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: নওগাঁ
মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা " সেপ্টেম্বর অন যশোর রোড" এর রচয়িতা কে?
Correct Answer:
ঘ: এলেন গিন্সবার্গ
Explanation:
মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা " সেপ্টেম্বর অন যশোর রোড" এর রচয়িতা কে? সঠিক উত্তর এলেন গিন্সবার্গ সেপ্টেম্বর অন যশোর রোড (ইংরেজি ভাষায়: September on Jessore Road) বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ রচিত একটি কবিতা যা থেকে পরে গান করা হয়েছিল
আদিম মানুষের সবচেয়ে বড় আবিস্কার কোনটি?
Correct Answer:
খ: আগুন
Explanation:
আদিম মানুষের সবচেয়ে বড় আবিস্কার কোনটি? সঠিক উত্তর আগুন প্রত্নপ্রস্তরযুগের সবচেয়ে বড় আবিষ্কার - - আগুন | জীবজগতে একমাএ মানুষ ছাড়া আর সকলের কাছেই আগুন একটা ভয়ের ব্যাপার | আগুনের ধারেকাছে কেউ ঘেঁষতে চায় না | আগ্নেয়গিরি থেকে যখন দমকে দমকে আগুন বেরিয়ে আসে বা আকাশ থেকে যখন বাজ পড়ে গোটা একটা গাছ দাউ দাউ করে জ্বলে উঠে বা মাটি ফুঁড়ে জলন্ত গ্যাস আগুনের ফোরার মতো ছিটকে বেরোয় - সব জায়গাতেই আগুনের চেয়ারাটা এমন বুনো আর হিংস্র আর ভয়ংকর যে ভয় পাওয়াটাই স্বাভাবিক | কিন্তু এই ভয় পাওয়াটাকে বশে আনায় দুজয় সাহস মানুষের হয়েছিল | এ এক বিরাট কৃতিত্ব |
প্রয়াত চিত্র পরিচালক তারেক মাসুদ -এর জঙ্গিবাদ ও তার প্রভাব সম্পর্কিত চলচ্চিত্রের নাম--
Correct Answer:
খ: রানওয়ে
আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়--
Correct Answer:
ঘ: ১০ ডিসেম্বর
Explanation:
আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়-- সঠিক উত্তর ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয় ১০ ডিসেম্বর। মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদযাপন করা হয়। এছাড়াও, 'সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে' বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
বাংলা বর্ণমালা এসেেছে কোন লিপি থেকে?
Correct Answer:
খ: ব্রাহ্মী লিপি
বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কী?
Correct Answer:
গ: বি টি সি এল
Explanation:
বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কী? সঠিক উত্তর বি টি সি এল বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (BTTB) - এর বর্তমান নাম বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (BTCL)। BTCL - এর যাত্রা শুরু হয় ১ জুলাই ২০০৮ সালে। BTCL এর স্লোগান হলো ‘দেশ ও মানুষের সেবায়’।