ঢাকা বিশ্ববিদ্যালয় (A Unit) MCQs
Showing 50 questions (Total: 3968)
x2+y2-24x+10y=0 বৃত্তের ব্যাসার্ধ -
Correct Answer:
গ: 13
(4,-2) বিন্দু থেকে 5x + 12y =3 রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য -
Correct Answer:
ঘ: 713
∫0x2(1 +cos x)2 sin xdx এর মান -
Correct Answer:
D: 73
কোন বিন্দুতে দুইটি বল 120° কোণে ক্রিয়াশীল । বৃহত্তর বলটির মান 10 N এবং তাদের লব্ধি ক্ষুদ্রতর বলের সাথে সমকোণ উৎপন্ন করলে ক্ষুদ্রতর বলের মান -
Correct Answer:
খ: 5 N
3,5,7,8,9 অঙ্কগুলি এক বা একাধিক বার ব্যবহার করে 7000 থেকে বড় চার অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যায় -
Correct Answer:
গ: 72
সরলরেখা 3x+ 4y -12 =0 দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খন্ডিত অংশের দৈর্ঘ্য-
Correct Answer:
খ: 5
4(sin2θ + cosθ)=5 সমীকরণের সাধারণ সমাধান -
Correct Answer:
খ: θ=2nπ ±π/3
যদি y = cos2x হয় তবে, dydx =কত?
Correct Answer:
ক: -sin 2xcos2x
5 জন বিজ্ঞান ও 3 জন কলা অনুষদের ছাত্র থেকে 4 জনের একটি কমিটি গঠন করতে হবে যাতে অন্তত একজন বিজ্ঞান ও একজন কলা ছাত্র থাকে। কত বিভিন্ন প্রকারে এই কমিটি গঠন করা যেতে পারে?
Correct Answer:
খ: 65
tan54° - tan36° এর মান -
Correct Answer:
A: 2 tan 18°
tan 75°-tan30° -tan75°×tan30° এর মান -
Correct Answer:
A: 1
1+ 31! +52! +73! + ----- ধারাটির যোগফল -
Correct Answer:
গ: 3e
tan-1x1+x2 এর একটি অনির্দিষ্ট যোগজ -
Correct Answer:
খ: 12(tan-1 x)2
নিচের কোন রাশিমালাটি sin 3A বা cosA এর বহুপদীরুপে প্রকাশ করে ?
Correct Answer:
খ: 3sinA - 4sin3A
cos75° + sin (-11385°) সমান -
Correct Answer:
D: 2
দশমিক সংখ্যা 115 কে দ্বিমিক পদ্ধতিতে প্রকাশ করলে হয় -
Correct Answer:
ক: 1110011
(x +y, x2+y2) = (2,4) হলে, x2-y2 এর মান -
Correct Answer:
B: ±4
বাস্তব সংখ্যায় |5-2x|≥4 অসমতাটির সমাধান -
Correct Answer:
খ: x≤12 or, x≥92
5x -2y + 7 =0 সরলরেখার উপর লম্ব এবং (-3,1) বিন্দু দিয়ে অতিক্রম করে এমন একটি সরলরেখার সমীকরণ -
Correct Answer:
ক: 5x -2y +7 =0
কোন ত্রিভুজের শীর্ষবিন্দুসমূহ (-1,-2), (2,5) এবং (3, 10) হলে, তার ক্ষেত্রফল -
Correct Answer:
গ: 4 sq. units
একটি উদ্ভিদ কোষকে প্রোক্যারিওট বলা হয় যখন -
Correct Answer:
খ: সুসংগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত থাকে
Explanation:
একটি উদ্ভিদ কোষকে প্রোক্যারিওট বলা হয় যখন - সঠিক উত্তর সুসংগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত থাকে একটি উদ্ভিদ কোষকে প্রোক্যারিওট বলা হয় যখন -সুসংগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত থাকে| যেসব কোষে আদর্শ এবং সংগঠিত নিউক্লিয়াস থাকে না, কোষে পর্দাঘেরা কোষ অঙ্গাণু থাকে না, ক্রোমোজোম গঠিত হয় না, তাদের আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ বলে। ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল ইত্যাদি প্রোক্যারিওটিক কোষের উদাহরণ।
মানুষের স্বাভাবিক রক্তচাপ কত (সিস্টোল : ডায়াস্টোল)?
Correct Answer:
ক: 120 mm : 80 mm
Explanation:
মানুষের স্বাভাবিক রক্তচাপ কত (সিস্টোল : ডায়াস্টোল)? সঠিক উত্তর 120 mm : 80 mm প্রতিটি হৃৎস্পন্দন অর্থাৎ হৃদপিণ্ডের সংকোচন ও সম্প্রসারণের সময় একবার সিস্টোলিক প্রেশার এবং একবার ডায়াস্টলিক প্রেশার হয়। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকে ১২০/৮০ মিলিমিটার মার্কারি(120 mm : 80 mm)। কারও ব্লাড প্রেশার রিডিং যদি ১৪০/৯০ বা এর চেয়েও বেশি হয়, তখন বুঝতে হবে তার উচ্চ রক্তচাপের সমস্যা আছে।
চিংড়ির পর্বের নাম কি?
Correct Answer:
গ: আর্থ্রোপোডা
Explanation:
চিংড়ির পর্বের নাম কি? সঠিক উত্তর আর্থ্রোপোডা চিংড়ি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আর্থ্রোপোডা পর্বটি প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব।
40 হতে 50 সংখ্যাগুলি থেকে দৈবচয়ন পদ্ধতিতে একটি সংখ্যা নেওয়া হল। সংখ্যাটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভবনা কত?
Correct Answer:
খ: 311
স্বতন্ত্র স্বতেজী জনুক্রম দেখা যায় কোন উদ্ভিদে ?
Correct Answer:
ক: Pteris
Explanation:
স্বতন্ত্র স্বতেজী জনুক্রম দেখা যায় কোন উদ্ভিদে ? সঠিক উত্তর Pteris সুস্পষ্ট জনুক্রমRiccia, Pteris, ম্যালেরিয়া পরজীবী, ব্রায়োফাইটা, টেরিডোফাইটাঅস্পষ্ট জনুক্রমশৈবাল, ছত্রাক, Ulothrixজনুক্রমবিহীনভাইরাস, ব্যাকটেরিয়া
প্রাণিকূলের সর্ববৃহৎ কোষ কোনটি?
Correct Answer:
গ: উটপাখির ডিম
Explanation:
প্রাণিকূলের সর্ববৃহৎ কোষ কোনটি? সঠিক উত্তর উটপাখির ডিম সবচেয়ে ছোট কোষ হলো Mycoplasma gallisepticum (কোষের ব্যাস মাত্র 0.1 μm) যার অপর নাম PPLO (Pleuro Pneumonia Like Organism) এবং বড় কোষ হলো উটপাখির ডিম (17 cm × 12.5 cm) । এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ হলো Acetabularia নামক শৈবাল যার দৈর্ঘ্য 5-10 cm । বহুকোষী উদ্ভিদের মধ্যে র্যামি (Boehmeria nivea) নামক গাছের তন্তু কোষ, যার দৈর্ঘ্য প্রায় 55 cm । মানবদেহের সবচেয়ে লম্বা কোষ হলো - মটর নিউরন যা প্রায় 1.37 মিটার লম্বা ।
ফসফোরাইলেশন প্রক্রিয়া কয় প্রকার?
Correct Answer:
গ: তিন
বংশগতিবিদ্যার জনক কে?
Correct Answer:
গ: মেন্ডেল
Explanation:
বংশগতিবিদ্যার জনক কে? সঠিক উত্তর মেন্ডেল ক্যারোলাস লিনিয়াস শ্রেণীবিন্যাস বিদ্যার জনক ম্যান্ডেল জিন তত্ত্বের জনক অ্যারিস্টটল প্রাণিবিদ্যার জনক থিও ফ্রাস্টাস উদ্ভিদ বিজ্ঞানের জনক
'সার্বজনীন গ্রহীতা' রক্তগ্রুপের কি নাম?
Correct Answer:
গ: AB
Explanation:
'সার্বজনীন গ্রহীতা' রক্তগ্রুপের কি নাম? সঠিক উত্তর AB ব্লাডগ্রুপ-AB ➞ AB ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন-A ও B উভয়ই থাকে, কিন্তু রক্তরসে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিবডি থাকে না । AB গ্রুপের রক্ত অন্য গ্রুপের রক্তকে জমাতে পারে না, কারণ অ্যান্টিবডি-A বা B নেই । AB ব্লাডগ্রুপের দাতা শুধু AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং সব গ্রুপের রক্ত নিতে পারে, এজন্য AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা বলা হয় ।ব্লাডগ্রুপ-O ➞ O ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু রক্তরসে অ্যান্টিবডি-A ও B উভয়ই থাকে । O গ্রুপের রক্তের অ্যান্টিবডি নিজের গ্রুপের রক্ত ছাড়া অন্য তিনটি গ্রুপের রক্তের লোহিত কণিকাকে জমিয়ে দেয় । O ব্লাডগ্রুপের দাতা সকল ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং শুধু O ব্লাডগ্রুপের রক্ত নিতে পারে, এজন্য O ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন দাতা বলা হয় ।প্রকৃতপক্ষে, সার্বজনীন গ্রহীতা হলো AB পজিটিভ এবং সার্বজনীন দাতা হলো O নেগেটিভ ।
অস্থির বাইরের আবরণকে কি বলে?
Correct Answer:
গ: পেরিঅস্টিয়াম
Explanation:
অস্থির বাইরের আবরণকে কি বলে? সঠিক উত্তর পেরিঅস্টিয়াম হাড়ের(অস্থি) বাইরের আবরণকে বলা হয় পেরিঅস্টিয়াম। অস্থি কলা মেরুদণ্ডী প্রাণীদের দেহের অস্থিনির্মিত অন্তঃ কঙ্কাল গঠনকারী একটি কঠিন যোজক কলা (অন্যান্য কঠিন যোজক কলার উদাহরণ হল হাড়ের কিছু অংশের তরুণাস্থি ও দাঁতের ডেন্টিন, সিমেন্ট এবং এনামেল)।
DNA অণুর সঠিক মডেল তৈরি করে কারা নোবেল পুরস্কার পেয়েছিলেন?
Correct Answer:
খ: ওয়াটসন ও ক্রিক
Explanation:
DNA অণুর সঠিক মডেল তৈরি করে কারা নোবেল পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর ওয়াটসন ও ক্রিক ওয়াটসন এবং ক্রিক ১৯৫৩ সালে প্রথমবারের মতো DNA এর ডাবল হেলিক্স এর মডেল আবিষ্কার করেন। এই কাজের জন্য তারা ১৯৬৩ সালে যৌথভাবে নোবেল পুরস্কার পান।
বাংলাদেশে কোন প্রাণিভৌগোলিক এলাকার অন্তর্গত ?
Correct Answer:
খ: ওরিয়েন্টোল
Explanation:
বাংলাদেশে কোন প্রাণিভৌগোলিক এলাকার অন্তর্গত ? সঠিক উত্তর ওরিয়েন্টোল ভৌগোলিক অঞ্চলে প্রাণিদের নির্দিষ্ট সন্নিবেশে এমন কিছু প্রজাতি বাস করে যা ঐ অঞ্চলের একান্ত নিজস্ব তাকে প্রাণিভৌগোলিক অঞ্চল (Zoogeographical Region) বলে। ১৮৫৭ সালে পি. এল. স্ক্লেটার (P. L. Sclater) সর্বপ্রথম পক্ষীকূলের ভৌগোলিক বিস্তৃতির ওপর ভিত্তি করে সমগ্র পৃথিবীকে ৬টি অঞ্চলে ভাগ করেন। পরবর্তীতে ১৮৭৬ সালে এ. আর. ওয়ালেস (A. R. Wallace) পক্ষীকূলের সাথে প্রধান প্রধান মেরুদণ্ডী প্রাণিদের যুক্ত করে সামগ্রিক প্রাণী বিস্তৃতির আলোকে স্ক্লেটার প্রদত্ত অঞ্চল বিভাজনে সামান্য পরিবর্তন এনে ৬টি প্রাণিভৌগোলিক অঞ্চল নিচের মতো করে ভাগ করেন।প্রাণিভৌগোলিক অঞ্চলগুলোর নাম১. প্যালিআর্কটিক অঞ্চল : ইউরোপ, উত্তর আফ্রিকা ও এশিয়া (দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া বাদে)।২. নিআর্কটিক অঞ্চল : উত্তর আমেরিকার অধিকাংশ, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড।৩. নিওট্রপিক্যাল অঞ্চল : সমগ্র দক্ষিণ আমেরিকা এবং অধিকাংশ মধ্য আমেরিকা।৪. ইথিওপিয়ান অঞ্চল : সাহারার দক্ষিণমুখী আফ্রিকা এবং সংলগ্ন মাদাগাস্কার দ্বীপ।৫. ওরিয়েন্টাল অঞ্চল : বৃটিশ ইণ্ডিয়া (ভারত, পাকিস্তান, বাংলাদেশ), আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপিন্স, ইন্দোচীন, তাইওয়ান (ফরমোজা), এবং ইন্দোনেশিয়ার বালি দ্বীপ।৬. অস্ট্রেলিয়ান অঞ্চল : অস্ট্রেলিয়া, তাসমেনিয়া, নিউজিল্যান্ড, নিউগিনি এবং পূর্বাংশীয় দ্বীপগুলো।
আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে?
Correct Answer:
ঘ: অগ্ন্যাশয়
Explanation:
আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? সঠিক উত্তর অগ্ন্যাশয় মানবদেহের পাকস্থলীর নিচে ডিওডেনামর অর্ধবৃত্তাকার ফাঁকে থাকে অগ্ন্যাশয় আর অগ্ন্যাশয়ে বিশেষ করে এর লোবিউলগুলোর ফাঁকে ফাঁকে যে বহুভুজাকার কোষগুলো গুছাকারে অবস্থান করে এদেরকেই মূলত আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স বলা হয়। এতে ৪ ধরনের নালিবিহীন কোষ পাওয়া যায় যারা হরমোন নিঃসরণ করে।
নিম্নে উল্লিখিত কোন প্রাণীটি কেবল ওরিয়েন্টাল রিজিয়নে পাওয়া যায়?
Correct Answer:
খ: বনমোরগ
Explanation:
নিম্নে উল্লিখিত কোন প্রাণীটি কেবল ওরিয়েন্টাল রিজিয়নে পাওয়া যায়? সঠিক উত্তর বনমোরগ বনমোরগ প্রাণীটি কেবল ওরিয়েন্টাল রিজিয়নে পাওয়া যায় | দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলংকা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোচীন, নেপাল, ভুটান ইত্যাদি অঞ্চল নিয়ে গঠিত অঞ্চলই ওরিয়েন্টাল অঞ্চল নামে পরিচিত। এই অঞ্চলের প্রাণিগুলোর মধ্যে রয়েছে হাতি, বাঘ, গীবন, ভালুক, কোকিল, ব্লু বার্ড, ময়ূর, রুই, কাতলা ইত্যাদি।
বাংলাদেশ কোন প্রাণিভৌগোলিক এলাকার অন্তর্গত?
Correct Answer:
খ: ওরিয়েন্টাল
Explanation:
বাংলাদেশ কোন প্রাণিভৌগোলিক এলাকার অন্তর্গত? সঠিক উত্তর ওরিয়েন্টাল ভৌগোলিক অঞ্চলে প্রাণিদের নির্দিষ্ট সন্নিবেশে এমন কিছু প্রজাতি বাস করে যা ঐ অঞ্চলের একান্ত নিজস্ব তাকে প্রাণিভৌগোলিক অঞ্চল (Zoogeographical Region) বলে। ১৮৫৭ সালে পি. এল. স্ক্লেটার (P. L. Sclater) সর্বপ্রথম পক্ষীকূলের ভৌগোলিক বিস্তৃতির ওপর ভিত্তি করে সমগ্র পৃথিবীকে ৬টি অঞ্চলে ভাগ করেন। পরবর্তীতে ১৮৭৬ সালে এ. আর. ওয়ালেস (A. R. Wallace) পক্ষীকূলের সাথে প্রধান প্রধান মেরুদণ্ডী প্রাণিদের যুক্ত করে সামগ্রিক প্রাণী বিস্তৃতির আলোকে স্ক্লেটার প্রদত্ত অঞ্চল বিভাজনে সামান্য পরিবর্তন এনে ৬টি প্রাণিভৌগোলিক অঞ্চল নিচের মতো করে ভাগ করেন।প্রাণিভৌগোলিক অঞ্চলগুলোর নাম১. প্যালিআর্কটিক অঞ্চল : ইউরোপ, উত্তর আফ্রিকা ও এশিয়া (দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া বাদে)।২. নিআর্কটিক অঞ্চল : উত্তর আমেরিকার অধিকাংশ, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড।৩. নিওট্রপিক্যাল অঞ্চল : সমগ্র দক্ষিণ আমেরিকা এবং অধিকাংশ মধ্য আমেরিকা।৪. ইথিওপিয়ান অঞ্চল : সাহারার দক্ষিণমুখী আফ্রিকা এবং সংলগ্ন মাদাগাস্কার দ্বীপ।৫. ওরিয়েন্টাল অঞ্চল : বৃটিশ ইণ্ডিয়া (ভারত, পাকিস্তান, বাংলাদেশ), আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপিন্স, ইন্দোচীন, তাইওয়ান (ফরমোজা), এবং ইন্দোনেশিয়ার বালি দ্বীপ।৬. অস্ট্রেলিয়ান অঞ্চল : অস্ট্রেলিয়া, তাসমেনিয়া, নিউজিল্যান্ড, নিউগিনি এবং পূর্বাংশীয় দ্বীপগুলো।
ব্যাকটেরিওফায কি?
Correct Answer:
গ: ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাস
Explanation:
ব্যাকটেরিওফায কি? সঠিক উত্তর ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাস যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে তারাই হলো ব্যাকটেরিওফায। এদের প্রধান কাজই হলো জীবদেহে অবস্থিত ক্ষতিকর রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে সংক্রামিত করে ধ্বংস করে দেওয়া।
'মৌমাছি পালন' কে কি বলা হয়?
Correct Answer:
গ: এপিকালচার
Explanation:
'মৌমাছি পালন' কে কি বলা হয়? সঠিক উত্তর এপিকালচার এপিকালচার মৌমাছি পালন নামেও পরিচিত, যেখানে মধু ও মোমের উৎপাদন করার জন্য মৌমাছির উৎপাদন করা হয়। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হল এপিকালচার।
কক্ষ তাপমাত্রায় পানির সাথে ক্যালসিয়াম কার্বাইডের বিক্রিয়ার ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয় -
Correct Answer:
গ: অ্যাসিটিলিন
সালোকসংশ্লেষণে উদ্ভুত অক্সিজেন এর উৎস কোনটি ?
Correct Answer:
খ: H2O
Explanation:
সালোকসংশ্লেষণে উদ্ভুত অক্সিজেন এর উৎস কোনটি ? সঠিক উত্তর H2O সালোকসংশ্লেষণ বা Photosynthesis একটি জৈব রাসায়নিক বিক্রিয়া। এ বিক্রিয়ায় পানি বা H2o জারিত হয়ে অক্সিজেন বা O2 উৎপন্ন করে এবং কার্বনডাই-অক্সাইড বা CO2 বিজারিত হয়ে গ্লুকোজ বা C6H12O6 উৎপন্ন করে। এ কারণে সালোকসংশ্লেষণকে জারণ-বিজারণ বলে। সালোকসংশ্লেষণ একটি খাদ্য উৎপাদনকারী জারণ বিজারণ বিক্রিয়া।
ভাইরাস যা দ্বারা গঠিত -
Correct Answer:
গ: প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড
Explanation:
ভাইরাস যা দ্বারা গঠিত - সঠিক উত্তর প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড ভাইরাসের দেহে কোন নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই; কেবল প্রোটিন এবং নিউক্লিক এসিড দিয়ে দেহ গঠিত। কেবলমাত্র উপযুক্ত পোষকদেহের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে। এদের অভ্যন্তরীণ তথ্য বহনকারী সূত্রক দুই প্রকারের হতে পারে: ডিএনএ এবং আরএনএ। ভাইরাসের বাইরের প্রোটিন আবরণকে ক্যাপসিড বলা হয়।
হ্যাচ ও স্লাক চক্রে C4 উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ কি?
Correct Answer:
ঘ: অক্সালো অ্যাসিটিক অ্যাসিড
Explanation:
হ্যাচ ও স্লাক চক্রে C4 উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ কি? সঠিক উত্তর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হ্যাচ এবং স্ল্যাক চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হল 4 কার্বনযুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তাই এই চক্রকে C4 চক্র বলা হয়।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার হয় কোন উদ্ভিদ?
Correct Answer:
খ: সর্পগন্ধা
Explanation:
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার হয় কোন উদ্ভিদ? সঠিক উত্তর সর্পগন্ধা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার হয় সর্পগন্ধা উদ্ভিদ | সর্পগন্ধা তথা সর্পমূল একটি গুল্মজাতীয় ভেষজ উদ্ভিদ গাছ। আয়ুর্বেদিক চিকিৎসায় এর ব্যবহার আছে। এই গুল্মটির পাতা ছোট ছোট লম্বা ও পাতার ডগা সরু। ভারতবর্ষের সর্বত্র জন্মে। বাংলাদেশেও জন্মে প্রচুর। কোথাও কোথাও চাষ করা হয়। ডিসেম্বর-জানুয়ারী মাসে মাটি খুঁড়ে শেকড় তোলা হয়।
মিয়োসিস প্রক্রিয়ায় কোন পর্যায়ে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়?
Correct Answer:
খ: অ্যানাফেজ-১
Explanation:
মিয়োসিস প্রক্রিয়ায় কোন পর্যায়ে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়? সঠিক উত্তর অ্যানাফেজ-১ • মেটাফেজ-১ ➞ এই পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না• অ্যানাফেজ-১ ➞ প্রতি মেরুতে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায়মায়োসিস-২ বা দ্বিতীয় মায়োসিস বিভাজন প্রক্রিয়াটি মাইটোসিস কোষ বিভাজনের অনুরুপ তাই এটিকে সমীকরণিক বিভাজনও বলা হয় ।
জাতিজনি শ্রেণিবিন্যাসের প্রবর্তক কে?
Correct Answer:
ঘ: এঙ্গলার ও প্রান্টল
পাতায় তৈরি খাদ্য যার মাধ্যমে গাছের সব অংশে যায় -
Correct Answer:
খ: ফ্লোয়েম
Explanation:
পাতায় তৈরি খাদ্য যার মাধ্যমে গাছের সব অংশে যায় - সঠিক উত্তর ফ্লোয়েম জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য :জাইলেম : (i) জাইলেম প্রধানত মৃত টিস্যু(ii) জাইলেমে ভেসেল, ট্রাকিড, জাইলেম ফাইবার ও জাইলেম প্যারেনকাইমা উপাদানসমূহ বিদ্যমান(iii) জাইলেমে একমাত্র জীবিত উপাদান হলো উড প্যারেনকাইমা(iv) জাইলেম কান্ডের কেন্দ্রের দিকে থাকে(v) পানি ও খাদ্যরস পরিবহন এবং দেহকে দৃঢ়তা প্রদান করাই জাইলেমের কাজ(vi) জাইলেমের মাধ্যমে ঊর্ধ্বমুখী সংবহন হয়ফ্লোয়েম : (i) ফ্লোয়েম প্রধানত জীবিত টিস্যু(ii) ফ্লোয়েমে সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার ও ফ্লোয়েম প্যারেনকাইমা উপাদানসমূহ বিদ্যমান(iii) ফ্লোয়েমে একমাত্র মৃত উপাদান হলো ফ্লোয়েম ফাইবার(iv) ফ্লোয়েম কান্ডের পরিধির দিকে থাকে(v) খাদ্য পরিবহন ও খাদ্য সঞ্চয় করাই ফ্লোয়েমের কাজ(vi) ফ্লোয়েমের মাধ্যমে নিম্নমুখী বা উভমুখী সংবহন হয়
ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী প্রধান উপাদান হচ্ছে-
Correct Answer:
গ: CFC
Explanation:
ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী প্রধান উপাদান হচ্ছে- সঠিক উত্তর CFC ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ : ওজোন স্তর ক্ষয়কারী পদার্থের মধ্যে CFC হলো প্রধান । CFC ছাড়া N2O, NO, CH4, হ্যালোনসমূহ, BCF, CH3Br ও CCl4 ওজোন স্তর ধ্বংস করে থাকে ।
কোন রচনাটি কাজী নজরুল ইসলামের নয়?
Correct Answer:
গ: পুঁথির প্রতাপ
কোন অপভ্রংশ থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড. মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন?
Correct Answer:
ক: গৌড় অপভ্রংশ
'ঠান্ডা' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
Correct Answer:
ক: হিন্দি
'খাদির' শব্দের অর্থ কী?
Correct Answer:
ক: খয়ের