14th (Special) BCS Preliminary Test (Education) MCQs
Showing 44 questions (Total: 94)
ইরাক-ইরান যুদ্ধবিরতি তদারকীতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কি?
Correct Answer:
ঘ: UNIIMOG
Explanation:
ইরাক-ইরান যুদ্ধবিরতি তদারকীতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কি? সঠিক উত্তর UNIIMOG ইরাক - ইরান যুদ্ধবিরতি তদারকীতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম UNIIMOG। দুই দেশের মধ্যে প্রায় আট বছর যুদ্ধের পর ইরাক ও ইরানের মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তে সৈন্য প্রত্যাহারের তত্ত্বাবধানের জন্য ১৯৭৮ সালে দক্ষিণ লেবানন সংঘাতের পর ১৯৮০ - র দশকে শুধুমাত্র একটি নতুন মিশন এই অঞ্চলে অনুমোদিত ছিল (UNIIMOG)।
প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালিত হয়ে থাকে?
Correct Answer:
ক: প্রথম সোমবার
Explanation:
প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালিত হয়ে থাকে? সঠিক উত্তর প্রথম সোমবার প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালিত হয়ে থাকে। অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস পালিত হয়ে থাকে।
বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
Correct Answer:
ক: পঞ্চগড়
Explanation:
বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? সঠিক উত্তর পঞ্চগড় বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়, সবচেয়ে দক্ষিনের জেলা কক্সবাজার, সবচেয়ে পূর্বের জেলা বান্দরবান, সবচেয়ে পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ।
ক্যাটালন কোন দেশের ভাষা?
Correct Answer:
ক: স্পেন
Explanation:
ক্যাটালন কোন দেশের ভাষা? সঠিক উত্তর স্পেন ক্যাটালন ভাষা হলো স্পেনের। স্পেনীয় ভাষা, ইন্দো - ইউরোপীয় ভাষা - পরিবারের রোমান্স শাখার একটি ভাষা। বাকি সব রোমান্স ভাষার মত স্পেনীয় ভাষাও একটি প্রাকৃত লাতিন ভাষা থেকে উৎপত্তি লাভ করে; এই প্রাকৃত ভাষাটি ইবেরীয় উপদ্বীপে (বর্তমান স্পেনে) প্রচলিত ছিল। ১৬শ শতকে স্পেনীয় উপনিবেশ স্থাপনের মধ্য দিয়ে এটি দুই আমেরিকা মহাদেশ, ফিলিপিন ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে। এটি প্রায় ৩৯ কোটি লোকের মাতৃভাষা, এবং সব মিলিয়ে বিশ্বের প্রায় ৪১ কোটি লোক এই ভাষায় কথা বলেন। এদের অধিকাংশই স্পেন ও দক্ষিণ আমেরিকায় বাস করেন। মেক্সিকো স্পেনীয়ভাষীর সংখ্যা অনুযায়ী বৃহত্তম দেশ। তারপরেই আছে কলম্বিয়া, স্পেন, আর্জেন্টিনা ও মার্কিন যুক্তরাষ্ট্র।
'গ্লাসনস্ত' -এর অর্থ কি?
Correct Answer:
গ: খোলামেলা আলোচনা
Explanation:
'গ্লাসনস্ত' -এর অর্থ কি? সঠিক উত্তর খোলামেলা আলোচনা 'গ্লাসনস্ত' - এর অর্থ খোলা হাওয়া। গ্লাসনস্ত কথার অর্থ হল মুক্ততা (openness)। দীর্ঘদিনের একদলীয় এবং বদ্ধ শাসনে জনগণের মনে যে ক্ষোভের সঞ্চার হয়েছিল তা দূর করার উদ্দেশ্যেই গ্লাসনস্ত নীতি গৃহীত হয়। এই প্রথম সোভিয়েত ইউনিয়নে গণমাধ্যমগুলিকে স্বাধীনতা দেওয়া হয়। একদলীয় শাসনের সমালোচনাকে গণতান্ত্রিক অধিকারের মর্যাদা দেওয়া হয়। 'প্রভদা'র মত কমিউনিস্ট মুখপত্রেও 'ব্রেজনেভ নীতি'র সমালোচনামূলক নিবন্ধ প্রকাশিত হতে থাকে। বিদেশের টেলিভিশন সম্প্রচার সোভিয়েত ইউনিয়নে অনুমোদিত হয়। ব্যাপকহারে স্যাটেলাইট টিভি সোভিয়েত ইউনিয়নে প্রবেশ করে। ১৯তম সোভিয়েত পার্টি কংগ্রেসের কাজকর্ম সরাসরি টেলিভিশনে সম্প্রচারের উদ্যোগ গৃহীত হল, যা আগে ছিল কল্পনার অতীত। বহু কারারুদ্ধ ও নির্বাসিত - - যারা সোভিয়েত রাষ্ট্রব্যবস্থার বিরোধিতা করেছিলেন - - তাদের মুক্তিও দেওয়া হয়।
দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি?
Correct Answer:
ঘ: উয়ন
Explanation:
দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি? সঠিক উত্তর উয়ন দক্ষিন কোরিয়ার মুদ্রার নাম উয়ন চীনের মুদ্রার নাম ইউয়ান জাপানের মুদ্রার নাম ইয়েন কলম্বিয়ার মুদ্রার নাম পেসো
ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে-----।
Correct Answer:
ঘ: সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা
Explanation:
ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে-----। সঠিক উত্তর সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে - - - - - সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা।
কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?
Correct Answer:
ঘ: UNDP
Explanation:
কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম? সঠিক উত্তর UNDP UNDP জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক - বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (United Nations Development Programme) বা ইউএনডিপি (UNDP) জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা। ১৯৬৫ সালের ২২শে নভেম্বর এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য। প্রয়োজনীয় ক্ষেত্রে এই সংস্থা আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এই সংস্থার সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত।
কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়?
Correct Answer:
গ: IMF
Explanation:
কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়? সঠিক উত্তর IMF World bank Consists of five organizations. these are..IBRD, IDA, IFC, MIGA, ICSID
কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?
Correct Answer:
খ: ১৯৬৬ সালে
Explanation:
কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়? সঠিক উত্তর ১৯৬৬ সালে এশিয়া উন্নয়ন ব্যাংক(এডিবি) একটি আঞ্চলিক সংস্থা যা ১৯ ডিসেম্বর ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর ফিলিপাইনের মান্দালুইয়ং শহরে। সদস্যদেশ ৬৮ টি।
১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?
Correct Answer:
গ: এক নতুন জাতীয় চেতনার
Explanation:
১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? সঠিক উত্তর এক নতুন জাতীয় চেতনার ১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলন এক নতুন জাতীয় চেতনার জন্ম দিয়েছিল। বাংলা ভাষা আন্দোলন ছিল ১৯৪৭ থেকে ১৯৫৬ পর্যন্ত তৎকালীন পূর্ব বাংলায় (বর্তমান বাংলাদেশে) সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এ আন্দোলনের মাধ্যমে তদানীন্তন পাকিস্তান অধিরাজ্যের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবীর বহিঃপ্রকাশ ঘটে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে এ আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করলেও বস্তুত এর বীজ রোপিত হয়েছিল বহু আগে, অন্যদিকে এর প্রতিক্রিয়া এবং ফলাফল ছিল সুদূরপ্রসারী।
কোনটি 'ওআইসি' -এর অঙ্গসংস্থা নয়?
Correct Answer:
গ: ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র
Explanation:
কোনটি 'ওআইসি' -এর অঙ্গসংস্থা নয়? সঠিক উত্তর ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র 'ওআইসি' - এর অঙ্গসংস্থা নয় ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র। 'ওআইসি' - এর অঙ্গসংস্থা গুলো হল: আন্তর্জাতিক ইসলামী আদালত, সাধারণ সচিবালয়, ইসলামী উন্নয়ন ব্যাংক।
বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
Correct Answer:
ক: ১২ অক্টোবর ১৯৭২
Explanation:
বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? সঠিক উত্তর ১২ অক্টোবর ১৯৭২ বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয় ১২ অক্টোবর ১৯৭২।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল।১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের ১৬ই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়।মূল সংবিধান ইংরেজি ভাষায় রচিত হয় এবং একে বাংলায় অনুবাদ করা হয়। তাই এটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিদ্যমান। তবে ইংরেজি ও বাংলার মধ্যে অর্থগত বিরোধ দৃশ্যমান হলে বাংলা রূপ অনুসরণীয় হবে।
বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটার কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ?
Correct Answer:
গ: ২৩ সেন্টিমিটার
Explanation:
বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটার কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ? সঠিক উত্তর ২৩ সেন্টিমিটার বাংলাদেশের মৎস্য আইনে ২৩ সেন্টিমিটার কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ। দি প্রটেকশন এন্ড কনজারভেশন অব ফিস এ্যাক্ট - ১৯৫০; সাধারণভাবে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ নামে পরিচিত । নির্বিচারে পোনা মাছ ও প্রজননক্ষম মাছ নিধন মৎস্যসম্পদ বৃদ্ধিতে বিরাট অন্তরায়। এ সমস্যা দূরীকরণে সরকার মাছের আকার, প্রজনন ও বৃদ্ধির সময়, বিচরণক্ষেত্র ইত্যাদি বিষয়ে কতিপয় বিধি নিষেধ আরোপ করে ১৯৫০ সলে এ আইন প্রণয়ন করে । প্রতি বছর জুলাই হতে ডিসেম্বর ( আষাঢ় মাসের মাঝামাঝি হতে পৌষ মাসের মাঝামাঝি ) মাস পর্যমত্ম ২৩ সেন্টিমিটারের ( ৯ ইঞ্চি) ছোট আকারের কাতলা, রুই, মৃগেল, কালিবাউস , ঘনিয়া মাছের পোনা মারা নিষেধ।
ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?
Correct Answer:
খ: ইউরিয়া
Explanation:
ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? সঠিক উত্তর ইউরিয়া ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া। ঘোড়াশাল সারকারখানা বাংলাদেশের অন্যতম বৃহৎ সারকারখানা। এটি নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবস্থিত। যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ার জন্য দেশের অনেক অঞ্চলের সারের চাহিদা এ সারকারখানা পূরণ করে। দেশের ইউরিয়া সারের চাহিদা পূরণের লক্ষ্যে ১৯৭০ সালে নরসিংদী জেলার পলাশ উপজেলায় বার্ষিক ৩, ৪০, ০০০ মেঃ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিঃ এবং ১৯৮৫ সালে বার্ষিক ৯৫, ০০০ মেঃ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন পলাশ ইউরিয়া সার কারখানা স্থাপিত হয়।
পপি উৎপাদনে কোন দেশগুলোকে ' গোল্ডেন ট্রায়েঙ্গেল' বলা হয়?
Correct Answer:
খ: মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস
Explanation:
পপি উৎপাদনে কোন দেশগুলোকে ' গোল্ডেন ট্রায়েঙ্গেল' বলা হয়? সঠিক উত্তর মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস Golden Triangle : যেখানে মায়ানমার, লাওস ও থাইল্যান্ডের সীমান মিলিত হয়, সেই মিলিত স্হানটিকে Golden Triangle বলা হয়।
বিশ্বখ্যাত ' মোনালিসা' চিত্রটির চিত্রকর কে?
Correct Answer:
খ: লিওনার্দো দ্য ভিঞ্চি
Explanation:
বিশ্বখ্যাত ' মোনালিসা' চিত্রটির চিত্রকর কে? সঠিক উত্তর লিওনার্দো দ্য ভিঞ্চি বিশ্বখ্যাত ' মোনালিসা' চিত্রটির চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি (এপ্রিল ১৪/এপ্রিল ১৫, ১৪৫২ - মে ২, ১৫১৯) ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী। অবশ্য বহুমুখী প্রতিভাধর লিওনার্দো দা ভিঞ্চির অন্যান্য পরিচয়ও সুবিদিত - ভাস্কর, স্থপতি, সঙ্গীতজ্ঞ, সমরযন্ত্রশিল্পী এবং বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্য জনক। লিওনার্দো দ্য ভিঞ্চির জন্ম ফ্লোরেন্সের অদূরবতী ভিঞ্চি নগরের এক গ্রামে, ১৪৫২ সালের ১৪/১৫ই এপ্রিল। তার বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে মোনালিসা, দ্য লাস্ট সাপার অন্যতম। তার শৈল্পিক মেধার বিকাশ ঘটে খুব অল্প বয়সেই। আনুমানিক ১৪৬৯ সালে রেনেসাঁসের অপর বিশিষ্ট শিল্পী ও ভাস্কর আন্দ্রেয়া ভেরোচ্চিয়োর কাছে ছবি আঁকায় ভিঞ্চির শিক্ষানবিশ জীবনের সূচনা। এই শিক্ষাগুরুর অধীনেই তিনি ১৪৭৬ সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে, বিশেষত চিত্রাঙ্কনে বিশেষ দক্ষতা অর্জন করেন।
তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
Correct Answer:
গ: ১৯৬৬ সালের ১০ জানুয়ারি
Explanation:
তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর ১৯৬৬ সালের ১০ জানুয়ারি তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৬৬ সালের ১০ জানুয়ারি। তাশখন্দ চুক্তি হচ্ছে ১৯৬৬ সালের ১০ জানুয়ারি উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে পাকিস্তান ও ভারত এর মধ্যে সম্পাদিত একটি চুক্তি, যা ১৯৬৫ সালের ভারত - পাকিস্তান যুদ্ধের সমাধান করে। জাতিসংঘ, আমেরিকা ও সোভিয়েতর চাপে তাশখন্দ সম্মেলনে, ভারত ও পাকিস্তানকে তাদের পূর্বের চুক্তির বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য করেছিল - এক এ অপরের জয়যুক্ত অঞ্চলগুলি ছেড়ে দিতে এবং কাশ্মীরের ১৯৪৯ সালের যুদ্ধবিরতির সীমান্ত চুক্তি মেনে চলা।
কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়?
Correct Answer:
গ: সংস্কৃতি
Explanation:
কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়? সঠিক উত্তর সংস্কৃতি সংস্কৃতি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়। সংস্কৃতি (বা কৃষ্টি) হলো সেই জটিল সামগ্রিকতা যাতে অন্তর্গত আছে জ্ঞান, বিশ্বাস, নৈতিকতা, শিল্প, আইন, আচার এবং সমাজের একজন সদস্য হিসেবে মানুষের দ্বারা অর্জিত অন্য যেকোনো সম্ভাব্য সামর্থ্য বা অভ্যাস। সংস্কৃতি হলো কিছু বুনিয়াদি অনুমান, মূল্যবোধ ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির, বিশ্বাস, নীতিমালা, প্রক্রিয়া এবং আচরণিক প্রথার অস্পষ্ট সমষ্টি–যা এক দল মানুষ ভাগ করে নেয় এবং সেই সমষ্টি দলের প্রত্যেক সদস্যের আচরণকে এবং তার নিকট অন্য সদস্যের আচরণের 'অর্থ' বা সংজ্ঞায়নকে প্রভাবিত করে (কিন্তু নির্ধারিত করে না)।
কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়?
Correct Answer:
গ: ইরান
Explanation:
কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর ইরান ইরান আরব লীগের অন্তর্ভুক্ত নয়। আরব লীগ আরব দেশসমূহের সংস্থা। ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়। মিশরের রাজধানী কায়রোতে এর সদর দপ্তর অবস্থিত। অধুনা বহিষ্কৃত সিরিয়া সহ মোট ২২টি রাষ্ট্র আরব লীগের সদস্য কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্দান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, সোমালিয়া।
বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: খুলনা
Explanation:
বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? সঠিক উত্তর খুলনা বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা খুলনায় অবস্থিত। জাহাজ নির্মাণ বাংলাদেশের একটি সম্ভাবনাময় এবং ক্রমবিকাশমান শিল্প। আধুনিক যুগের শুরু থেকে বাংলাদেশে জাহাজ নির্মাণের একটি দীর্ঘ ইতিহাস থাকলেও স্থানীয়ভাবে তৈরি জাহাজ রপ্তানি করার মাধ্যমেই মুলতঃ সাম্প্রতিক বছরগুলোতে জাহাজ নির্মাণ একটি প্রধান প্রতিশ্রুতিশীল শিল্পে পরিণত হয়েছে। বাংলাদেশের ২০০শ'র মতো জাহাজ নির্মাণ কোম্পানি রয়েছে যেগুলো ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশাল ও খুলনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজতে থাকলে প্লাটফরমে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পনাঙ্ক---
Correct Answer:
খ: আসলের চেয়ে বেশি হবে
Explanation:
রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজতে থাকলে প্লাটফরমে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পনাঙ্ক--- সঠিক উত্তর আসলের চেয়ে বেশি হবে শব্দের উৎস থেকে কম্পাঙ্ক যেদিকে যায়, শব্দের উৎস তথা ট্রেন সেদিকেই এগোতে থাকলে কম্পাঙ্কের ঘনত্ব বাড়ে, এতে শব্দের তিব্রতা বাড়ে
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
Correct Answer:
ক: কামরুল হাসান
Explanation:
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? সঠিক উত্তর কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারীভাবে গৃহীত হয়। ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমানের সরকার শিবনারায়ন দাশের ডিজাইন কৃত পতাকার মাঝে মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ, রঙ, ও তার ব্যাখ্যা সম্বলিত একটি প্রতিবেদন দিতে বলে পটূয়া কামরুল হাসানকে। কামরুল হাসান দ্বারা পরিমার্জিত রূপটিই বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা
মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?
Correct Answer:
খ: ১০ এপ্রিল, ১৯৭১
Explanation:
মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল? সঠিক উত্তর ১০ এপ্রিল, ১৯৭১ মুজিবনগরে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল ২৬ মার্চ, ১৯৭১। ১৭ এপ্রিল তারিখে মেহেরপুর জেলার সীমান্তবর্তী স্থান বৈদ্যনাথতলায় (পরবর্তী নাম মুজিবনগর) এক অনাড়ম্বর অনুষ্ঠানে গণপরিষদের সদস্য অধ্যাপক এম ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণাকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়া হয় এবং একই সাথে ২৬ মার্চ থেকে বাংলাদেশের স্বাধীনতা কার্যকর হয়েছে বলে ঘোষণা করা হয়। এর ফলে প্রবাসী মুজিবনগর সরকারও বৈধ বলে স্বীকৃত হয়। এ ঘোষণায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকলের মধ্যে চেইন অফ কমান্ড স্থাপনের নির্দেশ দেয়া হয়।
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?
Correct Answer:
ঘ: বায়বীয় পদার্থে
Explanation:
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম? সঠিক উত্তর বায়বীয় পদার্থে বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন হয়। এজন্য ... অর্থাৎ বায়ুতে শব্দের বেগ কম, তরলে তার চেয়ে বেশি এবং কঠিন পদার্থে সবচেয়ে বেশি।
কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
Correct Answer:
খ: প্রতিধ্বনি
Explanation:
কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? সঠিক উত্তর প্রতিধ্বনি তরঙ্গের শব্দ তৈরি করে এবং সেই শব্দ তার চারপাশ থেকে প্রতিধ্বনি হয়ে ফিরে আসলে বাদুড় সেই প্রতিধ্বনি থেকেই আশেপাশের সম্ভাব্য বাধা - বিঘ্ন সম্পর্কে ধারণা লাভ করে ।
চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি?
Correct Answer:
খ: বাঁশ
Explanation:
চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি? সঠিক উত্তর বাঁশ চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল বাঁশ। কর্ণফুলী পেপার মিল - কেপিএম (ইংরেজি: Karnaphuli Paper Mills) হল চট্টগ্রামের চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত একটি রাষ্ট্রীয় মালিকানাধীন কাগজের মণ্ড ও কাগজ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের সর্ববৃহৎ কাগজ উৎপাদনকারী কোম্পানি। কোম্পানিটি শিল্প মন্ত্রণালয়ের স্বায়ত্তশাসিত সংস্থা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন কর্তৃক পরিচালিত হয়।
কোথায় সাঁতার কাটা সহজ?
Correct Answer:
ঘ: সাগরে
Explanation:
কোথায় সাঁতার কাটা সহজ? সঠিক উত্তর সাগরে নদীর পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কারন সমুদ্রের পানিতে নানা ধরনের লবণ দ্রবীভূত থাকে। তাই সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানি বা পুকুরের পানির চেয়ে বেশি। ঘনত্ব বেশি হওয়ার কারনে সমুদ্রের পানির প্লবতা নদী বা পুকুরের পানির চেয়ে বেশি। ফলে সমুদ্রের পানিতে সাঁতার কাটার সময়সাঁতারুর শরীরের উপর প্লবতা বেশি হওয়ায় শরীর হালকা বলে মনে হয়। এ কারনে নদী বা পুকুরের পানির তুলনায় সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ।
কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে?
Correct Answer:
খ: গ্রামীণ ব্যাংক
Explanation:
কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে? সঠিক উত্তর গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে। গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা এবং সামাজিক উন্নয়ন ব্যাংক। এর প্রতিষ্ঠাতা ডঃ মুহাম্মদ ইউনুস। ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮৩ সালে এটি একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের পাঁচ জনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রদান করে এবং এ ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করে। গ্রামীণ ব্যাংকের ঋণ পরিশোধের হার ৯৮%।
' এভিকালচার ' বলতে কি বুঝায়?
Correct Answer:
খ: পাখিপালন বিষয়াদি
Explanation:
' এভিকালচার ' বলতে কি বুঝায়? সঠিক উত্তর পাখিপালন বিষয়াদি পাখি পালন বিষয়াদি বুঝায় । যে বিদ্যায় পাখিদের সমস্ত শ্রেণী ও বাসস্থান নিয়ে আলোচনা করা হয় । তাকে এভিকালচার বলে ।
দৃশ্যমান বর্ণালির ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের আলোর?
Correct Answer:
ঘ: বেগুনী
Explanation:
দৃশ্যমান বর্ণালির ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের আলোর? সঠিক উত্তর বেগুনী তরঙ্গতরঙ্গ বা ঢেউ হলো এক ধরনের পর্যাবৃত্ত আন্দোলন যা কোন জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তিবল সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলো নিজ নিজ স্থান থেকে স্থানান্তরিত হয় না । কিছু কিছু তরঙ্গ শূণ্য মাধ্যম দিয়েও (অর্থাৎ কোন মাধ্যম ছাড়াই) সঞ্চারিত হতে পারে। এ ধরনের তরঙ্গ হলো তাড়িতচ্চৌম্বক তরঙ্গ এবং মহাকর্ষীয় তরঙ্গ। জড় মাধ্যমের কণার আন্দোলনের ফলে যে তরঙ্গ সৃষ্টি হয় তাকে যান্ত্রিক তরঙ্গ বলে। এই তরঙ্গ মাধ্যমের কণার কোন স্থায়ী বিচ্যুতি ঘটায় না, বরং এই তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দন বা কম্পন দ্বারা সঞ্চালিত হয়। সুতরাং যান্ত্রিক তরঙ্গের সঞ্চালনের জন্য মাধ্যমটি স্থিতিস্থাপক এবং অবিচ্ছিন্ন হওয়া প্রয়োজন।
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?
Correct Answer:
গ: ২৫
Explanation:
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত? সঠিক উত্তর ২৫ ধরি, দশক স্থানীয় অঙ্ক = ক সুতরাং একক স্থানীয় অঙ্ক = ক + ৩ সুতরাং সংখ্যাটি = ক + ৩ + ১০ক = ১১ক + ৩ প্রশ্নমতে, ১১ক + ৩ = ৩(ক + ক + ৩) + ৪ বা, ১১ক + ৩ = ৩(২ক + ৩) + ৪ বা, ১১ক + ৩ = ৬ক + ৯ + ৪ বা, ১১ক - ৬ক = ১৩ - ৩ বা, ৫ক = ১০ সুতরাং ক = ২ অতএব, সংখ্যাটি = ১১ ´ ২ + ৩ = ২৫
এক গোয়ালা তার 'n' সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্ন লিখিতভাবে বণ্টন করে দিল : প্রথম পুত্রকে ১/২ অংশ, দ্বিতীয় পুত্রকে ১/৪ অংশ, তৃতীয় পুত্রকে ১/৫ অংশ এবং বাকি ৭টি গাভী চতুর্থ পুত্রকে দিল। ঐ গোয়ালার গাভীর সংখ্যা কত ছিল?
Correct Answer:
খ: ১৪০টি
Explanation:
এক গোয়ালা তার 'n' সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্ন লিখিতভাবে বণ্টন করে দিল : প্রথম পুত্রকে ১/২ অংশ, দ্বিতীয় পুত্রকে ১/৪ অংশ, তৃতীয় পুত্রকে ১/৫ অংশ এবং বাকি ৭টি গাভী চতুর্থ পুত্রকে দিল। ঐ গোয়ালার গাভীর সংখ্যা কত ছিল? সঠিক উত্তর ১৪০টি প্রথম পুত্র পেল (n এর ১/২) = n/২ টি দ্বিতীয় পুত্র পেল (n এর ১/৪) = n/৪ টি তৃতীয় পুত্র পেল (n এর ১/৫) = n/৫ টি প্রশ্নমতে, n/২ + n/৪ + n/৫ + ৭ = n বা, n/২ + n/৪ + n/৫ = n - ৭ বা, (১০n + ৫n + ৪n)/২০ = n - ৭ বা, ১৯n = ২০(n - ৭) বা, ৯n = ২০n - ১৪০ সুতরাং n = ১৪০
১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে ৩০ ডিগ্রি কোণে স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?
Correct Answer:
গ: ৬ ফুট
Explanation:
১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে ৩০ ডিগ্রি কোণে স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল? সঠিক উত্তর ৬ ফুট Let x , the height of the broken tree from ground Therefore broken part = hypotenous = 18 - x Sin30° = x/(18 - x) Or, 1/2 = x/(18 - x) Or, 2x = 18 - x Or, 3x = 18 Or, x = 6
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?
Correct Answer:
খ: ৫ সেমি
Explanation:
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত? সঠিক উত্তর ৫ সেমি আমরা জানি, অতিভুজ২ = ভূমি২ + লম্ব২ বা, অতিভুজ২ = ৩২ + ৪২ বা, অতিভুজ২ = ২৫ বা, অতিভুজ = Ö২৫ সুতরাং অতিভুজ = ৫
শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?
Correct Answer:
খ: ২৫,০০০ টাকা
Explanation:
শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত? সঠিক উত্তর ২৫,০০০ টাকা মনেকরি, মূলধন = ক টাকা প্রশ্নমতে, সুদ = ৫০০০০ - ক টাকা আমরা জানি, সুদ = (মূলধন ´ সময় ´ হার) ¸ ১০০ বা, ৫০০০০ - ক = (ক ´ ২০ ´৫) ¸ ১০০ বা, ৫০০০০ - ক = ক বা, ২ক = ৫০০০০ বা, ক = ৫০০০০/২ বা, ক = ২৫০০০ সুতরাং মূলধন ২৫০০০ টাকা
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
Correct Answer:
ক: ৮% (বৃদ্ধি)
Explanation:
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? সঠিক উত্তর ৮% (বৃদ্ধি) ১২০*৯০ = ১০৮০০ ১০০*১০০ = ১০০০০ ৮% increase
কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
Correct Answer:
ঘ: ভূমি * উচ্চতা
Explanation:
কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র? সঠিক উত্তর ভূমি * উচ্চতা আমরা জানি, সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি ´ উচ্চতা
am.an=am+n কখন হবে?
Correct Answer:
গ: m ও n ধনাত্মক হলে
Explanation:
am.an=am+n কখন হবে? সঠিক উত্তর m ও n ধনাত্মক হলে অবশ্যই mওn ধনাত্নক হতে হবে। কারণ mওn মাঝে ধনাত্মক চিহ্ন আছে।
একটি ঘড়িতে ৬ টার ঘণ্টা ধ্বনি ঠিক ৬ টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে, ঐ ঘড়িতে ১২ টার ঘণ্টা ধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে? ঘণ্টাধ্বনি সমান সময় ব্যবধানে বাজে ।
Correct Answer:
খ: ১০ সেকেন্ড
Explanation:
একটি ঘড়িতে ৬ টার ঘণ্টা ধ্বনি ঠিক ৬ টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে, ঐ ঘড়িতে ১২ টার ঘণ্টা ধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে? ঘণ্টাধ্বনি সমান সময় ব্যবধানে বাজে । সঠিক উত্তর ১০ সেকেন্ড ৬টা ঘণ্টা বাজতে যদি ৫ সেকেন্ড সময় লাগে তাহলে ১২টা ঘণ্টা বাজতে ১০ সেকেন্ড সময় লাগে
To meet trouble half-way means-
Correct Answer:
A: To be puzzled
Explanation:
To meet trouble half-way means- Correct Answer To be puzzled To worry, grow anxious, or distress oneself unnecessarily over something that has yet to happen. You can't go through life meeting trouble halfway, or you'll end up paralyzed with indecision and anxiety.
সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে সাধারণত কি গ্যাস ব্যবহার করা হয়?
Correct Answer:
ক: নাইট্রোজেন
Explanation:
সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে সাধারণত কি গ্যাস ব্যবহার করা হয়? সঠিক উত্তর নাইট্রোজেন নাইট্রোজেন নাইট্রোজেন একটি মৌল বা মৌলিক পদার্থ যার বাংলা নাম যবক্ষারজান। , এই মৌলিক পদার্থের প্রতীক N ও পারমাণবিক সংখ্যা ৭। , বিশুদ্ধ নাইট্রোজেন স্বাভাবিক অবস্থায় বর্ণহীন, গন্ধহীন ও স্বাদবিহীন। নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় ধরনের দ্বিপরমাণুক গ্যাস। পৃথিবীর বায়ুমণ্ডলে আয়তনের হিসাবে নাইট্রোজেনের পরিমাণ ৭৮.০৯ শতাংশ। এর যোজনী ৩ এবং ৫।
নিচের কোন বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
Correct Answer:
ঘ: মারমা
Explanation:
নিচের কোন বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? সঠিক উত্তর মারমা সাঁওতাল বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক। সাঁওতালরা বাংলাদেশের অন্য অনেক নৃগোষ্ঠীর মত মঙ্গোলীয় গোত্রের নয়। এরা সাঁওতালী ভাষায় কথা বলে যে ভাষাটি অস্ট্রো - এশীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত। এদের মধ্যম গড়নের আকৃতির শরীর, ত্বকের গাঢ় রঙ, চ্যাপ্টা নাক, পুরু ঠোঁট এবং কোঁকড়ানো চুল তাদের অস্ট্রেশীয় নৃতাত্ত্বিক উৎস নির্দেশ করে যে গোষ্ঠির মানুষ ভারতীয় উপমহাদেশে এসেছিল দ্রাবিড়দেরও আগে অস্ট্রেলিয়া এবং সন্নিহিত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপমালা থেকে। সাঁওতালরা দিনাজপুর ও রংপুর অঞ্চলে বাস করে। দিনাজপুর জেলার বীরগঞ্জ, নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট, ফুলবাড়ি, চিরিরবন্দর, কাহারোল এবং রংপুর জেলার পীরগঞ্জে সাঁওতালরা অধিক সংখ্যায় বাস করে। রাজশাহী এবং বগুড়া অঞ্চলে কিছু সংখ্যক সাঁওতাল আছে। প্রাচীনকাল থেকেই সাঁওতালরা এদেশে বসবাস করে আসছে।
বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?
Correct Answer:
ক: গাড়ির মধ্যেই বসে থাকবেন
Explanation:
বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন? সঠিক উত্তর গাড়ির মধ্যেই বসে থাকবেন বজ্রপাতের সময় গাড়িতে অবস্থান করাকে কোনো গাছতলায় বা খালি মাঠে অবস্থান করার চেয়ে নিরাপদ মনে করা হয়। কারন গাড়ির নিচে চাকায় যে বিদ্যুৎ অপরিবাহী টায়ার রয়েছে সেটি গাড়িকে ভূমি থেকে আলাদা করে রাখে। ফলে বজ্রপাতের সময় গাড়ির মধ্য দিয়ে আধান প্রবাহের কোনো পথ তৈরি হয় না। যার কারনে গাড়িও থাকে অনেকটা সুরক্ষিত।