14th (Special) BCS Preliminary Test (Education) MCQs
Showing 50 questions (Total: 94)
A speech full of too many word is-
Correct Answer:
D: A verbose speech
Explanation:
A speech full of too many word is- Correct Answer A verbose speech A verbose speech - A speech full of many words A maiden speech is the first speech given by a newly elected or appointed member of a legislature or parliament. Traditions surrounding maiden speeches vary from country to country.
What kind of man is quite the opposite type of 'supercilious'?
Correct Answer:
A: Affable
Explanation:
What kind of man is quite the opposite type of 'supercilious'? Correct Answer Affable supercilious (adjective) behaving or looking as though one thinks one is superior to others. "a supercilious lady's maid" Similar: arrogant haughty conceited disdainful overbearing pompous affable (adjective) friendly, good - natured, or easy to talk to. "an affable and agreeable companion" Similar: friendly amiable genial congenial cordial warm pleasant
The walls of our house have been painted-green. -which of the correct preposition in the blank above?
Correct Answer:
A: no preposition
Explanation:
The walls of our house have been painted-green. -which of the correct preposition in the blank above? Correct Answer no preposition 'painted' verb টির পরে কোনো objected ব্যবহার করা হয়নি. সুতরাং green এর আগে কোনো preposition ব্যবহৃত হবেনা।
How many eggs have your hens-this month? -which of the following words best completes the above sentence?
Correct Answer:
B: laid
Explanation:
How many eggs have your hens-this month? -which of the following words best completes the above sentence? Correct Answer laid Lay (ডিম পাড়া) - laid - laid
The invention of computer has "turned over a new leaf" in the history of modern technology. -Which of the following is nearest in meaning to the italicized idiom above?
Correct Answer:
C: opened a new chapter
Explanation:
The invention of computer has "turned over a new leaf" in the history of modern technology. -Which of the following is nearest in meaning to the italicized idiom above? Correct Answer opened a new chapter Turned over a new leaf - Opened a new chapter
One who unduly forwards in rendering services for others is not generally liked in society. -which of the following words represents truely the character of the person mentioned above?
Correct Answer:
C: officious
Explanation:
One who unduly forwards in rendering services for others is not generally liked in society. -which of the following words represents truely the character of the person mentioned above? Correct Answer officious Officious - অনধিকার চর্চায় বেশি তৎপর।
Now-a-days many villages are lit --- electricity. -Which is the correct preposition in the above blank?
Correct Answer:
B: by
Explanation:
Now-a-days many villages are lit --- electricity. -Which is the correct preposition in the above blank? Correct Answer by Passive voice এ object (material) এর পূর্বে কিছু ক্ষেত্রে with বসে। lit with আলোকিত করা।
You should "show good manners" in the company of young ladies. -Which is the appropriate phrase for the quotation expression above?
Correct Answer:
A: behave gently
Explanation:
You should "show good manners" in the company of young ladies. -Which is the appropriate phrase for the quotation expression above? Correct Answer behave gently Show good manners - Behave gently
The second anniversary celebration of our college will be held on December 15. -Which of the following is the correct phrase for 'will be held' above?
Correct Answer:
B: comes off
Explanation:
The second anniversary celebration of our college will be held on December 15. -Which of the following is the correct phrase for 'will be held' above? Correct Answer comes off Will be held - comes off ( অনুষ্ঠিত হওয়া) Come round - get cured ( প্ররোচিত হওয়া) Takes off - fly (উড়া) Will bring about - happen (ঘটা)
Dog days means-
Correct Answer:
D: hot weather
Explanation:
Dog days means- Correct Answer hot weather Dog days - hot weather
Not many people can commit such a heinous crime in cold blood. -what does the italicized idiom above mean?
Correct Answer:
A: in cool brain and calculated thought
Explanation:
Not many people can commit such a heinous crime in cold blood. -what does the italicized idiom above mean? Correct Answer in cool brain and calculated thought A heinous crime in cold blood - In cool brain and calculated thought
The condition of most slum dwellers is "so miserable that it cannot be described in words". -Which is the best phrase for the quotation expression above?
Correct Answer:
A: beggars description
Explanation:
The condition of most slum dwellers is "so miserable that it cannot be described in words". -Which is the best phrase for the quotation expression above? Correct Answer beggars description Beggar description - So miserable that cannot be described in words Boil down to this - Summarise
Trying unitedly we were able to have our project approved against strong oppositions. -Which of the following says nearly the same as 'against' above?
Correct Answer:
D: in the teeth of
Explanation:
Trying unitedly we were able to have our project approved against strong oppositions. -Which of the following says nearly the same as 'against' above? Correct Answer in the teeth of বর্ণনাঃ Against এর অর্থ বিপরীতে বা জবাবে, এবং In the teeth এর অর্থও জবাবে বা প্রতিউত্তরে। অপশন গুলোর মধ্যে In the plea of এর অর্থ অজুহাত যার সমকক্ষ একটি phrase হলো In excuse of।
What is the meaning of the idiom 'a round dozen'?
Correct Answer:
C: a full dozen
Explanation:
What is the meaning of the idiom 'a round dozen'? Correct Answer a full dozen The meaning of the idiom 'a round dozen' - A full dozen
'Paradise Lost' attempted to-
Correct Answer:
B: Justify the ways of God to man
Explanation:
'Paradise Lost' attempted to- Correct Answer Justify the ways of God to man Paradise Lost is an attempt to make sense of a fallen world: to “justify the ways of God to men”, and no doubt to Milton himself.
What is the meaning of 'Soft Soap'?
Correct Answer:
A: Flatter for self motives
Explanation:
What is the meaning of 'Soft Soap'? Correct Answer Flatter for self motives soft soap noun INFORMAL persuasive flattery. "He started treating us as grown - ups, telling it straight with no soft soap" verb informal use flattery in order to persuade or cajole (someone) to do something. "Timeshare touts try to soft - soap you into buying abroad"
People who assume that no evil can befall them are foolishly-
Correct Answer:
B: complacent
Explanation:
People who assume that no evil can befall them are foolishly- Correct Answer complacent People who assume that no evil can befall them are foolishly - Complacent. Complacent বাংলা অর্থ প্রসন্ন বা আত্মসন্তুষ্ট।
Can you tell me where-----? -Which of the following is the best clause in the above sentence?
Correct Answer:
C: Mr. Ali lives
Explanation:
Can you tell me where-----? -Which of the following is the best clause in the above sentence? Correct Answer Mr. Ali lives এই প্রশ্নটাকে ২ভাবে বুঝা যায়। মনে রাখতে হবে complex sentence এর subordinate clause কখনোই interrogative হতে পারেনা। আবার কোনো বাক্য বা প্রশ্নের ভেতরে অন্য একটি প্রশ্ন অন্তর্ভুক্ত থাকলে তাকে Embedded Question বলে এবং এই Embedded Question এর Structure সাধারন Question এর মত Auxiliary Verb + Sub + Main Verb + extension না হয়ে সাধারন structure এ হয়।
What is the full name of the great American short story writer O'Henry?
Correct Answer:
B: William Sydney Porter
Explanation:
What is the full name of the great American short story writer O'Henry? Correct Answer William Sydney Porter William Sydney Porter (September 11, 1862 – June 5, 1910), better known by his pen name O. Henry, was an American short story writer. His stories are known for their surprise endings.
কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?
Correct Answer:
খ: কালো
Explanation:
কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়? সঠিক উত্তর কালো কালোকালো হল সেসকল বস্তুর রঙ যা দৃশ্যমান বর্ণালীর মধ্যে কোন আলো বিকিরণ বা প্রতিফলন করে না। কালো রঙের বস্তু দৃশ্যমান বর্ণালীর সকল কম্পাঙ্ক বিশিষ্ট আলো শোষণ করে নেয়। যদিও কখন কখন বর্ণহীন বলতে কালো বলা হয়, তবে ব্যবহারিক অর্থে কালো একটি রঙ, যেমন বলা হয় "কালো বিড়াল"।
এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয়?
Correct Answer:
গ: ১০০ কিলোগ্রাম
Explanation:
এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয়? সঠিক উত্তর ১০০ কিলোগ্রাম কিলোগ্রামএক কিলোগ্রাম ১০০০ গ্রাম এর সমান। ফ্রান্সের প্যারিসে রক্ষিত প্ল্যাটিনাম - ইরিডিয়ামের সংকর ধাতুর একটি সিলিন্ডারকে কিলোগ্রামের প্রমাণ নমুনা হিসাবে ধরা হয়, এবং এর সাপেক্ষেই কিলোগ্রামকে সংজ্ঞায়িত করা হয়।
"বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী" -- এই কবিতাংশটুকুর কবি কে?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
"বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী" -- এই কবিতাংশটুকুর কবি কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম উল্লিখিত কবিতাংশটুকু কবি কাজী নজরুল ইসলামের ( ১৮৯৯-১৯৭৬) "নজরুল গীতিকা" গ্রন্থ থেকে সংকলিত হয়েছে ।কাজী নজরুল ইসলাম (২৫ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বাঙালি কবি এবং পরবর্তী কালে বাংলাদেশের জাতীয় কবি। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য এবং তিনি ছিলেন বাঙালি মনীষার এক তুঙ্গীয় নিদর্শন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ – দুই বাংলাতেই তার কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ।
বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?
Correct Answer:
ক: দশম থেকে চতুর্দশ শতাব্দী
Explanation:
বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? সঠিক উত্তর দশম থেকে চতুর্দশ শতাব্দী বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল - দশম থেকে চতুর্দশ শতাব্দী.
যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?
Correct Answer:
গ: দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
Explanation:
যৌগিক বাক্যের অন্যতম গুণ কি? সঠিক উত্তর দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন যৌগিক বাক্য : একাধিক সরল বাক্য কোন অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন - তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি। (সরল বাক্য দুটি - তার বয়স হয়েছে, তার বুদ্ধি হয়নি) সে খুব শক্তিশালী এবং বুদ্ধিমান। (সরল বাক্য দুটি - সে খুব শক্তিশালী, সে খুব বুদ্ধিমান) যৌগিক বাক্যে এবং, ও, আর, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি - এই অব্যয়গুলো দিয়ে দুটি সরল বাক্য যুক্ত হয়। এগুলো দেখে সহজেই যৌগিক বাক্যকে চেনা যেতে পারে। তবে কোন অব্যয় ছাড়াও দুটি সরল বাক্য একসঙ্গে হয়ে যৌগিক বাক্য গঠন করতে পারে।
বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' বলা হয় কাকে?
Correct Answer:
ঘ: বিহারীলাল চক্রবর্তী
Explanation:
বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' বলা হয় কাকে? সঠিক উত্তর বিহারীলাল চক্রবর্তী বিহারীলাল চক্রবর্তী (২১ মে, ১৮৩৫ - ২৪ মে, ১৮৯৪) বাংলা ভাষার কবি। বাংলা সাহিত্যের প্রথম গীতি - কবি হিসেবে তিনি সুপরিচিত। রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য - ধারার 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন। তার সব কাব্যই বিশুদ্ধ গীতিকাব্য। মনোবীণার নিভৃত ঝংকারে তার কাব্যের সৃষ্টি।
বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: বসন্ত কুমারী
Explanation:
বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর বসন্ত কুমারী মীর মশাররফ হোসেন ‘বসন্ত কুমারী' নাটকটি রচনা করেছেন কল্পনাকে আশ্রয় করে কিন্তু বাস্তবতার চিত্র এতে প্রস্ফুটিত। হিংসা, দ্বেষ, লোলুপতার জন্য যে ভয়াবহতা সৃষ্টি হয় জীবনে তারই চিত্র তুলে ধরেছেন মীর মশাররফ হোসেন।
কোন খ্যাতিমান লেখক 'বীরবল' ছদ্মনামে লিখতেন?
Correct Answer:
খ: প্রমথ চৌধুরী
Explanation:
কোন খ্যাতিমান লেখক 'বীরবল' ছদ্মনামে লিখতেন? সঠিক উত্তর প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরী কিছুদিন কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা করেন । কিছুকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে পড়ান । তিনি ঠাকুর এস্টেটের ম্যানেজার ছিলেন। এছাড়াও তিনি মাসিক সবুজপত্র ও বিশ্বভারতী সম্পাদনা করেন।রবীন্দ্রনাথের অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুরের(১৮৪২ - ১৯২৩) কন্যা ইন্দিরা দেবীর (১৮৭৩ - ১৯৬০) সহিত তাহার বিবাহ হয়। তিনি ছিলেন রবীন্দ্রনাথের ভাইঝি জামাই। লেখক আশুতোষ চৌধুরী(১৮৮৮ - ১৯৪৪) সম্পর্কে প্রমথ চৌধুরীর অগ্রজ। রবীন্দ্রনাথের ভগিনী প্রতিভা দেবীর সহিত আশুতোষ চৌধুরী বিবাহ হয়। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার সম্পাদিত সবুজ পত্র বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে আগ্রণী ভূমিকা পালন করে। তার প্রবর্তিত গদ্যরীতিতে “সবুজ পত্র” নামে বিখ্যাত সাহিত্যপত্র ইতিহাসে প্রতিষ্ঠিত হয়েছেন। তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। তিনি বাংলা সাহিত্যে ইতালিয় সনেট এর প্রবর্তক।
কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়?
Correct Answer:
গ: কুচবরণের কন্যে
Explanation:
কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়? সঠিক উত্তর কুচবরণের কন্যে ➡কুচবরণের কন্যে কাব্যের লেখক→ড. আশরাফ সিদ্দিকী। ➡যৈবতি কন্যার মন→সেলিম আল দীন। ➡প্রাচ্যের কন্যা→বেনজির ভুট্টো। ➡কন্যা কুমারী উপন্যাসের লেখক→আবদুর রাজ্জাক। ➡কন্যা কুমারী শহর→তামিলনাড়ু। ➡বিষকন্যা কাব্যে লেখক→ড. আশরাফ সিদ্দিকী।
'রাবণের চিতা' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
খ: চির অশান্তি
Explanation:
'রাবণের চিতা' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর চির অশান্তি রাবনের চিতা - বাগধারার অর্থ - চির অশান্তি। তুচ্ছ ঘটনা - সামান্য বিষয়ে ঝগড়া করা। অনিষ্টে ইষ্ট লাভ - আশায় নৈরাশা। মগের মুল্লুক - অরাজক দেশ।
মৌলিক শব্দ কোনটি?
Correct Answer:
ক: গোলাপ
Explanation:
মৌলিক শব্দ কোনটি? সঠিক উত্তর গোলাপ মৌলিক শব্দ: যে - সব শব্দকে বিশ্লেষণ করলে আর কোন শব্দ পাওয়া যায় না, তাকে মৌলিক শব্দ বলে। অর্থাৎ, যে সব শব্দকে ভাঙলে আর কোন অর্থসঙ্গতিপূর্ণ শব্দ পাওয়া যায় না, তাকে মৌলিক শব্দ বলে। যেমনঃ গোলাপ, নাক, লাল, তিন, ইত্যাদি। এই শব্দগুলোকে আর ভাঙা যায় না, বা বিশ্লেষণ করা যায় না। আর যদি ভেঙে নতুন শব্দ পাওয়াও যায়, তার সঙ্গে শব্দটির কোন অর্থসঙ্গতি থাকে না। যেমন, উদাহরণের গোলাপ শব্দটি ভাঙলে গোল শব্দটি পাওয়া যায়। কিন্তু গোলাপ শব্দটি গোল শব্দ থেকে গঠিত হয়নি। এই দুটি শব্দের মাঝে কোন অর্থসংগতি নেই। তেমনি নাক ভেঙে না বানানো গেলেও নাক না থেকে আসেনি। অর্থাৎ, এই শব্দগুলোই মৌলিক শব্দ। ‘গোলাপ’ শব্দটির সঙ্গে ‘ই’ প্রত্যয় যোগ করে আমরা ‘গোলাপী’ শব্দটি বানাতে পারি। তেমনি ‘নাক’ - র সঙ্গে ‘ফুল’ শব্দটি যোগ করে আমরা ‘নাকফুল’ শব্দটি গঠন করতে পারি।
কার সম্পাদনায় 'সংবাদ প্রভাকর ' প্রথম প্রকাশিত হয়?
Correct Answer:
খ: ঈশ্বরচন্দ্র গুপ্ত
Explanation:
কার সম্পাদনায় 'সংবাদ প্রভাকর ' প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর ছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত কর্তৃক প্রতিষ্ঠিত একটি দৈনিক বাংলা সংবাদপত্র। ১৮৩১ সালে একটি সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে এটি চালু হয় এবং আট বছর পর ১৮৩৯ সালে এটি একটি দৈনিক সংবাদপত্রে রূপান্তরিত হয়। এটিই বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র।
কোন প্রবচনটি 'হতভাগ্য' অর্থে ব্যবহৃত?
Correct Answer:
ক: আট কপালে
Explanation:
কোন প্রবচনটি 'হতভাগ্য' অর্থে ব্যবহৃত? সঠিক উত্তর আট কপালে কিছু গুরুত্বপূর্ণ গধারা *** 1 আট কপালে – হতভাগ্য 2. দুধের মাছি – সুসময়ের বন্ধু 3. কুল কাঠের আগুন – তীব্র জ্বালা 4. একাদশে বৃহস্পতি – সুসময়।
যার কোনো মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
Correct Answer:
ঘ: ঢাকের বাঁয়া
Explanation:
যার কোনো মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়? সঠিক উত্তর ঢাকের বাঁয়া ঢাকের বাঁয়া - অকেজো, অপ্রয়োজনীয়।
কোনটি বিশেষণ বাচক শব্দ?
Correct Answer:
খ: জীবনী
Explanation:
কোনটি বিশেষণ বাচক শব্দ? সঠিক উত্তর জীবনী জীবনী - (১) [বিশেষ্য পদ] জীবনচরিত; (২) [বিশেষণ পদ] প্রাণ - দায়িনী, জীবনসঞ্চারিণী।
'আমীর হামজা' কাব্য রচনা করেন কে?
Correct Answer:
খ: ফকির গরীবুল্লাহ
Explanation:
'আমীর হামজা' কাব্য রচনা করেন কে? সঠিক উত্তর ফকির গরীবুল্লাহ আমীর হামজা মধ্যযুগের দোভাষী পুথিসাহিত্যের একটি জনপ্রিয় কাব্য। এতে বীর যোদ্ধা আমীর হামজার যুদ্ধজয়ের কাহিনী বর্ণিত হয়েছে। ফারসি দস্তান - ই - আমীর হামজা - র অনুসরণে বাংলা ভাষায় প্রথম (১৬৮৪) আমীর হামজা কাব্য রচনা করেন চট্টগ্রামের কবি আবদুন নবী। এরপর ফকির গরিবুল্লাহ ও সৈয়দ হামজা যৌথভাবে একই বিষয় নিয়ে কাব্য রচনা করেন। মোট ৭০টি পর্বে এ বিশাল কাব্য সমাপ্ত হয়। এর প্রথম অংশ গরিবুল্লাহ রচনা করেন আঠারো শতকের মধ্যভাগে, বাকি অংশ তাঁর শিষ্য সৈয়দ হামজা ১৭৯৪ সালে সমাপ্ত করেন। বটতলার ছাপাখানায় এটি মুদ্রিত হয়ে প্রচারের সুযোগ পায় বলে অধিক জনপ্রিয় হয়, কিন্তু আবদুন নবীর কাব্য হস্তলিখিত পান্ডুলিপির আকারে একটি অঞ্চলেই সীমাবদ্ধ থেকে যায়।
বর্ণ হচ্ছে -----
Correct Answer:
গ: ধ্বনি নির্দেশক প্রতীক
Explanation:
বর্ণ হচ্ছে ----- সঠিক উত্তর ধ্বনি নির্দেশক প্রতীক মনের কথা লিখে প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বর্ণ বলে ।
রবীন্দ্রনাথ ঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতায় কবির উপলব্ধি হচ্ছে -----
Correct Answer:
ক: ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ----- সঠিক উত্তর ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় ১৮৮৩ সালে প্রভাতসংগীত কাব্যটির প্রকাশ। এ কাব্যগ্রন্থের কবিতায় হচ্ছে ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’। শৈশব থেকে কবি হওয়ার বাসনা ধরে সংশোধিত হতে হতে তিনি প্রভাতসংগীতের কাছে পৌঁছে যান। এ কাব্যগ্রন্থের কবিতা ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতাটি তার কাব্যচর্চার সার্থক সৃষ্টি বলেই তিনি মতামত ব্যক্ত করে গেছেন। কবিতাটিতে বাইরের জিনিসকে অন্তরে এবং তার রসায়নই যে এই কবিতার মূল নির্যাস তা তার চিত্তের উচ্ছ্বাস থেকেই বোঝা যায়। এ কবিতায় কবি যেন গ্রহীতা আর প্রকৃতি হচ্ছে দাতা। প্রকৃতির অকৃপণ দান কবি আনন্দচিত্তে গ্রহণ করেছেন। ১৮৮৩ সাল কবির জীবনে দুটি কারণে স্মরণীয় একটি ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতার গ্রন্থভুক্তি এবং প্রকাশ অপরটি তার বিয়ে। ১৮৮৩ সালের ডিসেম্বর মাসে বাইশ বছর আট মাস বয়সে কবি রবীন্দ্রনাথের বিয়ে হয়।
বাংলা লিপির উৎস কি?
Correct Answer:
ঘ: ব্রাহ্মী লিপি
Explanation:
বাংলা লিপির উৎস কি? সঠিক উত্তর ব্রাহ্মী লিপি বাংলালিপির বিবর্তনের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। প্রাচীন ভারতে দু’টি লিপির ইতিহাস পাওয়া যায়। একটি হলো ব্রাহ্মী, অপরটির নাম খরোষ্টি। ব্রাহ্মী লেখা হতো বাম থেকে ডানদিকে, আর খরোষ্টি লেখা হতো ডান থেকে বামে। খরোষ্টি ভারতীয়দের নিজস্ব লিপি নয়। এ লিপি গৃহীত হয়েছে মধ্যপ্রাচ্যের আরামিক লিপি থেকে। তবে এ লিপির ব্যবহার বিশেষ করে ভারতের উত্তর - পশ্চিম অঞ্চলেই সীমাবদ্ধ। কুষাণযুগে খরোষ্টি ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। বাংলায় প্রাপ্ত কুষাণমুদ্রায়, পশ্চিমবঙ্গের বেড়াচাঁপা ও চন্দ্রকেতুগড়ে প্রাপ্ত পোড়ামাটির সীল ও মৃৎমাত্রের ভগ্নাবশেষে খরোষ্টি লিপি পাওয়া গিয়েছে। তবে বাংলার লিপিতে এর কোনো প্রভাব পড়েনি। ব্রাহ্মীলিপি থেকেই বিকশিত হয়েছে বাংলালিপি। ব্রাহ্মী ভারতবর্ষের প্রাচীনতম ও বহুল প্রচলিত লিপি।
জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-----
Correct Answer:
ঘ: নদী
Explanation:
জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত----- সঠিক উত্তর নদী জাতিবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদের সাহায্যে কোনো প্রাণী বা বস্তুর জাতি বোঝায়, তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন: মানুষ, মুসলিম, নদী, বই, বাঙালি, হিন্দু, রাজা, ধনীরা ইত্যাদি।
কবি জসিমউদ্দীনের জীবনকাল কোনটি?
Correct Answer:
ক: ১৯০৩-১৯৭৬
Explanation:
কবি জসিমউদ্দীনের জীবনকাল কোনটি? সঠিক উত্তর ১৯০৩-১৯৭৬ জসীমউদ্দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৪ মার্চ ১৯৭৬) একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। 'পল্লীকবি' উপাধিতে ভূষিত, জসীম উদ্দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি।ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগরসভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম উদ্দীনের। তার নকশী কাঁথার মাঠ ও সোজন বাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম। তার কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
'দক্ষিণ তালপট্টি' দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
Correct Answer:
খ: হাড়িয়াভাঙ্গা
Explanation:
'দক্ষিণ তালপট্টি' দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? সঠিক উত্তর হাড়িয়াভাঙ্গা 'দক্ষিণ তালপট্টি' দ্বীপ হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। হাড়িয়াভাংগা নদীর মোহনায় বঙ্গোপসাগরে দক্ষিণ তালপট্টি দ্বীপের অবস্থান। গঙ্গা - ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের উপকূলে অবস্থিত এবং পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলবর্তী দ্বীপ। ১৯৭০ সালে ভোলা সাইক্লোনের পরবর্তীকালে বঙ্গোপসাগরে এর আবির্ভাব ঘটে, এবং কিছুকাল পরে এর অস্তিত্ত্ব বিলীন হয়। স্থায়ী জনবসতিহীন এই অঞ্চলে তেল এবং প্রাকৃতিক গ্যাসের অস্তিত্বের আশঙ্কা থাকায় ভারত এবং বাংলাদেশ সরকার যৌথভাবে এর সার্বভৌমত্ব দাবি করে।
জার্মানি ব্যতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে?
Correct Answer:
গ: অস্ট্রিয়া
Explanation:
জার্মানি ব্যতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে? সঠিক উত্তর অস্ট্রিয়া জার্মানি ব্যতিরেকে অস্ট্রিয়া প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে। জার্মানিতে প্রায় সাড়ে সাত কোটি মানুষ জার্মান ভাষায় কথা বলেন। অস্ট্রিয়াতে ৭৫ লক্ষ, সুইজারল্যান্ডে প্রায় ৫০ লক্ষ এবং কাজাকিস্তানে ১০ লক্ষ মানুষের মাতৃভাষা জার্মান। এছাড়া লিশ্টেনশ্টাইন, লুক্সেমবুর্গ, ইতালি, বেলজিয়াম, ডেনমার্ক, রোমানিয়া, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, ও রাশিয়া - তেও জার্মান ভাষাভাষীরা বাস করেন। পর্তুগাল, স্পেন, যুক্তরাজ্য, নেদারল্যান্ড্স, এবং স্ক্যান্ডিনেভিয়ায় অনেক বিদেশী জামার্ন ভাষাভাষীও (অর্থাৎ মাতৃভাষী নন, কিন্তু স্বচ্ছন্দে জার্মান বলেন) দেখতে পাওয়া যায়।
কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
Correct Answer:
ক: অস্ট্রেলিয়া
Explanation:
কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে? সঠিক উত্তর অস্ট্রেলিয়া কমনওয়েলথের যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া একটি দ্বীপ - মহাদেশ। এটি এশিয়ার দক্ষিণ - পূর্বে ওশেনিয়া অঞ্চলে অবস্থিত। কাছের তাসমানিয়া দ্বীপ নিয়ে এটি কমনওয়েল্থ অফ অস্ট্রেলিয়া গঠন করেছে। দেশটি পূর্ব - পশ্চিমে প্রায় ৪০০০ কিমি এবং উত্তর - দক্ষিণে প্রায় ৩৭০০ কিমি দীর্ঘ। অস্ট্রেলিয়া বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ, কিন্তু ৬ষ্ঠ বৃহত্তম দেশ। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। সিডনী বৃহত্তম শহর। দুইটি শহরই দক্ষিণ - পূর্ব অস্ট্রেলিয়ায় অবস্থিত। এখানে পার্লামেন্টেরিও গণতান্ত্রিক রাজতন্ত্র রয়েছে যেখানে দ্বিতীয় এলিজাবেথ রানী হিসেবে স্বীকৃত। রানীর প্রতিনিধি হিসেবে একজন গভর্নর জেনারেল থাকেন। প্রতি ৩ বছর সাধারণ নিবার্চন অনুষ্ঠিত হয়।
১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে 'একদেশ, দুই নীতি' চালু হবে?
Correct Answer:
ঘ: গণচীন
Explanation:
১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে 'একদেশ, দুই নীতি' চালু হবে? সঠিক উত্তর গণচীন আন্তর্জাতিক অর্থলগ্নির কেন্দ্র হংকং ১৫০ বছর ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে থাকার পর লিজ চুক্তির মেয়াদ শেষে চিন কে ফিরিয়ে দেয়া হয় ১৯৯৭ সালে। তখন 'এক দেশ, দুই পদ্ধতি ' ফর্মুলা ঠিক হয়েছিল, যা ৫০ বছর স্থায়ী থাকবে। চিন এর চুরান্ত কর্তৃত্ত, হংকংএর উপর থাকবে কিন্তু হংকং কে এককভাবে অনেক অংশেই চলতে দেয়া হবে। হংকং এর প্রতিষ্ঠানগুলো অক্ষুণ্ণ থাকবে, নাগরিকদের নিজস্ব অধিকার থাকবে। অর্থাৎ, হংকং চীন এর অংশ হবে অথচ চীন থেকে আলাদা থাকবে। 'এটিই হল এক দেশ দুই পদ্ধতি 'নীতি।
রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি?
Correct Answer:
খ: ধানু
Explanation:
রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি? সঠিক উত্তর ধানু রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী তামিল নারীর প্রকৃত নাম তেনমুলি রাজারত্নম ওরফে থানু
এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি?
Correct Answer:
গ: 'আসিয়ান' জোটকে সমর্থন করা
Explanation:
এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি? সঠিক উত্তর 'আসিয়ান' জোটকে সমর্থন করা এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি 'আসিয়ান' জোটকে সমর্থন করা। দক্ষিণ - পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা, যা ১৯৬৭ সালের ৮ আগস্ট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে, ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, এবং ভিয়েতনাম সদস্যপদ লাভ করে। এর লক্ষ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক বিবর্তন তার সদস্যদের মধ্যে ত্বরান্বিত করা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা, এবং সদস্য দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণভাবে পার্থক্য নিয়ে আলোচনা করা।
পুনর্ভবা, নাগর, কুলিখ ও টাঙ্গন কোন নদীর উপনদী?
Correct Answer:
ক: মহানন্দা
Explanation:
পুনর্ভবা, নাগর, কুলিখ ও টাঙ্গন কোন নদীর উপনদী? সঠিক উত্তর মহানন্দা পুনর্ভবা, নাগর, কুলিখ ও টাঙ্গন মহানন্দা নদীর উপনদী। মহানন্দা নদী বাংলাদেশ - ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটির দৈর্ঘ্য ৩৬০ কিলোমিটার, গড় প্রস্থ ৪৬০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক মহানন্দা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর - পশ্চিমাঞ্চলের নদী নং ৯৫। পুনর্ভবা, নাগর, টাংগন, কুলিক নদীগুলি মহানন্দা নদীর উপনদী।
'ছিয়াত্তরের মন্বন্তর ' নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
Correct Answer:
খ: বাংলা ১১৭৬ সালে
Explanation:
'ছিয়াত্তরের মন্বন্তর ' নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? সঠিক উত্তর বাংলা ১১৭৬ সালে ছিয়াত্তরের মন্বন্তর ' নামক ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা ১১৭৬ সালে ঘটে। ছিয়াত্তরের মন্বন্তর বাংলার ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত। ১১৭৬ বঙ্গাব্দে ( খ্রি. ১৭৭০) এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে 'ছিয়াত্তরের মন্বন্তর' বলা হয়।
যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
Correct Answer:
ক: পদ্মায়
Explanation:
যমুনা নদী কোথায় পতিত হয়েছে? সঠিক উত্তর পদ্মায় যমুনা নদী পদ্মায় পতিত হয়েছে। পদ্মা নদী মেঘনা নদীতে পতিত হয়েছে আর মেঘনা নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
'জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী'---- এটি কার ঘোষণা?
Correct Answer:
গ: দুদু মিয়া
Explanation:
'জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী'---- এটি কার ঘোষণা? সঠিক উত্তর দুদু মিয়া 'জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী' - - - - এটি দুদু মিয়ার ঘোষণা। মুহাম্মদ মুহসীনউদ্দীন দুদু মিয়া (১৮১৯ - ২৪ সেপ্টেম্বর, ১৮৬২) ফরায়েজি আন্দোলনের অন্যতম নেতা এবং ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনকারী। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের পথ নির্দেশনা দানকারী ঐতিহাসিক ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ তার পিতা। বৃহত্তর ভারতীয় উপমহাদেশ তথা তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের নিপীড়িত জনগণের আত্মশক্তির বিকাশ এবং ঔপনিবেশিক শক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের ইতিহাসে দুদু মিয়া ছিলেন এক অন্যতম মহানায়ক।