20th BCS Preliminary Test MCQs
Showing 46 questions (Total: 96)
মুজিবনগর কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: মেহেরপুরে
Explanation:
মুজিবনগর কোথায় অবস্থিত? সঠিক উত্তর মেহেরপুরে মুজিবনগর খুলনা বিভাগের মেহেরপুর জেলায় অবস্থিত। এখানেই ১৯৭১ সালের ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার' অস্থায়ীভাবে শপথ গ্রহণ করে। উল্লেখ্য, বৈদ্যনাথতলা ইউনিয়নের ভবেরপাড়া গ্রামের নাম পরিবর্তন করেই মুজিবনগর রাখা হয়।
বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়?
Correct Answer:
ঘ: দ্বাদশ
Explanation:
বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? সঠিক উত্তর দ্বাদশ ১৯৯১ সালের ১৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতির অনুমোদন লাভের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রবর্তিত হয় নতুন সরকার পদ্ধতি প্রক্রিয়াকরণের কার্যকরী অধ্যায়। তৎকালীন সংসদ নেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক ২ জুলাই '৯১ জাতীয় সংসদে সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন বিল উত্থাপিত হলে বিনা ভোটাভুটিতে ৬ আগস্ট ১৯৯১ সংসদ কর্তৃক গৃহীত হয় এবং সংসদীয় পর্যায়ক্রমিক ধারা অতিবাহিত করে ১৮ সেপ্টেম্বর প্রেসিডেন্টের অনুমোদন লাভের মাধ্যমে বিলটি আইনে পরিণত হয়। অষ্টম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতিদান এবং ঢাকার বাইরে ৬ টি জেলায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করা হয়। নবম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের সাথে একই সময়ে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠান করা , রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তিকে পর পর দু মেয়াদে সীমাবদ্ধ রাখা হয় এবং একাদশ সংশোধনীর মাধ্যমে অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের স্বপদে ফিরে যাওয়ার বিধান করা হয়।
বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত?
Correct Answer:
খ: ১৮ বছর
Explanation:
বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? সঠিক উত্তর ১৮ বছর বাংলাদেশের সংবিধানের ১২২(২) অনুচ্ছেদের (খ) - তে বলা হয়েছে 'কোন ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্ধারিত কোন নির্বাচনী এলাকায় ভোটার তালিকাভুক্ত হইবার অধিকারী হইবেন, যদি তাহার বয়স আঠার বৎসরের কম না হয়।
বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত?
Correct Answer:
খ: ৪.৮ কিমি
Explanation:
বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ৪.৮ কিমি যমুনা নদীর ওপর নির্মিত সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিমি ও প্রস্থ ১৮.৫ মি.। এ সেতুর স্প্যানের সংখ্যা ৪৯ টি এবং পিলার ৫০ টি। বিশ্বব্যাংক ,এডিবি, জাপান ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় তৈরি এ সেতুটির নির্মাণ কাজ শুরু হয় ১৯৯৪ সালের ১৬ অক্টোবর এবং উদ্ধোধন করা হয় ১৯৯৮ সালের ২৩ জুন।
বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত?
Correct Answer:
ক: ৫০
Explanation:
বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত? সঠিক উত্তর ৫০ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন ছিল ১৫ টি। দ্বিতীয় জাতীয় সংসদ থেকে তা ৩০ টিতে উন্নীত হয় । ১৯৯০ সালে সংরক্ষিত ৩০ টি মহিলা আসন আরো ১০ বছরের জন্য বলবৎ করা হয়। সে মেয়াদ শেষ হয়ে গেলে ১৬ মে ২০০৪ অষ্টম জাতীয় সংসদে পাসকৃত সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসন ৪৫ - এ উন্নীত করা হয়। সর্বশেষ ৩০ জুন ২০১১ পাস হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসন ৫টি বাড়িয়ে ৫০ টি উন্নীত করা হয়।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে?
Correct Answer:
গ: তৎকালীন রেসকোর্স ময়দানে
Explanation:
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে? সঠিক উত্তর তৎকালীন রেসকোর্স ময়দানে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনী ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে মিত্র বাহিনীর ভারতীয় পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসর্পণ করে। এ রেসকোর্স ময়দানেই শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দেন। উল্লেখ্য, রেসকোর্স ময়দানের বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান।
বাংলায় ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?
Correct Answer:
খ: জয়নুল আবেদিন
Explanation:
বাংলায় ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? সঠিক উত্তর জয়নুল আবেদিন ১৯৪৩ সালে দুর্ভিক্ষের ওপর জয়নুলের আঁকা ছবির নাম 'ম্যাডোনা ৪৩' । তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী এবং চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা । তার উল্লেখযোগ্য চিত্রকর্মের মধ্যে রয়েছে - সংগ্রাম (গরু) ,ঝড়, মইটানা, গায়ের বধূ, সাঁওতাল রমণী, মা ইত্যাদি।
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?
Correct Answer:
খ: ডিসেম্বর ২, ১৯৯৭
Explanation:
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়? সঠিক উত্তর ডিসেম্বর ২, ১৯৯৭ পাহাড়িদের স্বতন্ত্র জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত করে সংরক্ষণশীল নীতিভিত্তিক কিছু সুবিধা নিশ্চিত করা হয় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত এ শান্তিচুক্তির মাধ্যমে। চুক্তির কিছু ধরা বাংলাদেশের প্রচলিত বিধি - বিধানের সাথে অসামঞ্জস্য, যদিও সংবিধানে সরকারকে বিশেষ বিধান প্রণয়নের ক্ষমতা দেয়া হয়েছে। এ চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন আবুল হাসনাত আবদুল্লাহ এবং পাহাড়িদের প্রতিনিধিত্ব করেন সন্তু লারমা।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল?
Correct Answer:
খ: ১১ টি
Explanation:
১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল? সঠিক উত্তর ১১ টি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ৪ এপ্রিল মুক্তিফৌজ নামে মুক্তিবাহিনী গঠিত হয় এবং ৯ এপ্রিল এর নামকরণ করা হয় মুক্তিবাহিনী। পরবর্তীতে জেনারেল এম.এ.জি. ওসমানীকে মুক্তিবাহিনী প্রধান সেনাপতি নিয়োগ দেয়া হলে তিনি বাংলাদেশকে যুদ্ধ পরিচালনার সুবিধার্থে ১১ টি সেক্টরে বিভক্ত করেন।
বাংলাদেশের প্রথম ' ইপিজেড' কোথায় স্থাপিত হয়?
Correct Answer:
খ: চট্টগ্রামে
Explanation:
বাংলাদেশের প্রথম ' ইপিজেড' কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তর চট্টগ্রামে বাংলাদেশের প্রথম ইপিজেড 'চট্রগ্রাম ইপিজে' ১৯৮৩ সালে চট্রগ্রামের হালিশহরে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড 'ঢাকা ইপিজেড' ঢাকার সাভারে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে বর্তমানে সরকারি ইপিজেড - এর সংখ্যা ৮ টি এবং বেসরকারি ইপিজেড ১ টি। সর্বশেষ ইপিজেড হলো কর্ণফুলী ইপিজেড। চট্রগ্রামের উত্তর পতেঙ্গায় অবস্থিত এ ইপিজেডটি ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করে। উল্লেখ্য, ১৯৮০ সালে জাতীয় সংসদে 'বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ আইন' পাসের মাধ্যমে ইপিজেড প্রতিষ্ঠা, ব্যবস্থাপনা ও পরিচালনা সংস্থা 'বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)' আত্মপ্রকাশ করে।
বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ-এর সদস্যপদ লাভ করে?
Correct Answer:
ক: ১৯৭২ সালে
Explanation:
বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ-এর সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর ১৯৭২ সালে বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল প্রথম আন্তর্জাতিক সংস্থা হিসেবে কমনওয়েলথের ৩২তম সদস্য। উল্লেখ্য, ১৯৭২ সালে বাংলাদেশ আরো যেসব সংস্থার সদস্য পদ লাভ করে সেগুলো হলো ILO, IMF, FAO, UNCTAD, WHO, UNESCO, IDA, IBRD ইত্যাদি। ১৯৭৩ সালে বাংলাদেশ সদস্য হয় UPU, ITU, WMO, IUTO ইত্যাদি সংস্থার এবং ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ সদস্য হয় জাতিসংঘের।
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরউত্তম খেতাবে ভূষিত করা হয়?
Correct Answer:
গ: ৬৮ জন
Explanation:
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরউত্তম খেতাবে ভূষিত করা হয়? সঠিক উত্তর ৬৮ জন মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৪ টি রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয় ৬৭৬ জনকে। তার মধ্যে বীরশ্রেষ্ঠ ৭ জন , বীর উত্তম ৬৮ জন, বীর বিক্রম ১৭৫ জন, বীর প্রতীক ৪২৬ জন।
বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?
Correct Answer:
ক: ২৪০০ বর্গমাইল
Explanation:
বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? সঠিক উত্তর ২৪০০ বর্গমাইল পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হলো সুন্দরবন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের এলাকা মিলিয়ে এর আয়তন ১০ হাজার বর্গকিলোমিটার। তবে বাংলাদেশ অংশের আয়তন ৬০১৭ বর্গ কিলোমিটার (তথ্য: বন অধিদপ্তর)। সুন্দরবনের উত্তরে সাকক্ষীরা, খুলনা , ও বাগেরহাটের লোকালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বরিশালের বালেশ্বর নদী এবং পশ্চিমে রায়মঙ্গল ও হাড়িয়াভাঙ্গা নদী। উল্লেখ্য,ইউনেস্কোর বিশ্বসম্পদ ও ঐতিহ্য কমিটি ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর সুন্দরবনকে ৭৯৮ তম 'বিশ্ব ঐতিহ্য' হিসেবে ঘোষণা করে।
নিম্নলিখিত কোনটির ওপর বাংলাদেশ অবস্থিত?
Correct Answer:
খ: ট্রপিক অব ক্যানসার
Explanation:
নিম্নলিখিত কোনটির ওপর বাংলাদেশ অবস্থিত? সঠিক উত্তর ট্রপিক অব ক্যানসার ট্রপিক অব ক্যান্সারের বাংলা প্রতিশব্দ হলো কর্কটক্রান্তি রেখা এবং ট্রপিক অব ক্যপ্রিকন হলো মকরক্রান্তি রেখা উত্তর গোলোর্ধে ২৩.৫ উত্তর অক্ষাংশে অবস্থিত এবং এটি বাংলাদেশের মধ্যভাগ দিয়ে চলে গেছে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি দম্ভোক্তি করে, যা বলেছিল নিম্নরূপঃ ' লোকটি এবং তার দল পাকিস্তানের শক্র, এবার তারা শাস্তি এড়াতে পারবে না।' এ দম্ভোক্তিকারী ব্যাক্তি কে ছিল?
Correct Answer:
গ: জেনারেল ইয়াহিয়া খান
Explanation:
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি দম্ভোক্তি করে, যা বলেছিল নিম্নরূপঃ ' লোকটি এবং তার দল পাকিস্তানের শক্র, এবার তারা শাস্তি এড়াতে পারবে না।' এ দম্ভোক্তিকারী ব্যাক্তি কে ছিল? সঠিক উত্তর জেনারেল ইয়াহিয়া খান জেনারেল ইয়াহিয়া খান ছিলেন সামারিক শাসক ও পাকিস্তানি প্রেসিডেন্ট। পাকিস্তানের প্রথম সামরিক শাসক জেনারেল আইয়ুব খান ১৯৬৯ সালের ২৪ মার্চ ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা তুলে দিয়ে পতদ্যাগ করেন। জেনারেল টিক্কাখান পাকিস্তান আমলে ১৯৭১ সালে বাংলার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।
'যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন' ---- এটি কার উক্তি?
Correct Answer:
গ: হিটলার
Explanation:
'যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন' ---- এটি কার উক্তি? সঠিক উত্তর হিটলার আডলফ হিটলার অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ যিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব দিয়েছিলেন। হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং ১৯৩৪ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সে দেশের ফিউরার ছিলেন।
এশিয়ার দীর্ঘতম নদ কোনটি?
Correct Answer:
খ: ইয়াংসিকিয়াং
Explanation:
এশিয়ার দীর্ঘতম নদ কোনটি? সঠিক উত্তর ইয়াংসিকিয়াং এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং। ইয়াংসিকিয়াং - এর দৈর্ঘ্য ৬৩৮০ কিমি, হোয়াংহো - এর দৈর্ঘ্য ৫৪৬৪ কিমি, গঙ্গার দৈর্ঘ্য ২৬৫৫ কিমি, ব্রহ্মপুত্র - এর দৈর্ঘ্য ২৮৯৭ কিমি।
ঢাকাতে সমাপ্ত উইলস ইন্টারন্যাশনাল কাপ ক্রিকেট প্রতিযোগিতায় কয়টি দল অংশ নেয়?
Correct Answer:
খ: ৯ টি
Explanation:
ঢাকাতে সমাপ্ত উইলস ইন্টারন্যাশনাল কাপ ক্রিকেট প্রতিযোগিতায় কয়টি দল অংশ নেয়? সঠিক উত্তর ৯ টি মিনি বিশ্বকাপ খ্যাত উইলস ইন্টারন্যাশনাল কাপ ক্রিকেটের প্রথম আসরে তৎকালীন ৯টি টেস্ট দল - অস্ট্রেলিয়া ,ইংল্যান্ড,ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ,ভারত, পাকিস্তান ,শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে অংশ নেয়।
সাহিত্যে ১৯৯৮ -এর নোবেল পুরস্কার কে পেয়েছেন?
Correct Answer:
ঘ: হোসে সারামাগো
Explanation:
সাহিত্যে ১৯৯৮ -এর নোবেল পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তর হোসে সারামাগো পর্তুগিজ সাহিত্যিক হোসে সারামাগো ১৯৯৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। অন্যদিকে ভারতীয় বংশোদ্ভুত ত্রিনিদাদীয় নাগরিক ভি এস নাইপল ২০০১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। অরুন্ধতি রায় ও সালমান রুশদী নোবেল পুরস্কার পাননি। আমেরিকান সংগীত ঐতিহ্যে নতুন কাব্যিক অভিব্যক্তি প্রবর্তনের জন্য ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন বব ডিলান (প্রকৃত নাম : রবার্ট অ্যালেন জিমানম্যান)।
আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?
Correct Answer:
খ: ম্যাক্সওয়েবার
Explanation:
আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে? সঠিক উত্তর ম্যাক্সওয়েবার নির্বাচিত জনপ্রতিনিধিদের ব্যর্থতা বা অযোগ্যতার প্রেক্ষিতে সরকারের আমলাদের দ্বারা পরোক্ষভাবে রাষ্ট্র চালনাকে আমলাতন্ত্র বলে। এ আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা ম্যাক্সওয়েবার । অন্যদিকে কার্ল মার্কসকে বলা হয় কমিউনিজম বা গণসাম্যবাদের প্রবক্তা।
কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি?
Correct Answer:
ক: থাইল্যান্ড
Explanation:
কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি? সঠিক উত্তর থাইল্যান্ড পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি। পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে মিয়ানমার, মালয়েশিয়া ও সিঙ্গাপুর ব্রিটিশ উপনিবেশে এবং ইন্দোনেশিয়া ডাচ উপনিবেশের অন্তর্ভুক্ত ছিল।
ইউরোপিয়ান ইউনিয়ন(ইইউ) -এর একক মুদ্রা কবে চালু হচ্ছে?
Correct Answer:
ক: ১ জানুয়ারি, ১৯৯৯
Explanation:
ইউরোপিয়ান ইউনিয়ন(ইইউ) -এর একক মুদ্রা কবে চালু হচ্ছে? সঠিক উত্তর ১ জানুয়ারি, ১৯৯৯ ইউরোপীয় সাধারণ মুদ্রা 'ইউরো' প্রথম চালু হয় ১৯৯৯ সালের ১ জানুয়ারি। বর্তমানে ইইউভুক্ত ১৯ টি দেশে ইউরো মুদ্রা চালু রয়েছে। উল্লেখ্য , 'ইউরো ব্যাংক নোট' প্রথম চালু হয় ১ জানুয়ারি ২০০২।
চীনের ' দ্বৈত অর্থনীতির' ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরীখে গৃহীত?
Correct Answer:
গ: হংকং-এর অর্থনীতিকে সচল রাখা
Explanation:
চীনের ' দ্বৈত অর্থনীতির' ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরীখে গৃহীত? সঠিক উত্তর হংকং-এর অর্থনীতিকে সচল রাখা চীনের সমাজতান্ত্রিক অর্থনীতি এবং হংকং - এর পুঁজিবাদী অর্থনীতির সামঞ্জস্য বিধানের লক্ষ্যে চীনে দ্বৈত অর্থনীতি অর্থাৎ এক দেশ দুই নীতি চালু হয়। এছাড়া ম্যাকাও ও তাইওয়ানের একত্রীকরণকে সামনে রেখেও এ প্রক্রিয়াটিকে গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়।
রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
Correct Answer:
খ: ভ্লাদিভস্টক
Explanation:
রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি? সঠিক উত্তর ভ্লাদিভস্টক রাশিয়ার পূর্বাঞ্চলীয় সর্ববৃহৎ শহর ভ্লাদিভস্টকে রাশিয়ার রাসায়নিক ও পারমাণবিক গবেষণা কেন্দ্র রয়েছে। এজন্য নিরাপত্তার কারণে শহরটিকে গোপনীয় শহর হিসেবে বিবেচনা করা হয়। উল্লেখ্য, শহরটি হতে পৃথিবীর দীর্ঘতম রেলপথ ট্রান্সসাইবেরিয়ান রেলপথ শুরু হয়ে লেনিনগ্রাড পর্যন্ত বিস্তৃত।
কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে?
Correct Answer:
খ: কুইবেক
Explanation:
কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে? সঠিক উত্তর কুইবেক কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী সর্বাধিক সংখ্যায় বাস করে কানাডার পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য কুইবেক - এ।
কসোভো নগরীর সাথে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্কের কারণ কি?
Correct Answer:
খ: এর ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি
Explanation:
কসোভো নগরীর সাথে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্কের কারণ কি? সঠিক উত্তর এর ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি কট্ররপন্থী সার্বগণ কসোভোতে মুসলিম নিধন করে নগরীটিতে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল প্রতিষ্ঠা করার চেষ্টা করে। অন্যদিকে মুসলমানরা তাদের ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি রক্ষায় সদা সচেষ্ট। ফলে ইউরোপের অন্যতম মুসলিম প্রধান এ নগরীটির সাথে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্কের সৃষ্টি হয়। অবশেষে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি কসোভো বিশ্বের বেশ কয়েকটি দেশের সমর্থনে সার্বিয়া থেকে নিজেকে স্বাধীন ঘোষণা করে।
আফগানিস্তানের কোন শহরে তালিবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করেছে?
Correct Answer:
ক: মাজার-ই-শরীফ
Explanation:
আফগানিস্তানের কোন শহরে তালিবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করেছে? সঠিক উত্তর মাজার-ই-শরীফ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার - ই - শরীফে তালেবানদের ক্ষমতায় থাকাকালীন সময়ে - এ হত্যাযজ্ঞ ঘটে। যদিও সুদক্ষ ইরানি নেতৃত্বের মাধ্যমে ইরান দুদেশের মধ্যে সৃষ্ট উত্তেজনা প্রশমনে সক্ষম হয়।
কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়?
Correct Answer:
গ: জাপান
Explanation:
কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়? সঠিক উত্তর জাপান বিশ্বের প্রথম আণবিক বোমা (পারমাণবিক বোমা বা অ্যাটম বয়' নামক এ বোমাটি ১৯৪৫ সালের ৬ আগস্ট যুক্তরাষ্ট্র'এ নোলা গে' নামক বোমারু বিমানের মাধ্যমে নিক্ষেপ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নিক্ষিপ্ত এ বোমার ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতাই মূলত জাপানের পতন ত্বরান্বিত করে। উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় এবং সর্বশেষ আণবিক বোমা 'ফ্যাটম্যান' ১৯৪৫ সালের ৯ আগস্ট যুক্তরাষ্ট্র কর্তৃক জাপানের নাগাসাকি নগরীতে নিক্ষিপ্ত হয়।
নিম্নলিখিত কোন আঞ্চলিক/আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত?
Correct Answer:
ঘ: CIRDAP
Explanation:
নিম্নলিখিত কোন আঞ্চলিক/আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত? সঠিক উত্তর CIRDAP ঢাকায় CIRDAP, IJSG এবং BIMSTEC - এর সদর দপ্তর অবস্থিত। অন্যদিকে ADB - এর সদর দপ্তর ম্যানিলা, APEC _এর সদর দপ্তর সিঙ্গাপুর এবং SAARC - এর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত।
সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
খ: ১৯৮৫ সালে
Explanation:
সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৮৫ সালে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রীলঙ্কা সফরে গিয়ে সর্বপ্রথম দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে একটি আঞ্চলিক সংস্থা গঠনের প্রতি গুরুত্বারোপ করেন এবং ১৯৮০ সালের মে মাসে তিনি লিখিত প্রস্তাব দেন। ১৯৮২ সালের ২ আগস্ট ভারতের নয়াদিল্লিতে ৭ টি দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিথ হয়। অবশেষে ১৯৮৫ সালের ৭ - ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত প্রথম সার্ক শীর্ষ সম্মেলনে ১৪ দফা ঢাকা ঘোষণার মধ্য দিয়ে সার্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ।
কোন দেশের একজন উপ-প্রধানমন্ত্রী সম্প্রতি বরখাস্ত হয়েছেন?
Correct Answer:
ঘ: মালয়েশিয়া
Explanation:
কোন দেশের একজন উপ-প্রধানমন্ত্রী সম্প্রতি বরখাস্ত হয়েছেন? সঠিক উত্তর মালয়েশিয়া বিশ্বের প্রথম আণবিক বোমা (পারমাণবিক বোমা বা অ্যাটম বোমা) ফেলা হয় জাপানের হিরোশিমা নগরীতে। 'লিটল বয়' নামক এ বোমাটি ১৯৪৫ সালের ৬ আগস্ট যুক্তরাষ্ট্র 'এ নোলা গে' নামক বোমারু বিমানের মাধ্যমে নিক্ষেপ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নিক্ষিপ্ত এ বোমার ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতাই মূলত জাপানের পতন ত্বরান্বিত করে। উল্লেখ্য ,বিশ্বের দ্বিতীয় এবং সর্বশেষ আণবিক বোমা 'ফ্যাটম্যান' ১৯৪৫ সালের ৯ আগস্ট যুক্তরাষ্ট্র কর্তৃক জাপানের নাগাসাকি নগরীতে নিক্ষিপ্ত হয়।
জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন মহাদেশের?
Correct Answer:
গ: ইউরোপ
Explanation:
জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন মহাদেশের? সঠিক উত্তর ইউরোপ ১৩ অক্টোবর ২০১৬ জাতিসংঘের সাধারণ পরিষদের অনুমোদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ব সংস্থাটির নবম মহাসচিব নিযুক্ত হন ইউরোপ মহাদেশের বিশ্ব সংস্থাটির নবম মহাসচিব নিযুক্ত হন ইউরোপ মহাদেশের পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টনি ও গুতেরেস। তিনি ১ জানুয়ারি ২০১৭ মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে এশিয়া মহাদেশ থেকে ট্রাইগভেলাই (নরওয়ে), দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন) ও কুর্ট ওয়াল্ডহেইম (অস্ট্রিয়া), দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে জ্যাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু) এবং আফ্রিকা মহাদেশ থেকে মহাসচিব হয়েছিলেন কফি আনান (ঘানা) ও বুট্রোস ঘালি (মিশর)। উল্লেখ্য, উত্তর আমেরিকা ও অস্ট্রলিয়া মহাদেশ থেকে এখন ও পর্যন্ত মহাসচিব নির্বাচিত হননি।
ইউরোপের কোন দেশে সম্প্রতি জাতিসত্তা সংঘাতের সমস্যাটির সমাপ্তি হয়েছে একটি শান্তি চুক্তির মাধ্যমে?
Correct Answer:
খ: আয়ারল্যান্ড
Explanation:
ইউরোপের কোন দেশে সম্প্রতি জাতিসত্তা সংঘাতের সমস্যাটির সমাপ্তি হয়েছে একটি শান্তি চুক্তির মাধ্যমে? সঠিক উত্তর আয়ারল্যান্ড গ্রেট ব্রিটেনের অন্যতম অঙ্গরাজ্য আয়ারল্যান্ডের গৃহযুদ্ধ অবসানে ১০ এপ্রিল ১৯৯৮ ব্রিটিশ সরকার ও আয়ারল্যান্ডের ৭টি গেরিলা গোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত হয় 'Good Friday Treaty' নামক শান্তিচুক্তি। এর মাধ্যমে আয়ারল্যান্ডে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটে।
উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি?
Correct Answer:
ক: জ্যামিতিক সীমারেখা
Explanation:
উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর জ্যামিতিক সীমারেখা আলজেরিয়া, তিউনিশিয়া, মিশর, সুদান, লিবিয়া ইত্যাদি দেশগুলো উত্তর আফ্রিকা অঞ্চলে অবস্থিত।বিস্তীর্ণ এ অঞ্চলে বৈশিষ্ট্যমণ্ডিত পর্বত বা নদী না থাকায় মরুভূমির ওপর দিয়ে জ্যামিতিক সরলরেখা টেনে সীমা নিধারণ করা হয়। এটাই এ অঞ্চলের ভৌগোলিক সীমারেখার প্রধান বৈশিষ্ট্য।
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
Correct Answer:
গ: ৩৬ এবং ৯ বছর
Explanation:
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? সঠিক উত্তর ৩৬ এবং ৯ বছর ধরি, পুত্রের বর্তমান বয়স x বছর, ; পিতার বর্তমান বয়স ৪x বছর। প্রশ্নমতে, ১০(x - 6) = 4x - 6 বা, x = 9 ∴ পিতার বয়স ৪×৯ = ৩৬ বছর এবং পুত্রের বয়স ৯ বছর।
ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিমি। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭টায় ছেড়ে গিয়ে বিকেল ৩টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় কত ছিল?
Correct Answer:
খ: ৩৭.৫ কিমি
Explanation:
ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিমি। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭টায় ছেড়ে গিয়ে বিকেল ৩টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় কত ছিল? সঠিক উত্তর ৩৭.৫ কিমি সকাল ৭ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মধ্যবর্তী সময়ের পার্থক্য ৮ ঘণ্টা। ∴ ট্রেনের গড় গতিবেগ = মোট অতিক্রান্ত দূরত্ব/মোট ব্যয়িত সময় ৩০০৮ কি.মি. = ৩৭.৫ কিমি
দুটি সংখ্যার অনুপাত ৫ঃ ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ঃ ৩ হয়। সংখ্যা দুটি কি কি?
Correct Answer:
ঘ: ১০ ও ১৬
Explanation:
দুটি সংখ্যার অনুপাত ৫ঃ ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ঃ ৩ হয়। সংখ্যা দুটি কি কি? সঠিক উত্তর ১০ ও ১৬ ধরি, সংখ্যা দুটি ৫x ও ৮x প্রশ্নমতে, (৫x + ২)ঃ(৮x + ২) = ২ঃ৩ বা, ৫x + ২৮x + ২ = ২৩ বা, ১৬x + ৪ = ১৫x + ৬ বা, x = ২ সংখ্যা দুটি যথাক্রমে, ৫x = ৫×২ = ১০ ও ৮x = ৮×২ = ১৬
একটি সরল রেখার ওপর অঙ্কিত বর্গ ঐ সরল রেখার অর্ধেকের ওপর অঙ্কিত বর্গের কত গুণ?
Correct Answer:
গ: চারগুণ
Explanation:
একটি সরল রেখার ওপর অঙ্কিত বর্গ ঐ সরল রেখার অর্ধেকের ওপর অঙ্কিত বর্গের কত গুণ? সঠিক উত্তর চারগুণ ধরি, সরল রেখাটির দৈর্ঘ্য x একক ∴ এর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x2 বর্গ একক সরল রেখাটির অর্ধেকের x২ ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল (x২)২ বর্গ একক = (x২৪) " " ছোট ক্ষেত্রের ক্ষেত্রফল ছোট ক্ষেত্রের ক্ষেত্রফলের তত গুণ। .'. x2 ÷x2৪ = x2×৪x2 = ৪
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মি. এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
Correct Answer:
গ: ৪৮ ব. মি.
Explanation:
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মি. এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সঠিক উত্তর ৪৮ ব. মি. দেয়া আছে, ভূমি a = ১৬ মি. বাহুর দৈর্ঘ্যb = ১০ " আমরা জানি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = a৪8b2 - a2বর্গ মি. = ১৬৪৪×১০২ - ১৬২ = ১৬৪৪০০ - ২৫৬ = ১৬৪×৪০০ - ২৫৬ = ১৬৪×১২ = ৪৮ বর্গ মি.
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৬ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
Correct Answer:
খ: ২৪ এবং ১২ মিনিট
Explanation:
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৬ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? সঠিক উত্তর ২৪ এবং ১২ মিনিট ৮ মিনিটে পূর্ণ করে ১ টি চৌবাচ্চা ৪ " " " = (৪৮×১) অংশ = ১২ অংশ চৌব্বাচাটির (১ - ১২) অংশ খালি থাকে ∴ দ্বিতীয় নল দ্বারা, ১২ অংশ পূর্ণ হয় ৬ মিনিটে ১ (সম্পূর্ণ) " " " = (৬×২) = ১২ মিনিটে আবার দ্বিতীয় নল দ্বারা, ৬ মিনিটে পূর্ণ হয় ১২ অংশ ৪ " " " = = ১×৪২×৬ = ১৩ অংশ ∴ প্রথম নল দ্বারা ৪ মিনিটে পূর্ণ হয় = = (১২ - ১৩) = (৩ - ২৬) = ১৬ অংশ প্রথম নল দ্বারা = ১৬ অংশ পূর্ণ হয় ৪ মিনিটে " " " ১ (সম্পূর্ণ) " " (৪×৬) " = ২৪ মিনিটে।
x ও y-এর মানের গড় ৯ এবং z=১২ হলে, x, y এবং z এর মানের গড় কত হবে?
Correct Answer:
গ: ১০
Explanation:
x ও y-এর মানের গড় ৯ এবং z=১২ হলে, x, y এবং z এর মানের গড় কত হবে? সঠিক উত্তর ১০ x ও y এর মানের সমষ্টি (২×৯) = ১৮ z = ১২ দেয়া আছে ∴ x, y ও z - এর মানের গড় (১৮ + ১২)\3 = ৩০\৩ = ১০
xy -এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2yxহবে?
Correct Answer:
ক: 2y2-x2xy
Explanation:
xy -এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2yxহবে? সঠিক উত্তর 2y2-x2xy উভয় রাশির বিয়োগফলই হবে কাঙক্ষিত উত্তর ∴ 2yx - xy = 2y2 - x2xy
বার্ষিক ৪১২% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
Correct Answer:
গ: ৭০০ টাকা
Explanation:
বার্ষিক ৪১২% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে? সঠিক উত্তর ৭০০ টাকা ধরি, আসল ১০০ টাকা ১ বছরে সুদ ৪১২ টাকা = ৯২ টাকা ৪ " " " " ৯×৪২ " = ১৮ টাকা ∴ সুদাসল = (১০০ + ১৮) টাকা = ১১৮ টাকা সুদাসল ১১৮ টাকা হলে আসল ১০০ টাকা " ৮২৬ " " " ১০০১১৮×৮২৬ = ৭০০ টাকা ।
x2+y2=8 & xy =7 হলে (x+y)2 এর মান কত?
Correct Answer:
গ: ২২
Explanation:
x2+y2=8 & xy =7 হলে (x+y)2 এর মান কত? সঠিক উত্তর ২২ (x + y)2 = x2 + 2xy + y2 = x2 + y2 + 2xy = ৮ + ২×৭ = ৮ + ১৪ = ২২
DELAY : EXPEDITE
Correct Answer:
D: detain : dispatch
Explanation:
DELAY : EXPEDITE Correct Answer detain : dispatch Delay - বিলম্বিত করা; Expedite - ত্বরান্বিত করা। সুতরাং এ শব্দ দুটি Antonymous । Option (ঘ) তে Detain - আটকে রাখা ,Dispatch - প্রেরণ করা। বাকি option গুলোর প্রায় সবই পরস্পর synonymous।
VACCINE : PREVENT
Correct Answer:
C: antidote : counteract
Explanation:
VACCINE : PREVENT Correct Answer antidote : counteract Vaccine - এর কাজ হচ্ছে রোগ প্রতিরােধ করা । তদ্রুপ Antidote (রোগ প্রতিরোধক ওষুধ) রোগের বিস্তারকে ব্যর্থ করে ( counteract) ।