20th BCS Preliminary Test MCQs
Showing 50 questions (Total: 96)
The intellectual can no longer be said to live ---- the margine of society.
Correct Answer:
B: beyond
Explanation:
The intellectual can no longer be said to live ---- the margine of society. Correct Answer beyond The margin of society বলতে এখানে সমাজের সীমারেখা বোঝান হয়েছে। এখানে, Against - বিপক্ষে Beyond - ঊর্ধ্বে Inside - মধ্যে Before - পূর্বে সমাজের সীমারেখার ' বিপক্ষে বা 'পূর্বে' কোনো অর্থ দেয় না। তাই 'ক' ও 'ঘ' গ্রহণযোগ্য নয়। কিন্তু সমাজের সীমারেখার ঊর্ধ্বে বা মধ্যে বললে তা অর্থ দেয়। তবে no longer থাকায় অর্থ দাঁড়ায় 'ঊর্ধ্বে নয় ' (খ) এবং 'মধ্যে নয়' (গ) । তবে ঊর্ধ্বে নয়' বা 'মধ্যে নয়' এর মধ্যে 'ঊর্ধ্বে নয় কে সবচেয়ে সঠিক হিসেবে চিহ্নিত করা যায় । কারণ, বুদ্ধিজীবীরা ও সমাজের সীমারেখার মধ্যে অবস্থান করেন। কাজেই তারা 'সমাজের সীমারেখার মধ্যে - নন - এ কথা ঠিক নয় । সুতরাং সঠিক উত্তর 'খ"।
If a substance is cohesive, it tends to ----.
Correct Answer:
C: stick together
Explanation:
If a substance is cohesive, it tends to ----. Correct Answer stick together Cohesive - দৃঢ়ভাবে একত্রে লেগে থাকে এমন। এখন, Retain heat - তাপ অব্যাহত রাখা। Bend without too much difficulty - খুব বেশি কাঠিন্য ছাড়াই বাঁকা হয়। Stick together । একত্রে লেগে থাকা । Break easily - সহজেই ভেঙে যায়। এখন, আঠাল জিনিস স্বাভাবিকভাবেই নমনীয় বা অর্ধ তরল হয়। যেমন, চুইংগ্রাম , রাবার ইত্যাদি। কাজেই এ ধরনের জিনিস বাঁকা করা (খ) ও ভেঙে যাওয়ার (ঘ) বিষয়টি বাদ দেয়া যায়। আবার, তাপ উৎপাদানকারী বস্তু ব্যতীত তাপ ধরে রাখা যায় না । তাই 'ক' কেও বাদ দেয়া যায়। যে জিনিসি Cohesive (দৃঢ়ভাবে লেগে থাকে) তা অবশ্যই together d(একত্রে লেগে থাকে)। অতএব , সঠিক উত্তর 'গ'।
According to the conditions of my scholarship, after finishing my degree ---.
Correct Answer:
D: I will be employed of the University
Explanation:
According to the conditions of my scholarship, after finishing my degree ---. Correct Answer I will be employed of the University বাক্যের শুরুতে কোনো phrase থাকলে পরের clause এ অবশ্যই এমন একটি subject ব্যবহার করতে হবে যেটি পূর্ববর্তী phrase টিকে modify করতে পারে। Option (ক),(খ) এবং (গ) তে কোনো ব্যক্তিবাচক subject না থাকায় সঠিক উত্তরটি হবে (ঘ). কেবলমাত্র I (ব্যক্তিবাচক Subject) যে Degree অর্জন করে University কর্তৃক Employed হবে/হতে পারে।
The influence of the technological revolution in --- and --- the concentration of wealth and power in the hands of the few should worry us all.
Correct Answer:
C: accelerating --- intersifying
Explanation:
The influence of the technological revolution in --- and --- the concentration of wealth and power in the hands of the few should worry us all. Correct Answer accelerating --- intersifying double blanks যুক্ত বাক্যে দ্বারা blank দুটি যুক্ত থাকলে blank দুটিতে Synonym বা near - synonym ব্যবহার করতে হয়। choice 'ক' - তে আছে , Proliferating - ক্রমবর্ধমান ,দ্রুত বর্ধমান ,দ্রুত বাড়ছে এমন। Diminishing - ক্রম হ্রাসমান। এরা পরস্পর antonymous ' খ' - তে আছে, Undermining - ক্রমশ দুর্বল হচ্ছে এমন Neutratizing - ক্রমশ দুর্বল হচ্ছে এমন Neutratizing - ক্রম নিষ্ক্রিয়মান। এদের অর্থ প্রায় কাছাকাছি। 'গ' - তে আছে, Accelerating - বৃদ্ধি পাচ্ছে এমন, দ্রুততর হচ্ছে, এমন। intensifying - বৃদ্ধি পাচ্ছে এমন, তীব্রতর হচ্ছে এমন । এরাও Synonymous. 'ঘ' - তে আছে। Aggravating - প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এমন, তীব্রতর হচ্ছে এমন । Demolishing - ধ্বংস হয়ে যাচ্ছে এমন । এরা Synonymous নয়। আবার, বাক্যটির শেষাংশে বলা হয়েছে, ক্ষমতা ও সম্পদ গুটিকতকের হাতে থাকায় বিষয়টিতে সবারই চিন্তিত হওয়া উচিৎ । অপশন 'খ' নিলে অর্থ উল্টে যায় । কারণ ক্ষমতা ও অর্থ যদি ক্রম নিষ্ক্রিয়মান হয় (গুটিকতক লোকের।) তবে দুশ্চিন্তা করার কিছুই নেই। বরং তাদের ক্ষমতা ও অর্থ ক্রমশ বাড়ছে - যা সবার দুশ্চিতার কারণ । সুতরাং সঠিক উত্তর 'গ'।
The word 'dilly dally' means ---
Correct Answer:
D: waste time
Explanation:
The word 'dilly dally' means --- Correct Answer waste time The word 'dilly dally' means - - - waste time.
He stopped his car ---- when the light turued red.
Correct Answer:
A: abruptly
Explanation:
He stopped his car ---- when the light turued red. Correct Answer abruptly Abruptly - হঠাৎ করে, আকস্মিকভাবে, আচমকা। Equitably - ন্যায় সঙ্গতভাবে । Ambiguously - দ্ব্যর্থপূর্ণভাবে । Incisively - তীক্ষ্মভাবে। প্রশ্নে যেহেতু লালবাতি দেখে গাড়ি থামানোর কথা বলা হয়েছে, তাই Choice 'ক' সঠিক।
The author states that during wartime the regular sources of news present only ---
Correct Answer:
C: limited information
Explanation:
The author states that during wartime the regular sources of news present only --- Correct Answer limited information The author states that during wartime the regular sources of news present only - - - limited information.
Anger, even when it is --- has one virtue, it overcomes ----.
Correct Answer:
B: inevitable --- desire
Explanation:
Anger, even when it is --- has one virtue, it overcomes ----. Correct Answer inevitable --- desire এ বাক্যে দুটি clause আছে - (১) it is - (2) It overcomes - এরা even when দ্বারা যুক্ত Although / though / even though/even when প্রভৃতি দ্বারা দুটি বিপরীত অর্থবোধক ধারণা যুক্ত হয়। সুতরাং শূন্যস্থান দুটোর একটিতে Negative idea এবং অপরটিতে Positive idea ব্যবহার করতে হবে।এক্ষেত্রে ব্যবহৃত শব্দদুটি হবে অর্থগত দিক দিয়ে বিপরীতধর্মী। Choice, 'ক' তে আছে, Sinful - পাপপূর্ণ। Sloth - আলস্য ,ঢিলেমি। 'খ' - তে আছে, Inevitable - অনিতিক্রম ,অনবিবার্য ,যা বর্জন করা অসম্ভব । Desire - আকাঙক্ষা ,স্বপ্ন, আশা। 'গ' - তে আছে, Unnecessary - অপ্রয়োজনীয় ,অহেতুক, অকারণ । Malice - বিদ্বেষ ,অশুভ কামনা। 'ঘ' - তে আছে, Intense - তীব্র , উদগ্র, প্রবল। Hate - ঘৃণা । রাগ সর্বদাই 'তীব্র' 'ঘ' বা অহেতুক 'গ' নয়। বরং এটি কদাচ পাপপূর্ণ 'ক' এবং অনতিক্রম্য 'খ' কাজেই 'গ' ও 'ঘ' সহজেই বর্জনযোগ্য। আবার, ২য় শূন্যস্থানটির ক্ষেত্রে - Overcome - জয় করা , পরাভূত করা, অর্জন করা। কিন্তু আলস্য ' কে জয় করা যায় না 'ক' বরং আকাঙক্ষাকে জয় /অর্জন করতে হয় 'খ'। সুতরাং সঠিক উত্তর 'খ'।
The passive form of the sentence ' some children were helping the wounded man'---
Correct Answer:
C: The wounded man was being helped by some children
Explanation:
The passive form of the sentence ' some children were helping the wounded man'--- Correct Answer The wounded man was being helped by some children Subject (Object + was + being + P.P of Verb + by + Object (Subject)
The word 'Euphemism' means ---
Correct Answer:
B: description of a disagreeable thing by an agreeable name
Explanation:
The word 'Euphemism' means --- Correct Answer description of a disagreeable thing by an agreeable name Euphemism - সুভাষণ ,রুঢ় শব্দের পরিবর্তে সমার্থক সুন্দর শব্দ/ শব্দগুচ্ছে ব্যবহার। এ অর্থের সাথে মিল রয়েছে একমাত্র Choice 'খ' তে । সুতরাং সঠিক উত্তর 'খ"।
Few people would care to take the negative side of the proposition that the women of the world are --- and ---.
Correct Answer:
B: oppressed --- scorned
Explanation:
Few people would care to take the negative side of the proposition that the women of the world are --- and ---. Correct Answer oppressed --- scorned And - দ্বারা দুটি blank যুক্ত থাকায় অবশ্যই Synoym ব্যবহার করতে হবে। Choice , 'ক' - তে আছে, Adire - প্রশংসা করা ,বিমুগ্ধ হওয়া । Provoke - অবহেলিত, তাচ্ছিল্য করা হয় এমন। এরা Synonymous. 'খ' - তে আছে, Oppressed - নিপিড়ীত, অত্যাচারিত, অবহেলিত। Scorned - অবহেলিত, তাচ্ছিল্য করা। এরা Synonyms 'গ' - তে আছে, Rebuked - তিরস্কৃত ,ভর্ৎসনা পেয়েছে এমন। Regaled - পরিতৃপ্ত, সুখি, আনন্দিত। এরা antonymous. 'ঘ' তে আছে, Sliaghted - উপেক্ষিত, অবজ্ঞাকৃত। Celebrated - প্রসিদ্ধ, খ্যাত, শ্রদ্ধা ও সম্মান আছে এমন। এরা Synonymous নয়। সুতরাং সঠিক উত্তর 'খ'।
Which of the following best describes the author's personal attitude toward rumor ?
Correct Answer:
C: Acute indignation
Explanation:
Which of the following best describes the author's personal attitude toward rumor ? Correct Answer Acute indignation The author's personal attitude toward rumour - Acute Indignation
----glass is, for all practical, a solid, its molecular structure is that of a liquid.
Correct Answer:
C: Although
Explanation:
----glass is, for all practical, a solid, its molecular structure is that of a liquid. Correct Answer Although দুইটি clause যুক্ত এ ধরনের বাক্যের প্রতিটি clause থেকে key words সনাক্ত করে এদের সম্পর্ক নির্ণয় করতে হয়। Key word (s) সাধারণত Object এর স্থলে ব্যবহত Adjective বা Adverb এখানে ১ম clause টির key word হচ্ছে' Solid' এবং ২য় টির key word হচ্ছে 'Liquid' উভয়ের সম্পর্ক বিপরীতধর্মী। সুতরাং এরা Contrast বা বৈপরীত্য প্রকাশ করছে। এ ধরনের Contrast indicating conjunction হচ্ছে although /Though/Even though ইত্যাদি। Choice 'গ' তে Although থাকায় সঠিক উত্তর 'গ'
An intensive search was conducted by the detective to locate those criminals, who ----.
Correct Answer:
B: had escaped
Explanation:
An intensive search was conducted by the detective to locate those criminals, who ----. Correct Answer had escaped এখানে who দ্বারা দুটি clause যুক্ত হয়েছে। প্রথম clause টিতে যেহেতু past tense ব্যবহৃত হয়েছে কাজেই অপর clause টিতে ও past tense ব্যবহার করা আবশ্যক। এখানে শুধু Choice "খ' তেই past tense ব্যবহার করা হয়েছে। (had) , অপর তিনটিতে present tense ব্যবহার করা হয়েছে। তাই সঠিক উত্তর 'খ'।
The author suggests that rumors usually
Correct Answer:
B: are hardy in their growth
Explanation:
The author suggests that rumors usually Correct Answer are hardy in their growth The author suggests that rumors usually are hardy in their growth.
The author is mainly concerned with ---
Correct Answer:
A: the nature of rumor
Explanation:
The author is mainly concerned with --- Correct Answer the nature of rumor The author is mainly concerned with - - - the nature of rumor.
কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল?
Correct Answer:
গ: ডেটন চুক্তি
Explanation:
কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল? সঠিক উত্তর ডেটন চুক্তি তিন বছরের বলকান যুদ্ধের অবসান এবং অখণ্ড গণতান্ত্রিক বসনিয়া - হার্জেগোভিনা গঠনের লক্ষ্যে ১৯৯৫ সালের নভেম্বর যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যে ডেটন শহরের রাইট পিটারসন বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থাতয় খসড়া শান্তিচুক্তিতে উপনীত হওয়ার পর ১৪ ডিসেম্বর ১৯৯৫ ফ্রান্সের প্যারিসে যুদ্ধরত বসনিয়া, সার্বিয়া ও ক্রোয়েমিয়ার মধ্যে ডেটন চুক্তি স্বাক্ষরিত হয়। জেনেভা চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৫৪ সালের ২০ জুলাই সুইজারল্যান্ডের জেনেভা শহরে ফ্রান্স ও ভিয়েতনামের মধ্যে। চুক্তিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ভিয়েতনাম ও ফ্রান্সের মধ্যকার সংঘটিত যুদ্ধ অবসানে স্বাক্ষরিত হয়। মাদ্রিদ চুক্তিটি পণ্যের উৎস বর্ণনার ক্ষেত্রে ভূঁয়া বা প্রতারণামূলক ইঙ্গিত রোধে বিশ্ববুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংস্থা (WIPO) - এর আওতায় স্বাক্ষরিত হয়। প্যারিস চুক্তিটি ব্রিটেন কর্তৃক যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব স্বীকার করে নেয়ার লক্ষ্যে ৩ সেপ্টেম্বর ১৭৮৩ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে স্বাক্ষরিত হয়।
'ম্যাকাও' চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ যা কিনা একটি ইউরোপীয় দেশের কলোনি। ঐ ইউরোপীয় দেশটির নাম কি?
Correct Answer:
গ: পর্তুগাল
Explanation:
'ম্যাকাও' চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ যা কিনা একটি ইউরোপীয় দেশের কলোনি। ঐ ইউরোপীয় দেশটির নাম কি? সঠিক উত্তর পর্তুগাল ১৫৫৭ সালে ম্যাকাও পর্তুগিজদের দখলে আসে। দীর্ঘ ৪৪২ বছর পর ১৯৯৯ সালে ম্যাকাও চীনের নিকট হস্তান্তর করা হয়।
কম্পিউটার কে আবিষ্কার করেন?
Correct Answer:
গ: হাওয়ার্ড এইকিন
Explanation:
কম্পিউটার কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হাওয়ার্ড এইকিন উইলিয়াম অটরেড আবিষ্কার করেন স্লাইড রুল; প্যাসকেল আবিষ্কার করেন তরল পদার্থের ওপর চাপ প্রয়োগ সংক্রান্ত সূত্র। হাওয়ার্ড অ্যাইকিন প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্র আবিষ্কার করেন এবং আবাকাস হচ্ছে খ্রিষ্টপূর্ব ৪৫০ - ৫০০ অব্দে চীন/মিশরে ব্যবহৃত এক ধরনের গণনা যন্ত্র।
কোনটি তেজস্ক্রীয় পদার্থ নয়?
Correct Answer:
ক: লৌহ
Explanation:
কোনটি তেজস্ক্রীয় পদার্থ নয়? সঠিক উত্তর লৌহ ভারী মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে স্বাতঃস্ফূর্তভাবে অবিরত আলফা, বিটা ও গামা রশ্মি নির্গমনের প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলে। প্রকৃতপক্ষে যেসব মৌলের পারমাণবিক সংখ্যা ৮২ - এর চেয়ে বেশি তাদেরকে তেজস্ক্রিয় পদার্থ বলা হয়। উপরিউক্ত মৌলগুলোর মধ্যে লৌহের পারমাণবিক সংখ্যা ২৬, মৌলগুলোর মধ্যে লৌহের সংখ্যা, ২৬, অন্যগুলোর ৮২ বা তার বেশি, যার ফলে শুধু লৌহই তেজস্ক্রিয় পদার্থ নয়।
কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়?
Correct Answer:
গ: এলুমিনিয়াম
Explanation:
কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়? সঠিক উত্তর এলুমিনিয়াম যে পদার্থকে চুম্বক আকর্ষণ করে না তাকে অচৌম্বক পদার্থ বলা হয়। উপরিউক্ত পদার্থগুলোর মধ্যে শুরু এলুমিনিয়ামকেই চুম্বক আকর্ষণ করে না।
যে মসৃণতলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে?
Correct Answer:
ক: দর্পণ
Explanation:
যে মসৃণতলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে? সঠিক উত্তর দর্পণ কোনো মসৃণতলে আলো আপতিত হয়ে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কোনো দিকে চললে ঐ আপতন তলকে বলা হয় দর্পণ। বক্রপৃষ্ঠ স্বচ্ছ মাধ্যমের সাধারণ নাম লেন্স। লেন্সে আলোক রশ্মির প্রতিসরণ একটা বিশেষ রুপ পেয়ে থাকে। সাদা আলো এর ভিতর দিয়ে বেরিয়ে আসার সময় বিভিন্ন রশ্মিতে ভেঙে যায় ও বর্ণালি সৃষ্টি করে এবং বিম্ব হলো আলোর প্রতিফলন/প্রতিসরণ পর রশ্মির একীভূতকরণ বিন্দু বা অবস্থা।
সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?
Correct Answer:
ক: ফ্যাদোমিটার
Explanation:
সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে? সঠিক উত্তর ফ্যাদোমিটার পানির গভীরতা মাপার যান্ত্রিক সরঞ্জাম ফ্যাদোমিটার। এ যন্ত্রের কার্যকারিতা শব্দের প্রতিধ্বনির ওপর নির্ভরশীল। ধ্বনির উৎপত্তি থেকে ফিরে আসা প্রতিধ্বনির সময়ের পার্থক্য থেকে গভীরতা নির্ণয় করা হয়। জাইরোস্কোপের দিকদর্শী ধর্মকে ব্যবহার করে জাইরো কম্পাস তৈরি করা হয়েছে। জাহাজের দিক নির্ণয় ও সমরক্ষেত্রে এর ব্যবহার রয়েছে এবং সাবমেরিন হচ্ছে সামরিক ডুবোজাহাজ।
রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কি?
Correct Answer:
খ: মাইক্রোওয়েভ
Explanation:
রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কি? সঠিক উত্তর মাইক্রোওয়েভ রাডারের মূলনীতি হলো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের পালস ছড়িয়ে দেয়া হয় যেন বস্তু থেকে প্রতিফলিত হয়ে রাডারের গ্রাহক যন্ত্রে আসে। এ জন্য গামা রশ্মি বা মাইক্রোওয়েভ উভয়ের তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র হলে ও কম ভেদন ক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভই ব্যবহার করা হয়। অপরপক্ষে ক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভই ব্যবহার করা হয়। অপরপক্ষে অবলোহিত বিকিরণ ও আলোক তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য বেশ বড়।
মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান?
Correct Answer:
ক: হেস
Explanation:
মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর হেস আইনস্টাইন আপেক্ষিক তথ্য ও রাদারফোর্ড আণবিক নিউক্লিয়াসের মতবাদ আবিষ্কার করেন। ভিক্টর ফ্রান্স হেস্ মহাজাগতিক রশ্মি আবিষ্কারের জন্য ১৯৩৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার পান। পৃথিবীর সবদিকে মহাশূন্য থেকে ইলেকট্রন ,প্রোটন ও কয়েকটি পরমাণুর নিউক্লিয়াস আলোর বেগের কাছাকাছি বেগে পৃথিবীতে আঘাত হানে, এদেরকে মহাজাগতিক রশ্মি বলে ।
কোন বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি?
Correct Answer:
গ: লৌহ
Explanation:
কোন বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি? সঠিক উত্তর লৌহ বাইরে থেকে প্রযুক্ত বল অপসারিত হলে বিকৃত বস্তু যে ধর্মের ফলে তার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাকে স্থিতিস্থাপকতা বলে এবং উক্ত বস্তুটিকে স্থিতিস্থাপক বস্তু বলে। যেসব বস্তুর ক্ষেত্রে পীড়ন এবং বিকৃতির অনুপাত বেশি অর্থাৎ স্থিতিস্থাপক গুনাঙ্কের মান বেশি সেসব বস্তু বেশি স্থিতিস্থাপক। আর যেসব বস্তুর ক্ষেত্রে পীড়ন এবং বিকৃতির অনুপাত বেশি অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি সেসব বস্তু বেশি স্থিতিস্থাপক। আর যেসব বস্তুর ক্ষেত্রে পীড়ন এবং বিকৃতির অনুপাত কম , অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কম সেসব বস্তু কম স্থিতিস্থাপক। লৌহের ক্ষেত্র অধিক পীড়ন দেয়া সত্ত্বে ও বিকৃতির মান যৎসামান্য হয়। কিন্তু রবার, এলুমিনিয়াম ও তামার ক্ষেত্রে অল্প পীড়ন দিলেই বিকৃতির মান অনেক বেশি হয়। সুতরাং রবার, এলুমিনিয়াম ও তামার ক্ষেত্রে পীড়ন ও বিকৃতির অনুপাত তুলনামুলকভাবে অনেক কম। অতএব, রবার, এলুমিনিয়াম ও তামা অপেক্ষা লৌহ বেশি স্থিতিস্থাপক ।
কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?
Correct Answer:
ঘ: ইনসুলিন
Explanation:
কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? সঠিক উত্তর ইনসুলিন হরমোন হচ্ছে একশ্রেণীর রাসায়নিক বস্তু, যা দেহের কোষ বা অঙ্গসমূহের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হচ্ছে এমন এক ধরনের হরমোন, যা রক্তে গ্লুকোজের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। কোনো কারণে রক্তে ইনসুলিন সরবরাহ কমে গেলে গ্লুকোজের বিপাক ক্রিয়া বিঘ্নিত হয়, যার ফলে ডায়াবেটিস রোগ হয়।
তড়িৎশক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
Correct Answer:
গ: লাউড স্পিকার
Explanation:
তড়িৎশক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে? সঠিক উত্তর লাউড স্পিকার 'এমপ্লিফায়ার' বা বিবর্ধক শব্দশক্তিকে জোরালো করে। জেনারেটর যান্ত্রিকশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রুপান্তিরত করে এবং মাইক্রোফোন শব্দতরঙ্গকে বিদ্যুৎ প্রবাহে পরিণত করে।
'পদ' বলতে কি বোঝায়?
Correct Answer:
ঘ: বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু
Explanation:
'পদ' বলতে কি বোঝায়? সঠিক উত্তর বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু যদি 'পদ' শব্দটির অর্থ কি জানতে চাওয়া হতো' তবে বলা যেত পদ শব্দের অর্থ - চরণ, কবিতার পঙক্তি কিংবা মধ্যযুগের সাহিত্যের বৈষ্ণব কবিদের রচিত গীতিকবিতা। ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে 'পদ' বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে । এছাড়া বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ।
ঠোঁট-কাটা বলতে কি বুঝায়?
Correct Answer:
খ: স্পষ্টভাষী
Explanation:
ঠোঁট-কাটা বলতে কি বুঝায়? সঠিক উত্তর স্পষ্টভাষী 'ঠোঁট - কাটা' শব্দের অর্থ কাউকে কোনো কিছু বলতে দ্বিধাবোধ করে না এমন, স্পষ্টবক্তা বা স্পষ্টবাদী। 'পক্ষপাতদুষ্ট' বলতে বোঝায় একচোখা বা কে পক্ষের প্রতি অনুরক্ত। 'অহংকারী 'অর্থ অহংকার করে এমন, অভিমানী। 'মিথ্যাবাদী' অর্থ মিথ্যা কথা বলে এমন, অসত্যভাষী।
'বিষাদ-সিন্ধু' কার রচনা?
Correct Answer:
খ: মীর মশাররফ হোসেন
Explanation:
'বিষাদ-সিন্ধু' কার রচনা? সঠিক উত্তর মীর মশাররফ হোসেন 'বিষাদ - সিন্ধু' মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস। উপন্যাসটিতে তিনটি পর্ব আছে। 'মহরম পর্ব' (১৮৯৫), 'উদ্ধার পর্ব' (১৮৮৭) , 'এজিদবধ পর্ব' (১৮৯১) । উপন্যাসটি কারবালার বিষাদময় কাহিনী অবলম্বনে রচিত । মহানবী হযরত মুহম্মদ (স) এর দৌহিত্র ইমাম হাসান ও ইমাম হোসেনের সঙ্গে দামেঙ্ক অধিপতি মুয়াবিয়ার একমাত্র পুত্র এজিদের বিরোধ ও যুদ্ধ এই উপন্যাসের মূল কাহিনী।
নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: ব্যথার দান
Explanation:
নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? সঠিক উত্তর ব্যথার দান নজরুল ইসলারে প্রথম প্রকাশিত গ্রন্থ'ব্যথার দান' (ফেব্রুয়ারি ১৯২২) । 'ব্যথার দান' নজরুলের গল্পগ্রন্থ। 'অগ্নিবীণা' তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ (সেপ্টেম্বর, ১৯২২) । 'রাজবন্দীর জবানবন্দী' তার প্রবন্ধগ্রন্থ (১৯২৩) এবং 'নবযুগ ' তার সম্পাদনায় প্রকাশিত পত্রিকা (১৯২০)।
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
Correct Answer:
খ: আগুনের পরশমণি
Explanation:
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? সঠিক উত্তর আগুনের পরশমণি 'চিলেকোঠার সিপাই' আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি সামাজিক উপন্যাস। '৬৯ - এর গণআন্দোলন এর উপজীব্য। 'আগুনের পরশমনি ' হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।'একাত্তের দিনগুলি' জাহানারা ইমামের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা (প্রবন্ধ)। 'পায়ের আওয়াজ পাওয়া যায়' সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।
কোনটি শামসুর রাহমানের রচনা?
Correct Answer:
গ: নিরালোকে দিব্যরথ
Explanation:
কোনটি শামসুর রাহমানের রচনা? সঠিক উত্তর নিরালোকে দিব্যরথ নিরালোক দিব্যরথ (কাব্যগ্রন্থ) : শামসুর রাহমান, নির্জন স্বাক্ষর (উপন্যাস) : বুদ্ধদেব বসু; নিরন্তর ঘণ্টাধ্বনি (উপন্যাস) : সেলিনা হোসেন।
' বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান' ---- এখানে ' টাপুর টুপুর' কোন ধরনের শব্দ?
Correct Answer:
গ: ধবন্যাত্নক শব্দ
Explanation:
' বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান' ---- এখানে ' টাপুর টুপুর' কোন ধরনের শব্দ? সঠিক উত্তর ধবন্যাত্নক শব্দ যেসব শব্দ অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিথ হয় তাকে অনুকার বা ধ্বন্যাত্মক শব্দ বলে। যেমন: কুহু কুহু (কোকিলের রব ), টাপুর টুপুর (বৃষ্টির পতনের শব্দ) ,হু হু (বাতাস প্রবাহের শব্দ)।
কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ?
Correct Answer:
খ: ভাই-বোন
Explanation:
কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ? সঠিক উত্তর ভাই-বোন সিংহাসন :সিংহ চিহ্নিত আসন (মধ্যপদলোপী কর্মধারয় সমাস) : ভাইবোন : ভাই ও বোন (দ্বন্দ্ব সমাস) : কানাকানি : কানে কানে যে কথা (ব্যতিহার বহুব্রীহি সমাস); গাছপাকা: গাছে পাকা (সপ্তমী তৎপুরুষ সমাস)।
' ব্যাঙের সর্দি' --- অর্থ কি?
Correct Answer:
গ: অসম্ভব ঘটনা
Explanation:
' ব্যাঙের সর্দি' --- অর্থ কি? সঠিক উত্তর অসম্ভব ঘটনা কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: বক ধার্মিক ভণ্ড সাধু বাজখাঁই গলা অত্যন্ত কর্কশ ও উঁচু গলা বইয়ের পোকা খুব পড়ুয়া বাড়া ভাতে ছাই অনিষ্ট করা বগল বাজানো আনন্দ প্রকাশ করা বায়াত্তরে ধরা বার্ধক্যের কারণে কাণ্ডজ্ঞানহীন বজ্র আঁটুনি ফসকা গেরো সহজে খুলে যায় এমন বিদ্যার জাহাজ অতিশয় পণ্ডিত বসন্তের কোকিল সুদিনের বন্ধু বিশ বাঁও জলে সাফল্যের অতীত বিড়াল তপস্বী ভণ্ড সাধু বিনা মেঘে বজ্রপাত আকস্মিক বিপদ বর্ণচোরা আম কপট ব্যক্তি বাঘের দুধ দুঃসাধ্য বস্তু বরাক্ষরে অলক্ষুণে বাঘের চোখ দুঃসাধ্য বস্তু বাজারে কাটা বিক্রি হওয়া বিসমিল্লায় গলদ শুরুতেই ভুল বালির বাঁধ অস্থায়ী বস্তু বুদ্ধির ঢেঁকি নিরেট মূর্খ বাঁ হাতের ব্যাপার* ঘুষ গ্রহণ ব্যাঙের আধুলি সামান্য সম্পদ বাঁধা গৎ নির্দিষ্ট আচরণ ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা *একই রকম বাগধারা : ডান হাতের ব্যাপার - খাওয়াসূত্র: http://www.edpdbd.org
' একুশে ফেব্রুয়ারি' প্রথম সংকলনের সম্পাদক কে?
Correct Answer:
ঘ: হাসান হাফিজুর রহমান
Explanation:
' একুশে ফেব্রুয়ারি' প্রথম সংকলনের সম্পাদক কে? সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান '৫২ ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৫৩ সালে 'একুশে ফেব্রুয়ারি' সাহিত্য সংকলনটি প্রকাশিত হয়। হাসান হাফিজুর রহমান ছিলেন এর সম্পাদক। এছাড়াও তার সম্পাদনায় ১৬ খণ্ডে 'বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র ' (১৯৮২ - ৮৩) প্রকাশিত হয়।
' নদী ও নারী' কার রচনা?
Correct Answer:
ঘ: হুমায়ুন কবির
Explanation:
' নদী ও নারী' কার রচনা? সঠিক উত্তর হুমায়ুন কবির 'নদী ও নারী' (১৯৪৫) হুমায়ুন কবির রচিত একটি উপন্যাস। কাজী আবদুল ওদুদ রচিত উপন্যাস 'নদীবক্ষে' (১৯১৮) । শামসুদ্দীন আবুল কালাম রচিত বিখ্যাত উপন্যাস 'কাশবনের কন্যা' আবুল ফজল রচিত উপন্যাস 'রাঙা প্রভাত' (১৩৬৪) , 'প্রদীপ ও পতঙ্গ' (১৩৪৭), 'চৌচির' (১৯৩৪)।
'সংশপ্তক' কার রচনা?
Correct Answer:
খ: শহীদুল্লাহ কায়সার
Explanation:
'সংশপ্তক' কার রচনা? সঠিক উত্তর শহীদুল্লাহ কায়সার 'সংশপ্তক' (১৯৬৫) শহীদুল্লাহ কায়সার রচিত একটি উপন্যাস। তার অন্য একটি বিখ্যাত উপন্যাস 'সারেং বৌ' । শহীদুল্লাহ কায়সার ছিলেন শহীদ বুদ্ধিজীবী। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বের তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপর তার আর সন্ধান পাওয়া যায়নি। জহির হয় । এরপর তার আর সন্ধান পাওয়া যায়নি। জহির রায়হান তার সহোদর। নাট্যকার গল্প লেখক ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর বিখ্যাত নাটক 'কবর' (১৯৬৬), 'রক্তাক্ত প্রান্তর' (১৯৬২) , 'মুখরা রমণী বশীকরণ' (১৯৭০) । তিনি কোনো উপন্যাস রচনা করেননি। জহির রায়হান রচিত উল্লেখযোগ্য উপন্যাস 'আরেক ফাল্গুন' 'হাজার বছর ধরে', 'বরফ গলা নদী' । শওকত ওসমানের উল্লেখযোগ্য উপন্যাস 'ক্রীতদাসের হাসি' (১৯৬২) 'জননী' (১৯৬১) ,'জাহান্নাম হইতে বিদায়' (১৯৭১) , 'দুই সৈনকি' (১৯৭৩) প্রভৃতি।
' যা সহজে অতিক্রম করা যায় না' --- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
Correct Answer:
গ: দুরতিক্রম্য
Explanation:
' যা সহজে অতিক্রম করা যায় না' --- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? সঠিক উত্তর দুরতিক্রম্য অনতিক্রম্য : যা অতিক্রম করা যায় না; অলঙ্ঘ্য : যা লঙ্ঘন করা যায় না ; দূরতিক্রম্য : যা সহজে অতিক্রম করা যায় না; দুর্গম : যেখানে সহজে গমন করা যায় না।
নিত্য মূর্ধণ্য-ষ কোন শব্দে বর্তমান?
Correct Answer:
ঘ: আষাঢ়
Explanation:
নিত্য মূর্ধণ্য-ষ কোন শব্দে বর্তমান? সঠিক উত্তর আষাঢ় কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য - ষ বসে। যেমন - আষাঢ়, ঊষা, ঈষৎ, পাষণ্ড, পাষাণ, ভাষা, শোষণ ইত্যাদি।
কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি?
Correct Answer:
ঘ: রাঙাজবা
Explanation:
কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? সঠিক উত্তর রাঙাজবা রাঙাজবা: কাজী নজরুল ইসলামের সঙ্গীতবিষয়ক গ্রন্থ। মরুশিখা: যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যগ্রন্থ। মরুসূর্য: আ. ন. ম. বজলুর রশীদ রচিত কাব্যগ্রন্থ।
' আত্মঘাতী বাঙালি' কার রচিত গ্রন্থ?
Correct Answer:
গ: নীরদচন্দ্র চৌধুরী
Explanation:
' আত্মঘাতী বাঙালি' কার রচিত গ্রন্থ? সঠিক উত্তর নীরদচন্দ্র চৌধুরী 'আত্মঘাতী বাঙালি' রচনা করেন নীরদ চন্দ্র চৌধুরী। অশোক মিত্র রচিত গ্রন্থ 'কবিতা থেকে মিছিল' । দেবী প্রসাদ চট্রোপাধ্যায় রচিত গ্রন্থ 'যে গল্পের শেষ নেই, 'লোকায়থ দর্শন' ।
কাক ভূষণ্ডির অর্থ কি?
Correct Answer:
ঘ: দীর্ঘায়ু ব্যক্তি
Explanation:
কাক ভূষণ্ডির অর্থ কি? সঠিক উত্তর দীর্ঘায়ু ব্যক্তি কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:ভরাডুবিসর্বনাশভাঁড়ে ভবানীনিঃস্ব অবস্থাভস্মে ঘি ঢালানিষ্ফল কাজভূতের ব্যাগারঅযথা শ্রমভাদ্র মাসের তিলপ্রচণ্ড কিলভূঁই ফোড়হঠাৎ গজিয়ে ওঠাভানুমতীর খেলঅবিশ্বাস্য ব্যাপারভিজে বিড়ালকপটাচারীভাল্লুকের জ্বরক্ষণস্থায়ী জ্বরভূশন্ডির কাক*দীর্ঘজীবী*একই রকম বাগধারা : তীর্থের কাক - প্রতীক্ষারতসূত্র: http://www.edpdbd.org
' সংস্কৃতির ভাঙা সেতু' গ্রন্থ কে রচনা করেছেন?
Correct Answer:
গ: আখতারুজ্জামান ইলিয়াস
Explanation:
' সংস্কৃতির ভাঙা সেতু' গ্রন্থ কে রচনা করেছেন? সঠিক উত্তর আখতারুজ্জামান ইলিয়াস 'সংস্কৃতির ভাঙা সেতু' আখতারুজ্জামান ইলিয়াস রচিত প্রবন্ধগ্রন্থ। 'সংস্কৃতির কথা' মোতাহের হোসেন চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ। এছাড়া 'সংস্কৃতির চড়াই - উৎরাই' (প্রবন্ধ) শওকত ওসমান, 'সংস্কৃতির রুপান্তর' (প্রবন্ধ) গোপাল হালদার ও 'সংস্কৃতির সংকট' (প্রবন্ধ) বদরুদ্দিন উমর রচিত গ্রন্থ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে?
Correct Answer:
খ: ডিসেম্বর ১৬, ১৯৭২
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে? সঠিক উত্তর ডিসেম্বর ১৬, ১৯৭২ ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এ অধিবেশনে ৩৪ সদস্যবিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এ কমিটির সভাপতি ছিলেন তৎকালীন আইন ও সংসদীয় মন্ত্রী ড. কামাল হোসেন। এ কমিটির দায়িত্ব ছিল সংবিধানের খসড়া প্রণয়ন করা । কমিটি ৭১ টি অধিবেশনে মিলিত হয়ে স্বীয় দায়িত্ব পালন করে এবং ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়।
বাংলাদেশে জেলার সংখ্যা কত?
Correct Answer:
গ: ৬৪টি
Explanation:
বাংলাদেশে জেলার সংখ্যা কত? সঠিক উত্তর ৬৪টি স্বাধীনতা পরবর্তী সময়ে প্রায় এক দশক বাংলাদেশের জেলার সংখ্যা ছিল ২০টি। সামরিক শাসক লে.জে. হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতার আসার পর প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে ১৯৮৪ সালে জেলার সংখ্যা ৬৪টিতে উন্নীত করে।
বাংলার প্রাচীনতম জায়গা কোনটি?
Correct Answer:
গ: পুণ্ড্র
Explanation:
বাংলার প্রাচীনতম জায়গা কোনটি? সঠিক উত্তর পুণ্ড্র প্রাচীন যুগে বাংলায় অখণ্ড কোনো রাজ্য ছিল না। ভিন্ন ভিন্ন নামে খণ্ডে খণ্ডে বিভিন্ন জনপদে বিভক্ত ছিল সমগ্র বাংলা। বাংলার প্রাচীনতম জনপদ বগুড়া জেলায় অবস্থিত, যার নাম মহাস্থানগড় (পুণ্ড্রনগর)। বগুড়া শহর থেকে ১০ কিমি উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে এর অবস্থান। ১৮৭৯ সালে প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার কানিংহাম এ নগর সভ্যতার ধ্বংসাবশেষ শনাক্ত করেন। অন্যদিকে, নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সোনারগাঁ ও (সুবর্ণগ্রাম) ছিল বাংলার স্বাধীন শাসক ঈশা খাঁর রাজধানী , যেখান থেকেই শেরশাহের ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাংক রোড শুরু হয়।
বাংলায় ফরায়েজী আন্দোলনের সূচনাকারী কে?
Correct Answer:
গ: হাজী শরীয়তউল্লাহ
Explanation:
বাংলায় ফরায়েজী আন্দোলনের সূচনাকারী কে? সঠিক উত্তর হাজী শরীয়তউল্লাহ মুসলমানদের ফরজ কাজসমূহ পালনে উদ্ধুদ্ধ করার আন্দোলনই ফরায়েজী আন্দোলন, যার নেতৃত্ব দেন হাজী শরীয়তউল্লাহ। তার মৃত্যুর পর ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন তার একমাত্র পুত্র দুদু মিয়া।