29th BCS Preliminary Test MCQs
Showing 50 questions (Total: 94)
Your conduct admits ----- no excuse.
Correct Answer:
C: of
Explanation:
Your conduct admits ----- no excuse. Correct Answer of এটি একটি preposition - এর ব্যবহার । ' Admit to' অর্থ স্বীকার করা বা স্বীকারোক্তি দেয়া। এ জাতীয় কোনো অর্থ মূল sentence দ্বারা প্রকাশ পায় না। তাই আমরা option (ক) ব্যবহার করতে পারি না।' Admit of ' অর্থ হলো 'অবকাশ থাক'। তাই আমরা যদি 'of' ব্যবহার করি, তাহলে Sentence - টি যথার্থ অর্থ প্রকাশ করে। Sentence - এর অর্থ দাঁড়ায় 'তোমার আচরণে অজুহাত / কৈফিয়তের অবকাশ নেই। ' এছাড়া option (খ) ও (ঘ) কোনো অর্থ প্রকাশ করে না এবং admit - এর সঙ্গে 'for' এবং 'at' ব্যবহার করা যায় না। তাহলে (গ) - ই সঠিক answer.
Honey is ----- sweet.
Correct Answer:
A: very
Explanation:
Honey is ----- sweet. Correct Answer very এ প্রশ্নে এমন কোনো শব্দ নেই যা মাত্রাতিরিক্ত ভাব প্রকাশ করে । এখানে এমন কোনো context নেই যা মাত্রাতিরিক্ত (to a greater degree) বোঝায়। Option (খ) too much ও Option (গ) much too দ্বারা বেশি মাত্রায় কোনো কিছু বোঝায় এবং একটা implied comparison - এর ব্যবহার আসে। Option (ঘ) excessive একটি adjective । তাই sweet, adjective - কে modify করার জন্য একটি adverb দরকার । তাহলে option very - ই সঠিক। এটি structurally সঠিক । Very একটি adverb যা sweet (adjective ) - কে modify করার জন্য একটি adverb দরকার। তাহলে option very - ই সঠিক। এটি structurally সঠিক। Very একটি adverb যা sweet (adjective) - কে modify করতে ব্যবহার করা হয়েছে।
I shall not--- the examination this year.
Correct Answer:
B: appear at
Explanation:
I shall not--- the examination this year. Correct Answer appear at এটি একটি 'collocation' সমস্যা । সংক্ষেপে collection হলো ভাষার শব্দ চয়নের যথার্থতা ও এক শব্দের সাথে অন্য শব্দের পাশে আরেকটি শব্দ ব্যবহার করতে পানি না। যেমন : weather permitting' - এর পরিবর্তে 'weather allowing ' বললে ভুল হবে, যদিও allow এবং permit - এর অর্থ প্রায় এক। কারণ এটা ভাষার internal melody - কে নষ্ট করে। ঠিক এভাবে headache - এর সাথে ' bad' adjective ই বেশি খাপ খায় এবং natural মনে হয়। 'strong' ও 'serious' natural হয় না। সুতরাং option (ঘ) ই সঠিক answer .
They travelled to Savar-------
Correct Answer:
A: on foot
Explanation:
They travelled to Savar------- Correct Answer on foot Option (ক) 'on foot' হলো একটি সুনির্দিষ্ট phrase যার অর্থ হলো ' পায়ে হেঁটে'। এ অর্থে 'on foot' ছাড়া অন্য কোনো expression ব্যবহার করা যাবে না। নিজের পায়ে দাঁড়ানো 'অর্থে আমরা ' on my own feet' অথবা, on their own feet' ব্যবহার করতে পারি। For example: I have stood on my own feet । সুতরাং এক্ষেত্রে option (ক) - ই correct.
I have not heard from him----
Correct Answer:
B: for a long time
Explanation:
I have not heard from him---- Correct Answer for a long time সাধারণত দীর্ঘ সময় বোঝাতে Positive sentence - এ 'for a long time' ব্যবহার করা হয়। কিন্তু Negative sentence - এ for a long time - এর ব্যবহার সীমিত। Negative sentence - এ 'for long' ব্যবহার করা হয়। এ sentence - এর পরিপ্রেক্ষিতে option (ক) long since ও option (গ) since long - এর ব্যবহার appropriate হয় না। তাই ওপরের যুুক্তি অনুযায়ী option (খ) - ও ঠিক। [সূত্র : Oxford Advanced Learner's Dictionary]
He said that he-----the previous day.
Correct Answer:
B: had come
Explanation:
He said that he-----the previous day. Correct Answer had come এটি একটি speech সংক্রান্ত সমস্যা Sentence টি Indirect speech - এ রয়েছে । Sequence of tense বা Speech - এর নিয়মানুযায়ী Reporting verb বা Principal clause past tense - এ থাকলে (said), reported speech বা subordinate clause - এও Past tense হয়। এটা হতে পারি Past simple অথবা Past perfect '। Direct speech ' - এ past simple tense, Indirect speech এর ক্ষেত্রে পরিবর্তিত হয়ে Past simple tense, Indirect speech - এর ক্ষেত্রে পরিবর্তিত হয়ে Past perfect tense হয়। তাই এখানে option (খ) had come সঠিক হবে। কারণ এটি Past perfect . তাহলে Direct speech টি দাঁড়ায় - ' He said, ' I came yesterday. ' ফলে (খ) - ই correct answer .
He watched the boat------down the river.
Correct Answer:
B: floating
Explanation:
He watched the boat------down the river. Correct Answer floating কোনো simple sentence এ দুটি main verb ব্যবহার করা যায় না। তাই একটি verb - এর সাথে ing যোগ করতে হয় অথবা verb টি পূর্বে to বসাতে হয়। উল্লেখ্য, উদ্দেশ্য বোঝাতে verb টির পূর্বে to বসাতে হয়। অর্থাৎ infinitive ব্যবহার করা হয়। উপরিক্ত sentence - এ কোনো উদ্দেশ্য বোঝায় না। এরুপ আরো কিছু verb হলো make , let, see প্রভৃতি । তাই option (ক) to float ভুল । option (খ) floating ঠিক। কারণ এখানে verb - এর সাথে ing যোগ করা হয়েছে।
He had a ------ headache.
Correct Answer:
D: bad
Explanation:
He had a ------ headache. Correct Answer bad Bad headache means severe headache. Acute, strong, serious are not used before headache.
Neither Rini nor Simi-------qualified for the job.
Correct Answer:
B: is
Explanation:
Neither Rini nor Simi-------qualified for the job. Correct Answer is এটি subject - verb concord সম্পর্কিত সমস্যা। Neither - - - - nor দ্বারা দুটি subject - কে যোগ করা হলে মনে রাখতে হবে, ২য় subject বা verb - এর 'immediate subject' অনুযায়ী verb বসবে। (ক) are হবে না । কারণ ২য় subject 'Simi ' Third person singular number . তাই 'are' ব্যবহার করা যায় না। (খ) is ব্যবহার করা যায়। কারণ এটি singular verb.
He said that he------ be unable come.
Correct Answer:
D: would
Explanation:
He said that he------ be unable come. Correct Answer would এটি - the sequence of tense' সম্পর্কিত সমস্যা। option (ক) ও (খ) ভুল। কারণ আমরা জানি principal clause ( He said ) - এ past tense থাকলে subordinate clause (that he ...... be unable to come ) - এও past tense ব্যবহার করতে হয়। 'will' ও ' shall' present form । 'should' একটি Modal Auxiliary যেটা 'উচিৎ' অর্থে ব্যবহার করা হয়। তাই এখানে should খাপ খায় না। (ঘ) would হলো ' will' - এর past form । তাই এটিই correct answer. উল্লেখ্য, এখানে প্রশ্নে 'unable' এর পরে 'to' হবে।
'Good' is to 'bad' as 'white' is to-----
Correct Answer:
B: black
Explanation:
'Good' is to 'bad' as 'white' is to----- Correct Answer black এটি ও একটি Analogy. এখানে Good ( ভালো ) - এর বিপরীত শব্দ bad (খারাপ) - । ঠিক তেমনিভাব ' 'white' (সাদা) - এর ' black' (কালো) । তাহলে, option (খ) black - ই সঠিক।
When one is 'pragmatic' he is being-----
Correct Answer:
C: practical
Explanation:
When one is 'pragmatic' he is being----- Correct Answer practical Pragmatic হচ্ছে সেই ব্যক্তি যে বদ্ধমূল ধারণা বা মতবাদের তুলনায় Practical and sensible way তে সমস্যার সমাধান করে। সুতরাং সঠিক উত্তরটি practical. অন্যদিকে (ক) 'wasteful বলতে বোঝায় যে ব্যক্তি কোনোকিছু (waste) ' অপচয় করে, (খ) productive বলতে বোঝায় যে ব্যক্তি কোনোকিছু Produce করা হয়, (ঘ) fussy বলতে গুরুত্বহীন বিষয় নিয়ে বেশি উদ্বিগ্ন (anxious) কাউকে বোঝায়।
"Into the ---- of death rode the six hundred".
Correct Answer:
D: valley
Explanation:
"Into the ---- of death rode the six hundred". Correct Answer valley এটি ইংরেজ কবি Alfred Tennyson - এর 'The Charge of the Light Brigade' কবিতার দুটি লাইন।
"To be or not to be, that is the-----."
Correct Answer:
B: question
Explanation:
"To be or not to be, that is the-----." Correct Answer question উক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং - এর । তিনি ২৮ আগস্ট ১৯৬৩ সালে ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালে ২লাখ ৫০ হাজার লোকের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দানকালে এ উক্তিটি করেন। যেহেতু এটি একটি উক্তি, অতএব এখানে Option (গ) dream - কেই আমাদের ব্যবহার করতে হবে। Question - এর ক্ষেত্রে শব্দ change করার কোনো অবকাশ নেই।
Who wrote the two famous novels,'David Copperfield' and 'The Tale of two Cities'?
Correct Answer:
D: Charles Dickens
Explanation:
Who wrote the two famous novels,'David Copperfield' and 'The Tale of two Cities'? Correct Answer Charles Dickens এই বিখ্যাত উপন্যাসদ্বয় Charles Dickens - এর লেখা। তার লেখা মোট উপন্যাস ২১ টি। এর মধ্যে রয়েছে। ' Oliver Twist' Great Expectations' । অন্যদিকে , (ক) Thomas Hardy যিনি ইংরেজি সাহিত্যের অন্যতম Critic ; তার সেরা উপন্যাস Tess of the d'Urberaviolles. (খ) Jane Austen যিনি একজন মহিলা Writer, তার অন্যতম উপন্যাস Silas Marner .
'Sky' is to 'bird' as 'water' is to ------
Correct Answer:
B: fish
Explanation:
'Sky' is to 'bird' as 'water' is to ------ Correct Answer fish এটি একটি ' Analogy' । এখানে 'sky' ও 'bird' - এর সাথে যেরুপ সম্পর্ক রয়েছে। , 'water' - এর সাথে সেরুপ সম্পর্ক রয়েছে এমন শব্দ বা option বাছাই করতে হবে। sky ও bird এর সম্পর্ক হলো : bird (পাখি) sky (আকাশ) - এ বিচরণ করে। তাহলে পানিতে কি বিচরণ করে? (ক) feather বা (পালক) পানিতে বিচরণ করে না। (খ) fish (মাছ) পানিতে বিচরণ করে। তাহলে (খ) fish - ই correct answer.
Who wrote the plays, 'The Tempest' and 'The Mid Summer Night's Dream'?
Correct Answer:
D: William Shakespeare
Explanation:
Who wrote the plays, 'The Tempest' and 'The Mid Summer Night's Dream'? Correct Answer William Shakespeare উল্লিখিত নাটকদ্বয় (plays ) William Shakespeare - এর লেখা - । তার অন্যান্য নাটকের মধ্যে রয়েছে। The comedy of Errors Twelfth Night, As you like It, hamlet , Julius Caesar , King Lear, Macbeth, Othelo, Romeo and Juliet, The Merchant of Venice। অন্যদিকে (ক) Ben Johnson - এর অন্যতম Comedy drama হচ্ছে Volpone, (খ) Christopher Marlowe - এর অন্যতম Drama হচ্ছে। 'Doctor Faustus, (গ) John Dryden তার সময়ের অন্যতম একজন Critic , যার সেরা Epic mock poem হচ্ছে Mac Flecknoe.
"I have a ----- that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal."
Correct Answer:
C: dream
Explanation:
"I have a ----- that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal." Correct Answer dream উক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং - এর । তিনি ২৮ আগষ্ট ১৯৬৩ সালে ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালে ২ লাখ ৫০ হাজার লোকের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দানকালে এ উক্তিটি করেন। যেহেতু এটি একটি উক্তি, অতএব এখানে Option (গ) dream - কেই আমাদের ব্যবহার করতে হবে। Question - এর ক্ষেত্রে শব্দ Change করার কোনো অবকাশ নেই।
'Botany' is to 'plants' as 'Zoology' is to -----
Correct Answer:
D: animals
Explanation:
'Botany' is to 'plants' as 'Zoology' is to ----- Correct Answer animals Botany (উদ্ভিদবিদ্যা) Plants (উদ্ভিদ) নিয়ে আলোচনা করে। তদ্রুপ , Zoology (প্রাণিবিদ্যা ) animals বা প্রাণীদের নিয়ে আলোচনা করে। তাহলে option (ঘ) - ই ঠিক।
The bad news struck him like a bolt from the -----
Correct Answer:
D: blue
Explanation:
The bad news struck him like a bolt from the ----- Correct Answer blue 'Bolt from the blue' একটা idiom, যার অর্থ বিনা মেঘে বজ্রপাত। প্রদত্ত Sentence - এর অর্থ ' হচ্ছে দুঃসংবাদটি (bad news) তাকে বিনা মেঘে বজ্রপাতের মতোই আঘাত ( Struck ) করলো।
বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
Correct Answer:
ঘ: রাজা রামমোহন
Explanation:
বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? সঠিক উত্তর রাজা রামমোহন ১৮২৬ সালে রাজা রামমোহন রায় ইংরেজিতে বাংলা ব্যাকরণ লেখেন। এরপর তিনি স্কুল বুক সোসাইটির জন্য ঐ গ্রন্থ বাংলায় অনুবাদ করে নাম দেন 'গৌড়ীয় ব্যাকরণ ' যা প্রকাশ হয় ১৮৩৩ সালে। আর এ গ্রন্থটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ।
' তৎসম' শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
Correct Answer:
খ: সাধু রীতি
Explanation:
' তৎসম' শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? সঠিক উত্তর সাধু রীতি ক. বাংলাভাষার লৈখিক রীতি দুটির একটি চলিত রীতি। চলিত রীতি পরিবর্তনশীল। এ রীতি তদ্ভব শব্দবহুল। খ. যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রুপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। সাধু রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল । গ. বাংলা ভাষায় মিশ্র রীতির ব্যবহার নেই। ঘ. মৌখিক রীতির দুটি ভাগের একটি হলো আঞ্চলিক রীতি। বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক রীতির বিভিন্নতা পরিলক্ষিত হয়।
ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি?
Correct Answer:
ক: সাত সাগরের মাঝি
Explanation:
ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? সঠিক উত্তর সাত সাগরের মাঝি মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ। তিনি ছিলেন ইসলামী আদর্শের উজ্জ্বল প্রতীক। 'সাতসাগরের মাঝি' (১৯৪৪) তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। তার রচিত শিশুতোষ গ্রন্থ 'পাখির বাসা' (১৯৬৫) - এর জন্য তিনি ১৯৬৬ সালে ইউনেস্কো পুরষ্কার লাভ করেন। 'হাতেমতায়ী' তার রচিত কাহিনী কাব্য। ১৯৬৬ সালে ' হাতেমতায়ী' গ্রন্থের জন্য তিনি আদমজী পুরষ্কার লাভ করেন। আর ' নৌফেল ও হাতেম' (১৯৬১) তার কাব্যনাট্যের নাম।
মুসলমান নারী জাগরণের কবি -----
Correct Answer:
গ: শামসুন্নাহার মাহ্ মুদ
Explanation:
মুসলমান নারী জাগরণের কবি ----- সঠিক উত্তর শামসুন্নাহার মাহ্ মুদ ফজিলাতুন্নেছা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী, যিনি গণিতে এম এ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন সমাজসেবী। বেগম রোকেয়া ছিলেন সাহিত্যিক, সমাজসেবী ও শিক্ষাব্রতী। তিনি আজীবন মুসলমান নারীদের মধ্যে শিক্ষা বিস্তারে কাজ করেছেন। তাকে বলা হয় মুসলিম নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ । সামসুন্নাহার ছিলেন সাহিত্যিক ও শিক্ষাবিদ । তিনি বেগম রোকেয়ার সাথে নারী মুক্তি আন্দোলন সক্রিয় অংশগ্রহণ করেছেন।
' শ্রীকৃষ্ণকীর্তন'---- এর রচয়িতা কে?
Correct Answer:
গ: বড়ু চণ্ডীদাস
Explanation:
' শ্রীকৃষ্ণকীর্তন'---- এর রচয়িতা কে? সঠিক উত্তর বড়ু চণ্ডীদাস 'শ্রীকৃষ্ণকীর্তন' মধ্যযুগের প্রথম কাব্য এবং বড়ু চণ্ডীদাস মধ্যযুগের আদি কবি। তিনি ভাগবতের কৃষ্ণলীলা সম্পর্কিত কাহিনী অবলম্বনে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য রচনা করেন। 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের প্রধান চরিত্র তিনটি, কৃষ্ণ, রাধা ও বড়াই। এ কাব্যের মোট ১৩ টি খণ্ড আছে।
' অনল-প্রবাহ' রচনা করেন ----
Correct Answer:
ক: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
Explanation:
' অনল-প্রবাহ' রচনা করেন ---- সঠিক উত্তর সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী মুসলিম পুনর্জাগরণবাদী কবি ও রাজনীতিবিদ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। অনলুস্রাবী সাহিত্য সৃষ্টি তার স্বতঃস্ফূর্ত এবং কাজী নজরুল ইসলামের পূর্বসূরি। 'অনল প্রবাহ' (১৯০০) তার বিখ্যাত গ্রন্থ।
' অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?
Correct Answer:
গ: প্রলয়োল্লাস
Explanation:
' অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি? সঠিক উত্তর প্রলয়োল্লাস বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' (১৯২২) । এ কাব্যগ্রন্থের প্রথম কবিতা ' প্রলয়োল্লাস'। ধূমকেতু ও বিদ্রোহী কবিতাও অগ্নিবীণার অন্তর্গত। অগ্রপথিক কবিতাটি নজরুল ইসলামের 'জিঞ্জীর' কাব্যগ্রন্থের অন্তর্গত ।
প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?
Correct Answer:
ঘ: শাহ মুহম্মদ সগীর
Explanation:
প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে? সঠিক উত্তর শাহ মুহম্মদ সগীর ক. মহাকবি আলাওল ছিলেন মধ্যযুগের শ্রেষ্ঠ কবি। খ. সৈয়দ সুলতান মধ্যযুগের উল্লেখযোগ্য মুসলিম কবি। ঘ. মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম শাহ মুহম্মদ সগীর । তার বিখ্যাত কাব্য 'ইউসুফ জোলেখা'।
' জনৈক' শব্দটির সন্ধি বিচ্ছেদ ------
Correct Answer:
খ: জন + এক
Explanation:
' জনৈক' শব্দটির সন্ধি বিচ্ছেদ ------ সঠিক উত্তর জন + এক স্বরসন্ধির নিয়মানুসারে অ - কার কিংবা আকারের পর এ - কার থাকলে উভয়ে মিলে ঐ - কার হয়; ঐ - কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। অর্থাৎ : অ + এ = ঐ ( জন + এক = জনৈক)।
' চাচা কাহিনী'র লেখক কে?
Correct Answer:
গ: সৈয়দ মুজতবা আলী
Explanation:
' চাচা কাহিনী'র লেখক কে? সঠিক উত্তর সৈয়দ মুজতবা আলী সরস, মার্জিত , বুদ্ধিদীপ্ত সাহিত্য ধারার প্রবর্তক সৈয়দ মুজতবা আলী। ব্যঙ্গ ও রঙ্গ রসিকতায় তার গদ্য রচনা প্রদীপ্ত। 'চাচা কাহিনী' (১৯৫৯) তার বিখ্যাত গ্রন্থ।
বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
Correct Answer:
খ: সবুজপত্র
Explanation:
বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? সঠিক উত্তর সবুজপত্র প্রমথ চৌধুরী সম্পাদিত 'সবুজপত্র' বাংলা সাময়িক পত্র হিসেবে প্রথম প্রকাশিত হয় ১৯১৪ সালে। প্রমথ চৌধুরী বীরবলী রীতি নামে যে কথ্য ভাষারীতির সাহিত্য প্রচলন করে যুগান্তর এনেছিলেন তা প্রচারের মাধ্যম ছিল এই 'সবুজপত্র'।
বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: কৃপার শাস্ত্রের অর্থভেদ
Explanation:
বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? সঠিক উত্তর কৃপার শাস্ত্রের অর্থভেদ 'কৃপার শাস্ত্রের অর্থভেদ ' ( ১৭৩৫) মনোএল দ্য আসসুম্পসাঁউ নামক পর্তুগিজ খ্রিস্টান মিশনারি কর্তৃক রচিত বাংলা গদ্যগ্রন্থ। ১৭৪৩ সালে লিসবন শহর থেকে গ্রন্থটি রোমান লিপিতে মুদ্রিত হয়।
' একাত্তরের চিঠি'----কোন জাতীয় রচনা?
Correct Answer:
গ: মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
Explanation:
' একাত্তরের চিঠি'----কোন জাতীয় রচনা? সঠিক উত্তর মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন বেসরকারি মেবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন ও জাতীয় দৈনিক 'প্রথম আলো' যৌথ উদ্যোগে একাত্তরের চিঠি নামের মুক্তিযোদ্ধাদের এ পত্র সংকলনটি প্রকাশ করেছে। এতে মুক্তিযুদ্ধ চলাকালে অসংখ্য মুক্তিযোদ্ধার স্বজনদের কাছে লিখিত ৮২ টি পত্র স্থান পেয়েছে। ২৭ মার্চ ২০০৯ বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
বাংলা একাডেমী কোন বছর প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
ক: ১৯৫৫ খ্রিঃ
Explanation:
বাংলা একাডেমী কোন বছর প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৫৫ খ্রিঃ বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা, প্রচার ও প্রসারের লক্ষ্যে বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমি ৩ ডিসেম্বর ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয় তৎকালীন পূর্ববাংলার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউসে। বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক ড. মাযহারুল ইসলাম।
কবি আলাওলের জন্মস্থান কোনটি?
Correct Answer:
খ: চট্টগ্রামের জোব্রা
Explanation:
কবি আলাওলের জন্মস্থান কোনটি? সঠিক উত্তর চট্টগ্রামের জোব্রা মহাকবি আলাওলের জন্মস্থান নিয়ে মতবিরোধ রয়েছে। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, কবি আলাওলের জন্ম ফরিদপুরের ফতেহাবাদ পরগনায়। অধিকাংশ পণ্ডিত এ মত গ্রহণ করেছেন। ড. মুহম্মদ এনামুল হকের মতে কবি আলাওল আনুমানিক ১৬০৭ সালে চট্রগ্রাম জেলার হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন।
বাক্যের তিনটি গুণ কি কি?
Correct Answer:
খ: আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
Explanation:
বাক্যের তিনটি গুণ কি কি? সঠিক উত্তর আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা ভাষার বিচারে বাক্যের ৩ টি গুণ থাকা আবশ্যক - ১. আকাঙ্ক্ষা , ২. আসত্তি ও ৩. যোগ্যতা । বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তা - ই আকাঙক্ষা । বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্তি। আর বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা ।
বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?
Correct Answer:
ক: লর্ড কার্জন
Explanation:
বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ? সঠিক উত্তর লর্ড কার্জন প্রশাসনিক সংস্কারের উদ্দেশ্যে বড়লাট কার্জন ১৯০৫ সালে বাংলাকে দুভাগে বিভক্ত করেন। বঙ্গভঙ্গের ফলে প্রবল আন্দোলনের মুখে ১৯০৫ সালের আগস্ট মাসে তিনি পদত্যাগ করেন।
সনেট কবিতার প্রবর্তক কে?
Correct Answer:
গ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
সনেট কবিতার প্রবর্তক কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি ও নাট্যকার মাইকেল মধুসূধন দত্ত।তিনিই বাংলায় প্রথম সনেট রচনা করেন এবং তার নাম দেন 'চতুর্দশপদী। বাংলা সনেটের আদি গ্রন্থ 'চতুর্দশপদী কবিতা' (১৮৬৬)।
বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি?
Correct Answer:
ক: সেন্টমার্টিন
Explanation:
বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি? সঠিক উত্তর সেন্টমার্টিন উপরিউক্ত অপশনগলোর মধ্যে সেন্টমার্টিন বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে ছোট ইউনিয়ন । পঞ্চম আদমশুমারি ২০১১ অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন ভোলা জেলার দৌলতখান উপজেলার হাজীপুর। টেকনাফ থেকে ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। অন্যদিকে সাতগ্রাম বগুড়া জেলার একটি ইউনিয়ন । মুজিবনগর মেহেরপুর জেলার একটি উপজেলা, যেখানে ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়। আর চৌদ্দগ্রাম কুমিল্লা জেলার একটি উপজেলা।
এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: ব্যাংকক
Explanation:
এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর ব্যাংকক Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP) - এর সদর দপ্তর ১৯৪৭ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রতিষ্ঠা করা হয়।
বাংলাদেশে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে?
Correct Answer:
ঘ: ৫০ টি
Explanation:
বাংলাদেশে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে? সঠিক উত্তর ৫০ টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের তথ্যমতে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 50টি। এবং ব্যাক্তিমালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 100+ টি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?
Correct Answer:
খ: ১৯২১ সালে
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর ১৯২১ সালে ১৯২০ সালে ভারতীয় বিধান পরিষদে গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুসারে ১৯২১ সালের ১ জুলাই ৩ টি অনুষদ, ১২ টি বিভাগ , ৬০ জন শিক্ষক , ৮৪৭ জন ছাত্রছাত্রী ও ৩ টি আবাসিক হল (সলিমুল্লাহ, জগন্নাথ, শহীদুল্লাহ হল) নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর লর্ড ডানডাস (জেসিআই) এবং প্রথম ভাইস চ্যান্সেলর পি জে (ফিলিপ জোসেফ) হার্টজ ।
আইএলও-র সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: জেনেভা
Explanation:
আইএলও-র সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর জেনেভা জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত একটি বিখ্যাত শহর । ILO ছাড়া ও জেনেভায় WHO, WTO, ITU, WMO, WIPO, UNHCR, UNCTAD, ITC OHCHR UNITAR, UNRISD, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল, রেডক্রস, বিশ্ব স্কাউট সংস্থ, ISO, IAS, IPU, লন্ডনে IMO , EBRD, Amnesty International; নিউইয়র্কে UNICEF, UNDP, UNFPA, UNIFEM, United Nations ; দিল্লিতে SAARC Documentation Centre ও সার্ক বিশ্ববিদ্যালয় অবস্থিত।
সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম কি?
Correct Answer:
ঘ: গৌড়
Explanation:
সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম কি? সঠিক উত্তর গৌড় সোনারগাঁ ১৩৩৮ থেকে ১৩৫২ পর্যন্ত ফখরুদ্দীন মোবারক শাহ প্রতিষ্ঠিত স্বাধীন রাজ্যের রাজধানীর মর্যাদা লাভ করে। পরবর্তীতে ঈষা খাঁ ও তার বংশধরদের শাসনামলে সোনারগাঁও তাদের রাজধানী ছিল। খ. ১৬১০ সালে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নাম রাখেন জাহাঙ্গীরনগর। গ. ঢাকা প্রথমে ১৬১০ সালে, দ্বিতীয় ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময়, ১৯৪৭ সালে ভারত - পাকিস্তান বিভক্ত হওয়ার পর পূর্ব পাকিস্তানের এবং ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর বাংলাদেশর রাজধানীর মর্যাদা লাভ করে। ঘ. সুলতানি আমলে 'আনুমানিক ১৪৫০ খ্রিষ্টাব্দে থেকে ১৫৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত গৌড় বাংলার রাজধানী ছিল।
East London কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: দক্ষিণ আফ্রিকায়
Explanation:
East London কোথায় অবস্থিত? সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাফ্যালো (Buffalo) নদীর তীরবর্তী শহর East London । ইংল্যান্ডের স্যার হ্যারি স্মিথ ( Sir Harry Smith) এ নামকরণ করেন।
ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: ব্রাসেলস
Explanation:
ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর ব্রাসেলস বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসকে ইউরোপের রাজধানী বলা হয়। এছাড়াও ব্রাসেলসে রয়েছে ইউরোপিয়ান কমিশন - এর সদর দপ্তর ।
বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
Correct Answer:
ক: ভুটান
Explanation:
বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি? সঠিক উত্তর ভুটান ভুটান ও ভারত দুই দেশই বাংলাদেশকে ৬ ডিসেম্বর স্বীকৃতি দিয়েছিল। তবে ভারতের কয়েক ঘণ্টা আগে ভুটান স্বীকৃতি দিয়ে তারবার্তা পাঠায়। [ সূত্র: প্রথম আলো, ৯ ডিসেম্বর ২০১৪ ]
পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে?
Correct Answer:
ক: ৩ টি
Explanation:
পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে? সঠিক উত্তর ৩ টি আশির দশকের প্রথমদিকে দেশব্যাপী প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে পার্বত্য চট্রগ্রামকে ৩ টি স্বতন্ত্র জেলায় বিভক্ত করা হয়। জেলাগুলো হচ্ছে - ১. রাঙামাটি ২. খাগড়াছড়ি , ৩. বান্দরবান
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল ?
Correct Answer:
গ: ১১ টি
Explanation:
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল ? সঠিক উত্তর ১১ টি জেনারেল এম . এ. জি ওসমানী আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনী এবং মুক্তিবাহিনীর প্রধান সেনাপতির দায়িত্ব গ্রহণ করে মুক্তিযুদ্ধ পরিচালনার সামরিক কৌশল হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্র ভৌগোলিক এলাকাকে ১১ টি সেক্টরে ভাগ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
Correct Answer:
খ: জেনারেল আতাউল গণি ওসমানি
Explanation:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? সঠিক উত্তর জেনারেল আতাউল গণি ওসমানি ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগরে গঠিত বাংলাদেশের অস্থায়ী সরকারের সিদ্ধান্তক্রমে ১১ এপ্রিল ১৯৭১ জেনারেল আতাউল গণি ওসমানীকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়।