13th Teacher Registration Examination MCQs
Showing 50 questions (Total: 153)
‘স্বকীয়’ শব্দটির বিপরীত শব্দ কোনটি ?
Correct Answer:
ঘ: পরকীয়
Explanation:
‘স্বকীয়’ শব্দটির বিপরীত শব্দ কোনটি ? সঠিক উত্তর পরকীয় কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:*খাতক = = মহাজন *প্রাচী = = প্রতিচী *প্রাচ্য = = পাশ্চাত্য *সন্ধি = = বিগ্রহ
কোনটি নিত্য সমাসের সমস্তপদ ?
Correct Answer:
গ: গ্রামান্তর
Explanation:
কোনটি নিত্য সমাসের সমস্তপদ ? সঠিক উত্তর গ্রামান্তর যে সমাসে সমস্যমান পদ দ্বারা সমাস - বাক্য হয় না, অন্য পদের দ্বারা সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয়, তাকে নিত্য সমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। যেমন: কেবল তা = তন্মাত্র, অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন = দর্শনমাত্র, অন্য গৃহ = গৃহান্তর, (বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল বর্ণের নয়) সাপ = কালসাপ, তুমি আমি ও সে = আমরা, দুই এবং নব্বই = বিরানব্বই।
‘সচেষ্ট’ - এ সঠিক বিপরীত শব্দ কোনটি ?
Correct Answer:
ঘ: নিশ্চেষ্ট
Explanation:
‘সচেষ্ট’ - এ সঠিক বিপরীত শব্দ কোনটি ? সঠিক উত্তর নিশ্চেষ্ট সংকীর্ণপ্রশস্তসদৃশবিসদৃশসাহসিকতাভীরুতাসংকোচনপ্রসারণসধবাবিধবাসিক্তশুষ্কসংকুচিতপ্রসারিতসন্ধিবিগ্রহসুকৃতিদুষ্কৃতিসংক্ষিপ্তবিস্তৃতসন্নিধানব্যবধানসুগমদুর্গম
‘গায়ক’ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?
Correct Answer:
ঘ: গৈ+ণক
Explanation:
‘গায়ক’ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ? সঠিক উত্তর গৈ+ণক প্রকৃতি : শব্দমূল বা শব্দের যে অংশকে আর ভাঙা যায় না, তাকে প্রকৃতি বলে। প্রত্যয় যুক্ত প্রতিটি মৌলিক শব্দ তথা প্রত্যয় যুক্ত প্রতিটি প্রাতিপদিক ও ধাতুই একেকটি প্রকৃতি। কিন্তু মৌলিক শব্দকে প্রকৃতি বলা যায় না। যখনই সেই শব্দের সঙ্গে বা অতিরিক্ত শব্দাংশ বা প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তখনই কেবল নতুন সৃষ্ট শব্দটির মূল শব্দটিকে প্রকৃতি বলা যায়। অর্থাৎ, প্রত্যয় সাধিত শব্দের মূলশব্দকে বলা হয় প্রকৃতি। কিন্তু শব্দটি থেকে প্রত্যয় সরিয়ে ফেললে, মূলশব্দটিকে তখন আর প্রকৃতি বলা যাবে না। যেমন - লাজুক, বড়াই, ঘরামি, পড়ুয়া, নাচুনে, জিতা শব্দগুলোর মূলশব্দ যথাক্রমে লাজ, বড়, ঘর, পড়, নাচ, জিত। এখানে, লাজুক, বড়াই, ঘরামি, পড়ুয়া, নাচুনে, জিতা শব্দগুলো প্রত্যয়সাধিত (মূলশব্দের সঙ্গে অতিরিক্ত শব্দাংশ বা প্রত্যয় যুক্ত হয়েছে। ) আর এই শব্দগুলোর মূলশব্দ লাজ, বড়, ঘর, পড়, নাচ, জিত। অর্থাৎ লাজ, বড়, ঘর, পড়, নাচ, জিত - এগুলো লাজুক, বড়াই, ঘরামি, পড়ুয়া, নাচুনে, জিতা শব্দগুলোর প্রকৃতি। কিন্তু আলাদাভাবে উল্লেখ করলে এগুলো আর প্রকৃতি নয়, এগুলো তখন স্রেফ কতোগুলো মৌলিক শব্দ। প্রত্যয় : মূলশব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ গঠন করে, তাকে প্রত্যয় বলে। অর্থাৎ, প্রাতিপদিক ও ধাতুর সঙ্গে যেই শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদেরকেই প্রত্যয় বলে। উপরের উদাহরণে, লাজুক শব্দের প্রকৃতি ‘লাজ’ - এর সঙ্গে প্রত্যয় ‘উক’ যুক্ত হয়ে গঠিত হয়েছে ‘লাজুক’ শব্দটি।
‘সকলের জন্য প্রযোজ্য’- এক কথায় কী হবে ?
Correct Answer:
ক: সর্বজনীন
Explanation:
‘সকলের জন্য প্রযোজ্য’- এক কথায় কী হবে ? সঠিক উত্তর সর্বজনীন ১//সকলের জন্য প্রযোজ্য = সার্বজনীন ২//সকলের জন্য মঙ্গলজনক = সর্বজনীন ৩//ইন্দ্রকে জয় করেন যিনি = ইন্দ্রজিৎ ৪//ইন্দ্রিয়কে জয় করেন যিনি = জিতেন্দ্রিয়
‘মুক্তি’ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?
Correct Answer:
ঘ: মুচ্ + ক্তি
Explanation:
‘মুক্তি’ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ? সঠিক উত্তর মুচ্ + ক্তি ধাতুর শেষে ‘চ/জ’ থাকলে তা ‘ক’ হয়। যেমন - √বচ + ক্তি = উক্তি√মুচ + ক্তি = মুক্তি√ভজ + ক্তি = ভক্তি নিপাতনে সিদ্ধ :√বচ + ক্তি = উক্তি√গৈ + ক্তি = গীতি√সিধ + ক্তি = সিদ্ধি√বুধ + ক্তি = বুদ্ধি√শক + ক্তি = শক্তি
‘সংখ্যাবাচক’ শব্দের সাথে বিশেষ্যপদের যে সমাস হয়, তাকে কী সমাস বলে ?
Correct Answer:
খ: দ্বিগু
Explanation:
‘সংখ্যাবাচক’ শব্দের সাথে বিশেষ্যপদের যে সমাস হয়, তাকে কী সমাস বলে ? সঠিক উত্তর দ্বিগু সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। তবে অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য বৈয়াকরণ পাণিনি তাঁর 'অষ্টাধ্যায়ী' ব্যাকরণে দ্বিগু সমাসকে অর্থ ও পদ সন্নিবেশের ভিত্তিতে তিন ভাগে ভাগ করেছেন। দ্বিগু সমাসকে দুই ভাগে ভাগ করা যায় - i) তদ্বিতার্থক দ্বিগু ii) সমাহার দ্বিগু
‘প্রসূন’ এর প্রতিশব্দ ?
Correct Answer:
গ: পুষ্প
Explanation:
‘প্রসূন’ এর প্রতিশব্দ ? সঠিক উত্তর পুষ্প প্রসূন - [বিশেষ্য পদ] ফুল, মুকুল।
হায়! তার মা আজ জীবিত নেই ।
Correct Answer:
ক: Alas! His mother is no more today
Explanation:
হায়! তার মা আজ জীবিত নেই । সঠিক উত্তর Alas! His mother is no more today Exclamatory Sentence ….কারণ ! বিস্ময়চিহ্ন আছে
মেয়েটি চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করে ।
Correct Answer:
খ: The girl prefers milk to tea
Explanation:
মেয়েটি চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করে । সঠিক উত্তর The girl prefers milk to tea prefers to দ্বারা পছন্দ থেকে অধিকতর পছন্দের তুলনা করা হয়।
সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে ।
Correct Answer:
খ: It has been raining cats and dogs since morning
Explanation:
সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে । সঠিক উত্তর It has been raining cats and dogs since morning Cats and dogs হলো একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে মুষলধারে বৃষ্টি
আমার মানিকগঞ্জ যাবার কথা ছিল ।
Correct Answer:
ক: I was to go to Manikganj
Explanation:
আমার মানিকগঞ্জ যাবার কথা ছিল । সঠিক উত্তর I was to go to Manikganj ‘আমার মানিকগঞ্জ যাবার কথা ছিল’ বাক্যটির সঠিক অনুবাদ- I was supposed to go to manikgang । তবে অপশন এ এই translation না থাকায় উত্তর হবে I was to go to manikganj
Would that I ___ to college
Correct Answer:
C: Could go
Explanation:
Would that I ___ to college Correct Answer Could go Would, Could, May এগুলো বিশেষ করে বেশী বিনীতভাবে কথা বলতে ব্যবহার হয় ।Would that I Could go to college
আমি তাকে পড়তে শুনলাম ।
Correct Answer:
খ: I heard him reading
Explanation:
আমি তাকে পড়তে শুনলাম । সঠিক উত্তর I heard him reading I heard him reading bangla translation = আমি তাকে পড়তে শুনেছি
I wish I ____ a sweet song.
Correct Answer:
A: Sang
Explanation:
I wish I ____ a sweet song. Correct Answer Sang শূন্যস্থানে verb এর past form ব্যবহৃত হবে।
He spoke as though he ___ everything.
Correct Answer:
A: Knew
Explanation:
He spoke as though he ___ everything. Correct Answer Knew As though /As if যুক্ত Sentence এর ১ম অংশ past indefinit tense হলে, পরের অংশ Past perfect tense হয়।
He insisted ___ there.
Correct Answer:
B: on my going
Explanation:
He insisted ___ there. Correct Answer on my going insist on sth/sb doing sth - হচ্ছে একটি appropriate use যা কোনো কিছুর উপর বা কারও কোনো কিছু করার উপর জোর প্রদান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
The colour of her eyes ___ blue.
Correct Answer:
B: is
Explanation:
The colour of her eyes ___ blue. Correct Answer is বাক্যটিতে head word বা মূল শব্দ হচ্ছে the colour যা person ও number হিসেবে Third person singular number। তাই verb টি singular হবে। সুতরাং সঠিক উত্তর is ।
'Ten to one' means ___ .
Correct Answer:
B: very likely
Explanation:
'Ten to one' means ___ . Correct Answer very likely Ten to one: means Very probably or very likely "Ten to one you'll never find out who did this"
Find out the correct synonym of 'defence'.
Correct Answer:
B: resistance
Explanation:
Find out the correct synonym of 'defence'. Correct Answer resistance The word ‘Defence’ mean the action of defending from or resisting attack. From the option the closest meaning is Resistance. The othe words are opposite meaning.
‘তেজি’ শব্দের বিপরীত শব্দ কোনটি ?
Correct Answer:
খ: নিস্তেজ
Explanation:
‘তেজি’ শব্দের বিপরীত শব্দ কোনটি ? সঠিক উত্তর নিস্তেজ কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:তদীয়মদীয়তারুণ্যবার্ধক্যতীক্ষ্ণস্থূলতন্ময়মন্ময়তিমিরআলোকতীব্রমৃদুতস্করসাধুতিরস্কারপুরস্কারতুষ্টরুষ্টতাপশৈত্যতীর্যকঋজুত্বরিতশ্লথ
‘শক্রকে দমন করে যে’ এক কথায় প্রকাশ-
Correct Answer:
খ: অরিন্দম
Explanation:
‘শক্রকে দমন করে যে’ এক কথায় প্রকাশ- সঠিক উত্তর অরিন্দম কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:গম্ভীর ধ্বনি - মন্দ্র. শোনা যায় যা - শ্রুতিগ্রাহ্য. একবার শোনা মাত্রই মনে রাখে যে - শ্রুতিধর. শত্রুকে দমন করে যে অরিন্দম. যার আকার কুৎসিত - কদাকার.
ভাষার মূল উপাদান কী ?
Correct Answer:
ঘ: ধ্বনি
Explanation:
ভাষার মূল উপাদান কী ? সঠিক উত্তর ধ্বনি কোন ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম এককই হলো ধ্বনি। ভাষাকে বা ভাষার বাক প্রবাহকে বিশ্লেষণ করলে কতগুলো ক্ষুদ্রতম একক বা মৌলিক ধ্বনি পাওয়া যায়। যেমন - অ, আ, ক্, খ্, ইত্যাদি। ধ্বনি মূলত দুই প্রকার। যথা: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
‘নাটিকা’ শব্দটি কোন অর্থে স্ত্রীবাচক ?
Correct Answer:
গ: ক্ষুদ্রার্থে
Explanation:
‘নাটিকা’ শব্দটি কোন অর্থে স্ত্রীবাচক ? সঠিক উত্তর ক্ষুদ্রার্থে নাটিকা - (১) [বিশেষ্য পদ] ক্ষুদ্রকার নাটক; ছোট নাটক; ছোট নাটক। (২) [বিশেষণ পদ] নৃত্যকারিণী, নর্তকী।
নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি ?
Correct Answer:
খ: চলিত
Explanation:
নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি ? সঠিক উত্তর চলিত বাংলা ভাষার লৈখিক বা লেখ্যরূপের দুটি রীতি : একটি চলিত রীতি, অন্যটি সাধু রীতি। সাধু ভাষার তুলনায় চলিত ভাষা নবীন। নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট এলাকার শিক্ষিত ও শিষ্টজনের মৌখিক ভাষাকে মান ধরে চলিত ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
‘আনারস’ কোন ভাষার শব্দ ?
Correct Answer:
গ: পর্তুগিজ
Explanation:
‘আনারস’ কোন ভাষার শব্দ ? সঠিক উত্তর পর্তুগিজ পর্তুগীজ শব্দঃ গির্জা , চাবি , গুদাম, আলমারি , আনারস , পেঁপে ,পেয়ারা, আলপিন , আলকাতরা, কেরানি ,কামরা, জানালা, পেরেক , ইস্ত্রি ,ইস্পাত , পিস্তল , বালতি, টুপি , সাবান, বোতাম ,পুউরুটি , মিস্রি, পেরেক,নিলাম, বেহালা।
‘চাদের হাট’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি ?
Correct Answer:
ঘ: আনন্দের প্রাচুর্য
Explanation:
‘চাদের হাট’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি ? সঠিক উত্তর আনন্দের প্রাচুর্য চাঁদের হাট' বাগধারাটির অর্থ : আনন্দের প্রাচুর্য। এলাহি কাণ্ড (বিরাট আয়োজন) এবং একাদশে বৃহস্পতি (সৌভাগ্যের বিষয়)।
‘ছকড়া নকড়া’ -বাগধারাটির অর্থ কী ?
Correct Answer:
ক: সস্তা দর
Explanation:
‘ছকড়া নকড়া’ -বাগধারাটির অর্থ কী ? সঠিক উত্তর সস্তা দর ছকড়া নকড়া অর্থ সস্তা দর। বাজারে ইলিশ মাছের আমদানি বেশি, তাই ছকড়া নকড়া দরে বিক্রি হচ্ছে ।
I carried an umbrella in case___
Correct Answer:
B: it rained
It is health____ is wealth.
Correct Answer:
A: which
Explanation:
It is health____ is wealth. Correct Answer which প্রবাদটির অর্থ - স্বাস্থ্যই সকল সুখের মুল।
The boy is ____ answer the question.
Correct Answer:
B: too dull to
কোনটি শুদ্ধ বানান ?
Correct Answer:
ক: তিতিক্ষা
Explanation:
কোনটি শুদ্ধ বানান ? সঠিক উত্তর তিতিক্ষা তিতিক্ষা ১. /বিশেষ্য পদ/ ধৈর্য; সহিষ্ণুতা; ক্ষমা। ২. /বিশেষণ পদ/ সহিষ্ণু; শীতোষ্ণাদি দ্বন্দ্ব।
Bad habits should be “nipped in the bud”. Here “nipped in the bud" phrase means____
Correct Answer:
D: to be stopped in the beginning
Explanation:
Bad habits should be “nipped in the bud”. Here “nipped in the bud" phrase means____ Correct Answer to be stopped in the beginning “ Nipped in the bud” একটা phrase. এটার অর্থ শুরুতেই কোন কিছুর মূলোৎপাটন করা, অঙ্কুরেই বিনষ্ট করা।
অনুবাদের পারদর্শিতা কিসের উপর নির্ভরশীল ?
Correct Answer:
খ: ভাষান্তরের উপর
Explanation:
অনুবাদের পারদর্শিতা কিসের উপর নির্ভরশীল ? সঠিক উত্তর ভাষান্তরের উপর অনুবাদে পারদর্শিতা মূলত ভাষান্তর মানে এক ভাষাকে অন্য ভাষায় রুপান্তরের দক্ষতার উপর নির্ভরশীল।
সমাসবদ্ধ পদগুলো বিছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে ?
Correct Answer:
গ: হাইফেন
Explanation:
সমাসবদ্ধ পদগুলো বিছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে ? সঠিক উত্তর হাইফেন সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন( - ) ব্যবহৃত হয়। যেমন - এ আমাদের শ্রদ্ধা - অভিনন্দন, আমাদের প্রীতি - উপহার।
What is the noun form of the word 'successful' ?
Correct Answer:
C: Success
Explanation:
What is the noun form of the word 'successful' ? Correct Answer Success ess is a noun suffix. So success is a noun.Example :hostess, actress, heiress etc.
‘দুর্যোগ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
Correct Answer:
খ: দুঃ+যোগ
Explanation:
‘দুর্যোগ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ? সঠিক উত্তর দুঃ+যোগ ‘অ/আ’ ছাড়া অন্য স্বরধ্বনির পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে অ, আ, ঘোষ ধ্বনি, নাসিক্য ধ্বনি, অন্তস্থ ধ্বনি কিংবা হ থাকলে ‘ঃ’ - র জায়গায় ‘র’ হয়। অর্থাৎ, ‘অ/আ’ ছাড়া অন্য স্বরধ্বনির পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে অ, আ কিংবা, গ, জ, ড, দ, ব কিংবা ঘ, ঝ, ঢ, ধ, ভ কিংবা ঙ, ঞ, ণ, ন, ম কিংবা য, র, ল, ব কিংবা হ থাকলে ‘ঃ’ - র জায়গায় ‘র’ হয়। অর্থাৎ, ‘অ/আ’ ছাড়া অন্য স্বরধ্বনির পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে অ, আ, বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি কিংবা য, র, ল, ব কিংবা হ থাকলে ‘ঃ’ - র জায়গায় ‘র’ হয়। যেমন - নিঃ + আকার = নিরাকার (ই + ঃ + আ)দুঃ + যোগ = দুর্যোগ (উ + ঃ + য)নিঃ + আকরণ = নিরাকরণ (ই + ঃ + আ)দুঃ + লোভ = দুর্লোভ (উ + ঃ + ল)নিঃ + জন = নির্জন (ই + ঃ + জ)দুঃ + অন্ত = দুরন্ত (উ + ঃ + অ)আশীঃ + বাদ = আশীর্বাদ (ঈ + ঃ + ব)প্রাদুঃ + ভাব = প্রাদুর্ভাব (উ + ঃ + ভ)জ্যোতিঃ + ময় = জ্যোতির্ময় (ই + ঃ + ম)বহিঃ + গত = বহির্গত (ই + ঃ + গ) ব্যতিক্রম : ‘ই/উ + ঃ + র’ হলে ‘ঃ’ লোপ পায় এবং ‘ঃ’ - র আগের হ্রস্ব স্বরধ্বনি দীর্ঘ হয়। যেমন - ‘নিঃ + রব’, এখানে ‘ন + ই + ঃ’ - এর ‘ই + ঃ’ - এর পরে ‘র’ ধ্বনির সন্ধি হয়েছে। সুতরাং এখানে ‘ঃ’ লোপ পাবে এবং ‘ই’ - র জায়গায় ‘ঈ’ হবে। অর্থাৎ সন্ধি হয়ে হবে ‘নিঃ + রব = নীরব’। এরকম - নিঃ + রস = নীরস।
Patience has its reward- এ বাক্যের যথার্থ অনুবাদ-
Correct Answer:
ক: সবুরে মেওয়া ফলে
Explanation:
Patience has its reward- এ বাক্যের যথার্থ অনুবাদ- সঠিক উত্তর সবুরে মেওয়া ফলে সবুরে মেওয়া ফলে এর ইংরেজি হল - Patience has its reward or Patience is bitter, but its fruit is sweet.
Verb of the word 'apology' is____
Correct Answer:
B: apologise
Explanation:
Verb of the word 'apology' is____ Correct Answer apologise The verb form of "apology" is "apologize." For example, "He apologized for being late to the meeting."
Find out the antonym of 'assist' .
Correct Answer:
A: hinder
Explanation:
Find out the antonym of 'assist' . Correct Answer hinder The antonym of'Assit' is hinder which meaning is to be an obstacle or impediment. Other options are similar to ‘Assit’.
‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে’-এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
ক: অপাদানে ৭মী
Explanation:
‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে’-এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর অপাদানে ৭মী ভাষাবিজ্ঞানের পরিভাষায় অপাদান কারক (ইংরেজি: Ablative case) বলতে এমন একটি উপায় বোঝায়, যার সাহায্যে বাক্যস্থিত কোন শব্দের রূপ পরিবর্তন করে বা অন্য কোন উপায়ে শব্দটির সাথে বাক্যের অন্যান্য অংশের সাথে বিশেষ এক ধরনের সম্পর্ক স্থাপন করা হয়। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়। অপাদান কারক দিয়ে সাধারণত কোন কিছু থেকে সরে যাওয়া অর্থ বোঝানো হয়। বাংলা ভাষাতে বিশেষ্যের পরে হইতে, থেকে (পঞ্চমী বিভক্তি), দিয়া, দিয়ে (তৃতীয়া বিভক্তি) ইত্যাদি অনুসর্গ ব্যবহার করে সাধারণত অপাদান কারক বোঝানো হয়। যেমন - বিচ্যুত: গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে। গৃহীত: সুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়। জাত: জমি থেকে ফসল পাই। খেঁজুর রসে গুড় হয়। বিরত: পাপে বিরত হও।
He is proud of his____
Correct Answer:
B: blue blood
Explanation:
He is proud of his____ Correct Answer blue blood Blue Blood অর্থ আভিজাত্য
আলালি বা হুতোমি ভাষা বলা হয় কোন ভাষাকে ?
Correct Answer:
খ: চলিত
Explanation:
আলালি বা হুতোমি ভাষা বলা হয় কোন ভাষাকে ? সঠিক উত্তর চলিত আলালি ও হুতোমি ভাষা বলা হয় 'চলিত ' ভাষাকে । বাংলা চলিত ভাষায় লেখা প্যারীচাঁদ মিত্রের (টেকচাঁদ ঠাকুর ) 'আলালের ঘরের দুলাল' উপন্যাসটি (১৮৫৮) । এ থেকে 'আলালি ভাষা' প্রচলিত হয়। আবার কালীপ্রসন্ন সিংহ একই ভাষা রীতিতে রচনা করনে 'হুতোম প্যাঁচার নকশা' উপন্যাসটি (১৮৬২) । এ থেকে 'হুতোমি ভাষা' প্রচলিত হয়।
`Autonomous' শব্দের অর্থ-
Correct Answer:
খ: স্বায়ত্তশাসিত
Explanation:
`Autonomous' শব্দের অর্থ- সঠিক উত্তর স্বায়ত্তশাসিত 'Autonomous' শব্দের অর্থ 'স্বায়ত্তশাসিত' । স্বাক্ষর অর্থ দস্তখত। সত্যায়িত অর্থ সত্য বলে প্রমাণ করা । সংশোধিত অর্থ সংশোধন করা হয়েছে এমন।
‘জায়া’ শব্দের সমার্থক শব্দ-
Correct Answer:
ক: অর্ধাঙ্গী
Explanation:
‘জায়া’ শব্দের সমার্থক শব্দ- সঠিক উত্তর অর্ধাঙ্গী 'জায়া' শব্দের সমার্থক শব্দ 'অর্ধাঙ্গী' । এরুপ - ভার্যা , পত্নী , বধূ, বউ , গৃহিনী , গিন্নি, ঘরণি, বিবি, বেগম , পরিবার। কন্যার সমার্থক শব্দ নন্দিনী , মেয়ে , তনয়া, দুহিতা, ঝি , বেটি । 'ভগিনী' শব্দে সমার্থক হলো বোন।
‘ফুলে ফুলে ঘর ভরেছে’- এখানে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
খ: করণে ৭মী
Explanation:
‘ফুলে ফুলে ঘর ভরেছে’- এখানে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর করণে ৭মী ক্রিয়াকে ‘কী দিয়ে/ কী উপায়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই করণ কারক। ফুলে ফুলে ঘর ভরেছে। (কী দিয়ে ভরেছে? ফুলে ফুলে) :তাই করণ কারকে সপ্তমী বিভক্তি।
দুহিতা- এর বিপরীত শব্দ কোনটি ?
Correct Answer:
ক: পুত্র
Explanation:
দুহিতা- এর বিপরীত শব্দ কোনটি ? সঠিক উত্তর পুত্র 'দুহিতা' - এর বিপরীত শব্দ 'পুত্র' । 'স্ত্রী' শব্দের বিপরীত হলো স্বামী । আর 'কণ্যা' শব্দের প্রতিশব্দ হলো দুহিতা, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী ,মেয়ে।
‘চতুষ্পদ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি ?
Correct Answer:
ঘ: চতুঃ+পদ
Explanation:
‘চতুষ্পদ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি ? সঠিক উত্তর চতুঃ+পদ 'চুতুষ্পদ' শব্দের সন্ধি - বিচ্ছেদ 'চতুঃ + পদ ' । এটি বিসর্গ সন্ধির নমুনা । এরুপ - ভ্রাতুষ্পুত্র ।
‘সিংহপুরুষ’ কোন সমাস ?
Correct Answer:
গ: উপমিত কর্মধারয়
Explanation:
‘সিংহপুরুষ’ কোন সমাস ? সঠিক উত্তর উপমিত কর্মধারয় 'সিংহপুরুষ ' উপমিত কর্মধারয় সমাস। এর ব্যাসবাক্য - পুরুষ সিংহের ন্যায় । এরুপ - চন্দ্রমুখ, বাহুলতা , করকমল, চাঁদমুখ। উপমিত কর্মধারয় সমাস হলো - উপমান ও উপমেয় পদের সমাস।
‘মানব’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
Correct Answer:
ক: মনু+ষ্ণ
Explanation:
‘মানব’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ? সঠিক উত্তর মনু+ষ্ণ 'মানব' শব্দের প্রকৃতি ও প্রত্যয় 'মনু + ষ্ণ' । এটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।এরুপ - যাদব (যদু + ষ্ণ) , শৈশব (শিশু + ষ্ণ) , কৈশোর (কিশোর + ষ্ণ) ।