Assistant Commandant of Bangladesh Railway of Ministry of Communication MCQs
Showing 22 questions (Total: 72)
বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ঘ: মৌলভীবাজার
Explanation:
বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর মৌলভীবাজার বাংলাদেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি হাওর সিলেট জেলার গোপালগঞ্জ, বিয়ানিবাজার, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং মৌলভীবাজার জেলার বড়লেখা, কুলাউড়া প্রভৃতি উপজেলায় অবস্থিত। এর আয়তন ২০, ৪০০ হেক্টর।
গ্রিনল্যান্ড কোন মহদেশে অবস্থিত?
Correct Answer:
গ: উত্তর আমেরিকা
Explanation:
গ্রিনল্যান্ড কোন মহদেশে অবস্থিত? সঠিক উত্তর উত্তর আমেরিকা পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এ দ্বীপটি উত্তর আমেরিকার অধীন হলেও এর মালিক ডেনমার্ক। সুতরাং গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।
ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় কোন দেশেটিাক?
Correct Answer:
গ: সুইজারল্যান্ড
Explanation:
ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় কোন দেশেটিাক? সঠিক উত্তর সুইজারল্যান্ড ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় সুইজারল্যান্ডকে। ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। সুইডেন হলো স্ক্যান্ডিনেভিয়ান দেশ হিসেবে পরিচিত।
১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্তি সীমারেখা-
Correct Answer:
গ: র্যাডক্লিফ লাইন
Explanation:
১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্তি সীমারেখা- সঠিক উত্তর র্যাডক্লিফ লাইন ম্যাকমোহন লাইন - ভারত ও চীনের মধ্যে সীমানা চিহ্নিতকরণ সীমারেখা। ডুরাল্ডলাইন - পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা। ম্যাকনামারা লাইন - যুক্তরাষ্ট্র কর্তৃক প্রদত্ত উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম সীমান্তে নির্মিত ইলেকট্রিক বেষ্টনী।
সিয়াচেন হিমবাহ কোথায় অবন্থিত?
Correct Answer:
গ: কাশ্মির
Explanation:
সিয়াচেন হিমবাহ কোথায় অবন্থিত? সঠিক উত্তর কাশ্মির ভারত ও পাকিস্তানের নিকট এ স্থানটি সামরিক কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এটি কারাকোরাম পর্বতের ৫, ২৪২ মিটার উঁচুতে অবস্থিত। সঠিক উত্তর সিয়াচেন হিমবাহ কাশ্মিরে অবস্থিত।
কানকুন কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: মেক্সিকো
Explanation:
কানকুন কোথায় অবস্থিত? সঠিক উত্তর মেক্সিকো কানকুন মেক্সিকান রাজ্যের কুইন্টানা রুর ইউকাটান উপদ্বীপের উত্তর - পূর্ব উপকূলের দক্ষিণ - পূর্ব মেক্সিকোয় একটি শহর। এটি মেক্সিকোতে একটি তাত্পর্যপূর্ণ পর্যটন কেন্দ্র এবং বেনিটো জুরেজ পৌরসভার আসন। শহরটি ক্যারিবিয়ান সাগরে অবস্থিত এবং মেক্সিকোর পূর্বতম পয়েন্টগুলির মধ্যে একটি।
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্তকারী খালটির নাম কি?
Correct Answer:
ক: পানামা খাল
Explanation:
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্তকারী খালটির নাম কি? সঠিক উত্তর পানামা খাল পানামা খাল ১৯১৩ খ্রিস্টাব্দে খনন করা হয়। এটি পৃথিবীর গভীরতম খাল। এর গভীরতা ১৪ মিটার। পানামা খাল যুক্তরাষ্ট্র পানামাকে হস্তান্তর করে ৩১ ডিসেম্বর ১৯৯৯ সালে।
ইয়াঙ্গুন কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
খ: ইরাবতী
Explanation:
ইয়াঙ্গুন কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর ইরাবতী ইয়াঙ্গুন, আকিয়াব - ইরাবতি নদীর তীরে অবস্থিত। ক্যান্টন - চাংকিং নদীর তীরে, বেইজিং - হোয়াংহো নদীর তীরে। এবং সাংহাই - ইয়াংসিকিয়াং নদীর তীরে অবস্থিত।
AFP কোন দেশের সংবাদ সংস্থা?
Correct Answer:
ক: ফ্রান্স
Explanation:
AFP কোন দেশের সংবাদ সংস্থা? সঠিক উত্তর ফ্রান্স AFP এর পূর্ণ রূপ হলো - - Agence France - presse. এটি ফ্রান্সের একটি সংবাদ সংস্থা। যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা হলে - AP এবং CNN. AP - Associated press. CNN - Cable News Network.
সর্বপ্রথম যে উফশী ধান চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তা হলো-
Correct Answer:
খ: ইরি-৮
Explanation:
সর্বপ্রথম যে উফশী ধান চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তা হলো- সঠিক উত্তর ইরি-৮ প্রশ্নঃ সর্বপ্রথম যে উফশী ধান চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তা হলো - - - - - উত্তরঃ ইরি - ৮ ব্যাখ্যাঃ 'উফশী' শব্দটির পূর্ণরূপ হচ্ছে 'উন্নত ফলনশীল'। উফশী ধান বলতে বোঝায় উন্নত ফলনশীল ধান। IRRI কর্তৃক উদ্ভাসিত 'ইরি - ৮' নামক উফশী ধানটি সর্বপ্রথম চালু হয়ে এখনো বর্তমান রয়েছে। অপরদিকে 'ইরি - ১' 'ইরি ২০'এর বর্তমানে কোনো প্রচলন নেই।
বাংলাদেশের দ্বিতীয় অর্থকারী ফসল-
Correct Answer:
ক: চা
Explanation:
বাংলাদেশের দ্বিতীয় অর্থকারী ফসল- সঠিক উত্তর চা বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হলো পাট, চা, তামাকবৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি আমাদের নিুলিখিতভাবে সহায়তা করে। পাট : পাট বাংলাদেশের প্রধান অর্থকরি কৃষি দ্রব্য। পৃথিবীতে বাংলাদেশেই সবচেয়ে বেশি পরিমাণ পাট উৎপন্ন হয়।
পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়-
Correct Answer:
গ: শুশুক
Explanation:
পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়- সঠিক উত্তর শুশুক প্রশ্নঃ পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় - - - - উত্তরঃ শুশুক ব্যাখ্যাঃ পটকা, হাঙ্গর, জেলি ফিসের ফুলকা আছে যার সাহায্যে এরা পানির নিচে শ্বাসকার্য চালায়। শুশুক প্রয়োজনীয় অক্সিজেন এর জন্য পানি থেকে লাফিয়ে উঠে এবং শ্বাস গ্রহণ করে।
কোনটি দেহকোষ নয়?
Correct Answer:
ঘ: শুক্রাণু
Explanation:
কোনটি দেহকোষ নয়? সঠিক উত্তর শুক্রাণু প্রশ্নঃ কোনটি দেহকোষ নয়? উত্তরঃ শুক্রাণু ব্যাখ্যাঃ জীব কোষ প্রধানত দুই প্রকার। যথা - (1) দেহকোষ ও (2) জনন কোষ। দেহকোষ দেহের অঙ্গ এবং অঙ্গতন্ত্র গঠন করে। জনন কোষ যেসব জীবের যৌন প্রজনন ঘটে তাদের জনন অঙ্গে জনন কোষ তৈরি করে। যেমন - শুক্রাণু, ডিম্বাণু, পুষ্পরেণু ইত্যাদি।
মোটামুটিভাবে সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা যায়-
Correct Answer:
খ: দুধকে
Explanation:
মোটামুটিভাবে সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা যায়- সঠিক উত্তর দুধকে প্রশ্নঃ মোটামুটি ভাবে সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয় - - - - - উত্তরঃ দুধকে ব্যাখ্যাঃ 'ভিটামিন - সি ' ব্যতীত সকল খাদ্য উপাদান দুধে পাওয়া যায়। অন্য কোন খাদ্যে একত্রে এতগুলো উপাদান পাওয়া যায় না। দুধকে সরাসরি বা রূপান্তর ঘটিয়ে এর সকল উপাদান কে সহজে শরীর উপযোগী করা যায়। তাই দুধকে আদর্শ খাদ্য বলা হয়।
কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো-
Correct Answer:
ঘ: বালি
Explanation:
কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো- সঠিক উত্তর বালি প্রশ্নঃ কাচ তৈরীর প্রধান কাঁচামাল হলো - - - উত্তরঃ বালি ব্যাখ্যাঃ বালুর প্রধান উপাদান হলো সিলিকন ডাই অক্সাইড বা সিলিকা। এই সিলিকাই হচ্ছে কাচ তৈরীর প্রধান কাঁচামাল। অপরদিকে সাজিমাটি ও চুনাপাথরের প্রধান উপাদান হলো যথাক্রমে সোডিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম কার্বনেট। এই সোডিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম কার্বনেট কাচ তৈরিতে সহায়ক উপাদান হিসেবে ব্যবহৃত হয়। জিপসাম হতে প্যারিস - প্লাস্টার উৎপাদন করা হয়।
টেলিভিশন আবিস্কার করেন-
Correct Answer:
ঘ: জন এল বেয়ার্ড
Explanation:
টেলিভিশন আবিস্কার করেন- সঠিক উত্তর জন এল বেয়ার্ড প্রশ্ন : টেলিভিশন আবিষ্কার করেন - - - - - উত্তর: জন এল বেয়ার্ড ব্যাখ্যা : বিজ্ঞানী এডিশন আবিষ্কার করেন বৈদ্যুতিক বাতি, বিজ্ঞানী ফ্যারাডে আবিষ্কার করেন তড়িৎ চৌম্বক আবেশ এবং বিজ্ঞানী স্যামুয়েল এফ বি মোর্স আবিষ্কার করেন টেলিগ্রাফ যন্ত্র।
কোন রক্তের গ্রপকে সর্বজনীন দাতা'(Universal Donar) বলা হয়?
Correct Answer:
গ: গুপ-O
Explanation:
কোন রক্তের গ্রপকে সর্বজনীন দাতা'(Universal Donar) বলা হয়? সঠিক উত্তর গুপ-O প্রশ্নঃ কোন রক্তের গ্রুপকে 'সর্বজনীন দাতা ' (Universal Donar) বলা হয়? উত্তরঃ গ্রুপ - O ব্যাখ্যাঃ মানুষের রক্তে চারটি গ্রুপ আছে। গ্রুপ A, B, O এবং AB । AB রক্ত গ্রুপ সব গ্রুপ হতে রক্ত গ্রহণ করতে পারে একে বলে সর্বজনীন গ্রহীতা বলা হয়। O গ্রুপ সব গ্রুপকে রক্ত দান করতে পারে বলে একে সর্বজনীন দাতা গ্রুপ বলা হয়।
বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন করা হয়?
Correct Answer:
খ: ১৯৫৭
Explanation:
বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন করা হয়? সঠিক উত্তর ১৯৫৭ প্রশ্নঃ বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন করা হয়? উত্তরঃ ১৯৫৭ ব্যাখ্যাঃ বাংলাদেশে সর্বপ্রথম গ্যাস আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে এবং উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে। বাংলাদেশের বড় গ্যাসক্ষেত্রটি হচ্ছে তিতাস, যা ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত।
'ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইনস' কোন দেশের বিমান সংস্থা?
Correct Answer:
গ: যুক্তরাষ্ট্র
Which one of the following has the right spelling?
Correct Answer:
D: miscellaneous
It is usually --lava but gas that kills people during volcanic eruption.
Correct Answer:
B: not
কোনটি সামাজিক উপন্যাস?
Correct Answer:
গ: বিষবৃক্ষ
Explanation:
[ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (১৮৩৮ - ১৮৯৪) সামাজিক উপন্যাস - বিষবৃক্ষ । রাজনৈতিক উপন্যাস হলো - আনন্দমঠ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস - দুর্গেশনন্দিনী। কপালকুণ্ডলা হলো রোমান্সধর্মী উপন্যাস।]