Assistant Revenue Officer, National Board of Revenue MCQs
Showing 50 questions (Total: 148)
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের ভাষা-
Correct Answer:
ঘ: বঙ্গ-কামরূপী
Explanation:
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের ভাষা- সঠিক উত্তর বঙ্গ-কামরূপী ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের ভাষা বঙ্গ কাম্রুপী। বিশিষ্ট ভাষাবিদ, গবেষক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ শহিদুল্লাহ (১৮৮৫ - ১৯৬৯ খ্রি.) ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ (১৯৬৫), ‘ভাষা ও সাহিত্য’ (১৯৩১) এবং ‘বাংলা ব্যাকরণ’ (১৯৬৫) নামক ভাষাতত্ত্ববিষয়ক গ্রন্থ রচনা করেন।
'রামগরুড়ের ছানা' বলতে কী বোঝায়?
Correct Answer:
খ: গোমড়ামুখো লোক
Explanation:
'রামগরুড়ের ছানা' বলতে কী বোঝায়? সঠিক উত্তর গোমড়ামুখো লোক ➀ রামগরুড়ের ছানা কথাটির অর্থ →গোমড়ামুখো লোক ➁ 'আটকপাল' এর অর্থ →হতভাগ্য ➂ 'কেউ কাটা' অর্থ →সামন্য
'ঠকচাচা' চরিত্রটি কোন গ্রন্থভুক্ত?
Correct Answer:
খ: আলালের ঘরের দুলাল
Explanation:
'ঠকচাচা' চরিত্রটি কোন গ্রন্থভুক্ত? সঠিক উত্তর আলালের ঘরের দুলাল ‘ঠকচাচা’ চরিত্রটি প্যারীচাদ মিত্র রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’ - এর একটি প্রধান চরিত্র। এ উপন্যাসের অন্য প্রধান চরিত্র হল বাঞ্ছারাম ও বাবু রাম বাবু।
এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে বলে-
Correct Answer:
ঘ: অক্ষর
Explanation:
এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে বলে- সঠিক উত্তর অক্ষর ♢ 'নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে একই বক্ষস্পন্দনের ফলে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একবারে উচ্চারিত হয়, তাকেই সিলেবল বা অক্ষর বলা যেতে পারে। ' —মুহম্মদ আব্দুল হাই. ♢ 'কোনো শব্দে যখন যে ধ্বনিসমষ্টি একসময়ে একত্রে উচ্চারিত হয়, তাকে অক্ষর বলে। ' —ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ. ♢ 'এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টির নাম অক্ষর (সিলেবল)।
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয়-
Correct Answer:
খ: ১৯৩৬ সালে
Explanation:
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয়- সঠিক উত্তর ১৯৩৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত ও অনুমােদিত. পাঠ্যপুস্তকাদিতে ভবিষ্যতে এই নিয়মাবলী - সম্মত বানান গৃহীত হইবে। আবশ্যক হইলে ইহা সংশােধিত ও পরিবর্ধিত হইতে পারিবে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বানানের নিয়ম' পুস্তিকার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ২ অক্টোবর ১৯৩৬ |
'বেনের মেয়ে' উপন্যাসের রচয়িতা-
Correct Answer:
ক: হরপ্রসাদ শাস্ত্রী
Explanation:
'বেনের মেয়ে' উপন্যাসের রচয়িতা- সঠিক উত্তর হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী ১৮৫৩ সালের ৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গের নৌহাটিতে জন্মগ্রহন করেন। তার উল্লাখযোগ্য গ্রন্থগুলোর মাধ্যে রয়েছে বাল্মীকের জয় (১৮৮১), মেঘদূত (১৯০২), কাঞ্চনমালা (উপন্যাস, ১৯১৬), হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দোহা (১৯১৬), বেনের মেয়ে (উপন্যাস, ১৯২০), প্রাচীন বাংলার গৌরব (১৯৪৬), বৌদ্ধধর্ম (১৯৪৮) ।
'আহবাহক' শব্দের প্রমিত উচ্চারণ-
Correct Answer:
খ: আওভায়ক্
Explanation:
'আহবাহক' শব্দের প্রমিত উচ্চারণ- সঠিক উত্তর আওভায়ক্ উচ্চারণরীতি : শব্দের যথাযথ উচ্চারণের জন্য নিয়ম বা সূত্রের সমষ্টিকে উচ্চারণরীতি বলে। বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজন : উচ্চারণের শুদ্ধতা রক্ষিত না হলে ভাষার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। ভাষার অর্থবহতা বা বোধগম্যতার ক্ষেত্রে উচ্চারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শুদ্ধ উচ্চারণ একদিকে যেমন ঠিকভাবে মনোভাব প্রকাশে সহায়ক, তেমনি শব্দের অর্থবিভ্রান্তি ও বিকৃতি ঘটার সম্ভাবনা থেকেও মুক্ত রাখে। তাই বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজন অপরিসীম। বিশুদ্ধ উচ্চারণের জন্য নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি দৃষ্টি রাখতে হবে। প্রমিত কথ্য ভাষার বাচনভঙ্গি অনুসরণ করা, অর্থাৎ চলিত ও আঞ্চলিক ভাষার পার্থক্য সম্পর্কে অবহিত হওয়া ও প্রয়োজনীয় ক্ষেত্রে যথাযথভাবে ব্যবহার করা। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির যথাযথ উচ্চারণ সম্পর্কে অবহিত হওয়া। অর্থাৎ ঠিক উচ্চারণস্থান থেকেই ধ্বনিগুলোকে উচ্চারণ করতে হবে। উচ্চারণ - সূত্র সম্পর্কে সম্যক ধারণা লাভ করা।
তুণ্ডল শব্দের অর্থ-
Correct Answer:
খ: চাল
Explanation:
তুণ্ডল শব্দের অর্থ- সঠিক উত্তর চাল চাল বা চাউল হলো ধানের শস্যল অংশ। ধান থেকে চাল উৎপাদন করা হয়। পানিতে/জলে চাল ফুটিয়ে ভাত রান্না করা হয় যা ভারত , বাংলাদেশ ও পাকিস্তান সহ বিশ্বের অনেক দেশের প্রধান খাদ্যশস্য।
ঊনসত্তরের গনঅভ্যুত্থাণ কেন্দ্রিক উপন্যাস-
Correct Answer:
গ: চিলে কোঠার সেপাই
Explanation:
ঊনসত্তরের গনঅভ্যুত্থাণ কেন্দ্রিক উপন্যাস- সঠিক উত্তর চিলে কোঠার সেপাই কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচিত ঊনসত্তরের গণঅভ্যূত্থানের প্রেক্ষাপটে লেখা উপন্যাস ‘চিলেকোঠার সেপাই’। উপন্যাসের নায়ক ওসমান। দেশ বিভাগে উদ্বাস্তু ওসমান ঢাকায় কোনো বাড়ির চিলেকোঠায় আশ্রয় নেয়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নিজে অংশগ্রহন করে। লেখকের অপর একটি বিখ্যাত উপন্যাস হলো ‘খোয়াবনামা’।
'বাবা' শব্দের উৎস ভাষা-
Correct Answer:
গ: তুর্কি
Explanation:
'বাবা' শব্দের উৎস ভাষা- সঠিক উত্তর তুর্কি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মশাররফ হোসেনের জন্ম কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে ১৩ নভেম্বর ১৮৪৭ খ্রিষ্টাব্দে। তিনি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তার রচিত ‘রত্নবতী (১৮৬৯) উপন্যাসটি বাংলা সাহিত্যে মুসলিম রচিত প্রথম উপন্যাস।
'মেঘ বলে চৈত্রে যাব' কাব্যগ্রন্থের কবি-
Correct Answer:
খ: আহসান হাবীব
Explanation:
'মেঘ বলে চৈত্রে যাব' কাব্যগ্রন্থের কবি- সঠিক উত্তর আহসান হাবীব আহসান হাবীবের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রাত্রিশেষ, ছায়াহরিণ, সারাদুপুর, মেঘ বলে চৈত্রে যাবো, আশায় বসতি, দুই হাতে দুই আদিম পাথর, প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ ইত্যাদি।
'নবান্ন' নাটক লিখেছেন-
Correct Answer:
ঘ: বিজন ভট্টাচার্য
Explanation:
'নবান্ন' নাটক লিখেছেন- সঠিক উত্তর বিজন ভট্টাচার্য বিজন ভট্টাচার্য ১৯০৬ সালে ফরিদপুর জেলার খানখানপুরে জন্মগ্রহণ করেন। ‘নবান্ন’ নাটকটি রচনা করে তিনি প্রভৃত খ্যাতি অর্জন করেন। তার রচিত অপরাপর নাটকের মধ্যে জনপদ (১৯৪৫), কলঙ্ক (১৯৪৬), মরাচাদ (১৯৪৬), অবরোধ (১৯৪৭), গোত্রান্তর (১৯৬০) অন্যতম।
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-
Correct Answer:
ক: জলাঙ্গী
Explanation:
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস- সঠিক উত্তর জলাঙ্গী কথাসাহিত্যিক শওকত ফোসমান রচিত ‘জলাঙ্গী’ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে ক্রীতদাসের হাসি (১৯৬২), সমাগম (১৯৬৭), চৌরসন্ধি (১৯৬৮), রাজা উপাখ্যান (১৯৭০), জাহান্নাম হইতে বিদায় (১৯৭১), দুই সৈনিক (১৯৭৩), নেকড়ে অরণ্য (১৯৭৩), পতঙ্গ পিঞ্জর (১৯৮৩), রাজসাক্ষী (১৯৮৫), পুরাতন খঞ্জর (১৯৮৭) অন্যতম।
কোনটি 'বিটপী' শব্দের সমার্থক নয়?
Correct Answer:
গ: তৃণ
Explanation:
কোনটি 'বিটপী' শব্দের সমার্থক নয়? সঠিক উত্তর তৃণ ‘বিটপী’ শব্দের সমার্থক শব্দ নয় তৃণ। বিটপী - এর কতিপয় সমার্থক শব্দ হলো বৃক্ষ, গাছ, শাখী, দ্রুম, মহীরুহ, তরু, পাদপ ইত্যাদি।
'শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই'- এখানে 'ভুঁই' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: কর্মে শূন্য
Explanation:
'শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই'- এখানে 'ভুঁই' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে শূন্য ‘শুধু বিঘে দুই ছিল মোর ‘ভুঁই’ কর্ম কারকে শূন্য বিভক্তি। ক্রিয়াপদের সঙ্গে কর্মপদের সম্পর্ককে কর্মকারক বলে। কি/কাকে দিয়ে প্রশ্নের উত্তরে কর্মকারক পাওয়া যায়।
'সাপের খোলস' এককথায় প্রকাশ-
Correct Answer:
ক: নির্মোক
Explanation:
'সাপের খোলস' এককথায় প্রকাশ- সঠিক উত্তর নির্মোক ‘সাপের খোলস’ - এর এক কথায় প্রকাশ হলো ‘নির্মোক’। বাঘের চর্ম = কৃত্তি। হরিণের চর্ম = অজিন ও হাতির শাবক (বাচ্চা) = করভ।
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক নয়?
Correct Answer:
গ: দুই বোন
Explanation:
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক নয়? সঠিক উত্তর দুই বোন ‘দুই বোন’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি অন্যতম উপন্যাস। রাজা, তাসের দেশ, বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা, বিসর্জন, প্রায়শ্চিত্ত, অচলায়তন, ডাকঘর, ফাল্গুনি, রক্তকরবী, পরিত্রাণ, তপতী, বাশরী প্রভৃতি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যতম নাটক। ‘চিরকুমার সভা’ (১৯২৬) কৌতুক নাটক।
নজরুলের 'বিদ্রোহী' কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়?
Correct Answer:
ক: সাপ্তাহিক বিজলীতে
Explanation:
নজরুলের 'বিদ্রোহী' কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়? সঠিক উত্তর সাপ্তাহিক বিজলীতে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতাটি প্রথম প্রকাশিত হয় ‘সাপ্তাহিক বিজলীতে’। ‘অগ্নিবীণা’ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯২২ সালের অক্টোবর মাসে। এ কাব্যের দ্বিতীয় ‘বিদ্রোহী’ এবং প্রথম কবিতা ‘প্রলয়োল্লাস’। ১২ টি কবিতার সমাহারে কলকাতার আর্য পাবলিশিং হাউস থেকে প্রকাশিত এ কাব্যগ্রন্থের অন্য কবিতাগুলো হলো ‘রক্তাম্বরধারিণী মা’, আগমনী’, ধুমকেতু’, ‘কামাল পাশা’, ‘আনোয়ারা’, ‘রনভেরী’, ‘সাত - ইল - আরব’, ‘খেয়াপারের তরণী’, ‘কীরবানী’ ও ‘মোহররম’।
'ইদুর' কার বিখ্যাত ছোটগল্পের নাম?
Correct Answer:
গ: সোমেন চন্দ
Explanation:
'ইদুর' কার বিখ্যাত ছোটগল্পের নাম? সঠিক উত্তর সোমেন চন্দ সোমেন চন্দ ১৯২০ সালের ২৪ মে নরসিংদী জেলার বালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ‘ইঁদুর’ তার বিখ্যাত ছোটগল্পের নাম।
'আমার সোনার বাংলা' রবীন্দ্রসঙ্গীতের প্রথম কত পঙ্ক্তি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত?
Correct Answer:
গ: ১০
Explanation:
'আমার সোনার বাংলা' রবীন্দ্রসঙ্গীতের প্রথম কত পঙ্ক্তি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত? সঠিক উত্তর ১০ ‘আমার সোনার বাংলা’ রবিন্দ্রসঙ্গীতের প্রথম ১০ পঙক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত। ‘আমার সোনার বাংলা’ গান্টির গীতিকার ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরধের আন্দোলনের সময় পূর্ব ও পশ্চিম বঙ্গকে একীভূত ক্রার উদ্দেশ্যে এ গানটি রচনা করেন। গানটি ১৯০৫ সালের ৭ আগস্ট কোলকাতায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সমাবেশে প্রথম গাওয়া হয়।
'Proclaim' means:
Correct Answer:
B: declare
Explanation:
'Proclaim' means: Correct Answer declare Option গুলোর মধ্যে option (ক) ‘pronounce’ অর্থ উচ্চারণ করা, (খ) declare অর্থ ঘোষণা করা, (গ) announce অর্থও ঘোষণা করা, এবং (ঘ) circulate অর্থ প্রচার করা। Oxford Dictionary অনুযায়ী proclaim - এর synonym হচ্ছে declare। আর এরা উভয়েই official ঘোষণার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
Fill in the gap: "He is good__fishing."
Correct Answer:
C: at
Explanation:
Fill in the gap: "He is good__fishing." Correct Answer at প্রশ্নে দেয়া হয়েছে ‘He is good in/about/at /on fishing’. অর্থাৎ ‘সে মাছ ধরায় পারদর্শী। এখানে option (ক) তে দেয়া আছে in অর্থাৎ ‘He is goof in fishing’ - সঠিক নয়। কারণ weak - এর পর in বসে good এর পর নয়। Option (খ) তে প্রদত্ত about কে ব্যবহার করলেও তা সঠিক হয় না। কারণ ‘মাছ ধরা সম্পর্কে’ কোনো অর্থ প্রকাশ করতে পারে না। option (গ) তে প্রদত্ত at ব্যবহার করা হলে তা যথাযথ অর্থ প্রকাশ করে। কারণ good এর পর দক্ষতা বুঝালে ইংরেজিতে at হয়। কিন্তু option (ঘ) তে প্রদত্ত on ব্যবহার করলে অর্থ হবে ‘সে মাছ ধরার উপর ভাল’। সুতরাং সঠিক উত্তর (গ) অর্থাৎ ‘He is good in at fishing’।
"We discussed the hazardous journey ahead of us" Here 'hazardous' means:
Correct Answer:
C: dangerous
Explanation:
"We discussed the hazardous journey ahead of us" Here 'hazardous' means: Correct Answer dangerous প্রশ্নে hazardous বা বিপদ সংকুলের সমার্থক শব্দ জানতে চাওয়া হয়েছে। Option (ক) তে দেয়া আছে enjoyable অর্থাৎ উপভোগ্য, (খ) তে দেয়া আছে approaching অর্থাৎ নিকটবর্তী হওয়া, (গ) তে দেয়া আছে dangerous অর্থাৎ বিপজ্জনক এবং (ঘ) তে দেয়া আছে comfortable অর্থাৎ আরামদায়ক। সুতরাং সঠিক উত্তর হবে (গ)।
'Camouflage' means:
Correct Answer:
A: disguise
Explanation:
'Camouflage' means: Correct Answer disguise Camouflage শব্দটির অর্থ ছদ্মবেশ ধারণ করা। আবার প্রদত্ত option গুলোর মধ্যে option (ক) তে প্রদত্ত disguise এর অর্থ হলো ছদ্মবেশ ধারন করা, (খ) তে প্রদত্ত difficult - এর অর্থ জটিল, (গ) তে প্রদত্ত heavy অর্থ ভীষন বা ভারী এবং (ঘ) তে dangerous প্রদত্ত অর্থ বিপজ্জনক। এক্ষেত্রে option (ক) সঠিক উত্তর।
Which one is different from the rest?
Correct Answer:
B: Tree
Explanation:
Which one is different from the rest? Correct Answer Tree প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, option গুলোতে প্রদত্ত কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা। Option (ক) তে দেয়া আছে Horse যার অর্থ অশ্ব বা ঘোড়া, (খ) তে দেয়া আছে Tree অর্থাৎ গাছ বা বৃক্ষ, (গ) তে দেয়া আছে dog বা কুকুর এবং (ঘ) তে দেয়া আছে lion বা সিংহ। সুতরাং option গুলোর মধ্যে সহজেই প্রতীয়মান যে, option (খ) অর্থাৎ Tree অন্য সবগুলো থেকে আলাদা। তাই সঠিক উত্তর (খ)।
What is the antonym of 'cowardice'?
Correct Answer:
C: Bravery
Explanation:
What is the antonym of 'cowardice'? Correct Answer Bravery প্রদত্ত প্রশ্নে cowardice শব্দের অর্থ ভীরুতা। option গুলোর মধ্যে (ক) তে প্রদত্ত speed অর্থ গতি, (খ) তে প্রদত্ত sun অর্থ সূর্য, (গ) তে প্রদত্ত Bravery অর্থাৎ বীরত্ব এবং (ঘ) তে প্রদত্ত Speech অর্থ বক্তব্য। এক্ষেত্রে সঠিক উত্তর (গ) অর্থাৎ Bravery, যা প্রশ্নে প্রদত্ত cowardile শব্দের বিপরীত শব্দ।
Fill in the gap: John is as cunning as ___
Correct Answer:
B: fox
Explanation:
Fill in the gap: John is as cunning as ___ Correct Answer fox প্রদত্ত প্রশ্নে John একজন ব্যক্তি যার সঙ্গে একটা প্রাণীর চতুরতার তুলনা করা হয়েছে। প্রদত্ত Option গুলোর মধ্যে (ক) তে দেয়া আছে lion, option (খ) তে দেয়া আছে fox, option (গ) তে দেয়া আছে hare এবং Option (ঘ) তে দেয়া আছে বাঘ বা Tiger. Option (ক), (গ) এবং (ঘ) তে প্রদত্ত প্রাণীগুলো অর্থাৎ সিংহ, খ্রগোস এবং বাঘ এই তিনটিকে চতুর বলে ধরা হয় না। বরং option (খ) তে প্রদত্ত শিয়ালকেই একমাত্র চতুর বলে ধরা হয়। প্রদত্ত প্রশ্ন মতে ‘John is as cunning as fox অর্থাৎ ‘জন শিয়ালের মতই চতুর’ সঠিক জবাব। সুতরাং সঠিক উত্তর (খ)। তবে এখানে fox - এর পূর্বে article a’কে ব্যবহার করে প্রকৃত শুদ্ধ বাক্যটি হবে - John is as cunning as a fox.
What is the synonym of 'bold'?
Correct Answer:
A: Brave
Explanation:
What is the synonym of 'bold'? Correct Answer Brave ‘Bold’ এর অর্থ সাহসী। Option গুলোর মধ্যে (ক) তে প্রদত্ত Brave এর অর্থ সাহসী, (খ) তে প্রদত্ত Hard এর অর্থ শক্ত (গ) তে প্রদত্ত Sunny অর্থ রৌদ্রকরোজ্জ্বল এবং (ঘ) তে প্রদত্ত Mild এর অর্থা শান্ত বা কোমল। সুতরাং সঠিক্ উত্তর (ক) অর্থাৎ Brave.
Which one is feminine gender?
Correct Answer:
D: Nun
Explanation:
Which one is feminine gender? Correct Answer Nun Option (ক) তে প্রদত্ত Colt বা অশ্বশাবক হলো পুরুষবাচক, (খ) তে প্রদত্ত Hart হলো male deer বা stag অর্থাৎ পুরুষ হরিণ, (গ) তে প্রদত্ত Friar অর্থ হলো ধর্মযাজক এবং পুরুষবাচক, (ঘ) তে প্রদত্ত Nun হলো Monk বা সন্ন্যাসীর স্ত্রীবাচক শব্দ। সুতরাং এটিই সঠিক উত্তর।
Which one is masculine gender?
Correct Answer:
C: Ox
Explanation:
Which one is masculine gender? Correct Answer Ox প্রদত্ত option গুলোর মধ্যে (ক) cow অর্থ গাভী বা গরু যা স্ত্রীবাচক শব্দ এবং এর পুংলিঙ্গ হলো Ox বা ষাঁড়, (খ) Bitch শব্দের অর্থ কুকুরী যার পুংলিঙ্গ dog বা কুকুর, (গ) Ox পুরুষবাচক শব্দ যার অর্থ ষাঁড় এবং স্ত্রীবাচক cow বা গাভী এবং (ঘ) Nun স্ত্রীবাচক শব্দ যার অর্থ সন্ন্যাসিনী এবং এর পুংলিঙ্গ হলো Monk বা সন্ন্যাসী। সুতরাং সঠিক উত্তর হবে (গ)।
Which one is in singular number
Correct Answer:
B: Criterion
Explanation:
Which one is in singular number Correct Answer Criterion প্রদত্ত Option গুলোর মধ্যে (ক) তে প্রদত্ত Phenomena শব্দটি phenomenon শব্দটির plural, যার অর্থ ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু, (খ) তে প্রদত্ত criterion শব্দটি singular যার অর্থ বিচারের নীতি, (গ) তে প্রদত্ত শব্দটি Oasis - এর plural যার অর্থ মরুদ্যান এবং (ঘ) তে প্রদত্ত Ultimata শব্দটি Ultimatum এর plural যার অর্থ চরমপ্ত্র। সুতরাং সঠিক উত্তর (গ)।
The word 'independence' is:
Correct Answer:
B: a noun
Explanation:
The word 'independence' is: Correct Answer a noun Independence শব্দটি Noun এবং এর verb হলো independ, Adjective হলো independent এবং Adverb হলো independently। সুতরাং সঠিক উত্তর (খ)।
'মনপুরা ৭০' কি?
Correct Answer:
ক: একটি চিত্রকর্ম
Explanation:
'মনপুরা ৭০' কি? সঠিক উত্তর একটি চিত্রকর্ম ‘মনপুরা ৭০’ শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা একটি চিত্রকর্ম; তার অন্যান্য চিত্রকর্মের মধ্যে উল্লেখযোগ্য হলোঃ ম্যাডোনা - ৪৩, সংগ্রাম, মইটানা, নবান্ন প্রভৃতি।
"I called for this his explanation." Here 'call for' means:
Correct Answer:
A: demand
Explanation:
"I called for this his explanation." Here 'call for' means: Correct Answer demand ‘Call for’ অর্থ ‘দাবি করা। প্রদত্ত option গুলোর মধ্যে option (ক) তে প্রদত্ত demand শব্দটির বাংলা ‘দাবি করা’, (খ) তে প্রদত্ত want হলো চাওয়া বা অভাব, (গ) তে প্রদত্ত expect শব্দটির অর্থ আশা করে এবং (ঘ) তে প্রদত্ত hopeঅর্থ আশা করা। সুতরাং প্রশ্নানুসারে সঠিক উত্তর (ক) ।
Fill in the gap: "He was accused __ theft."
Correct Answer:
C: of
Explanation:
Fill in the gap: "He was accused __ theft." Correct Answer of প্রশ্নে দেয়া আছে ‘He was accused for/with/of/from theft’, অর্থাৎ তিনি চুরির দায়ে অভিযুক্ত। উল্লেখ্য, accused of একটি appropriate preposition. তাই option (ক), (খ) এবং (ঘ) সঠিক নয়। সঠিক উত্তর (গ)।
The phrase 'At a stretch' means:
Correct Answer:
B: without break
Explanation:
The phrase 'At a stretch' means: Correct Answer without break ‘At a stretch’ অর্থ একটানা। প্রদত্ত option গুলোর মধ্যে (ক) তে প্রদত্ত irregularly অর্থ অনিয়মিতভাবে, option (খ) তে প্রদত্ত without break অর্থ বিরতিহীন, (গ) তে প্রদত্ত decaying অর্থ বিলুপ্ত প্রায় এবং (ঘ) তে প্রদত্ত long way - এর অর্থ দীর্ঘপথ। সুতরাং সঠিক উত্তর (খ)।
The word 'posterity' means:
Correct Answer:
A: later generation
Explanation:
The word 'posterity' means: Correct Answer later generation Posterity অর্থ ভবিষ্যৎ বংশধর। Option গুলোর মধ্যে option (ক) তে প্রদত্ত later generation অর্থ পরবর্তী প্রজন্ম, (খ) তে প্রদত্ত prosperity অর্থ হলো সাফল্য, (গ) তে প্রদত্ত present time অর্থ বর্তমান সময় এবং (ঘ) তে প্রদত্ত past days মানে বিগত দিনগুলো। সুতরাং সঠিক উত্তর (ক)।
What is the noun form of 'stupid'?
Correct Answer:
A: Stupidity
Explanation:
What is the noun form of 'stupid'? Correct Answer Stupidity Stupid শব্দটি মূলত adjective এবং এর বাংলা হলো নির্বোধ। প্রদত্ত option গুলোর মধ্যে (ক) তে প্রদত্ত sti[odotu হলো Noun যার অর্থ নির্বুদ্ধিতা, (খ) তে প্রদত্ত Idiot শব্দটি adjective এবং এর অর্থ নির্বোধ, (গ) তে প্রদত্ত stulpendous একটি adjective যার অর্থ বিশাল এবং (ঘ) তে প্রদত্ত stupefy হলো একটি verb যার অর্থ বোকা বানানো। সুতরাং সঠিক উত্তর (ক)।
সিরডাপ-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: ঢাকা
Explanation:
সিরডাপ-এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর ঢাকা দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়নের উদ্দেশ্যে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৬ টি সদস্য রাষ্ট্র নিয়ে ৬ জুলাই ১৯৭৯ সিরডাপ যাত্রা শুরু করে। বর্তমানে এ সংস্থার সদস্য সংখ্যা ১৫ এবং সদর দপ্তর ঢাকা (চামেলী হাউস, সুপ্রিম কোর্টের সামনে) ।
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত ?
Correct Answer:
ক: তুরস্কে
Explanation:
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত ? সঠিক উত্তর তুরস্কে ট্রয় নগরীর সাথে মহাবীর হেক্টরের বীরত্ব ও আত্মত্যাগের ইতিহাস জড়িয়ে রয়েছে। সুন্দরী হেলেনকে কেন্দ্র করে সংঘটিত এ যুদ্ধে হেক্টরকে পরাস্ত করে গ্রিকরা ট্রয় নগরি দখল করে আগুন ধরিয়ে দেয়। ট্রয় গ্রিসে অবস্থিত বলে কেউ কেউ বলে থাকেন। তথ্যটি সঠিক নয়। নগরটি তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলের কানাক্কাল প্রদেশের নিকটে অবস্থিত।
The word 'respond' is:
Correct Answer:
B: a verb
Explanation:
The word 'respond' is: Correct Answer a verb প্রশ্নে ‘respond’ অর্থাৎ ‘সাড়া দেয়া’। Option (ক), (গ) এবং (ঘ) সঠিক ন্য। কারণ সাড়া দেয়া বলতে কোনো কাজ করা বুঝায় অর্থাৎ verb. তাই সঠিক উত্তর হলো (খ) ।
The word 'genocide' means-
Correct Answer:
C: mass killing
Explanation:
The word 'genocide' means- Correct Answer mass killing Genocide শব্দটির অর্থ গণহত্যা। প্রদত্ত option গুলোর মধ্যে (ক) তে প্রদত্ত mass grave অর্থ গণকবর, (খ) তে প্রদত্ত mass gathering অর্থ গণ জমায়েত, (গ) তে প্রদত্ত mass killing হলো গ্ণহত্যা এবং (ঘ) তে প্রদত্ত mass attendance হলো গণ উপস্থিতি। সুতরাং সঠিক উত্তর (গ)।
Which is the correct spelling?
Correct Answer:
C: commitment
Explanation:
Which is the correct spelling? Correct Answer commitment Correct spelling - Commitment: ( Noun) the state or quality of being dedicated to a cause, activity, etc. "the company's commitment to quality" Similar: dedication, devotion, allegiance, loyalty, faithfulness, fidelity.
"White colour job" means:
Correct Answer:
D: a job without manual labour
Explanation:
"White colour job" means: Correct Answer a job without manual labour প্রশ্নে ‘White colour job’ pharase টির অর্থ ‘কায়েক শ্রমহীন কাজ’। বাংলা অর্থানুসারে (ঘ) তে প্রদত্ত ‘a job without manual labour’ সঠিক উত্তর।
Which one is connected to complain?
Correct Answer:
C: Lodge
Explanation:
Which one is connected to complain? Correct Answer Lodge প্রশ্নে প্রদত্ত complain শব্দটির বাংলা হলো ‘অভিযোগ করা’। Option (ক) তে প্রদত্ত Dodge এর অর্থ ছলনা, (খ) তে প্রদত্ত Hodge বলে কোনো শব্দ নেই, (গ) তে প্রদত্ত Lodge এর অর্থ অভিযোগ করা এবং (ঘ) তে প্রদত্ত Grudge এর অর্থ ঈর্ষা বা ঘৃণা করা। সুতরাং সঠিক উত্তর (গ) ।
নিচের কোনটি সাংবিধানিক পদ নয়?
Correct Answer:
ঘ: চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ড
Explanation:
নিচের কোনটি সাংবিধানিক পদ নয়? সঠিক উত্তর চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ড সাংবিধানিক পদ বলতে বোঝায় যেসব সংবিধানে উল্লেখ আছে সেসব সংস্থার শীর্ষস্থানীয় পদসমূহকে। যেমনঃ প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ।
১৭ মার্চ, ১৯২০ কি কারণে স্মরণীয় ?
Correct Answer:
গ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস
Explanation:
১৭ মার্চ, ১৯২০ কি কারণে স্মরণীয় ? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়।
ঐতিহাসিক 'ছয়দফা' কে ঘোষণা করেন?
Correct Answer:
ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
ঐতিহাসিক 'ছয়দফা' কে ঘোষণা করেন? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫ - ৬ ফেব্রুয়ারী লাহোরে বিরোধী দল গুলোর এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয় । উক্ত সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক , অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সম্বলিত ৬ দফাভিত্তিক ঘোষণা উত্থাপন বা পেশ করেন । এটাই ইতিহাসে ‘ছয় দফা কর্মসূচি’ নামে পরিচিত ।
ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায় ?
Correct Answer:
গ: ২০০০
Explanation:
ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায় ? সঠিক উত্তর ২০০০ ১৯৯৭ সালে ষষ্ঠ আইসিসি ট্রফি জয়ের পর বাংলাদেশ টেষ্ট স্ট্যাটাস প্রাপ্তির আবেদন জানায়। ২০০০ সালের জুন মাসে আনুষ্ঠিত আইসিসির সভায় বাংলাদেশকে টেস্ট সদস্যপদ প্রদানের ব্যাপারে আলোচনা করা হয় এবং ২৬ জুন ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে পূর্ণ সদস্যপদ প্রদান করা হয়। উল্লেখ্য বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে ১৯৯৭ সালের ১৬ জুন।
বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকার সমূহ বলবৎ করার জন্য কোনো সংক্ষুদ্ধ ব্যক্তি কোন অনুচ্ছেদ বলে আদালতে আবেদন করতে পারে?
Correct Answer:
গ: ১০২
Explanation:
বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকার সমূহ বলবৎ করার জন্য কোনো সংক্ষুদ্ধ ব্যক্তি কোন অনুচ্ছেদ বলে আদালতে আবেদন করতে পারে? সঠিক উত্তর ১০২ বাংলাদেশ সংবিধানের ৬ষ্ঠ ভাগের ১০২(১) অনুচ্ছেদে বলা হয়েছে কোনো ক্ষুদ্ধ ব্যক্তির আবেদনক্রমে সংবিধানের তৃতীয় ভাগে বর্ণিত অধিকারগুলোর যে কোনো একটি বলবৎ করার জন্য প্রজাতন্ত্রের বিষয়ের সঙ্গে সম্পর্কিত কোনো দায়িত্ব পালনকারী ব্যক্তি সহ যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে হাইকোর্ট বিভাগ উপযুক্ত নির্দেশ বা আদেশ প্রদান করতে পারবেন ।