Assistant Revenue Officer, National Board of Revenue MCQs
Showing 50 questions (Total: 148)
জাতিসংঘের ইউরোপীয় দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: জেনেভা
Explanation:
জাতিসংঘের ইউরোপীয় দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর জেনেভা জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এবং ইউরোপীয় দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়। লন্ডনে IMO, Amnesty Intermational, Oxfam ফ্রান্সের প্যারিসে UNESCO - এর সদর দপ্তর অবস্থিত। রোমে FAO, IFAD, WEP - এর সদর দপ্তর অবস্থিত।
বিশ্বে সবচেয়ে বেশি তেল রিজার্ভ রয়েছে কোন দেশে?
Correct Answer:
ক: সৌদি আরব
Explanation:
বিশ্বে সবচেয়ে বেশি তেল রিজার্ভ রয়েছে কোন দেশে? সঠিক উত্তর সৌদি আরব প্রশ্নানুযায়ী তেল রিজার্ভে শীর্ষ দেশ সৌদি আরব। ওপেকের তথ্যানুযায়ী বর্তমানে তেল রিজার্ভে শীর্ষ দেশ ভেনিজুয়েলা (২৯৬.৫০ বিলিয়ন ব্যারেল), দ্বিতীয় সৌদি আরর ২৬৪.৫২ বিলিয়ন ব্যারেল।
'We shall establish a college very soon.' Which indicates the word 'establish'?
Correct Answer:
D: set up
Explanation:
'We shall establish a college very soon.' Which indicates the word 'establish'? Correct Answer set up Establish (v) অর্থ প্রতিষ্ঠা করা বা স্থাপন করা। অন্যদিকে, set up অর্থও স্থাপন করা বা প্রতিষ্ঠা করা।
She was so constant - me!
Correct Answer:
D: to
Explanation:
She was so constant - me! Correct Answer to Constant to = loyal or faithful
'Maiden speech' is the-
Correct Answer:
A: first speech
Explanation:
'Maiden speech' is the- Correct Answer first speech কিছু দেশের Parliament - এ এমপিদের প্রথম বক্তৃতাকে maiden Speech বলে
What is the passive form of the sentence- 'Give the order'?
Correct Answer:
B: Let the order be given
Explanation:
What is the passive form of the sentence- 'Give the order'? Correct Answer Let the order be given Give the order(active) = Let the order be given(passive) Rule: আদেশ /উপদেশ বোঝালে Let + object কে subject + be + verb এর past participle form + extension
The female of a horse is called-
Correct Answer:
D: a mare
Explanation:
The female of a horse is called- Correct Answer a mare Stallion - ঘোটক Mare - ঘোটকী Buck - হরিণ Doe - হরিণী
The antonym of the word 'delete' is-
Correct Answer:
A: insert
Explanation:
The antonym of the word 'delete' is- Correct Answer insert Delete - বাদ দেয়া insert - ঢোকানো acquit - মুক্তি দেওয়া contract - চুক্তি overt - প্রতক্ষ্য Delete এর বিপরীত হচ্ছে insert
'Handy' is the synonym of-
Correct Answer:
D: useful
Explanation:
'Handy' is the synonym of- Correct Answer useful Handy - কুশলী, উপকারী Comfortable - আরামদায়ক necessary - দরকারী convenient to handle - সুবিধাজনক useful - উপকারী চারটি অপশনের মধ্যে useful বেশি যুক্তিগত।
What is the meaning of 'six of one, and half dozen of another'?
Correct Answer:
B: Negligible difference
Explanation:
What is the meaning of 'six of one, and half dozen of another'? Correct Answer Negligible difference এটি একটি প্রবাদ যার অর্থ দ্বারা খুবই সামান্য পার্থক্য বা negligible difference প্রকাশ করা হয়।
'I found the (worse) condition'.The braket word is-
Correct Answer:
B: comparative
Explanation:
'I found the (worse) condition'.The braket word is- Correct Answer comparative Bad শব্দটির Comparative এবং Superlative হচ্ছে যথাক্রমে worse এবং worst.
What is the verb form of danger?
Correct Answer:
C: endanger
Explanation:
What is the verb form of danger? Correct Answer endanger Dangerous - Adjective Dangerously - Adverb Endanger - verb
He had written the book before he-
Correct Answer:
A: retired
Explanation:
He had written the book before he- Correct Answer retired He had written the book before he retired. Rule: past perfect tense + before + past indefinite tense
Instead of 'continue' we can say-
Correct Answer:
D: carry on
Explanation:
Instead of 'continue' we can say- Correct Answer carry on Instead of 'continue ' we can say "carry on" continue - চালিয়ে যাওয়া carry on - চালিয়ে যাওয়া
The sentence "This school was built in 1971" is-
Correct Answer:
C: passive
Explanation:
The sentence "This school was built in 1971" is- Correct Answer passive The school was built in 1971 - is a passive voice because মূল verb এর পরে verb এর past participle form আছে।
His conduct admits - no excuse.
Correct Answer:
C: of
Explanation:
His conduct admits - no excuse. Correct Answer of His conduct admits of no excuse. admit of - স্বীকার করা।
Proclaim means-
Correct Answer:
C: declare
Explanation:
Proclaim means- Correct Answer declare proclaim - প্রচার করা pronounce - উচ্চারণ করা announce - ছাপানো circulated - রটানো declare - ঘোষণা করা proclaim এর সাথে মিল আছে declare এর। তাই উত্তর হবে declare.
A farmer had 17 cows. All but 9 died. How many were left alive?
Correct Answer:
B: 9
Explanation:
A farmer had 17 cows. All but 9 died. How many were left alive? Correct Answer 9 যেহেতু ১৭ টা গরুর মধ্যে সবাই মারা গেছে ৯ টা গরু বাদে, তাই জীবিত গরুর সংখ্যা ৯।
'Prior to' means-
Correct Answer:
C: before
Explanation:
'Prior to' means- Correct Answer before Prior to - পূর্বে before - পূর্বে /আগে তাই উত্তর হবে before
৬ দফা দাবি প্রথম কোথায় উথাপন করা হয়?
Correct Answer:
গ: লাহোরে
Explanation:
৬ দফা দাবি প্রথম কোথায় উথাপন করা হয়? সঠিক উত্তর লাহোরে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর অব্যাহত বৈষম্য ও শোষণনীতির ফলে পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে 1966 সালের 5 - 6 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচন কমিটির সভা অনুষ্ঠিত হয়। 5 ফেব্রুয়ারি উক্ত সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা দাবি সম্মিলিত 6 দফা কর্মসূচি প্রথম বক্ত করেন। 18 মার্চ 1966 এ 6 দফা কর্মসূচি আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে গৃহীত হয়।
বেগম রোকেয়ার জন্মস্থান কোন জেলায়?
Correct Answer:
ক: রংপুর
Explanation:
বেগম রোকেয়ার জন্মস্থান কোন জেলায়? সঠিক উত্তর রংপুর রোকেয়া সাখাওয়াত হোসেন বেগম রোকেয়া নামে অধিক পরিচিত; ৯ ডিসেম্বর ১৮৮০ - ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। ২০০৪ খ্রিষ্টাব্দে বিবিসি বাংলার 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন বেগম রোকেয়া।
নোবেল পুরস্কার বিজয়ী প্রথম বাঙ্গালীর নাম কি?
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
নোবেল পুরস্কার বিজয়ী প্রথম বাঙ্গালীর নাম কি? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০১ সালে নোবেল পুরস্কার প্রচলনের পর থেকে ২০১৯ পর্যন্ত ৪ জন বাঙালি ব্যক্তিত্ত্ব এই পুরস্কার জয় করেছেন। সর্বপ্রথম বাঙালি হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯১৩ সালে, সাহিত্যে। পরবর্তীতে ১৯৯৮ সালে অমর্ত্য সেন অর্থনীতিতে এবং ২০০৬ সালে ড. মুহাম্মদ ইউনূস শান্তিতে এই পুরস্কার জয় করেন। ২০১৯ সালে পুনরায় অর্থনীতিতে নোবেল পান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
কোনটি 'চিরশান্তির' শহর নামে পরিচিত?
Correct Answer:
খ: রোম
Explanation:
কোনটি 'চিরশান্তির' শহর নামে পরিচিত? সঠিক উত্তর রোম রোম নীরব শহর, চির শান্তির শহর, পোপের শহর এবং সাত পাহাড়ের শহর নামে পরিচিত। সুইজারল্যান্ড রাজধানী জেনেভা।
মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
Correct Answer:
গ: ১১ টি
Explanation:
মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? সঠিক উত্তর ১১ টি ১৯৭১ সালে সংগঠিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচলনায় অস্থায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের সমগ্র ভূখণ্ডকে ১১টি যুদ্ধক্ষেত্র বা সেক্টরে ভাগ করা হয়।
'গম্ভীরা' বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত?
Correct Answer:
খ: রাজশাহী
Explanation:
'গম্ভীরা' বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত? সঠিক উত্তর রাজশাহী গম্ভীরা বাংলার লোকসঙ্গীতের অন্যতম একটি ধারা। পশ্চিমবঙ্গের মালদহ জেলা ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে গম্ভীরার প্রচলন রয়েছে। গম্ভীরা দলবদ্ধভাবে গাওয়া হয়। এটি বর্ণনামূলক গান। পশ্চিমবঙ্গের মালদহ জেলা অঞ্চলে গম্ভীরার মুখোশ পরে গম্ভীরা গানের তালে গম্ভীরা নৃত্য পরিবেশন করা হয়৷ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা অঞ্চলের গম্ভীরার মুখ্য চরিত্রে নানা - নাতি খুব জনপ্রিয়।
পাবলো পিকাসো কোথায় জন্মগ্রহণ করেন?
Correct Answer:
ঘ: স্পেন
Explanation:
পাবলো পিকাসো কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর স্পেন পাবলো পিকাসো ছিলেন একজন স্প্যানিশ চিত্রশিল্পী, ভাস্কর, প্রিন্টমেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকারী, কবি এবং নাট্যকার। বিংশ শতাব্দীর একজন বিখ্যাত এবং অত্যন্ত প্রভাবশালী শিল্পী হিসেবে তিনি কিউবিস্ট আন্দোলনের সহ - প্রতিষ্ঠাতা, গঠনকৃত ভাস্কর্যের উদ্ভাবন, কোলাজের সহ - উদ্ভাবন, এবং চিত্রশৈলীর বিস্তৃত ভিন্নতার কারণে অধিক পরিচিতি লাভ করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে?
Correct Answer:
গ: জর্জ ওয়াশিংটন
Explanation:
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে? সঠিক উত্তর জর্জ ওয়াশিংটন জর্জ ওয়াশিংটন (ফেব্রুয়ারি ২২, ১৭৩২– ডিসেম্বর ১৪, ১৭৯৯) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি। তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধ - এ কন্টিনেন্টাল আর্মির সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন। তাকে মার্কিন যুক্তরাষ্ট্র গঠনের প্রধান বলে উল্লেখ করা হয় এবং তিনি তার জীবদ্দশায় এবং এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক হিসেবে পরিচিত।
সবচেয়ে বেশি পামওয়েল উৎপন্ন হয় কোথায়?
Correct Answer:
ঘ: মালয়েশিয়া
মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি?
Correct Answer:
গ: ত্বক
Explanation:
মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি? সঠিক উত্তর ত্বক মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ ত্বক। ত্বক হচ্ছে মেরুদন্ডী প্রাণীর বহিরাঙ্গিক একটি অংশ যা প্রকৃতপক্ষে একটি নরম আবরণ এবং দেহকে আবৃত করে রাখে। এটি প্রাণিদের ভিতরের অংশগুলোকে রক্ষা করে। স্তন্যপায়ীদের ত্বকে লোম বা ছোট চুল থাকে। ত্বক পারিপার্শ্বিক পরিবেশের সাথে সংযোগ স্থাপন করে এবং বাহ্যিক প্রভাবের বিরুদ্ধে এটি দেহের প্রাথমিক রক্ষক।
কোন রঙ বেশি দূর থেকে দেখা যায়?
Correct Answer:
খ: লাল
Explanation:
কোন রঙ বেশি দূর থেকে দেখা যায়? সঠিক উত্তর লাল লাল রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো বেশি দূর থেকে দেখা যায়। তাই লাল আলো বেশি দূর থেকে দেখা যায়। এ কারণে বিভিন্ন ধরনের সিগন্যাল তৈরির ক্ষেত্রে লাল আলোকে প্রাধান্য দেওয়া হয়।
ইন্টারনেট কবে থেকে চালু হয়?
Correct Answer:
ঘ: ১৯৬৯ সাল
Explanation:
ইন্টারনেট কবে থেকে চালু হয়? সঠিক উত্তর ১৯৬৯ সাল ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ দেশের চারটি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষামুলকভাবে একটি নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করে। প্রাথমিকভাবে এর নাম দেওয়া হয় ARPANET । মূলত এটিই ছিল পৃথিবীতে চালু হওয়া Internet ।
চর্যাপদের আদি কবি-
Correct Answer:
খ: লুইপা
Explanation:
চর্যাপদের আদি কবি- সঠিক উত্তর লুইপা বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হল চর্যাপদ। চর্যাপদে 23, মতান্তরে 24 জন কবি ছিলেন। চর্যাপদের প্রথম পদটি লুইপা রচনা করেন। সেই হিসেবে তাকেই চর্যাপদের আদি কবি বলা হয়। তবে চর্যাপদের কবিদের মধ্যে সর্বাধিক পদ রচনা করেন কাহ্ননপা। তিনি মোট 13 টি পদ রচনা করেন। উল্লেখ্য ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের প্রাচীনতম কবি হলেন শবরপা।
রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি-
Correct Answer:
ঘ: শাহ মুহম্মদ সগীর
Explanation:
রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি- সঠিক উত্তর শাহ মুহম্মদ সগীর মধ্যযুগের প্রথম মুসলমান কবি শাহ মুহাম্মদ সগীর রোমান্টিক প্রণয়োপখ্যান ধারার প্রথম কবি কবি। তাঁর রচিত ইউসুফ - জুলেখা কাব্যটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপখ্যান।
ব্যাকরণ ভাষাকে কী নির্দেশ করে?
Correct Answer:
ঘ: ভাষাকে বর্ণনা করতে
Explanation:
ব্যাকরণ ভাষাকে কী নির্দেশ করে? সঠিক উত্তর ভাষাকে বর্ণনা করতে ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। অর্থাৎ ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে সঠিকভাবে।
কোনটি গ্রীক শব্দ?
Correct Answer:
গ: দাম
Explanation:
কোনটি গ্রীক শব্দ? সঠিক উত্তর দাম প্রদত্ত অপশন গুলোর মধ্যে দাম হল গ্রিক শব্দ। লিচু, লুঙ্গি ও চাবি যথাক্রমে চীনা, বার্মি ও পর্তুগিজ শব্দ।
'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন?
Correct Answer:
গ: অক্ষরকুমার দত্ত
Explanation:
'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন? সঠিক উত্তর অক্ষরকুমার দত্ত তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক হলেন অক্ষয়কুমার দত্ত।
কোন গল্পটিতে মুসলমান চরিত্র আছে?
Correct Answer:
ঘ: কাবুলিওয়ালা
Explanation:
কোন গল্পটিতে মুসলমান চরিত্র আছে? সঠিক উত্তর কাবুলিওয়ালা "কাবুলিওয়ালা" রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছোট গল্প। এটি ১৮৯২ সালে প্রকাশিত হয়। গল্পে আফগান থেকে আসা এক মুসলমান ফল বিক্রেতার সাথে বাঙালি একজন লেখকের ছোট মেয়ের পরিচয় হয় এবং সে তাকে আফগানে ফেলে আসা ছোট মেয়ের মত ভালোবাসে।
শাহনামা কোথাকার মহাকাব্য?
Correct Answer:
গ: পারস্য
Explanation:
শাহনামা কোথাকার মহাকাব্য? সঠিক উত্তর পারস্য পারস্যের মহাকাব্য হলো 'শাহনামা' । ফেরদৌসী ফারসি ভাষায় রচিত এ মহাকাব্যটি বাংলায় অনুবাদ করেন মোজাম্মেল হক।
কোনটি রামরাম বসুর লেখা?
Correct Answer:
ক: লিপিমালা
Explanation:
কোনটি রামরাম বসুর লেখা? সঠিক উত্তর লিপিমালা ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত কেরি সাহেবের মুন্সী নামে পরিচিত রামরাম বসুর লেখা গ্রন্থ হল 'লিপিমালা' (১৮০২)। 'হিতোপদেশ' 'বত্রিশ সিংহাসন' গ্রন্থ লেখেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 'তেতো ইতিহাস' গ্রন্থটির লেখক হলেন চণ্ডীচরণ মুনশী।
তাম্বুল শব্দের অর্থ-
Correct Answer:
ক: পান
Explanation:
তাম্বুল শব্দের অর্থ- সঠিক উত্তর পান তাম্বুল শব্দের অর্থ - পান। তাম্বুল শব্দের অর্থ - পান পাতা; কুইড (সুপারি - পাতা, চুন, কেটেকু, আরকা - বাদাম ইত্যাদি দিয়ে তৈরি)
নেমোসিস নাটক লিখেছেন-
Correct Answer:
গ: নুরুল মোমেন
Explanation:
নেমোসিস নাটক লিখেছেন- সঠিক উত্তর নুরুল মোমেন নেমেসিস নাটক লিখেছেন নুরুল মোমেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে বাংলায় সংঘটিত মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত নাটক নেমেসিস। ১৯৪৪ সালে নাটকটি "শনিবারের চিঠি" পত্রিকায় প্রকাশিত হয়।
'রাইফেল রোটি আওরাত' কার রচনা?
Correct Answer:
গ: আনোয়ার পাশা
Explanation:
'রাইফেল রোটি আওরাত' কার রচনা? সঠিক উত্তর আনোয়ার পাশা লেখক আনোয়ার পাশা রচিত "রাইফেল রোটি আওরাত" একাত্তরের আনা ফ্রাংকের দিনলিপি। লেখক ২৫ মার্চের কালো রাত পেরোতে পারলেও ১৪ই ডিসেম্বর পার করতে পারেননি। তিনি ১৪ ডিসেম্বর শহীদ হন পাকিস্তানি ঘাতকদের হাতে।
রুদ্রমঙ্গল কী ধরনের রচনা?
Correct Answer:
ঘ: প্রবন্ধ
Explanation:
রুদ্রমঙ্গল কী ধরনের রচনা? সঠিক উত্তর প্রবন্ধ "রুদ্রমঙ্গল" - কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ। এটি তিনি ১৯২৩ সালে লিখেন।
'বটতলার উপন্যাস' কার রচনা?
Correct Answer:
খ: রাজিয়া খান
Explanation:
'বটতলার উপন্যাস' কার রচনা? সঠিক উত্তর রাজিয়া খান "বটতলার উপন্যাস " রচনা করেছেন প্রখ্যাত বাংলাদেশি সাহিত্যিক "রাজিয়া খান"। লেখালেখি ছাড়াও তিনি দীর্ঘদিন মঞ্চে অভিনয় করেছেন। তার পুরো নাম রাজিয়া খান আমিন হলেও তিনি লেখক রাজিয়া খান নামে পরিচিত।
হরতাল শব্দটি কোন ভাষার?
Correct Answer:
ঘ: গুজরাটি
Explanation:
হরতাল শব্দটি কোন ভাষার? সঠিক উত্তর গুজরাটি ওলন্দাজ - ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন। হিন্দি - খানাপিনা, মিঠাই, চানাচুর। তুর্কি - চাকর, চাকু, তোপ, দারোগা। গুজরাটি - খদ্দর, হরতাল।
কাজী নজরুল ইসলাম কত সালে সাহিত্যে একুশে পদক পান?
Correct Answer:
ক: ১৯৭৬
Explanation:
কাজী নজরুল ইসলাম কত সালে সাহিত্যে একুশে পদক পান? সঠিক উত্তর ১৯৭৬ ১৯৭৬ সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় আর এর পরের মাসে তিনি সম্মানসূচক "একুশে পদক" লাভ করেন।
'বায়ান্ন গলির এক গলি' কার রচনা-
Correct Answer:
খ: রাবেয়া খাতুন
Explanation:
'বায়ান্ন গলির এক গলি' কার রচনা- সঠিক উত্তর রাবেয়া খাতুন 'বায়ান্ন গলির এক গলি' কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের একটি উপন্যাস। তার অন্যান্য উপন্যাস - মধুমতি, সাহেববাজার, রাজারবাগ, শালিমারবাগ, জীবনের আর এক নাম ইত্যাদি।
বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা-
Correct Answer:
খ: সাত
Explanation:
বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা- সঠিক উত্তর সাত বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৭ টি যথাঃ অ, আ, ই, উ, এ, ও, অ্যা ।
প্রাচীন শব্দের বিপরীতার্থক শব্দ কী?
Correct Answer:
খ: অর্বাচীন
Explanation:
প্রাচীন শব্দের বিপরীতার্থক শব্দ কী? সঠিক উত্তর অর্বাচীন শব্দ - বিপরীত শব্দ নতুন - পুরাতন প্রাচীন - অর্বাচীন বর্তমান - অতীত
মহর্ষি কোন সমাস?
Correct Answer:
খ: কর্মধারয়
Explanation:
মহর্ষি কোন সমাস? সঠিক উত্তর কর্মধারয় কর্মধারয় সমাস: যে সমাসে পরপদের অর্থ প্রধারূপে প্রতীয়মান হয় এবং বিশেষণ পদের সাথে বিশেষ্য পদের সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: মহান যে ঋষি - মহর্ষি