Directorate of Technical Education (Store Keeper) MCQs
Showing 50 questions (Total: 71)
‘Botany’ is to ‘Plants’ as ‘Zoology’ is to-
Correct Answer:
D: animals
Explanation:
‘Botany’ is to ‘Plants’ as ‘Zoology’ is to- Correct Answer animals 'Botany’ অর্থ উদ্ভিদবিদ্যা আর 'Zoology' অর্থ প্রাণিবিদ্যা। 'Plants' অর্থ উদ্ভিদ আর ‘Animals' অর্থ প্রাণী। এখানে Botany আলোচনা করে Plants নিয়ে। আর Zoology আলোচনা করে Animals নিয়ে।
‘মাধ্যমিক’ এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
Correct Answer:
ঘ: মধ্যম + ষ্ণিক
একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার নয় গুণের সমান হয়। সংখ্যাটি কত?
Correct Answer:
গ: 9
Explanation:
একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার নয় গুণের সমান হয়। সংখ্যাটি কত? সঠিক উত্তর 9 ধরি, সংখ্যাটি = x .:.পরবর্তী স্বাভাবিক সংখ্যা = x + 1 প্রশ্নমতে, x2 + x = 9x + 9x2 - 8x - 9 = 0x2 - 9x + x - 9 = 0.:.x = 9
0.4×0.02×0.08= কত?
Correct Answer:
D: 0.00064
Explanation:
0.4×0.02×0.08= কত? Correct Answer 0.00064 এটা IQ থেকে করবেন। দেখুন দশমিকের পর ৫ ঘর আছে অপশন d) তে ।
আর্ন্তজাতিক আদালত কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: হেগে
Explanation:
আর্ন্তজাতিক আদালত কোথায় অবস্থিত? সঠিক উত্তর হেগে আন্তর্জাতিক আদালত ২৪ অক্টোবর ১৯৪৫ (কার্যক্রম শুরু ১৮ এপ্রিল ১৯৪৬) সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর দি হেগ, নেদারল্যান্ডসে। এই আদালতের বিচারকের সংখ্যা ১৫ জন এবং তাদের মেয়াদকাল ৯ বছর।
‘মধুর’ শব্দের বিপরীতার্থক শব্দ
Correct Answer:
খ: তিক্ত
১ বর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার?
Correct Answer:
গ: ৬.৪৫
Explanation:
১ বর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার? সঠিক উত্তর ৬.৪৫ আমরা জানি, ১ ইঞ্চি = ২.৫৪ সেঃমিঃ :: ১ বর্গ ইঞ্চি = (২.৫৪)২সেঃমিঃ = ৬.৪৫ বর্গ সেঃমিঃ
‘সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে’ বাক্যটিতে কি ধরনের ভুল আছে?
Correct Answer:
গ: বচন
Explanation:
‘সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে’ বাক্যটিতে কি ধরনের ভুল আছে? সঠিক উত্তর বচন বাক্যটিতে 'সকল ছাত্ররাই না হয়ে সকল ছাত্রই হলে নঠিক হতো।
এক ব্যক্তি ঘণ্টায় ৫ কিঃমিঃ বেগে কোন স্থানে গেল এবং ঘণ্টায় ৩ কিঃমিঃ বেগে ফিরে আসলে যাতায়াতের গতির গড় কত?
Correct Answer:
গ: ৩.৭৫ কি.মি.
Explanation:
এক ব্যক্তি ঘণ্টায় ৫ কিঃমিঃ বেগে কোন স্থানে গেল এবং ঘণ্টায় ৩ কিঃমিঃ বেগে ফিরে আসলে যাতায়াতের গতির গড় কত? সঠিক উত্তর ৩.৭৫ কি.মি. আমরা জানি, গড় গতিবেগ = ২xyx + y এখানে x = যাওয়ার বেগ = ৫ kmph :. y = আসার বেগ = ৩ kmph গড় গতিবেগ = ২×৫×৩৫ + ৩ = ৩০৮ = ৩.৭৫ kmph
Choose the word opposite in meaning: HATE
Correct Answer:
A: Admire
Explanation:
Choose the word opposite in meaning: HATE Correct Answer Admire Hate অর্থ ঘৃণা করা। Admire অর্থ প্রশংসা করা। Abhor অর্থ ঘৃণা করা। Concern অর্থ সম্পর্কযুক্ত করা। Loathe অর্থ দারুন অপছন্দ করা।
Choose the word opposite in meaning: LIABILITY
Correct Answer:
C: Assets
Explanation:
Choose the word opposite in meaning: LIABILITY Correct Answer Assets Liability (দায়) এর বিপরীত শব্দ হলো Assets (সম্পদ)। উল্লেখ্য, Debt অর্থ দায়; ঋণ; দেনা। ● Treasure অর্থ অত্যন্ত মূলবান সম্পদ বা ব্যক্তি। Property অর্থ সম্পত্তি।
Fill in the gap: He had a ------ headache
Correct Answer:
D: bad
Explanation:
Fill in the gap: He had a ------ headache Correct Answer bad খুব বা প্রচণ্ড মাথাব্যথা বা মাথাধরা অর্থে A bad headache ব্যবহৃত হয়। তবে ‘had' এর পরিবর্তে Severe/ splitting ইত্যাদিও ব্যবহার করা যায়। যেমনঃ I have a bad/ severe/ splitting headache. বাক্যের অর্থঃ তার তীব্র মাথা ধরেছে ।
Choose the best expressions of the meaning: ‘To put the cart before the horse’
Correct Answer:
C: to reverse the natural order of things
Explanation:
Choose the best expressions of the meaning: ‘To put the cart before the horse’ Correct Answer to reverse the natural order of things To put the cart before the horse অর্থ হলো প্রকৃতির নিয়মের ব্যতিক্রম ঘটানো। এটিকে বাংলা প্রবাদ হিসেবে বলা হয় ‘ঘোড়ার আগে গাড়ি যেতো। কিন্তু, To offer a person what he cannot eat অর্থ কাউকে এমন কিছু খাওয়ার প্রস্তাব করা যা সে খেতে পারে না। To force a person to do something অর্থ কাউকে জোর করে কোনো কিছু করানো। To raise obstacle অর্থ কাউকে ঝামেলা বাড়িয়ে তোলা।
Fill in the gap: Your conduct admits ------- no excuse
Correct Answer:
C: of
Explanation:
Fill in the gap: Your conduct admits ------- no excuse Correct Answer of Admit 4 Subject Abstract noun অথবা Impersonal হয় শুধুমাত্র তখনই Admit এরপরে ‘of’ বসে। কিন্তু, Admit এর Subject যখন Personal হয় তখন Admit এর পরে ‘of’ বসে না। যেমনঃ I admit no excuse. বাক্যের অর্থঃ তার আচরনের ক্ষমার অবকাশ নেই।
‘প্রিয়ংবদা’ যথার্থ কহিয়াছে’ বাক্যটি একটি
Correct Answer:
ক: অস্তিবাচক বাক্য
Explanation:
‘প্রিয়ংবদা’ যথার্থ কহিয়াছে’ বাক্যটি একটি সঠিক উত্তর অস্তিবাচক বাক্য যে বাক্যে কোনো ঘটনা, ভাব বা বক্তব্যের অস্তিত্ব বা হ্যাঁ সূচক অর্থ প্রকাশ পায় তাকে অস্তিবাচক বাক্য বলে। অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তরের ক্ষেত্রে নঞ অর্থে অব্যয় ব্যবহার করতে হয় এবং প্রয়োজনে অন্যান্য শব্দেরও সামান্য পরিবর্তন করতে হয়, বিশেষ করে বিপরীত শব্দ ব্যবহার করতে হয়। যেমনঃ অস্তিবাচকঃ তুমি অন্যায় করেছো। নেতিবাচকঃ তুমি ন্যায় করো নি
কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস?
Correct Answer:
ক: দুই সৈনিক
Explanation:
কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? সঠিক উত্তর দুই সৈনিক ‘দুই সৈনিক' (১৯৭৩) শওকত ওসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি বিখ্যাত উপন্যাস। 'ক্ষুধা ও আশা’ (১৯৬৪) উপন্যাসটি লিখেছেন আলাউদ্দিন আল আজাদ।
‘কাননে কুসুম কলি সকলি ফুটিল’ এই বাক্যে ‘কাননে’ কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণে ৭মী
Explanation:
‘কাননে কুসুম কলি সকলি ফুটিল’ এই বাক্যে ‘কাননে’ কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী ‘কাননে' শব্দের ‘এ’ (নে) ৭মী বিভক্তি। আর কানন অর্থ বাগান। অর্থাৎ এটি স্থানকে নির্দেশ করছে, তাই অধিকরণ কারক হবে।
‘সব ঝিনুকে মুক্তা মিলে না’ এই বাক্যে ‘ঝিনুক’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: অপাদানে ৭মী
Explanation:
‘সব ঝিনুকে মুক্তা মিলে না’ এই বাক্যে ‘ঝিনুক’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে ৭মী যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমনঃ বিচ্যুতঃ গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে। গৃহীতঃ সুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়। জাতঃ জমি থেকে ফসল পাই। খেজুর রসে গুড় হয়।
একই হার সুদে ৩০০ টাকার ৪ বছরের সুদ ও ৫০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ১৪৮ টাকা হলে, শতকরা বার্ষিক সুদের হার কত?
Correct Answer:
গ: ৪%
Explanation:
একই হার সুদে ৩০০ টাকার ৪ বছরের সুদ ও ৫০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ১৪৮ টাকা হলে, শতকরা বার্ষিক সুদের হার কত? সঠিক উত্তর ৪% ৩০০ টাকার ৪ বছরের সুদ বা ১,২০০ টাকার ১ বছরের সুদ। আবার ৫০০ টাকার ৫ বছরের সুদ বা ২,৫০০ টাকার ১বছরের সুদ (১,২০০ + ২,৫০০) টাকার ১ বছরের সুদ = ১৪৮ টাকা ১ টাকার ১ বছরের সুদ = ১৪৮৩৭০০ টাকা .:. ১০০ টাকার ১ বছরের সুদ = ১৪৮×১০০৩৭০০ টাকা = ৪ টাকা বা ৪%
x2-4x+3=0 হয়, তবে(x-2)2 এর মান কত?
Correct Answer:
খ: 1
Explanation:
x2-4x+3=0 হয়, তবে(x-2)2 এর মান কত? সঠিক উত্তর 1 দেওয়া আছে,x2 - 4x + 3 = 0x2 - 3x - x + 3 = 0x(x - 3) - 1(x - 3) = 0(x - 3)(x - 1) = 0অতএব,x - 3 = 0x = 3 এবং, x - 1 = 0x = 1 এখন,x = 3হল (x - 2)² = (3 - 2)² = 1² = 1 আবার, x = 1 হলে (x - 2)² = (1 - 2)² = - 1² = 1
একটি দানবাক্সে ৫০ পয়সা ও ২৫ পয়সার মোট ১০০টি মুদ্রা পাওয়া গেল। যদি বাক্সে ৪৫ টাকা জমা হয়ে থাকে তাহলে কোন প্রকারের মুদ্রা কতটি?
Correct Answer:
ক: ৫০ পয়সা ৮০, ২৫ পয়সা ২০
Explanation:
একটি দানবাক্সে ৫০ পয়সা ও ২৫ পয়সার মোট ১০০টি মুদ্রা পাওয়া গেল। যদি বাক্সে ৪৫ টাকা জমা হয়ে থাকে তাহলে কোন প্রকারের মুদ্রা কতটি? সঠিক উত্তর ৫০ পয়সা ৮০, ২৫ পয়সা ২০ ধরি, ৫০ পয়সার মুদ্রা আছে x টি ২৫ পয়সার মুদ্রা আছে (১০০ - x) টি প্রশ্নমতে, = xx2 + ১০০ - x 8৪ = ৪৫ ⇒২x + ১০০ - x৪ = ৪৫ ⇒ x + ১০০ = ১৮০ .:. x = ১৮০ - ১০০ = ৮০ অর্থাৎ ৫০ পয়সার মুদ্রা আছে = ৮০টি .:. ২৫ পয়সার মুদ্রা আছে = ১০০ - ৮০ = ২০টি।
x+y=2,x2+y2=4 হলেx3+y3 কত?
Correct Answer:
A: 8
Explanation:
x+y=2,x2+y2=4 হলেx3+y3 কত? Correct Answer 8 (x + y)2 = x2 + 2xy + y2>(x + y)2 = (x + y) + 2xy>(2)2 = 4 + 2xy>4 = 4 + 2xy>4 = 4 + 2xy>xy = 0>x3 + y3 = (x + y)[(x2 + y2) - xy]>(2)(4 - 0) = 2x4 = 8
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির 16 মিঃ এবং অপর দুটি বাহুর প্রতিটি 10 মিঃ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
Correct Answer:
গ: 48 ব.মি.
Explanation:
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির 16 মিঃ এবং অপর দুটি বাহুর প্রতিটি 10 মিঃ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সঠিক উত্তর 48 ব.মি. আমরা জানি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = b44a2 - b2; এখানে a হলো সমান সমান বাহুর দৈর্ঘ্য এবং b হলো ভূমি। ক্ষেত্রফল = b44a2 - b2 = 1644×(10)2 - 162 = 164400 - 256 = 164×144 = 16×124 = 48 বর্গমিটার
তিনটি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুইটির গুণফল ৯১, শেষ দুইটির গুণফল ১৪৩ হলে, সংখ্যা তিনটি কত?
Correct Answer:
ঘ: ৭, ১৩, ১১
Explanation:
তিনটি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুইটির গুণফল ৯১, শেষ দুইটির গুণফল ১৪৩ হলে, সংখ্যা তিনটি কত? সঠিক উত্তর ৭, ১৩, ১১ ৭ × ১৩ = ৯১; ১৩ × ১১ = ১৪৩
সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে
Correct Answer:
ঘ: ২৫ দিন
Explanation:
সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে সঠিক উত্তর ২৫ দিন সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে ২৫ দিন। সূর্যের ব্যাস প্রায় ১৩,৯২,৪৬৮ কিলোমিটার। এর ব্যাস পৃথিবীর ১০৯ গুণ বড়। এর গতিবেগ ২২০ কিলোমিটার/সেকেন্ড।
‘একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে?
Correct Answer:
ক: গোবিন্দ হালদার
Explanation:
‘একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে? সঠিক উত্তর গোবিন্দ হালদার মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে অনুপ্রেরণামূলক একটি গান হলো ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি'। গোবিন্দ হালদার রচিত এই গানটির সুরকার হলেন আপেল মাহমুদ।
‘আমার দেখা নয়াচীন’ কে রচনা করেন?
Correct Answer:
ক: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
Explanation:
‘আমার দেখা নয়াচীন’ কে রচনা করেন? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘আমার দেখা নয়াচীন' তৃতীয় গ্রন্থটি প্রকাশিত হয় ১ ফেব্রুয়ারি ২০২০ সালে। গ্রন্থটির ভূমিকা লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; ৭ ডিসেম্বর ২০১৯ সালে। ইংরেজিতে অনুবাদ করেন ড. ফকরুল আলম এবং সম্পাদনা করেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
Fill in the gap: To stay healthy, we must plan to have a balanced --------
Correct Answer:
A: diet
Explanation:
Fill in the gap: To stay healthy, we must plan to have a balanced -------- Correct Answer diet Balanced diet অর্থ সুষম খাদ্য। বাক্যের অর্থঃ স্বাস্থ্যবান থাকার জন্য আমাদের স্বাস্থ্যকর খাবারের পরিকল্পনা করতে হবে।
Choose the correct sentences
Correct Answer:
C: Everybody has gone there
Explanation:
Choose the correct sentences Correct Answer Everybody has gone there Everyone, everybody, everything, everywhere এগুলোর সাথে singular verb ব্যবহার হয়ে থাকে। যেমন: Everybody knows the fact. বাক্যের অর্থঃ সবাই সেখানে চলে গেছে।
Choose the correct preposition: My brother has no interest ------ music
Correct Answer:
B: in
Explanation:
Choose the correct preposition: My brother has no interest ------ music Correct Answer in Interest in something I FER আগ্রহ থাকা। বাক্যের অর্থঃ আমার ভাইয়ের গানে কোনো আগ্রহ নেই
Fill in the blank: I am looking forward ------- you
Correct Answer:
A: to seeing
Explanation:
Fill in the blank: I am looking forward ------- you Correct Answer to seeing বাক্যে Mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth, busy ইত্যাদির পর কোনো Verb আসলে উক্ত Verb এর সাথে ‘ing’ যুক্ত হয়। বাক্যের অর্থঃ আমি তোমাকে খুঁজছি।
The bad news struck him like a bolt from the -------
Correct Answer:
D: blue
Explanation:
The bad news struck him like a bolt from the ------- Correct Answer blue A bolt from the blue_____ an unexpected calamity অর্থ অপ্রত্যাশিত বা আকস্মিক বিপদ বা বিপর্যয়, বিনামেঘে বজ্রপাত ।
When one is ‘pragmatic’ he is being
Correct Answer:
C: practical
Explanation:
When one is ‘pragmatic’ he is being Correct Answer practical Pragmatic/ Practical অর্থ বাস্তববাদী; বাস্তবধর্মী। Wasteful অর্থ অপব্যয়ী। Productive অর্থ উৎপাদনশীল; উর্বর । Fussy অর্থ হৈচৈপূর্ণ।
‘To get along with’ means-
Correct Answer:
A: to adjust
Explanation:
‘To get along with’ means- Correct Answer to adjust To get along with = have a friendly relationship with someoneto have a friendly relationship with someone She never really got along with her sister.
Fill in the gap: I can not ------- to pay such high prices
Correct Answer:
D: afford
Explanation:
Fill in the gap: I can not ------- to pay such high prices Correct Answer afford Afford to pay অর্থ কোন কিছুর মূল্য পরিশোধ করতে সক্ষম হওয়া। বাক্যের অর্থঃ আমি এই ধরনের উচ্চ মূল্য পরিশোধ করতে পারি না।
১ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
Correct Answer:
গ: ১০টি
Explanation:
১ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? সঠিক উত্তর ১০টি ১ থেকে ৩০ পর্যন্ত মোট ১০টি মৌলিক সংখ্যা আছে।
ক,খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ এর মূলধন সমান কিন্তু গ এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে গ এর কত টাকা লাভ পাবে?
Correct Answer:
খ: ১৬ টাকা
Explanation:
ক,খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ এর মূলধন সমান কিন্তু গ এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে গ এর কত টাকা লাভ পাবে? সঠিক উত্তর ১৬ টাকা ধরি, ‘ক’ ও ‘খ’ এর প্রত্যেকের মূলধন x টাকা ‘গ’ এর মূলধন = (x – ২০) টাকা প্রশ্নমতে, x + x + x - ২০ = ২৮০ >৩x = ৩00 .:. x = ৩০০৩ = ১০০ অর্থাৎ ‘ক’ ও ‘খ’ এর মূলধন ১০০ টাকা করে। .:. ‘গ’ এর মূলধন = ১০০ - ২০ = ৮০ টাকা। .:. কঃখঃ গ = ১০০ : ১০০ : ৮০ = ১০ঃ ১০ঃ ৮ = ৫ঃ ৫ঃ ৪ .:. 'গ' পাবে = ৫৬ এর ৪৫ + ৫ + ৪ = ৪৫×৪১৪ = ১৬ টাকা
একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৭৫ মিটার এবং উচ্চতা ২০ মিটার। প্রতি বর্গমিটারে ২.০০ টাকা হিসেবে ঘাস লাগাতে কত খরচ হবে?
Correct Answer:
খ: ১,৫০০ টাকা
Explanation:
একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৭৫ মিটার এবং উচ্চতা ২০ মিটার। প্রতি বর্গমিটারে ২.০০ টাকা হিসেবে ঘাস লাগাতে কত খরচ হবে? সঠিক উত্তর ১,৫০০ টাকা আমরা জানি, ত্রিভুজাকৃতি ক্ষেত্রফল = ১২ × ভূমি × উচ্চতা = ১২×৭৫ × ২০ = ৭৫০ বঃমিঃ ঘাস লাগাতে খরচ হবে = ৭৫০ X ২ = ১,৫০০ টাকা।
বেগ রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘মতিচূর’ কোন ধরনের রচনা?
Correct Answer:
ক: প্রবন্ধ
Explanation:
বেগ রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘মতিচূর’ কোন ধরনের রচনা? সঠিক উত্তর প্রবন্ধ মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত প্রবন্ধগ্রন্থ 'মতিচুর' (১ম খণ্ড ১৯০৪; ২য় খণ্ড ১৯২২) দুই খণ্ডে প্রকাশিত হয়।
‘গীতাঞ্জলি’ কার লেখা?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
‘গীতাঞ্জলি’ কার লেখা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি বিশ্বকবি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি' কাব্যগ্রন্থটি ১৯০৮ ও ১৯০৯ সালে রচিত এবং ১৯১০ সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার 'গীতাঞ্জলি' কাব্য অন্যান্য কাব্যের কিছু কবিতা Song Offerings' নামে প্রকাশ করে। তিনি ১৯১৩ সালে এই কাব্য গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান।
২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কোন সংস্থা বা কোন ব্যক্তি?
Correct Answer:
ক: বিশ্ব খাদ্য কর্মসূচি
Explanation:
২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কোন সংস্থা বা কোন ব্যক্তি? সঠিক উত্তর বিশ্ব খাদ্য কর্মসূচি সংঘাত এবং যুদ্ধকবলিত এলাকগুলোতে ক্ষুধা নিরসনে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে ২০২০ সালে জাতিসংঘের অঙ্গ সংস্থা ‘বিশ্ব খাদ্য কর্মসূচি’ বা ‘World Food Programme (WFP).
কোন দেশ ‘শ্যামদেশ’ নামে পরিচিত ছিল?
Correct Answer:
ঘ: থাইল্যান্ড
Explanation:
কোন দেশ ‘শ্যামদেশ’ নামে পরিচিত ছিল? সঠিক উত্তর থাইল্যান্ড ‘থাইল্যান্ড' শব্দের অর্থ স্বাধীন ভূমি বা মুক্তভূমি। ১৯৩৯ সালের ২৩ জুন শ্যামদেশের নাম পরিবর্তন করে থাইল্যান্ড নামকরণ করা হয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: লন্ডন
Explanation:
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর লন্ডন ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল' এর সদর দপ্তর লন্ডন, যুক্তরাজ্যে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় ২৮ মে, ১৯৬১ সালে আর প্রতিষ্ঠাতা হলেন ব্রিটিশ আইনজ্ঞ পিটার বেনেনসন। উল্লেখ্য, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর একাধারে প্রথম নারী, প্রথম এশীয়, প্রথম মুসলিম এবং প্রথম বাংলাদেশি হলেন আইরিন খান।
জাতিসংঘের ‘Champions of the Earth’ খেতাব প্রাপ্ত কে?
Correct Answer:
গ: শেখ হাসিনা
Explanation:
জাতিসংঘের ‘Champions of the Earth’ খেতাব প্রাপ্ত কে? সঠিক উত্তর শেখ হাসিনা ২০১৫ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউনেপ) সর্বোচ্চ পুরস্কার 'Champions of the Earth' খেতাব লাভ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০০৮ সালে বাংলাদেশের পরিবেশ বিজ্ঞানী ড. এ আতিক রহমান এই পুরস্কার লাভ করেন।
‘মুক্তিযুদ্ধ’ কোন সমাস?
Correct Answer:
ঘ: চতুর্থী তৎপুরুষ
Explanation:
‘মুক্তিযুদ্ধ’ কোন সমাস? সঠিক উত্তর চতুর্থী তৎপুরুষ মুক্তিযুদ্ধ = মুক্তির জন্য যুদ্ধ (চতুর্থী তৎপুরুষ)। পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যেমনঃ গুরুকে ভক্তি = গুরুভক্তি; আরামের জন্য কেদারা = আরামকেদারা; বসতের নিমিত্ত বাড়ি বসতবাড়ি; বিয়ের জন্য পাগল = বিয়েপাগল; তপের নিমিত্ত বন = তপোবন। এরূপঃ ছাত্রাবাস, ডাকমাশুল, চোষকাগজ, শিশুমঙ্গল, মুসাফিরখানা, হজ্বযাত্রা, মালগুদাম, মাপকাঠি, বালিকা - বিদ্যালয়, পাগলাগরদ, মরাকান্না, মাথারকাঁটা ইত্যাদি।
‘দুই এবং নব্বই’ = বিরানব্বই’ কোন ধরনের সমাসের উদাহরণ?
Correct Answer:
ঘ: নিত্য সমাস
Explanation:
‘দুই এবং নব্বই’ = বিরানব্বই’ কোন ধরনের সমাসের উদাহরণ? সঠিক উত্তর নিত্য সমাস যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্যসমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। যেমনঃ দুই এবং নব্বই বিরানব্বই, অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন = দর্শনমাত্র, অন্য গৃহ = গৃহান্তর, (বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল বর্ণের নয়) সাপ = কালসাপ, তুমি আমি ও সে = আমরা।
বচন অর্থ কী?
Correct Answer:
ক: সংখ্যার ধারণা
Explanation:
বচন অর্থ কী? সঠিক উত্তর সংখ্যার ধারণা ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ বচন। এর অর্থ । হলো সংখ্যার ধারণা। ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের । সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে।
‘পুস্তিকা’ কী অর্থে ব্যবহৃত হয়?
Correct Answer:
গ: ক্ষুদ্রার্থে
Explanation:
‘পুস্তিকা’ কী অর্থে ব্যবহৃত হয়? সঠিক উত্তর ক্ষুদ্রার্থে ক্ষুদ্রার্থে ইকা প্রত্যয় যোগে কিছু স্ত্রীবাচক শব্দ হলো নাটিকা, মালিকা, গীতিকা, পুস্তিকা ইত্যাদি।
‘উপসর্গজাত’ শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: অনাচার
কোন বই ৪০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
Correct Answer:
গ: ৭০০ টাকা
Explanation:
কোন বই ৪০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে? সঠিক উত্তর ৭০০ টাকা ২০% ক্ষতিতে ক্রয়মূল্য ১০০ হলে বিক্রয়মূল্য হবে = ১০০ - ২০ = ৮০ টাকা অর্থাৎ ৮০ টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য = ১০০ টাকা .:. ৪০ টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য = ১০০ + ৪০৮০ = ৫০ টাকা আবার, ৪০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ৪০ = ১৪০ টাকা অর্থাৎ ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১৪০ টাকা .:. ক্রয়মূল্য ৫০ টাকা হলে বিক্রয়মূল্য = ১৪০ X ৫০১০০ = ৭০ টাকা