District Election Officer and Assistant Secretary in Election Commission Secretariat MCQs
Showing 50 questions (Total: 69)
কোনগুলো দেশী শব্দ ?
Correct Answer:
খ: খোকা , চাঁপা
Explanation:
কোনগুলো দেশী শব্দ ? সঠিক উত্তর খোকা , চাঁপা বর্তমান বাংলা ভাষাভাষীদের ভূখণ্ডে অনেক আদিকাল থেকে যারা বাস করতো সেইসব আদিবাসীদের ভাষার যে সকল শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে সে সব শব্দকে বলা হয় দেশি শব্দ। এই আদিবাসীদের মধ্যে আছে - কোল, মুণ্ডা, ভীম, ইত্যাদি। দেশী শব্দের উদাহরণ কুড়ি (বিশ) - কোলভাষা, পেট (উদর) - তামিল ভাষা, চুলা (উনুন) - মুণ্ডারী ভাষা।
প্রথম কোন মহিলা রামায়ণ রচনা করেন?
Correct Answer:
ক: চন্দ্রবতী
Explanation:
প্রথম কোন মহিলা রামায়ণ রচনা করেন? সঠিক উত্তর চন্দ্রবতী প্রথম মহিলা রামায়ণ রচনা করেন চন্দ্রবতী। চন্দ্রাবতী ষোড়শ শতাব্দীর কবি এবং বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি মহিলা কবি৷ এই বিদূষী নারী অন্যান্য কাব্য ছাড়াও পিতার আদেশে বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন। পরবর্তীকালে, মৈমনসিংহ গীতিকার এক কবি নয়ানচাঁদ ঘোষ চন্দ্রাবতী চরিতকথা রচনা করেন।
'সুরঞ্জনা ওইখানে যেয়োনাকো তুমি'-- কোন কবি এ কথা বলেছিলেন?
Correct Answer:
গ: জীবনানন্দ দাশ
Explanation:
'সুরঞ্জনা ওইখানে যেয়োনাকো তুমি'-- কোন কবি এ কথা বলেছিলেন? সঠিক উত্তর জীবনানন্দ দাশ "সুরঞ্জনা অইখানে যেয়ো নাকো তুমি" - কথাটি বলেছেন জীবনান্দ দাস। কথাটা জীবনান্দ দাসের শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া। কবিতাটির নাম আকাশলীলা। কবির অসাধারণ রচনাগুলির মধ্যে এই কবিতাটি অন্যতম। এটি মূলত প্রেমের কবিতা।
'ফুলকুমারী' কোন সমাস?
Correct Answer:
ক: উপমিত কর্মধারয়
Explanation:
'ফুলকুমারী' কোন সমাস? সঠিক উত্তর উপমিত কর্মধারয় সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। এক্ষেত্রে সাধারণ গুণটি ব্যাসবাক্য বা সমস্তপদে থাকে না, বরং অনুমান করে নেওয়া হয়। এ সমাসে উপমেয় পদটি পূর্বে বসে। যেমন: মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ, পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ।
কোন বইটি মশাররফ হোসেনের লেখা?
Correct Answer:
ঘ: গাজী মিয়ার বম্তানী
Explanation:
কোন বইটি মশাররফ হোসেনের লেখা? সঠিক উত্তর গাজী মিয়ার বম্তানী মশাররফ হোসেন রচিত বইয়ের নাম - গাজী মিয়ার বস্তানী। মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম সফল মুসলমান সাহিত্যিক। তিনি মূলত গদ্যশিল্পী। তার রচনায় তৎকালীন বঙ্গসমাজের একটি যথার্থ চিত্র পাওয়া যায়। গাজী মিয়ার বস্তানী এর প্রথম খন্ড প্রকাশিত হয় ১৮৯৯ সালে। অবশ্য এর রচনা কাল ১৮৮৬ সালে।
'চতুরঙ্গ' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
ক: হুমায়ুন কবির
Explanation:
'চতুরঙ্গ' পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হুমায়ুন কবির হুমায়ুন কবির একজন ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক । তার জন্ম অবিভক্ত বাংলার ফরিদপুরের, বর্তমান বাংলাদেশের, কোমরপুর গ্রামে। হুমায়ুন কবির চতুরঙ্গ সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। মার্কসবাদ ও শরৎচন্দ্র সম্পর্কেও তার মূল্যবান রচনা আছে। দর্শন ও সমাজতত্ত্ব সম্পর্কে বাংলা ও ইংরেজি ভাষায় তিনি বহু গ্রন্থ ও গবেষণামূলক প্রবন্ধ রচনা করেছেন।
'তাপ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: শৈত্য
Explanation:
'তাপ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর শৈত্য তাপ শব্দের অর্থ - উত্তাপ, ভাপ, গরম, উষ্ণ, উষ্মতা, উষ্ণতা, আঁচ ইত্যাদি। শৈত্য শব্দের অর্থ - বাষ্প, আর্দ্র, স্যাঁতসেঁতে, ক্লেদ ইত্যাদি। তাই তাপ শব্দের বিপরীত শব্দ শৈত্য।
'সুলতানার স্বপ্ন' কার রচনা?
Correct Answer:
খ: বেগম রোকেয়া
Explanation:
'সুলতানার স্বপ্ন' কার রচনা? সঠিক উত্তর বেগম রোকেয়া সুলতানার স্বপ্ন রচনা করেছেন - বেগম রকেয়া। এটি বিশিষ্ট বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি গ্রন্থ। তিনি এটি ইংরেজিতে " Sultana's Dream" শিরোনাম এ লিখেছেন। পরবর্তীকাল এ এটি বাংলা ভাষায় অনূদিত হয়।
'সাত সাগরের মাঝি' কার রচনা ?
Correct Answer:
ঘ: ফররুখ আহমেদ
Explanation:
'সাত সাগরের মাঝি' কার রচনা ? সঠিক উত্তর ফররুখ আহমেদ সাত সাগরের মাঝি - রচনা করেছেন "ফররুখ আহমদ"। এটি ফররুখ আহমদ রচিত একটি কাব্যগ্রন্থ। এতে স্থান পাওয়া যায় একটি কবিতার ও, নাম - " সাত সাগরের মাঝি"। ১৯৪৪ সালের ডিসেম্বর মাসে বইটি প্রকাশিত হয়। এই বইয়ের ১৯ টি কবিতার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে - পাঞ্জেরী, সিন্দবাদ, আকাশ - নাবিক ইত্যাদি। বইটি উৎসর্গ করা হয় কবি আল্লামা ইকবালের প্রতি।
কোনটি লবণের সঠিক সন্ধি বিচ্ছেদ?
Correct Answer:
ঘ: লো + অন
Explanation:
কোনটি লবণের সঠিক সন্ধি বিচ্ছেদ? সঠিক উত্তর লো + অন লো + অন = লবণ নিয়ম: এ, ঐ, ও, ঔ - কারের পরে এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয়, এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। যেমন: ও + অ = অব্ + অ ; পো + অন = পবন, লো + অন = লবণ।
কোনটি নাটক ?
Correct Answer:
ক: ডাকঘর
Explanation:
কোনটি নাটক ? সঠিক উত্তর ডাকঘর রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি রোমান্সধর্মী উপন্যাস। গৃহদাহ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস। তিথিডোর - বুদ্ধদেব বসু রচিত একটি উপন্যাস। ডাকঘর - রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি নাটক। তাই, সঠিক উত্তর: নাটক
কোন গ্রন্থটি বাংলায় অনূদিত হয়েছে?
Correct Answer:
ঘ: ভলগা থেকে গঙ্গা
Explanation:
কোন গ্রন্থটি বাংলায় অনূদিত হয়েছে? সঠিক উত্তর ভলগা থেকে গঙ্গা বাংলা ভাষায় অনূদিত হয়েছে - ভলগা থেকে গঙ্গা। ভোল্গা সে গঙ্গা - রাহুল সাংকৃত্যায়ন রচিত ২০ টি ছোট গল্পের সংকলন। ১৯৪৪ সালে এটি প্রকাশিত হয়। এটি হিন্দি ভাষায় রচিত হয়। এর বাংলা অনুবাদ প্রকাশিত হয় "ভলগা থেকে গঙ্গা" নামে। এর অনুবাদক মৃণাল চৌধুরী, অসিত সেন এবং সুধির দাস।
বাংলা সনের কোন মাসটি নক্ষত্রের নাম অনুসারে নয় ?
Correct Answer:
খ: অগ্রহায়ণ
Explanation:
বাংলা সনের কোন মাসটি নক্ষত্রের নাম অনুসারে নয় ? সঠিক উত্তর অগ্রহায়ণ বাংলা সনের অগ্রহায়ণ মাসটি নক্ষত্রের নাম অনুসারে নয়। অগ্রহায়ণ বাংলা শব্দের অষ্টম এবং শকাব্দের নবম মাস। এই মাসের অপর নাম মার্গশীর্ষ। মৃগশিরা নামক তারা থেকে মার্গশীর্ষ নামটি এসেছে। তবে আমাদের কাছে এই মাসের নাম অগ্রহায়ণ। একসময় অগ্রহায়ণ ছিল বছরের প্রথম মাস। অগ্র মানে আগে আর হায়ণ মানে বছর। এখান থেকেই অগ্রহায়ণ মাসের নামকরণ করা হয়।
'তৈইশ নম্বর তৈলচিত্র ' কোন ধরনের রচনা?
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
'তৈইশ নম্বর তৈলচিত্র ' কোন ধরনের রচনা? সঠিক উত্তর উপন্যাস 'তৈইশ নম্বর তৈলচিত্র ' উপন্যাস জাতীয় রচনা। তেইশ নম্বর তৈলচিত্র বাংলাদেশী ঔপন্যাসিক আলাউদ্দিন আল আজাদের প্রথম উপন্যাস। [১] ১৯৬০ সালে পদক্ষেপ নামক এক পত্রিকার ঈদ সংখ্যায় উপন্যাসটি প্রথম ছাপা হয়। [২] পরবর্তীকালে নওরোজ কিতাবিস্তান উপন্যাসটি বই আকারে প্রকাশ করে। এ পর্যন্ত মুক্তধারা সহ অন্যান্য প্রকাশক কর্তৃক বহুবার মুদ্রিত হয়েছে। ১৯৭৭ সালে বইটি চলচ্চিত্রে রূপায়িত হয়। সুভাষ দত্ত পরিচালিত এই ছায়াছবিটির শিরোনাম ছিল বসুন্ধরা। অভিনয় করেন ববিতা এবং ইলিয়াস কাঞ্চন। এটিই কাঞ্চনের অভিনীত প্রথম চলচ্চিত্র। বসুন্ধরা সাতটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়লাভ করে।
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা?
Correct Answer:
ক: দোলনচাঁপা
Explanation:
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? সঠিক উত্তর দোলনচাঁপা কাজী নজরুল ইসলামের রচনা দোলনচাঁপা। দোলনচাঁপা বিংশ শতাব্দির প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এটি ১৯২৩ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (আশ্বিন, ১৩৩০ বঙ্গাব্দ) আর্য পাবলিশি হাউস থেকে প্রকাশিত হয়। ১৯২২ খ্রিষ্টাব্দের দুর্গাপূজোর আগে ধুমকেতু পত্রিকায় নজরুলের ‘আনন্দময়ীর আগমনে’ নামে বিদ্রোহাত্মক কবিতাটি প্রকাশের জন্য তাকে রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়। অভিযুক্ত কবিকে ১৯২৩ খ্রিষ্টাব্দের ১৬ জানুয়ারি এক বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে প্রেসিডেন্সি জেলে রাখা হয়। এই সময় দোলনচাঁপা কাব্যের কবিতাগুলি রচিত হয়।
ঢাকা কোন সনে প্রথম বাংলার রাজধানী হয়েছিল?
Correct Answer:
ক: ১৬১০
বাংলাদেশের উপজেলা ব্যবস্থা চালু হয় কোন সালে?
Correct Answer:
ক: ১৯৮২
সার্ক কোন সনে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
খ: ১৯৮১
চতুর্থ বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
Correct Answer:
গ: বেইজিং
ইউরো মুদ্রা চালু হয় কোন সালে ?
Correct Answer:
খ: ১৯৯৯
জাপানের আইনসভার নাম কি?
Correct Answer:
ঘ: ডায়েট
মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন?
Correct Answer:
খ: ২২ বছর
ন্যামের বর্তমান সদস্য সংখ্যা কত?
Correct Answer:
ঘ: ১২০
ইয়াসির আরাফাতের সদর দপ্তর কোথায়?
Correct Answer:
গ: রামাল্লা
Explanation:
ইয়াসির আরাফাতের সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর রামাল্লা ইয়াসির আরাফাতের সদর দপ্তর রামাল্লায়। ইয়াসির আরাফাত, ছিলেন একজন ফিলিস্তিনী নেতা। পিএলওর চেয়ারম্যান হিসাবে আরাফাত ইসরায়েলী দখলদারির বিরুদ্ধে সারাজীবন সংগ্রাম করেন। তিনি প্যালেস্টিনিয়ান অথরিটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। জীবনের একটা দীর্ঘ সময় আরাফাত ধর্মনিরপেক্ষ ফাতাহ দলের নেতৃত্ব দেন। রামাল্লাহ হল পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিনের একটি শহর। এটি জেরুজালেম থেকে ১০ কিলোমিটার (৬.২ মা) উত্তরে এবং সমুদ্র সমতল থেকে ৮৮০ মিটার (২,৮৯০ ফু) উচুতে অবস্থিত। রামাল্লাহ বর্তমানে ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষের বিধিসম্মত (ডি ফেক্টো) প্রশাসনিক রাজধানী হিসাবে ব্যবহৃত হচ্ছে। এটি ঐতিহাসিকভাবে একটি আরবীয় খ্রিস্টান শহর। বর্তমানে এটি মুসলমান অধ্যুষিত শহর, ২০০৭ সালে গননা অনুসারে যা প্রায় ২৭,০৯২ জন। সংখ্যালঘুদের মধ্যে খ্রিস্টান সম্প্রদায় অন্যতম।
Select the best option . It's 10 a.m. now. The sun ---- in the eastern sky.
Correct Answer:
B: is shining
সর্বজনীন মানবাধিকার ঘোষণা কবে গৃহীত হয়?
Correct Answer:
খ: ১৯৪৮
The word 'diabetic' is ---
Correct Answer:
C: both a noun and an adjective
Explanation:
The word 'diabetic' is --- Correct Answer both a noun and an adjective Diabetic - ডায়াবেটিস। Adjective (Having diabetes.) A diabetic clinic. Noun (A person suffering from diabetes.) Diabetes cannot be cured completely.
The correct spelling is --
Correct Answer:
C: Bureaucrat
Explanation:
The correct spelling is -- Correct Answer Bureaucrat Bureaucrat - আমলা। An official in a government department.
Choose the appropriate preposition . The girl prides herself ---- her beauty.
Correct Answer:
D: upon
The word 'teetotaller' means---
Correct Answer:
A: Person who abstains completely from alcoholic liquour
Explanation:
The word 'teetotaller' means--- Correct Answer Person who abstains completely from alcoholic liquour Teetotaller - যে মদ্যাপি পান করা থেকে সম্পূর্ণ বিরত। Nondrinker.
'Lingua franca' means--
Correct Answer:
C: Language adopted for communication where many languages are spoken
Explanation:
'Lingua franca' means-- Correct Answer Language adopted for communication where many languages are spoken Lingua franca - বার্তা বিনিময়ের বা সংলাপের মিশ্র ভাষা। (Common Language) A language that is adopted as a common language between speakers whose native languages are different.
Find out the correct option :--- He looks as though he ------ a ghost .
Correct Answer:
B: having
The synonym for ' Bona fide' is---
Correct Answer:
D: genuine
Explanation:
The synonym for ' Bona fide' is--- Correct Answer genuine Bona fide - সত্যিকার অর্থে, প্রকৃতপক্ষে। genuine, real. De - facto - প্রকৃতপক্ষে। genuine, real.
Find out the correct sentence.
Correct Answer:
A: which colour do you prefer, the red of the blue?
What do you mean by the phrase 'Sit on the fence'?
Correct Answer:
C: remain neutral in a dispute
Explanation:
What do you mean by the phrase 'Sit on the fence'? Correct Answer remain neutral in a dispute Sit on the fence - প্রতিযোগিতায় নিরপেক্ষ থাকা। সুযোগের অপেক্ষায় থাকা।
"Millennium' is a period of ---
Correct Answer:
C: 1000 years
Explanation:
"Millennium' is a period of --- Correct Answer 1000 years Century - 100 বছর, শতবর্ষ। Millennium - 1000 বছর। Quincentenary - 500 বছর বার্ষিকী, পঞ্চশতর্বাষিকী।
He sat there brooding --- whether life was worth living.
Correct Answer:
A: over
Explanation:
He sat there brooding --- whether life was worth living. Correct Answer over Brooding over - গভীরভাবে চিন্তা করা।
I prevailed --- my friend to lend me TK. 5000 .
Correct Answer:
C: upon
A man who is popular ---- his neighbors is supposed to be a good man.
Correct Answer:
B: with
Explanation:
A man who is popular ---- his neighbors is supposed to be a good man. Correct Answer with Popular with - জনপ্রিয়।
Look --- it that this does not happen again.
Correct Answer:
C: into
Explanation:
Look --- it that this does not happen again. Correct Answer into Look into - তদন্ত/অনুসন্ধান করা। Look upon - উপরে তাকানো। Look over - সাধারণ দৃষ্টি দেওয়া, দেখিয়াও না দেখা।
Officials who are destitute ----- sympathy do not have incentive-- work hard.
Correct Answer:
D: of , on
বাংলাদেশকে কোন অ-আরব মুসলিম দেশ প্রথম স্বীকৃতি দেয়?
Correct Answer:
গ: ইন্দোনেশিয়া
Explanation:
বাংলাদেশকে কোন অ-আরব মুসলিম দেশ প্রথম স্বীকৃতি দেয়? সঠিক উত্তর ইন্দোনেশিয়া জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগর ও আটলান্টিক সাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে৷
বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত জনে?
Correct Answer:
গ: ৬০
Explanation:
বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত জনে? সঠিক উত্তর ৬০ ১৯৮০ - ৮৮ সাল পর্যন্ত সংঘটিত ইরাক - ইরান যুদ্ধের কারণ শাত - ইল - আরবের নিয়ন্ত্রণ নিয়ে।
মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
গ: পশুর
বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে কতজনকে বীর উত্তম খেতাব প্রদান করা হয়?
Correct Answer:
খ: ৬৮
Explanation:
বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে কতজনকে বীর উত্তম খেতাব প্রদান করা হয়? সঠিক উত্তর ৬৮ বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ৬৮ জনকে বীর উত্তম খেতাব দেওয়া হয়।
বাংলাদেশ সংবিধান কোন সনের কোন মাসের কত তারিখ থেকে কার্যকর হয়?
Correct Answer:
ঘ: ১৯৭২ সনের ১৬ ডিসেম্বর
Explanation:
বাংলাদেশ সংবিধান কোন সনের কোন মাসের কত তারিখ থেকে কার্যকর হয়? সঠিক উত্তর ১৯৭২ সনের ১৬ ডিসেম্বর মাথা নেই তার মাথাব্যথা। A beggar cannot be a bankrupt. Bachelors' wives' and maids' children are always well taught.
PATC কোন সালে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
খ: ১৯৮৪
বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বৃহত্তম বাজার কোন দেশ?
Correct Answer:
খ: যুক্তরাষ্ট্র
ট্রন্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
Correct Answer:
গ: জার্মানি
শিরিন এবাদি কোন দেশের লোক?
Correct Answer:
খ: ইরান