Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
' পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির লেখক কে?
Correct Answer:
গ: সৈয়দ শামসুল হক
Explanation:
' পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির লেখক কে? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক কবিতা এবং কথাসাহিত্যে খ্যাতি অর্জন করলেও নাটকে বিশেষ করে কাব্যনাটকে সৈয়দ শামসুল হকের আগ্রহ ও সাফল্য ঈর্ষণীয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানপন্থিদের বিশ্বাসে ও আস্থায় একসময় ফাটল ধরে; ভাঙনের শব্দ কানে আসে তাদের। চোখের সামনে দেখতে পায় মুক্তিকামী মানুষের জয়বারতার ইশারা। চারিদিকে স্বাধীনতার হাতছানি। নাট্যনির্মাতা ও কবি সৈয়দ শামসুল হক ওই শব্দের আওয়াজ তাঁর পায়ের আওয়াজ পাওয়া যায় গ্রন্থে ধারণ করেছের শিল্পীর অনুভবের উদারতায়। পাত্রপাত্রীর সত্য - উপলব্ধির মধ্য দিয়ে তা প্রকাশ করেছেন। নাটকে বিবৃত সমাজের অধিপতি ও সুবিধাভোগী - পাকিস্তানপন্থী মাতবর যেন শুনতে পায় ওই ভাঙনের আওয়াজ।
কম্পিউটারে কোন ফাইলে ডাটা সেভ করার শর্টকাট কমান্ড কোনটি?
Correct Answer:
গ: Ctrl+S
The superlative degree of able is-
Correct Answer:
D: None of the above
Explanation:
The superlative degree of able is- Correct Answer None of the above Superlative Degree কাকে বলে? Adjective-এর যে রূপটি অনেকের মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয় তাকে Superlative Degree বলে। সাধারণত অনেকের মধ্যে তুলনা বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Superlative Degree বলে। যেমনঃ Rahim is the best boy in the class.
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে কোন সন হতে বিদ্যুৎ উৎপাদন চালু হয়?
Correct Answer:
গ: ১৯৬২
বাংলাদেশের কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে?
Correct Answer:
খ: হামিদুর রহমান
Explanation:
বাংলাদেশের কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে? সঠিক উত্তর হামিদুর রহমান বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনারের স্থপতি হিসেবে চিহ্নিত হয়ে আছেন। তারই রূপকল্পনায় ছিল স্নেহময়ী আনত মস্তক মাতার প্রতীক হিসেবে মধ্যস্থলে সুউচ্চ কাঠামো, এবং দুই পাশে সন্তানের প্রতীক স্বরূপ হ্রস্বতর দুটি করে কাঠামো।
বাংলাদেশের কোন জেলায় ৩টি স্থলবন্দর রয়েছে?
Correct Answer:
ঘ: সিলেট
Explanation:
বাংলাদেশের কোন জেলায় ৩টি স্থলবন্দর রয়েছে? সঠিক উত্তর সিলেট বিয়ানীবাজারের শেওলা,কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ,গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থল বন্দর
বাংলাদেশের কোন জেলা সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয়?
Correct Answer:
ঘ: নরসিংদী
নিচের কোনটি জীবনানন্দ দাশের রচনা?
Correct Answer:
গ: রূপসী বাংলা
Explanation:
নিচের কোনটি জীবনানন্দ দাশের রচনা? সঠিক উত্তর রূপসী বাংলা জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'ঝরা পালক' তার রচিত আরও কয়েকটি কাব্যগ্রন্থ - ধূসর পান্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা, সাতটি তারার তিমির । অগ্নিবীণা, দোলনচাঁপা ও পূর্বের হাওয়া কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম ।
Can you tell me where____?
Correct Answer:
C: Rahim lives
Explanation:
Can you tell me where____? Correct Answer Rahim lives Embedded question এর নিয়ামানুযায়ী principle clause + wh word + + sub + verb + বসে। Principle clause টি যদি auxiliary verb দিয়ে শুরু হয়। তবে sentence এর শেষে প্রশ্নো বোধক চিত্র বসে এবং অন্য ক্ষেত্রে স্টপ (.) বসে।
I only want ______little sugar in my tea, please.
Correct Answer:
C: a
‘খনার বচন’ কী সংক্রান্ত?
Correct Answer:
ক: কৃষি
Explanation:
‘খনার বচন’ কী সংক্রান্ত? সঠিক উত্তর কৃষি খনার বচন কৃষি সংক্রান্ত । ডাক ও খনার বচনকে বাংলা সাহিত্যের আদি যুগের সৃষ্টি বলে বিবেচনা করা হয় । তবে এর কোন লিখিত নিদর্শন বর্তমানে নেই । ছড়া জাতীয় এসব রচনায় এ দেশের আবহাওয়া ও কৃষি সম্পর্কিত বহু বিচিত্র অভিজ্ঞতার রুপায়ন ঘটেছে ।
কত ডেসিবল অধিক মাত্রার শব্দ পরিবেশকে দূষিত করে?
Correct Answer:
খ: ৬০ ডেসিবল
Explanation:
কত ডেসিবল অধিক মাত্রার শব্দ পরিবেশকে দূষিত করে? সঠিক উত্তর ৬০ ডেসিবল নগরায়নের নতুন মহামারি - শব্দ দূষণ। স্বাভাবিক বা সহনীয় শব্দের মাত্রা ৫৫ থেকে ৬০ ডেসিবেল। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, ৬০ ডেসিবেলের অধিক শব্দ যদি দীর্ঘসময় ধরে থাকে তাহলে সাময়িক বধিরতা আর ১০০ ডেসিবেলের বেশি হলে স্থায়ী বধিরতা (Permament Deafness) হতে পারে। সারা বিশ্বে ৫ ভাগ মানুষ শব্দ দূষণের শিকার।
বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাতক কোনটি?
Correct Answer:
ক: এ্যাঞ্জেলা
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল-
Correct Answer:
খ: জুলাই ২০২০- জুন- ২০২৫
'হরতাল’ কোন ভাষার শব্দ?
Correct Answer:
গ: গুজরাটি
Explanation:
'হরতাল’ কোন ভাষার শব্দ? সঠিক উত্তর গুজরাটি পাঞ্জাবি - চাহিদা, শিখ। হিন্দি - চানাচুর, নানা, দাদী। জাপানি - রিক্সা, হারিকিরি। গুজরাটি - খদ্দর, হরতাল।
সালোকসংশ্লেষণ গাছের কোন অংশ সংগঠিত হয়?
Correct Answer:
ঘ: পাতায়
Explanation:
সালোকসংশ্লেষণ গাছের কোন অংশ সংগঠিত হয়? সঠিক উত্তর পাতায় মূলত পাতায় সালোকসংশ্লেষ প্রক্রিয়া সংঘটিত হলেও কিছু উদ্ভিদের মূল বা কাণ্ডেও এটি হতে পারে। সমুদ্রে সালোকসংশ্লেষণকারী মূল: গুলঞ্চের আত্তীকরণ মূল, পটলের মূল, অর্কিডের বায়বীয় মূল (ভেলামেন)। সমুদ্রে সালোকসংশ্লেষণকারী কাণ্ড: ফনীমনসা, বাজবরণ ও অন্যান্য উদ্ভিদের সবুজ কাণ্ড।
মানবদেহে অত্যাবশ্যকীয় ফ্যাটিএসিড কয়টি?
Correct Answer:
খ: ৩
Explanation:
মানবদেহে অত্যাবশ্যকীয় ফ্যাটিএসিড কয়টি? সঠিক উত্তর ৩ ওমেগা থ্রি ও ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড হল শারীরবৃত্তীয় ক্রিয়ায় অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড। এই জাতীয় ফ্যাটি অ্যাসিডগুলি আমরা নিজেরা প্রস্তুত করতে পারি না। ফলতঃ খাদ্য থেকেই এগুলি আমাদের লাভ করতে হয়।
তেঁতুলে কোন এসিড থাকে?
Correct Answer:
খ: টারটারিক এসিড
এশিয়া কাপ ক্রিকেট ২০২২ এর চ্যাম্পিয়ন কোন দেশ?
Correct Answer:
গ: শ্রীলঙ্কা
কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য নয়?
Correct Answer:
গ: জাপান
Explanation:
কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য নয়? সঠিক উত্তর জাপান জাপান নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় । জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশ পাঁচটি। যথা: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ,ফ্রান্স, রাশিয়া ও চীন । এই স্থায়ী সদস্যদের নিরাপত্তা পরিষদের রেজুল্যুশন ,নতুন সদসদেশে অন্তর্ভুক্তি বা মহাসচিব প্রার্থীর নিয়োগে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। এ ছাড়া ও ১০ টি অস্থায়ী সদস্য রয়েছে, যেগুলো নির্দিষ্ট অঞ্চল থেকে ২ বছরের জন্য নির্বাচিত হয়।
পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবী কে প্রথম উত্থাপন করেছিলেন?
Correct Answer:
গ: শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত
Explanation:
পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবী কে প্রথম উত্থাপন করেছিলেন? সঠিক উত্তর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ১৯৪৮ সালের ২৩শে ফেব্রুয়ারি তারিখে পাকিস্তান গণপরিষদে ইংরেজি ও উর্দুর পাশাপাশি সদস্যদের বাংলায় বক্তৃতা প্রদান এবং সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের জন্য একটি সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত।
পঞ্চম বারের মত নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন-
Correct Answer:
ক: শের বাহাদুর দিউবা
Explanation:
পঞ্চম বারের মত নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন- সঠিক উত্তর শের বাহাদুর দিউবা নেপালের সর্বোচ্চ আদালত আদেশ অনুযায়ী, ১৩ জুলাই দেউবাকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই সরকারে নেপালি কংগ্রেস সরকারের নেতৃত্ব দেবেন এবং নেপাল কমিউনিস্ট পার্টি (মাওবাদী - কেন্দ্র) প্রবীণ সহযোগী হিসাবে যোগ দেবেন।
‘ছন্দের জাদুকর’ কোন কবি?
Correct Answer:
খ: সত্যেন্দ্রনাথ দত্ত
Explanation:
‘ছন্দের জাদুকর’ কোন কবি? সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত ১৯২২ সালের ২৫ ফেব্রুয়ারি মাত্র ৪০ বছর বয়সে ছন্দের রাজা ও ছন্দের জাদুকর হিসেবে খ্যাত কবি সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যু হয়।
নিচের কোন শব্দটি অন্য শব্দগুলো থেকে আলাদা?
Correct Answer:
ক: ঢেঁকি
কোন ঘটনার জন্য ১৭৫৭ সাল ঐতিহাসিকভাবে বিখ্যাত?
Correct Answer:
খ: পলাশীর যুদ্ধ
Explanation:
কোন ঘটনার জন্য ১৭৫৭ সাল ঐতিহাসিকভাবে বিখ্যাত? সঠিক উত্তর পলাশীর যুদ্ধ পলাশী যুদ্ধ (১৭৫৭): ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে তাদের প্রতিপত্তি বিস্তার লাভ করে।
কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পরিবর্তন হয় না?
Correct Answer:
ঘ: বচনভেদে
UNESCO - এর সদর দপ্তর -
Correct Answer:
গ: প্যারিস
Explanation:
UNESCO - এর সদর দপ্তর - সঠিক উত্তর প্যারিস ১৬ নভেম্বর ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত UNESCO - এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে UNESCO - এর বর্তমান সদস্য ১৯৩ । ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক আদ্রে আজুলে ।
কোনটি ক্ষুদ্রতম জলজ উদ্ভিদ ?
Correct Answer:
ক: Wolffia arrhiza
Explanation:
কোনটি ক্ষুদ্রতম জলজ উদ্ভিদ ? সঠিক উত্তর Wolffia arrhiza গুঁড়িপানা (বৈজ্ঞানিক নাম: Wolffia arrhiza) পৃথিবীর ক্ষুদ্রতম সপুষ্পক আবৃতবীজী সংবাহী উদ্ভিদ। এটি জলজ উদ্ভিদসমৃদ্ধ আরাসি পরিবারভুক্ত প্রজাতিক সদস্য। অ্যারাম বা পিস্টিয়া প্রভৃতি গণও এই পরিবারভুক্ত।
জীবাণু ধ্বংস করার জন্য ব্যবহৃত হয়-
Correct Answer:
খ: অতি বেগুনি রশ্মি
Explanation:
জীবাণু ধ্বংস করার জন্য ব্যবহৃত হয়- সঠিক উত্তর অতি বেগুনি রশ্মি অতিবেগুনী রশ্মি এক ধরনের তড়িৎ - চুম্বকীয় বিকিরণ যার তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর চেয়ে ছোটো এবং রঞ্জন রশ্মির চেয়ে বড়। এই রশ্মির তরঙ্গদৈর্ঘ্য ১০ ন্যানোমিটার থেকে ৪০০ ন্যানোমিটার এবং শক্তি ৩ ইলেকট্রন - ভোল্ট থেকে ১২৪ ইলেকট্রন - ভোল্ট।
বাংলাদেশের সংবিদানের কোন ভাগে রাষ্ট্র পরিচালনা মূল নীতিসমূহ বর্ণিত আছে?
Correct Answer:
খ: দ্বিতীয়ভাগ;
Explanation:
বাংলাদেশের সংবিদানের কোন ভাগে রাষ্ট্র পরিচালনা মূল নীতিসমূহ বর্ণিত আছে? সঠিক উত্তর দ্বিতীয়ভাগ; বাংলাদেশ সংবিধানের মূলনীতি ৪ টি। যথাঃ জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গনতন্ত্র, ধর্মনিরপেক্ষতা।
To introduce a list of objects we use:
Correct Answer:
D: colon
Explanation:
To introduce a list of objects we use: Correct Answer colon বাক্যের subject বা object বা Complement এর Apposition থাকলে তা রআগেও পরে কমা বসে। বাক্যের প্রথম adverbial clause থাকলে তার পরে কমা বসে। আবার একই word and দ্বারা যুক্ত না করে পুরনায় লিখতে চাইলে কমা বসাতে হয়। কিন্তু পরবর্তীতে কিছু আছে যার সূচনা করতে হবে বা উদাহরণ হিসেবে লিখতে হবে এমন কোনো Series element বা object এর পর Colon বসে।
অস্কার পুরস্কার কি?
Correct Answer:
গ: চলচ্চিত্র পুরস্কার
উয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
গ: নরসিংদী
Explanation:
উয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর নরসিংদী উয়ারী - বটেশ্বর বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে ৭০ কিলোমিটার উত্তর - পূর্বে নরসিংদীর বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত উয়ারী ও বটেশ্বর নামীয় দুটি গ্রামব্যাপী একটি প্রত্নতাত্ত্বিক স্থান। ধারণা করা হয় এটি মাটির নিচে অবস্থিত একটি দুর্গ - নগরী।
শালবন বিহার কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ঘ: কুমিল্লা
Explanation:
শালবন বিহার কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর কুমিল্লা শালবন বৌদ্ধ বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা জেলার লালমাই-ময়নামতি প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধ বিহার । এটি ১২শ প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে চিহ্নিত।
What is the past form of 'been'.
Correct Answer:
C: was
Explanation:
What is the past form of 'been'. Correct Answer was She has been there before hasn't she? Tag question করার সময় auxiliary verb থাকলে তা দিয়ে tag question করতে হয়। এখানে তাই সঠিক উত্তর - hasn’t she হয়েছে
‘গাছের জীবন আছে’ এই তত্ত্ব উদঘাটন করেছিলেন?
Correct Answer:
গ: স্যার জগদীশ চন্দ্র বসু
বাংলাদেশে ই- পোর্ট কত ধরনের নিরাপত্তা ফিচার সংযুক্ত করা হয়েছে?
Correct Answer:
গ: ৩৮
Explanation:
বাংলাদেশে ই- পোর্ট কত ধরনের নিরাপত্তা ফিচার সংযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর ৩৮ বর্তমানে ই-পাসপোর্টে ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও চোখের মনির বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করা হয়। ই-পাসপোর্টে মোট ৩৮ ধরনের নিরাপত্তা ফিচার থাকবে।
চাঁদে অভিযান চালনাকারী ৪র্থ দেশ হচ্ছে-
Correct Answer:
খ: ভারত
‘b'এর ASCII Value কত?
Correct Answer:
B: 98
Explanation:
‘b'এর ASCII Value কত? Correct Answer 98 American Standard Code for Information Interchange ( ASCII) বহুল প্রচলিত আলফানিউমেরিক কোড যা অধিকাংশ মাইক্রো কম্পিউটারে বর্ণমালা, সংখ্যা ও বিশেষ চিহ্ন প্রকাশের জন্য ব্যবহৃত হয়। ASCII বড় হাতের B এর value 66 এবং ছোট হাতের b এর vallue 98G
‘মধুর এ পদটির বিশেষণ রূপটি হলো-
Correct Answer:
গ: মধুময়
নিচের কোনটি ইমেইল প্রটোকল ?
Correct Answer:
ক: SMTP
Explanation:
নিচের কোনটি ইমেইল প্রটোকল ? সঠিক উত্তর SMTP পোস্ট অফিস প্রোটোকল ৩ (POP3) এক ধরণের কম্পিউটার নেটওয়ার্কিং এবং ইন্টারনেট স্ট্যান্ডার্ড প্রোটোকল যা হোস্ট মেশিনের অ্যাক্সেসের মাধ্যমে একটি রিমোট মেল সার্ভার থেকে ইমেল উত্তোলন ও পুনরুদ্ধার করে। পিওপি হলো OSI মডেলের একটি Application Layer Protocol.আর ইমেইল পাঠানোর জন্য প্রোটোকল হলো SMTP
কোনট শব্দটিতে ক্রিয়াপদের দ্বিরুক্ত ঘটেছে?
Correct Answer:
গ: হেসে হেসে
মেইন মেমরী কোনটি?
Correct Answer:
ক: RAM
Explanation:
মেইন মেমরী কোনটি? সঠিক উত্তর RAM কম্পিউটারের সিপিইউ এর সাথে সরাসরি সংযুক্ত যে স্মৃতি চলমান প্রোগ্রাম, ডাটা, নির্দেশ হিসেবের ফলাফল ইত্যাদি সংরক্ষণ করে তাকে প্রাইমারী মেমোরি (মেইন মেমোরি) বলে। প্রাইমারী মেমোরি (মেইন মেমোরি) আবার ২ প্রকার। (ক) RAM (খ) ROM
Which one is collective noun?
Correct Answer:
C: jury
Explanation:
Which one is collective noun? Correct Answer jury সংজ্ঞার “undivided whole” বা “অবিভক্ত সমষ্টি” কথাটি গুরুত্বপূর্ণ। এই কথাটির মধ্যেই common noun এবং collective noun এর মধ্যকার পার্থক্য নিহিত। নিচের example এর মাধ্যমে ব্যাপারটি স্পষ্ট করে বুঝানাে হল। Example: River বলতে কোন নির্দিষ্ট নদীকে বুঝায় না, যে কোন নদীকে বুঝাতে পারে। তাই বলে আবার সব নদীকে একসাথে বুঝায় না। অপরপক্ষে, class বা শ্ৰেণী বলতে একটি বিশেষ শ্রেণীর (যেমন class IX বা X) সকল ছাত্র/ছাত্রীদেরকে একসাথে বুঝায়। তাদের যে কোন একজনকে বুঝায় না। এরূপে army বলতে দেশের সকল সৈন্যের সমন্বয়ে গঠিত বাহিনীকে বুঝায়, যেকোন একজন বা এক unit কে বুঝায় না। এবার আরও কয়েকটি collective noun এর উদাহরণঃ flock (ঝাক), band (দল), cavalry (অশ্বারােহী সৈন্যদল,) herd (পাল), jury (বিচার সভা, বা কোর্টের আইনজ্ঞ ব্যক্তিবর্গ), crowd (জনতা), gang (দল), team (দল), party (দল), infantry (পদাতিক সৈন্যদল), fleet (রণতরী শ্রেণী), navy (নৌ সেনাদল), audience (শ্রোতৃবর্গ), committee (সভাসদবর্গ), group (দল) ইত্যাদি।
Object oriented Programming এর বৈশিষ্ট্য কোনটি?
Correct Answer:
ক: Polymorphism
Explanation:
Object oriented Programming এর বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর Polymorphism Object oriented Programming এর কয়েকটি বৈশিষ্ট্য হলো: Object, Class, Dynamic binding, Inheritance, Polymorphism
Sequence Control Register আর কি নামে পরিচিত?
Correct Answer:
ক: Program Counter
নিচের কোনটি Invalid Variable mean?
Correct Answer:
খ: No# of- student
‘সুকুমার’ শব্দের বিশেষ্য রূপ কোনটি?
Correct Answer:
ঘ: সৌকুমার্য
একটি IPV6 address এর দৈর্ঘ্য কত?
Correct Answer:
খ: 128 bits
Explanation:
একটি IPV6 address এর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর 128 bits আইপিভি ৬ একটি ১২৮-বিট ঠিকানা ব্যবহার করে, তাত্ত্বিকভাবে ১২৮ ডলার বা প্রায় ৩.৪×১০৩৮ ঠিকানার অনুমতি দেয়।
Intel 8086 micro process এর বহি”স্থ Address Bus এর Width কত বিট হয়?
Correct Answer:
গ: 20 bits
Explanation:
Intel 8086 micro process এর বহি”স্থ Address Bus এর Width কত বিট হয়? সঠিক উত্তর 20 bits 1978 সালে তৈরিকৃত ইন্টেল ৮০৮৬ মাইক্রোপ্রসেসরটি ১৬ বিটের প্রথম মাইক্রোপ্রসেসর।