Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
Shaila finished --- homework. শূণ্যস্থানটি কোন শব্দ দ্বারা পূরণ হবে?
Correct Answer:
ঘ: writing
Explanation:
Shaila finished --- homework. শূণ্যস্থানটি কোন শব্দ দ্বারা পূরণ হবে? সঠিক উত্তর writing Shaila finished ( writing ) homework. প্রদত্ত বাক্যের গঠন প্রণালি অনুযায়ী সঠিক উত্তর হয়েছে - writing. Sub + verb + ing + verb 3 + object.
While living in poverty, the poet had to ---- a great deal of sufferings.
Correct Answer:
B: put up with
Explanation:
While living in poverty, the poet had to ---- a great deal of sufferings. Correct Answer put up with put up with একটি phrase. যার অর্থ সহ্য করা, মেনে নেয়া।
বাংলাদেশের স্বাধীনতা দিবস---
Correct Answer:
গ: ২৬ মার্চ
Explanation:
বাংলাদেশের স্বাধীনতা দিবস--- সঠিক উত্তর ২৬ মার্চ ২৬ মার্চ হলো বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস। ১৯৮০ সালের ৩ অক্টোবর ২৬ মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। ২৫ ডিসেম্বর বড়দিন।
দেওয়ানী আদালতের অর্থ-ডিক্রি জারীর মামলায় নিম্নের কোন ব্যক্তিকে দেওয়ানী জেলে আটক রাখার আদেশ দেয়া যাবে না?
Correct Answer:
খ: একজন মহিলা
মানুষের শরীরে কতগুলো হাড় রয়েছে?
Correct Answer:
ঘ: ২০৬ টি
Explanation:
মানুষের শরীরে কতগুলো হাড় রয়েছে? সঠিক উত্তর ২০৬ টি মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা ২০৬ টি। এটি দেহের কাঠামো গঠন করে ও চলাচলে সহায়তা করে। করোটিতে অস্থির সংখ্যা ২৯ টি, দেহে মোট কশেরুকার সংখ্যা ৩৩ টি।
ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম বাঙালি সাঁতারু---
Correct Answer:
ক: ব্রজেন দাশ
Explanation:
ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম বাঙালি সাঁতারু--- সঠিক উত্তর ব্রজেন দাশ ব্রজেন দাশ, একমাত্র বাংলাদেশী যিনি ১০ ঘন্টা ৩৫ মিনিটে ইংলিশ চ্যানেল পাড়ি অতিক্রম করেন। তিনি মোট ৬ বার ইংলিশ চ্যানেল পাড়ি দেন। ১৯৬১ সালে তিনি উপযুক্ত রেকর্ড গড়েন।
সংবিধানের কোন অনুচ্ছেদের ক্ষমতাবলে সুপ্রীম কোর্টের আপীল বিভাগ কোনো মামলা বা কোনো বিষয়ে সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য যে কোনো প্রয়োজনীয় আদেশ বা নির্দেশ জারী করতে পারেন?
Correct Answer:
গ: ১০৪
‘পথের দাবী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি-
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
‘পথের দাবী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি- সঠিক উত্তর উপন্যাস ‘পথের দাবী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি - উপন্যাস। পথের দাবী বিংশ শতাব্দীর প্রথমভাগের অন্যতম বাঙ্গালী কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক বিরচিত একটি জনপ্রিয় উপন্যাস। এ উপন্যাসটি ১৯২৬ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক অসাধারণ বিপ্লবী সব্যসাচী ও তার সাথীদের সংগ্রামের কাহিনী নিয়ে ব্রিটিশ শাসনামলে লিখিত একটি সাহসী উপন্যাস। যেটি ব্রিটিশ শাসিত ভারতে নিষিদ্ধ হয়েছিল।
ইন্টারপোলের বর্তমান সদর দপ্তর কোথায় ?
Correct Answer:
খ: লিঁও
Explanation:
ইন্টারপোলের বর্তমান সদর দপ্তর কোথায় ? সঠিক উত্তর লিঁও ইন্টারপোল একটি আন্তর্জাতিক পুলিশ সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ১৯২৩ সালে। Interpol এর পূর্ণ রূপ International Criminal Police Organization। এর সদর দপ্তর অবশিত লিও, ফ্রান্স।
কোনো মহাসড়কে রাতের বেলায় দস্যুতার অপরাধ করলে সর্বোচ্চ কত বছরের কারাদন্ড হতে পারে?
Correct Answer:
খ: ১৪ বছর
মধ্যযুগের শেষ্ঠ কবি হলেন--
Correct Answer:
খ: ভারতচন্দ্র রায় গুণাকর
Explanation:
মধ্যযুগের শেষ্ঠ কবি হলেন-- সঠিক উত্তর ভারতচন্দ্র রায় গুণাকর মধ্যযুগের শেষ্ঠ কবি হলেন - - মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের বাঙালি কবি। ধারনা করা হয় তার জন্ম ষোড়শ শতাব্দীর প্রথম দিকে। তার বিখ্যাত কাব্য চণ্ডীমঙ্গলকাব্য প্রাচীন পাঁচালী রচনার মধ্যে শ্রেষ্ঠ । এর রচনাকাল ১৫৪৪ খ্রীস্টাব্দের কাছাকাছি সময় বলে বিবেচনা করা হয়।
কোন সন হতে স্থাবর সম্পত্তি বিক্রিয় অরেজিস্ট্রিকৃত চুক্তিনামা বলবৎ যোগ্য নহে?
Correct Answer:
গ: ২০০৫
'সাবর উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' উক্তিটি কার?
Correct Answer:
ক: চন্ডীদাস
Explanation:
'সাবর উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' উক্তিটি কার? সঠিক উত্তর চন্ডীদাস 'সাবর উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' উক্তিটি চন্ডীদাসের। চণ্ডীদাস (১৩৭০ - ১৪৩০), মধ্যযুগের চতুর্দশ শতকের বাঙালি কবি। তিনি চৈতন্য - পূর্ব বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী রচয়িতা হিসেবে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। চৈতন্যদেবের জন্মের আগে থেকেই চণ্ডীদাসের নামোল্লেখিত বহু গীতিপদ মানুষের মুখে মুখে ফিরত। চৈতন্যদেব নিজে তার পদ আস্বাদন করতেন। শ্রুতি আছে, রজকিনী রামী তার সহজসাধনের সঙ্গিনী ছিলেন। তার উল্লেখযোগ্য কিছু উক্তি: "কহে চণ্ডীদাস, কানুর পীরিতি – জাতিকুলশীল ছাড়া। " "প্রণয় করিয়া ভাঙ্গয়ে যে। সাধন - অঙ্গ পায় না সে। " "কি লাগিয়া ডাকরে বাঁশী আর কিবা চাও। বাকি আছে প্রাণ আমার তাহা লৈয়া যাও। " সহজিয়া গুরুবাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি লেখেন, "শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ বড়, তাহার উপরে নাই। "
”সুনামি” সৃষ্টি হয় ---
Correct Answer:
খ: সমুদ্রের তলদেশে অনেক গভীর ভূ-কম্পনের ফলে
Explanation:
”সুনামি” সৃষ্টি হয় --- সঠিক উত্তর সমুদ্রের তলদেশে অনেক গভীর ভূ-কম্পনের ফলে ভূ - কম্পন সমুদ্র তলদেশে হলেও তা পানিতে বিশাল ঢেউয়ের সৃষ্টি করে। ভূকম্পনে সৃষ্ট সমুদ্র ঢেউ সুনামি নামে পরিচিত। ফলে সুনামি সৃষ্টি হয় সমুদ্রের তলদেশে গভীর ভূকম্পন হলে।
বেগম রোকেয়ার রচনাকর্ম কোনটি?
Correct Answer:
গ: মতিচূর
Explanation:
বেগম রোকেয়ার রচনাকর্ম কোনটি? সঠিক উত্তর মতিচূর মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার প্রথম গ্রন্থ ' মতিচূর '। দুইটি খন্ডে প্রকাশিত হয়। তার রচিত শ্রেষ্ঠ গ্রন্থ ' অবরোধবাসিনী '।
দেওয়ানী মামলায় বিচার্য বিষয় কত প্রকার?
Correct Answer:
খ: ২ প্রকার
Explanation:
দেওয়ানী মামলায় বিচার্য বিষয় কত প্রকার? সঠিক উত্তর ২ প্রকার মোকদ্দমার প্রথম শুনানির দিন আদালত বাদীর আরজি এবং বিবাদীর লিখিত জবাব এর মধ্যে বিরোধপূর্ণ বিষয়ের ভিত্তিতে বিচার্য বিষয় নির্ধারণ করবেন। বিচার্য বিষয় দুই ধরনের হয়-তথ্য সংক্রান্ত বিচার্য বিষয়, আইন সংক্রান্ত বিচার্য বিষয়
সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত-
Correct Answer:
খ: ঢাকায়
Explanation:
সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত- সঠিক উত্তর ঢাকায় সার্ক সচিবালয় অবস্থিত - নেপালের কাঠমুন্ডু তে সার্ক ডকুমেন্টেশন সেন্টার, সার্ক বিশ্ববিদ্যালয় - ভারতের নয়াদিল্লী সার্ক উপকূলীয় এলাকা ব্যবস্থা কেন্দ্র - মালদ্বীপের মালে সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র - বাংলাদেশের ঢাকাতে
সংবিধানের ৫ম সংশোধনী হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত হয়-
Correct Answer:
ক: ২৯ আগস্ট ২০০৫
Explanation:
সংবিধানের ৫ম সংশোধনী হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত হয়- সঠিক উত্তর ২৯ আগস্ট ২০০৫ জাতীয় সংসদে সংবিধান (৫ম সংশোধন) আইন পাস হয় ৫ এপ্রিল ১৯৭৯ সালে, যা ২০০৫ সালের ২৯ আগস্ট হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত হয়।
'বিদ্যাপতি' কোথাকার কবি?
Correct Answer:
গ: মিথিলা
Explanation:
'বিদ্যাপতি' কোথাকার কবি? সঠিক উত্তর মিথিলা বিদ্যাপতি (আনু. ১৩৭৪ - ১৪৬০) বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার। মিথিলার সীতামারী মহকুমার বিসফি গ্রামে এক বিদগ্ধ শৈব ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম। তাঁদের পারিবারিক উপাধি ছিল ঠক্কর বা ঠাকুর। তাঁর পিতার নাম গণপতি ঠাকুর। বংশপরম্পরায় তাঁরা মিথিলার রাজপরিবারে উচ্চপদে চাকরি করতেন। বিদ্যাপতি নিজেও মিথিলারাজ দেবসিংহ ও শিবসিংহের সভাসদ ছিলেন। শ্রীহরি মিশ্রের অধীনে বিদ্যাপতি শিক্ষাগ্রহণ করেন। শস্ত্র, শাস্ত্র, রাজনীতি এবং সংস্কৃত সাহিত্যে তাঁদের পারিবারিক অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বিদ্যাপতি মৈথিলী, অবহট্ঠ ও সংস্কৃত ভাষায় বহু গ্রন্থ ও পদ রচনা করেন। শৈব বংশে জন্ম বলে তিনি বহু শৈবসঙ্গীতও রচনা করেন। কিন্তু ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ - বিষয়ক পদগুলিই তাঁর শ্রেষ্ঠ কীর্তি। সুমধুর এই বৈষ্ণব পদাবলির জন্যই তিনি বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন।
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি-
Correct Answer:
গ: মইনুল হোসেন
Explanation:
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি- সঠিক উত্তর মইনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধ সাভারের নবীনগরে অবস্থিত। স্মৃতিসৌধ এর উচ্চতা ১৫০ ফুট(৪৬.৫ মিটার)। এর স্থপতি সৈয়দ মইনুল হোসেন।
মাইকেল এঞ্জেলো কোন দেশের শিল্পী ?
Correct Answer:
ক: ইতালি
Explanation:
মাইকেল এঞ্জেলো কোন দেশের শিল্পী ? সঠিক উত্তর ইতালি মাইকেলেঞ্জেলো (মার্চ ৬, ১৪৭৫ - ফেব্রুয়ারি ১৮, ১৫৬৪) বা মিকেলেঞ্জেলো রেনেসাঁস যুগের একজন ইতালীয় ভাস্কর,চিত্রকর,স্থপতি এবং কবি। তার পুরো নাম মাইকেলেঞ্জেলো দি লোদোভিকো বুওনারোত্তি সিমোনি। তার বৈচিত্রময়তার ব্যাপ্তি এবং বিস্তৃতির কারণে মিকেলাঞ্জেলোকে রেনেসাঁ মানব বলে বর্ণনা করা হয়। মিকেলাঞ্জেলোর জীবৎকালেই তাকে শ্রেষ্ঠ জীবিত শিল্পী হিসাবে বিবেচনা করা হত, এবং ইতিহাসেও তাকে সর্বকালের শ্রেষ্ঠ শিল্পীদের একজন হিসাবে ধরা হয়।
সহকারী জজের রায় ও ডিক্রির বিরুদ্ধে কত দিনের মধ্যে জেলা নিকট আপিল করা যায়?
Correct Answer:
ক: ৩০ দিন
বাংলাদেশ সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে কোন উৎস থেকে?
Correct Answer:
গ: মুল্য সংযোজন কর
Explanation:
বাংলাদেশ সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে কোন উৎস থেকে? সঠিক উত্তর মুল্য সংযোজন কর ১৯৯১ সালের ১লা জুলাই মূল্য সংযোজন কর চালু হয়।
He--- to see us if he had been able to.
Correct Answer:
B: would have come
Explanation:
He--- to see us if he had been able to. Correct Answer would have come If+present…….+futureIf+past……+past perfectIf+had…….+would have/could have
হরমুজ প্রণালী অবস্থিত-
Correct Answer:
ঘ: ওমান ও পারস্য উপসাগরের মধ্যে
Explanation:
হরমুজ প্রণালী অবস্থিত- সঠিক উত্তর ওমান ও পারস্য উপসাগরের মধ্যে হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে অবস্থিত। হরমুজ প্রণালী ইরান ও সংযুক্ত আরব আমিরাত কে পৃথক করেছে।
লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে?
Correct Answer:
খ: যুবরাজ মোহাম্মদ আযম
Explanation:
লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে? সঠিক উত্তর যুবরাজ মোহাম্মদ আযম লালবাগের কেল্লা ঢাকার দক্ষিণ - পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটির নির্মাণকাজ শুরু হয়েছিল ১৬৭৮ সালে, মুঘল সুবাদার মুহাম্মদ আজম শাহ কর্তৃক। যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। তার উত্তরসুরী, মুঘল সুবাদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে নির্মাণকাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কোন সালে?
Correct Answer:
খ: ১৯৯০
Explanation:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কোন সালে? সঠিক উত্তর ১৯৯০ ১৮৭৮ সনে আফিম আইন সংশোধন করে আফিম অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে ১৯৯০সালে এটি প্রতিষ্ঠিত হয়। সরকারি অধিদপ্তর নির্বাহী: মোঃ আহসানুল জব্বার, মহাপরিচালক গঠিত: ১৯৭৬ মূল সংস্থা: স্বরাষ্ট্র মন্ত্রণালয় নীতিবাক্য: মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়া।
ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন ?
Correct Answer:
ক: চতুর্দশ
Explanation:
ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন ? সঠিক উত্তর চতুর্দশ ইবনে বতুতা (১৩০৪ - ১৩৭৮) মরক্কোর পর্যটক ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলায় সফর করেন। তিনি চতুর্দশ শতকে বাংলাদেশে আসেন। তাঁর পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহম্মদ। বাংলায় সফরের উদ্দেশ্য তিনি নিজেই তাঁর ভ্রমন কাহিনীতে উল্লেখ করেছেন এবং তা ছিল কামরূপের পার্বত্য অঞ্চলে বিখ্যাত সুফিসাধক শেখ জালালউদ্দিনের দর্শন লাভ। ইবনে বতুতা ১৩২৫ খ্রিস্টাব্দে একুশ বছর বয়সে বিশ্ব সফরে বের হন এবং আট বছরের মধ্যে সমগ্র উত্তর আফ্রিকা, আরব, পারস্য, ভূমধ্যসাগরের পূর্ব তীরবর্তী অঞ্চল ও কনস্টান্টিনোপল পরিভ্রমণ করেন। এরপর তিনি ভারতে আসেন।
A long Walk to Freedom-বইটির লেখক-
Correct Answer:
ক: নেলসন ম্যান্ডেলা
Explanation:
A long Walk to Freedom-বইটির লেখক- সঠিক উত্তর নেলসন ম্যান্ডেলা আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা "A long walk to freedom" বইটি লিখেছেন। নেলসন ম্যান্ডেলা ৫ ডিসেম্বর ২০১৩ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন্ প্রণালী?
Correct Answer:
ঘ: বেরিং
Explanation:
আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন্ প্রণালী? সঠিক উত্তর বেরিং বেরিং প্রণালী এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশ দুইটিকে পৃথককারী জলাশয়। প্রণালীটি উত্তর প্রশান্ত মহাসাগরের বেরিং সাগরকে উত্তর মহাসাগরের চুক্চি সাগরের সঙ্গে যুক্ত করেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি?
Correct Answer:
ক: ১০জানুয়ারি
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি? সঠিক উত্তর ১০জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০জানুয়ারি। ১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন বেলা ১টা ৪১ মিনিটে জাতির অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। তারপর দিল্লী হয়ে ঢাকা ফেরেন। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলের বিভিন্ন সহযোগী সংগঠনসহ বিভিন্ন দল ও সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে - সকাল ৬টা ৩০ মিনিটে দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদন এবং বিকেল ২টা ৩০ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'বিদ্যাসাগর' উপাধি দেয়--
Correct Answer:
গ: সংস্কৃত কলেজ
Explanation:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'বিদ্যাসাগর' উপাধি দেয়-- সঠিক উত্তর সংস্কৃত কলেজ জন্ম গ্রহণ কালে তার পিতামহ তার বংশানু্যায়ী নাম রেখেছিলেন "ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়"। ১৮৩৯ সালের ২২ এপ্রিল হিন্দু ল কমিটির পরীক্ষা দেন ঈশ্বরচন্দ্র। এই পরীক্ষাতেও যথারীতি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে ১৬ মে ল কমিটির কাছ থেকে যে প্রশংসাপত্রটি পান, তাতেই প্রথম তার নামের সঙ্গে 'বিদ্যাসাগর' উপাধিটি ব্যবহৃত হয়।
বিক্রয়যোগ্য জমি দুটি সাব-রেজিস্ট্রি অফিসের এলাকাধীন হলে, কোন সাব রেজিস্ট্রি অফিসে বিক্রয় দলিল রেজিস্ট্রি করতে হবে?
Correct Answer:
ক: যে কোনো একটিতে
কোন জেলায় রাখাইন জনগোষ্ঠীর বসবাস বেশী?
Correct Answer:
ক: বান্দরবান
Explanation:
কোন জেলায় রাখাইন জনগোষ্ঠীর বসবাস বেশী? সঠিক উত্তর বান্দরবান বান্দরবান জেলায় রাখাইন জনগোষ্ঠীর বসবাস বেশী। রাখাইন বাংলাদেশ ও মায়ানমারের একটি জনগোষ্ঠীর নাম। এরা আরাকানী এবং মগ নামেও পরিচিত। মায়ানমারের রাখাইন রাজ্যে এরা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। আঠারো শতকের শেষে এরা আরাকান তথা রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে এসে উপকূলীয় জেলা কক্সবাজার ও পটুয়াখালীতে বসতি স্থাপন করে। বর্তমানে রাখাইন সম্প্রদায়ের বসবাস মূলত কক্সবাজার, পটুয়াখালি ও বরগুনা জেলায়। এ ছাড়া রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও ছড়িয়ে - ছিটিয়ে কিছু রখাইন বসতি দেখা যয়। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়ও রাখাইন সম্প্রদায়ের বসতি রয়েছে।
বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়নের নাম কি ?
Correct Answer:
গ: সেন্টমার্টিন
Explanation:
বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়নের নাম কি ? সঠিক উত্তর সেন্টমার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়নের নাম সেন্টমার্টিন। সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা মূলভূখন্ডের সর্ব দক্ষিণে এবং কক্সবাজার জেলা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে ১৭ বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ। স্থানীয় ভাষায় সেন্টমার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলেও ডাকা হয়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত এ দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসাবে জায়গা করে নিয়েছে। নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালী, সারি সারি নারিকেল গাছ এ দ্বীপকে করেছে অনন্য।
DEPZ কোথায় ?
Correct Answer:
C: সাভারে
Explanation:
DEPZ কোথায় ? Correct Answer সাভারে DEPZ সাভারে অবস্থিত। ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল হল বাংলাদেশের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল। সংক্ষেপে এটি ঢাকা ইপিজেড, ডিইপিজেড বা সাভার ইপিজেড নামেও পরিচিত। এটি রাজাধানী ঢাকার নিকটে সাভারের আশুলিয়া থানায় অবস্থিত। এই রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলটি ১৯৯৩ খ্রিষ্টাব্দে স্থাপিত হয় এবং ১৯৯৭ খ্রিষ্টাব্দে এতে আরো একটি সম্প্রসারিত অঞ্চল যুক্ত করা হয়। ৩৫৬.২২ একর এলাকার ওপর প্রতিষ্ঠিত এই ইপিজেডটি বাংলাদেশের ২য় বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা।
কোনটি সংক্রামক রোগ?
Correct Answer:
খ: কলেরা
Explanation:
কোনটি সংক্রামক রোগ? সঠিক উত্তর কলেরা সংক্রামক রোগএকজন রুগীর থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে । জীবানু বা অন্য যে সমস্ত জীবন্ত প্রাণী শরীরের ক্ষতি করে সেগুলো থেকে সংক্রামক রোগ জন্মায় । এন্টিবায়োটিক বা যে সব ঔষধ জীবানুর সাথে যুদ্ধ করে তারা সংক্রামক রোগ সারাতে সাহায্য করে । এই সংক্রামক রোগগুলো যাতে ছড়িয়ে না পড়তে পারে বা এর থেকে অন্যদের রক্ষা করা, এই দুটো ব্যাপারে সতর্ক থাকা উচিত । সংক্রামক রোগের উদাহরণ - এইডস্, কুষ্ঠ, নিউমোনিয়া
বাংলাদেশে কর্ণফুলি কাগজ মিলে প্রধান কাঁচামাল হিসাবে ব্যবহার হয় ?
Correct Answer:
ক: বাঁশ
Explanation:
বাংলাদেশে কর্ণফুলি কাগজ মিলে প্রধান কাঁচামাল হিসাবে ব্যবহার হয় ? সঠিক উত্তর বাঁশ বাংলাদেশে কর্ণফুলি কাগজ মিলে প্রধান কাঁচামাল হিসাবে ব্যবহার হয় বাঁশ। কর্ণফুলী পেপার মিল - কেপিএম (ইংরেজি: Karnaphuli Paper Mills) হল চট্টগ্রামের চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত একটি রাষ্ট্রীয় মালিকানাধীন কাগজের মণ্ড ও কাগজ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের সর্ববৃহৎ কাগজ উৎপাদনকারী কোম্পানি। কোম্পানিটি শিল্প মন্ত্রণালয়ের স্বায়ত্তশাসিত সংস্থা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন কর্তৃক পরিচালিত হয়। ১৯৫৩ সালে তদানীন্তন পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থা কর্তৃক রাঙামাটি জেলা কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী পেপার মিল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন লক্ষমাত্রা ছিল বার্ষিক ৩০,০০০ মেঃ টন কাগজ উৎপাদন। ১৯৫৩ সালের ১৬ই অক্টোবর প্রতিষ্ঠানটি বাণিজ্যিক উৎপাদনে যায়।
কোনটি হৃদরোগের কারণ?
Correct Answer:
খ: ধূমপান
Explanation:
কোনটি হৃদরোগের কারণ? সঠিক উত্তর ধূমপান হৃদরোগ বলতে সাধারনভাবে হৃৎপিন্ড, রক্তবাহী ধমনী ও শিরা, মস্তিষ্ক ও বৃক্ক সম্পর্কিত রোগকে বোঝায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে থাকে। মহিলাদের চেয়ে পুরুষেরা হৃদরোগে বেশি আক্রান্ত হয়। তবে মেনোপজের পরে মহিলাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। বাবা - মায়ের হৃদরোগ থাকলে তাদের সন্তানদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অধিক থাকে। এর মূল কারণ পরিবারের একই খাদ্যাভ্যাস ও ধূমপানের অভ্যাস। উচ্চ রক্তচাপ করোনারি হৃদরোগের একটি মারাত্মক রিস্ক ফ্যাক্টর। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ হৃদপিন্ডের জন্য অত্যন্ত ক্ষতিকর। রক্তে কোলেস্টেরলের মাত্রার আধিক্য হৃদরোগের একটি গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর।
কবে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ?
Correct Answer:
খ: ২ ডিসেম্বর ১৯৯৭
Explanation:
কবে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ? সঠিক উত্তর ২ ডিসেম্বর ১৯৯৭ ২ ডিসেম্বর ১৯৯৭ পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। পার্বত্য শান্তি চুক্তি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের উপজাতি পাহাড়ীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্পাদিত একটি শান্তি চুক্তি। পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের প্রতিনিধি জনসংহতি সমিতির সঙ্গে বাংলাদেশ সরকার ১৯৯৭ খ্রিষ্টাব্দের ২ ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষর করেছিল।
বিশ্বব্যাংক পদ্মা সেতু অর্থায়নে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি কবে স্বাক্ষর করেছিলো?
Correct Answer:
খ: ২৯ এপ্রিল ২০১১
Explanation:
বিশ্বব্যাংক পদ্মা সেতু অর্থায়নে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি কবে স্বাক্ষর করেছিলো? সঠিক উত্তর ২৯ এপ্রিল ২০১১ বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়নে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি সাক্ষর হয় ২৯ এপ্রিল ২০১১ সালে। পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি।
Who, What, Which are --
Correct Answer:
B: Relative pronoun
Explanation:
Who, What, Which are -- Correct Answer Relative pronoun Who, What, Which Relative pronoun এবং Interrogative pronoun উভয়েই হয় । প্রদত্ত option গুলোর মধ্যে Interrogative pronoun নাই বিধায় সঠিক উত্তর হবে Relative pronoun.
বেতবুনিয়া ভূ-উপগ্রহ কোথায় অবস্থিত ?
Correct Answer:
গ: রাঙামাটি
Explanation:
বেতবুনিয়া ভূ-উপগ্রহ কোথায় অবস্থিত ? সঠিক উত্তর রাঙামাটি বেতবুনিয়া ভূ - উপগ্রহ রাঙামাটি অবস্থিত। বেতবুনিয়া ভূ - উপগ্রহ কেন্দ্র রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ভূ - উপগ্রহ কেন্দ্র দেশের প্রথম ভূ - উপগ্রহ কেন্দ্র। ৩০ জানুয়ারী ১৯৭০ খ্রি: তারিখে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান বেতবুনিয়া ভূ - উপগ্রহ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) অর্জনের জন্য কোন সাল নির্ধারিত?
Correct Answer:
খ: ২০১৫ সাল
Explanation:
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) অর্জনের জন্য কোন সাল নির্ধারিত? সঠিক উত্তর ২০১৫ সাল ২০১৫ সালে MDG অর্জনের মেয়াদ শেষ হওয়ায় ২০১৬ - ২০৩০ সাল পর্যন্ত সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (SDG) অর্জনের সাল নির্ধারিত হয়।
দেশের কোন জেলাটিতে ”ডিজিটাল জেলা” হিসেবে প্রথম তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন সেবা চালু হয়েছে?
Correct Answer:
খ: যশোর
Explanation:
দেশের কোন জেলাটিতে ”ডিজিটাল জেলা” হিসেবে প্রথম তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন সেবা চালু হয়েছে? সঠিক উত্তর যশোর যশোর দেশের প্রথম ডিজিটাল জেলা হিসেবে যাত্রা শুরু করছে। এই জেলার মানুষ ইন্টারনেট, ই মেইল, মোবাইল ফোনে মেসেজ এমনকি ডাকযোগেও সব ধরনের সরকারি সেবা নিতে পারবেন।
খান জাহান আলী (র) সেতু কোন নদীর উপর নির্মিত ?
Correct Answer:
গ: রূপসা
Explanation:
খান জাহান আলী (র) সেতু কোন নদীর উপর নির্মিত ? সঠিক উত্তর রূপসা খান জাহান আলী (র) সেতু রূপসা নদীর উপর নির্মিত। খানজাহান আলী সেতু রূপসা নদীর উপর নির্মিত একটি সেতু। এটি রূপসা সেতু নামেও পরিচিত। এই সেতুর বিশেষ বৈশিষ্ট্য হলো দুই প্রান্তে দুটি করে মোট চারটি সিড়ি রয়েছে যার সাহায্যে মূল সেতুতে উঠা যায়। প্রতিদিন প্রচুর দর্শনার্থী সেতুটি পরিদর্শন করতে আসেন।
২০১০ সালের জুন মাসে বাংলাদেশের বিজ্ঞানীরা কোন উদ্ভিদের জন্ম রহস্য আবিষ্কার করেন?
Correct Answer:
গ: পাট
Explanation:
২০১০ সালের জুন মাসে বাংলাদেশের বিজ্ঞানীরা কোন উদ্ভিদের জন্ম রহস্য আবিষ্কার করেন? সঠিক উত্তর পাট ড. মাকসুদুল আলম একজন বাংলাদেশী জিনতত্ত্ববিদ। তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ডাটাসফট ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট যৌথ প্রচেষ্টায় ২০১০ সালের মাঝামাঝি সময়ে সফলভাবে আবিষ্কার করেন পাটের জিন নকশা।
"Justice delayed is justice denied" was stated by--
Correct Answer:
C: Gladstone
Explanation:
"Justice delayed is justice denied" was stated by-- Correct Answer Gladstone ' Justice delayed is justice denied ' এই বিখ্যাত উক্তিটি করেছেন ব্রিটিশ রাজনীতিবিদ Gladstone.
কিসের আকর্ষণে জোয়ার ভাটা হয়?
Correct Answer:
খ: চন্দ্র
Explanation:
কিসের আকর্ষণে জোয়ার ভাটা হয়? সঠিক উত্তর চন্দ্র জোয়ার ভাটা হচ্ছে প্রধানত চন্দ্র ও সূর্যের আকর্ষণের ফল। পৃথিবীর উপর চম্দ্র ও সূর্য উভয়েরই আকর্ষণ শক্তি কাজ করে ফলে প্রতিদিন জোয়ার ভাটা হয়। সূর্য চন্দ্রের তুলনায় অনেক বড় হওয়া সত্ত্বেও যেহেতু পৃথিবী থেকে সূর্যের তুলনায় চন্দ্রের দূরত্ব অনেক কম তাই সূর্যের চাইতে চন্দ্রের আকর্ষণ অনেক বেশি। তাই প্রধানত চন্দ্রের আকর্ষণেই জোয়ার হয়ে থাকে।
ডেঙ্গু জ্বরের বাহক মশা --
Correct Answer:
গ: এডিস
Explanation:
ডেঙ্গু জ্বরের বাহক মশা -- সঠিক উত্তর এডিস ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা।