Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
মাওরি কোন দেশের অধিবাসী?
Correct Answer:
গ: নিউজিল্যান্ড
যমুনা সার কারখানায় উৎপাদিত সার এর নাম কি ?
Correct Answer:
ক: ইউরিয়া
Explanation:
যমুনা সার কারখানায় উৎপাদিত সার এর নাম কি ? সঠিক উত্তর ইউরিয়া যমুনা সার কারখানা তারাকান্দি, জামালপুরে অবস্থিত। এ কারখানায় প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এবং ইউরিয়া সার উৎপন্ন হয়। এ কারখানাটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়।
নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত ?
Correct Answer:
গ: মেঘনা
Explanation:
নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত ? সঠিক উত্তর মেঘনা নিঝুম দ্বীপ মেঘনা নদীর মোহনায় নোয়াখালীতে অবস্থিত। এ দ্বীপটি সমুদ্র সৈকত, উপকূলীয় সবুজ বেষ্টনী অঞ্চল এবংঅতিথি পাখির আগমনের জন্য বিখ্যাত। এ দ্বীপের পুরনো নাম বাউলার চর। এর আয়তন ৯১ বর্গ কিমি বা ৩৫ বর্গমাইল। ১৯৫০ সালে নোয়াখালীর মাঝিরা এটি আবিষ্কার করেন।
ইরাকে মার্কিন আগ্রাসনের প্রথম বর্ষপূর্তি পালিত হয়--
Correct Answer:
খ: ২০০৪ সালের ২০ মার্চ
বাংলাদেশে বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত ?
Correct Answer:
ক: ৯৫ টি
কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা--
Correct Answer:
খ: এ.কে. ফজলুল হক
Explanation:
কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা-- সঠিক উত্তর এ.কে. ফজলুল হক প্রজা পার্টি ছিল ব্রিটিশ ভারতে গঠিত একটি রাজনৈতিক দল। এর প্রতিষ্ঠাতা ছিলেন - এ কে ফজলুল হক। প্রথমদিকে একে কাউন্সিল প্রজা পার্টি বা বঙ্গীয় প্রজা পার্টি বলা হত। পরে নিখিল বঙ্গ প্রজা সমিতি ও আরো পরে কৃষক প্রজা পার্টি নাম দেয়া হয়। ১৯২৯ সালের জুলাই মাসে এই দল প্রতিষ্ঠিত হয় এবং ১৯৩৭ সাল পর্যন্ত তা টিকে ছিল। পরবর্তীকালে পূর্ব পাকিস্তানে কৃষক শ্রমিক প্রজা পার্টি নামে দল পুনপ্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি?
Correct Answer:
ঘ: বাসস
Explanation:
বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি? সঠিক উত্তর বাসস BSS বা বাসস যার পূর্ণরূপ বাংলাদেশ সংবাদ সংস্থা, এটি হচ্ছে বাংলাদেশের প্রধান ও রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা। এটি ১ জানুয়ারি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।
কোনটি পদ্মার শাখা নদী?
Correct Answer:
ক: আড়িয়াল খাঁ
Explanation:
কোনটি পদ্মার শাখা নদী? সঠিক উত্তর আড়িয়াল খাঁ পদ্মা বাংলাদেশের প্রধান নদী। হিমালয়ে উৎপন্ন গঙ্গানদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এই পদ্মার উত্তর তীরে অবস্থিত। পদ্মার সর্বোচ্চ গভীরতা ১,৫৭১ ফুট (৪৭৯ মিটার) এবং গড় গভীরতা ৯৬৮ফুট (২৯৫ মিটার)। বাংলাদেশে নদীটির দৈর্ঘ্য ১২০ কিলোমিটার গড় প্রস্থ ১০ কিলোমিটার। পদ্মার শাখা নদী হলো - আড়িয়াঁল খাঁ।
বাংলাকে কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয়েছে?
Correct Answer:
গ: সিয়েরা লিওন
সম্প্রতি ভূমিকম্পের কারণে জাপানের কোন পারমানবিক কেন্দ্র থেকে তেজক্রিয়তা ছড়িয়ে পড়েছে?
Correct Answer:
ঘ: ফুকুশিমা
Explanation:
সম্প্রতি ভূমিকম্পের কারণে জাপানের কোন পারমানবিক কেন্দ্র থেকে তেজক্রিয়তা ছড়িয়ে পড়েছে? সঠিক উত্তর ফুকুশিমা ভূমিকম্প ও সুনামির পর নতুন বিপর্যয় হিসেবে জাপানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটে ১২ মার্চ ২০১১। রাজধানী টোকিওর ২৪০ কিলোমিটার উত্তরে ফুকুশিমা পরমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দাইচি – ১ কেন্দ্রে এ বিস্ফোরণ ঘটে। পরবর্তীতে আরো কয়েক দফা বিস্ফোরণে জাপানে পারমাণবিক বিপর্যয় ঘটে।
গণচীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়--
Correct Answer:
খ: ১৯৭৫ সালে
Explanation:
গণচীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়-- সঠিক উত্তর ১৯৭৫ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা লাভকালে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় - ১৯৭১ সালে ভুটান। তার অল্প কয় ঘন্টাপরেই ভারত স্বীকৃতি দেয়। এবং গণচীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭৬ সালে।
নব গঠিত রংপুর বিভাগে কতটি জেলা রয়েছে ?
Correct Answer:
ঘ: ৮টি
Explanation:
নব গঠিত রংপুর বিভাগে কতটি জেলা রয়েছে ? সঠিক উত্তর ৮টি রংপুর বিভাগের ৮টি জেলা হচ্ছে - রংপুর দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও। মনে রাখার কৌশল হচ্ছে – “ঠাকুরের লাল নীল রঙের কুড়িটি গাই দিনে পঞ্চগড়ে থাকে।”
Which of the following is not a modal auxiliary?
Correct Answer:
D: are
আয়তনে পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?
Correct Answer:
ক: কাস্পিয়ান
Explanation:
আয়তনে পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? সঠিক উত্তর কাস্পিয়ান বিশ্বের বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগরের আয়তন ৩,৯৫,২৯৯ বর্গকিমি। এটি রাশিয়া, আজারবাইজান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও ইরানের কিছু অঞ্চল নিয়ে গঠিত। এর সর্বোচ্চ গভীরতা ৯৪৬ মিটার। বৈকাল হ্রদ রাশিয়ায় অবস্থিত বিশ্বের সবচেয়ে গভীর হ্রদ যুক্তরাষ্ট্র ও কানাডায় এবং ভিক্টোরিয়া হ্রদ তাঞ্জানিয়া এবং উগান্ডায় অবস্থিত।
The best word stands for Abstract noun is---
Correct Answer:
A: Beauty
বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত ?
Correct Answer:
ক: সোনারগাঁ
Explanation:
বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত ? সঠিক উত্তর সোনারগাঁ ১৯৮১ সালে সোনারগাঁওয়ে লোক ও কারুশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয়। সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত।
বিখ্যাত ওয়ালস্ট্রীট কোথায়?
Correct Answer:
ঘ: নিউইয়র্ক
Explanation:
বিখ্যাত ওয়ালস্ট্রীট কোথায়? সঠিক উত্তর নিউইয়র্ক ওয়াল স্ট্রীট যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে অবস্থিত। সম্প্রতি এ স্থানকে ঘিরেই পুঁজিবাদ বিরোধী আন্দোলন মূল স্লোগান ‘আমরাই ৯৯%’।
কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশী?
Correct Answer:
গ: মেরু অঞ্চলে
Explanation:
কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশী? সঠিক উত্তর মেরু অঞ্চলে বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণ g এর উপর নির্ভরশীল। মেরু অঞ্চলে g এর মান শূন্য হওয়া বস্তুকে ওজনহীন মনে হবে।
নিচের কোন শহর টিকে বাতাসের শহর বলা হয়?
Correct Answer:
ক: শিকাগো
Explanation:
নিচের কোন শহর টিকে বাতাসের শহর বলা হয়? সঠিক উত্তর শিকাগো শিকাগো আনুষ্ঠানিকভাবে শিকাগো সিটি, হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম জনবহুল শহর । এটিকে বাতাসের শহর বলা হয়। ২০১৭ সালের আদমশুমারি - অনুমান অনুযায়ী, এর জনসংখ্যার পরিমান ২,৭১৬,৪৫০ জন। যা এটিকে সবচেয়ে জনবহুল শহর করে তুলেছে ইলিনয় অঙ্গরাজ্য এবং মধ্যপশ্চিম যুক্তরাষ্ট্র উভয়ের মধ্যে। শিকাগো হচ্ছে কুক কাউন্টির কাউন্টি আসন (জেলার ব্যবসাকেন্দ্র), মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় জনবহুল কাউন্টি, এবং শিকাগো মহানগর এলাকা এর প্রধান শহর,যা প্রায়ই "শিকাগোল্যান্ড" হিসাবে উল্লেখ করা হয়।
A compound sentence must have--- principal clause.
Correct Answer:
C: More than one
ইন্টারপোলের সদরদপ্তর কোথায় ?
Correct Answer:
গ: লিঁও
Explanation:
ইন্টারপোলের সদরদপ্তর কোথায় ? সঠিক উত্তর লিঁও Interpol বা International Criminal police Organization – এর সদর দপ্তর ছিল ভিয়েনা, অস্ট্রিয়ায়। সেখান থেকে ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এর সদর দপ্তর স্থানান্তর করা হয় এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিঁওতে স্থাপন করা হয়।
ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কোন সনে হয়েছিল?
Correct Answer:
খ: ১১৭৬
Explanation:
ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কোন সনে হয়েছিল? সঠিক উত্তর ১১৭৬ ছিয়াত্তরের মন্বন্তর বাংলা ১১৭৬ সনে হয়েছিল। ছিয়াত্তরের মন্বন্তর বাংলার ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত। ১১৭৬ বঙ্গাব্দে ( খ্রি. ১৭৭০) এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে 'ছিয়াত্তরের মন্বন্তর' বলা হয়।
নিচের কোন বাক্যটি শুদ্ধ ?
Correct Answer:
ঘ: পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি
Explanation:
নিচের কোন বাক্যটি শুদ্ধ ? সঠিক উত্তর পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাত হয় নি - বাক্যটি সঠিক। এখানে সাধু রীতি বা চলিত রীতির মিশ্রণ ঘটে নি, শুধু চলিত রীতি ব্যবহার করা হয়েছে, তাই বাক্যটি গুরুচণ্ডালী দোষ মুক্ত। আবার তৎসম এবং বাংলা শব্দের মিশ্রণ হয় নি, তাই বাহুল্য দোষমুক্ত।
'এল বি ডব্লিউ' কোন খেলার সাথে সম্পর্কিত?
Correct Answer:
গ: ক্রিকেট
Explanation:
'এল বি ডব্লিউ' কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর ক্রিকেট ক্রিকেটের সাথে জড়িত উল্লেখযোগ্য শব্দ হচ্ছে - এল বি ডব্লিউ, বাউন্ডারি, বোলিং, কট, ক্রিজ, ফলোঅন, ওয়াইড, টাই, স্ট্যাম্প ইত্যাদি।
সম্প্রতি ভারত কোন নদীতে টিপাইমুখ বাধ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে?
Correct Answer:
গ: বরাক
Explanation:
সম্প্রতি ভারত কোন নদীতে টিপাইমুখ বাধ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে? সঠিক উত্তর বরাক ২২ অক্টোবর ২০১১ ভারত সরকার টিপাইমুখ বাঁধের ব্যাপারে মণিপুর রাজ্য সরকারের সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে। মণিপুর - মিজোরাম সীমান্তের থুইভাই ও বরাক নদীর সংযোগস্থলে থেকে ৫০০ মিটার ভেতরে এ বাঁধ প্রকল্পটি অবস্থিত।
বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর ?
Correct Answer:
ঘ: ইরান
Explanation:
বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর ? সঠিক উত্তর ইরান আবদান ও বন্দর আব্বাস সমুদ্র বন্দর দুটি ইরানে অবস্থিত। এডেন হচ্ছে ইয়েমেনের সমুদ্র বন্দর।
কোনো বস্তুর ভর ১০ কেজি হলে বস্তুর ওজন----
Correct Answer:
ঘ: ৯৮ নিউটন
Explanation:
কোনো বস্তুর ভর ১০ কেজি হলে বস্তুর ওজন---- সঠিক উত্তর ৯৮ নিউটন কোনো বস্তুর ভর ১০ কেজি হলে বস্তুর ওজন - ৯৮ নিউটন। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। একে 'g' দ্বারা প্রকাশ করা হয়। অভিকর্ষজ ত্বরণ এর আদর্শ মান 9.81ms - 2। বস্তুর ওজন w = mg = 10×9.8 = 98 নিউটন।
কোন প্রণালী এশিয়া মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করছে?
Correct Answer:
খ: বসফরাস
Explanation:
কোন প্রণালী এশিয়া মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করছে? সঠিক উত্তর বসফরাস বসফরাস প্রণালী মর্মর ও কৃষ্ণ সাগরের সংযোগ সাধন করেছে এবং এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে। বেরিং প্রণালী এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে। মালাক্কা প্রণালী সুমাত্রা ও মালয়েশিয়াকে পৃথক করেছে। ডোভার প্রণালী ফ্রান্স ও ব্রিটেনকে পৃথক করেছে।
যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয় ?
Correct Answer:
ক: ড্যাশ
Explanation:
যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয় ? সঠিক উত্তর ড্যাশ যৌগিক ও মিশ্র বাক্যে দুই বা তারচেয়েও বেশি পৃথক বাক্য লেখার সময় তাদের মধ্যে সমন্বয় সাধন করতে ড্যাস চিহ্ন ব্যবহার করা যায়। যেমন - তোমরা দরিদ্রের উপকার কর - এতে তোমাদের সম্মান যাবে না - বাড়বে। কোলন : একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়। যেমন - সভায় ঠিক করা হল : এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে। সেমিকোলন (;) : কমার চেয়ে বেশি কিন্তু দাঁড়ির চেয়ে কম বিরতি দেয়ার জন্য সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন - আমরা সবাই সবাইকে ভালবাসি; আসলেই কি সবাই ভালবাসি? হাইফেন বা সংযোগ চিহ্ন : সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়। অর্থাৎ, দুটি পদ একসঙ্গে লিখতে গেলে হাইফেন দিয়ে লিখতে হয়। যেমন - সুখ - দুঃখ, মা - বাবা।
ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করে?
Correct Answer:
ঘ: সংস্কৃত কলেজ
Explanation:
ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করে? সঠিক উত্তর সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে সংস্কৃত কলেজ 'বিদ্যাসাগর' উপাধি দান করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১) উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি সংস্কৃত কলেজ থেকে ''বিদ্যাসাগর" উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তাঁর। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও অপরবোধ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। তাঁকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশুপাঠ্য বর্ণপরিচয় সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ।
'চাতুর্য ' শব্দের বিশেষণ কোনটি?
Correct Answer:
গ: চতুর
Explanation:
'চাতুর্য ' শব্দের বিশেষণ কোনটি? সঠিক উত্তর চতুর চাতুর্য শব্দের বিশেষণ '' চতুর''। চাতুরী, চাতুর্য, চতুরতা, - - এগুলো বিশেষ্য।
নিচের কোনটি মিশ্র শব্দ ?
Correct Answer:
খ: হাট-বাজার
Explanation:
নিচের কোনটি মিশ্র শব্দ ? সঠিক উত্তর হাট-বাজার হাট - বাজার মিশ্র শব্দ। কারন, হাট + বাজার = বাংলা + ফারসি
কোনটি অর্ধ-তৎসম শব্দের উদাহরণ ?
Correct Answer:
ঘ: কুচ্ছিত
Explanation:
কোনটি অর্ধ-তৎসম শব্দের উদাহরণ ? সঠিক উত্তর কুচ্ছিত কুচ্ছিত - অর্ধতৎসম শব্দ। কারণ, কুৎসিত(তৎসম) < কুচ্ছিত (অর্ধ তৎসম)।
কোন দেশটি UNESCO থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়?
Correct Answer:
ঘ: যুক্তরাষ্ট্র
Explanation:
কোন দেশটি UNESCO থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে ২০১৭ সালে নাম প্রত্যাহারের ঘোষণা দেয় ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। অভিযোগ তোলা হয় ইসরায়েল বিদ্বেষের। ১ জানুয়ারি মধ্যরাত থেকে এই ঘোষণা কার্যকর হয়েছে৷ সঠিক উত্তর হবে - যুক্তরাষ্ট্র।
তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ
Correct Answer:
খ: বায়বীয় পদার্থ
Explanation:
তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ সঠিক উত্তর বায়বীয় পদার্থ তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ। তাপ প্রয়োগ করলে পদার্থ প্রসারিত হয়। তবে যে পদার্থের অণুগুলো মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ যত কম সে পদার্থ ততো বেশি প্রসারিত হয়। কঠিন বা তরল পদার্থের তুলনায় বায়বীয় পদার্থের অণুগুলো মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ অনেক কম। তাই তাপ প্রয়োগে বায়বীয় পদার্থ সবচেয়ে বেশি প্রসারিত হয়।
কিয়োটো প্রটোকল, ১৯৯৭ কি?
Correct Answer:
ক: গ্রীন হাউজ গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত একটি চুক্তি
Explanation:
কিয়োটো প্রটোকল, ১৯৯৭ কি? সঠিক উত্তর গ্রীন হাউজ গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত একটি চুক্তি কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি যা এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে। ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয় এবং ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই ফেব্রুয়ারি প্রথম কার্যকরী হয়। বর্তমানে এই চুক্তি দ্বারা ১৯২টি দেশ দায়বদ্ধ রয়েছে। এই চুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ওপর ক্ষতিকর প্রভাব না ফেলতে পারার মতো বায়ুমন্ডলে গ্রীনহাউস গ্যাসের পরিমাণ কমিয়ে আনার দ্য ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ সভায় গৃহীত লক্ষ্যমাত্রাগুলিকে পূরণ করার কথা বলা হয়েছে।
চীন প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় --
Correct Answer:
ক: ১৯৬৪ সালে
Explanation:
চীন প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় -- সঠিক উত্তর ১৯৬৪ সালে ১৯৬৪ সালের ১৬ই অক্টোবর চীনের প্রথম পারমাণবিক বোমার সফল বিস্ফোরন ঘটানো হয়। সেই দিন বিকেল তিনটায় এই পারমাণবিক পরীক্ষা চালানো হয় পশ্চিম চীনের মরুভূমিতে। এই পারমাণবিক পরীক্ষার সাফল্যের খবর পেয়ে চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদ যৌথভাবে পাঠানো এক তারবার্তায় চীনের প্রথম পারমাণবিক পরীক্ষায় নিয়োজিত সব বিজ্ঞানী ,প্রকৌশলী, গণ মুক্তি ফৌজের সামরিক অফিসার ও সৈন্য এবং প্রতিরক্ষা কার্যক্রমে নিয়োজিত সবকর্মীদের উঞ্চ অভিনন্দন জানায়।
একজন ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশ অপর্যাপ্ত হলে, রাষ্ট্রপক্ষ দণ্ড বৃদ্ধির জন্য কোথায় আপিল করতে পারে?
Correct Answer:
ঘ: হাইকোর্ট বিভাগে
যাবজ্জীবন কারাদণ্ডাদেশের ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তির সম্মতি ব্যতিরেকেই উক্ত দণ্ডকে সরকার অনধিক কত বছরে হ্রাস করতে পারবে?
Correct Answer:
খ: ২০ বছর
সংকর ধাতু পিতলের উপাদান হল---
Correct Answer:
খ: তামা ও দস্তা
Explanation:
সংকর ধাতু পিতলের উপাদান হল--- সঠিক উত্তর তামা ও দস্তা সংকর ধাতু পিতলের উপাদান হল - তামা ও দস্তা। দুবা ততোধিক সংমিশ্রণে গঠিত সমসত্ব ও অসমসত্ব কঠিন পদার্থ কে সংকর ধাতু বলে। সংকর ধাতু পিতলের উপাদান হলো তামা ও দস্তা। তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ বা কাসা প্রস্তুত করা হয়।
যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংঘটিত খুনের সর্বনিম্ন শাস্তি কি?
Correct Answer:
ক: মৃত্যুদণ্ড
দৃশ্যমান আলোর মধ্যে কোন রঙ- এর আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?
Correct Answer:
ক: বেগুনী
Explanation:
দৃশ্যমান আলোর মধ্যে কোন রঙ- এর আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? সঠিক উত্তর বেগুনী রং হচ্ছে আলোর বিভিন্ন আকৃতির তরঙ্গ দৈর্ঘ্য । আমরা সাধারনত যে আলোক বর্ণালী দেখতে পাই, তার মধ্যে সবথেকে ক্ষুদ্র ৪০০ ন্যানোমিটারের আশেপাশে তরঙ্গদৈর্ঘ্যের আলোকে আমরা বেগুনী রং হিসেবে দেখি।
কোনো মামলা প্রমাণের জন্য কত জন সাক্ষীর সাক্ষ্যের প্রয়োজন?
Correct Answer:
ঘ: কোনো নির্দিষ্ট সংখ্যক নয়
উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে ছিলেন?
Correct Answer:
ক: ডা. জোহরা বেগম কাজী
Explanation:
উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে ছিলেন? সঠিক উত্তর ডা. জোহরা বেগম কাজী উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী ছিলেন ড. জোহরা বেগম কাজী। তিনি ভারতের মধ্যপ্রদেশের রঞ্জন গায়ে ১৯১২ সালের ১৫ অক্টোবরে জন্মগ্রহণ করেন। মৃত্যুবরণ করেন ঢাকায় ৭ নভেম্বর সালে। তাকে ঢাকার ফ্লোরেন্স নাইটিঙ্গেল বলা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি ছিলেন--
Correct Answer:
গ: হুমায়ুন রশিদ চৌধুরী
Explanation:
জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি ছিলেন-- সঠিক উত্তর হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের বাংলাদেশের প্রথম সভাপতি। হুমায়ূন রশীদ চৌধুরী (১১ নভেম্বর ১৯২৮ - ১০ জুলাই ২০০১) বাংলাদেশের একজন কূটনীতিবিদ ও রাজনীতিবিদ ছিলেন। বাংলাদেশের জাতীয় সংসদে ১৯৯৬ - ২০০১ পর্যন্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন। বাংলা, ইংরেজি, উর্দু, ফরাসি এবং ইতালীয় ভাষায় কথা বলতে পারতেন।
যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি কি নামে পরিচিত?
Correct Answer:
ক: প্রথম ভার্সাই চুক্তি
Explanation:
যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি কি নামে পরিচিত? সঠিক উত্তর প্রথম ভার্সাই চুক্তি যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি প্রথম ভার্সাই চুক্তি নামে পরিচিত। ভার্সাই চুক্তি একটি শান্তিচুক্তি যা প্রথম বিশ্বযুদ্ধের পরপর যুদ্ধের মিত্রশক্তি ও তৎসংশ্লিষ্ট শক্তিসমূহ এবং জার্মানির মধ্যে সম্পাদিত হয়। স্থান: মিরর হল, ভার্সাই প্রাসাদ, ভার্সাই নগরী, ফ্রান্স সম্পাদনের তারিখ: জুন ২৮, ১৯১৯ কার্যকরণের তারিখ: জানুয়ারি ১০, ১৯২০
বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি?
Correct Answer:
ঘ: বৈলাম
Explanation:
বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি? সঠিক উত্তর বৈলাম বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম বৈলাম। বাংলাদেশের সবচেয়ে বড় বা উঁচু গাছের নাম - বৈলাম । এটি ২৪০ ফুট প্রায়। চট্টগ্রাম ও রাঙামাটির গহীন অরণ্যে পাওয়া যায়।
বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে--
Correct Answer:
খ: ১৮ এপ্রিল , ১৯৭২
Explanation:
বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে-- সঠিক উত্তর ১৮ এপ্রিল , ১৯৭২ ব্যাখ্যা : বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল প্রথম আন্তর্জাতিক সংস্থা হিসাবে কমরওয়েলথের সদস্যপদ লাভ করে । বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য । উল্লেখ্য, ১৯৭২ সালে বাংলাদেশ আরো যেসব সংস্থার সদস্য পদ লাভ করে সেগুলো হলো - ILO, IMF, FAO, UNCTAD, WHO, UNESCO, IDA, IBRD ইত্যাদি । ১৯৭৩ সালে বাংলাদেশ সদস্য হয় UPA, ITU, WMO, IUTO ইত্যাদি সংস্থার এবং ১৯৭৪ সালের ১৭ সেক্টেম্বর বাংলাদেশ সদস্য হয় জাতিসংঘের ।
সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ হয়?
Correct Answer:
গ: লাল আলোতে
Explanation:
সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ হয়? সঠিক উত্তর লাল আলোতে সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ হয় লাল আলোতে। বর্ণালিবীক্ষণ যন্ত্র এর সাহায্যে জানা গেছে যে দৃশ্যমান বর্ণচ্ছটার মধ্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় লাল আলোয় সর্বাপেক্ষা কর্মক্ষম। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে এটি ক্লোরোফিল কে অধিক মাত্রায় সক্রিয় করে এবং ফটোলাইসিস ও ফটোফসফোরাইলেশন ঘটায়।
সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি হয়েছে কোন দেশে?
Correct Answer:
ঘ: যুক্তরাষ্ট্র
Explanation:
সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি হয়েছে কোন দেশে? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লী এর নাম হচ্ছে solar energy generating systems (SEGS) যা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মোজাব মরুভূমিতে অবস্থিত।