Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
ধাতুর শেষে 'অন্ত প্রত্যয়' যোগ করলে কোন পদ গঠিত হয়?
Correct Answer:
গ: বিশেষণ
Explanation:
ধাতুর শেষে 'অন্ত প্রত্যয়' যোগ করলে কোন পদ গঠিত হয়? সঠিক উত্তর বিশেষণ ধাতুর সাথে অন্ত প্রত্যয় যোগ করলে বিশেষণ গঠিত হয়। যেমন: উড় + অন্ত = উড়ন্ত, ডুব + অন্ত = ডুবন্ত, চল + অন্ত = চলন্ত ইত্যাদি।
'সাগরকন্যা' বলা হয় কোন জেলাকে?
Correct Answer:
ক: পটুয়াখালী
Explanation:
'সাগরকন্যা' বলা হয় কোন জেলাকে? সঠিক উত্তর পটুয়াখালী সাগর কন্যা বলা হয় পটুয়াখালী জেলাকে। সাগর কন্যা বলা হয় পটুয়াখালী জেলাকে। এছাড়া বাংলার ভেনিস বলা হয় বরিশাল জেলা কে।
'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি'--- কে বলেছিলেন?
Correct Answer:
ক: ড. মুহম্মদ শহীদুল্লাহ্
Explanation:
'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি'--- কে বলেছিলেন? সঠিক উত্তর ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ। প্রশ্নে উল্লেখিত উদ্ধৃতিটি ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর। এটি জাতীয় ও ধর্মীয় চেতনা সম্পর্কে তার বক্তব্যের অংশবিশেষ। 'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি'। এটি কোন আদর্শের কথা নয় বরং বাস্তব কথা। মা প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ রেখে দিয়েছেন যে মালা - তিলক টিকিটে কিংবা টুপি - লুঙ্গি এবং দাড়িতে ঢাকবার জো - টি নেই। তার এ দুঃসাহসিক উক্তি বাঙালির জাতীয় চেতনা শাণিত করনের পাশাপাশি পূর্ববাংলার রাষ্ট্রভাষা আন্দোলন পথ প্রশস্ত হয়।
মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী নিচের কোনটি রচনা করেন?
Correct Answer:
ঘ: রামায়ণ
Explanation:
মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী নিচের কোনটি রচনা করেন? সঠিক উত্তর রামায়ণ মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী রামায়ণ রচনা করেন। মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী রামায়ণ রচনা করেন। তিনি 'রামায়ণ' অনুবাদক প্রথম মহিলা কবি । তবে তিনি রামায়ণ রচনা পূর্বেই মৃত্যুবরণ করেন । তিনি রামায়ণ ছাড়াও রচনা করেন দুইটি কাব্য - 'মলুয়া' ও 'দস্যু' কেনারামের পালা।
ইতিহাসের জনক বা পিতা কে?
Correct Answer:
ক: হেরোডোটাস
Explanation:
ইতিহাসের জনক বা পিতা কে? সঠিক উত্তর হেরোডোটাস ইতিহাসের জনক বা পিতা হলেন হেরোডোটাস। ৪৮৪ খ্রিস্টপূর্বাব্দে বর্তমান তুরস্কের হেলিকন আছে জন্মগ্রহণ করেন হেরোডোটাস। তিনি সক্রেটিসের সমসাময়িক ছিলেন। তিনি ৪২৫ খ্রীষ্টপূর্বাব্দে মারা যান।
নিষেধাজ্ঞার ডিক্রি জারির দরখাস্ত দাখিলের মেয়াদকাল গণনা করা হলো ----
Correct Answer:
ক: ডিক্রির স্বাক্ষরের তারিখ হতে
মধ্যস্থতার মাধ্যমে প্রদত্ত আপোষ ডিক্রির কারণে কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে, তার প্রতিকার নিচের কোনটি?
Correct Answer:
ঘ: কোনোটিই নয়
নিচের কোন ক্ষেত্রে কোনো মামলা অ্যাবেট হবার কারণ উদ্ভব হতে পারে?
Correct Answer:
খ: প্রতিদ্বন্দ্বিপক্ষের দেশান্তর
”সবুজ গ্রহ” বলা হয় কাকে?
Correct Answer:
খ: ইউরেনাস
Explanation:
”সবুজ গ্রহ” বলা হয় কাকে? সঠিক উত্তর ইউরেনাস সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। বুদ হল সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ। পৃথিবী হলো একমাত্র গ্রহ যেখানে মানুষ বাস করে। আর মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ বা গোলাপি গ্রহ।
কোন ক্ষেত্রে ডিক্রিদার দায়িকের বিরুদ্ধে জারি মামলা করতে পারে না?
Correct Answer:
ঘ: স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি
বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে নিয়োগদান করেন ---
Correct Answer:
খ: বাংলাদেশের রাষ্ট্রপতি
"Paradise Lost" Attempted to --
Correct Answer:
C: Justify the ways of God to man
Explanation:
"Paradise Lost" Attempted to -- Correct Answer Justify the ways of God to man "Paradise Lost" Attempted to - - Justify the ways of God to man. Paradise lost - একটি epic poem যা মহাকাব্য এবং এর লেখক ইংরেজ কবি John Milton। এই মহাকাব্যের মূল বিষয় ছিল - To Justify the ways of God to man.
যাবজ্জীবন কারাদণ্ড ভোগের ক্ষেত্রে সাজার প্রকৃতি কিরূপ হবে?
Correct Answer:
ক: সশ্রম
কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৯৯৮ অনুসারে ১২০ দিনের মধ্যে মামলার তদন্তকার্য সম্পন্ন করার বিধানটি---
Correct Answer:
ক: নির্দেশনামূলক
বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরী ?
Correct Answer:
খ: টাংস্টেন
Explanation:
বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরী ? সঠিক উত্তর টাংস্টেন বৈদ্যুতিক বাল্বের ফিলামেণ্ট টাংস্টেনের তার দিয়ে তৈরি। টাংস্টেনের গলনাঙ্ক খুব বেশি হওয়ায় (৩৪১০ ডিগ্রি সেন্টিগ্রেড) অনেক গরম হলেও তার গলে যায় না।
কোন মৌলে নিউট্রন নেই?
Correct Answer:
গ: হাইড্রোজেন
Explanation:
কোন মৌলে নিউট্রন নেই? সঠিক উত্তর হাইড্রোজেন পরমাণুর স্থায়ী মৌলিক কণিকা তিনটি। যথা - ইলেকট্রন, প্রোটিন ও নিউট্রন। হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন নেই। অক্সিজেনে ৮টি লিথিয়ামে ৪ টি ও হিলিয়ামে ২টি নিউট্রন বিদ্যমান।
কোন রাসায়নিক পদার্থটি ক্রোমোজোমের ভিতর থাকে না?
Correct Answer:
ঘ: লিপিড
Explanation:
কোন রাসায়নিক পদার্থটি ক্রোমোজোমের ভিতর থাকে না? সঠিক উত্তর লিপিড ক্রোমোজোম DNA ও RNA এই দুই ধরনের নিউক্লিক এসিড, হিষ্টোন ও নন হিষ্টোন এই দুই ধরনের প্রোটিন, ধাতব আয়ন ও বিভিন্ন এনজাইম নিয়ে গঠিত। এতে লিপিড থাকে না।
If we practiced speaking English , we speak better .
Correct Answer:
A: Could
Explanation:
If we practiced speaking English , we speak better . Correct Answer Could Conditional Sentence - এ If clause টি Past Indefinite Tense - এ থাকলে, বাকি অংশে Subject - এর পর would/ could / might + v1 + extension ব্যবহৃত হয়। কাজেই সঠিক উত্তর (ক)।
পেনিসিলিনের আবিষ্কারক কে?
Correct Answer:
গ: আলেকজান্ডার ফ্লেমিং
Explanation:
পেনিসিলিনের আবিষ্কারক কে? সঠিক উত্তর আলেকজান্ডার ফ্লেমিং আলেকজেন্ডার ফ্লেমিং ১৯২৯ সালে পেনিসিলিন আবিস্কার করেন। এডিসন ফনোগ্রাফ, বৈদ্যুতিক বাতি আবিস্কার করেন। পিয়েরে কুরি ও মেরী কুরি রেডিয়াম আবিস্কার করেন।
ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে ?
Correct Answer:
গ: অগ্ন্যাশয়
Explanation:
ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে ? সঠিক উত্তর অগ্ন্যাশয় ইনসুলিন অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স থেকে নির্গত হয়। এর নিঃসরণ কমে গেলে ডায়াবেটিস রোগ হয়। আবার এর নিঃসরণ বেশি হলে হাইপোগ্লাইসেমিয়া (রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়া) রোগ দেখা দেয়।
একজন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট একটি নালিশ মামলায় কারাদণ্ড প্রদান করেন। উক্ত দণ্ডাদেশ বৃদ্ধির জন্য অভিযোগকারী নিচের কোন আদালতে আপিল দায়ের করবে?
Correct Answer:
ক: মহানগর দায়রা জজ আদালত
বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কো্নো প্রাণী বাঁচতে পারে না?
Correct Answer:
ঘ: ২৫%
Explanation:
বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কো্নো প্রাণী বাঁচতে পারে না? সঠিক উত্তর ২৫% কার্বন ডাই অক্সাইড (রাসায়নিক সংকেত CO2) একটি প্রাকৃতিক রাসায়নিক যৌগ যা দুইটি অক্সিজেন পরমাণু ও একটি কার্বন পরমাণু দিয়ে গঠিত এবং প্রতিটি অক্সিজেন পরমাণু একটি কার্বন পরমাণুর সাথে দ্বি - বন্ধন দ্বারা যুক্ত থাকে। এটা আদর্শ তাপমাত্রা ও চাপে গ্যাসীয় অবস্থায় বিরাজ করে এবং এই অবস্থায় পৃথিবীর বায়ুমন্ডলে বিদ্যমান যেখানে ট্রেস গ্যাস হিসাবে এর ঘনত্ব ০.০৩৯%। বায়ুমন্ডলে কার্বন ডাই - অক্সাইডের পরিমাণ ২৫শতাংশের বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না।
সমন বিনা জারিতে ফেরত আসার কত দিনের মধ্যে বাদী পদক্ষেপ না নিলে মামলা খারিজ হবে?
Correct Answer:
গ: তিন মাস
একজন ১ম শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পেনাল কোডের ৩৭৯ ধারার অভিযুক্ত আসামির বিরুদ্ধে চার্জ গঠনকালে আসামি guilty plead করায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের হলে নিচের কোনটি হতে পারে?
Correct Answer:
ঘ: রিভিশন দায়েরের জন্য ফেরত দেয়া হবে
কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য কম?
Correct Answer:
খ: বেগুনি
Explanation:
কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য কম? সঠিক উত্তর বেগুনি রঙ তরঙ্গ দৈর্ঘ্য A রঙ তরঙ্গ দৈর্ঘ্য A বেগুনী 3800 - 4500 হলুদ 5500 - 5900 নীল 4500 - 4800 কমলা 5900 - 6400 আসমানী 4800 - 5000 লাল 6400 - 7800 সবুজ 5000 - 5500
ইস্ট কি?
Correct Answer:
গ: ছত্রাক
Explanation:
ইস্ট কি? সঠিক উত্তর ছত্রাক ইষ্ট এক প্রকার ছত্রাক। এটি অ্যালকোহল প্রস্তুতে, রুটি শিল্পে, খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। খামি বা গাঁজ বা ঈস্ট (ইংরেজি :Yeast)একপ্রকার এককোষী ছত্রাক। বেশির ভাগ ইস্ট উচ্চ শ্রেনীর অ্যাসকোমাইসিটিস এর অন্তর্ভুক্ত।খামি এক ধরনের এককোষী মৃতজীবী ছত্রাক । এরা পাকা ফল, আখ, খেজুর, তাল ইত্যাদির মিষ্টি রসে জন্মায়। ঈস্ট সন্ধান প্রক্রিয়ায় ওই সব শর্করা জাতীয় খাদ্য গেঁজিয়ে অ্যালকোহল উৎপন্ন করে। অ্যালকোহল বিভিন্ন রকমের ঔষধ সংরক্ষণে ব্যবহার করা হয়। ব্যবহারঃ খামি বা ঈস্ট থেকে ভিটামিন বি - কমপ্লেক্স ট্যাবলেট প্রস্তুত হয়। ঈস্ট থেকে প্রাপ্ত উৎসেচক বা এনজাইম বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। বেকারি শিল্পে খামি পাউরুটি, কেক প্রভৃতি খাবার তৈরি করার জন্যও ব্যবহার করা হয়। পুষ্টিগুণপুষ্টিগুণে পরিপূর্ণ ইস্টকে ডিএক্টিভেটেড ইস্ট হিসাবে বিক্রি করা হয়। এই ইস্টে ভিটামিন বি - ১২ বিদ্যমান, যেটা আমাদের খাবারে খুব কমই থাকে। এটা উদ্ভিজ্জ প্রোটিনে ভরপুর। সাথে থাকে আয়রন। এতে কোন প্রকারে চিনি থাকে না। আর নিরামিষভোজী মানুষেরা পনিরের বিকল্প হিসাবে এটা গ্রহণ করে থাকেন।
চূড়ান্ত ডিক্রি প্রচারের পর সংক্ষুব্ধ পক্ষ নিচের কোন পদক্ষেপ নিতে পারবে?
Correct Answer:
গ: চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল
নিচের কোন ক্ষেত্রে রিভিউ দরখাস্ত দাখিল করা যায় না?
Correct Answer:
ক: কোনো ডিক্রি রিভিউ এর আদেশের বিরুদ্ধে
একজন দায়রা জজ কোনো আসামিকে বিচারে খালাস প্রদান করেন। উক্ত রায়ের বিরুদ্ধে দায়েরকৃত আপিল বিচারাধীন থাকাবস্থায় আসামি মারা যায়। সেক্ষেত্রে আপিলটির ফলাফল কি হবে?
Correct Answer:
ঘ: আপিলটি খারিজ হবে
নিচের কোন আদেশটি ডিক্রি হিসেবে গণ্য হবে?
Correct Answer:
ঘ: আরজি প্রত্যাখ্যান আদেশ
কোনো দেওয়ানি মামলায় ডিক্রি প্রচারের পর কত দিনের মধ্যে ডিক্রি প্রস্তুত করতে হয়?
Correct Answer:
ক: ৭
Shakespeare's 'Julius Caesar' is a---
Correct Answer:
C: tragedy
Explanation:
Shakespeare's 'Julius Caesar' is a--- Correct Answer tragedy The Tragedy of Julius Caesar is a history play and tragedy (tragedy holds more gavity than historical play here) by William Shakespeare first performed in 1599.
একজন জেলা জজ কোড অব সিভিল প্রসিডিউর, ১৯০৮ অনুসারে সহকারী জজের নিচের কোন আদেশের বিরুদ্ধে রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারেন?
Correct Answer:
খ: অর্ডার ৮ রুল ১০ অনুসারে প্রচারিত রায়
লৌহ পর্দ্যা শব্দগুচ্ছ কোন রাষ্ট্রনায়ক ব্যবহার করেন?
Correct Answer:
ঘ: ট্রুম্যান
Explanation:
লৌহ পর্দ্যা শব্দগুচ্ছ কোন রাষ্ট্রনায়ক ব্যবহার করেন? সঠিক উত্তর ট্রুম্যান হ্যারি এস. ট্রুম্যান (মে ৮, ১৮৮৪ – ডিসেম্বর ২৬, ১৯৭২) মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি। ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্টের মৃত্যুর পর তিনি ভাইস প্রেসিডিন্ট নির্বাচিত হন। তিনি লৌহ পর্দা স্বচ্ছগুচ্ছ ব্যবহার করেন।
বিশ্বে ঘাতক রোগ কোনটি ?
Correct Answer:
গ: এইডস
Explanation:
বিশ্বে ঘাতক রোগ কোনটি ? সঠিক উত্তর এইডস এইডস (Acquired Immune Deficiency Syndrome/AIDS) এইচআইভি (Human Immuno - deficiency Virus/HIV) নামক ভাইরাস সংক্রমণের কারণে শরীরের প্রতিরোধ ক্ষমতা হ্রাস, লোপ বা ধ্বংস অবস্থা। ১৯৮১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলস - এ সর্বপ্রথম এইডস শনাক্ত করা হয়। এশিয়ার মধ্যে থাইল্যান্ডে ১৯৮৪ সালে প্রথম এইডস লক্ষ্য করা যায় এবং মায়ানমার ও ভারতীয় উপমহাদেশে ১৯৮৬ সালের মধ্যেই এর প্রাদুর্ভাব ঘটে।
কোড অব সিভিল প্রসিডিউর, ১৯০৮ এবং ১০৭ ধারার বিধান অনুযায়ী নিচের কোনটি আপিল আদালতের ক্ষমতায় অন্তর্ভুক্ত নয়?
Correct Answer:
ঘ: আরজী গ্রহন
হো-চি -মিন শহরের পূর্বনাম কি ছিল?
Correct Answer:
ক: সায়গন
জেলা জজ কর্তৃক রিভিশন মামলায় প্রদত্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ হাইকোর্ট বিভাগে ---
Correct Answer:
খ: অনুমতি সাপেক্ষে রিভিশন দায়ের করতে পারে
কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
Correct Answer:
গ: ডিপথেরিয়া
Explanation:
কোনটি ভাইরাসজনিত রোগ নয়? সঠিক উত্তর ডিপথেরিয়া ভাইরাসের কারণে যে সকল রোগ হয় তা হচ্ছে ইনফ্লুএঞ্জা, পোলিও, হাম, বসন্ত, ডেঙ্গু, হেপাটাইটিস, জলাতঙ্ক, হারপিস, এইডস প্রভৃতি। ডিপথেরিয়া ব্যাকটেরিয়াজনিত রোগ।
১৯৪৯ সালে যখন ন্যাটো গঠিত হয় তখন এর সদস্য রাষ্ট্রের সংখ্যাা ছিল---
Correct Answer:
খ: ১২
Did he see anyone in the room . (assertive)
Correct Answer:
A: He saw no one in the room .
Explanation:
Did he see anyone in the room . (assertive) Correct Answer He saw no one in the room . প্রদত্ত intrrogative বাক্যটি Did he see anyone in the room যার অর্থ সে কি রুমের ভিতরে কাউকে দেখেছিল? এই sentence টিকে Assertive করতে হবে কিন্তু অর্থ প্রদান করবে negative . উত্তর হিসেবে যে option গুলো দেওয়া আছে, তার মধ্যে (খ) - তে someone থাকায় , তা appropriate answer হিসেবে ধরা যায় না । কারণ negative sentence - এ negative অর্থ প্রকাশের ক্ষেত্রে someone এর পরিবর্তে anyone বা no one appropriate কাজেই সঠিক উত্তর (ক)।
OIC কখন এবং কোথায় গঠিত হয় ?
Correct Answer:
গ: ১৯৬৯ সালে রাবাতে
টেস্টিং সল্টের রাসায়নিক নাম কি ?
Correct Answer:
ঘ: মনোসোডিয়াম গ্লুটামেট
Explanation:
টেস্টিং সল্টের রাসায়নিক নাম কি ? সঠিক উত্তর মনোসোডিয়াম গ্লুটামেট টেষ্টিং সল্টের রাসায়নিক নাম মনোসোডিয়াম গ্লুটামেট।
Charles Dickens is a great----
Correct Answer:
D: novelist
Explanation:
Charles Dickens is a great---- Correct Answer novelist Charles Dickens (Greatest novelist of the Victorian era.) Notable works: Oliver Twist, A Christmas Carol, David Copperfield, A Tale of Two Cities, Great Expectations.
নাফটা চুক্তি কখন অনুমোদিত হয়?
Correct Answer:
গ: ১৯৯৩ সালে
বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে--
Correct Answer:
ঘ: চীন থেকে
লেনিনগ্রাদ শহরের বর্তমান নাম কি ?
Correct Answer:
ক: সেন্ট পিটার্সবার্গ
মগরা বাংলাদেশের কোথায় বাস করে?
Correct Answer:
ক: বান্দরবান
Explanation:
মগরা বাংলাদেশের কোথায় বাস করে? সঠিক উত্তর বান্দরবান মগ বাংলাদেশের উপজাতিদের একটি এরা বান্দরবান জেলায় বসবাস করে। মগ শব্দটি আরাকানের মারমা ও আরাকান/রাখাইনদেরকে বোঝাতে বাংলা ও দক্ষিণ এশিয়ার অন্যান্য জনগোষ্ঠীর ইতিহাসের আলোচনায় ব্যবহৃত হয়। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে আরাকানের ম্রক উ এর রাজ্য বাংলার চট্টগ্রাম অঞ্চলে তার অঞ্চল সম্প্রসারণ করে। আরাকান রাজ্যের নৌবাহিনী মগ নাবিক বা মগ জলদস্যু নামে পরিচিত ছিল।
বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয় ?
Correct Answer:
খ: নরসিংদী
Explanation:
বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয় ? সঠিক উত্তর নরসিংদী বাংলাদেশের নরসিংদী জেলার করিমপুর ও নজরপুরে প্রথম সৌর বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপর করা হয়েছে। এ প্রকল্পে ফ্রান্স সরকার সহায়তা করেছে।
কোন গাছের কাঠ হতে দিয়াশলাইয়ের কাঠি তৈরি হয়?
Correct Answer:
খ: গেওয়া
Explanation:
কোন গাছের কাঠ হতে দিয়াশলাইয়ের কাঠি তৈরি হয়? সঠিক উত্তর গেওয়া রং তৈরিতে গরান, নিউজপ্রিন্ট এবং দিয়াশলাই তৈরিতে গেওয়া এবং পেন্সিল তৈরিতে ধুন্দল কাঠ ব্যবহৃত হয়।