Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
'SPARRSO' কোন মন্ত্রনালয়ের আওতাধীন?
Correct Answer:
গ: প্রতিরক্ষা মন্ত্রনালয়
Explanation:
'SPARRSO' কোন মন্ত্রনালয়ের আওতাধীন? সঠিক উত্তর প্রতিরক্ষা মন্ত্রনালয় মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র SPARRSO প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালে। এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এটি ঢাকার আগারগাঁওে অবস্থিত।
”ক্ষ” যুক্তাক্ষরটি কোন কোন অক্ষরের যুক্তরূপ?
Correct Answer:
ঘ: ক+ষ
Explanation:
”ক্ষ” যুক্তাক্ষরটি কোন কোন অক্ষরের যুক্তরূপ? সঠিক উত্তর ক+ষ ক্ষ = ক + ষ; যেমন - পক্ষ
He has been studying --- morning
Correct Answer:
B: since
Explanation:
He has been studying --- morning Correct Answer since Present perfect continuous tense এ point of time বুঝালে preposition since হয়। প্রদত্ত বাক্যে morning দ্বারা point of time বুঝাচ্ছে। সঠিক উত্তর - since.
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান কোথায়?
Correct Answer:
ঘ: গোপালগঞ্জ
Explanation:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান কোথায়? সঠিক উত্তর গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান (১৭ই মার্চ ১৯২০–১৫ই আগস্ট ১৯৭৫), সংক্ষিপ্তাকারে শেখ মুজিব বা মুজিব ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে মুজিবকে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে কৃতিত্ব দেয়ার পাশাপাশি প্রাচীন বাঙালি সভ্যতার আধুনিক স্থপতি হিসেবেও বিবেচনা করা হয় এসকল কারণে, তাকে বাংলাদেশের “জাতির জনক” বা “জাতির পিতা” হিসেবে গণ্য করা হয়। জনসাধারণের কাছে তিনি “শেখ মুজিব” বা “শেখ সাহেব” নামে এবং তার উপাধি “বঙ্গবন্ধু” হিসেবেই অধিক পরিচিত ছিলেন।
”অরুন্তুদ” শব্দের অর্থ--
Correct Answer:
খ: মর্মান্তিক
Explanation:
”অরুন্তুদ” শব্দের অর্থ-- সঠিক উত্তর মর্মান্তিক অরুন্তুদ - বিশেষণবাচক শব্দটির অর্থ মর্মভেদী। যা দ্বারা মর্মান্তিক'কে বোঝায়। সঠিক উত্তর - মর্মান্তিক।
”পুষ্পসৌরভ” কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
গ: ষষ্ঠী তৎপুরুষ
Explanation:
”পুষ্পসৌরভ” কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর ষষ্ঠী তৎপুরুষ পুষ্পের সৌরভ - পুষ্পসৌরভ। পূর্ব পদের ষষ্ঠ বিভক্তির (র, এর ) লোপ হয়ে যে সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যেমন - চায়ের বাগান - চাবাগান।
”মাছি মারা কেরানি”- প্রবচনটির অর্থ--
Correct Answer:
ঘ: বিচারবোধহীন নকলনবিশ
Explanation:
”মাছি মারা কেরানি”- প্রবচনটির অর্থ-- সঠিক উত্তর বিচারবোধহীন নকলনবিশ মাছি মারা কেরানি - প্রবচটির অর্থ - বিচারবোধহীন নকলনবিশ। সঠিক উত্তর - বিচারবোধহীন নকলনবিশ।
Children are wiser than their elders. here wiser is ---
Correct Answer:
C: in comparative degree
Explanation:
Children are wiser than their elders. here wiser is --- Correct Answer in comparative degree প্রদত্ত বাক্যে wiser শব্দটি comparative dgree হিসেবে ব্যবহৃত হয়েছে। যার positive dgree হলো wise এবং superlative dgree হলো wisest.
নিচের কোনটি “বিষ” শব্দের সমার্থক শব্দ নয়?
Correct Answer:
খ: ময়ূখ
Explanation:
নিচের কোনটি “বিষ” শব্দের সমার্থক শব্দ নয়? সঠিক উত্তর ময়ূখ বিষ শব্দের সমার্থক - কালকূট, গরল, জহর। ময়ূখ শব্দটির সমার্থক হলো - কিরণ, আলো, রশ্মি। সঠিক উত্তর - ময়ূখ।
জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে?
Correct Answer:
খ: ১৯৫৪ সালে
Explanation:
জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর ১৯৫৪ সালে ১৯৫২ সালে কার্জন হলে অনুষ্ঠিত সাংবাদিকদের এক সম্মেলনে প্রেসক্লাব প্রতিষ্ঠার বিষয়টি তুলে ধরা হয়। কিন্তু সে সময় ধারণাটি সমর্থন লাভ করতে পারেনি। অবশেষে ১৯৫৪ সালের ২০ অক্টোবর পূর্ব পাকিস্তান প্রেসক্লাব প্রতিষ্ঠা লাভ করে।
তৎসম শব্দ কোনটি?
Correct Answer:
ক: হস্ত
Explanation:
তৎসম শব্দ কোনটি? সঠিক উত্তর হস্ত যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে তৎসম শব্দ বলে। যেমন - হস্ত, হুথ ইত্যাদি।
চক্রের প্রান্তভাগকে এককথায় বলে----
Correct Answer:
গ: চক্রধারা
Explanation:
চক্রের প্রান্তভাগকে এককথায় বলে---- সঠিক উত্তর চক্রধারা চক্রের প্রান্তভাগ - চক্রধারা। অপশনে অন্যগুলোর অর্থ ভিন্ন। সুতরাং সঠিক উত্তর - চক্রধারা।
বরকল উপজেলা কোন জেলার অন্তর্গত
Correct Answer:
গ: রাঙ্গামাটি
Explanation:
বরকল উপজেলা কোন জেলার অন্তর্গত সঠিক উত্তর রাঙ্গামাটি রাঙামাটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। একমাত্র রাঙামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে। এ জেলার মোট ১০ টি উপজেলা - বরকল, রাঙামাটি সদর, বাঘাইছড়ি, কাউখালি, লংগদু, কাপ্তাই ইত্যাদি।
মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায়?
Correct Answer:
গ: কেশবপুর
Explanation:
মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায়? সঠিক উত্তর কেশবপুর ২৫ জানুয়ারি ১৮২৪ সালে মাইকেল মধুসূদন দত্ত যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। এর এক পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ। তিনি বাংলা সাহিত্যের প্রথম সনেট রচয়িতা।
ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট--
Correct Answer:
ক: ইমানুয়েল ম্যাক্রোঁ
Explanation:
ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট-- সঠিক উত্তর ইমানুয়েল ম্যাক্রোঁ এমানুয়েল জঁ - মিশেল ফ্রেদেরিক মাক্রোঁ (Emmanuel Jean - Michel Frédéric Macron। জন্ম ২১শে ডিসেম্বর, ১৯৭৭ সালে। একজন ফরাসি রাজনীতিবিদ। তিনি ১৪ই মে, ২০১৭ তারিখ থেকে ফ্রান্সের রাষ্ট্রপতি এবং পদাধিকারবলে অ্যান্ডোরার সহরাজপুত্র।
বাংলাদেশের জাতীয় পাখি কোনটি?
Correct Answer:
গ: দোয়েল
Explanation:
বাংলাদেশের জাতীয় পাখি কোনটি? সঠিক উত্তর দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা।
বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি?
Correct Answer:
ক: ঐক্য ও সংহতি
Explanation:
বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি? সঠিক উত্তর ঐক্য ও সংহতি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হলো ঐক্য ও সংহতি। বাঙালি জাতীয়তাবাদ হল একটি রাজনৈতিক অভিব্যক্তি যার মাধ্যমে প্রাচীন কাল থেকে দক্ষিণ এশিয়াতে বসবাসরত বাঙালি জাতি, তথা বাংলা ভাষাগত অঞ্চলের অধিবাসীদের বুঝানো হয়ে থাকে। বাঙালি জাতি উপমহাদেশের একটি অন্যতম জাতীয়তাবাদী চেতনায় প্রভাবিত এক প্রভাবশালী জাতি। বাঙালি জাতিকে উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের রূপকার বলা হয়ে থাকে।
”কুরসী” শব্দটি কোন ভাষা থেকে আগত?
Correct Answer:
ঘ: আরবি
Explanation:
”কুরসী” শব্দটি কোন ভাষা থেকে আগত? সঠিক উত্তর আরবি "কুরসী" আরবি ভাষা থেকে আগত শব্দ। এ ভাষার আরো কয়েকটি শব্দ হলো - কিয়ামত, জাহান্নাম, কলম, আদালত, বাকি, রায় ইত্যাদি।
নিম্নের কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত নয়?
Correct Answer:
ক: সিরিয়া
Explanation:
নিম্নের কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত নয়? সঠিক উত্তর সিরিয়া আফ্রিকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। আফ্রিকা মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা ৫৪টি। সিরিয়া এশিয়া মহাদেশের পশ্চিম অংশে অবস্থিত একটি দেশ।
আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে ---
Correct Answer:
গ: অক্সিজেন ও গ্লুকোজ
Explanation:
আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে --- সঠিক উত্তর অক্সিজেন ও গ্লুকোজ রক্তের কাজ- কোষে অক্সিজেন পরিবহন করা,কার্বনডাইঅক্সাইড অপসারণ করা,খাদ্যসার তথা গ্লুকোজ, অ্যামাইনো এসিড পরিবহণ করা
কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকেরা বাড়িতে অতিথি এলে পান সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করে?
Correct Answer:
খ: খাসিয়া
Explanation:
কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকেরা বাড়িতে অতিথি এলে পান সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করে? সঠিক উত্তর খাসিয়া গাসি উপজাতিরা পান সুপারি দিয়ে অতিথিদের অ্যাপ্যয়ন করে থাকে। তারা পান - সুপারিকে খুবই পবিত্র মনে করেন। বাড়িতে অতিথি এলে পান - সুপারি এবং চা দিয়ে আপ্যায়ন করা হয়।
The antonym of Polite is --
Correct Answer:
B: Impolite
Explanation:
The antonym of Polite is -- Correct Answer Impolite Polite- ভদ্র এর antonym হলো Impolite- অভদ্র
Honey testes sweet (Passive). Change the sentence as indicated within the bracket
Correct Answer:
A: Honey is sweet when it is tasted
Everybody hates a liar (Transform into Negative). Change the sentence as indicated within the bracket
Correct Answer:
A: There is no body but hates a liar.
উত্তরা গণভবন অবস্থিত কোন জেলায়?
Correct Answer:
ক: নাটোরে
Explanation:
উত্তরা গণভবন অবস্থিত কোন জেলায়? সঠিক উত্তর নাটোরে উত্তরা গণভবন নাটোর মূল শহর থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে অবস্থিত। এটি পূর্বে দিঘাপতিয়া জমিদারবাড়ি নামে পরিচিত ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি এটিকে উত্তরা গণভবন ঘোষণা করেন এবং এখানে মূল প্রাসাদের ভেতর মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন।
He said to me, "Do not do it" (Indirect). Change the sentence as indicated within the bracket
Correct Answer:
A: He ordered me not to do it
এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে---
Correct Answer:
খ: কর্কটক্রান্তি
Explanation:
এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে--- সঠিক উত্তর কর্কটক্রান্তি নিরক্ষরেখা থেকে ২৩.৫° উত্তর দিকে কর্কটক্রান্তি রেখা অবস্থিত। এটি এশিয়ার দক্ষিণ ভাগ এবং বাংলাদেশের প্রায় মধ্যখান দিয়ে অতিক্রম করেছে।
কোনটি সৌরজগতের বস্তু নয়?
Correct Answer:
গ: গ্যালাক্সি
Explanation:
কোনটি সৌরজগতের বস্তু নয়? সঠিক উত্তর গ্যালাক্সি সৌরজগৎ হল সূর্য ও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য - প্রদক্ষিণকারী তথা পরস্পরের প্রতি অভিকর্ষজ টানে আবদ্ধ মহাজাগতিক বস্তুগুলিকে নিয়ে গড়ে একটি ব্যবস্থা। আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রস্থল থেকে ২৬,০০০ আলোকবর্ষ দূরে কালপুরুষ বাহুতে এই গ্রহ ব্যবস্থাটি অবস্থিত। সৌরজগতে প্রত্যক্ষভাবে সূর্য - প্রদক্ষিণকারী বস্তুগুলির মধ্যে আটটি গ্রহই বৃহত্তম। অন্য ক্ষুদ্রতর বস্তুগুলির মধ্যে রয়েছে বামন গ্রহ ও সৌরজগতের ক্ষুদ্র বস্তুসমূহ। পরোক্ষভাবে সূর্য - প্রদক্ষিণকারী বস্তুগুলির মধ্যে দু’টি প্রাকৃতিক উপগ্রহ ক্ষুদ্রতম গ্রহ বুধের থেকেও আকারে বড়ো। সুতরাং সৌরজগতের বস্তু নয় গ্যালাক্সি।
স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় ১৯৭১ সালের কোন তারিখে?
Correct Answer:
ঘ: ২ মার্চ
Explanation:
স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় ১৯৭১ সালের কোন তারিখে? সঠিক উত্তর ২ মার্চ তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ভবনের সামনে এক ছাত্র সমাবেশে এই পতাকা উত্তোলন করেন। ২ মার্চ পতাকা উত্তোলন দিবস পালন করা হয়।
He talks as if he -----. (Complete the following sentences)
Correct Answer:
A: he talks as if he knew the matter.
Explanation:
He talks as if he -----. (Complete the following sentences) Correct Answer he talks as if he knew the matter. As though/as if এর প্রথম অংশ present indefinite tense এর হলে পরের অংশ past indefinite tense হয়। যেমন: he talks as if he knew the matter, He talks as if he knew every thing, He talks as if he were a mad
If I were a bird, I ------- . (Complete the following sentences)
Correct Answer:
A: If I were a bird, I would fly in the sky.
Explanation:
If I were a bird, I ------- . (Complete the following sentences) Correct Answer If I were a bird, I would fly in the sky. Second conditional sentence - এর পরবর্তী অংশ বাক্য গঠনের নিয়ম Subject + would/could/might + verb এর present form + extension.
স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলো ---
Correct Answer:
খ: ৪ ডিগ্রী সেন্টিগ্রেড
Explanation:
স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলো --- সঠিক উত্তর ৪ ডিগ্রী সেন্টিগ্রেড তরল পদার্থে তাপ প্রয়োগ করলে তার আয়তন বাড়ে, তাপ অপসারণ করলে আয়তন কমে। কিন্তু ০°C তাপমাত্রার পানিকে উত্তপ্ত করলে এর আয়তন বাড়ে না বরং কমে। ৪°C তাপমাত্রার পানিকে গরম বা ঠান্ডা যাই হোক না কেন, তা প্রসারিত হয়। এটি তরলের প্রসারণের সাধারণ নিয়মের ব্যতিক্রম বলে।
He left the hostel -------- bag and baggage. (Complete the following sentences)
Correct Answer:
A: He left the hostel for settling in his job place bag and baggage.
Nuclear Non-proliferation Treaty (NPT) অনুযায়ী আণবিক অস্ত্র উৎপাদক রাষ্ট্রের সংখ্যা-
Correct Answer:
ঘ: ৮
Explanation:
Nuclear Non-proliferation Treaty (NPT) অনুযায়ী আণবিক অস্ত্র উৎপাদক রাষ্ট্রের সংখ্যা- সঠিক উত্তর ৮ Nuclear Non proliferation treaty চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৬৮ সালে এবং কার্যকর হয় ১৯৭০ সালে। কাজেই NPT এর মতে, পূর্বে ৫ টি রাষ্ট্র আণবিক অস্ত্র উৎপাদক থাকলেও বর্তমানে দেশের সংখ্যা ৮ টি।
দৃশ্যমান আলোর বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলোর?
Correct Answer:
গ: বেগুনি
Explanation:
দৃশ্যমান আলোর বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলোর? সঠিক উত্তর বেগুনি তড়িৎ চুম্বকীয় বর্ণালির সেই অংশ যা মানুষের চোখে দৃশ্যমান অর্থাৎ 4 x 10 - 7 m হতে 7 x 10 - 7 m পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য সীমার তড়িৎ চুম্বকীয় বিকিরণকে দৃশ্যমান আলাে বলে। আলােকের বর্ণ নির্ধারণ করে তার তরঙ্গ দৈর্ঘ্য। দৃশ্যমান আলাের তরঙ্গ দৈর্ঘ্যের উর্ধ্বক্রম - Violet (বেগুনি) < Indigo (নীল) < Blue (আসমানী) < Green (সবুজ) < Yellow (হলুদ) < Orange (কমলা) < Red (লাল)
বাংলা ভাষায় বর্ণের সংখ্যা ----
Correct Answer:
ঘ: ৫০টি
Explanation:
বাংলা ভাষায় বর্ণের সংখ্যা ---- সঠিক উত্তর ৫০টি বাংলা ভাষার মোট বর্ণ হলো ৫০ টি। এর মধ্যে স্বরবর্ণ হলো - ১১ টি। আর ব্যঞ্জনবর্ণ হলো ৩৯ টি।
The man is too weak to work (Complex). Change the sentence as indicated within the bracket
Correct Answer:
A: The man is so weak that he cannot work.
প, ফ, ব, ভ, ম ধ্বনি হলো---
Correct Answer:
ঘ: ওষ্ঠ্য
Explanation:
প, ফ, ব, ভ, ম ধ্বনি হলো--- সঠিক উত্তর ওষ্ঠ্য প, ফ, ব, ভ, ম হলো ওষ্ঠ্যধ্বনি। চ, ছ, জ, ঝ, ঞ হলো তালব্য ধ্বনি। ট, ঠ, ড, ঢ, ণ হলো মূর্ধন্য ধ্বনি। ত, থ, দ, ধ, ন হলো দন্ত্য ধ্বনি।
If he had worked hard, he -------. (Complete the following sentences)
Correct Answer:
A: If he had worked hard, he could have succeeded in life.
খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি। এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
খ: জটিল
Explanation:
খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি। এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর জটিল একটি পূর্ণ বাক্যে যদি একটি প্রধান খন্ডবাক্য ও এক বা একাধিক অপ্রধান খন্ড বাক্য পরস্পর সম্পর্কযুক্ত থাকে তবে তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। যেমন - খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি।
কোন খনিজ লবণের অভাবে গাছের বর্ধনশীল অংশে গজানো কচি পাতাগুলো হলদে রঙের হয় ---
Correct Answer:
ঘ: ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেন
Explanation:
কোন খনিজ লবণের অভাবে গাছের বর্ধনশীল অংশে গজানো কচি পাতাগুলো হলদে রঙের হয় --- সঠিক উত্তর ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেন উদ্ভিদের পুষ্টি উপাদান মোট ১৬টি। মুখ্য পুষ্টি ১০টি এবং গৌণ পুষ্টি ৬টি। মুখ্য পুষ্টি উপাদান গুলো হল: নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়াম, কার্বন, হাইড্রোজেন, লৌহ, অক্সিজেন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফার। গৌণ পুষ্টি উপাদান: ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, কপার, জিংক, বোরন এবং ক্লোরিন।
Run fast lest you ----- (Complete the following sentences)
Correct Answer:
A: Run fast lest you should miss the train.
Explanation:
Run fast lest you ----- (Complete the following sentences) Correct Answer Run fast lest you should miss the train. Lest যুক্ত sentence - এ Lestএর পরে যে subject থাকে তারপরে should বসে। structure - lest + sub + should + obj. He ran fast lest he should miss the train.
সাইরেন বেজে উঠল। ”বেজে উঠল” কী ধরনের ক্রিয়াপদ?
Correct Answer:
খ: যৌগিক
Explanation:
সাইরেন বেজে উঠল। ”বেজে উঠল” কী ধরনের ক্রিয়াপদ? সঠিক উত্তর যৌগিক একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে বিশেষ অর্থ প্রকাশ করে, তবে তাকে যৌগিক বাক্য বলে। যেমন - সাইরেন বেজে উঠল।
How gerund is formed?
Correct Answer:
A: verb+ing
Explanation:
How gerund is formed? Correct Answer verb+ing Gerund - এর গঠন হচ্ছে verb + ing । যেমন - Taking, Going ইত্যাদি।
বাংলাদেশ কমনওয়েলথে যোগদান করে-
Correct Answer:
খ: ১৯৭২ সালে
Explanation:
বাংলাদেশ কমনওয়েলথে যোগদান করে- সঠিক উত্তর ১৯৭২ সালে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রসমূহের সংগঠন কমনওয়েলথ বাংলাদেশ ১৮ এপ্রিল ১৯৭২ সালে যোগদান করে। বাংলাদেশ কমনওয়েলথের ৩২ তম সদস্য। বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থা হিসেবে কমনওয়েলথের প্রথম সদস্যপদ লাভ করে।
”চর্মকার“ কী ধরনের শব্দ?
Correct Answer:
খ: সংস্কৃত
Explanation:
”চর্মকার“ কী ধরনের শব্দ? সঠিক উত্তর সংস্কৃত যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোন রূপ পরিবর্তন ছাড়াই সরাসরি ভাষায় গৃহীত হয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম বা সংস্কৃত শব্দ। যেমন - চর্মকার, গ্রাম, মস্তক, হস্ত ইত্যাদি।
মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ -এটি কোন ধরনের কর্মধারয় সমাস?
Correct Answer:
গ: উপমিত
Explanation:
মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ -এটি কোন ধরনের কর্মধারয় সমাস? সঠিক উত্তর উপমিত সাধারণ গুনের উল্লেখ ব্যতীত উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারায় সমাস বলে। যেমন - মুখ চন্দ্রের ন্যায় - চন্দ্রমুখ।
প্রথম পরীক্ষা -এখান “প্রথম” শব্দটি কী ধরনের বিশেষণ?
Correct Answer:
খ: ক্রমবাচক
Explanation:
প্রথম পরীক্ষা -এখান “প্রথম” শব্দটি কী ধরনের বিশেষণ? সঠিক উত্তর ক্রমবাচক সংখ্যা বাচক শব্দ চার প্রকার তা হল - অঙ্ক বা সংখ্যা, গণনাবাচক বা পরিমাণবাচক, পূরণবাচক বা ক্রমবাচক, তারিখবাচক। প্রথম পরীক্ষা - প্রথম শব্দটি ক্রমবাচক বিশেষণ।
বাঘে-মহিষে এক ঘাটে জল খায়। এখানে “বাঘে-মহিষে” কোন ধরনের কর্তা?
Correct Answer:
গ: ব্যতিহার
Explanation:
বাঘে-মহিষে এক ঘাটে জল খায়। এখানে “বাঘে-মহিষে” কোন ধরনের কর্তা? সঠিক উত্তর ব্যতিহার কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে একজাতীয় ক্রিয়া সম্পাদন করে, তাদের ব্যাতিহার কর্তা বলে। যেমন - বাঘে - মহিষে এক ঘাটে জল খায়। এ বাক্যে বাঘে মহিষে ব্যাতিহার কর্তা।
"Farewell to Arms" is a novel by ---
Correct Answer:
C: Ernest Hamingway
Explanation:
"Farewell to Arms" is a novel by --- Correct Answer Ernest Hamingway 'A Farewell to Arms' উপন্যাসটির আমেরিকান novelist Ernest Hemingway. রচনা করেন। যা ১৯২৯ সালে প্রথম প্রকাশিত হয়।