National Board of Revenue Assistant Revenue Officer (Freedom Fighters and Minorities) MCQs
Showing 50 questions (Total: 76)
বাংলা গদ্যের জনক কাকে বলা হয়?
Correct Answer:
খ: ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক হলেন ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক গদ্যকার মনে করা হয়। যদিও তত্ত্বগত ভাবে বাংলা গদ্যের জনক তিনি নন। কারণ বাংলা সাহিত্যের আঙিনায় তার আগমনের বহুপূর্বেই গদ্যরচনার সূত্রপাত ঘটেছিল। কিন্তু সেইসব গদ্য ছিল শিল্পগুণবিবর্জিত নীরস এবং অনেক ক্ষেত্রেই অসংলগ্ন বাক্যসমষ্টি। বিদ্যাসাগর সর্বপ্রথম বাংলা সাধু গদ্যের একটি মান্য ধ্রুবক নির্দেশনা করেন। প্রয়োজনবোধে সেই গদ্যে চলিত ভাষার গতিশীলতাও যুক্ত করেন। কল্পনা ও স্বকীয় পাণ্ডিত্যের সংমিশ্রণে যে গদ্যভাষার জন্ম তিনি দেন, তা ছিল সরস, সুমধুর, সুশ্রাব্য, ছন্দোময় ও গতিশীল। এই অর্থে তিনি ছিলেন বাংলা গদ্যের নব জন্মদাতা। তিনি বাংলা আধুনিক গদ্যের জনক।
চর্যাপদের আবিষ্কারের কাল-
Correct Answer:
গ: ১৯০৭ খ্রি.
Explanation:
চর্যাপদের আবিষ্কারের কাল- সঠিক উত্তর ১৯০৭ খ্রি. বাংলায় মুসলমান আধিপত্য প্রতিষ্ঠিত হবার আগে ব্রাহ্মণ্য হিন্দুসমাজের পীড়নের আশঙ্কায় বাংলার বৌদ্ধগণ তাঁদের ধর্মীয় পুঁথিপত্র নিয়ে শিষ্যদের সঙ্গী করে নেপাল, ভুটান ও তিব্বতে পলায়ন করেছিলেন– এই ধারণার বশবর্তী হয়ে হরপ্রসাদ শাস্ত্রী তিনবার নেপাল পরিভ্রমণ করেন। ১৮৯৭ সালে বৌদ্ধ লোকাচার সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য তিনি প্রথমবার নেপাল ভ্রমণ করেন। ১৮৯৮ সালের তার দ্বিতীয়বার নেপাল ভ্রমণের সময় তিনি কিছু বৌদ্ধ ধর্মীয় পুঁথিপত্র সংগ্রহ করেন। ১৯০৭ খ্রিস্টাব্দে তৃতীয়বার নেপাল ভ্রমণকালে চর্যাচর্যবিনিশ্চয় নামক একটি পুঁথি নেপাল রাজদরবারের অভিলিপিশালায় আবিষ্কার করেন।
'সতী ময়না-লোর চন্দ্রানী'র রচয়িতা-
Correct Answer:
ঘ: দৌলত কাজী
Explanation:
'সতী ময়না-লোর চন্দ্রানী'র রচয়িতা- সঠিক উত্তর দৌলত কাজী 'সতী ময়না - লোর চন্দ্রানী'র রচয়িতা - দৌলত কাজী। মিয়া সাধন নামক একজন হিন্দি ভাষী মুসলিম কবি রচিত "মৈনাসত" (কাব্যটি আসলে 'ঠেট গোহারি' বা একধরনের গ্রাম্য হিন্দি ভাষায় লেখা) নামক কাব্যই ছিল কবি দৌলত কাজীর “সতী ময়না ও লোর চন্দ্রানী" কাব্য রচনায় আদর্শ। এই কাব্যের সঠিক রচনাকাল জানা যায়নি। তবে অনুমান করা হয় ১৬২২ থেকে ১৬৩৮ সালের মধ্যে এই কাব্য রচনা করা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে এই মহাকাব্য সমাপ্ত হওয়ার আগেই তিনি মৃত্যুবরন করেন। কবির মৃত্যুর ২০ বছর পরে ১৬৫৯ সালে কবি আলাওল(আনুমানিক ১৫৯৭ - ১৬৭৩) কাব্যের শেষাংশ রচনা করেন।
'আমার সন্তান যেন থাকে দুধে - ভাতে।' -কবিতার পংক্তিটি কোন কবির রচনা?
Correct Answer:
গ: ভারতচন্দ্র রায় গুণাকর
Explanation:
'আমার সন্তান যেন থাকে দুধে - ভাতে।' -কবিতার পংক্তিটি কোন কবির রচনা? সঠিক উত্তর ভারতচন্দ্র রায় গুণাকর আমার সন্তান যেন থাকে দুধে - ভাতে। ' - কবিতার পংক্তিটি ভারতচন্দ্র রায় গুণাকরের রচনা। ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ উক্তিটি করেছিলেন ঈশ্বরী পাটনি। ইক্তিটি পাওয়া যায় ভারতচন্দ্র রায়গুণাকরের ‘অন্নদামঙ্গল’ কাব্যে। ‘ভাডু দত্ত’ চন্ডীমঙ্গলের এবং ‘চাঁদ সওদাগর’ পদ্মপুরাণের বিখ্যাত চরিত্র।
তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন-
Correct Answer:
ক: অক্ষয়কুমার দত্ত
Explanation:
তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন- সঠিক উত্তর অক্ষয়কুমার দত্ত তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন - অক্ষয়কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকা ছিল ব্রাহ্মসমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র। ব্রাহ্মধর্মের প্রচার এবং তত্ত্ববোধিনী সভার সভ্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে ১৮৪৩ সালের ১৬ আগস্ট (১ ভাদ্র, ১৭৬৫ শক) অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর । উনিশ শতকের শ্রেষ্ঠ গদ্যলেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ এ পত্রিকায় নিয়মিত লিখতেন এবং তাঁদের লেখার মাধ্যমে তখন বাংলা ভাষা ও সাহিত্যে এক নবযুগের সূচনা হয়। এর লেখক ও পৃষ্ঠপোষক সকলেই ছিলেন সংস্কারপন্থী।
'পায়ের আওয়াজ পাওয়া যায়' -গ্রন্থটির লেখক কে?
Correct Answer:
খ: সৈয়দ শামসুল হক
Explanation:
'পায়ের আওয়াজ পাওয়া যায়' -গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক পায়ের আওয়াজ পাওয়া যায়' - গ্রন্থটির লেখক সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হকের (জন্ম: কুড়িগ্রাম, ২৭ ডিসেম্বর ১৯৩৫; মৃত্যু: ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০১৬) আগ্রহ ও সাফল্য ঈর্ষণীয়। স্বাধীনতা - পরবর্তীকালে বাংলা কাব্যনাটকের শৈল্পিক রূপায়নে তিনি অবিকল্প নির্মাতা। ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ (রচনাকাল ও স্থান: ১ মে - ১৩ জুন, ১৯৭৫, হ্যাম্পস্টেড, লন্ডন) মুক্তিযুদ্ধকেন্দ্রিক সমকালীন বাস্তবতা এবং ব্রাত্যজনের অমিত তেজের সরল সত্যের অকৃত্রিম ও শৈল্পিক প্রকাশ।
কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়-
Correct Answer:
গ: নদী বক্ষে
Explanation:
কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়- সঠিক উত্তর নদী বক্ষে কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় - নদী বক্ষে। কাজী নজরুল ইসলামের তিনটি উপন্যাস হয়েছে। প্রথম উপন্যাস ব্যথার দান। কুহেলিকা ও মৃত্যুক্ষুধা তার অন্যান্য উপন্যাস।
'যা প্রমাণ করা যায় না'-
Correct Answer:
খ: অপ্রমেয়
Explanation:
'যা প্রমাণ করা যায় না'- সঠিক উত্তর অপ্রমেয় যা পূর্বে কখনো হয়নি = অভূতপূর্ব প্রমান করা যায়না = অপ্রমেয় যা তর্কের দ্বারা মীমাংসা করা যায় না = অপ্রতর্ক্র যা ক্রমশ দূরে সরে যাচ্ছে = অপসৃয়মান
প্রথম কোন বাঙালি বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন?
Correct Answer:
ক: রাজা রামমোহন রায়
Explanation:
প্রথম কোন বাঙালি বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন? সঠিক উত্তর রাজা রামমোহন রায় প্রথম বাঙালি হিসেবে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন - রাজা রামমোহন রায়। রামমোহন রায়ের ইংরেজিতে রচিত ব্যাকরণ গ্রন্থ Bengali Grammar in the English Language প্রকাশিত হয় ১৮২৬ সালে, কলকাতার ইউনিটারিয়েন প্রেস থেকে। রামমোহন কেরী বা হটনের মতো সংস্কৃতের সঙ্গে বাংলার সম্পর্ককে বড় করে দেখেননি। তিনি বাংলা ভাষার একটি মূল প্রবণতা লক্ষ্য করেছিলেন। তাই তিনিই প্রথম ব্যাকরণের বিভিন্ন প্রকরণ (বিশেষ্য, বিশেষণ, কারক ইত্যাদি) সম্পর্কে শুধু দৃষ্টান্ত নয়, খানিকটা তাত্ত্বিক আলোচনাও পাঠকের জন্য প্রয়োজনীয় বলে বিবেচনা করেছেন। রামমোহন তার আলোচনায় কোথাও সর্বজনবিদিত সংস্কৃত ব্যাকরণের সংজ্ঞার্থ ও পরিভাষা ব্যবহার করেছেন, আবার কোথাও বাংলা ভাষার প্রকৃতির প্রয়োজনে নতুন সংজ্ঞার্থ ও পরিভাষা রচনা করেছেন। ভাষার উৎপত্তি সম্পর্কে তিনি তার গ্রন্থের প্রথম অধ্যায়ে যে আলোচনা করেছেন, কালের দিক থেকে তা ছিল সম্পূর্ণ বিপ্লবাত্মক। তিনি ব্যাকরণকে কোনো ঔচিত্যমূলক শাস্ত্র হিসেবে বিবেচনা করেননি, বরং ব্যাকরণকে তিনি দেখেছেন ভাষার বিশ্লেষণ বা বর্ণনামূলক শাস্ত্র হিসেবে।
'পদ্মাবতী' কাব্যেগ্রন্থের অনুবাদক কে?
Correct Answer:
ক: আলাওল
Explanation:
'পদ্মাবতী' কাব্যেগ্রন্থের অনুবাদক কে? সঠিক উত্তর আলাওল 'পদ্মাবতী' কাব্যেগ্রন্থের অনুবাদক আলাওল। পদ্মাবতী মধ্যযুগের বাঙালি কবি আলাওলের একটি কাব্য। এটিকে আলাওলের শ্রেষ্ঠ কাজ বলে গণ্য করা হয়। বাংলা সাহিত্যের মধ্যযুগের একটি উজ্জ্বল নিদর্শন আলাওলের অনুবাদ কাব্যগ্রন্থ ‘পদ্মাবতী’। মালিক মুহম্মদ জায়সী এর ‘পদুমাবৎ’ কাব্যের অনুবাদ এটি। জায়সী তাঁর কাব্য রচনা করেন ১৫৪০ খ্রিস্টাব্দে। প্রায় ১০০ বছর পর আরাকানের বৌদ্ধ রাজার অমাত্য মাগন ঠাকুরের নির্দেশে আলাওল ১৬৪৮ খ্রিস্টাব্দে পদ্মাবতী রচনা করেন। কবি তখন মাগন ঠাকুরের সভাসদ এবং আশ্রিত। পদ্মাবতী কাব্যের কাহিনীতে ঐতিহাসিকতা কতটুকু তা নিশ্চিত হওয়া যায় নি। সম্ভবত কবিচিত্তের কল্পনাই জায়সী এবং আলাওল দুজনকেই প্রভাবিত করেছিল। বাংলায় পদ্মাবতী রচনায় আলাওল মূলত পয়ার ও ত্রিপদী ছন্দের আশ্রয় নিয়েছেন। মধ্যযুগের ধর্মীয় সাহিত্যের ঘনঘটার মধ্যে এই পদ্মাবতী কাব্যগ্রন্থ স্বতন্ত্ররীতির এক অনুপম শিল্পকর্ম। পদ্মাবতী মৌলিক না হলেও সাবলীল ভাষার ব্যবহার ও মার্জিত ছন্দের নিপুণ প্রয়োগে তা আলাওলের কবিপ্রতিভার স্বাক্ষর বহন করে।
অপ্রাণিবাচক শব্দ-
Correct Answer:
গ: কমলনিকর
Explanation:
অপ্রাণিবাচক শব্দ- সঠিক উত্তর কমলনিকর অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দগুলো - আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশ্। যেমন - গ্রন্থাগারে রক্ষিত, পুস্তকবলি, কবিতাগুচ্ছ, কুসুমদাম, কমলনিকর, মেঘকুঞ্জ, পর্বতমালা, তারকারাজি, বালিরাশি, কুসুমনিচয় ইত্যাদি।
ছাত্র অবস্থায় রচিত কোন কবির কবিতা কলিকাতার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছিল?
Correct Answer:
খ: জসীমউদ্দীন
Explanation:
ছাত্র অবস্থায় রচিত কোন কবির কবিতা কলিকাতার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছিল? সঠিক উত্তর জসীমউদ্দীন ছাত্র অবস্থায় রচিত জসীমউদ্দীন কবিতা কলিকাতার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছিল। জসীম উদ্ দীন একদম অল্প বয়স থেকেই লেখালেখি শুরু করেন। কলেজে অধ্যয়নরত থাকা অবস্থায়, পরিবার এবং বিয়োগান্ত দৃশ্যে, একদম সাবলীল ভাষায় তিনি বিশেষ আলোচিত কবিতা কবর লিখেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাবস্থায় এই কবিতাটি প্রবেশিকার বাংলা পাঠ্যবইয়ে স্থান পায়।
রোকেয়া সাখাওয়াত হোসেনের 'সুলতানার স্বপ্ন'-
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
রোকেয়া সাখাওয়াত হোসেনের 'সুলতানার স্বপ্ন'- সঠিক উত্তর উপন্যাস রোকেয়া সাখাওয়াত হোসেনের 'সুলতানার স্বপ্ন' - একটি উপন্যাস। সুলতানার স্বপ্ন ভারতবর্ষের অগ্রণী নারীবাদী লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি উপন্যাসিকা। গ্রন্থটি ১৯০৫ সালে মাদ্রাজের দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিন (The Indian Ladies' Magazine) - এ সুলতানা'স ড্রিম (Sultana's Dream) শিরোনামে প্রথম প্রকাশিত হয়। ১৯০৮ সালে উপন্যাসিকাটি পুস্তিকা আকারে প্রকাশিত হয়। উপন্যাসিকাটি বাংলায় প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালে মতিচূর ২য় খণ্ডে সুলতানার স্বপ্ন নামে।
'সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে' - কে ঘুরেছেন?
Correct Answer:
গ: জীবনানন্দ দাশ
Explanation:
'সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে' - কে ঘুরেছেন? সঠিক উত্তর জীবনানন্দ দাশ সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে' - জীবনানন্দ দাশ ঘুরেছেন। জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪; ৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ)[২] ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা - পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন।
'শ্বাশ্বতবঙ্গ' গ্রন্থটি রচনা করেছেন-
Correct Answer:
ক: কাজী আবদুল ওদুদ
Explanation:
'শ্বাশ্বতবঙ্গ' গ্রন্থটি রচনা করেছেন- সঠিক উত্তর কাজী আবদুল ওদুদ 'শ্বাশ্বতবঙ্গ' গ্রন্থটি রচনা করেছেন - কাজী আবদুল ওদুদ। শাশ্বত বঙ্গ বাংলা ভাষা ও সাহিত্য এবং বাঙালির সাংস্কৃতিক ইতিহাসের বিশেষভাবে উল্লেখযোগ্য একটি গ্রন্থ। একটি কবিতাসহ ৭৫টি প্রবন্ধ নিয়ে সঙ্কলিত হয় এ গ্রন্থ। গ্রন্থের লেখক কাজী আবদুল ওদুদ (১৮৯৪ - ১৯৭০)। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় বাংলা ১৩৫৮ সনে, কলকাতা থেকে।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'পথের পাঁচালী'র প্রকাশকাল-
Correct Answer:
খ: ১৯২৯
Explanation:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'পথের পাঁচালী'র প্রকাশকাল- সঠিক উত্তর ১৯২৯ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'পথের পাঁচালী'র প্রকাশকাল - ১৯২৯ সালে। পথের পাঁচালী(১৯২৯) হলো প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। বাংলার গ্রামে দুই ভাইবোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস। এই উপন্যাসের ছোটদের জন্য সংস্করনটির নাম আম আঁটির ভেঁপু।
নন্দিত ঔপন্যাসিক হূমায়ূন আহমেদ- এর 'দেয়াল'-
Correct Answer:
ক: একটি রাজনৈতিক উপন্যাস
Explanation:
নন্দিত ঔপন্যাসিক হূমায়ূন আহমেদ- এর 'দেয়াল'- সঠিক উত্তর একটি রাজনৈতিক উপন্যাস নন্দিত ঔপন্যাসিক হূমায়ূন আহমেদ - এর 'দেয়াল' - একটি রাজনৈতিক উপন্যাস। 'দেয়াল' উপন্যাসটি লেখক হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট ভিত্তিক উপন্যাস। এটি তার রচিত সর্বশেষ উপন্যাস যা তার মৃত্যুর ১ বছর পর গ্রন্থাকারে প্রকাশিত হয়। গ্রন্থাকারে প্রকাশিত হবার পূর্বেই এই উপন্যাস নিয়ে বিতর্ক দেখা দেয় এবং তা আদালত পর্যন্তও গড়ায়। হাইকোর্টের পরামর্শানুযায়ী লেখক উপন্যাসটির প্রথম প্রকাশিত রূপের পরিবর্তন সাধন করেন। এই উপন্যাসে মুক্তিযুদ্ধ পরবর্তী তৎকালীন বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক চরিত্র এবং ঘটনাবলি লেখক নিজ ভাষা ও কল্পনাপ্রসূত ঢঙে চিত্রায়িত করেছেন।
'ভানুসিংহ ঠাকুরের পদাবলী'র ভাষা-
Correct Answer:
গ: ব্রজবুলি
Explanation:
'ভানুসিংহ ঠাকুরের পদাবলী'র ভাষা- সঠিক উত্তর ব্রজবুলি 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী'র ভাষা - ব্রজবুলি। ভানুসিংহ ঠাকুরের পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুর এর ব্রজবুলি ভাষায় রচিত একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ কৈশোর ও প্রথম যৌবনে "ভানুসিংহ ঠাকুর " ছদ্মনামে বৈষ্ণব কবিদের অনুকরণে কিছু পদ রচনা করেছিলেন। ১৮৮৪ সালে সেই কবিতাগুলিই ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে প্রকাশিত হয়। কবিতাগুলি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে বিভিন্ন সময়ে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কবিতাগুলি রচনার ইতিহাস পরবর্তীকালে জীবনস্মৃতি গ্রন্থের ভানুসিংহের কবিতা অধ্যায় বিবৃত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
২০১৫ সালে ২১শে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাগরিকের সংখ্যা-
Correct Answer:
গ: ১৫ জন
Explanation:
২০১৫ সালে ২১শে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাগরিকের সংখ্যা- সঠিক উত্তর ১৫ জন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে একুশে পদক প্রবর্তন করেন। শিল্প, সাহিত্য, ভাষা, শিক্ষা, সাংবাদিকতা, অর্থনীতি ও দারিদ্র্য বিমোচনে জাতীয় পর্যায়ে অনন্য অবদান রাখার জন্য স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ ১৫ জনকে একুশে পদক দেয়া হয়। ২০১৫ সালে ৯ টি বিষয়ের উপর ১৫ জন কে এই পদকে ভুষিত করা হয়।
অপারেশন জ্যাকপট হলোঃ
Correct Answer:
গ: নৌ অভিযান
Explanation:
অপারেশন জ্যাকপট হলোঃ সঠিক উত্তর নৌ অভিযান ১৯৭১ সালের ১৫ আগস্ট এ মুক্তিযোদ্ধারা পাকিস্তান হানাদার বাহিনীর বাংলাদেশে নৌপথের সৈন্য ও অন্যান্য সরঞ্জাম পরিবহনের ব্যবস্থা বানচাল করে দেয় এবং চট্টগ্রাম, চাঁদপুর, মংলা ও নোয়াখালী অঞ্চলে অভিযান চালিয়ে পাকিস্তান নৌবাহিনীর কারগো জাহাজ এমভি আল আব্বাস, এমভি ওহরমাজদ সহ সাতটি জাহাজ ধ্বংস করে দেয়। একেই বলা হয় "অপারেশন জ্যাকপট"।
গণ পরিষদ আদেশ জারি করা হয়-
Correct Answer:
ক: ২৩ মার্চ ১৯৭২
Explanation:
গণ পরিষদ আদেশ জারি করা হয়- সঠিক উত্তর ২৩ মার্চ ১৯৭২ শেখ মুজিবর রহমান বাংলাদেশে গণপরিষদ আদেশ জারি করেন ১৯৭২ সালের ২৩ মার্চ। এটি কার্যকর করা হয় ২৬ মার্চ, ১৯৭২। গণপরিষদ এর প্রথম অধিবেশন বসে ১৯৭২ সালের ১০ এপ্রিল। গণপরিষদ এর সদস্য সংখ্যা ছিল ৪০৩ জন।
বাংলাদেশের একটি আঞ্চলিক নৃত্য 'জারি' হলো-
Correct Answer:
খ: ঢাকা অঞ্চলের
Explanation:
বাংলাদেশের একটি আঞ্চলিক নৃত্য 'জারি' হলো- সঠিক উত্তর ঢাকা অঞ্চলের অঞ্চল - আঞ্চলিক নৃত্য ঢাকা, ময়মনসিংহ - জারি রংপুর, রাজশাহী - ঝুমুর খুলনা, ফরিদপুর, যশোর - ধুপ সিলেট - মণিপুরী
মিয়ানমারের মুদ্রার নাম-
Correct Answer:
ক: কিয়াট
Explanation:
মিয়ানমারের মুদ্রার নাম- সঠিক উত্তর কিয়াট মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট। গুলট্রাম ভুটানের মুদ্রা। শ্বেত হাতির দেশ নামে পরিচিত থাইল্যান্ড। থাইল্যান্ডের মুদ্রা হলো বাথ।
Choose the correct answer:
Correct Answer:
D: The rich are not always happy
Explanation:
Choose the correct answer: Correct Answer The rich are not always happy Adjective - এর কোন plural form নেই। তবে Adjective - এর আগে The বসলে Adjective - টি Plural common noun হয় এবং তারপর verb ও Plural হয়। তাই The rich থাকলে verb হিসেবে are ব্যবহার হয়।
An Ordinance is-
Correct Answer:
D: a law
Explanation:
An Ordinance is- Correct Answer a law বিশেষ ক্ষমতাবলে প্রণীত আদেশ, নিয়ম, বিধি বা হুকুম ইত্যাদি হচ্ছে ordinance. সুতরাং ordinance মানে আইন বা law.
অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০১৪ লাভ করেন-
Correct Answer:
ক: জ্য তিরোল
Explanation:
অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০১৪ লাভ করেন- সঠিক উত্তর জ্য তিরোল বাজার সক্ষমতা ও নিয়ন্ত্রণ বিষয় বিশ্লেষণ এর জন্য ২০১৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান অর্থনীতিবিদ জ্যাঁ তিরোল। তিনি ১৯৫৩ সালের ৯ আগস্ট ফ্রান্সে জন্মগ্রহণ করেন।
The word beautiful is-
Correct Answer:
A: an adjective
Explanation:
The word beautiful is- Correct Answer an adjective Beautiful অর্থ সুন্দর এবং শব্দটি Adjective.শব্দটির verb form হবে Beautify ;noun form - Beauty এবং Adverb - Beautifully.
A seventeen year old is not - to vote in an election.
Correct Answer:
A: old enough
Explanation:
A seventeen year old is not - to vote in an election. Correct Answer old enough Enough শব্দটি Adverb হিসেবে ব্যবহার হলে, তা Verb, Adjective, Adverb - এর পরে বসে। option (ক) তে old শব্দটি Adjective এবং এর পরে enough বসছে। তাই সঠিক উত্তর (ক)
The correct spelling is-
Correct Answer:
C: humorous
Explanation:
The correct spelling is- Correct Answer humorous সঠিক বানান অপশন (গ) - তে রয়েছে - Humorous - যার অর্থ হাস্যোদ্দীপক।
Kith and kin means-
Correct Answer:
B: blood relations
Explanation:
Kith and kin means- Correct Answer blood relations kith and kin একটি idiom যার মানে আত্মীয় স্বজন বা জ্ঞাতি কুটুম যাদের মধ্যে blood relations থাকে।
Which one is not a verb of movement?
Correct Answer:
D: Sleep
Explanation:
Which one is not a verb of movement? Correct Answer Sleep মানুষ যখন ঘুমাই তখন stand still বা নিশ্চল থাকে। অর্থাৎ স্থির বা স্থবির অবস্থায় থাকে। jump - লাফ দেওয়া ; float - পানিতে ভাসা ; Boil - সিদ্ধ হওয়া - এই verb গুলা দিয়ে Movement বা গতি বোঝায়।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয়-
Correct Answer:
খ: ১৯৭৩ সালে
Explanation:
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয়- সঠিক উত্তর ১৯৭৩ সালে বাংলাদেশে পরমাণু কমিশন গঠিত হয় ১৯৭৩ সালের ২৭ ফেব্রুয়ারি। এর পুরাতন নাম ছিল বাংলাদেশ আণবিক শক্তি কমিশন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৃহৎ প্রতিষ্ঠান হল পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান।
শ্বসন পক্রিয়ায় উদ্ভিদ ত্যাগ করে-
Correct Answer:
ক: কার্বন ডাই-অক্সাইড
Explanation:
শ্বসন পক্রিয়ায় উদ্ভিদ ত্যাগ করে- সঠিক উত্তর কার্বন ডাই-অক্সাইড উদ্ভিদ ও প্রাণী শ্বসনের সময় অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে।
ইউরিয়া সার তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়-
Correct Answer:
ক: মিথেন গ্যাস
Explanation:
ইউরিয়া সার তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়- সঠিক উত্তর মিথেন গ্যাস ইউরিয়া সার তৈরীতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় মিথেন গ্যাস। প্রাকৃতিক গ্যাসে ৮০ - ৯০% মিথেন গ্যাস থাকে।
Fill in the blank: He walks as if he - lame.
Correct Answer:
C: were
Explanation:
Fill in the blank: He walks as if he - lame. Correct Answer were As if/As though (যেন) - এর আগে present indefinite tense থাকলে As if/As though - এর পরে past indefinite tense হবে। তবে এক্ষেত্রে be verb - টি সবসময় were হবে।
জাতিসংঘ সনদ সাক্ষরিত হয়-
Correct Answer:
ক: সানফ্রান্সিসকোতে
Explanation:
জাতিসংঘ সনদ সাক্ষরিত হয়- সঠিক উত্তর সানফ্রান্সিসকোতে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকো তে জাতিসংঘ সনদে ৫০ টি দেশ স্বাক্ষর করে। এ সনদ কার্যকর হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এ। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩ টি।
'The God of Small Things' is written by-
Correct Answer:
C: Arundhati Roy
Explanation:
'The God of Small Things' is written by- Correct Answer Arundhati Roy "The God of Small Things" - এর লেখক ভারতীয় লেখিকা Arundhati Roy। এ বইটির জন্য লেখিকা ১৯৯৭ সালে ম্যানবুকার প্রাইজ লাভ করে। এছাড়া "The Golden Gate" - এর লেখক Vikram Seth; "The forsyte saga" - এর লেখক John Golsworthy এবং " A passage to India " - এর লেখক E.M. Foster.
উত্তমাশা অন্তরীপ অবস্থিত-
Correct Answer:
খ: দক্ষিণ আফ্রিকায়
Explanation:
উত্তমাশা অন্তরীপ অবস্থিত- সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকায় ভূ ভাগের কোন অংশ যদি সরু হয়ে সাগরের মধ্যে প্রসারিত থাকে তবে ভূ ভাগের সে অংশটিকে অন্তরীপ বলে। উত্তমাশা অন্তরীপ অবস্থিত দক্ষিণ আফ্রিকায়।
A drowning man - a straw.
Correct Answer:
B: catches at
Explanation:
A drowning man - a straw. Correct Answer catches at A drowning man catches at a straw - একটি প্রবাদ যার অর্থ - যতক্ষন শ্বাস, ততক্ষণ আশ।
Choose the appropriate word in the gap: Nobody knew that he - face a crisis.
Correct Answer:
D: would
Explanation:
Choose the appropriate word in the gap: Nobody knew that he - face a crisis. Correct Answer would Indirect speech - এর Reporting verb past tense - থাকলে that - এর পরে will পরিবর্তিত হবে would - এ এবং shall পরিবর্তিত হবে should - এ।
Choose the word that is most nearly opposite in meaning to the word 'Exclude.'-
Correct Answer:
A: admit
Explanation:
Choose the word that is most nearly opposite in meaning to the word 'Exclude.'- Correct Answer admit Exclude - কাউকে কোথাও ঢুকতে বাধা দেওয়া এবং এই word - টির বিপরীত শব্দ হচ্ছে admit বা কাউকে কোথাও ঢুকতে বা যেতে অনুমতি দেওয়া। Harden - শক্ত করা ; review - পর্যালোচনা করা; isolate - বিচ্ছিন্ন করা।
Out and out means-
Correct Answer:
C: thoroughly
Explanation:
Out and out means- Correct Answer thoroughly out and out একটি idiom যার মানে পুরোপুরি বা throughly
Passive form of the sentence - "One should keep one's promises."
Correct Answer:
A: promises should be kept
Explanation:
Passive form of the sentence - "One should keep one's promises." Correct Answer promises should be kept One + should যুক্ত - sentence কে passive করার নিয়ম হচ্ছে - প্রথমে object - টি subject রূপে বসবে + should be + verb - এর past participle form। সুতরাং সঠিক উত্তর হবে (ক)
কম্পিউটারের আবিষ্কারক হলেন-
Correct Answer:
ঘ: কেহই নয়
Explanation:
কম্পিউটারের আবিষ্কারক হলেন- সঠিক উত্তর কেহই নয় কম্পিউটারের আবিষ্কারক হলেন হাওয়ার্ড আইকন। কম্পিউটারের জনক হলেন চার্লস ব্যাবেজ।
জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি ছিলেন-
Correct Answer:
ক: এস এ করিম
Explanation:
জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি ছিলেন- সঠিক উত্তর এস এ করিম জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি সৈয়দ আনোয়ারুল করিম(এস এ করিম)। তিনি ১৯৭৪ সালের ১৮ সেপ্টেম্বর স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগদান করেন।
বিশ্বের প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয়-
Correct Answer:
ঘ: চীনে
Explanation:
বিশ্বের প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয়- সঠিক উত্তর চীনে ব্যাংকিং ব্যবসা সর্বপ্রথম ইতালিতে শুরু হলেও বিশ্বের প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয় চীনে। বিশ্বের প্রথম ব্যাংক 'ব্যাংক অব শান্সী'। এটি প্রতিষ্ঠিত হয় খ্রীষ্টপূর্ব ৬০০অব্দে।
Choose the appropriate preposition: She is blind - her husband faults.
Correct Answer:
D: to
Explanation:
Choose the appropriate preposition: She is blind - her husband faults. Correct Answer to Blind অর্থ অন্ধ। কিন্তু blind এর পর to preposition যুক্ত হলে এর অর্থ হয় "দোষ চোখে না পড়া"। she is blind to her husband faults - তার স্বামীর দোষ তার চোখে পড়ে না।
Antonym of the word 'Repulsive.'
Correct Answer:
D: Attractive
Explanation:
Antonym of the word 'Repulsive.' Correct Answer Attractive Repulsive - বীভৎস /জঘন্য। এর বিপরীত বা antonym হচ্ছে Attractive বা আকর্ষণীয়। Stupid - নির্বোধ Narrow - সংকীর্ণ Brighten - আলোকিত করা
Which of the following greetings is informal?
Correct Answer:
D: What's up
Explanation:
Which of the following greetings is informal? Correct Answer What's up Formal - আনুষ্ঠানিক বা আচারনিষ্ঠ বা রীতিসিদ্ধ। আর Informal শব্দটি formal শব্দটির বিপরীত যার অর্থ ঘরোয়া/অনানুষ্ঠানিক। বন্ধু দের আড্ডডায় বা তাদের সাথে কথা বলার সময় আমরা informal শব্দ ব্যবহার করি। এইজন্য, what's up - (কি খবর/কি অবস্থা) বাক্যটি দিয়ে বন্ধু মহলের মধ্যে কুশল বিনিময় করা হয়।
What feeling is expressed in the sentence. "How dare you talk to me like that?"
Correct Answer:
A: Anger
Explanation:
What feeling is expressed in the sentence. "How dare you talk to me like that?" Correct Answer Anger "How dare you talk to me like that? " - এই বাক্যটির অর্থ - তোমার কত বড় সাহস আমার সাথে এভাবে কথা বলছ? এই বাক্যটি দ্বারা রাগ বা anger প্রকাশ পেয়েছে। Gratitude - কৃতজ্ঞতা politeness - ভদ্রতা greeting - সম্ভাষণ