Secondary Education Sector Investment Program (SESIP) MCQs
Showing 20 questions (Total: 70)
Antonym of the word 'Repudiate'?
Correct Answer:
B: Admit
Explanation:
Antonym of the word 'Repudiate'? Correct Answer Admit Repudiate - অস্বীকার করা, Disown - প্রত্যাখ্যান করা, Admit - স্বীকার করা, Deny - অগ্রাহ্য করা, Reject - বাতিল করা। অতএব, Repudiate এর বিপরীত শব্দ - Admit, confess, Acknowledge.
Your comment was not compatible---- your work.
Correct Answer:
A: with
Explanation:
Your comment was not compatible---- your work. Correct Answer with Compatible with অর্থ - সামঞ্জস্যপূর্ণ। প্রদত্ত বাক্যে - Your comment was not compatible with your work. অর্থ - আপনার মন্তব্য আপনার কর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না।
'সন্দর মাত্রেরই একটি আকর্ষণ শক্তি আছে' । এ বাক্যে 'সুন্দর' শব্দটি কোন পদ?
Correct Answer:
ক: বিশেষ্য
Explanation:
'সন্দর মাত্রেরই একটি আকর্ষণ শক্তি আছে' । এ বাক্যে 'সুন্দর' শব্দটি কোন পদ? সঠিক উত্তর বিশেষ্য যে সমস্ত পদ দ্বারা ব্যক্তি, জাতি, সমষ্টি, স্থান, কাল, কর্মের বা গুণের নাম বুঝায় তাকে বিশেষ্য পদ বলে। প্রদত্ত বাক্যে ‘সুন্দর' দ্বারা গুণের নাম বুঝানাে হয়েছে। তাই এটি বিশেষ্য পদ।
'দেয়াল' রচনাটি কার লেখা ?
Correct Answer:
ক: হুমায়ূন আহমেদ
Explanation:
'দেয়াল' রচনাটি কার লেখা ? সঠিক উত্তর হুমায়ূন আহমেদ হুমায়ুন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট ভিত্তিক উপন্যাস ‘দেয়াল' (২০১২)। এটি তাঁর রচিত সর্বশেষ উপন্যাস যা তার মৃত্যুর পরে প্রকাশিত হয়। গ্রন্থাকারে প্রকাশের পূর্বেই এটি নিয়ে বিতর্ক শুরু হয় এবং তা আদালত পর্যন্ত গড়ায়। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে এর কিছু অংশ পরিমার্জন করে প্রকাশ করা হয়। এ উপন্যাসে লেখক মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক চরিত্র ও ঘটনাবলি নিজ ভাষা ও কল্পনাপ্রসূত ঢঙে চিত্রায়িত করেছেন। এখানে লেখক বিভিন্ন চরিত্রের মাধ্যমে সমসাময়িকভাবে নিজেকেও উপস্থাপন করেছেন। দেয়াল নামে আরেকটি উপন্যাস আছে আবু জাফর শামসুদ্দীনের।
I have read the book --- you lent me .
Correct Answer:
A: that
Explanation:
I have read the book --- you lent me . Correct Answer that উল্লিখিত বাক্যে দুটি Clause - কে যুক্ত করতে Relative pronoun হিসেবে that বসবে। তখন বাক্যটির অর্থ দাঁড়াবে - আপনি যে বইটি আমাকে ধার দিয়েছিলেন সেটি আমি পড়েছি।
There is the verb of Friend ?
Correct Answer:
C: befriend
Explanation:
There is the verb of Friend ? Correct Answer befriend Friend হচ্ছে Noun. Friendship অর্থ - বন্ধুত্ব বা মিত্ৰতা, এটিও Noun. Friendly হচ্ছে Adjective. যার অর্থ বন্ধুসুলভ। Friend এর verb form হচ্ছে Befriend. যার অর্থ কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করা/বন্ধুত্ব স্থাপন করা।
There is no alternative ---- training .
Correct Answer:
A: to
Explanation:
There is no alternative ---- training . Correct Answer to Alternative to - অর্থ বিকল্প। There is no alternative to training. অর্থাৎ প্রশিক্ষণের বিকল্প নেই।
মুজিবনগর সরকার গঠিত হয় কোন সালের কত তারিখে?
Correct Answer:
গ: ১০ এপ্রিল, ১৯৭১
Explanation:
মুজিবনগর সরকার গঠিত হয় কোন সালের কত তারিখে? সঠিক উত্তর ১০ এপ্রিল, ১৯৭১ ১০ এপ্রিল, ১৯৭১ সালে বর্তমান মেহেরপুর জেলার ভবের পাড়া গ্রামের বৈদ্যনাথতলায় (আম্রকানন) মুজিবনগর সরকার বা বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। অস্থায়ী সরকার শপথ নেয় ১৭ এপ্রিল, ১৯৭১ এবং শপথ পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান।
Don't make a noise while your father ----?
Correct Answer:
B: is sleeping
Explanation:
Don't make a noise while your father ----? Correct Answer is sleeping দুটি ঘটনার মধ্যে একটি ঘটার সময় যখন আরেকটি ঘটতে থাকে তখন ঘটমান বিষয়টির সাথে while বসে। এক্ষেত্রে while এর আগে Present tense হলে while এর পরে present continuous এবং while এর আগে Past tense হলে while এর পরে Past continuous বসে। যেমন: Don't make a noise while your father is sleeping.
পর পর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে, তাদের যোগফল কত?
Correct Answer:
ঘ: ১৫
Explanation:
পর পর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে, তাদের যোগফল কত? সঠিক উত্তর ১৫ ১২০ এর উৎপাদকসূহ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৮, ১০, ১২, ১৩, ১৫, ২০, ২৪, ৪০, ৬০ ও ১২০। ৪×৫×৬ = ১২০ ∴ সংখ্যাটি তিনটির যোগফল = ৪ + ৫ + ৬ = ১৫ ।
যদি x3+km +10=0 এর একটি সমাধান 2 হয়, তবে K এর মান কত?
Correct Answer:
গ: -9
Explanation:
যদি x3+km +10=0 এর একটি সমাধান 2 হয়, তবে K এর মান কত? সঠিক উত্তর -9 x³ + kx + 10 = 0 বা, 2³ + k2 + 10 = 0 বা, 8 + 2k + 10 = 0 বা, 2k = - 18 ∴ k = - 9
একটি ৪৮ মিটার লম্বা খুঁটি ভেঙে গেয় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০° কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল?
Correct Answer:
খ: ১৬ মিটার
Explanation:
একটি ৪৮ মিটার লম্বা খুঁটি ভেঙে গেয় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০° কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? সঠিক উত্তর ১৬ মিটার মনে করি, AB একটি খুঁটি যার দৈর্ঘ্য 48 মি.। খুঁটিটির D বিন্দুতে ভেঙে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। BD = x মি. এবং AD = CD = (48 - x) মি. এখন, Sin 30° = (BD/CD) = (x/48 - x) বা, 1/2 = (x/48 - x) বা, 2x = 48 - x বা, 3x = 48 ∴x = 16
বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি কে?
Correct Answer:
ক: লুই আই কান
Explanation:
বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি কে? সঠিক উত্তর লুই আই কান বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি এস্তোনীয় বংশােদ্ভুত যুক্তরাষ্ট্রের নাগরিক লুই আই কান। জাতীয় সংসদ (House of the Nation) ২১৫ একর জমির উপর ৯ তলা বিশিষ্ট ভবন যা 'ক্রিসেন্ট লেক' নামে পরিচিত।
x3+4x+1=2 হলে x এর মান ?
Correct Answer:
খ: 2
∆ABC সমবাহু ত্রিভুজে BC বাহুর মধ্যমা AD হলে ∠BAD এর মান কত?
Correct Answer:
খ: 30°
There was guard --- danger .
Correct Answer:
B: against
Explanation:
There was guard --- danger . Correct Answer against Guard against অর্থ - সতর্ক থাকা। এটি Prepositional verb. There was guard against danger অর্থাৎ বিপদের জন্য সতর্ক ছিল।
a+b=2, ab=1 হলে a ও b এর মান ?
Correct Answer:
খ: 1,1
Explanation:
a+b=2, ab=1 হলে a ও b এর মান ? সঠিক উত্তর 1,1 দেয়া আছে, a + b = 2..... (1) ab = 1......(2) আমরা জানি, (a - b)² = (a + b)² - 4ab (a - b)² = > 2² - 4.1 (a - b)² = 4 - 4 ∴a - b = 0 ..... (3) (1) + (3) করে পাই, 2a = 2 = > a = 1 (1) - (3) করে পাই, 2b = 2 = > b = 1
মিরার বয়স অপুর বয়সের 4 গুণ। অপুর বর্তমান বয়স 4 বছর । যখন মীরার বয়স অপুর বয়সের দ্বিগুণ হবে তখন মীরার বয়স কত হবে ?
Correct Answer:
গ: 24
Explanation:
মিরার বয়স অপুর বয়সের 4 গুণ। অপুর বর্তমান বয়স 4 বছর । যখন মীরার বয়স অপুর বয়সের দ্বিগুণ হবে তখন মীরার বয়স কত হবে ? সঠিক উত্তর 24 দেওয়া আছে, অপুর বয়স ৪ বছর ∴ মিরার বয়স = ৪×৪ বা ১৬ বছর । অর্থাৎ মিরার বয়স = ১৬ - ৪ = ১২ বছর বেশি অপুর বয়স ১২ বছর হলে, মিরার বয়স ১২ + ১২ = ২৪ বছর [অর্থাৎ অপুর বয়সের দ্বিগুণ]
যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর ৮° । তার ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রী?
Correct Answer:
ঘ: ৪১°
Explanation:
যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর ৮° । তার ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রী? সঠিক উত্তর ৪১° ধরি, ক্ষুদ্রতম কোণটি = ক° অপর কোণ (৯০ - ক)° [সমকোণী ত্রিভুজের একটি কোণ ৯০ ডিগ্রি হবে, তাহলে কোণ তিনটি, ৯০°, (৯০ - ক)°, ক°] সুতরাং, (৯০ - ক)° - ক° = ৮° - (২ক)° = ৮° - ৯০° ∴ক = ৪১°
x3+4x+1=2 হলে , x এর মান কত?
Correct Answer:
ক: 3